| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ | 1999-11-12 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | অর্থ বুঝে কুরআন ও সালাত কোর্স |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান জেলা | বরিশাল |
| বর্তমান বিভাগ | বরিশাল বিভাগ |
| স্থায়ী জেলা | 164 |
| স্থায়ী বিভাগ | বরিশাল বিভাগ |
| জন্মসন (আসল) | ১৯৯৯ |
| গাত্রবর্ণ | শ্যামলা |
| উচ্চতা | ৫'৪'' |
| ওজন | ৪৩ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| মাসিক আয় | নেই |
| স্থায়ী ঠিকানা | চরআইচা,বরিশাল সদর,বরিশাল। |
|---|---|
| বর্তমান ঠিকানা | চরআইচা,বরিশাল সদর, বরিশাল। |
| কোথায় বড় হয়েছেন? (Required) | বাবার চাকরির সুবাদে চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা। ২০১৫ তে বাবা অবসরে যাওয়ার পর বরিশালে শিফট হই। |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A- |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | ব্যবসা বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৭ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A- |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২০ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | বি এম কলেজ |
| পাসের সন | ২০২৩ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | অনলাইনে বিভিন্ন কোর্সের সাথে যুক্ত থাকার চেষ্টা করি।যে কোর্স গুলো করা হয়েছে ইংশা আল্লাহ সে বিষয়ে আমার জাওজ বিস্তারিত জানতে পারবে। |
| পিতার পেশা | (মৃত) অবসরপ্রাপ্ত টেকনিকাল স্টাফ।সিইউএফএল (বিসিআইসি) |
|---|---|
| মাতার পেশা | গৃহিনী |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ১জন |
| বোনদের সম্পর্কে তথ্য | এমএসএস ইন ইকোনমিক্স,বিবাহিত, গৃহিনী। স্বামী :এরোড্রম অফিসার। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। |
| ভাইদের সম্পর্কে তথ্য | বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং,অবিবাহিত, বেকার। |
| চাচা মামাদের পেশা | আমার বাবারা ৪ ভাই ৩ বোন বড়ো চাচা (মৃত) পুলিশের ওসি ছিলেন। সেজো চাচা ব্যাবসায়ী ছোট চাচা (মৃত ) হোমিও ডাক্তার ছিলেন। বড়ো ফুফু (মৃত )গৃহিনী ছিলেন। মেজ ফুফু (মৃত)স্কুল শিক্ষিকা ছিলেন। ছোট ফুফু গৃহিনী। মায়েরা ৫ ভাই ৪ বোন। বড়ো মামা (মৃত ) অল্প বয়সে মারা গিয়েছে। মেজো মামা ( মৃত ) ব্যবসায়ী। সেজো মামা একাউন্টস ম্যানেজার। নয়া মামা ইলেকট্রিক কন্ট্রাকটর। ছোট মামা প্রবাসী। খালারা সকলে গৃহিনী। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | অর্থনৈতিক দিক থেকে আমরা মধ্যবিত্ত, আমরা নিজেদের বাড়িতেই থাকি এবং বাবার কিছু জমি আছে।সামাজিক দিক থেকে এলাকায় সম্মানিত ও পরিচিত। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | ইসলামিক দিক থেকে বলতে গেলে সবাই দ্বিনের ফরজ ইবাদত গুলো মন দিয়ে করে। তবে পর্দার ব্যাপারে, মাহরাম মেইন্টেইনের ব্যাপারে তারা উদাসীন। কিন্তু সততা,হালাল হারাম মেইনটেইন করা, অন্যের হক না ঠকানো, এগুলো মেনে চলার চেষ্টা করা হয়। তারপরও বলব আমাদের জানার অনেক কমতি আছে মানার অনেক কমতি আছে। |
| পিতা কি জীবিত? | না |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জি আলহামদুলিল্লাহ ওজর ছাড়া কাজা হয় না। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ২০১৯ থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা হয়। এর আগে কয়েক ওয়াক্ত মিস যেত। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জী সর্বোচ্চ চেষ্টা করি। যেহেতু পরিবার এ বিষয়ে উদাসীন ছিল, আমি নিজে গাফেল ছিলাম তাই অনেক কষ্ট হয়। ১০০% দিতে পারি না। আমি চাই আমার জাওজ এ বিষয়ে কঠোর হোক। এমন যেন আমার কন্ঠের পর্দার ব্যাপারেও কোনো ছাড় না হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জি আলহামদুলিল্লাহ আরো উন্নতি করার চেষ্টা চলছে। তাজউইদ সহকারে পড়তে জানি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | হিজাব নিকাব সহ কালো বোরখা সাথে হাত পা মোজা। চোখ ঢেকে পর্দা করার চেষ্টা অব্যাহত রয়েছে। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | আমি রাজনীতি সম্পর্কে তেমন কিছু বুঝিনা। শুধু চাই ইসলামিক রাষ্ট্র গঠন হোক। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | গান অন্তরের মদ দ্বীনে ফেরার সাথে সাথে এই অভ্যাস ত্যাগ করেছি। এছাড়া যেহেতু আমাদের বাসায় কখনো টিভি ছিল না তাই নাটক সিনেমা দেখার অভ্যাস হয়নি কখনো। সামনে পড়লে দেখতাম। এখন আলহামদুলিল্লাহ সবই নিয়ন্ত্রণে আছে। শুধু ফেসবুকে সময় অপচয় হয় সেটাও নিয়ন্ত্রণের প্রক্রিয়া চলছে। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | মাইনাস পাওয়ারের চশমা পড়া হয়। এছাড়া অতিরিক্ত ঠান্ডা গরমে এলার্জি ও মাথাব্যথার সমস্যা দেখা দেয়। গুরুতর বড় ধরনের কোন রোগ আগে কখনো হয়নি বর্তমানেও সুস্থ আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | নেই,তবে যুক্ত হওয়ার ইচ্ছে আছে ইংশা আল্লাহ। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | জিয়ারত করা যায়। তবে বর্তমানে মাজার ঘিরে যা হয় তা শিরক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | প্যারাডক্সিক্যাল সাজিদ,বেলা ফুরাবার আগে, রিয়াদুস সালেহীন, শিকড়ের সন্ধানে। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আহমদউল্লাহ, শায়খ হারুন ইজহার। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | অনলাইনে কিছু কোর্স করা হয়েছে। দুনিয়াবী যোগ্যতা বলতে যেটা দরকার সেটা পারি আর যেটা পারি না সেটা শিখে নেই। বিশেষ করে বলার মতো তেমন কিছু নেই। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | নিজের সম্পর্কে বলে নিজেকে জাহির করা খুবই অপছন্দনীয় কিন্ত যেহেতু বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ তাই নিজের সম্পর্কে জানানোর প্রয়োজন মনে করছি। আমি অনেক স্ট্রেইট ফরওয়ার্ড।মুখে একটা অন্তরে আর একটা প্রকাশ করিনা। আমি যেরকম সেরকম ভাবেই নিজেকে প্রকাশ করতে পছন্দ করি।তাতে কেউ আমাকে অপছন্দ করলেও কিছু মনে করিনা। একজন মানুষ কখনো সবার পছন্দের হয়না। আমি উত্তম আখলাক ও ইনসাফপূর্ন নীতিতে বিশ্বাসী। একমাত্র আল্লাহকেই জবাব দেয়ার ভয় করি।এবং তার কাছেই সবচেয়ে ভালো হওয়ার চেষ্টা করি। আমলের দিক থেকে নিজেকে নগন্যই মনে করি।জীবনের অনেকটা সময় আল্লাহর অবাধ্যতায় পার করেছি আল্লহুম্মাগফিরলি।আল্লাহ রব্বুল আলামীন আমাকে ভালোবেসে দয়া করে হেদায়েত দিয়েছেন।হেদায়াত পাওয়ার পর থেকে নিজেকে ফেতনা থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখনো নফসের ধোঁকায় পরে যাই। শয়তানের ফাঁদে পা দেই। আবার উঠে দাড়াই। প্রতিনিয়ত নিজের ঈমান ও আখলাকের আরো উন্নয়নের জন্য ঘষামাজা চলছে।শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতিটি কাজ ইসলামী আদর্শ অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করছি। আমি নিজে থেকে কারো সাথে মিশতে পারিনা তবে যার সাথে মিশি মন প্রাণ উজাড় করে মিশি। কাছের মানুষ ছাড়া কথা কম বলি।তবে কথা শুনতেই বেশি পছন্দ করি। আমি যেকোনো সম্পর্ক বা জিনিসের ক্ষেত্রেই অত্যান্ত যত্নশীল।আলহামদুলিল্লাহ এজন্য যেকোনো জিনিষই আমার কাছে দীর্ঘ দিন স্থায়ী হয়। আমি অনেক ম্যাচিওর।বিবেক দিয়ে কাজ করতে পছন্দ করি ।আবেগে কোনো সিদ্ধান্ত নেইনা যার কারনে আমার জীবনে কোনো আফসোস নেই।আমি অনেক বেশি আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ যার ফলে কেউ আমাকে অপমান করলে খোঁটা অবহেলা বা বিশ্বাসঘাতকতা করলে তার থেকে নিজেকে সরিয়ে নেই। আজেবাজে কথা শুনতে পারিনা।আমার ঘৃনা বেশি।ভুল করলে বুঝিয়ে বললেই হয়।ভুল করলে সহজেই শিকার করি এবং নিজেকে শুধরে নেই। কেউ আমার বাবা-মাকে বাজে কথা বললে আমার জীবনে তার কোনো ভ্যালু থাকেনা।তাকে এড়িয়ে চলার চেষ্টা করি। নিজেও সহজে মিথ্যা বলিনা, অন্যের মিথ্যা বলাও সহ্য করতে পারিনা। কোনো কিছু না যেনে অহেতুক কেউ আমার নামে মিথ্যা অপবাদ দিলে সে আমার মন থেকে উঠে যায়। সহজে কারণ ছাড়া রাগ করিনা। তবে রাগ করলে চুপ থাকি।এ চুপ থাকার অর্থ কেউই বুঝেনা যেটা আরো কষ্টের কারণ হয়ে উঠে। নীরবতারও একটি ভাষা আছে। সেটা বুঝতে পারে এমন একটি হৃদয় দরকার। অন্যায় দেখলে প্রতিবাদ করি। যেটা অনেকেই পছন্দ করেনা।ইনসাফ,সততা,ন্যায় এর ব্যাপারে সত্য বলা কারো আমানত রক্ষা করা ও হক আদায়ের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করিনা। হিংসুক, অহংকারী,গীবতকারী,চোগোলখোর, পরনিন্দাকারী এসব মানুষ একদমই সহ্য হয়না।সেজন্য যেখানে একাধিক মেয়েদের আড্ডা হয় সেসব আসর এড়িয়ে চলার চেষ্টা করি।কারণ অনেকগুলো মেয়ে একসাথে হলে ভালো কথার চেয়ে গীবতই বেশি করে। আমি মিতব্যায়ি,কৃপণ মানুষ পছন্দ করিনা। আমি মেহমানকে ঘরের রহমত মনে করি। তাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করি। মেহমান পছন্দ করেনা এমন মানুষ আমার চাইনা। সব বিষয়েই আমি অনেক খুঁতখুঁতে স্বভাবের।খাবারের বিষয়ে একটু বেশি।বাহিরের খাবারে আনকমফোর্টেবোল লাগে।পরিমিত সাস্থসম্মত খাবার খেতে পছন্দ করি।ভেজাল এর যুগে নিজের হাতের অর্গানিক খাবার খাওয়া ও সুন্নাহ সম্মত লাইফ স্টাইল গড়ে তোলাটা আমার অনেক বড় একটা স্বপ্ন। নিজে এবং নিজের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাধারণ এর ভিতরে পরিপাটি গোছানো রাখতে ভালো লাগে।আমি যে কোনো কাজ সময় নিয়ে নিখুঁত ভাবে গুছিয়ে করতে পছন্দ করি। বই পড়া, বাগান করা, ক্যালিগ্রাফি শিখা, বিভিন্ন বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট হয় এমন কাজে সময় দেয়া, নতুন রেসিপি ট্রাই করা এগুলো আমার শখ। আমার যেসব ভালো ও মন্দ অন্যের জীবনে প্রভাব ফেলতে পারে সেগুলো সবই উল্লেখ করার চেষ্টা করেছি।আশা রাখবো আমি যেমন সে যেন আমাকে সেভাবেই একসেপ্ট করে। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | দ্বিনের পথে আসার শুরু থেকেই আমাকে সব বিষয়ে ফাইট করতে হয়েছে এমনকি এখনো করতে হয়। পরে বিষয়গুলো একটা স্বাভাবিক অবস্থানে আসে। এত গুনাহগার বান্দা হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে তার কাছে টেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ।আমি যেহেতু প্র্যাকটিসিং দ্বিনী পরিবার পাইনি তাই আমার ইচ্ছে একটি প্র্যাকটিসিং দ্বিনী পরিবার গঠন করা।জীবনের প্রতিটি পদে আল্লাহর রাসূলকে অনুসরণ করা। নিজের আমল আখলাক উন্নত করা। দ্বীনি বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করা। আমার ইচ্ছে দ্বিন সহ সকল বিষয়ে আমি আমার সন্তানের প্রথম শিক্ষিকা হব। আল্লাহর ইচ্ছে হলে তাদের নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। এজন্য নিজের সঠিক ইলম চর্চা প্রয়োজন। এছাড়া আমি যেহেতু বই পাগল তাই বাসায় একটি আদর্শ ইসলামিক লাইব্রেরী তৈরীর পরিকল্পনা আছে এবং আল্লাহ যদি তৌফিক দেন বৈবাহিক জীবনের শুরুতেই বাইতুল্লাহ সফরের স্বপ্ন দেখি হোক সেটা হজ বা ওমরার উদ্দেশ্যে। পরবর্তীতে নিজেকে যোগ্য মনে করলে জাওজয়ের হক আদায়ের পর সে যদি অনুমতি দেয় তবে ইসলামের ব্যাসিক কিছু বিষয় নিয়ে কাজ করতে চাই ইংশা আল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | কোন না কোন কাজেই সময় ব্যয় হয়। একেবারে শুয়ে-বসে থাকার মতো অবসর থাকিনা। অবসর বলতে ঘুমানো, নিজেকে সময় দেয়া, একটু সাজগোজ করা, বই পড়া,গাছ থাকলে সেগুলোর যত্ন করা, আত্মীয়দের খোঁজ নেওয়া, সোশ্যাল মিডিয়া ইউজ করা এগুলোই করা হয়। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | একজন মেয়ে হিসেবে সংসারে যে কাজ গুলো করলে মায়ের সহযোগিতা হয় সকল কাজই করার চেষ্টা করি। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | এটা পশ্চিমা ধ্যান ধারণা। নারী-পুরুষ একে অপরের পরিপূরক ও সহযোগী। যেখানে নারী-পুরুষ শারীরিক ও মানসিকভাবে ভিন্ন সেখানে তাদের সমঅধিকারের প্রশ্নই আসে না।নারী-পুরুষের সম্পর্ক কোন প্রতিযোগিতার সম্পর্ক নয়। পুরুষ নারীর অভিভাবক।নারীকে রোজগারের জন্য সৃষ্টি করা হয়নি বরং নারী হলো ঘরের রানী। পুরুষরা বাহির সামলাবে নারীরা ঘর সামলাবে। যেখানে ইসলাম নারীকে ইনসাফ পূর্ণ অধিকার দেয় এমনকি কিছু বিষয়ে সম্মান মর্যাদা বেশিই দেয় সেখানে সমঅধিকার চেয়ে নিজের মর্যাদা নিচে নামানোর কোন মানে হয় না। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বী অবশ্যই |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়েকে আমি একটি গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি।এটি রাসূল (স:) এর সুন্নাহ।এছাড়া আমার ধারণা বিয়ের মাধ্যমে রিজিকে বরকত আসে। চরিত্র হিফাজত সম্ভব হয় এবং উত্তম নেককার সন্তান লাভের মাধ্যমে সদকায় জারিয়ার আমল করা যায়।বিয়ের মাধ্যমে আমি আমার অর্ধেক দ্বিন পূর্ণ করতে চাই। বিয়েটা হবে সম্পূর্ণ সুন্নাহ মোতাবেক ও সামাজিক ফিতনা বিহীন। আমি চাই আমার বিয়ে দেখে অন্যরাও সুন্নাহ সম্মত বিয়েতে অনুপ্রাণিত হোক। এছাড়া এই ফিতনা ভরা জমানায় একজন উত্তম মাহরামের প্রত্যাশি। যে হবে আমার দ্বিন পালনে সহযোগী। যিনি আমাকে সমস্ত ফিতনা থেকে আগলে রাখবে এবং তার উপর থাকা আমার সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবে।তাই আল্লাহর হুকুম হলে দ্রুত বিয়ে করতে চাই। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | আল্লাহর পক্ষ থেকে রুজি রোজগার এর দায়িত্ব দেয়া হয়েছে পুরুষকে আর ঘরের দায়িত্ব দেয়া হয়েছে নারীকে। সে হিসেবে আমার চাকরি হচ্ছে আমার স্বামীর খেদমত করা এবং সন্তানদের দেখাশুনা করা আর আল্লাহর খুশির জন্য তাকে সবসময় সন্তুষ্ট রাখা। এর বাহিরে জব করে ক্যারিয়ার গঠন, স্বাধীন জীবনযাপনের স্বপ্ন কখনোই ছিলোনা। এছাড়া দরকার পরলে ঘরে বসে যে কোনো কাজ বা ব্যাবসা করতে পারি।স্বামী স্ত্রী একে অপরের প্রতি যদি সব বিষয়ে সন্তুষ্ট থাকে তাহলে আমার মনে হয়না মেয়েদের কোনো জব করার প্রয়োজন আছে।আদর্শ স্বামীই তার স্ত্রীর সকল চাহিদা পূর্ণ করে।এটা তার দায়িত্ব। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | যেহেতু সহশিক্ষায় ছিলাম, সহশিক্ষা হারাম জানার পর নিজের মনের বিরুদ্ধে গিয়ে ফাইনাল ইয়ার শেষ করেছি। (যেহেতু ক্লাস করিনি, গায়রে মাহরামের সাথে কথা বলিনি, পরীক্ষা ব্যাতীত কলেজে অযথা সময় নষ্ট করিনি তাই হয়তো ঈমানের জোর কম ছিলো দেখে হারাম জানার পরেও কোনো বাঁধা না মেনে মাঝ পথে পড়াশোনাটা ছেড়ে দিতে পারিনি।এর জন্য আমি অনুতপ্ত।)আল্লাহ চাইলে জেনারেলের পড়া এখানেই শেষ করতে চাই, মাস্টার্স করার আর ইচ্ছে নেই।বিয়ের পরবর্তী জীবনে এ শিক্ষা আমার কোনো কাজেই আসবেনা। সন্তানকে শিখানোর জন্য যেটুকু জানা প্রয়োজন আশা রাখি সেটুকু শিখতে পেরেছি।তবে দুনিয়া ও আখিরাতের জীবনটা সঠিক ভাবে পরিচালনা করতে বাকিটা জীবন দ্বিনী পড়াশোনায় সময় দিতে চাই। আলেমা ও হাফেজা হওয়ার দৃঢ় স্বপ্ন দেখি। নিয়ত করেছি ইং শা আল্লহ আল্লাহ আমার এ ইচ্ছে পূর্ণ করবেন। এ বিষয়ে জাওজের পূর্ণ সহযোগিতা কামনা করি। সংসার জীবনে জাওজের সহায়তা ছাড়া লেখাপড়া চালিয়ে যাওয়া বেশ কঠিন। আশা রাখি এ বিষয়ে আমার প্রতি তিনি সহানুভূতিশীল হবেন। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | গায়ের রং |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | শরিয়তসম্মত কাজে জাওজের আনুগত্য করা। উনার সকল বৈধ আদেশ-নিষেধ মেনে চলা। তার খেদমত করা। তার প্রতি অকৃতজ্ঞ না হওয়া। রাগ করলে তর্ক না করা। তার পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সদয় হওয়া।তার জন্য সাজসজ্জা গ্রহণ করা। নিজেদের সকল বিষয়ে গোপনীয়তা বজায় রাখা। তার অনুপস্থিতিতে নিজের ইজ্জত-আব্রু ও তার ধনসম্পদের হিফাজত করা ইত্যাদি। মোট কথা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমার সাধ্যর মধ্যে তার জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করবো ইংশা আল্লাহ । |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | নেই |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | 📌 সৌন্দর্যকে প্রাধান্য না দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিন প্রাধান্য দিয়ে বিয়ে করে পরে অনেকে আফসোস করেন এবং অনেক ভাইয়েরা এই কারণে বোনেদের হক নষ্ট করেন,এমনকি ডিভোর্স পর্যন্ত দেন।আমি স্পষ্ট করেই বলতে চাই "আমি শুকনা এবং শ্যামলা আলহামদুলিল্লাহ "এটা ভেবে চিন্তা করে মন থেকে মেনে তবেই সিদ্ধান্ত নিবেন। আপনার জন্য যদি সৌন্দর্য অপরিহার্য হয়ে থাকে তাহলে এ বিষয়ে সতর্ক থাকবেন। অযথা বিয়ে করে অন্যের হক নষ্ট করবেন না। 📌কোনো ধরণের ছবি আদান-প্রদান হবেনা, শরিয়াহ মোতাবেক সরাসরি সাক্ষাৎ হবে। পাত্রী মাহরাম মেইনটেইন করেন এটা মাথায় রেখে দেখতে আসার সিদ্ধান্ত নিবেন।অনেকে বিভিন্ন ফতোয়া দিয়ে পাত্রের বাবাকে চেহারা দেখাতে চায় এ ধরনের মানসিকতা থাকলে যোগাযোগ করা থেকে বিরত থাকবেন।স্ত্রীর পর্দার ব্যাপারে যিনি কঠোর অবস্থান নিতে পারবেননা মাহরাম মেইনটেইনে গড়িমসি করবেন। শুধু বিয়ের দিনের উসিলা দিয়ে পর্দা ছাড়তে বলবেন এমন কেউ যোগাযোগ না করার অনুরোধ। বলে রাখা ভালো আমার বাবার মৃত্যুতে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার মুহূর্তেও আমি বিলাপ করে, বেপর্দা হয়ে নিজের হায়া বিসর্জন দেইনি সেখানে বিয়েতে তো প্রশ্নই উঠেনা।এ বিষয়ে আমি সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবো।শশুর বাড়িতে মাহরামরা ব্যাতিত অন্য সকল গায়রে মাহরাম আত্মীয়দের সাথে ইন্টারেক্ট করতে ইচ্ছুক নই।পরিপূর্ণ পর্দা মেইনটেইন করতে চাই ইংশা আল্লহ।পরিবারের সাথে পরিষ্কার ভাবে কথা বলে সব কিছু জানিয়ে এবং ভালো করে খোঁজ খবর নিয়ে সব ঠিক মনে হলে তারপর দেখতে আসার সিদ্ধান্ত নিবেন।পরিবারের কথা অমান্য করে তাঁদের কষ্ট দিয়ে পাত্রিকে বিয়েতে মত দেয়া যাবেনা।পাত্রকে দেখা দেয়া জায়েজ বলে শুরুতেই দেখতে চলে আসা পছন্দ করিনা। এছাড়া নিজের পছন্দে দেখতে এসে পরিবারের পছন্দে নিষেধ করার বিষয়টাকে পার্সোনালিটির অভাব আছে বলেই মনে করি। সেজন্য যিনি যোগাযোগ করার ইচ্ছা পোষণ করবেন অবশ্যই পরিবারের সাথে আলোচনা ও ইস্তেখারা করে তারপর যোগাযোগ করবেন। 📌যদি পাত্রী কিংবা তার অভিভাবকের সম্পদের প্রতি বেশি আগ্রহী হন এবং পাত্র কিংবা পাত্রের পরিবারের পাত্রীপক্ষের কাছে উপহার নামক যৌতুক পাওয়ার মন মানসিকতা থাকে এবং যারা উপহারের প্রত্যাশায় স্ত্রীকে নিজে বা পরিবারের অন্য সদস্য দিয়ে খোঁটা দেয়ার মানসিকতা বা কেউ খোঁটা দিলে নিরপেক্ষতা বজায় রাখবেন এমন মানুষ বায়ো এড়িয়ে যাবেন।যৌতুক না নেয়া কোনো পুণ্যের দাবি না বরং এটা হারাম থেকে বেঁচে থাকা যা প্রতিটি মু'মিনের নূন্যতম দায়িত্ব।(আপনি পাত্রী পক্ষ থেকে যৌতুক নিতে আগ্রহী না হলে এই বিষয়ে পরিবারের সাথে আগে থেকে পরিষ্কার ভাবে কথা বলে নিবেন যেন পরবর্তীতে পাত্রীকে এই বিষয়ক পেরেশানিতে পরতে না হয়।) 📌যৌতুক এর কথা বললেই দেনমোহর এর প্রসঙ্গ টানেন অনেকে। একটা হারামের সাথে ওয়াজীবের কখনো তুলনা হয়না। সামর্থর বেশি মোহর চেয়ে জুলুম করা হবেনা ইংশা আল্লহ।আশা রাখি তিনিও একটু কম দিয়ে জিতে যাওয়ার মানসিকতা রাখবেননা।আমি চাই সে যেন একটা বড় মনের মানুষ হয়।দেনমোহর কে আমি কখনো আমার জীবনের সিকিউরিটি মনে করি না। এটা একটা মেয়ের সম্মান।দেনমোহর কখনো সম্পর্ক আটকে রাখতে পারেনা।আমার পারিবারিক কুফু বিবেচনা করে ছেলের সামর্থ অনুযায়ী এটা নির্ধারণ করা হবে। তার সামর্থ্য অনুযায়ী সে আমার যোগ্য প্রাপ্যটা দিলেই হবে। 📌আকদের পর বাবার বাড়িতে থাকা পছন্দ করিনা এবং বিয়ের পর হাসবেন্ড ওয়াইফ আলাদা থাকা অপছন্দ করি এমনকি আলাদা থাকতেও ইচ্ছুক না তাই যারা আহলিয়াকে নিজের থেকে দূরে রাখবেন তারা বায়ো স্কিপ করবেন। 📌 আমার কাছে আমার বৈবাহিক জীবনটা খুব মূল্যবান। একটি শব্দের বিনিময়ে আল্লাহর অসীম নিয়ামতকে আমি হারিয়ে ফেলতে ইচ্ছুক না তাই আমার জাওজের তালাক সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা আবশ্যক। এখনকার সময় অতি ঠুনকো কারণে অজ্ঞতাবসতো রাগের মাথায় তলাকের মতো ভয়ানক শব্দ মানুষ উচ্চারণ করে ফেলে। আমি চাই তার এ বিচ্ছেদ সম্পর্কিত পরিপূর্ণ জ্ঞান থাকুক যেন সে শয়তানকে প্রতিহত করতে পারে। এবং হালাল ভাবে আমাদের বন্ধন অটুট রাখতে সক্ষম হয়। 📌 এই হারাম রিলেশনের জামানায় কেউকে সম্পূর্ণ পবিত্র পাওয়া আমি মনে করি খুবই ভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ আল্লাহর অসিম দয়ার কারণেই বলতে পারি এখনও নিজেকে টিকিয়ে রাখতে পেরেছি। ইংশা আল্লহ পৃথিবীর কোন পুরুষ এক সেকেন্ডের জন্য দাবী করতে পারবে না যে আমি তার সাথে হারাম সম্পর্কে ছিলাম। নিজের জীবনেও এমন সঙ্গী পাওয়ার আশাই রাখি। এমন যদি হয় কেউ মেয়ে ঘটিত বড় গুনাহে লিপ্ত ছিলেন, এবং অতীতকে ভুলতে পারেননি। তারা দয়া করে এই বায়ো এড়িয়ে যাবেন। 📌আজকাল একেবারেই ফোন ইউজ না করাটা অসম্ভব প্রায়। তবে ফোনটা এমন ভাবে ইউজ করা উচিৎ যেন এটি কোনো অপরাধের কারণ না হয়। আমার ফোনের প্রয়োজনীয় এক্সেস আমার কাছের মানুষদের কাছে দেয়া আছে। আমি এমনভাবে ফোন ইউজ করিনা যে কেউকে এক্সেস দিতে আমার সংকোচ লাগবে ঠিক সেভাবেই আমি চাই আমার পার্টনারও আমার মতো মানসিকতার হোক। হাসবেন্ড ওয়াইফের মধ্যে কোনো গোপনীয়তা থাকতে পারেনা। আমি চাইনা সে কোনো ফিতনায় পতিত হোক।সম্পর্কে স্বচ্ছতা না থাকলে আমার মনে হয়না সেখানে শান্তি পাওয়া যায়। সন্মান, সততা, বিশ্বস্ততাই সম্পর্কের ভিত্তি।আশা রাখি তিনি আমাদের সম্পর্ক রক্ষায় যত্নশীল হবেন। 📌সর্ব বিষয়ে কুফু মিলা আবশ্যক।কুফু বলতে শুধু অর্থ সম্পদ না মন মানসিকতা,দ্বিনদারিত্ব, পারিবারিক অবস্থা,সামাজিকতা সকল বিষয়ে সমতার প্রয়োজন আছে বলেই মনে করি।চাইনা পরবর্তীতে উভয় পক্ষের কারোর এসব বিষয় নিয়ে আফসোস হোক বা মনোমালিন্যর সৃষ্টি হোক। 📌আমরা জীবনসঙ্গী যেরকমটা চাই সেরকমই হবে তা কিন্তু না।১০০% কখনো কারো সাথে মিলেনা।কুফু অনুযায়ী যতটুকু সম্ভব ছাড় দেয়ার মানসিকতা রাখি।আমার বায়োতে দুনিয়াবি বা দ্বীনি যেসব চাহিদা গুলোর কথা উল্লেখ করা হয়েছে তার অন্তত ৯০% যদি কারো মধ্যে থাকে তাহলে তিনি যোগাযোগ করতে পারেন, এক্ষেত্রে কমতিগুলোর ব্যাপারে ইস্তেখারা এবং মাশওয়ারা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া যাবে ইংশা আল্লহ। 📌উপরের কথা গুলো যাদের জন্য তিক্ত লাগবে এই বায়ো তাদের জন্য না। সম্পর্ক শুরুর আগে তিক্ততা ই ভালো। জেনেবুঝে দুনিয়া ও আখিরাতের জন্য ইনশাআল্লাহ একজনেরই হতে চাই।বায়োতে প্রয়োজনীয় কথাগুলো বিস্তারিত ভাবেই বলার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।আমি চেয়েছি যেখানে কথা আগাবে সে যেন আমার ব্যাপারে বুঝে আগায়। 📌বায়োডাটা পছন্দ হলে ইস্তেখারা করে সরাসরি কল না দিয়ে আমাকে আগে আপনার বায়োডাটা মেইল করার অনুরোধ রইলো। |
| বয়স (Required) | আমার চেয়ে ৫-৭ বছরের বড়। সর্বোচ্চ ১০ বছরের বেশিনা। ১০ বছরের মধ্যে যে কোনো বয়স। |
|---|---|
| গাত্রবর্ণ | তাকে দেখে আমার ভালো লাগলেই হোলো।আমি চাই সে চরিত্রবান ও দায়িত্ববান পুরুষ হোক। দায়িত্ববান পুরুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ। |
| নূন্যতম উচ্চতা | ৫'৮" এর নিচে না। স্বামী স্ত্রী কাছাকাছি হাইট পছন্দ না। |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | অনার্স/মাস্টার্স অথবা এর সমমান যে কোনো। জেনারেল অথবা মাদ্রাসা যে ব্যাকগ্রাউন্ডের হোন না কেন সমাজ পরিবার সর্বক্ষেত্রে একজন প্রাকটিসিং মুসলিম হবেন এমনটাই আশা রাখি। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | সুন্নাহ মেনে দাড়ি রাখতে হবে কাটছাঁট করা স্টাইলিশ দাঁড়ি রাখা যাবেনা এবং ১০০% সন্দেহ মুক্ত হালাল ইনকাম হওয়া চাই।(এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবেনা। হারাম টাকায় বিলাসিতার চেয়ে হালাল অল্প টাকায় চলতেই স্বাচ্ছন্দ বোধ করি।) |
| পেশা (Required) | ব্যাংকার, উকিল, ডিফেন্সে জব,এনজিও তে জব প্রবাসী বাদে,শিক্ষক হলে (ছেলে মেয়েদের একসাথে বা মেয়েদের পড়ান )এমন হলে না। এছাড়া আমাদের কুফু অনুযায়ী বাকি সকল সন্দেহ মুক্ত হালাল পেশা। |
| অর্থনৈতিক অবস্থা | সচ্ছল, সমাজে সম্মানিত ও সুপরিচিত। |
| পারিবারিক অবস্থা (Required) | দ্বিনের প্রতি মুহাব্বত আছে,আমাকে দ্বিন পালনে বাঁধা দিবেনা বরং সহযোগিতা করবে এমন পরিবার। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | K |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | বরিশাল বা এর আশেপাশের যে কোনো জেলা। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
সর্বমোট ভিউ: 55 ভিউস