| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ | 2002-02-22 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | Alim Course (Final Semester). |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান জেলা | নোয়াখালী |
| বর্তমান বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| স্থায়ী জেলা | নোয়াখালী |
| স্থায়ী বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জন্মসন (আসল) | ২০০২ |
| গাত্রবর্ণ | শ্যামলা |
| উচ্চতা | ৫'৩'' |
| ওজন | ৪৭ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| মাসিক আয় | নেই |
| স্থায়ী ঠিকানা | রামেশ্বরপুর, চাপরাশিরহাট, কবিরহাট, নোয়াখালী। |
|---|---|
| বর্তমান ঠিকানা | রামেশ্বরপুর, চাপরাশিরহাট, কবিরহাট, নোয়াখালী। |
| কোথায় বড় হয়েছেন? (Required) | মুছাপুর, কোম্পানীগঞ্জ, নোয়াখালী। |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | মানবিক বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৯ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২১ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | Bachelor in Dawah & Islamic Studies |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | Islamic Online Madrasah (IOM) |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | HSC |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | •Basic to Advanced Tajweed long Course. (চলমান, হিফজের প্রস্তুতির জন্য তিলাওয়াত আরও শুদ্ধ, সাবলীল করার পাশাপাশি তাজউইদের নিয়মাবলি আরও ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করছি) •Ruqyah Shariyah Course, Batch: 2406 -Islamic Online Madrasah (IOM) এছাড়া বিয়ে, প্যারেন্টিং সহ আরও কিছু উপকারী বিষয়ে পড়াশোনার সুযোগ হয়েছে। অনার্সে নোয়াখালী সরকারি কলেজে ভর্তি হয়েছিলাম। সেখানে ফ্রি-মিক্সিং পরিবেশে কিছু সময় অতিবাহিত করার পর উপলব্ধি করলাম যে, আমার হিদায়াত ও আত্মিক উন্নতির ওপর সহশিক্ষার নেতিবাচক প্রভাব পড়ছে। ছোটবেলা থেকেই উচ্চশিক্ষা অর্জনের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও হিদায়াত, দৃষ্টি ও চরিত্রের হিফাযতের জন্য সহশিক্ষা থেকে বেরিয়ে আসি। বর্তমানে অনলাইনভিত্তিক দ্বীনি পড়াশোনা চলমান রয়েছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় উপকারী দুনিয়াবি দক্ষতা অর্জনেরও প্রচেষ্টা অব্যাহত আছে। |
| পিতার পেশা | প্রবাসী ছিলেন |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ভাই নেই |
| চাচা মামাদের পেশা | জেঠা: প্রবাসী ছিলেন। বড় মামা: প্রবাসী ছিলেন, বর্তমানে ব্যবসায়ী। মেজো মামা: ব্যবসায়ী। সেজো মামা: প্রবাসী। ছোট মামা: M.Pharm. বেসরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ী। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | অর্থনৈতিক অবস্থা: মধ্যবিত্ত পরিবার। নিজস্ব বাড়ি। আমরা একটি মুক্তিযোদ্ধা পরিবার; বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযোদ্ধা সম্মানী প্রদান করা হয়। এছাড়াও বাড়িতে আরও কিছু বৈধ আয়ের মাধ্যম আছে। সব মিলিয়ে আমাদের তিন সদস্যের পরিবারের প্রয়োজন সুন্দরভাবেই পূরণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। সামাজিক অবস্থা: সম্মানিত, আলহামদুলিল্লাহ। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | সমাজের সাধারণ রক্ষণশীল মুসলিম পরিবারের মতো। ইসলামের প্রতি অনেক ভালোবাসা আছে এবং যারা দ্বীন মেনে চলেন তাঁদেরকেও অনেক পছন্দ করেন। পরিবারের সবার নামাজ, কুরআন তিলাওয়াত নিয়মিত আদায় করা হয়। আব্বু দ্বীনের প্রতি আগ্রহী, সৎ ও দায়িত্বশীল মানুষ হওয়ায় মসজিদভিত্তিক বিভিন্ন দায়িত্বের সাথে সম্পৃক্ত আছেন। ওনাদের দ্বীনের অনেক বিষয় না জানা, সামাজিকতা মেইনটেইন ইত্যাদির কারণে সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে দ্বীন পালন করা হয়ে উঠে না। তবে আস্তে আস্তে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। পূর্ণ দ্বীনদার পরিবার না হলেও আমাদের পরিবার প্রচলিত কুসংস্কার, বিদআত, তান্ত্রিক-কবিরাজ, জাদু-তাবিজনির্ভর শিরকি কর্মকাণ্ড, ঝগড়া-বিবাদ থেকে মুক্ত। সবাই আন্তরিক, অতিথিপরায়ণ, পরোপকারী, সৎ, শালীন, মার্জিত। আমাকে দ্বীন পালনে সাহায্য করেন। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বি, আলহামদুলিল্লাহ। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ২০২২ থেকে। এর আগেও পড়া হতো তবে নিয়মিত ছিলাম না। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জ্বি, অনলাইন এবং অফলাইনে মেনে চলা হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | ব্যাসিকভাবে শুদ্ধ তবে ফ্লুয়েন্সি কম। ভুল এড়ানোর জন্য তাহকীক পর্যায়ে পড়া হয়। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | কালো বোরকা, কালো জিলবাব, নিকাব, হাত-পা মোজা। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | নেই। আমি একজন মুসলিম হিসেবে পূর্ণাঙ্গ শরীয়াহ শাসনব্যবস্থায় বিশ্বাস করি। রাজনীতি আমার কোনো সময়ই ভালো লাগতো না। দ্বীনে ফেরার আগে বা এখন। তাই জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে আশা করি যার প্রচলিত কোনো রাজনৈতিক দলের (ইসলামিক দল হলেও) সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেয়। রাজনীতি ছাড়া দাওয়াহমূলক কাজে যুক্ত থাকলে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট থাকবে, ইন শা আল্লাহ। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | জ্বি না, আলহামদুলিল্লাহ। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | নেই, আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | জ্বি না। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | জ্বি না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | শিরক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | মনের মতো সালাত, পর্দা গাইডলাইন, তুমি ফিরবে বলে ইত্যাদি। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি:), শায়েখ আহমাদুল্লাহ (হাফি:), মুফতি যুবায়ের আহমাদ (হাফি:) প্রমুখ। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | টেইলরিং, বাটিক, ডিজিটাল দাওয়াহ ডিজাইন। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার একজন গুনাহগার বান্দী যিনি নিজ দয়াতে আমাকে হিদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। বর্তমানে নিজেকে একটু একটু করে পরিবর্তন করার প্রচেষ্টা চলমান। অপরিচিতদের সাথে প্রথম সাক্ষাতে আমি ইন্টোভার্ট তবে একই মেন্টালিটি, আন্তরিক এবং ইতিবাচক মানুষ হলে সহজে মিশে যেতে পারি। চুপচাপ থাকতে পছন্দ করি তবে প্রিয় মানুষদের সাথে এর বিপরীত, তাদের সাথে প্রাণখুলে গল্প বলতে পারি। সব মিলিয়ে আমাকে বোধহয় এম্ভিভার্ট বলা যায়। শখ: আমি একজন শান্তিপ্রিয় ও প্রকৃতিপ্রেমী। বিশেষ করে বৃষ্টি, চাঁদের আলো আমার খুবই প্রিয়। বই পড়তে ভালো লাগে। নতুন কিছু শিখতে পছন্দ করি। ঘরোয়া পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পছন্দ-অপছন্দ: নিরিবিলি ও শান্ত পরিবেশ পছন্দ করি। অতিরিক্ত কোলাহল, অযথা আড্ডা বা অতিরিক্ত হৈ-হুল্লোড় দীর্ঘ সময় ভালো লাগে না। একজনের ভুলের কারণে নির্দোষ অন্যদের দোষারোপ করা, মিথ্যা বলা—হোক তা মজা করে, গীবত, অহংকার, হিংসা, অশালীন কথা, গালি-গালাজ, অন্যকে ছোট করে কথা বলা, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহ এবং বাহ্যিক সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করা অপছন্দ করি এবং নিজেও এগুলো থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করি। রুচিবোধ: নিত্যনতুন ট্রেন্ডের স্রোতে গা ভাসাই না। নিজস্বতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং সব ক্ষেত্রে নিজের স্বাচ্ছন্দ্য, রুচি ও শালীনতাকে প্রাধান্য দিই। নিজের প্রাইভেসি বজায় রাখতে পছন্দ করি। কাছের মানুষরা বলেন আমি অল্পতে সন্তুষ্ট হওয়া মানুষ। আমি ভোজনরসিক নই এবং প্রয়োজনের অতিরিক্ত, অপচয়, বিলাসিতাও পছন্দ নই, তবে কম হলেও ভালো ও মানসম্মত খাবার, জিনিস কেনা ইত্যাদিতে অভ্যস্ত। বাইরের খাবার এড়িয়ে চলি। সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত বিষয় প্রকাশ করা থেকে বিরত থাকি এবং চেষ্টা করি জরুরত ছাড়া এগুলো ব্যবহার না করার। ছোটবেলা থেকে সবার আদর-যত্নে বড় হয়েছি। ন্যায়-অন্যায়ের ক্ষেত্রে পক্ষপাতিত্ব না করে ইনসাফের উপর থাকার চেষ্টা করি। অযথা কোনো বিষয় জটিল করা পছন্দ করি না। সহজ ও ইতিবাচকভাবে চিন্তা করতে ভালো লাগে। নিয়মতান্ত্রিক জীবনযাপন পছন্দ করি। ভোরে ওঠা, আগে থেকে পরিকল্পনা করে কাজ করা এবং রাতে তাড়াতাড়ি খাওয়া ও ঘুমানোতে অভ্যস্ত। নিজের ভুল বুঝতে পারলে তা শুধরে নেওয়ার চেষ্টা করি। নিজে সঠিক থাকলেও অপ্রয়োজনীয় তর্কে জড়ানোর পরিবর্তে নীরবতা অবলম্বন করি। লোক দেখানো কাজ করতে পছন্দ করি না; যেটুকু করি, নিরবে-নিভৃতে ও আন্তরিকতার সাথেই করার চেষ্টা করি। দ্বীন পালনের ক্ষেত্রে "জানলাম ও মানলাম'' নীতিতে বিশ্বাসী। হয়তো কখনো নফস-শয়তান বা ঈমানী দূর্বলতার কারণে ভুল হয়ে যায় কিন্তু তাই বলে নিজের সুবিধার জন্য ইসলামকে কাটছাঁট করে নিজের ইচ্ছেমতো উপস্থাপন করার মানসিকতা লালন করি না। "পর্দা করে সব করা যায়'' এমন মনোভাবেও আমি বিশ্বাসী না। দ্বীনে ফেরার আগে আগে শরীয়াহ অনুযায়ী পর্দার বুঝ না থাকলেও শালিনভাবে চলাফেরাতে অভ্যস্ত ছিলাম। বাইরে রেগুলার বোরকা, চেহারা ঢেকে হিজাব পরা হতো। সকল মাযহাব, ইমাম ও আলেমকে সম্মান করি এবং মাযহাব নিয়ে বাড়াবাড়ি বা আলেমদের নিয়ে বিদ্রূপ অপছন্দ করি। সমাজে প্রচলিত হলেও ইসলাম সমর্থন করে না—এমন অনুষ্ঠানে (জন্মদিন, হলুদ সন্ধ্যা, কুলখানি ইত্যাদি) যাওয়া এবং নিজের জানা মতে যারা কিস্তি, সুদ, হারাম উপার্জনের সাথে যুক্ত আছেন ওনাদের ঘরের খাবার যথাসম্ভব এড়িয়ে চলি। দিন শেষে কেউ পারফেক্ট না। আমিও না। অফলাইনে সোহবত ছাড়া স্রোতের বিপরীতে চলতে চলতে আমারও একটা সময় ক্লান্ত লাগে, এলোমেলো হয়ে যায়, আবার নিজেকে গুছিয়ে নিই। স্বপ্ন: পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে উচ্চতর স্বপ্ন লালন করি। এমন একটি পরিবার গঠন করা, যেখানে প্রতিটি পদক্ষেপে ইসলামকে প্রাধান্য দেওয়া হবে। দুনিয়ায় ভবিষ্যৎ প্রজন্মকে প্রশান্তির কারণ এবং আখিরাতে সদকায়ে জারিয়ার মাধ্যম হিসেবে গড়ে তোলা। আমি যেন হতে পারি ওদের প্রথম শিক্ষক সেইজন্য নিজেকে তৈরি করা। পরিবারসহ বায়তুল্লাহ সফর করা। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার সন্তুষ্টি নিয়ে উত্তম মৃত্যুবরণ করা। বি.দ্র.: বাহ্যিক সৌন্দর্য নিয়ে যাদের রিকোয়ারমেন্ট আছে জীবনসঙ্গী সুন্দর হতে হবে উনারা এই বায়োডাটা এড়িয়ে যেতে পারেন। এমন চাওয়া থাকতেই পারে এবং আমিও উনাদের ব্যক্তিগত চাওয়ার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমি একজন নিতান্তই সাধারণ বাহ্যিক সৌন্দর্যের অধিকারী, আলহামদুলিল্লাহ। মুগ্ধ করা বাহ্যিক সৌন্দর্য না পেলেও আমাকে উনি একজন লয়াল জীবনসঙ্গিনী হিসেবে পাবেন ইন শা আল্লাহ। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | একটি ইসলামি পরিবার গঠন। পরিপূর্ন দ্বীনি পরিবেশ না পেয়ে আমি যা কষ্ট অনুভব করেছি তা যেন আমার ভবিষ্যৎ প্রজন্মকে অনুভব করে না হয়। দ্বীনি পরিবার গঠনের জন্য নিজেকে সেইভাবে প্রস্তুত করা এবং জ্ঞান অর্জন করা। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | আমার নির্দিষ্ট রুটিন অনুযায়ী দিন কাটে। ক্লাস, পড়াশোনা, ব্যক্তিগত কাজ, সেলাই, ঘরের কাজ, ঘুমের টাইমিং ঠিক রাখা সবমিলিয়ে অবসর সময় তেমন হয়ে ওঠে না। পেলে বই পড়ি, আম্মুর সাথে গল্প করি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | বাড়িতে মূল দায়িত্ব আব্বু-আম্মুই পালন করেন। আব্বু বাহিরের দায়িত্ব এবং আম্মু ঘরের দায়িত্ব সামলান। আমি ওনাদের বিভিন্ন বিষয়ে সাহায্য করি, খেয়াল রাখি। আম্মুকে রান্নাসহ ঘরের সব কাজে সাহায্য করি। আমি রান্না করলে তখন আম্মু আমাকে সাহায্য করেন। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | নারী পুরুষের অধিকার কখনো এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উভয়কে ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। পুরুষ বাইরে সামলাবে আর নারী ঘরে সামলাবে। দায়িত্বের দিক থেকে আল্লাহ পুরুষদেরকে ভরণপোষণের দায়িত্ব দিয়েছেন আর নারীদেরকে দিয়েছেন ঘরের দায়িত্ব। তেমনি গঠনগত দিক থেকেও নারী পুরুষ আলাদা। ইসলাম নারী-পুরুষ উভয়কে উভয়ের জায়গা থেকে সম্মানিত করেছেন। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বি, রাজি। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | আল্লাহর সন্তুষ্টি এবং রাসুল (সঃ)এর সুন্নাত আদায় করা। একটি ইসলামিক পরিবার গঠন করা। বিয়ের মাধ্যমে নতুন হালাল সম্পর্কের সূচনা হয়। দুনিয়াতে একজন পরিপূর্ণ দ্বীনদার, দায়িত্বশীল, গায়রতওয়ালা অভিভাবক পাওয়ার আশায়। আমি যেভাবে আপসহীনতার সাথে দ্বীন পালন করতে চাই তা বর্তমান পরিবেশ পরিস্থিতিতে সম্ভব হয়ে উঠছে না তাই আমার একজন দ্বীনদার মাহরাম, ওনার সহবত, সাপোর্ট ভীষণ প্রয়োজন। দ্বীনদার মাহরাম ছাড়া দ্বীনের প্রতিটি বিষয় মেনে চলা বিশেষ করে পর্দা রক্ষা বেশ চ্যালেঞ্জিং। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | না, ইন শা আল্লাহ। ইসলাম ভরণপোষণের দায়িত্ব পুরুষকে দিয়েছেন। একজন আত্নমর্যাদাবান, দায়িত্বশীল পুরুষ কখনো চাইবেনা উনার স্ত্রী চাকরি করুক। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | জ্বি, ইন শা আল্লাহ। দ্বীনি পড়াশোনা চালিয়ে যেতে চাই। মৃত্যু পর্যন্ত ত্বলিবাতুল ইলম হিসেবে থাকতে চাই। চলমান দ্বীনি পড়াশোনা শেষ হলে হিফয এবং IOM থেকে দাওরায়ে হাদিস শেষ করতে চাই ইন শা আল্লাহ। এতে আহলের অনুমতি ও সাপোর্ট প্রয়োজন। তাই চাইবো উনি নিজেও ইলম অর্জনের প্রতি আগ্রহী বা ত্বলিবুল ইলম হোক এবং আমার ইলম অর্জনের প্রতিও আগ্রহী হবেন এবং আমাকে সেই পরিবেশ তৈরি করে দিবেন। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | গায়ের রং ও জেলা |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | আহলের অনুপস্থিতিতে নিজের এবং ওনার সম্পদের হিফাজত করা। ওনাকে শারীরিক, মানসিক ও অন্যান্যভাবে সাপোর্ট দেওয়া। ঘরে ওনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। এককথায় জুলুম ছাড়া শরীয়তের মধ্যে সব বিষয়ে আনুগত্য করা। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | ছাত্রী |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | বিয়ে একটি ইবাদত তাই সাধারণভাবে সুন্নাহ অনুযায়ী বিয়ের মাধ্যমে একটি বরকতময় জীবনে প্রবেশ করতে চাই। আশা রাখি উভয় পরিবারের অল্প কয়েকজন মিলে খুব সাধারণভাবে বিয়ে সম্পন্ন হবে। বিয়েতে সব ধরনের হারাম, বিধর্মীয়, আঞ্চলিক কালচার যেমন: গায়ে হলুদ, ফটোগ্রাফি, ফি-মিক্সিং, গান-বাজনা, গেট ধরা, নন-মাহরাম মহিলারা এসে পাত্রকে স্বর্ণ-টাকা গিফট করা, যৌতুক, সিজনাল জিনিস পাঠানো ইত্যাদি বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। আশা রাখি আহল এই বিষয়গুলো বিয়েতে না করার ব্যাপারে যথেষ্ট সাপোর্ট দিবেন এবং নিজ অবস্থানে অনড় থাকবেন। যৌতুকের কথা বলতে গেলে বর্তমানে সময়ে এমনটা প্রচলিত যে, "খুশি করে যেহেতু দিচ্ছে নিবো না কেন বা না নিলে কি মনে করবে।'' পাত্রীর পরিবারও মেয়েকে যেন শশুরবাড়ি থেকে কথা শুনতে না হয় তাই খুশি করার নামে সামাজিকতা রক্ষার্থে যৌতুক পাঠায়। এক্ষেত্রে পাত্রীর পরিবার পাঠালেও তা সসম্মানে ফেরত দেওয়ার দৃঢ় মনমানসিকতা থাকতে হবে। ছবি দিতে ইচ্ছুক নই, পর্দার বুঝ হওয়ার পর থেকে ছবি তোলা থেকে বিরত আছি। এক্ষেত্রে পাত্র বা মহিলা অভিভাবক সরাসরি দেখতে কোনো সমস্যা নেই। বায়োডাটা পছন্দ হলে আগে ইস্তেখারা করে এরপর বায়োডাটা কিনে ই-মেইলে Ahlia.org বা OrdhekDeen.com ফরম্যাটে পাত্রের বিস্তারিত বায়োডাটা পাঠানোর পর অভিভাবকের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। |
| বয়স (Required) | সমবয়সী থেকে উপরে। |
|---|---|
| গাত্রবর্ণ | যেকোনো। আমার কাছে দ্বীনদারিতা, মন-মানসিকতা ও চারিত্রিক সৌন্দর্য মূখ্য। |
| নূন্যতম উচ্চতা | আমার উচ্চতার চেয়ে বেশি যেকোনো উচ্চতা। |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | মাদ্রাসা হলে মাওলানা বা মুফতী। জেনারেল হলে অনার্স সাথে ফরজে আইন পরিমাণ ইলম থাকতে হবে অথবা শেখা চলমান আছে এমন। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | দাড়ি: সুন্নাহ অনুযায়ী দাড়ি। ইনকাম: নিজের ব্যক্তিত্ব ও আত্নমর্যাদা রক্ষা করে, কারো মুখাপেক্ষী না হয়ে, ঋণ না করে, শশুরবাড়ি থেকে কোনো কিছু আশা না করে মধ্যবিত্ত পরিবারের মেয়েকে হালাল ভাবে সম্মানের সাথে ভরণপোষণ দেওয়া এবং পরিবার পরিচালনার মতো ইনকাম। |
| পেশা (Required) | ব্যবসা, চাকরি বা অন্যান্য পেশা। পেশা অবশ্যই হালাল হতে হবে। ব্যক্তিগত ভাবে প্রবাসীর ক্ষেত্রে আগ্রহী নই। লং ডিসটেন্স রিলেশনশিপ পছন্দনীয় নই। |
| অর্থনৈতিক অবস্থা | স্বাবলম্বী। |
| পারিবারিক অবস্থা (Required) | দ্বীনদার পরিবার হলে ভালো হয়। ভদ্র, সৎ, সচ্ছল, সামাজিকভাবে সম্মানিত। সুদ, তান্ত্রিক-কবিরাজ, জাদু-তাবিজনির্ভর শিরকি কর্মকাণ্ড থেকে মুক্ত। যেখানে সুন্দর মনমানসিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে। আমার দ্বীন পালন, পর্দা রক্ষার (ঘরে-বাইরে নন-মাহরাম মেইনটেইন) ক্ষেত্রে সাহায্য করবেন। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | তিনি জামাআতের সাথে সালাত আদায়, নিয়মিত কুরআন তিলাওয়াত ও মাসনূন আমলের প্রতি যত্নশীল হবেন। নিজের এবং আমার ইলম অর্জনে আগ্রহী হবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অনুসারী হবেন। সকল মাযহাব, ইমাম ও আলেমদের সম্মান করবেন এবং মাযহাব নিয়ে বাড়াবাড়ি, দলাদলি, আলেমদের নিয়ে বিদ্রূপ করা, অনলাইনের অপ্রয়োজনীয় বিতর্ক ও বিভিন্ন ইস্যুতে জড়ানো থেকে বিরত থাকবেন। “শুনলাম এবং মেনে নিলাম” এই মানসিকতায় দ্বীন পালনের চেষ্টা করবেন, মডারেট মুসলিম নই। নারী-পুরুষ উভয়ের পর্দা সম্পর্কে সঠিক ধারণা রাখবেন। নিজে নজরের হিফাজত, অনলাইন ও অফলাইনে মাহরাম-ননমাহরাম মেইনটেইন করবেন এবং পরিবারের নারীদের দ্বীন পালন, সঠিক পর্দার ব্যাপারে সচেতন, দায়িত্বশীল ও গায়রতসম্পন্ন হবেন। হালাল-হারামের ব্যাপারে সচেতন থাকবেন, ফ্রি-মিক্সিং, গুনাহের পরিবেশ এবং ইসলাম সমর্থন করে না এমন অনুষ্ঠান যথাসম্ভব এড়িয়ে চলবেন। বিয়ে, তালাক ও হুরমতে মুসাহারাহ সংক্রান্ত প্রয়োজনীয় মাসআলা সম্পর্কে ধারণা রাখবেন এবং সমসাময়িক ফিতনা সম্পর্কে সচেতন থাকবেন। কুসংস্কার, শিরক, বিদআত ও কবিরাজির মতো বিষয় থেকে নিজেকে এবং পরিবারকে দূরে রাখার চেষ্টা করবেন। হককে হক এবং বাতিলকে বাতিল বলার সৎ সাহস রাখবেন। ব্যক্তিত্বের দিক থেকে গায়রতসম্পন্ন, দায়িত্বশীল, পরিবারকেন্দ্রিক, বিশ্বস্ত, ধৈর্যশীল ও উত্তম আখলাকের অধিকারী হওয়া প্রত্যাশা করি। যিনি ইতিবাচক মানসিকতা, উদার, সৎ ও দানশীল হবেন। অযথা আড্ডা, ধূমপানে অভ্যস্ত হবেন না। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আহলিয়ার ভুল হলে সুন্দরভাবে বুঝিয়ে বলার মানসিকতা রাখবেন। সুন্দর দাম্পত্য জীবনের জন্য পারস্পরিক সম্মান, ভালোবাসা, ইনসাফ ও বোঝাপড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। তাই এমন একজন মানুষ প্রত্যাশা করি, যিনি নিজের পরিবার ও আহলিয়ার হকের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবেন এবং কারো জন্য কাউকে কষ্ট দিবে না। আমার বাবা-মাকে সম্মান করবেন এবং তাঁদের দেখা-শুনার সুযোগ দেবেন। এটুকু কথা দিতে পারি যে আহল দুইজন নতুন বাবা-মা পাবেন যাকে আমার বাবা-মা নিজের ছেলের মতো যত্ন করবে, ভালোবাসবে। আমিও তাঁর পরিবারকে নিজের পরিবারের মতো সম্মান ও ভালোবাসার চেষ্টা করব, ইন শা আল্লাহ। আমি মনে করি শান্তিপূর্ণ দাম্পত্যজীবনের জন্য আহল-আহলিয়া উভয়ের শুধু দ্বীন নয়, দ্বীনের পাশাপাশি চিন্তা-ভাবনা ও মেন্টালিটি ম্যাচ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি দ্বীনদারিতায় অগ্রগামী হবেন এবং সামাজিকতার আগে দ্বীনকে প্রাধান্য দেবেন। তাঁর সোহবত, নসীহত ও উত্তম চরিত্র আমাকে আল্লাহর দিকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি আমার জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি আমার জন্য সবচেয়ে কাছের বন্ধু, উত্তম সহবত, অভিভাবক এবং দ্বীনি উন্নতির সহযোগী হবেন। যার শক্ত কাঁধ এবং নরম মন আমার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও নির্ভরতার জায়গা হবে। দুনিয়া ও আখিরাত উভয় দিক থেকেই আহলিয়ার ব্যাপারে দায়িত্বশীল এবং স্বাভাবিক অধিকারবোধসম্পন্ন হবেন। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | নোয়াখালীর মধ্যে হলে ভালো হয়। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় পরিবারের ইচ্ছা কাছাকাছি কোথাও আত্নীয়তার সম্পর্ক করা। তবে দ্বীনদারিতা ও অন্যান্য বিষয়গুলো সন্তোষজনক হলে পার্শ্ববর্তী জেলার ক্ষেত্রেও বিবেচনা করা যেতে পারে ইন শা আল্লাহ। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 638 ভিউস