| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 1999-06-21 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | Alim Preparatory Course (BA in Dawah and Islamic Studies) 10th Batch (2310) |
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | ডিভোর্সড |
| জন্মসন (আসল) | ১৯৯৯ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'৮'' |
| ওজন | ৮৬ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | বিএসসি ইঞ্জিনিয়ার |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| বর্তমান জেলা | ঢাকা |
| বর্তমান থানা/উপজেলা | সবুজবাগ |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী জেলা | ঢাকা |
| স্থায়ী থানা/উপজেলা | সবুজবাগ |
| স্থায়ী ঠিকানা | হোমনা, কুমিল্লা |
|---|---|
| বর্তমান ঠিকানা | বাসাবো, ঢাকা |
| কোথায় বড় হয়েছেন? (Required) | আব্বুর জব ঢাকায় হওয়ায়, ছোট থেকেই ঢাকায়। আর এখানেই থাকা হবে ইনশাল্লাহ। |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| আপনি কি হাফেজ? | না |
| দাওরায়ে হাদীস পাশ করেছেন? | না |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৬ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৮ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ |
| পাসের সন | ২০২২ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | বিএসসি |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | আলহামদুলিল্লাহ, এক্সিকিউটিভ এমবিএ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এ, সাথে IOM এ আলিম কোর্সে অধ্যয়নরত 2310 ব্যাচ। আসলাফ একাডেমি তে ম্যারেজ প্রিপারেশন, ফ্যামিলি ম্যানেজমেন্ট কোর্স করেছিলাম। ইকরা একাডেমি তে টাইম ম্যানেজমেন্ট এর উপর কোর্স করেছিলাম। তারবিয়াহ একাডেমিতে ইসলামী অর্থনীতি নিয়ে কোর্স করেছি। নিজেকে ডেভেলপ করার জন্য আরো কোর্স করার নিয়ত আছে ইনশাআল্লাহ, হিফজ করা শুরু করেছিলাম, সুরা ইয়াসিন মুখস্ত করেছিলাম, পরে বাসা পরিবর্তন করে অন্য এলাকায় যাওয়ায় আর হয়নি। ইনশাআল্লাহ, সামনে আবার শুরু করবো। |
| পিতার পেশা | রিটায়ার্ড সরকারি চাকুরীজীবি |
|---|---|
| মাতার পেশা | ঘরের রানী |
| বোন কয়জন? | ২জন |
| ভাই কয়জন? | ভাই নেই |
| বোনদের সম্পর্কে তথ্য | ১. বড় বোন বিবাহিত, হাসবেন্ড কৃষি অধিদপ্তর এ কর্মরত। ২. ছোট বোন এমবিবিএস পড়ছে, হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ এ। |
| চাচা মামাদের পেশা | বাবারা ৫ ভাই, ১ বোন : ১. সবথেকে বড় ভাই আল্লাহর কাছে চলে গেছেন, সৌদি প্রবাসী ছিলেন, শেষদিকে গ্রামে ইমামতি করতেন। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক ২. ২য় জনের টেইলার্স এর দোকান আছে। নিজ বাড়িতে থাকেন গ্রামে। ৩. ৩য় জন আল্লাহর কাছে, কৃষক ছিলেন। ৪. এরপর আমার বাবা। ৫. ৫ম জন ও আল্লাহর কাছে, উনার ছেলে মেয়ে আলেম। ৬. ফুফু গৃহিণী, হাসবেন্ড পুলিশ থেকে অবসর নিয়েছেন। মামা ২ জন।১. বড় মামা বেক্সিমকো তে চাকুরীরত আছেন সিলেটের বিশ্বনাথে, এরিয়া ম্যানেজার হিসেবে।২. ছোট মামা ওরিয়ন গ্রুপ এ ইঞ্জিনিয়ার পদে কর্মরত। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আলহামদুলিল্লাহ, ঢাকায় নিজেদের ফ্ল্যাটে থাকা হয়। ঢাকায় জমি আছে ২ জায়গায়, একটায় এখন টিনসেট আছে, আরেকটায় সামনে কাজ ধরবে। গ্রামে সম্পত্তি আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। মাদ্রাসা + বাড়ি করার চিন্তা আছে সামনে। আসলে সম্পত্তি দিয়ে জাজমেন্ট করা উচিত না। কিন্তু কূফুর জন্য দেয়া লাগে। কেউ সম্পদের আশায় আসতে চাইলে, না আসার অনুরোধ। এইগুলো বাবার, এখান থেকে ফায়দা নেয়ার ইচ্ছা আর আশা কোনোটাই নাই, বরং এইগুলোর থেকে সদকায়ে জারিয়ার একটা ব্যবস্থা করার ইচ্ছা আছে সামনে। নিজের ব্যক্তিত্ব গড়ে তোলায় বিশ্বাসী। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। অলস মানুষরা এসব নিয়ে পড়ে থাকে।চাকুরীর পর থেকে বাসা থেকে কোনো কিছুর জন্য টাকা নেইনি, বরং যখন যতটুকু পারি দিয়েছি। আত্মমর্যাদা আর গায়রত বজায় রেখে চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেভাবে চলার তওফিক দিয়েছেন। তাছাড়া উনাদের হালাল হারাম এর গভীর জ্ঞান না থাকায়, তাকওয়ার খাতিরে এসব থেকে ফায়দা না নিলেই ভালো। সামাজিক ভাবে আলহামদুলিল্লাহ সম্মানিত। বাড়াবাড়ি, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি ঝামেলায় নেই। শান্তিপূর্ণ জীবন যাপন করা হয়, আলহামদুলিল্লাহ। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ। পর্দা মানা হয়, তবে পুরোপুরি না। কিন্তু আব্বু আম্মু খুব সাপোর্টিভ। আগের দিনের মানুষ হওয়ায় একটু বুঝানো কষ্টকর, চেষ্টা চলছে। আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। তবে আমার অর্ধাঙ্গিনী এর জন্য কোনো রূপ ছাড় হবে না ইনশাল্লাহ। সেভাবেই প্রস্তুত করা হচ্ছে।এমনেই মেয়েদের সাথে কথা বলা হয় না। ছবি তুলি না প্রয়োজন ছাড়া। আত্মীয় নন মাহরামের সাথে দেখা করি না, ছবি তুলি না। এটাও এক ধরনের দাওয়াহ্। তাই বউকে দেখার চেষ্টা করবে না কেউ ইনশাল্লাহ। তবে নিজেকে আড়াল রাখতে হবে তাদের থেকে, ছবি তুলতে দেয়া যাবে না যদিও বা মহিলা/মাহরাম হোক, কারণ তার থেকে অন্য কোনো পুরুষ ও দেখতে পারে, আর এখন সমাজের যা অবস্থা। দ্বীনের বুঝ না থাকলে মেয়ের ক্ষতি করে অন্য মেয়েই! |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | জ্বি, আলহামদুলিল্লাহ ১ মুষ্ঠির বেশি। বড় হলে যত্ন নিতে হয় বেশি। তাই মাঝে মধ্যে ১ মুষ্ঠির পরিমাণ রাখি। |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | জ্বি আলহামদুলিল্লাহ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জি, আলহামদুলিল্লাহ। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ছোট থেকেই আলহামদুলিল্লাহ পড়া হয়।আব্বু ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন।আম্মু, বড়বোন, ছোটবোন সবাই নামাজ পড়ে। ছোট থেকেই লাইফস্টাইলে নামাজ অন্তর্ভুক্ত ছিল। তবে ২০১৯ সালে ভার্সিটিতে উঠার পর আরো ভালোভাবে বুঝেই পড়ি আলহামদুলিল্লাহ। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জ্বি। আমার চাকুরীরত প্রতিষ্ঠানে কোনো মেয়ে কর্মী নেই। তাই আরো বেশি সুবিধা পাই ফিতনা থেকে বাঁচার।আলহামদুলিল্লাহ। তবে ভার্সিটির ক্লাসে মেয়ে সহপাঠী রয়েছে। তবে সেখানে ভাইদের একটা গ্রুপে আছি, তাই মেয়েদের সাথে কোনো ধরনের ইন্টারেকশন করা লাগে না, আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | ছোটবেলায় কুরআন খতম দিয়েছিলাম। কিন্তু পরে বুঝলাম, কিছু ভুল এখনো আছে । পরিপূর্ণ ভাবে শিখতে গেলে অনেক চেষ্টা প্রয়োজন, বিশেষ করে তাজউইদ এর বিষয়গুলো। সেই থেকে চেষ্টা করছি। আল্লাহ কবুল করুক। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? | পাঞ্জাবি পড়ি বেশিরভাগ সময়, তবে শার্ট পরা হয় অফিসের বড় প্রোগ্রামে। পুরোপুরি সুন্নতি পোশাকে শিফট হওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | খিলাফত (আল্লাহ আমার দ্বারা কবুল করুক আমিন) |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না, তবে পডকাস্ট দেখা হয়। চেষ্টা করি যথাসম্ভব নিজেকে হেফাজত করার। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | ডাস্ট এলার্জির সমস্যা আছে। সিজন চেঞ্জ হলে ঠান্ডা লাগেই, এরপর ও ঠান্ডা জাতীয় জিনিষ খাওয়া হয়। চাইলে কন্ট্রোল এ রাখা যায়। কিন্তু তেমন ফিকির করি না এটা নিয়ে। শীতের সকালে আইসক্রিম, অথবা কুয়াশার গভীর রাতে রাস্তায় হেঁটে বেড়ানোর কারণে আর ও ঠান্ডা লাগে। একটু উপভোগ করলে ক্ষতি কি! |
| দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | তাবলীগের মেহনতের সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ, ১ চিল্লা দিয়েছি। আলেমী শুরা সাথে সোহবতে আছি ইনশাল্লাহ। এছাড়া আত্মশুদ্ধির ক্ষেত্রে ঢালকানগর যাওয়া পরে আলহামদুলিল্লাহ। মুসলিম দ্বীনি অনলাইনে বিভিন্ন কমিনিউটি এর প্রোগ্রামে থাকা পরে। অনলাইনের থেকে অফলাইনে বেশি ফিকির করার চেষ্টা করি। যেভাবে পারি সেভাবে দ্বীনের খেদমত করার নিয়ত রয়েছে। ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | আমার মতে, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিগণ মুসলিমদের তাদের অন্তরকে পরিষ্কার করতে সাহায্য করেন। রাগ, ঈর্ষা, এবং আত্ম-গুরুত্বের মতো আধ্যাত্মিক অসুস্থতা নিরাময়করার অভিপ্রায় প্রত্যেকেরই থাকা উচিত। উপরন্তু, আমাদের কৃতজ্ঞতা, বিশ্বাস এবং অনুতাপের মতো বৈশিষ্ট্যের মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য কাজ করা উচিত। বর্তমানে আমি শাহ আব্দুল মতিন বিন হুসাইন (হাফি:) (ঢালকানগর) এর অধীনে আমার ভেতরের অসুস্থতাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি।আল্লাহ একজন পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করুক। আমিন। তবে অনেক ভন্ড পীর রয়েছে। অনেক মানুষ পীর যা বলে তাই শুনে, ভালো খারাপ যাই হোক। এটা সাপোর্ট করি না, জ্ঞান বুদ্ধির প্রয়োগ করা উচিত। আর একেক আলেম একেক লাইনের মেহনতের সাথে যুক্ত। সবকিছু একজনের ভিতর পাওয়া দুরুহ। ইসলাহের জন্য যে ভালো, হয়ত রাজনৈতিক প্রজ্ঞায় সে ভালো নাও হতে পারে। সর্বোপরি আল্লাহর কাছে চাইতে হবে, জ্ঞান - হিকমাহ - প্রজ্ঞা। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) | কবর যিয়ারতের মাধ্যমে আখিরাতের স্মরণ আসে, কিন্তু এটি ফিতনার জন্যও একটি খোলা দরজা। মানুষ একটি সময় পরে অনিচ্ছায় শিরক করে। কবরে মানত করে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কিছুতে চাওয়া হারাম। "শয়তান তাদের কেবল মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং তাদের শূন্য আশায় প্রতারিত করে। সত্যই শয়তান তাদের প্রলাপ ছাড়া আর কিছুই দেয় না।" সূরা আন-নিসা: 120 |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | ১. হৃদয়ের দিনলিপি ২.আপবীতী ৩. কখনও ঝরে যেও না ৪. এসব হাদীস নয় ৫. দৃষ্টি শয়তানের বিষাক্ত তির ৬. লেজেন্ডস অব ইসলাম ৭.ইসলামিক ম্যানারস জীবনঘনিষ্ঠ আদব ও শিষ্টাচার (শায়খ আবদুল ফাত্তাহ) ৮.তালবিসে ইবলিস ৯.আহকামে জিন্দেগী |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ১. আশরাফ আলী থানভী (রহ.) ২. আনোয়ার শাহ কাশ্মীরী (রহ.) ৩. ইসরার আহমেদ (রহ.) ৪. জাকির নায়েক (হাফি:) ৫. আহমদ মুসা জিব্রিল (হাফি:) ৬. আনোয়ার আল-আওলাকি (রহ.) ৭. ইবনে তাইমিয়া (রহ.) ৮. আবদুল মালেক (হাফি:) ৯. আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (হাফি:) |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | এক্সপ্লোর করতে পছন্দ করি খুব, কারণ এর মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে নতুন ভাবে, নতুন দৃষ্টিভঙ্গিতে জানা যায়। ভবিষ্যতের চিন্তা করে, দ্বীনের কাজে নিজেকে নিয়োজিত করতে, ফিটনেস এর জন্য জিম করছি আলহামদুলিল্লাহ। উম্মাহর জন্য নিজেকে প্রস্তুত করছি। দুর্বল মুমিন অপেক্ষা শক্তিশালী মুমিন আল্লাহর নিকট অধিক প্রিয়। মিথ্যা পছন্দ করি না। আর ধোঁকা তো উম্মতে মোহাম্মদীর থেকে আশাই করা যায় না। সাহসী ও কল্যাণকামী হওয়ার চেষ্টা করি। দ্বীনের জন্য পুরো দুনিয়ার বিপক্ষে যাওয়ার হিম্মত করি। কোনো পরিস্থিতি গভীরভাবে না বুঝা পর্যন্ত সঙ্গ দেই না। মুসলিমদের সবথেকে বড় গুণ সহজ সরল হওয়া, আবার অবনতির জন্য ও দায়ী এই গুনটি। তাই দূরদর্শী চিন্তার চেষ্টা করি। হুজুগে বাঙালি অপছন্দ। ট্রেডিশনের বাইরে চিন্তা করার চেষ্টা করি। আমার দ্বারা যাতে কেউ কষ্ট / ক্ষতির শিকার না হয়, সেই চেষ্টা থাকে সবসময়। জোরে কথা বলতে পছন্দ করি না। অর্ধাঙ্গিনী ও তেমন চাই।বদমেজাজ অপছন্দ। শান্ত তরবীয়তের মানুষ আমার পরিবার, ঝামেলা অপছন্দ। বিড়াল পালনের ইচ্ছা আছে, বাসায় অনুমতি না থাকায় পারছি না। বিয়ের পর ইনশাল্লাহ পালবো। বিশ্ব ভ্রমণের ইচ্ছা আছে। নিজেকে যেকোনো পরিবেশে মানিয়ে নেয়ার জন্য প্রস্তুত করছি। আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য সব কুরবানীর ইচ্ছা পোষণ করি। বায়তুল মুকাদ্দাস জয়ের স্বপ্ন দেখি। তাবলীগে সময় দেই। তাবলীগ খুব ভালো একটা রাস্তা দাওয়াহ্ দেয়ার। অনেকে এটা অন্যভাবে দেখে। উম্মাহর কল্যাণে একটু গভীর ভাবে চিন্তা করলেই আর এই সমস্যা থাকেনা । মাজহাব নিয়ে বাড়াবাড়ি অপছন্দ। সালাফী ঘরণার বন্ধু আছে আমার। ইনশাল্লাহ অমুসলিমদের মধ্যে কাজের নিয়ত আছে। মুসলিমদের ভাই হিসেবে পাশে, আর বিপরীত ইসলামের শত্রুর ভয় হিসেবে থাকতে চাই। স্বপ্ন পুরো দুনিয়ায় খিলাফত প্রতিষ্ঠার। আল্লাহ কবুল করুক।বিলাসী জীবন অপছন্দ করি।কিন্তু অগোছালো জীবন পছন্দ না। শো অফ পছন্দ না। গুরাবা থাকতে চাই। বদনজর থেকে বাঁচতে প্রাইভেট লাইফ লিড করার চেষ্টা করি। অনেক সন্তান নেয়ার ইচ্ছা আছে। একেকজনকে একেক লাইনে মানুষের চেষ্টা করব, যাতে সব দিকেই দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারে। ঝগড়া অপছন্দ করি। খাবার নিয়ে বেশি ফিকির অপছন্দ তবে মেহমানদারী নিজের দিল থেকে বেশি করার চেষ্টা করি। কিপটামি করি না। তবে বেশি খরচ ও করি না। দীর্ঘ মেয়াদী দ্বীনি কাজে দান করার চেষ্টা করি। আমলের থেকে ফিকির গুরুত্বপুর্ন বলে মনে করি। শুধু উম্মাহর জন্য কাজ না, নিজের ইসলাহ/সংশোধন এর কাজ করার চেষ্টা করি। সময় নস্ট করা অপছন্দ। খারাপ দিক বলতে, পুরোপুরি বাসার খাবারে অভ্যস্ত না, বাইরের খাবার ঘরে রান্না করে খেতে ইচ্ছা করে । খাবার এর সাথে আমলের সম্পর্ক আছে। বাইরের খাবারে রুহানীয়াত নস্ট হয়, কিন্তু এরপর ও কন্ট্রোল করতে পারি না। মিষ্টি জাতীয় জিনিষ খাই প্রচুর। অর্ধাঙ্গিনী আসলে বিষয়গুলো হয়তো সহজ হবে। প্রোডাকটিভ হওয়ার চেষ্টা করি। বই পড়তে ভালো লাগে। ব্যক্তিগত সংগ্রহ কম, তবে ভবিষ্যতে লাইব্রেরি করার নিয়ত আছে। বাসার এককোনে ইসলামিক কর্নার করার ইচ্ছা আছে। প্রত্যেক রুমে নামাজের একটা কর্নার করার প্ল্যান আছে। আল্লাহ কবুল করুক সব নেক ইচ্ছা, আর অকল্যাণকর ইচ্ছা থেকে দূরে রাখুক, আমিন। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | এখানে কয়েক স্টেপ এর পরিকল্পনা আছে। প্রথমেই ব্যক্তিগত, উম্মাহর জন্য নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করার আরো চেষ্টা করা, MMA শিখার নিয়ত আছে, বেসিক কমব্যাট ট্রেনিং এর ফিকির আছে। রুহানিয়াত এর জন্য আল্লাহ ওয়ালার আরো সোহবতে যাওয়ার ফিকির আছে। পুরো দেশে সফর দিতে চাই এরজন্য। আমলের দিক থেকে তাহাজ্জুদ কন্টিনিউ করা হয় না, এটায় আরও মনোযোগ দিব ইনশাল্লাহ। কুরআন পুরো হিফজ ইচ্ছা আছে। পারিবারিক ভাবে প্ল্যান হলো, সবাইকে একটা দ্বীনি কমিনিউটি সাথে সংযোগ করা, আল্লাহ ওয়ালাদের সাথে সোহবতে যাওয়ার চেষ্টা চলছে। পাশের এলাকায় আদিব হুজুর এর বোনের মহিলাদের উপর মজলিস হয়, সেখানে আম্মু আর বোনদের আর ও ভালোভাবে সংযোগ করার চেষ্টা চলছে। সমাজ নিয়ে পরিকল্পনা হলো, এলাকায় দ্বীনি ভাইয়ের নিয়ে কিছু কাজ করা, যারা জেনারেল স্টুডেন্ট, আলেম উলামাদের সাথে তাদের সম্পর্ক তৈরি করা। যুবকদের বেহানাপনা থেকে দূরে রাখার মেহনত করা, তাবলীগের মেহনতের সাথে আরো জোরদার করা। রাষ্ট্রীয় ভাবে পরিকল্পনা হলো, মুসলিম উম্মাহর দুর্দশা দুর করার জন্য ফিকির। ব্যাংকিং ব্যবস্থা পরিবর্তন করার প্ল্যান বানানো, কারণ সুদ না গেলে উম্মাহকে দরিদ্রতার হাত থেকে বাঁচানো যাবে না। উত্তরাঞ্চলে দাওয়াতের মেহনতের ফিকির করার ইচ্ছা আছে। ফিলিস্তিন এ কাজ করার নিয়ত রাখি। সর্বোপরি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না করি। আল্লাহ কবুল করুক, আমিন। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | মুহাসাবা করি, নিজের ভুল ধরার চেষ্টা করি। সামনে কি করা যায় সে চিন্তা করি, স্কিল ডেভেলপ করার ফিকির করি, সাইক্লিং করি, ঘুরতে যাই। বন্ধুদের সাথে দেখা করি, যুগ সম্পর্কে জেনে কিভাবে কি করা যায় সেই ফিকির করি। লেকচার শুনা হয়, পডকাস্ট শুনি ইদানিং। কম সময়ে অনেক জ্ঞান অর্জন হয় এতে। ট্রাভেলিং করার ইচ্ছা আছে, চাকরির জন্য সেটা সম্ভব হয় না তেমন। চা খেতে দূরে যাই, সাঁতার কাটতে যাই। এলাকার দ্বীনি ভাইদের সাথে দেখা করি। অসুস্থ হলে দেখতে যাই। বেশি টায়ার্ড লাগলে ঘুমাই। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | বেশিরভাগ সময় জামাতে এ ৪ ওয়াক্ত পড়া হয়। অফিস থেকে যাতায়াতে আসর/মাগরিব জামাত মিস হয়। চেষ্টা চলছে ঠিক করার। মাঝে মধ্যে ফজর বাসায় পড়া হয়, বেশি রাত করে ঘুমালে। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | টুকটাক কাজ করা হয়, আব্বু আম্মুর ওষুধ কিনা, খুচরা বাজার করা, বাবা থাকায় আলহামদুলিল্লাহ চিন্তা করতে হয় না সবকিছুর, বাবা ফ্যামিলির ছাদ। তবে সবদিকেই লক্ষ্য রাখি, কখন কি প্রয়োজন। দায়িত্ব পুরুষকে পুরুষ বানায়। নিজের দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ ফিকির করি। আমার মতামত কে গুরুত্ব ভাবে দেখা হয়, আলহামদুলিল্লাহ। কারো উপর কোনো কিছু চাপিয়ে না দিয়ে বুঝিয়ে দরদ দিয়ে বললে শান্তিতে সব কাজ হয়। হিকমত ব্যবহার করার চেষ্টা করি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না |
| আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ | ২০২৫ এ অক্টোবর এ বিয়ে হয়েছিল, ২০২৬ এ সেপ্টেম্বর এ ডিভোর্স। প্রায় ১ বছর দ্বীনী পথে আনার চেষ্টা করেছিলাম নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়েও, কিন্তু অপরপক্ষ মডার্ন পরিবেশে বেড়ে ওঠায় তা আর হয়নি, আমার পরিবার এর সাথেও এডজাস্ট করতে পারছিল না, তাই শেষ পর্যন্ত সেপারেশন। কোনো সন্তান নেই। |
|---|---|
| আপনার সন্তান আছে কিনা? | না |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জি |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | নিজের অর্ধেক দ্বীন পূরণ, ভবিষ্যতের উম্মাহের মাধ্যম, নিজের চারিত্রিক হেফাজত। বিয়ে এমন একটি হালাল মাধ্যম যেটা দ্বীনের কাজের গতি বাড়ায়।লাইফে ডিসিপ্লিন আনে। দায়িত্ব পুরুষকে পূর্ণতা দেয়।বিয়ে হালাল ভাবে জীবনকে উপভোগ এর রাস্তা। সুখ দুঃখের সাথী পাওয়া, দিনশেষে শান্তির জায়গায় পৌঁছানো। বিয়ে একটা জার্নি, শুরু আছে, শেষ নেই। কারণ গন্তব্য তো জান্নাত, আর জান্নাত তো অনন্তকালের। বিশ্বের এই সময়ে বিয়ে না করার দিকে বেনিফিট বেশি, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। একেকজন একেক নিয়তে বিয়ে করে, কেউ টাকা, কেউ স্ট্যাটাস, কেউ সৌন্দর্য। আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করার নিয়ত হলো সঠিক। সেই নিয়তেই চেষ্টা করছি। আল্লাহ যা ভালো মনে করেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | দুনিয়াবি ইচ্ছা নেই, তবে উম্মাহর জন্য, ভবিষ্যত প্রজন্মের জন্য কিছু স্কিল শিখাতে আগ্রহী। দেশের পড়াশোনার অবস্থা ভয়াবহ। তাই নিজেদের দ্বারা শিক্ষা দিতে হবে। সহধর্মিনী ইচ্ছা না থাকলে আগানো যাবে না। তাই এই দিকে একটু বলে দিচ্ছি। ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থায় আগ্রহী নই। ভবিষ্যতে সন্তানদের ও পড়াবো না পুরোপুরি। আল্লাহ ভরসা, নিশ্চয়ই যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ ই তার জন্য যথেষ্ট। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | চাকরি করার সময় কোথায়! ২৪ ঘণ্টা তো আমারই সময় চাই। তার উপর পরিবার, সন্তান হলে তো তাদের উপর দায়িত্ব। এতকিছুর পর চাকুরী সম্ভব হবে না। আর এসব সেক্রিফাইস করে চাকুরী করা মানে তো সে এখনো হক ই বুঝেনি। তবে দ্বীনি খেদমত করতে চাইলে সময় সুযোগ মিললে মাসোয়ারা করে সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | না। শুধু আহলিয়া কে পেলেই আলহামদুলিল্লাহ। অর্থ সম্পদ এর থেকে মানুষের ব্যক্তিত্বের দাম বেশি। আমি আমার সন্তানদের কাছে মাথা নিচু করতে পারবো না। আমার পরিবারের ও এই বিষয়ে আমার সাথে একমত, তবে আশেপাশের মানুষ দ্বীনি সর্ম্পকে অত না জানায়, আত্মীয়স্বজন অনেক কিছুই বলবে, এসব কানে নেয়া যাবে না, হিকমাহ দিয়ে দাওয়াত দিতে হবে। ভবিষ্যত প্রজন্ম আমাদের থেকেই শিখবে, আমরা ছাড় দিলে তারা একেবারে ছেড়েই দিবে। |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | মানুষের হকের বিষয়ে কোনো ছাড় নেই। আল্লাহ যেখানে ছাড় দিবেন না, সেখানে আমি তো কিছুই না। ইনশাল্লাহ তার সুখ দুঃখের সাথী হবো। ভরণপোষণ থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত পাশে থাকবো, যার যার অবস্থানে প্রাপ্য হক দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার দেখাশোনা থেকে মনের গহীনের বিষয়ে ও দেখভালোর চেষ্টা করবো। সবাইকে যার যার জায়গা থেকে প্রাপ্য সম্মান দিবো ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | একক পরিবারে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | একটি চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। মূলত নারী ফিতনা আর দুনিয়ার কম ব্যস্ততার জন্য এখানে আছি এখনো। হালাল শতভাগ, কিন্তু চাকরির জীবন উম্মাহর বৃহৎ কাজের জন্য ভালো নয়। সময় আর রিজিকের বরকতের জন্য ব্যবসায় জড়িত হওয়া গুরুত্বপুর্ন। ইনভেস্ট করেছি কিছু জায়গায়। সাহাবীদের মত এক্সপোর্ট ইমপোর্ট বিজনেসের চিন্তা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ এমবিএ করছি এই নিয়তে। ইনশাল্লাহ উম্মাহর জন্য বড় কিছু করার পরিকল্পনা রয়েছে। তবে ফ্যামিলিকে ছেড়ে একেবারে দূরে থাকবো না ইনশাল্লাহ।ইঞ্জিনিয়ার ক্যারিয়ার ছেড়ে এডমিনিস্ট্রেশন এ আসার কারণ এটাই। ফ্যামিলি ধ্বংস হলে দ্বীনের আবাদ সম্ভব হয় না। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | বাসা থেকে সরকারি চাকরির প্রেসার দেয়া হয়। কিন্তু এসবে আগ্রহ নেই, সিস্টেমে যেয়ে মানুষ সিস্টেমের ই অংশ হয়ে যায়, পরিবর্তন আর করতে পারে না। তাগুতি সিস্টেম এটাই। তাই এদিকে আগ্রহী নই, বাবার সরকারি চাকুরী দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারেন। পূর্বেই বলেছি, এসব থেকে ফায়দা নেয়ার ইচ্ছা নেই। যতটুকু পারি তাহকিকের চেষ্টা করি। আগের জেনারেশন এর ধারণা, মানুষের ক্ষতি না করলেই হয়। কিন্তু জাহেলিয়াত সিস্টেম, তাগুত ব্যবস্থা, অ ইসলামিক কালচার, দাজ্জালি ব্যবস্থা এসব বিষয়ে গভীর জ্ঞান নেই। চেষ্টা করি বুঝাতে।আল্লাহ হেফাজত করুক। মুখে বলার থেকে দ্বীনি মানুষের সাথে চলাফেরা তে উনাদের ফায়দা বেশি হয়। দ্বীনি সোসাইটি নেই এলাকায়, তাই মুখেই বলা হয় শুধু। ব্যাংক এর ও অফার ছিল, কিন্তু যেই সুদের কারণে আমাদের ভাইয়েরা দিন দিন দরিদ্র হচ্ছে সেদিকে যাওয়ার ইচ্ছা নেই, আর এটা পুরোটাই হারাম। তাই সরকারি চাকুরী, ডিফেন্স, ব্যাংক এসবে ফিকির নেই। এসব বিষয়ে চিন্তা না থাকাই ভালো, তবে অনেকের পরিবার আমার মত পরিস্থিতির শিকার হতে পারে, সেটা অন্য বিষয়। হারাম কে হারাম মানতে হবে, যদিও সে হারামের ভিতর থাকে। তাই মেয়ের পরিবার যদি এসব সেক্টরে থাকলেও মেয়ের চিন্তা ঠিক থাকলে আশা করি সমস্যা হবে না। |
| বয়স (Required) | ১৬-২৮ |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫' ঊর্ধ্বে হলে ভালো হয়, আল্লাহ তো সবাইকে একভাবে সৃষ্টি করেননি। তাই উচ্চতা নিয়ে কথা বলাও সমুচিন না। কিন্তু যেহেতু এক্সপেক্টেশন এর কথা বলা হয়েছে, তাই বলা। আল্লাহ যা রেখেছেন, আলহামদুলিল্লাহ। |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | সহশিক্ষা ছাড়তে চাচ্ছেন এমন হলে ভালো হয়, সহশিক্ষা মেয়েদের হায়া নস্ট করে দেয়। পড়াশোনা একটা হলেই হয়। মেইন হলো চিন্তা করার যোগ্যতা। বাংলদেশে অনার্স মাস্টার্স একটা ফালতু জিনিষ, শিখে কাজে লাগানোর জিনিষ নেই। মেয়েদের ক্ষেত্রে তো আর ও নেই। তবে ফ্যামিলির প্রেসারে অনেকের পড়তে হয়। কিন্তু নিজের ইচ্ছা থাকা যাবে না। শিক্ষা মূলত নিজের উপর। যেকোনো মাধ্যমের হলেই হয়, দ্বীন হলো মেইন। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত, বিবাহিত |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | পর্দা ফরজ ইবাদত। পরিস্থিতির কারণে না পারলেও পর্দার ইচ্ছা থাকতে হবে |
| পেশা (Required) | চাকুরীজীবি না, ঘরের রানী চাই, চাকর না। চাকরি করলে মেয়েদের কর্তৃত্বের গুণ বিকশিত হয়, কঠোরতা চলে আসে, আর হ্যারেসমেন্ট তো আছেই।ফ্রি মিক্সিং এর ভয়াবহ থাবা ও আছে। বাইরে অ্যাডিক্ট হলে ঘর ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এতে দ্বীনি পরিবার আর হবে না। তাই চাকুরীর ইচ্ছা আছে এমন না হলে ভালো। আজকাল বাসায় বসেই অনেক কিছু করা যায়। আর উপার্জনের দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন, সেখানে মেয়ে চাকরি করবে এটা গাইরতের বিষয়। |
| অর্থনৈতিক অবস্থা | কুফুর সাথে মিলনসই হলে ভালো হয়। এটা বলার কারণ হলো, দিনশেষে যাতে সহজে এডজাস্ট হওয়া যায়। ছোট জীবনে কাজের পরিমাণ অনেক। তাই অনর্থক ঝামেলায় জড়ানোর ইচ্ছা নেই। জীবন যত সহজ হয় ততই ভালো। নিচে হলেও সমস্যা নেই। আমার পরিবার সম্পদের প্রতি আকৃষ্ট নয়, বরং ভালো মেয়ে আর পরিবার এর প্রতি আগ্রহী। তাছাড়া সম্পদ আল্লাহ সবাইকে সমান দিবেন না। কিন্তু যতটুকু আছে, সেটা দিয়ে কি করছি সেটা দেখার বিষয়। তবে দিনশেষে ভালো মনমানসিকতার পরিবার চাই, উভয় পরিবারের যাতে এডজাস্ট করতে সুবিধা হয়, বাকিটা আল্লাহর ইচ্ছা। |
| পারিবারিক অবস্থা (Required) | আত্মমর্যাদা সম্পন্ন পরিবার হলে ভালো, শিক্ষিত হলে মেন্টালিটি মিলবে।চাকুরীজীবি পরিবার হলে ভালো। ব্যবসায়ী হলেও সমস্যা নেই। প্রবাসী ফ্যামিলি হলেও সমস্যা নেই। তবে আমার ব্যক্তিগত অবজার্ভেশন হলো, চাকুরীজীবি পরিবার একটা নির্দিষ্ট হিসাব অনুযায়ী মাস চালানোর চেষ্টা করে। এটা ভালো দিক। ব্যবসায়ী বা প্রবাসী ফ্যামিলি অনেক খরচ করে ( সবাই এক নাও হতে পারে)। তবে দিনশেষে ফ্যামিলির থেকে মেয়ের চিন্তাভাবনা বেশি গুরুত্বপুর্ন. |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | ধার্মিক, পর্দাশীল, আনুগত্যশীল, হাসিখুশি একজন কে কাম্য। নারীত্ব আছে এমন একজন চাই। বর্তমানে পুরুষ মনমানসিকতা চলে আসতেছে সবার মধ্যে। ফেমিনিন খুব গুরুত্বপুর্ন।এক দিকে অবসেসড থাকে না মানুষ সবসময়।এর কারণ ইন্টারনেট, মানুষের সেই আগের মায়া নেই। বাসায় তাই মোবাইল ব্যবহার সীমিত করার ইচ্ছা আছে। গীবত খুবই অপছন্দ। কথায় দোষ ধরা পছন্দ না। বেশি আওয়াজে কথা বললে তো ইন্নালিল্লাহ। নরম তর্বিয়তের সাথী চাই। মনের সুন্দর অবশ্যই লাগবে। ব্যক্তিত্ববান হতে হবে, তবে নিজের মুড এর উপর সব, এমন কাম্য নয়। শো অফ করা পছন্দ করি না। বদনজর এর বিষয়ে খুব সতর্ক কাম্য। তাই প্রাইভেট লাইফ লিড করতে পারে এমন একজনকে চাই। কথা নিজের মধ্যে রাখতে পারতে হবে।ইলম শিখার নিয়ত আছে/চেষ্টা করছেন এমন হলে ভালো। তাহলে আন্ডারস্ট্যান্ডিং এ সুবিধা হবে। যেহেতু হিফজ করার ইচ্ছা আছে, তাই হিফজ করছেন/করবেন এমন হলে ভালো হয়। পর্দার বিষয়ে কোনো ছাড় দেয়া যাবে না। ইসলামের ভিতরে সব মানার মানসিকতা থাকতে হবে। আনুগত্য থাকতে হবে। মোটা হওয়া অপছন্দ করি। কেউ অসুস্থ থাকলে সেটা অন্য বিষয়, কিন্তু এছাড়া মোটা হওয়া যুক্তিপূর্ণ না, আলসেমি অপছন্দ করি। নিজেকে ফিট রাখতে হবে। যে নিজেকে ফিট রাখতে পারে না, সে উম্মাহকে কিভাবে রাখবে! অনেক কাজ দ্বীনের, সময় অনেক কম। দিনশেষে শান্তির জায়গা পেতে চাই। বাসায় এসে অশান্তি চাই না। দুনিয়া নিয়ে বেশি ইচ্ছা, এমন মেয়ে চাই না। নিজের থেকে অন্যকে প্রাধান্য দিবে, এমন একজন চাই। সবাই কষ্ট দিলেও নিজে কষ্ট দিবে না, সবাইকে মাফ করে দিবে এমন মাইন্ডসেট থাকলে ভালো। মানসিকতা সবথেকে বড় বিষয়। নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর চিন্তা থাকতে হবে। হিংসা থাকা যাবে না কোনোভাবেই। লোভ থাকা যাবে না। আসলে লোভ, হিংসা, পরশ্রীকাতর, অনেক খারাপ অভ্যাস আমাদের এই উপমহাদেশের মানুষের জন্মগত স্বভাব বলা যায়।বাঙালিদের অবস্থা তো আর ও খারাপ।ব্রিটিশরা এসব বলে গিয়েছিলেন, আর কুমিল্লা হওয়ায় অনেক কিছুই বুঝি, আমি নিজে এই বিষয়ে খুব সচেতন থাকার চেষ্টা করি। এসব অভ্যাস থেকে নিজেকে মুক্ত থাকার চেষ্টা করছি।পরিবার কেও সচেতন করি। মানুষ যা চেষ্টা করে তাই পায়। ঢালকানগর এই জন্যই যাওয়া। আমাদের সমাজ, রাষ্ট্রের যেরকম খারাপ অবস্থা, আত্মশুদ্ধির চেষ্টা না থাকলে নিজের খারাপ গুণ গুলো থেকে বাঁচা অসম্ভব। নিজের ভিতর খারাপ আছে স্বীকার করে এরপর এর থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ মনে করে সেই ভালো, বাকি সবাই খারাপ। মেয়েদের অবস্থা তো আর ও খারাপ, আমরা তো তাও অনেক কিছুর সুযোগ পাই, আলেম ওলামা দের সাথে মেহনত, সোহবতে অনেক কিছু জানি, কিন্তু আমাদের আহাল রা তো সেই সুযোগ পান না। কিন্তু শিক্ষা মানুষকে এইদিকে সাহায্য করে, নিজের ভুলগুলো ধরতে শিখায়। সর্বোপরি আত্মশুদ্ধির চেষ্টায় আছে এমন একজনকে কাম্য। না থাকলেও চেষ্টা করছেন, বা বুঝেছেন এমন কেউ হলেও আলহামদুলিল্লাহ। আসলে এত কিছু একজনের ভিতর নাও আসতে পারে, এত চাওয়া ঠিক না। সব যে থাকবে বিষয়টা এমন ও না। আমার ও অনেক কিছুর কমতি আছে, কিন্তু চেষ্টার কমতি যাতে না থাকে। নিয়ত তো কাজের অর্ধেক, নিয়ত করে চেষ্টা করলে আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন। বেশিরভাগ মানুষ ট্রিপিকেল থাকতে চায়। জানেই না জীবনের উদ্দেশ্য কি, কোনো ফিকির নেই। দুনিয়ায় আসছে, পড়াশোনা করছে, বিয়ে করছে, সন্তান বড় করছে, শেষ। দ্বীন, উম্মাহ, কোনো কিছুই চিন্তা নেই। এরকম মানুষ চাই না। এদের দ্বারা না দ্বীনের উন্নতি হয়, না দুনিয়ার উন্নতি হয়। রোবটিক জীবন এটা। আমি চাই না আমার আহলিয়া রোবটিক হোক। আউট অফ বক্স চিন্তা ভাবনা থাকলে ভালো হবে, আল্লাহ সহজ করুক। আগে মেইলে বায়োডাটা পাঠাবেন, পরে পছন্দ অপছন্দের বিষয়গুলো আসবে। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | ঢাকায় ছোট থেকে বড় হলে ভালো হয়। কারণ ঢাকা আর বাইরের পরিবেশ আলাদা। বাইরের খোলামেলা পরিবেশ থেকে এসে ঢাকায় থাকা খুব কষ্টের। পুরো পরিবেশ বদলানো অনেক কঠিন, ঢাকার বাইরে যখন ছিলাম তখন এটা বুঝতে পেরেছি। পরিবার, সমাজ, বন্ধু বান্ধব, সার্কেল এসব এর প্রভাব আমাদের জীবন আছে। দাওয়াতের ময়দানে আরও বেশি, চিন্তা ভাবনা থেকে শুরু করে রুচিবোধ, আচরণ সব কিছুই এর সাথে জড়িত। অনেকে এডজাস্ট করতে পারে, কিন্তু দিনশেষে মনের এক কোন আক্ষেপ থাকে। আম্মুকেও দেখেছি এটা নিয়ে কষ্ট পেতে, আমি চাই না জীবন সঙ্গীর কোনো মানসিক কষ্ট হোক। তবে ঢাকায় স্থানীয় হওয়া জরুরি না। |
| আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? | হ্যাঁ, আগ্রহী ও প্রস্তুত |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 2146 ভিউস