| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ | 2004-09-21 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | Course Name: Alim Preparatory, Batch No: 2615 |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান জেলা | নড়াইল |
| বর্তমান বিভাগ | খুলনা বিভাগ |
| স্থায়ী জেলা | নড়াইল |
| স্থায়ী বিভাগ | খুলনা বিভাগ |
| জন্মসন (আসল) | ২০০৪ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'০'' |
| ওজন | ৪৮ কেজি |
| রক্তের গ্রুপ | B+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| স্থায়ী ঠিকানা | নড়াইল |
|---|---|
| বর্তমান ঠিকানা | নড়াইল,কদমতলা গ্রাম। |
| কোথায় বড় হয়েছেন? (Required) | গাজীপুর ক্যান্টনমেন্টে(B.O.F) জন্ম,পড়াশোনা এবং বড় হয়ে ওঠা। |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| আপনি কি হাফেজ? | না |
| দাওরায়ে হাদীস পাশ করেছেন? | না |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০২১ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২৪ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি পাস |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | তাজউইদ লং কোর্স(ইনবাত) করেছি, তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারনেট মাদ্রাসায় নাহবেমির পর্যন্ত পড়েছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা বোর্ড এক্সামে অংশ গ্রহনের নিয়্যাত আছে।আল্লাহর সন্তুষ্টির জন্য ভবিষ্যতে দ্বীনের ইলম অর্জন এবং দ্বীনের খেদমতের নিয়্যাত রাখি,আল্লাহ তাওফিক দান করুন। |
| পিতার পেশা | রিটায়ার্ড সিনিয়র মাস্টার টেকনিশিয়ান, (বাংলাদেশ সমরাস্ত্র কারখানা)। |
|---|---|
| মাতার পেশা | হোম মেইকার |
| বোন কয়জন? | ২জন |
| ভাই কয়জন? | ভাই নেই |
| বোনদের সম্পর্কে তথ্য | Elder Sister: Married, Diploma Engineer (IPCT) Elder Brother-in-Law: Scientific Officer (Molecular Biology Laboratory), Popular Diagnostic Centre Ltd. Gazipur. Younger Sister: Married, Diploma Engineer (Electro-Medical Technology) Younger Brother-in-Law: Manager, Edu Advance, DOHS |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আলহামদুলিল্লাহ আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল এবং সম্মানিত। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | পরিবারে সবাই পাঁচ ওয়াক্ত সালাত, সিয়ামসহ ফরজ ইবাদতের ব্যাপারে আন্তরিক। বিশেষ করে আব্বু-আম্মু নামাজ ও রোজার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেন, আমার দাদী তালিম করেন। তবে দ্বীনের অন্যান্য বিষয়ে, যেমন শারঈ পর্দা, মাহরাম-ননমাহরামের বিধান ও সংশ্লিষ্ট মাসআলা সম্পর্কে পরিবারের সবার সমান জ্ঞান, চর্চা নেই। দ্বীনের জ্ঞান হওয়ার পর থেকে পরিবারে শুধু আমি ব্যক্তিগতভাবে দ্বীনের প্রতিটি দিক যথাসম্ভব পালন করার চেষ্টা করে যাচ্ছি। স্বাভাবিকভাবেই পরিবারের প্রত্যেকের উপলব্ধি ও দ্বীনি অগ্রগতি একরকম হয় না। তাই যিনি আগ্রহী হবেন, তিনি যেন বিষয়টি আগে থেকেই জেনে ও বিবেচনা করে সিদ্ধান্ত নেন। তবে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই, আমার পরিবার খুব বেশি দ্বীনদার না হলেও নীতি-নৈতিকতা, সততা ও পারিবারিক মূল্যবোধের দিক থেকে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। ছোটবেলা থেকে তারা আমাকে উত্তম আখলাক ও পারিবারিক শিক্ষা দিয়েছেন এবং নিজেদের যতটুকু দ্বীনি জ্ঞান ছিল, তা শেখানোর চেষ্টা করেছেন। বর্তমানে আমি যা শিখছি, তা তাদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, তারা তা ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং আগের তুলনায় দ্বীনের প্রতি আগ্রহ, আমল ও সহনশীলতায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জি আলহামদুলিল্লাহ |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | নাবালিকা থাকাকালীন সময়ে ৩/৪ ওয়াক্ত পড়তাম সাবালিকা হওয়ার এক বছর পর আল্লাহ হেদায়েত দান করেন তখন থেকে নিয়মিত স্বলাত আদায় করি আলহামদুলিল্লাহ। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জি আলহামদুলিল্লাহ, আমি গাইরে মাহরামের বিষয়টি খুব কঠোরভাবে মেনে চলি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | মাদ্দে কিছুটা সমস্যা হয় ঠিক করার চেষ্টায় লেগে আছি আল্লাহ যেন আসান করেন। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | দৈহিক গঠন বোঝা যায় না এমন কালো বোরকা,কালো লং হিজাব ও নিকাব,কালো হাত-পা মোজা আকর্ষণীয় নয় এমন পা ঢাকা সুজ। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | খিলাফাহ |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | নাহ, নাটক/সিনেমা আগের থেকেই পছন্দ না। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | কিছু অনলাইন মাদ্রাসায় ফিমেইল এডমিন হিসেবে আছি।ইসলামিক দাওয়াহ রিলেটেড ডিজাইনিং এর কাজ করি আলহামদুলিল্লাহ,এছাড়া ইসলামিক ব্যানার-পোস্টার বানিয়ে দেই। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না! আল্লাহর কাছে চাইতে তিঁনি আর তাঁর বান্দার মধ্যে কোনো মাধ্যম লাগে না। তাই পীরের মুরিদ হওয়া বা পীর ধরারও কোনো যৌক্তিকতা নেই।আল্লাহওয়ালাদের সোহবত ভালো। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহর আলেম উলামা আছেন আমাদের পথ প্রদর্শনের জন্য, আমাদের আকাবীরগণ আছেন। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজার সাধারণ একটা কবর মাত্র। মাজারে সিজদা করা, কবরে শায়িত কারও কাছে দুআ চাওয়া আল্লাহর সাথে শিরক করার সমতুল্য। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | দারুসুল আকিদা,কুরআনের পয়গাম, সংযত জবান সংহত জীবন,সীরাহ মুহাম্মদ (ﷺ)। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | শায়েখ আহমাদুল্লাহ, মুফতি হারুন ইজহার,শায়েখ আতিকউল্লাহ হাফিযাহুল্লাহ,আরিফ বিন হাবিব হাফিযাহুল্লাহ। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | আল্লাহই ভাল জানেন! কে কোনটাকে যোগ্যতা হিসেবে গ্রহণ করেন বোঝা মুশকিল,যোগ্যতা থাকলে তা ধীরে ধীরে এমনিই প্রকাশ পায়। তেমন কোনো উল্লেখযোগ্য এক্সট্রাঅর্ডিনারি যোগ্যতা নেই। মাঝে মাঝে তালিম করি, মোবাইল গ্রাফিক্স ডিজাইনিং পারি মোটামুটি, ভিডিও মেইকিং, এডিটিং ইত্যাদি করে থাকি। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | গাজীপুর ক্যান্টনমেন্টে আমার জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও নিয়মতান্ত্রিক পরিবেশে বড় হওয়ার কারণে জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিসিপ্লিন মেনে চলতে অভ্যস্ত। বাবার অবসর গ্রহণের পর পারিবারিকভাবে সম্প্রতি নড়াইলে নিজেদের নতুন বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছি। তবে দীর্ঘদিন শহুরে পরিবেশে বেড়ে ওঠার কারণে এখনো গ্রামীণ পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে উঠতে পারিনি। সে কারণে পাত্র যদি ঢাকা বা অন্য কোনো শহরে স্থায়ীভাবে বসবাসরত হন, তাহলে পারস্পরিক মানিয়ে নেওয়া তুলনামূলক সহজ হবে বলে মনে করি। আমি নিরিবিলি, সুশৃঙ্খল পরিবেশ পছন্দ করি। একা থাকতে অভ্যস্ত; অধিক মানুষের ভিড় বা কোলাহলপূর্ণ পরিবেশে স্বাচ্ছন্দ্যবোধ করি না। ব্যক্তিগত Privacy ও Discipline বজায় রাখতে সচেষ্ট থাকি। ক্যান্টনমেন্টে এমন পরিবেশে বড় হয়েছি যেখানে বেশ ভালো প্রাইভেসি ছিল। তাই এমন পরিবার প্রত্যাশা করি যেখানে দ্বীন পালনের অনুকূল পরিবেশ থাকবে এবং পর্দা রক্ষা সহজ হবে। আমি বই পড়তে খুবই ভালোবাসি এবং নতুন কিছু শিখতে সবসময় আগ্রহী। পড়াশোনার পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি; বই ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। ভবিষ্যতে নিজের একটি সমৃদ্ধ বুকশেলফ গড়ে তোলার স্বপ্ন আছে। জীবনসঙ্গিকে সঙ্গে নিয়ে আল্লাহর সৃষ্টি অবলোকন করার ইচ্ছা রয়েছে। তবে আমি স্বভাবগতভাবে ঘরকুনো এবং এমন পরিবেশেই স্বাচ্ছন্দ্যবোধ করি যেখানে পর্যাপ্ত পর্দার ব্যবস্থা থাকে। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করি। ★পর্দার বিষয়ে আমি কোনো ধরনের ছাড় দিতে ইচ্ছুক নই। কণ্ঠের পর্দাসহ ইসলামের নির্দেশনা যথাসম্ভব মেনে চলার চেষ্টা করি। এ কারণে দেবর-ভাসুরের সঙ্গে একই বাসায় বসবাস আমার জন্য বাস্তবসম্মত নয়। আমি এমন পরিবার কামনা করি যেখানে দ্বীন শেখা, আমল করা এবং ইসলামী পরিবেশ বজায় রাখা সহজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হারাম সম্পর্ক থেকে হেফাজত করেছেন। তাই যারা হেদায়েতের পূর্বে কোনো হারাম সম্পর্কে জড়িত ছিলেন তাদের যোগাযোগ না করার অনুরোধ রইল। অগোছালো ও অপরিচ্ছন্ন পরিবেশ আমার পছন্দ নয়। আলহামদুলিল্লাহ, ঘরের প্রায় সব কাজই করতে পারি। রান্নাবান্নাও জানি, তবে একেবারে এক্সপার্ট নই মধ্যম পর্যায়ে রয়েছি। আমার দীর্ঘদিনের ইচ্ছা, প্রথমে নিজে সহীহ ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখা, এরপর অন্যদের শেখানোর সুযোগ তৈরি করা। ছোটবেলা থেকেই সুন্দর তিলাওয়াত শেখার প্রবল আগ্রহ ছিল, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে তেমন মহিলা শিক্ষক এভেইলএবল ছিলেন না। তাই আমার ইচ্ছে, আমার মতো যেন আর কাউকে শেখার আগ্রহ থাকা সত্ত্বেও সুযোগের অভাবে পিছিয়ে থাকতে না হয়। আল্লাহ তা'আলা তাওফিক দিলে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই কুরআন শিক্ষার খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চাই। পাশাপাশি আল্লাহর বিধান অনুযায়ী একটি দ্বীনদার, প্রশান্তিময় ও রহমতপূর্ণ সংসার গড়ে তোলার চেষ্টা করতে চাই, যেখানে পারস্পরিক ভালোবাসা, তাকওয়া ও মানসিক শান্তির মাধ্যমে ঘরটি জান্নাতের এক টুকরো হওয়ার প্রচেষ্টা থাকবে। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | কুরআন সহীহ করার পর ইজাযাহ পেলে আল্লাহ তাওফিক দিলে অন্যদের কুরআন শেখানোর ইচ্ছা আছে। আর আমার বসে থাকা একদমই পছন্দ না পড়াশোনার মধ্যে থাকা পছন্দ করি। পর্দার মধ্যে থেকে দ্বীনের জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা আছে। সেরকম যোগ্যতা হাসিল করতে পারলে দ্বীনের খেদমতের নিয়্যাত আছে আল্লাহ যেন দ্বীনের খেদমতের জন্য কবুল করেন।সুন্দর সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত শিক্ষা অর্জন করে অন্যদের মাঝে তা সহজে ছড়িয়ে দেয়ার পথে মেহনত করব বলে নিয়্যাত আছে অনেক ছোট থেকেই।দ্বীনের খেদমতে জীবনসঙ্গীর সহযোগীতা আশা করি। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময়ে মূলত রেস্টই করি! কারন আমার যাবতীয় কাজ আমি রুটিন মাফিক করি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | আমার মা-বাবার বয়স হয়েছে আমাকে মোটামুটি অনেককিছুই দেখভাল করতে হয় একা একা। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | ন্যায্য অধিকার আর সমান অধিকার সম্পূর্ণ ভিন্ন বিষয়। পুরুষদের অনেক কাজ নারীদের দ্বারা সম্ভব নয় আবার নারীদের অনেক কাজ পুরুষদের দ্বারা সম্ভব নয়! আল্লাহ নারীদের ন্যায্য অধিকার দিয়েছেন, পুরুষদেরকে নারীদের অভিভাবক বানিয়েছেন, স্বামী-স্ত্রী পরস্পরের সহযোগী হবে একে অপরের প্রতিযোগী নয়। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যাঁ |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | আমি দ্বীন পালনে সহায়তা পেতে বিয়ে করতে চাইছি। দ্বীনদার জীবন সঙ্গীর মাধ্যমে দ্বীন পালনে একজন সহযোগী চাই। যিনি নিজে পর্দার ব্যবস্থা করে দেবেন আমার কণ্ঠের পর্দার ব্যাপারেও সচেতন থাকবেন। আমার জন্য অনেকটা আসান হবে দ্বীনদার একজন সহযোগী পেলে। বিয়ে রাসুলুল্লাহ (ﷺ) এর সুন্নাহ।বিয়েকে ইবাদত হিসেবে দেখি। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | নাহ,তবে আমার কোনো ভাই নেই তাই আব্বু রিটায়ার্ড হয়েছেন এখন ভবিষ্যতে যদি কখনো আব্বু-আম্মুর আর্থিক সহায়তার প্রয়োজন হয় তখন আমি চাইব আমার স্বামী যেন ঘরে বসে হালাল উপার্জনে সম্মতি দেন। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | পর্দার খাতিরে এবং সহশিক্ষা থেকে বেঁচে থাকতে আমি এডমিশন দিচ্ছি না। আলেমা কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে দ্বীনের ইলম অর্জনের ইচ্ছা আছে আমি পড়াশোনা করতে পছন্দ করি।অযথা বসে থাকা আমার পছন্দ না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।আমি আমার স্বামীর সহযোগীতা আশা করি এক্ষেত্রে। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | মোহরে ফাতেমি |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | স্বামীর হক সম্পর্কে জ্ঞান রাখা ও হকসমূহ আদায় করা,ওনাকে সম্মান করা,ওনার সব কাজে হেল্প করা,দু:খ-কষ্টে পাশে থাকা, তার নেক নিয়ত/স্বপ্ন পূরনে সহায়তা করা, যেকোনো পরিস্থিতিতে সর্বাত্মক ভাবে পাশে থাকা, মানসিক শক্তি ও সাহস দেয়া,তার সব হালাল কথা শোনা,সকল বিষয়ে তার প্রকৃত সহযোগীর মতো পাশে থাকা,বিশ্বাস করা, তার প্রতি ভরসা রাখা,স্বামীর আনুগত্য করা।তার যেকোনো বিপদে আল্লাহর নিকট ছুটে যাওয়া,ভুল পথে যেতে দেখলে সবরের সাথে ফিরিয়ে আনার চেষ্টা করা। চক্ষু, হৃদয় ও মানসিক প্রশান্ত দানকারী হওয়ার চেষ্টা করা। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | ছাত্রী। মাঝে মাঝে মোবাইল ক্যালিগ্রাফি/ গ্রাফিক্সের মাধ্যমে পেইড কাজ করে থাকি। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | যোগাযোগের পূর্বে অবশ্যই ইস্তেখার করে নেবেন এবং পাত্রের বায়োডাটা মেইল করবেন। যৌথ ফ্যামিলিতে স্ত্রী রাখতে চাইলে যোগাযোগ না করলে ভাল হয় এটা আমার পর্দার জন্য মেনে নেয়া অসম্ভব। |
| বয়স (Required) | ২৪-২৮ বছর, এর এক কম বেশি হলে সমস্যা নেই। |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা/ফর্সা(চোখের দেখায় মানানসই হলেই হবে) |
| নূন্যতম উচ্চতা | নূন্যতম ৫'৬" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | শিক্ষা এবং শিক্ষিত মানুষ পছন্দ করি।কওমী ব্যাকগ্রাউন্ডের হলে অন্তত মাওলানা পাস।জেনারেল হলে অন্তত অনার্স/ বিএসসি পাস |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | সুন্নাহ মোতাবেক দাড়ি থাকতে হবে স্টাইলের দাড়ি হওয়া যাবে না তবে বায়োলজিক্যালি না থাকলে সমস্যা নেই। ইনকাম সোর্স সম্পূর্ণ হালাল হতে হবে কোনোরূপ হারামের সংমিশ্রণ থাকা যাবে না। |
| পেশা (Required) | মাদ্রাসার মুহতামিম/শিক্ষক,ইমাম,খতিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাবসায়ী বা চাকুরিজীবী হলেও চলবে। |
| অর্থনৈতিক অবস্থা | স্বচ্ছল,অন্তত স্ত্রী কে নিয়ে ভালো ভাবে থাকার মতো তার সব দরকার পূরনের মতো আর্থিক অবস্থা থাকতে হবে।স্ত্রীর ভরনপোষণ দেয়ার এবং দরকারী জিনিস কেনার সামর্থ্য থাকতে হবে। |
| পারিবারিক অবস্থা (Required) | পরিপূর্ণ পর্দার পরিবেশ থাকতে হবে।দেবর, ভাসুর থাকলে অবশ্যই স্ত্রীকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে আমার পক্ষে পর্দা নিয়ে জাররাহ পরিমাণ স্যাক্রিফাইস সম্ভব নয়। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি যিনি রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করেন এবং দ্বীনকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যার সঙ্গে মানসিকতা, মূল্যবোধ ও জীবনদর্শনে মিল থাকবে। আমি পরিপূর্ণ পর্দার পরিবেশে অভ্যস্ত এবং ভবিষ্যতেও এমন পরিবেশেই থাকতে চাই যেখানে ইসলামী পর্দার বিধান যথাযথভাবে পালন করা সহজ হবে। হাদিসে দেবরকে মৃত্যু সমতুল্য বলা হয়েছে সেই প্রেক্ষিতে দেবর-ভাসুর থাকলে স্ত্রীর জন্য পৃথক থাকার ব্যবস্থা থাকবে এমন গায়রত, মানসিকতা প্রত্যাশা করি। আমি এমন একজন গায়রতসম্পন্ন, তাকওয়াবান ও দায়িত্বশীল মানুষ চাই যিনি স্ত্রীর সম্মান, নিরাপত্তা ও হক আদায়ের ব্যাপারে সচেতন থাকবেন। দুনিয়াবি চিন্তার চেয়ে আখিরাত ও দ্বীনের চিন্তাকে প্রাধান্য দেবেন। সুন্নতি দাড়ি থাকা এবং সালাত জামায়াতের সঙ্গে আদায় করার প্রতি গুরুত্ব থাকা আবশ্যক। হারাম সম্পর্ক, মেয়েবন্ধু বা অশ্লীল অভ্যাস থেকে মুক্ত জীবনযাপন করেন এমন কাউকে প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, আমি নিজেও এসব বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করেছি এবং নজরের হেফাজত ও নন-মাহরাম মেইনটেইনের ব্যাপারে সচেতন। তাই একই ধরনের দ্বীনি সংবেদনশীলতা জীবনসঙ্গীর মধ্যেও কামনা করি। চরিত্রবান, শিক্ষিত, গায়রতসম্পন্ন, তাকওয়াবান, উপস্থিতবুদ্ধিসম্পন্ন, অন্তত ফরজ ইলমসম্পন্ন, ঠান্ডা মেজাজের, সদাকাপ্রিয় একজন মানুষ আমার প্রত্যাশা। যিনি স্ত্রীর প্রতি নমনীয় হবেন, দ্বীন পালনে সহায়তা করবেন, না জানা বিষয়গুলো ধৈর্য সহকারে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন এবং একসঙ্গে নিজেও শেখার মানসিকতা রাখবেন। আমি এমন কাউকে চাই যিনি শুধু সামাজিকতার জন্য নয়, বরং প্রকৃত দ্বীনি সঙ্গী পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করতে চান। যিনি সর্বাবস্থায় স্ত্রীর সম্মান রক্ষা করবেন, তার প্রতি আস্থা রাখবেন এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকবেন। বদমেজাজি, গালিবাজ, দায়িত্বজ্ঞানহীন বা রাগ ও জিহ্বা নিয়ন্ত্রণ করতে অক্ষম পুরুষ আমার পছন্দ নয়। কুরআন তিলাওয়াত, জিকির এবং মসজিদমুখী জীবনযাপনের প্রতি আগ্রহ থাকা কাম্য। আকিদা ও দ্বীনের মৌলিক বিষয়ে সচেতন এবং বিদআত থেকে দূরে থাকার চেষ্টা করেন এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি। আমার খুব বেশি মানুষের মধ্যে মেলামেশার অভ্যাস নেই,মানুষ/গ্যাদারিং,গেট টু গেদার জাতীয় জিনিস এভোয়েড করি এবং ব্যক্তিগত বিষয় সহজে সবার সঙ্গে শেয়ার করতে পারি না। তাই এমন একজন সঙ্গী চাই যার সামনে স্বাচ্ছন্দ্যে কথা বলা যাবে, যিনি মনোযোগ দিয়ে শুনবেন, প্রয়োজন হলে নসীহা করবেন এবং বন্ধুসুলভ আচরণ করবেন। ভাষার ব্যবহারে আমি যথেষ্ট সচেতন, তাই অশ্লীল বা কটু ভাষা ব্যবহার করেন এমন কেউ অনুগ্রহ করে যোগাযোগ করবেন না। আমি বিশ্বাস করি, একটি সম্পর্ক শুধু একজনের ধৈর্যে টিকে থাকে না; পারস্পরিক সহযোগিতা, সম্মান, বোঝাপড়া ও রহমতের মাধ্যমেই একটি দ্বীনি সংসার সুন্দর হয়। স্ত্রীকে দুনিয়া ও আখিরাতের সঙ্গী হিসেবে দেখবেন এমন একজন মানুষই আমার প্রত্যাশিত জীবনসঙ্গী। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | নোয়াখালি,কুমিল্লা,বরিশাল,ময়মনসিংহ বাদে যেকোনো জেলা তবে ঢাকা বা গাজীপুরে অবস্থানরত হলে ভালো হয়। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 891 ভিউস