| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 1993-06-14 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ১৯৯৩ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'৪'' |
| ওজন | ৬৯ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | প্রাইভেট জব |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| বর্তমান জেলা | ঢাকা |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | রংপুর বিভাগ |
| স্থায়ী জেলা | কুড়িগ্রাম |
| স্থায়ী থানা/উপজেলা | ভুরুঙ্গামারী |
| স্থায়ী ঠিকানা | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম |
|---|---|
| বর্তমান ঠিকানা | ঢাকা |
| কোথায় বড় হয়েছেন? (Required) | কুড়িগ্রাম |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১২ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | Bachelor of Science (B.Sc) in Computer Science & Engineering (CSE) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | BSc |
| পিতার পেশা | শিক্ষক, দাখিল মাদ্রাসা |
|---|---|
| মাতার পেশা | রাব্বাতুল বাইত |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ১জন |
| বোনদের সম্পর্কে তথ্য | My only beloved younger sister, one child, edu- MA. |
| ভাইদের সম্পর্কে তথ্য | My only beloved younger brother is in class 9. |
| চাচা মামাদের পেশা | Paternal Uncles- ⦁ Visual Designer, Grey Advertising Bangladesh ⦁ Senior Officer, Sonali Bank (Residence, Dhaka) ⦁ Teacher, Dakhil Madrasah, Kurigram ⦁ Teacher, Girls High School, Kurigram ⦁ Teacher, High School, Kurigram ⦁ Office Assistant, Dakhil Madrasah, Kurigram ⦁ Project Officer, Ekti Bari Ekti Khamar, Kurigram |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আর্থিকভাবে স্বচ্ছল। কৃষি জমি, পুকুর, বাগান ইত্যাদি। আমাদের পরিবার সম্মানিত ও সুপরিচিত। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | পরিবারের সবাই ধর্মীয় বিষয়গুলো পালন করেন এবং ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। পরিবারের মহিলা সদস্যগণ বাইরে বোরখা, হিজাব, নেকাব পড়েন। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | হ্যাঁ |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | হ্যাঁ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ছোটবেলা থেকেই। আনুমানিক সাত বছর। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | হ্যাঁ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | হ্যাঁ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা ইত্যাদি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | নেই |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | হয় না বললেই চলে। এগুলো থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার চেষ্টায় আছি |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | যতটুকু জানি নেই, ইনশাআল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | আল্লাহ তা'আলার ইচ্ছায় কয়েকজন মিলে গ্রামে একটি ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না। আমি মোহাম্মদ (স:) এর অনুসারী এবং শ্রেষ্ঠ উম্মত। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজার সম্পর্কে মানুষের প্রচলিত সাধারণ ধারণায় বিশ্বাস করি না। এটি একটি কবর মাত্র। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | পবিত্র কুরআন শরিফের সম্পূর্ণ বাংলা অনুবাদ পড়ার সৌভাগ্য হয়েছে। উল্লেখযোগ্য অন্যান্য বই- মহাজ্ঞান, কোরআনের আলেকে সৌন্দর্যতত্ত্ব, কোরআনের গুপ্তজ্ঞান, কোরআনের আলোকে নামাজের অজানা রহস্য, আত্মশুদ্ধি ও মৃত্যুহীন জীবন, কোরআনের আলোকে ধর্মের মানচিত্র ও ভেতরের জ্ঞান, আত্নউপলব্ধি ও মনের শক্তি, কোরানিক সেলফ কন্ট্রোল ও মৃত্যুহীন জীবন ইত্যাদি। এছাড়াও ৫০+ ইসলামিক বই কিনে লিস্ট করেছি পড়ার জন্য। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | Dr. Zakir Naik, Shabir Ali Khan, Ismail ibn Musa Menk, Nouman Ali Khan, Ahmed Deedat, Yusuf Estes, Shaykh Hamza Yusuf, Bilal Philips, Belal Assaad, Khalid Yasin, Sheikh Assim Al-Hakeem, Mohammad Hobols, Abdur Raheem Green, Mohammed Hijab, Dr. Musharraf Hussain, Omar Suleiman and more. |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | এসএসসি পরীক্ষার পর ৪০ দিনের জন্য তাবলিগ জামাতে অংশগ্রহণ করি। এছাড়াও কয়েকবার ৩ দিনের জন্য গিয়েছিলাম। আমার কাছে তাবলিগ মানে আল্লাহর পথে দাওয়াত ও ইসলামের শিক্ষা অর্জন করা — এটি কোনো নির্দিষ্ট দল বা মতবাদ নয়, এবং আমি বিভাজনে বিশ্বাস করি না। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি সাধারণ মুসলিমদের একজন । • ছোট থেকেই আদর-স্নেহ ও নিয়মের মধ্য দিয়ে বড় হয়েছি। পারিবারিক-সামাজিক শিক্ষা, বিশ্বাস, মূল্যবোধ ও রীতি-নীতি ইত্যাদি বিষয়গুলো আমার জীবনকে প্রভাবিত করলেও আমি অনেক গভীরভাবে স্টাডি করে জেনে বুঝেই ইসলামকে সার্বিকভাবে গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমার সর্বোচ্চ চেষ্টা করি। • সততা, নম্রতা, শান্ত ও সুন্দর ব্যবহার, বিশ্বস্ততা, আমানতদারিতা, নৈতিকতা, মূল্যবোধ ইত্যাদি গুণাবলিতে বিশ্বাস করি। মিথ্যা, অহংকার, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, দাম্ভিকতাকে মনে-প্রাণে ঘৃণা করি। সহজ-সরল জীবন অতিবাহিত করতে পছন্দ করি। • দানশীলতা ও ইসলামের পথে ব্যয় করা পছন্দ করি এবং যথাসাধ্য চেষ্টা করি। • বিনা প্রয়োজনে সময় নষ্ট করাকে অপছন্দ করি। Productive কাজ যেমন- ইসলামিক বিভিন্ন লেকচার, ডকুমেন্টারি, নতুন কিছু শেখা, কোরআনের বিভিন্ন বিষয় সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনা করতে ভালো লাগে। • আলহামদুলিল্লাহ, মেয়েবন্ধু, প্রেম ও হারাম সম্পর্ক থেকে আল্লাহই আমাকে রক্ষা করেছেন। এমন কাউকেই আল্লাহর কাছে আশাকরি, যিনি এসব থেকে পবিত্র আছেন। ইনশাআল্লাহ। |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আমার ইসলামিক ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমার ঈমানকে আরও সুদৃঢ় ও গভীর করা, ইসলামী শিক্ষার আলোকে জীবনযাপন করা, এবং আমিসহ সকল মানুষ যেন শুধুমাত্র কুরআন তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর অনুবাদ পড়ে, আল্লাহর বাণী গভীরভাবে উপলব্ধি করে এবং সেই অনুযায়ী আমল করে আল্লাহর অনুগ্রহ এর মাধ্যমে আমরা চিরস্থায়ী জান্নাত লাভ করতে পারি। আমাদের সমাজ আজ কুসংস্কারে ভরা। আমি বিশ্বাস করি, কুরআনের অর্থ বুঝে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনের উদ্দেশ্য শুধু তিলাওয়াত নয়, বরং তা নিয়ে গভীরভাবে চিন্তা করা, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা। কুরআনের কি বলেছেন তা না জেনে কীভাবে আমরা দাবি করতে পারি যে আমরা আল্লাহকে ভালোবাসি বা ভালো মুসলিম? নিশ্চয়ই, আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণকারীর জন্য আল্লাহই যথেষ্ট। তা হোক কুরআনের অনুবাদ বা অন্য কোনো বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দুনিয়ামুখী না হওয়া। দুনিয়ার সবচেয়ে মূল্যবান বস্তুগুলো আল্লাহ আমাদের পায়ের নিচে রেখেছেন। যেমন সোনা, হিরা, মুক্তা, মূল্যবান খনিজ পদার্থ এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, ফলমূল ইত্যাদি। অথচ অনেক মানুষ এই বস্তুগত সম্পদ অর্জনের জন্য জীবনের সবকিছু ত্যাগ করে, এমনকি আল্লাহকেও। আল্লাহর অবস্থান সবচেয়ে উঁচুতে; তিনি আরশের উপর অধিষ্ঠিত এবং সবকিছুর প্রকৃত মালিক। দুনিয়া ও এর সম্পদ এতটাই মূল্যহীন যে এসবকিছু আল্লাহ আমাদের পায়ের নিচে রেখেছেন, যেন আমরা বুঝতে পারি যে বস্তুগত সম্পদ অর্জন জীবনের প্রকৃত উদ্দেশ্য নয়। এর মাধ্যমে তিনি আমাদেরকে বিনম্রতা, আনুগত্য এবং আধ্যাত্মিক শিক্ষা দিতে চান, যেন আমরা অহংকারী না হই এবং বস্তুবাদী জীবন না গড়ে উঁচু মানসিকতা ও আধ্যাত্মিক লক্ষ্য নিয়ে জীবনযাপন করি। প্রকৃত শান্তি ও তৃপ্তি আল্লাহর সন্তুষ্টিতে নিহিত। এই অস্থায়ী ধন-সম্পদ ও জীবনোপকরণ আমাদেরকে অস্থায়ী জীবনের সীমাবদ্ধতা ও মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। এই দুনিয়া তখনই সত্যিকারের মূল্যবান, যখন তা অনন্তজীবনের সফলতা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। [সুরা ইউনুস(১০), আয়াত ৭-৪০]। আশা করি, এই সুরার বাংলা অনুবাদ পড়েছেন। সূরা ইউনুস-এর ৭ থেকে ৪০ নম্বর আয়াত পর্যন্ত, ইনশাআল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | এই দুনিয়ায় মুমিন বান্দাদের জন্য অবসর বলে কিছু নেই। ইসলামিক স্টাডি, নতুন কিছু শিখি, ডকুমেনটারি দেখি। নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি। নফল ইবাদত করার চেষ্টা করি। কোডিং আমার কাছে এক ধরনের ভার্চুয়াল মহাবিশ্বের মতো মনে হয়। এখানে ঢুকলে বাস্তব জগতের কোলাহল একটু থেমে যায়। লজিক, সমস্যা আর সমাধানের ভেতর দিয়ে নিজের মতো করে একটা জগৎ তৈরি করা যায়। তাই কোডিং শেখাটা শুধু প্রয়োজনের জন্য না, এটা আমার কাছে ভালো লাগার জায়গাও। আল্লাহ তায়ালা যেমন মানুষকে শরীর ও রুহ—দুই স্তরে সৃষ্টি করেছেন, তেমনি কোডিংয়েও একটা দৃশ্যমান অংশ থাকে আর একটা অদৃশ্য গভীর কাঠামো থাকে। বাইরে দেখা যায় ইন্টারফেস, আউটপুট, রং আর ডিজাইন; কিন্তু ভেতরে কাজ করে লজিক, অ্যালগরিদম আর চিন্তার শুদ্ধতা। শরীর যেমন রুহ ছাড়া নিস্তেজ, তেমনি কোডও লজিক ছাড়া অর্থহীন। এ ধরনের মিল আমাকে ভাবায়—সৃষ্টি, শৃঙ্খলা আর উদ্দেশ্যের দর্শন যেন কোডিংয়ের ভেতর দিয়েই নতুন করে ধরা দেয়। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | প্রায় প্রতিদিন পরিবারের খোঁজ নেই। প্রয়োজনে পরামর্শ করি ও পাশে থাকি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যা |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে বিভিন্ন দিক থেকে একটি মানুষকে পরিপূর্ণ করে। আল্লাহর রহমত ও সন্তুষ্টি অর্জন এবং আরও সহজ ও সুন্দর জীবনের আশা রাখি। ইনশাল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | আলোচনা সাপেক্ষে। আমি আমার স্ত্রীকে জ্ঞান অর্জনে (বিশেষকরে ইসলামিক) অত্যন্ত গুরুত্ব দিতে চাই। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | আলোচনা সাপেক্ষে। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | একদমই না। আমরা মনে করি, তিনি নিজেই তো উপহার। বরং, তাকে মর্যাদার সাথে উপহার (মোহরানা) প্রদান ইসলামে ফরজ। তিনি তার বাবা-মা এবং পরিবারে আদরে বড় হয়েছেন। তাদেরকে রেখে অন্য পরিবারে আসা সত্যিই একটি বড় ত্যাগ। আমার মা-বাবা সব সময় এমন আশা করেন যেন তারা নিজের মেয়ের ও আমাকে যেমন ভালোবাসেন, তেমনি তাকেও ভালবাসতে পারেন। ইনশাআল্লাহ, তিনি আমাদের পরিবারে অনেক সম্মানে, যত্নে, স্নেহে এবং সকলের মধ্যমণি হয়ে থাকবেন। যেমনটা আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | আর্থিক ও সামাজিক দায়িত্ব, সমর্থন, সহযোগিতা, বিশ্বস্ততা, সম্মান, কৃতজ্ঞতা ইত্যাদি। তার ছোট ভুলগুলো বড় করে না দেখা এবং তাকে কষ্ট না দেয়া। তার অধিকার আদায় করা। অর্থাৎ কোরআন ও রাসূলুল্লাহ (স:) যা জানিয়েছেন তা সঠিকভাবে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করা। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | একক পরিবারে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | Designer (Web & Graphic Design) at a corporate group of companies based in Motijheel, Dhaka. Further details can be shared later. |
|---|
| বয়স (Required) | সর্বোচ্চ ৩০ |
|---|---|
| গাত্রবর্ণ | ফর্সা, উজ্জল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫’.০” |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | HSC বা সমমান |
| বৈবাহিক অবস্থা | কখনোই বিবাহিত ছিলেন না, প্রকাশ্যে বা গোপনে। |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | নিকাব করে হাত পা মোজাসহ পর্দা করাতে ইচ্ছা রাখি। তিনি নিজের মতো করে পর্দার ব্যবস্থা করে নিতে পারবেন যেভাবে পর্দায় থাকতে চান, ইনশাআল্লাহ |
| পেশা (Required) | N/A |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | জীবনসঙ্গী একজন মানুষের জীবনে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। আশা করি, তিনি পবিত্র কুরআনের সম্পূর্ণ বাংলা অনুবাদ পড়েছেন অথবা পড়ার ইচ্ছা রাখেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সহিহ হাদিসের নির্দেশনা মেনে চলার চেষ্টা করেন। অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই মাহরাম ও নন-মাহরামের সীমারেখা গুরুত্বের সঙ্গে মেনে চলেন। ছেলে বন্ধু ও যেকোনো হারাম সম্পর্ক থেকে নিজেকে হেফাজত করেছেন—এমনটাই প্রত্যাশা করি। হালাল-হারাম ও ভালো-মন্দ সম্পর্কে সচেতন থেকে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে একটি সুন্দর ও দ্বীনমুখী পরিবার গড়ার মানসিকতা রাখেন। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | সার্বিক বিবেচনায় যেকোনো জেলা |
| আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? | হ্যাঁ, আগ্রহী ও প্রস্তুত |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 9991 ভিউস