| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? |
জি আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) |
৪/৫ বছর যাবত আলহামদুলিল্লাহ।এর আগেও নামাজ পড়তাম কিন্তু ৫ ওয়াক্ত হত না। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? |
জি আলহামদুলিল্লাহ।অনলাইনে ও অফলাইনে গাইরে মাহরাম মেইনটেইন করে চলি আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জি আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
সাধারণ বোরখা,হিজাব,নিকাব,হাত,পা মোজা। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) |
খিলাফত |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? |
না আলহামদুলিল্লাহ |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) |
জ্বী আছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।২০২১ আমার ডায়াবেটিস ধরা পড়ে।আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,"আর আমরা তোমাদের অবশ্যই পরিক্ষা করবো (১)কিছু ভয়,ক্ষুধা এবং ধন-সম্পদ,জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা।আর আপনি সু-সংবাদ দিন ধৈর্য্যশীলদেরকে"।[সুরা আল বাকারা-আয়াত-১৫৫]।আমার অসুস্থতার জন্য আমার ব্যক্তিগত লাইফে প্রভাব পড়ে না আলহামদুলিল্লাহ।আর ৫ জন সাধারণ মানুষের মতই সুস্থ আছি আলহামদুলিল্লাহ।খাবারে ভাতের পরিমান টা খুব কম রেখে সবজি বেশি রাখার চেষ্টা করি।এছাড়া আর কোনো শারীরিক মানসিক রোগ নেই আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) |
আইওএম এ খিদমতে আছি আলহামদুলিল্লাহ।চোখের সামনে হারাম কিছু হতে দেখলে বাধা দেয়ার চেষ্টা করি।বুঝানোর চেষ্টা করি।দ্বীন সম্পর্কে নিজে যতটুকু জানি তা আমার আশে পাশের মানুষদের বুঝানোর চেষ্টা করি।বাসায় দ্বীনি আলোচনা করা হয়।মানুষ কে নামাজ,পর্দা সম্পর্কে বলি।অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করার তীব্র ইচ্ছা কাজ করে।ভবিষ্যতে করতে চাই ইন শা আল্লাহ |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) |
মাজার আরবি শব্দ।বাংলা অর্থ জিয়ারতের স্থান।মাজার একটি সাধারণ কবর মাত্র।কিন্তু আমাদের দেশে মাজার বলতে সাধারণত ওলী-আউলিয়া,পীর-বুজুর্গ দের কবরকেই বুঝানো হয়।মাজারে মান্নত করা,দান করা বা সিজদাহ দেওয়া শিরক।তবে জিয়ারত করা যাবে। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) |
আর-রাহীকুল মাখতূম,তাসাওউফ ও আত্নশুদ্ধি,নফসের বিরুদ্ধে লড়াই,শয়তানের বিরুদ্ধে লড়াই,হিজাব আমার পরিচয়,মা মা মা ও বাবা। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) |
১.ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর(রহিমাহুল্লাহ) ২.শায়েখ আহমাদুল্লাহ ৩.মাওলানা দেলোয়ার হোসেন সাইদী ৪.মুফতি জুবায়ের আহমেদ হাফি: |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
নেই |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
নিজের সম্পর্কে বলা অনেক কঠিন কাজ।কেউ ই পারফেক্ট হয় না।আমিও পারফেক্ট নই।চেষ্টা করি নফসের সাথে লড়াই করার।অনেক সময় ইমান আমলে কমতি দেখা দেয়।তখন চেষ্টা করি নিজেকে পরিশুদ্ধ করার।২০২১ এ হেদায়েত পাই আলহামদুলিল্লাহ।আল্লাহ তায়ালা আরও হিদায়েত দিন ও এর উপর অটুট রাখুন।হেদায়েত পাওয়ার আগের জীবনেও শালীনতা ছিল।কখনো হারাম সম্পর্কে জড়াইনি আলহামদুলিল্লাহ তবে নন মাহরাম মেইনটেইন এর বিষয়ে পরিপুর্ন জ্ঞান ছিল না।আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তার দ্বীনে ফিরিয়েছেন।চেষ্টা করি আর ও জানার ও সে অনুযায়ী আমল করার।
ছোট বেলায় বাবা মায়ের ইচ্ছা ছিল আমাকে হিফয করানো।পরবর্তীতে সেটা আর হয়ে উঠে নি।২০২২ এর সেপ্টেম্বরে এক বান্ধবীর উৎসাথে আমি সিদ্ধান্ত নেই হিফয করার।আলহামদুলিল্লাহ এখন শেষ দিক থেকে ১১ পারা হিফয সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।১২ পারা চলমান রয়েছে।ইচ্ছা আছে সম্পুর্ন কুরআন বুকে ধারণ করার।আল্লাহর কালাম বুকে ধারণ করার মাঝে অনেক প্রশান্তি আছে।পরবর্তীতে কুরআন নিয়ে আরও অধ্যয়নের জন্য হিফয থাকাটা ইন শা আল্লাহ অনেক উপকারে আসবে।বিয়ের পর এই জার্নিটা অনেক কঠিন যদি না পরিবারের সাপোর্ট থাকে।আমার চাওয়া আমার জীবনসঙ্গীও আমাকে এই ব্যাপারে সাপোর্ট করবেন।আমাকে সাধ্যমতো সহযোগিতা করবেন।ইসলাম সম্পর্কে জানতে সাহায্য করবেন।সারাজীবন কুরআনের ছাত্রী হয়ে থাকতে চাই।
ইসলামিক বই পড়তে পছন্দ করি।প্রাকৃতিক পরিবেশে ঘুরতে ভালো লাগে।প্রাকৃতিক পরিবেশের মাঝেই আল্লাহর নিয়ামত গুলো ভালো ভাবে উপলব্ধি করা যায়।গোছালো থাকতে পছন্দ করি।কাছের মানুষদের হাদিয়া দিতে পছন্দ করি।মানুষকে যথা সাধ্য সাহায্য করতে পছন্দ করি।জেনারেল ব্যাকগ্রাউন্ড হওয়ায় আমার ইসলামের জ্ঞান খুবই সীমিত।ইসলাম সম্পর্কে জানতে চেষ্টা করি এবং সে অনুযায়ী আমল করতে চেষ্টা করি।
অনেক সহজেই মানুষের সাথে মিশে যাই।শ্বশুড়-শাশুড়ির সাথে বাবা মায়ের মত সম্পর্ক গড়তে চাই।আমার বাবা-মায়ের ও ছেলে নেই।তিনিও যেন আমার বাবা-মাকে নিজের বাবা-মায়ের মতন ই দেখেন এটাই চাওয়া।বিশেষ ইচ্ছা আল্লাহ সামর্থ্য দিলে ইন শা আল্লাহ হজ্জ্ব বা উমরাহ করতে চাই।
এমন একজন কে চাই যে আমাকে জান্নাতে যাওয়ার পথে সাহায্য করবেন ইন শা আল্লাহ।একে অপরের কাধে কাধ মিলিয়ে,সুখে দুঃখে একে অপরের পাশে থেকে দুনিয়ার সফর শেষ করতে চাই।
বি:দ্র:আমার সহশিক্ষাতে পড়ার বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই।আমার আব্বুর চাওয়া চাকরি করি আর না করি যেন পড়াশোনাটা করি।কাছাকাছি সাইন্স বিভাগের মহিলা কলেজ না থাকায় ন্যাশনালে সরকারি কলেজে ভর্তি হই।কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই কলেজে ক্লাস করিনা।ট্যুরে মার্ক থাকা সত্বেও যাওয়া হয়না।এক্সামের সময় শুধু এক্সাম দেই।আর অতি প্রয়োজন ছাড়া কলেজে যাওয়া হয়না।
বি:দ্র:আমার গায়ের রং কি তা আমি ঠিক বুঝতে পারিনা।যারা আমাকে চিনে কেউ বলে শ্যামলা কেউ বলে উজ্জ্বল শ্যামলা কেউ বলে শ্যামলার থেকে একটু বেশি।কেউ যেন প্রতারিত না হয় তাই সিভিতে শ্যামলাই লিখেছি।আর হাইট ও দুইজায়গায় দুইরকম এসেছে।এক জায়গায় ৪'৯ ও এক জায়গায় ৪'১০ এসেছে।স্বচ্ছতার জন্য সিভিতে কম টাই উল্লেখ করেছি। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন |
| কোন মাজহাব অনুসরণ করেন? |
হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) |
চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? |
সঠিক ভাবে দ্বীনকে পালন করে হায়াতুত দুনিয়া শেষ করা।ইসলাম সম্পর্কে সারাজীবন জ্ঞান অর্জন করা।সারাজীবন কুরআনের ছাত্রী হয়ে পার করে দেওয়া।সংসার জীবনে এবং আমার উপরে যাদের হক আছে তাদের হক সঠিক ভাবে পালন করা।সন্তান দেরকে তাওহিদের উপর চলার জন্য ফিকির করা।অমুসলিম দের মাঝে দাওয়াত দেয়ার অনেক ফিকির কাজ করে ভিতরে।কিন্তু পর্যাপ্ত সাহস আর জ্ঞানের অভাবে করতে পারিনা।এই দিকে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে।মুসলিম দের মাঝেও দাওয়াতের প্রসার ঘটানো নিজের সাধ্য অনুযায়ী।সদকায়ে জারিয়ার পথ তৈরী করে রেখে যাওয়া।কর্পোরেট চাকরির প্রতি আগ্রহ নেই।পরিবার সন্তান ও দ্বীনি কাজকে জীবনের মূল ফোকাস হিসেবে দেখি।স্বামীর সহযোগিতায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ ইসলামিক পরিবার গঠন করতে চাই।(ইন শা আল্লাহ) |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) |
বই পড়ে বা ইসলামিক লেকচার শুনে,পরিবারের মানুষ দের সাথে গল্প করে। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) |
বাসার কাজে আম্মুকে কাজে সাহায্য করে।বাসার সবার সার্বিক খেয়াল রাখা।দ্বীনি বিষয় গুলা লক্ষ্য করা ইত্যাদি |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) |
নারী আর পুরুষ কখনো ই সমান হতে পারে না।কিছু ক্ষেত্রে আল্লাহ তায়ালা নারী দেরকে সামলানোর দায়িত্ব দিয়েছেন যেমন ঘর সংসার,সন্তান প্রতিপালন ইত্যাদি।আর কিছু ক্ষেত্রে পুরুষদেরকে যেমন শক্তি সামর্থ্যের কাজ,ইনকাম করা ইত্যাদি।নারী আর পুরুষের শারীরিক গঠন ও ভিন্ন।আর ও অনেক বিষয়েই নারী পুরুষের মাঝে ভিন্নতা রয়েছে।তাই পুরুষের দায়িত্ব পুরুষ আর নারীর দায়িত্ব নারী পালন করার মাধ্যমেই সমাজে ভারসাম্য বজায় রাখা সম্ভব। |