| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 2000-07-24 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | ●ব্যাচেলর ইন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ (আলিম প্রিপারেটরি) কোর্স, ব্যাচ নং : ২৬১৫। ●উস্তায যুবায়ের আহমদের তাফসিরুল কুরআন কোর্স, ২য় ব্যাচ। |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ২০০০ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'৪'' |
| ওজন | ৫১ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | রংপুর বিভাগ |
| বর্তমান জেলা | নীলফামারী |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | রংপুর বিভাগ |
| স্থায়ী জেলা | নীলফামারী |
| স্থায়ী থানা/উপজেলা | ডিমলা |
| স্থায়ী ঠিকানা | ডিমলা, নীলফামারী |
|---|---|
| বর্তমান ঠিকানা | ডিমলা, নীলফামারী |
| কোথায় বড় হয়েছেন? (Required) | জন্ম ঢাকায় হলেও বেড়ে ওঠা ডিমলা উপজেলাতেই। তবে এসএসসি উত্তীর্ণ হওয়ার পর থেকে বিভাগীয় শহরে থেকেছি পড়াশোনার জন্য। |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৮ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২০ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | ২০২০-২১ সেশনের স্নাতক ৩য় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলাম। কিছু উদ্দেশ্য এবং পরিকল্পনা সামনে রেখে সহশিক্ষা এবং বাহিরের ফিতনা থেকে নিজেকে হেফাজত করতে ফাইনাল পরীক্ষায় অংশ না নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা বন্ধ করেছি। |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | কারমাইকেল কলেজ, রংপুর |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | ●শুরুর দিকেই স্নাতকে না পড়ে মাদ্রাসাভিত্তিক পড়াশোনার ইচ্ছে থাকলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক বিকল্প পাইনি। পরবর্তীতে যখন মাদ্রাসার খোঁজ পেয়েছি তখন মনে হয়েছে- কয়েক বছর আবাসিকে থেকে পড়ার পরিস্থিতি বা সময় নেই। তাই স্নাতক বাদ দিয়ে অনলাইন মাদ্রাসাকেই বেছে নিই। ●আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি "ইসলামিক অনলাইন মাদ্রাসার “Bachelor in Da‘wah and Islamic Studies” কোর্সের এর একজন ত্বলিবা। পাশাপাশি ইসলামিক এবং জীবনঘনিষ্ঠ বিষয়ে কয়েকটি সংক্ষিপ্ত অনলাইন কোর্স করেছি। কিছু কোর্স এখনো চলমান, আলহামদুলিল্লাহ। (এগুলোকে হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বলা যায় না। তবে সুযোগ থাকলে ইলম এবং দক্ষতা অর্জনের নিয়তে ভবিষ্যতেও এমন কোর্সগুলো করতে চাই, ইনশাআল্লাহ। সেই পথের সহযোগী ও সঙ্গী হিসেবে এমন একজন জীবনসঙ্গী চাই- যিনি জ্ঞানার্জনে আগ্রহী ও অনুসন্ধানী।) |
| পিতার পেশা | অবসরপ্রাপ্ত সেনাসদস্য (ল্যান্স কর্পোরাল)। ২০০৩ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ পোল্ট্রি ভ্যাক্সিনেশনের কাজে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে বাবা কর্ম বিরতিতে আছেন। |
|---|---|
| মাতার পেশা | কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা। |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ১জন |
| ভাইদের সম্পর্কে তথ্য | আলহামদুলিল্লাহ, ভাইয়া আমার বড়। তিনি বিবাহিত। দ্বীন মেনে চলার যথাসাধ্য চেষ্টা করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একটি বেসরকারি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। আহলিয়াকে নিয়ে ঢাকায় থাকেন।(ভাইয়ের আহলিয়া এবং আহলিয়ার পরিবারও দ্বীন মেনে চলার ব্যাপারে যথেষ্ট সচেতন, আলহামদুলিল্লাহ।) |
| চাচা মামাদের পেশা | ◆নিজস্ব কোনো চাচা নেই। ◆তিনজন মামার মধ্যে বড় এবং মেজ মামা বেঁচে নেই। ● বড় মামা ঢাকা জগন্নাথ কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক সম্পন্ন করে পরিবারের প্রয়োজনে গ্রামে ফিরে নিজেদের জমিজমার দেখাশোনা করতেন। ● মেজ মামা অবসরপ্রাপ্ত সেনাসদস্য (সার্জেন্ট) ছিলেন। ● ছোট মামা সম্প্রতি (বেসরকারি এনজিও) চাকরি ছেড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | বাবার ব্যবসায় কয়েকবার বড় রকমের লোকসান হওয়া সহ বেশকিছু কারণে এখনও নিজেদের বাড়ি করা বা অন্য কোনো সম্পদ গড়া সম্ভব হয়নি। তাই আমাদের দৃশ্যমান কোনো সম্পদ নেই বললেই চলে। তবে আমরা আমাদের চাহিদা অনুযায়ী সুন্দর পরিবেশে স্বচ্ছলতার সাথেই জীবনযাপন করছি, আলহামদুলিল্লাহ। সুদের লেনদেন থাকায় বাবা-মা সর্বদা প্রাতিষ্ঠানিক/ব্যাংক ঋণ গ্রহণ করা থেকে বিরত থেকেছেন। গ্রামে বসতভিটা সহ প্রায় ৩৩শতাংশ জমি রয়েছে। সেখানেই নিজস্ব একটি আধাপাকা বাড়ি নির্মাণাধীন। আপাতত বাড়ির কাজ বন্ধ আছে। আর বর্তমান ঠিকানায় আমরা একটি ভাড়া বাসায় থাকছি। সমাজে সম্মানিত, সাধারণ, ভদ্র পরিবার হিসেবেই পরিচিত। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ, পরিবারে দ্বীনের বুঝ আসার পর থেকে সবাই নিয়মিত সালাত আদায়, ইসলামের মৌলিক বিষয় পালন ও নিজেদের সংশোধনের চেষ্টা করছি। আমাদের মাঝে ইসলামিক বই পড়া, লেকচার শোনা, আলোচনা করা, একে অপরকে রিমাইন্ডার দেয়া, কুরআন তিলাওয়াত জারি আছে, আলহামদুলিল্লাহ। অভ্যাসগত কারণে কিংবা কোনো বিষয় না জানার ফলে দ্বীন পালনে কিছু ব্যাপারে মা-বাবার মাঝে শিথিলতা থাকলেও আমাদের ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করেন, অন্যদেরও উৎসাহিত করেন। সুযোগ পেলে ইসলামের বিধি-বিধানগুলো জানার ও মানার চেষ্টা করেন। মা-বাবা ঠিকভাবে মেনে চলতে না পারলেও আমাদের বাসায় মাহরাম মেনে চলতে কারো কোনো সমস্যা হয় না। দ্বীন পালনের ক্ষেত্রে আমরা লোক দেখানো ও সামাজিক চাপে প্রভাবিত না হয়ে চলার চেষ্টাও করি (আত্মীয়-স্বজন, বর্তমান সামাজিকতা, লোকে কি বলবে এসবের পরোয়া না করে ভাইয়ার বিয়েও আলোচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত পরিপূর্ণ দ্বীন মেনে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ)। অর্থাৎ, পরিবার পুরোপুরি দ্বীনদার না হলেও মোটামুটি সবাই দ্বীনের প্রতি যথেষ্ট আন্তরিক এবং সহযোগী। ●ভবিষ্যতেও আমাদের এমন পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করার ইচ্ছে- যারা দ্বীনের ব্যাপারে আন্তরিক এবং সাপোর্টিভ। যাতে পারস্পরিক সহযোগিতায় দ্বীন পালন এবং সুন্দর জীবনযাপন আরও সহজ হয়, ইল্লা বি’ইজনিল্লাহ। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জি আলহামদুলিল্লাহ, পড়া হয়। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | আনুমানিক ২০১৭ সাল থেকে নিয়মিত নামায পড়ছি। এর আগে অনিয়মিত পড়তাম। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জি, আলহামদুলিল্লাহ। কঠোর ভাবেই মেনে চলার চেষ্টা করি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | সাবলীল ও দ্রুত তিলাওয়াতে এখনও অনুশীলন করছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | আলহামদুলিল্লাহ, ঘরের বাহিরে আমি ঢিলেঢালা বোরকা, যথেষ্ট বড় হিজাব, নিকাব, হাত-মোজা, পা-মোজা পরি। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | খিলাফাহ/ইসলামী শরীয়াহ |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | আলহামদুলিল্লাহ, নাহ। সামনে আসলেও সর্বোচ্চ এড়িয়ে চলার চেষ্টা করি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | জানা মতে জটিল বা মরণব্যাধি কোনো রোগ নেই, আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | নাহ, নেই। তবে পরিকল্পনা রয়েছে। আপাতত দ্বীনের জ্ঞান অর্জনের চেষ্টা করছি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | আলহামদুলিল্লাহ, আমি কিংবা আমার পরিবারের কেউই না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজারকে শুধুমাত্র মৃত ব্যক্তির সাধারণ কবর মনে করে জিয়ারত করা যায়। এর বাইরে মাজার নিয়ে অতিরিক্ত সবকিছুই বিদআত এবং শিরকের অন্তর্ভুক্ত। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | সম্পূর্ণ পড়েছি এমন কিছু পছন্দের বই- জীবন যদি হতো নারী সাহাবির মতো, কাজের মাঝে রবের খোঁজে, সংসার ভাবনা, মা মা মা এবং বাবা, ফাতেমাতুয যাহরা, কুররাতু আইয়ুন। মাওলানা তারিক জামিলের- পর্দা মুসলিম নারীর পরিচয়, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, মহিলাদের মুক্তির পথ। আরিফ আজাদের- বেলা ফুরাবার আগে, এবার ভিন্ন কিছু হোক, প্যারাডক্সিক্যাল সাজিদ ইত্যাদি। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ●পছন্দের তালিকায় অনেক আলেম, দাঈ এবং ইসলামিক বক্তা রয়েছেন। কুরআন-সুন্নাহপন্থী প্রত্যেকের থেকে ভালো উপদেশ, মতামত বা ব্যাখ্যা গ্রহণ করার চেষ্টা করি। কোনো ভুল সামনে আসলে সেই ভুল গ্রহণ করা থেকে বিরত থাকি। এসব নিয়ে তর্ক/বাড়াবাড়ি অপছন্দ করি। ●পছন্দের কয়েকজন আলেম - ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.), শায়েখ আহমাদুল্লাহ, মাওলানা তারিক জামিল, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি, শায়খ ড. সুলাইমান আল রুহাইলি, ইসমাইল ইবনে মুসা মেংক, প্রমুখ। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | আমার মনে হয় এখানে উল্লেখ করার মতো তেমন কোনো বিশেষ যোগ্যতা আমার নেই। আমি খুব স্বাভাবিক আর সাধারণ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | নিজের সম্পর্কে কি লিখা উচিত বুঝতে পারছিনা। এরপরও আমি নিজেকে যেমন জানি বা বুঝি লেখার চেষ্টা করছি; আপনারা যাচাই করবেন, ইনশাআল্লাহ। ●আমি সাধারণ পরিবারে বড় হয়েছি। হঠাৎ কখনো একটু চঞ্চল, রাগী-জেদী বা আহ্লাদি-অভিমানী হলেও আমি স্বভাবগত ভাবে নম্র-ভদ্র, শান্ত-শিষ্ট, আন্তরিক ও কোমল মনের। তবে কল্পনার চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে চলি। পরিচ্ছন্ন, পরিপাটি ও গোছালো জীবনযাপন পছন্দ করি। কথিত স্মার্টনেস, আধুনিকতা কিংবা উচ্চ বিলাসিতার সাথে আমার দূরত্ব অনেক। খুব চটপটে নই; একটু ধীরস্থির। লজ্জা এবং সংকোচবোধ একটু বেশিই। রান্নার খুব একটা অভ্যাস নেই, তবে একেবারে অপারগও নই। নিজের করা যেকোনো ভুল, মানুষের রাগ, সামান্য দুর্ব্যবহার এবং কটু কথাও আমায় খুবই কষ্ট দেয়। তাই চুপচাপ থাকা ও একাকীত্বকে নিজের জন্য শ্রেয় মনে হয়। তবে আমি সবার থেকে দূরে দূরে থাকি এমনটাও নয়; সুসম্পর্ক বজায় রেখে সকলের সাথে মিলেমিশে থাকতেই ভালোবাসি। যারা আমাকে বোঝে, গুরুত্ব দেয় ও ভালোবাসে, তাদের প্রতি সর্বোচ্চ যত্নশীল থাকার চেষ্টা করি। বড়দের যথেষ্ট সম্মান করি। ●পরিবার এবং ঘর আমার জন্য স্বাচ্ছন্দ্যের জায়গা। প্রয়োজন ছাড়া বাসার বাহিরে যাওয়া বা একা বের হওয়া পছন্দ করি না। শির্ক-বিদআত, অশ্লীলতা, হিংসা-বিদ্বেষ, অহংকার, গিবত, মিথ্যা, কৃপণতা, সম্পদের প্রদর্শন প্রচণ্ড ঘৃণা করি। শান্ত ও শীতল, সাধারণ জীবনযাপন পছন্দ করি। কোলাহল এবং আশেপাশে গায়রে মাহরামের উপস্থিতিতে অস্বস্তি বোধ করি। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ব্যক্তির ব্যক্তিত্বকে অধিক গুরুত্বপূর্ণ মনে করি। জোরে কথা বলা, অতিরিক্ত কঠোর বা একরোখা, বদমেজাজি, অতিরিক্ত রাগী স্বভাব খুব অপছন্দ করি। সামান্য হলেও গোপনে দান-সদকা, অন্যকে সাহায্য ও খুশি করতে আমার প্রচণ্ড ভালো লাগে। হাদিয়া দিতেও অনেক পছন্দ করি। ●মক্তবের শিক্ষা এবং মায়ের প্রভাবে শৈশব থেকেই ইসলামের প্রতি আমার আকর্ষণ ও ভালোবাসা ছিল। যদিও অনেকটা সময় দ্বীনের বিধি-বিধান এবং করণীয় সম্পর্কে জ্ঞান কম ছিল, তবুও কখনো অশালীন, অভদ্র বা উশৃঙ্খল ছিলাম না, আলহামদুলিল্লাহ। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক আমি সর্বদাই ঘৃণা করেছি এবং আল্লাহ আমাকে এসব থেকে হেফাজত করেছেন। জীবনসঙ্গীর ক্ষেত্রেও এমনটাই প্রত্যাশা করি। ●দ্বীনের পথে চলতে নিজের অনেক শখ, স্বভাব, ভালো লাগা ত্যাগ করেছি। প্রাক্টিসিং মুসলিমাহ হিসেবে প্রতিনিয়ত উত্তম আখলাক গঠনের চেষ্টা করি। আমি তাকওয়া, তাওয়াক্কুল, দুআ ও এর অলৌকিকতায় প্রচণ্ড বিশ্বাসী; নিয়তের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের চেষ্টা করি; আহলে সুন্নাত ওয়াল জামাআত এর আকীদা অনুসরণের চেষ্টা করি। হারাম পরিহার করে ফরজের পাশাপাশি অন্যান্য আমলেও গুরুত্ব দেয়ার এবং গুনাহের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করি। ভারতীয় এবং ইসরাইলি পণ্য ব্যবহার করা, হারাম উপার্জন করেন এমন কারও ঘরে খাওয়া বা হাদিয়া গ্রহণ থেকেও কৌশলে বিরত থাকার চেষ্টা করি। গুরাবা হয়ে থাকতে ভালোবাসি। ●আমি অনেক কিছু উপলব্ধি করি, পরিকল্পনা করি; কিন্তু নিজেকে এখনও সেভাবে এগিয়ে নিতে পারিনি। তবে অন্যের কল্যাণে নিজেকে নিবেদিত করার এবং ইলম অর্জন ও সন্তানদের উত্তম তারবিয়াত প্রদানের আকাঙ্ক্ষা থেকে সর্বদা প্রচেষ্টা চলমান। কমতিগুলো না দেখে, অন্যের সাথে তুলনা না করে আমি প্রয়োজনীয় বিষয়ে নিজেকে উন্নত করার চেষ্টা করি। আমি একজন আল্লাহভীরু ও আন্তরিক জীবনসঙ্গী চাই, যিনি হিকমাহর সাথে আমার কমতি গুলো কাটিয়ে রবের নৈকট্য অর্জনে সহযোগী হবেন। ●আল্লাহর অনুগতা প্রিয় বান্দি হবার, জান্নাতে যাবার তীব্র বাসনা আমায় ঘিরে রাখে। অন্তরে বায়তুল্লাহ তাওয়াফের এবং মদীনা সফরের সুন্দর স্বপ্ন বুনি। স্বপ্ন দেখি এক দ্বীনি পরিবার গঠনের; যে পরিবারের সকলেই হবে- আল্লাহওয়ালা এবং ইসলামের জ্ঞানে আলোকিত; বিলাসী জীবনযাপনের সুযোগ থাকলেও পছন্দ করবে নবী-সাহাবীদের মতো বরকতময় সাধারণ জীবন; সর্বাবস্থায় আল্লাহর শোকরকারী; আখিরাতকে সর্বোচ্চ গুরুত্ব দেনেওয়ালা; দা'য়ী ইল্লাল্লহ। নিজ ঘরকেও তাকওয়ার ভিত্তিতে সুন্নাহর সমন্বয়ে এমনভাবে সাজাতে চাই, যেখানে আসবাবপত্রের আধিক্য নয়, বরং থাকবে উপকারী পুস্তকের ভান্ডার, পরিচ্ছন্ন-পরিপাটিতা, একে-অপরের প্রতি সম্মান-ভালোবাসা, বরকতময় দ্বীনি পরিবেশ আর প্রশান্তি। (মহান রব আমাদের নেক চাওয়াগুলো কল্যাণ এবং আফিয়াতের সাথে কবুল করুন। আমিন।) |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | "সকল কিছুর একমাত্র উদ্দেশ্য আমার রবের সন্তুষ্টি"- এই নিয়তে আমৃত্যু একজন ত্বলিবাতুল ইলম হয়ে থাকতে চাই; সুযোগ থাকলে নিজেকে গড়ে স্বামীর সমর্থনে দাওয়াহ সহ উম্মাহর কল্যাণে কাজ করতে চাই; অনুকরণীয় দ্বীনি পরিবার গড়তে চাই; নবী-সাহাবীদের অনুসরণ করে সন্তানদের উপযোগী করে দ্বীন এবং উম্মাহর খেদমতে যুক্ত করতে চাই; জীবনসঙ্গীকে সামর্থ্য অনুযায়ী দ্বীনের খেদমতে অনুপ্রেরণা দিতে চাই, পাশে থেকে সাধ্যানুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করতে চাই এবং প্রয়োজনে আল্লাহর জন্য তার হৃদয়ে শাহাদাহ-র তামান্নাকে তীব্র করতে চাই। আমার কুরআন হিফয করার প্রচণ্ড ইচ্ছে আছে। আর উমরাহ, হজ্জ্ব করতে চাই, ইনশাআল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | হঠাৎ কোনোদিন কাজের মাঝেই বা ফাঁকে ফাঁকে- কখনো তিলাওয়াত শুনে, পোষা বিড়ালের সাথে, নতুন রেসিপি ট্রাই করে, শখের কিছু তৈরি করে, আবার কখনো ফোনে পছন্দের বা প্রয়োজনীয় কিছু দেখে বা শিখে, আত্মীয় বা পরিচিতদের সাথে কথা বলে, দেখা-সাক্ষাৎ করে কিংবা যিকির করে। কখনো হয়তো কোনো বিষয়ে ফিকির করে। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। বাড়ির বাকি সদস্যদের প্রতি যত্নশীল হওয়ার এবং বাড়িতে মেয়েদের যেসব কাজ থাকে সেগুলো করার চেষ্টা করি। তবে রান্না করার তেমন অভ্যাস নেই। হঠাৎ আম্মুর রান্নায় একটু সাহায্য করি। সুযোগ পেলে মাঝে মাঝে সাধ্যানুযায়ী আমাদের ভুল গুলো ধরিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব-কর্তব্য এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়ার চেষ্টা করি। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান/একই অধিকার চাওয়া আমার কাছে অযৌক্তিক এবং সমাজের সৌন্দর্য্য ও শৃঙ্খলা নষ্টের কারণ। বিভিন্ন প্রেক্ষাপটে নানাভাবে দ্বীন ইসলামে নারী-পুরুষের অধিকারের ব্যাপারগুলো স্পষ্ট করা হয়েছে। কোনো ক্ষেত্রে উভয়েরই সমান অধিকার আছে, আবার কোনো ক্ষেত্রে পুরুষের তো অন্য কোনো ক্ষেত্রে নারীর অগ্রাধিকার রয়েছে। ইসলামে কর্তব্য ও অধিকারগুলোর মাঝে খুব সুন্দর একটা ব্যালেন্স এর মাধ্যমে নারী-পুরুষকে একে অপরের পরিপূরক করা হয়েছে। আমিও এরকমটাই পছন্দ করি। নিঃসন্দেহে যৌক্তিক এবং পারফেক্ট মনে করি। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | আলহামদুলিল্লাহ, রাজি আছেন। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | ◆মানবজীবনে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যা দুটি বিপরীত মানুষের ভালোবাসার মাঝে চমৎকার একটি মেলবন্ধন। তবে বিয়ে কোনো রোমান্টিক কল্পনা নয়। আল্লাহ তায়ালা বিবাহের বিধান দিয়েছেন বিশেষ হিকমত সামনে রেখে। আমার কাছে এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও অঙ্গীকার, অর্ধেকদ্বীন ও ইবাদত(আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম)। ●আমার বিয়ের নিয়ত- আল্লাহর হুকুম পালন ও সুন্নাতের উপর আমল করা। এছাড়াও হালালভাবে জীবনসঙ্গী নির্বাচন করে- ●পরস্পরের সহযোগী হয়ে জান্নাতের পথ চলা সহজ করা, গুনাহ ও ফিতনা থেকে রক্ষা করে নিজেকে পবিত্র রাখা। সুকুনময় সুশৃঙ্খল জীবন গড়া। ●সবচেয়ে কাছের বিশ্বস্ত বন্ধু, জান্নাতের সঙ্গী এবং দায়িত্বশীল অভিভাবক পাওয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বতের মাধ্যমে একে অপরের পাশে থেকে শক্তি ও প্রেরণা হয়ে নিজেদের ছোট-বড় স্বপ্ন ও ইচ্ছেগুলো একসাথে পূরণ করা। ●একটি আদর্শ ইসলামিক পরিবার গঠন করা। সাদাকায়ে জারিয়া হিসেবে, দ্বীন ও উম্মাহর খেদমতের জন্য যোগ্য ও নেক সন্তান গড়ে তোলা। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | একদমই নই। ভয় করি। ঘরের বাহিরে গিয়ে কাজ বা চাকরি করা নিজের জন্য অপছন্দ এবং অনিরাপদ মনে করি। চাকরির প্রয়োজনীয়তা থেকে আল্লাহর নিকট পানাহ চাই। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | আমি দুনিয়াবী সার্টিফিকেট এবং কথিত উচ্চশিক্ষার প্রতিযোগী হতে চাইনা। দ্বীন এবং জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞানার্জনের লক্ষ্যে যতটুকু সম্ভব বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | আল্লাহর রাজি খুশির জন্য স্ত্রী হিসেবে স্বামীর শরীয়া সম্মত সব আদেশ-নিষেধ পালন করা আমার দায়িত্ব। তার আত্মমর্যাদাবোধের প্রতি খেয়াল রাখা। ভালো লাগা-মন্দ লাগার দিকে দৃষ্টি রাখা। স্বামীর অর্থ-সম্পদের হেফাজত করা। স্বামীর অনুপস্থিতিতে নিজের পবিত্রতা রক্ষা করা। কারো কাছে স্বামীর বদনাম এবং দোষ-ত্রুটি বর্ণনা না করা। স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে তাকে বিরত রাখা। আল্লাহর দ্বীন পালনের জন্য নিঃস্বার্থভাবে সাহায্য করা। স্বামীর সন্তুষ্টির জন্য ঘরের ভেতরে নিজেকে পরিপাটি করে রাখা। তার প্রয়োজনে সর্বদা নিজেকে প্রস্তুত রাখা। স্বামীর পরিবার ও আত্মীয়-স্বজনদের সম্মান করা। তার সাথে হাসিমুখে কথা বলা। সুখে-দুঃখে সাহস, ভরসা ও ভালোবাসা দিয়ে সর্বাবস্থায় তার পাশে থাকা ইত্যাদি। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | আপাতত বাসায় থেকে দ্বীনি পড়াশোনা করছি। আমি "IOM-Islamic Online Madrasa" -র একজন ত্বলিবা। এছাড়াও অনলাইনেই মাঝে মাঝে প্রয়োজনীয় কিছু বিষয়ে শর্ট কোর্স করার চেষ্টা করছি। (ওয়ামা তাওফীকী ইল্লা বিল্লাহ।) |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | ●নিজের অনুভূতি ও বাস্তবতা সবটা লিখে প্রকাশ করা আসলে অসম্ভব। নিজেকে এভাবে প্রকাশ করতেও অপছন্দ করি; তাই অনেক অস্বস্তি লেগেছে। কিন্তু কুফু বা সামঞ্জস্য নির্ধারণের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই- দ্বীনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পরস্পরের স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করার মানসিকতা, আচার-আচরণ, চিন্তা-চেতনা/মূল্যবোধ ও পরিবারের দৃষ্টিভঙ্গি। তাই বুঝার সুবিধার্থে বিস্তারিত লেখার চেষ্টা করেছি। ●অনুরোধ- যোগাযোগের পূর্বে বায়োডাটাটি মনোযোগ সহকারে বাস্তবতার ভিত্তিতে বিবেচনা করবেন। সালাতুল ইস্তিখারা আদায় করবেন। আলোচনার মাধ্যমে আপনার অভিভাবকদের ইতিবাচক মতামত নিয়ে যোগাযোগ করবেন। আশা করি প্রতিটি ক্ষেত্রে আপনি আপনার স্বচ্ছতা বজায় রাখবেন। ●আমি পাত্রের ইলম, আখলাক ও তাকওয়াকে অগ্রাধিকার দেব, ইনশাআল্লাহ। ●সাক্ষাৎ ও পরবর্তী যেকোন ধাপের ক্ষেত্রে, সম্পূর্ণরূপে ইসলামী শরীয়াহ ও সুন্নাহর অনুসরণে অঙ্গীকারবদ্ধ থাকব। অনুগ্রহ করে আপনিও তাই করবেন, ইনশাআল্লাহ। ●প্রয়োজনীয় এবং উপযোগী আরও কিছু জানার থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। ●আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি একাডেমিক পড়াশোনা কন্টিনিউ করছি না। “পর্দা করে সব করা যায়”- এই মতবাদের সঙ্গেও আমি একমত নই। তাই এই দৃষ্টিভঙ্গি বোঝার মতো মানসিক দৃঢ়তা ও সহযোগী মনোভাব আপনার মধ্যেও থাকা জরুরি। ●বিয়ের নিয়ত হতে হবে- অধিক সওয়াব ও বরকত লাভ এবং ইসলামের সহজতা ও সৌন্দর্য্য অন্যদের নিকট তুলে ধরা। সে উদ্দেশ্যে আলোচনা সাপেক্ষে পাত্রের সামর্থ্য অনুযায়ী মোহরানা নির্ধারিত হবে। দুই পরিবারের সহজ সম্মতিতে অপচয় এবং বর্তমান সামাজিকতা দূরে রেখে খুব সাধারণভাবে বিয়ের নিয়ম-কানুন সম্পন্ন হবে। অর্থাৎ সুন্নাহ অনুসারে সর্বনিম্ন খরচে সাদামাটা এবং যৌতুকমুক্ত বিয়ে মসজিদে অনুষ্ঠিত হবে। সম্ভব হলে জুম'আর দিনে, ইনশাআল্লাহ। (অনিচ্ছাকৃত ভুলগুলোর জন্য আফওয়ান। জাযাকাল্লাহু খইরন।) |
| বয়স (Required) | সর্বোচ্চ ৩৩বছর, ইনশাআল্লাহ। |
|---|---|
| গাত্রবর্ণ | গাত্রবর্ণের চেয়ে আমার কাছে শক্ত ও সুন্দর ব্যক্তিত্ববান, দায়িত্বশীল ও দ্বীনদার পুরুষই গুরুত্বপূর্ণ। |
| নূন্যতম উচ্চতা | ৫'৫" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | জেনারেল বা মাদ্রাসা- যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে স্নাতক বা সমমান। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | ইনশাআল্লাহ- দাঁড়ির গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে অবগত থেকে অবশ্যই সুন্নাহ সম্মত দাড়ি রাখবেন। হালাল আয়ের গুরুত্ব এবং হারাম আয়ের পরিণাম সম্পর্কে পূর্ণ ধারণা রেখে কম হলেও শতভাগ হালাল ইনকাম করবেন। যেকোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সারাজীবন হালাল ইনকামের উপরই থাকার শুদ্ধ নিয়ত রাখবেন। |
| পেশা (Required) | সততার সাথে হালাল ব্যবসা পছন্দ করি। এছাড়া সহ শিক্ষার শিক্ষকতা ব্যতীত- সরকারি-বেসরকারি সহ শরীয়াহ সমর্থিত সম্মানিত যেকোন পেশা, ইনশাআল্লাহ। ●তবে পরিপূর্ণ দ্বীন মেনে শিক্ষকতা বেছে নেওয়ার পেছনে যদি উম্মাহর খেদমতের কোনো পরিকল্পনা থাকে জানাতে পারেন, ইনশাআল্লাহ। ●সততা, হিকমাহ এবং কঠোর শ্রম অবশ্যই কাম্য। |
| অর্থনৈতিক অবস্থা | নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত (রিজিক হালাল হওয়া আবশ্যক।) |
| পারিবারিক অবস্থা (Required) | ইনশাআল্লাহ- দায়িত্বশীল পুরুষ অভিভাবকের দ্বারা পরিচালিত আন্তরিক, দ্বীন পালনে সাপোর্টিভ, হালাল-হারাম মেনে চলেন এমন বুঝদার সাধারণ সচ্ছল পরিবার। এবং সম্মানজনক পারিবারিক পরিবেশ, যেখানের প্রত্যেকেই শান্তি, মধ্যমপন্থা ও মূল্যবোধের ভিত্তিতে জীবনযাপন করেন। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | ●ইলম, আখলাক ও তাকওয়া- এই তিন গুণের সমন্বয়ই আমার কাছে জীবনসঙ্গী নির্বাচনে সর্বোচ্চ প্রাধান্য পাবে, ইনশাআল্লাহ। এরপরে অন্যান্য বিষয়। আমি চাইব তিনি মানুষের অপ্রয়োজনীয় সমালোচনা উপেক্ষা করে, সামাজিকতার আগে শরীয়া এবং চরিত্রের হেফাজত ও দ্বীনদারীত্বকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। দুনিয়ার প্রাপ্তি-অপ্রাপ্তির কথা চিন্তা না করে আল্লাহর ফয়সালায় সর্বদা সন্তুষ্ট থাকবেন। যা আছে, যতটুকু যেভাবে আছে তা দিয়েই আত্নন্নোয়নে মনোযোগ দেবেন। আমাকে সঙ্গে নিয়ে পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে আখিরাত ও মৃত্যুর সুন্দর প্রস্তুতির জন্য সর্বোচ্চ ফিকির করবেন। ●আমাদের সকলেরই বহু সীমাবদ্ধতা আছে। তাই প্রত্যেকের শতভাগ চাহিদা পূরণ হওয়া অসম্ভব। তবুও আমি আমার প্রত্যাশা ব্যক্ত করছি; আশা রাখি একজন প্রকৃত আল্লাহভীরু মানুষের মাঝে উল্লেখিত অধিকাংশ গুন আর চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ। প্র্যাকটিসিং মুসলিমাহ হিসেবে- দ্বীন চর্চা করেন এমন পৌরুষময় বলিষ্ঠ একজন পুরুষের সংস্পর্শে থেকে দ্বীন ও দুনিয়ার জার্নিটা সহজ করতে চাই- বিয়ের ক্ষেত্রে যার নিয়ত সঠিক এবং সৎ; যিনি সুখে-দুঃখে আল্লাহর দিকে ডাকবেন আর যার সঙ্গ হৃদয়কে প্রশান্তি দান করবে। ◆প্রত্যাশা করি তিনি হবেন- জামায়াতের সাথে স্বলাত আদায়কারী এবং ফরজ পালনে দৃঢ়, যিনি নিজেকে প্রকাশ্য ও গোপন গুনাহ থেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করেন; কুরআন-সুন্নাহভিত্তিক সহীহ আকিদা লালন করেন। জ্ঞানার্জনে সচেষ্ট; গায়রতবান, সাহসী এবং বিশ্বস্ত। স্বাস্থ্য সচেতন, পরিচ্ছন্ন ও পরিপাটি, রুচিশীল (তবে ফ্যাশনপ্রবণ নয়), লজ্জাশীল ও নরম মেজাজের। অর্থাৎ, নিজের মাঝে সর্বদা সুন্নাহ ও মানবীয় গুণগুলো ধারণ করার চেষ্টা করেন এমন। ◆তিনি অবশ্যই সন্তানদের উত্তম আদর্শে গড়তে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন। সুযোগ থাকলে সাধ্যানুযায়ী দ্বীনের খেদমতে এবং ভালো কাজে মেহনত করার মানসিকতা রাখবেন। নীতি-নৈতিকতা বজায় রেখে চলবেন। সকলের হক ও নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকবেন। ◆আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসবেন, যেমন ভালোবাসা আল্লাহ এবং রাসূলুল্লাহ (সা.) পছন্দ করেন। আমার বর্তমান পরিবারের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল হবেন। ★ফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে শতভাগ স্বচ্ছতা, হারাম ও অশ্লীলতা থেকে মুক্ত থাকা, প্রকাশ্যে-গোপনে এবং অনলাইন-অফলাইনে নন-মাহরামদের সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তা ও যোগাযোগ থেকে বিরত থাকা এবং নজরের হেফাজতে দৃঢ় থাকার ব্যাপারে যথেষ্ট চেষ্টা থাকা আবশ্যক। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় অনর্থক পোস্ট করা, ছবি প্রকাশ, পরনিন্দা-সমালোচনা ইত্যাদি গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করা এবং এসব বিষয়ে সর্বদা সচেতন থাকাও প্রত্যাশিত। ●আশা করি আমাকেও দ্বীন পালনে আগ্রহী, কৃতজ্ঞ, বিশ্বস্ত, অনুগতা এবং কেয়ারিং ওয়াইফ হিসেবে পাশে পাবেন, ইনশাআল্লাহ। ●(আমার মাঝে অনেক অপূর্ণতা আছে। দ্বীন ও দুনিয়ার জ্ঞানের দীনতা রয়েছে। আমি এখনো ভুল করি, শিখি, ছেলেমানুষি করি। আমি এমন একজনকে চাই যিনি আমাকে মন থেকে মেনে নেবেন। আমার থেকে শ্রেষ্ঠ কাউকে খুঁজবেন না। আমার অপারগতা বা ত্রুটিগুলো গোপন রাখবেন; আমায় শেখাবেন; পূর্ণ ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবেন। স্ট্রং অভিভাবক হিসেবে পাশে থেকে আমার দায়িত্ব ও কাজে সহযোগিতা করবেন। আমাকে ভালোবেসে সাহস ও ভরসা দিবেন যাতে করে অন্তত তাঁর কাছে নিজেকে প্রকাশ করতে ভয় বা সংকোচ না লাগে। নিজেও আমার কাছে দ্বিধাহীন থাকবেন। চাই যে- অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করার, জেনে বুঝে কষ্ট দেয়ার স্বভাব তার মাঝে থাকবে না। তিনি হবেন নীতিবান, উঁচু মানসিকতার; সমস্ত সুখ-দুঃখের একান্ত সঙ্গী। যিনি হাজারও ঝড়-ঝাপ্টার মাঝে আমাকে আঁকড়ে ধরে রাখবেন আজীবন। যেকোনো সমস্যায় শরিয়াহর নির্দেশনাকে সমাধান হিসেবে মানবেন। যিনি জাহিলিয়াতের এ যুগে ঢাল হয়ে নিজের পুরো পরিবারকে আগলে রাখবেন তার পুরুষত্বের বাহুবলে। আমার পরিপূর্ণ পর্দার দায়িত্ব নিয়ে মুক্তোর মত লুকিয়ে রাখবেন। ★জীবনসঙ্গী দুনিয়া বিমুখ হয়ে আখিরাতমুখী হলে তা আমার জন্যও সহজ হবে, ইনশাআল্লাহ।) |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | রংপুর বিভাগ এবং এর আশেপাশের জেলা, ঢাকা জেলা। তবে প্রত্যাশিত জীবনসঙ্গী অনুযায়ী কেউ আগ্রহী হলে অন্যান্য জেলাও বিবেচনা করবো, ইনশাআল্লাহ। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 1714 ভিউস