| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 2004-03-02 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | আলিম কোর্স ; 2615 ব্যাচ। |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ২০০৪ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'১'' |
| ওজন | ৪৮ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| বর্তমান জেলা | কিশোরগঞ্জ |
| বর্তমান থানা/উপজেলা | ভৈরব |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী জেলা | কিশোরগঞ্জ |
| স্থায়ী ঠিকানা | ভৈরবপুর উত্তর পাড়া, ভৈরব, কিশোরগঞ্জ |
|---|---|
| বর্তমান ঠিকানা | ভৈরবপুর উত্তর পাড়া, ভৈরব, কিশোরগঞ্জ |
| কোথায় বড় হয়েছেন? (Required) | ভৈরব, কিশোরগঞ্জ |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | Golden A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০২০ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | Golden A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২২ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | MBBS 3rd year |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | Habiganj Medical College, Habiganj |
| পাসের সন | ৩য় বর্ষ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | MBBS, 3rd year, Habiganj Medical College. |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | IOM এ আলিম কোর্সে ভর্তি হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ। 2nd semister এ পড়ছি আলহামদুলিল্লাহ। স্থানীয় একটি স্বনামধন্য মহিলা মাদ্রাসায় রমজানে (২০২৪ সালে) কারিয়ানা কোর্স করেছি। আলহামদুলিল্লাহ। আমি মেডিকেল 2nd timer, 1st time এ Dhaka University তে Biochemistry subject এ চান্স পেয়ে ভর্তি হই, কিন্তু মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল বলে Biochemistry ক্যান্সেল করে 2nd time দিয়ে মেডিকেলেই ভর্তি হই। (পর্দা রক্ষা করে মহিলা রোগী দেখা যাবে ও উম্মাহের খেদমত ও করা যাবে এই নিয়ত ছিল। কিন্তু মেডিকেলে আসার পর সহশিক্ষা, নজরের হেফাজত করতে সমস্যা আরও অনেক Adverse situation এর সম্মুখীন হতে হচ্ছে যেটা খুবই কষ্টদায়ক আমার জন্য) |
| পিতার পেশা | অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ( প্রিন্সিপাল অডিট অফিসার) |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | ২জন |
| ভাই কয়জন? | ভাই নেই |
| বোনদের সম্পর্কে তথ্য | ১. বড় বোন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে computer science and engineering বিষয়ে স্নাতক ৩য় বর্ষে অধ্যয়নরত, বিবাহিত। ২. (আমি নিজ) ৩.ছোট বোন, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। অবিবাহিত। |
| চাচা মামাদের পেশা | মামা ২ জন। বড় মামা ও ছোট মামা দুজনেই প্রসিদ্ধ ব্যবসায়ী। (ভৈরবে স্থানীয়) চাচা ৩ জন। মেঝো চাচা কৃষিকাজের সাথে জড়িত। নিজের জমিজমা দেখভাল করেন। এবং ছোট দুই চাচা প্রবাসী। সামাজিকভাবে ও বংশ মর্যাদায় সবাই সম্মানিতভাবেই আছেন আলহামদুলিল্লাহ। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | ভৈরবে নিজস্ব ফ্ল্যাট বাসায় আমরা থাকি। এছাড়াও বাবার পৈতৃক সূত্রে পাওয়া কিছু জমিজমা রয়েছে। ভৈরবেও বাবার ক্রয়কৃত কিছু জায়গা রয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ,সামাজিকভাবে সম্মানিত। ( আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, দ্বীনের জ্ঞান আসার পর ব্যাংকে চাকরি হারাম হওয়া বিষয়ে অবগত হয়ে, ব্যাংকের লেনদেন পরিত্যাগ করে, ব্যবসায় ইনভেস্টমেন্ট এর মাধ্যমে হালাল উপার্জনের প্রচেষ্টায় আছে আমার পরিবার। ব্যবসার লভ্যাংশই আমাদের মেইন ইনকাম সোর্স। আমাদের আত্মীয় একজন মামার ইট খলার ব্যবসায় ইনভেস্ট করা আছে আলহামদুলিল্লাহ। এছাড়াও আমার আম্মুর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে ভাড়া আনা হয় এবং কিছু হালাল সম্পত্তি কাজে লাগিয়ে বিল্ডিং করার পরিকল্পনা চলছে, শীঘ্রই কাজ শুরু করা হবে ইং শা আল্লহ। আল্লাহর কাছে সাহায্য ও তৌফিক চাই।) |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের দ্বীনি হালতের ক্রমাগত উন্নতি হচ্ছে আল্লাহর অশেষ দয়ায়। আমি ও আমার বোনেরা হিদায়াত পাওয়ার পর থেকেই পরিপূর্ণ পর্দা, মাহরাম নন মাহরাম স্ট্রিক্টলি মেনে চলা, হালাল হারাম মেনে চলা ও বিজাতীয় সংস্কৃতির অনুসরণ থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা ও ফিকির করে যাচ্ছি। আমাদের পরিবার যেহেতু জেনারেল পড়ুয়া তাই বাবা-মা সম্পূর্ণ প্র্যাক্টিসিং মুসলিম নন। কিন্তু দ্বীনের প্রতি মুহাব্বত ও আন্তরিকতা রয়েছে। আব্বু জামায়াতের সাথে সলাত আদায় করার চেষ্টা করেন। আম্মুও বাহিরে গেলে হিজাব নিকাব পরিধান করে, পর্দা করেই যান। উনারাও ধীরে ধীরে আমাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন ও ইতিমধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন ও হয়েছে আলহামদুলিল্লাহ। উনারা আমাদেরকে দ্বীন মানতে অনেক সহায়তা করেন। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বি , তবে ফজর ছুটে যায় মাঝে মাঝে। কিন্তু উঠে সাথে সাথেই আদায় করে ফেলার চেষ্টা করি।আল্লহুম্মাগফিরলি। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ২০১৬ সাল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জ্বি, আলহামদুলিল্লাহ। কঠোরভাবে মেনে চলার চেষ্টা করি। এ ব্যাপারে শিথিলতা আমার একদমই পছন্দ নয়। জীবনসঙ্গী থেকেও অনুরূপ প্রত্যাশা রাখি যে, উনি শুধুমাত্র তাকওয়া বা আল্লাহর ভয়ে এই ইবাদতটি আমৃত্যু চালিয়ে যাবেন। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জ্বি। তবে আরও শুদ্ধ তিলাওয়াতের প্রচেষ্টায় আছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | কালো বোরকা, কালো হিজাব ও হাত মোজা, পা মোজা সহ নিকাব পড়ি আলহামদুলিল্লাহ |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | জ্বি, না। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | জ্বি, না। তবে, ফোনে যখন পড়াশোনার প্রয়োজনবশত ফেসবুক কিংবা youtube ব্যবহার করা হয়, তখন মাঝে মাঝে স্ক্রলিং করা হয়ে যায়, আল্লহুম্মাগফিরলি। যদিও আমি ফোন কিংবা সোশিয়াল মিডিয়াতে খুবই কম সক্রিয়, কিন্তু যতটুকুই ইউজ করি সবসময় সচেতন থাকি যেনো এগুলোর মাধ্যমে আমার চোখের পর্দা নষ্ট না হয়। ইং শা আল্লহ, সন্তান প্রতিপালনে যদি কখনো স্মার্ট ফোন ইউজ করা ছেড়ে দিতে হয়, আমি নির্দিধায় সেটি করব। সবসময় চেষ্টা ও ফিকির থাকে, প্রয়োজন ছাড়া মোবাইল না ধরার ও এর পরিবর্তে বই পড়া ও ইসলামিক জ্ঞান অর্জনে সময় ব্যয় করা। তবে এ বিষয়টিতে আরও ইম্প্রুভ করার চেষ্টা করছি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | সাইনোসাইটিস আছে। চশমা পড়ি। (-1.5 D) |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | জ্বি না। তবে পরিচিত মহলে তালিম কিংবা উত্তম নসিহতের মাধ্যমে দাওয়াহ দেওয়ার যথাসম্ভব চেষ্টা করি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | জ্বি না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজার জিয়ারত করা যায়, তবে মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া, মানত করা, সিজদা করা স্পষ্ট শিরক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | কুরআানের বাংলা অনুবাদ পড়ছি (চলমান), ইসলামি আকিদা, জীবনের ওপারে , বিয়ের এপিঠ ও পিঠ, নামাজে মন ফেরানো, তাসাউফ ও আত্মশুদ্ধি, নেক সন্তান গড়বেন যেভাবে , ঈমান ও কুফর, যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির (সবগুলো পুরোপুরি শেষ করতে পারিনি, ইং শা আল্লহ প্রচেষ্টা জারি আছে) |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | আল্লামা তাকি উসমানী, ড.খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ হারুন ইযহার, শায়েখ আহমাদুল্লাহ |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | Gardening, cooking, Drawing, Craft making আর ঘর সাজাতে ভালো লাগে। টুকটাক সেলাই কাজও করা হয় মাঝে মাঝে শখের বশে৷ |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলিম, আল্লাহর একজন গুনাহগার বান্দী ও রাসুল (স) এর উম্মত। আল্লাহর অশেষ দয়া তিনি আমাকে দ্বীন সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ দিয়েছেন।আলহামদুলিল্লাহ। ১. দ্বীনের বুঝ পাওয়ার পর থেকে পরিপূর্ণ পর্দা করা, মাহরাম নন-মাহরাম Strictly মেনে চলা, শিরক, বিদআত, বিজাতীয় সংস্কৃতি এবং হারাম থেকে দূরে থাকার জন্য যথা সম্ভব চেষ্টা করছি। ২. কুরআন হিফজ করতে চাই ইং শা আল্লহ। শেষ পারার ছোট ছোট কিছু সূরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। সহিহ শুদ্ধভাবে ও সুর করে কোরআন তিলাওয়াত করতে অনেক ভালো লাগে। এটি আমার আত্মার খোরাক। সবসময়ই সলাত এবং কুরআন নিয়ে আমার মুহাসাবা চলমান থাকে আলহামদুলিল্লাহ। ৩. পরিপূর্ণ ইসলামিক পরিবার গঠন করতে চাই ইং শা আল্লহ। সন্তানদেরকে আল্লাহর আত্মসমর্পনকারী বান্দা, কোরআনে হাফেজ ও রাসুল (স) এর অনুগত উম্মতরুপে গড়ে তুলতে চাই। ৪. ইসলামিক বই পড়তে ভালো লাগে। দ্বীনের জ্ঞান অর্জন করতে সবসময় পিপাসা বোধ করি। IOM এর আলিম কোর্সটি শেষ হলে, ফিকহ অফ মেডিসিন বিষয়ক কোর্স করার ও গভীর জ্ঞান অর্জন করার ইচ্ছে আছে ইং শা আল্লহ। একটি "পারিবারিক দ্বীনি পাঠাগার" করার ইচ্ছে আছে ইং শা আল্লহ যাতে করে সন্তানরা দ্বীনি বই পড়ার প্রতি যত্নশীল হয় ছোটবেলা থেকেই। জীবনসঙ্গীও যেনো বই পড়ুয়া ও জ্ঞান পিপাসু হন এরকমটি আশা করি। ৫. আল্লাহর সন্তুষ্টির জন্য পুরো পরিবার সমেত হজ্জ্ব এবং উমরাহ করা আমার স্বপ্ন। পরিবারের সকলের প্রতি যত্নশীল থাকার ও তাদের হক আদায় করার চেষ্টা করি সর্বদা। ৬. মিথ্যা বলা, অনর্থক কথা বলা, গিবত করা, Free mixing, বড়দের সাথে বেয়াদবি করা খুবই অপছন্দ করি। ৭. নিজে ও চারপাশের পরিবেশ পাক পবিত্র ও গোছানো রাখতে খুব পছন্দ করি!! যত্নশীলতা পছন্দ করি, হোক তা ব্যক্তি কিংবা বস্তুর ক্ষেত্রে। ইনডোর প্লান্টস, ক্রাফটিং ও রুচিশীলতার সাথে ঘর গুছাতে পছন্দ করি। Drawing, Gardening and cooking আমার অনেক পছন্দের। ৮. আমি বিশ্বাস করি মেয়েদের একমাত্র ক্যারিয়ার হচ্ছে আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেটি পালন করা অর্থাৎ পরিবার গঠন, সন্তান প্রতিপালন, স্বামীর আনুগত্য। আমার ক্যারিয়ার ভাবনা শুধুমাত্র পরিবারকেন্দ্রিক । আমি মেয়েদের এই দায়িত্বকেই প্রধান দায়িত্ব বলে মনে করি। তবে আব্বু আম্মু অনেক expectations নিয়ে উনাদের মেয়েকে এতদূর পড়াশোনা করিয়েছেন। তাই শরীয়তের গন্ডীতে থেকে, পরিপূর্ণ পর্দা রক্ষা করে, স্বামী, সন্তান ও পরিবারকে সর্বাধিক প্রাধান্য দেওয়ার পর যদি সম্ভব হয় উম্মাহের খেদমতের জন্য কিছু করার ইচ্ছে আছে। তবে সেটা কোনো পুরুষের অধিনস্ত থেকে চাকরি করে অথবা নন মাহরামের উপস্থিতি যুক্ত পরিবেশে কখনোই না। শরীয়া সম্মত হসপিটালে বা অনলাইনে রোগী দেখা, ঘরোয়াভাবে চেম্বার করা অথবা অন্য যেকোনো শরীয়তসম্মত way হতে পারে তবে সেটা কখনোই হারামের সাথে compromise করে না ইং শা আল্লহ । এ ব্যাপারে জীবনসঙ্গীর পরামর্শ ও সহযোগীতা আন্তরিকভাবে কাম্য। (কোনো মানুষই ভুলত্রুটির ঊর্ধ্বে নন, আমার মধ্যেও অনেক ভুলত্রুটি ও অসম্পূর্ণতা রয়েছে যা আল্লাহর সন্তুষ্টির জন্য সংশোধন করতে সচেতন ইং শা আল্লহ ) |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | সবাইকে নিয়ে জান্নাতে যেতে পারা, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ্জ্ব ও উমরাহ করা, কুরআন হিফজ করা, পারিবারিক দ্বীনি পাঠাগার করা, আদর্শ ইসলামিক পরিবার গঠন করা ইং শা আল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | বাসায় আম্মুর কাজে হেল্প করে, রান্নাবান্না, গাছের পরিচর্যা, ইসলামির বই পড়ার চেষ্টা করছি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | ঘর গোছানো, রান্নাবান্না করা। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | এটি ইসলামের সাথে সাংঘর্ষিক, নারীবাদীদের মতবাদ। আমি কোনোভাবেই এটা সাপোর্ট করি না৷ কারণ আল্লাহ বলেছেন --- পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে, আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর মর্যাদা প্রদান করেছেন আর সেটা এজন্য যে পুরুষেরা স্বীয় ধনসম্পদ হতে ব্যয় করে। (সূরা নিসা আয়াত ৩৪) আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা নারী ও পুরুষের যে যে অধিকার নির্ধারণ করে দিয়েছেন সেটাই সবচেয়ে ন্যায়সঙ্গত ও যথেষ্ট। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বি। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে রাসুল (সা) এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটিকে তিনি অর্ধেকদ্বীন হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই গুরুত্বপূর্ণ ইবাদতটি পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। বিয়ের মাধ্যমে একটি আদর্শ ইসলামিক পরিবার গড়তে চাই। বর্তমান যুগের ফিতনা থেকে বাঁচা ও মানসিক প্রশান্তি লাভেও বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | আলোচনা সাপেক্ষে। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | জ্বি, ইং শা আল্লহ। পর্দা ও নন-মাহারাম কঠোরভাবে মেইনটেইন করে। কিন্তু এই সহশিক্ষায় পড়াশোনাটা আমার জন্য খুবই কষ্টকর।আল্লাহর কাছে আশ্রয় চাই। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) | আলোচনা সাপেক্ষে। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | প্রথমত স্বামীর আনুগত্য করা, স্বামীর বৈধ ও শরীয়তসম্মত নির্দেশ মান্য করা, স্বামীর সাথে উত্তম আচরণ করা ও সম্মান করা, স্বামীর কষ্টে ধৈর্য্য ধারণ করা ও সহযোগিতা করা, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা না রাখা, স্বামী অপছন্দ করেন এমন কাউকে অনুমতি ব্যতিত প্রবেশ করতে না দেওয়া ইত্যাদি। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | MBBS, 3rd year student. |
|---|---|
| বয়স (Required) | ২৫ - ৩০ |
|---|---|
| গাত্রবর্ণ | শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, ফর্সা ( পাত্রীর চোখে ভালো লাগলেই হবে, বাদ বাকি কিছুতে সমস্যা নেই) |
| নূন্যতম উচ্চতা | ৫"৫' |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | Honours, MBBS |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | অবশ্যই সুন্নত তরিকায় দাড়ি থাকতে হবে। এটি বাধ্যতামূলক। ইনকামে যেন হারাম প্রবেশ না করে, এ ব্যাপারে সূক্ষভাবে সচেতন হতে হবে। ব্যাংক বা অন্যান্য সুদ বা ঘুষের ইনকামের সাথে জড়িত এমন কাউকে কখনোই জীবনসঙ্গী হিসেবে বাছাই করা হবে না ইং শা আল্লহ৷ |
| পেশা (Required) | আমার যেকোনো হালাল ও সম্মানিত পেশাতে কোনো সমস্যা ছিল না তবে Family preference Doctor, Intern Doctor, Medical student, Engineer, govt অথবা private job করেন ও স্ত্রীর দায়িত্ব সম্পূর্ণভাবে নিতে পারবেন। ইনকাম হালাল হওয়াটা আবশ্যক। হালাল হারামের বিষয়টা সূক্ষ্মভাবে মানা আবশ্যক। ( প্রাথমিকভাবে আমার পরিবার এমনই চাচ্ছেন, তাই কানেকশন ক্রয়ের পূর্বে এই বিষয়টি অবশ্যই বিবেচনা করে ক্রয় করবেন) ) |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সম্মানিত। |
| পারিবারিক অবস্থা (Required) | পাত্রীর কুফুর সাথে সামঞ্জস্যপূর্ণ। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | 🔹দ্বীনদার ও তাকওয়াবান! একজন প্র্যাকটিসিং মুসলিম। যিনি পাঁচ ওয়াক্ত সলাত জামায়া'তের সাথে আদায় করার ব্যাপারে ফিকিরবন্দ, দ্বীনের ফরয আহকাম পালনের ব্যাপারে আপোষহীন এবং নফল আদায়ে আগ্রহী। 🔹অনেক বেশি কনজারভেটিভ ও গায়রত সম্পন্ন। কঠোরভাবে নজরের হেফাজত করেন!! অনলাইন ও অফলাইন সব জায়গায় ই কঠোরভাবে নজরের হেফাজত করেন এমন। কেননা আজকাল অনেক দ্বীনদার মানুষও অফলাইনে পর্দা করলেও অনলাইনে তেমন করেন না, এমন হওয়া যাবে না।যেটা হারাম সেটা তো সর্বাবস্থায়ই হারাম। জীবনসঙ্গী যে পেশারই হোক নজরের হিফাজত করাটা বর্তমান যুগে অনেক কঠিন এবং একটি অত্যাবশ্যকীয় ইবাদত। তাই, আল্লাহর সন্তুষ্টির জন্য, নজরের হেফাজতের ব্যাপারে বিশেষভাবে সচেতন হতে হবে। (এই পয়েন্টটি বাধ্যতামূলক) 🔹কুরআনের সাথে ভালোবাসার সম্পর্ক, নিয়মিত কুরআন তিলাওয়াত এবং তাফসীর অধ্যয়নে সচেষ্ট! 🔹একজন মুসলিম হিসেবে ফরযে আ'ইনের জ্ঞান রাখেন, দ্বীনের জ্ঞানার্জনে প্রতিদিন সময় দিতে অভ্যস্ত। বই পড়তে, উপকারী জ্ঞানার্জন করতে খুব ভালোবাসেন। 🔹কোরআন, হাদিস, সিরাহ, সাহাবিদের জীবনী সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এবং এই আলোকে জীবন পরিচালনার মতো পৌরুষত্ব ও গায়রত বিদ্যমান। 🔹জীবনসঙ্গীর পরিবারে "দ্বীনি পরিবেশ"এবং পরিবারের সবাই ঈমান-আমলের ব্যাপারে সম্মিলিতভাবে সচেতন হলে খুবই ভালো হয়। নিজ আহলিয়াকে পর্দার উপযুক্ত পরিবেশ করে দিতে পারবেন এমন। 🔹 হালাল-হারাম এর ব্যাপারে সূক্ষভাবে মেনে চলতে বিশেষভাবে সচেতন! 🔹সংসারের প্রতি দায়িত্বশীল। পরিবারের সকলের হক আদায়ের ব্যাপারে সচেতন। পরিবার, স্ত্রী ও সন্তানের প্রতি ইনসাফ করবেন ও সমতা রক্ষা করবেন এমন। 🔹বিনয়ী ও নম্র মেজাজের অধিকারী, বদমেজাজী হওয়া যাবেনা এবং ধূমপান থেকে সর্বদা বিরত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ৷ 🔹 রুচিশীল ও পরিষ্কার পরিচ্ছন্ন স্বভাবের ! এরকম আমার বেশি পছন্দ!! 🔹 ইসলাম নারীদেরকে যে অধিকার ও সম্মান দিয়েছে, সে অধিকার বা হকগুলো আদায়ের ব্যাপারে যত্নশীল হবেন যিনি। 🔹 যিনি আল্লাহর দ্বীন পালনে কঠোর। জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখার মানসিকতা সম্পন্ন। সর্বোপরি যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় ও যার সাহচর্যে আল্লাহর সন্তুষ্টি ও পরকালে সাফল্য লাভ সহজ হয়। বি.দ্র: কেউই ভুল ত্রুটির উর্ধ্বে নন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিকটা জানার আগ্রহ ও ভুল সংশোধন করার সদিচ্ছা থাকতে হবে। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | স্থায়ী ঠিকানা ভৈরব, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও এর আশেপাশের জেলা, কিংবা বর্তমান ঠিকানা হবিগঞ্জ বা হবিগঞ্জের আশেপাশের জেলায় হলে ভালো হয়। স্থায়ী ঠিকানা ভৈরবের কাছাকাছি অগ্রাধিকার পাবে। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 26 ভিউস