| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ | 2000-05-10 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান জেলা | ব্রাহ্মণবাড়িয়া |
| বর্তমান বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| স্থায়ী জেলা | ব্রাহ্মণবাড়িয়া |
| স্থায়ী বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জন্মসন (আসল) | ২০০০ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'৩'' |
| ওজন | ৬৩ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| স্থায়ী ঠিকানা | ইউনিয়ন: বীরগাঁও, থানা: নবীনগর |
|---|---|
| বর্তমান ঠিকানা | ইউনিয়ন: বীরগাঁও, থানা: নবীনগর |
| কোথায় বড় হয়েছেন? (Required) | ব্রাহ্মণবাড়িয়া |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৮ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২০ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | Bachalor of Science (B.S.S.E) in Software Engineering |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
| পাসের সন | ৪র্থ বর্ষ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | বর্তমানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা HSC, আমি আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০২০ সালে জি.পি.এ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। |
| পিতার পেশা | পূর্বে প্রবাসী(ব্যবসায়ী) ছিলেন। বর্তমানে অবসরে আছেন। |
|---|---|
| মাতার পেশা | রব্বাতুল বাইত |
| বোন কয়জন? | ৪জন |
| ভাই কয়জন? | ২জন |
| বোনদের সম্পর্কে তথ্য | 🌿 বড় বোন ======== আমার বড় বোন বিবাহিত। বড় বোন ও তার স্বামী উভয়ই মাশা-আল্লাহ দ্বীনদার ও ধার্মিক। তাঁরা একসাথে পবিত্র উমরা পালন করে আসছেন আলহামদুলিল্লাহ। 🌸মেজো বোন ========== মেজো বোন আলিম পাশ ও বিবাহিত। মাশা-আল্লাহ তিনি অনেক দ্বীনদার। নিয়মিত তালিমে অংশগ্রহণ করেন এবং নিয়মিত কুরআন তিলাওয়াত করেন। ছেলে মেয়েকেও মাদ্রাসায় পড়াচ্ছেন। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মদিনা মুনাওয়ারার হারাম শরীফে ছাতা উড়ানোর কাজে নিয়োজিত আছেন এবং যার মাধ্যমে প্রতিদিন রওজা শরীফ দেখার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ। 🌷 ছোট বোন ========= ইন্টার প্রথম বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছেন এবং বিবাহিত। 🌼 সেজো বোন ========== অবিবাহিত। আলিয়াতে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছেন। |
| ভাইদের সম্পর্কে তথ্য | 🌿 বড় ভাই ======== বড় ভাই পঞ্চম শ্রেণী পাশ। তিনি বিবাহিত। বর্তমানে সৌদি আরবে ব্যবসার সাথে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ। 🌿মেঝো ভাই ========= মেঝো ভাই ইন্টার প্রথম বর্ষ পর্যন্ত পড়াশুনা করেছেন। তিনিও বিবাহিত এবং বর্তমানে মেঝো ভাইও সৌদি আরবে ব্যবসার সাথে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ। আমার দুই ভাইই অত্যন্ত অমায়িক ও অনেক ভাল মানুষ। তাঁরা বাবার মতোই পরিবারের ছায়া হয়ে আছেন। আমাদের ভাইদের মধ্যে কখনো কোনো বিভেদ বা দূরত্ব সৃষ্টি হয়নি আলহামদুলিল্লাহ। আশা রাখি ভবিষ্যতেও হবে না ইংশা-আল্লহ। |
| চাচা মামাদের পেশা | চাচা মামা নেই। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আমাদের পরিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। 🕌 আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছেন অগণিত শুকরিয়া। 🏠 নারায়নগঞ্জে জায়গা + ছোট হাফবিল্ডিং এর দুটি রুম আছে সেগুলো ভাড়া চলে। 🌱 জমি আছে ৫ কানির মত। (প্রতি কানি = ৩০ শতাংশ) 📝নোটঃ ====== মানুষকে সম্পত্তি দিয়ে জাজ করা ঠিক নয়। সম্পত্তি আজ আছে আবার আগামীকাল নাও থাকতে পারে। # একজন মানুষের ধার্মিকতা, সততা ও উত্তম চরিত্রই মুখ্য বিষয়। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আমাদের ফ্যামিলি একটি প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলি। সবাই নামাজ পড়েন। বাড়ির চারপাশে আরো দুটি বিল্ডিং করার মত জায়গা আছে। যদিও আমাদের বাসা একদম রাস্তার সাথেই, বাউন্ডারি থাকায় আলহামদুলিল্লাহ মহিলাদের জন্য পর্দা মেইনটেইন করার মতো সুন্দর ও নিরাপদ পরিবেশ রয়েছে। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | আলহামদুলিল্লাহ দাড়ি আছে। ২০১৭ সালে দাড়ি উঠা শুরু হলেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দাড়ি কাটি নি। কারন দাড়িই একমাত্র ভিজিবল সুন্নাহ যা কবর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | জ্বি আলহামদুলিল্লাহ, টাখনুর উপরে কাপড় পড়ি বুঝ হওয়ার পর থেকেই। কারণ অহংকারবশত টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা সম্পর্কে হাদিসে কঠোর সতর্কতা এসেছে। 📖 রাসূল ﷺ বলেছেনঃ “যে ব্যক্তি অহংকারবশত তার কাপড় ঝুলিয়ে পরে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না।” ---- (সহিহ বুখারী-৫৭৮৮) আরেক হাদিসে এসেছে-----“লুঙ্গি/পায়জামার যে অংশ টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে।” (সহিহ আল বুখারী-৫৭৮৭) |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বি, আলহামদুলিল্লাহ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ২০১১ সাল থেকে। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | আলহামদুলিল্লাহ মাহরাম/নন-মাহরাম মেনে চলা হয় ছোট থেকেই। যদিও আমি জেনারেল পড়ুয়া। কিন্তু স্কুল, কলেজ ইভেন ভার্সিটিতেও আমার কোন মেয়ে বন্ধু নেই আলহামদুলিল্লাহ। আমি ছোট থেকে লাজুক প্রকৃতির। নন মাহরামের সাথে কথা বলতে অস্বস্তি ফিল হয়। নন-মাহরাম সামনে পড়লে নিচের দিকে তাকিয়ে চলতে পছন্দ করি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জ্বি, আলহামদুলিল্লাহ পারি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | পাঞ্জাবি, ফুল হাতা ও হাফ-হাতা টিশার্ট, কমফোর্টেবল প্যান্ট(অবশ্যই টাখনুর উপরে) |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | পুরো বিশ্বে খেলাফত কায়েম করা। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | আলহামদুলিল্লাহ, গান, মিউজিক, নাটক, সিরিয়াল বা হারাম কনটেন্ট থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ও নিয়ামতে আমার মানসিক বা শারীরিক কোন রোগ নেই। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | বর্তমানে কোনো অফলাইন দাওয়াহ/মেহনতে সরাসরি যুক্ত না থাকলেও, সোশ্যাল মিডিয়াকে দ্বীনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করি। অবসর সময়ে ইসলামিক ভিডিও, হাদিস ও কুরআনের আয়াত শেয়ার করার মাধ্যমে মানুষের কাছে দ্বীনের সুন্দর বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। 🌿 📖 রাসূল ﷺ বলেছেনঃ “আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।” — (সহিহ আল বুখারী-৩৪৬১) |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | 🕌 কবর বা মাজারকে কেন্দ্র করে ইবাদত বা বিশেষ কিছু চাওয়া, মানত করা ইসলামের মূল শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং শিরক। কারণ দোয়া, সাহায্য চাওয়া ও মানত করা সবই একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ইবাদত। 📖 আল্লাহ তাআলা বলেনঃ “তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকো না, যে তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না।” — (📖 সূরা ইউনুস ➡️ আয়াত: ১০৬) তাই কবর বা মাজারে সিজদা করা, সেখানে কিছু চাওয়া বা কারো নামে মানত করা ইসলামী আকীদার দৃষ্টিতে সঠিক নয়। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | 📚 মুকসুদুল মুমিনীন 📚 প্যারাডক্সিকাল সাজিদ |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ১. উস্তাদ আনিছুর রহমান আশরাফী ২. শায়েখ আহমাদুল্লাহ ৩. হাফিজুর রহমান সিদ্দিকী ৪. আবু ত্বহা মুহাম্মদ আদনান ৫. মুফতী আরিফ বিন হাবিব ৬. ড. মিজানুর রহমান আজহারি ৭. সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | 🌿শখঃ ===== দুনিয়াবী শখ খুব বেশি নেই বললেই চলে। তবে জীবন পরিচালনার প্রয়োজনে কিছু বিষয় যেমনঃ বাগান করা, বিভিন্ন ফলের গাছ লাগানো, পরিচর্যা করা এবং গবাদিপশু-পাখি পালনের প্রতি গভীর আগ্রহ রয়েছে। বর্তমানে আলহামদুলিল্লাহ আঙ্গুরের ২২ টি চারা নিয়ে একটি ছোট বাগান করেছি এবং বিভিন্ন জাতের বিদেশি ফলের চারা দিয়ে আরেকটি ছোট বাগান গড়ে তুলেছি। এর মধ্যে লাগানো হয়েছে আম, কমলা, মাল্টা, লিচু, ভিয়েতনামি নারকেল, কাঁঠাল, বেল, ড্রাগন ফল এবং ক্যাক্টাস ফল ইত্যাদি। 🍊🥭🌴 এছাড়াও বিভিন্ন ধরনের ফুলের গাছ সংগ্রহ করা হয়েছে, যেমনঃ কাঠগোলাপ, সকাল-বিকালসহ আরও অনেক জাতের ফুল গাছ। 🌸🌺 ইন-শা-আল্লাহ আমার ফাইনাল পরীক্ষার পর(৩ মাস পর) এই বাগানকে আরও বড় ও সুন্দরভাবে গড়ে তোলার ইচ্ছা রয়েছে। 🌸 পছন্দের বিষয়ঃ ============ সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে সত্য ও ন্যায়ের পথে থাকা। আমার বাবাকে ছোটবেলা থেকে দেখে আসছি তিনি কখনো সত্য ও ন্যায়ের পথ ছাড়েননি। আমরা তিন ভাইও আলহামদুলিল্লাহ সেই পথ অনুসরণ করে আসছি। সেজন্য আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি সব সময়। বন্ধুবান্ধব ও এলাকাবাসীর আস্থা থাকার কারণে বিভিন্ন সংগঠনের ক্যাশিয়ার হিসেবে লক্ষ লক্ষ টাকা আমার কাছে আমানত রাখা হয় আলহামদুলিল্লাহ। এই আমানতধারিতা ও বিশ্বাস মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে চাই ইংশা-আল্লহ। ১. ভ্রমণ করতে ভালো লাগে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে ঘুরার অনেক ইচ্ছে। ২. ফ্যামিলির মানুষের সাথে সময় কাটানো অনেক পছন্দ করি। ৩. পরিষ্কার-পরিচ্ছন্নতা খুবই পছন্দ করি, কারণ ইসলাম পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। 📖রাসূল ﷺ বলেছেনঃ “الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ” “পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।” — (সহিহ মুসলিম) ৪. সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলা আমার অন্যতম পছন্দের বিষয়। ৫. দ্বীন এবং দ্বীনদার মানুষকে মন থেকে ভালবাসি। ৬. নিরব ও শান্ত পরিবেশ ভালো লাগে। ⚠️অপছন্দের বিষয়ঃ ============= ১. উশৃঙ্খলতা, ঝগড়াঝাঁটি, বেপর্দা জীবনযাপন একদম অপছন্দ করি। ২. সমাজের সকল অশ্লীলতা ও অন্যায় কাজ অপছন্দ করি। ৩. মিথ্যা অপবাদ দেওয়া এবং অন্যকে ভুলভাবে দোষারোপ করা একদম অপছন্দ করি। ৪. কারো হক নষ্ট করা অপছন্দ করি। ৫. সুদ ও ঘুষ অপছন্দ করি। ৬. গীবত, পরনিন্দা ও অন্যের পেছনে খারাপ কথা বলা অপছন্দ ও ঘৃণা করি। ৭. ইনসাফহীনতা ও অন্যায়ভাবে সিদ্ধান্ত নেওয়া অপছন্দ করি। ৮. কারো প্রতি জুলুম বা অবিচার করা অপছন্দ করি। ৯. হিংসা, বিদ্বেষ ও অশান্ত পরিবেশ অপছন্দ করি। ১০. অপবিত্রতা ও অপরিষ্কার জীবনযাপন অপছন্দ করি। ১১. অন্যায়কে প্রশ্রয় দেওয়া বা নীরবভাবে সমর্থন করা অপছন্দ করি। ১২. ধূমপানসহ সকল ক্ষতিকর ও অনৈতিক অভ্যাস অপছন্দ করি। এক কথায় সত্য, ন্যায় ও ইনসাফের পথেই আমার অনেক শান্তি লাগে, বাকি সব আমার কাছে বাতিল বলে গণ্য হয়। ✨স্বপ্নঃ ===== মা-বাবা এবং স্বস্ত্রীক আল্লাহর ঘর (বাইতুল্লাহ) ও রাসূল ﷺ এর রওজা যিয়ারত করার গভীর ইচ্ছা রয়েছে। একটি দ্বীনদার, শান্ত ও সুন্দর পরিবার গঠন করা যেখানে সবাই একে অপরের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে ইংশা-আল্লহ। 🌸 এমন একটি পরিবার, যেখানে---- # সবাই একসাথে দ্বীন শেখা ও আমল করার চেষ্টা করবে # নিয়মিত তালিমের পরিবেশ থাকবে # নামাজের জন্য একজন আরেকজনকে স্মরণ করিয়ে দেবে ও উৎসাহিত করবে # এবং ঘরের পরিবেশ সর্বদা কুরআনের আলোয় আলোকিত থাকবে 📖 ইন-শা-আল্লাহ, ঘরে আল্লাহর ৩৬৫ দিনই কুরআন তিলাওয়াতের ধারা বজায় রাখা আমার বড় স্বপ্ন। কারন-----📖 রাসূল ﷺ বলেছেনঃ “তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে রেখো না। নিশ্চয়ই যে ঘরে সূরা আল-বাকারা তিলাওয়াত করা হয়, সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়।”----(📚 সহিহ মুসলিম) অর্থাৎ, যে ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াত হয়, সেই ঘরে রহমত ও বরকত নাযিল হয় এবং শয়তানের প্রভাব দূরে থাকে ইন-শা-আল্লাহ। 🌍 আরও একটি বড় স্বপ্ন হল----নিজের দেশসহ সমগ্র বিশ্বে খেলাফত প্রতিষ্ঠা করা যেখানে ন্যায়, শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। 📖 আল্লাহ তাআলা বলেনঃ হে রাসুল, আল্লাহ যা নাজিল করেছেন, আপনি তা দিয়ে বিচার-ফায়সালা-শাসন করুন। আপনার কাছে যে সত্য এসেছে, সে ব্যাপারে ওদের মনগড়া কথা-বার্তার অনুসরন করবেন না। (সুরা-মায়িদা, আয়াতঃ ৪৯) |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আলহামদুলিল্লাহ, আমার দ্বীনি ফিউচার প্লান হলো নিজে কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা, ফরজ ও সুন্নাহর উপর অটল থাকা, দ্বীনের জ্ঞান অর্জন করা এবং তা অন্যদের কাছে পৌঁছে দেওয়া। পাশাপাশি একটি দ্বীনদার পরিবার গঠন করে সমাজের কল্যাণে কাজ করার ইচ্ছা রাখি। আল্লাহ যেন ইখলাসের সাথে দ্বীনের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার তাওফিক দান করেন। আমীন। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময়ে কুরআন তিলাওয়াত, দ্বীনি লেকচার শোনা, পড়াশোনা, ফল-ফুল গাছ লাগানো ও পরিচর্যা করা এবং পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | পাঁচ ওয়াক্ত |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | আলহামদুলিল্লাহ, পরিবারের বিভিন্ন প্রয়োজনীয় কাজে সাধ্য অনুযায়ী দায়িত্ব পালন করার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি পারিবারিক বিষয়াদি দেখাশোনা, বাজার-সদাই, অতিথি আপ্যায়ন, প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক কাজ এবং আমাদের বাগানের পরিচর্যা ও তদারকির দায়িত্ব পালন করে থাকি। আমার দুই ভাই দেশের বাইরে অবস্থান করায় এবং বাবার বয়স কিছুটা বেশি হওয়ায় পরিবারের অধিকাংশ গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে আমাকে বহন করতে হয়। তাই পারিবারিক ছোট-বড় বিভিন্ন বিষয়, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং বাহ্যিক কাজগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ বিষয়ে আমার সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় বের করে পরিবার ও পারিবারিক দায়িত্বগুলোর প্রতি যথাসম্ভব যত্নশীল থাকার চেষ্টা করি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না, আলহামদুলিল্লাহ আমি ধূমপান করি না এবং কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্যও গ্রহণ করি না। সুস্থ ও ইসলামী জীবনযাপন বজায় রাখার চেষ্টা করি। এগুলো আমাদের ফ্যামিলির কেউই পছন্দ করে না আলহামদুলিল্লাহ। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বি। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | ✨ বিয়ে ও ইসলামের দৃষ্টিভঙ্গি =================== বিয়ে ইসলামে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ ও ইবাদত। এটি মানুষের জীবনকে সংযত, সুন্দর ও হারাম থেকে দূরে রাখার একটি মাধ্যম। 📖 রাসূল ﷺ বলেছেনঃ “যে ব্যক্তি বিয়ে করলো, সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করে ফেললো। বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করুক।” — (বায়হাকী, শু’আবুল ঈমান –৫৪৮৬) 📖 আল্লাহ তাআলা বলেনঃ “তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদেরকে বিয়ে দাও… যদি তারা দরিদ্র হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সম্পদশালী করে দেবেন।” — (সূরা আন-নূর, আয়াত ২৪:৩২) 📖 রাসূল ﷺ বলেছেনঃ “হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে, আর যার সামর্থ্য নেই সে যেন সাওম পালন করে।” — (সহিহ আল-বুখারী-৫০৬৬) বিয়ে মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করে, মানসিক প্রশান্তি দেয় এবং ইবাদতের পরিবেশকে সুন্দর করে তোলে। এটি মানুষকে হারাম ও অশ্লীলতা থেকে দূরে রাখে এবং দায়িত্বশীল জীবন গঠনে সহায়তা করে। সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে বিলম্ব করা অনুচিত, কারণ এটি ফিতনা ও মানসিক অস্থিরতার কারণ হতে পারে। তাই বিয়ে শুধু দুনিয়াবী প্রয়োজন নয়—বরং সুন্নাহ অনুসরণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | জ্বি অবশ্যই ইংশা-আল্লহ। যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামীন নিজে কঠোর করেছেন সেটা শিথিল করার কোন অধিকার আমার নাই।“🌸 আমি আমার স্ত্রীকে সেভাবেই রাখতে চাই যে, পরপুরুষ তাকে দেখবে ত দূরের কথা, তার কন্ঠও শুনতে পারবে না ইংশা-আল্লহ🌸। আমার দিক থেকে আমি সাদ বিন মোয়াজ এর মত গায়রতবান হয়ে তাকে পর্দায় রাখতে চাই ইংশা-আল্লহ। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | ইংশা-আল্লহ দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে আমার কোন বাধা নেই, তবে অবশ্যই পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে। আমি চাই আমার ভবিষ্যৎ স্ত্রী একজন দ্বীনদার, জ্ঞানপিপাসু এবং আত্মউন্নয়নমুখী মানুষ হোন। শিক্ষা আমার কাছে শুধু দুনিয়াবী অর্জন নয়—বরং দোলনা থেকে কবর পর্যন্ত ঈমান ও জ্ঞানের একটি ধারাবাহিক যাত্রা। 🌱 একজন মুমিন নারী পর্দার মধ্যে থেকেই নিজের সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী পড়াশোনা, জ্ঞান অর্জন ও আত্মগঠনের চেষ্টা করতে পারেন—এটাই আমি বিশ্বাস করি। 📖 রাসূল ﷺ বলেছেনঃ “প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অন্বেষণ করা ফরজ।” — (সুনান ইবনে মাজাহ) 🌸 আমার ইচ্ছা, আমাদের পরিবারে এমন একটি পরিবেশ থাকবে যেখানে দ্বীন ও শিক্ষার সমন্বয় থাকবে—যেখানে একজন স্ত্রী হবে শুধু জীবনসঙ্গী নয়, বরং জ্ঞান, চরিত্র ও দ্বীনের দিক থেকে একজন উত্তম মা ও পথপ্রদর্শক। আমি চাই আমাদের সন্তান যেন একজন দ্বীনদার, শিক্ষিত ও আদর্শ মাকে পায়—যিনি তাদেরকে ভালো চরিত্র, ঈমান ও জ্ঞানের পথে গড়ে তুলবেন। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | জ্বি না। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | অবশ্যই আমার নিজ বাড়িতে। যদি জীবনের তাগিদে দূরে থাকতে হয়, তাহলে সাথে রাখবো ইংশা-আল্লহ। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | আস্তাগফিরুল্লহ, নাউযুবিল্লাহ। আমার বড় দুই ভাইও এগুলোর ধারে কাছে যায় নি। আমি ত প্রশ্নই আসে না। |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | আর্থিক অবস্থা |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | আলহামদুলিল্লাহ, একজন স্বামীর হিসেবে আমার স্ত্রীর প্রতি মূল দায়িত্ব হলো তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা এবং শরীয়তসম্মত সুন্দর জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করা। তার পর্দা ও দ্বীন পালন সহজ করার চেষ্টা করা, যেকোনো সমস্যা, বিপদ বা প্রয়োজনের সময় পাশে থাকা এবং মানসিক ও শারীরিকভাবে সহায়তা করা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। এছাড়া সাধ্যের ভেতরে তার প্রয়োজন ও চাহিদা পূরণ করার চেষ্টা করি এবং সংসার ও সন্তান প্রতিপালনে সহযোগিতামূলক ভূমিকা রাখার ইচ্ছা রাখি। সর্বোপরি, তাকে দ্বীন পালনে উৎসাহ দেওয়া এবং একে অপরকে আল্লাহর পথে অটল থাকতে সহযোগিতা করাই আমাদের দাম্পত্য জীবনের মূল লক্ষ্য। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | যৌথ ফ্যামিলিতে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | আমি বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে অধ্যয়নরত, আলহামদুলিল্লাহ। ইংশা-আল্লহ খুব শীঘ্রই (প্রায় ৩ মাসের মধ্যে) সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করার আশা করছি। পরবর্তী পরিকল্পনা হলো--স্টুডেন্ট ভিসায় বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা এবং স্কিল আরও উন্নত করে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে গড়ে তোলা ইংশা-আল্লহ।🌍 নোটঃ === এই সিদ্ধান্ত ফ্যামিলি, স্ত্রী সবার সম্মতির পরই বাস্তবায়ন করা হবে ইংশা-আল্লহ। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | ⚠️ **বিশেষ দ্রষ্টব্যঃ** ============== নিচে উল্লেখিত বিষয়গুলো যদি কোনো ফ্যামিলি বা পাত্রীতে বিদ্যমান থাকে, তাহলে আমার বায়োডাটা বিবেচনা না করার অনুরোধ রইলো----ইংশা-আল্লহ। ফ্যামিলি সম্পর্কিত বিষয়ঃ --------------------------- # সুদভিত্তিক লেনদেন বা সুদের সাথে সম্পৃক্ততা # ধূমপান ও নেশাজাতীয় অভ্যাস # ঘুষ বা অবৈধ উপার্জনের মাধ্যমে জীবনযাপন # হারাম ইনকাম নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা # বেপর্দা বা ইসলামী পর্দাহীন পরিবেশে চলাফেরা 🌸পাত্রী সম্পর্কিত বিষয়ঃ --------------------------- ### কঠোরভাবে শরীয়াহসম্মত পর্দা পালন করতে অক্ষমতা বা অনীহা 📝নোটঃ ====== দ্বীনদার ও পর্দানশীন পরিবেশই আমার অগ্রাধিকার। তাই উপরোক্ত বিষয়গুলো বিদ্যমান থাকলে দয়া করে যোগাযোগ না করার অনুরোধ রইলো। ইংশা-আল্লহ এতে কোনো কষ্ট নেওয়ার কিছু নেই, এটি শুধুই দ্বীনি অবস্থান ও নীতিগত সিদ্ধান্ত। 📌যোগাযোগ করার আগে অবশ্যই ইস্তিখারা করে নিবেন ইংশা-আল্লহ। |
| বয়স (Required) | ১৮-২১ |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫ ফুট |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | (হাফেজা, আলেমা, কওমী মাদ্রাসার শিক্ষার্থী/শিক্ষক, জেনারেল হলে সর্বোচ্চ HSC) অবশ্যই ধার্মিক, দ্বীনদার, পর্দানশীন হতে হবে। (মাদ্রাসার হলে অথবা পাত্রীর মা পরিপূর্ন পর্দানশীন হলে এবং পাত্রীর ফ্যামিলি ধার্মিক হলে প্রায়োরিটি বেশি পাবে) |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত। |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | আলহামদুলিল্লাহ, জীবনসঙ্গীর পর্দার বিষয়ে আমার প্রত্যাশা হলো তিনি শরীয়তসম্মত পূর্ণ পর্দা বজায় রাখবেন। অর্থাৎ, বাইরে বের হলে এবং গায়রে মাহরামদের সামনে ইসলামী নির্দেশনা অনুযায়ী পর্দা পালন করবেন, নিজেকে সংরক্ষিত রাখবেন এবং ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। একইসাথে আমি চাই পর্দা যেন শুধুমাত্র বাহ্যিক না হয়ে অন্তরের তাকওয়া ও লজ্জাশীলতার অংশ হয়। দ্বীনের প্রতি আন্তরিকতা রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা পালন করাই হবে আমাদের দাম্পত্য জীবনের মূল ভিত্তি। |
| পেশা (Required) | শিক্ষার্থী/মাদ্রাসার শিক্ষিকা। |
| অর্থনৈতিক অবস্থা | নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত। |
| পারিবারিক অবস্থা (Required) | নিম্নমধ্যবিত্ত/মধ্যবিত্ত |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি পরিপূর্ণ দ্বীনদার হবেন এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। 🌸দ্বীন ও ইলম সম্পর্কিত গুণাবলীঃ ====================== # সহীহ ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারা # নিয়মিত কুরআন তিলাওয়াত ও দ্বীনি আমলে অভ্যস্ত থাকা # দ্বীনের দাওয়াতের কাজে আগ্রহী # মহিলাদের কুরআন ও দ্বীনি শিক্ষা দেওয়ার প্রতি ভালোবাসা থাকা # পরিবারে তালিম ও দ্বীনি পরিবেশ গড়ে তোলার মানসিকতা থাকা 🌿 চরিত্র ও ব্যক্তিত্বঃ ============= # ভদ্র, বিচক্ষণ ও বুদ্ধিমতী # ধৈর্যশীলা ও সহনশীল # স্বামীভক্ত ও শ্রদ্ধাশীল # স্নেহময়ী ও শান্ত স্বভাবের # দৃষ্টিকে প্রশান্তকারী (চক্ষুশীতলকারী) চরিত্রের অধিকারী # স্বামীর ভুলকে ভালোবাসা ও হিকমতের সাথে শুধরে দেওয়ার মানসিকতা ### অবশ্যই পরিপুর্ণ পর্দানশীন ও ধার্মিক হতে হবে। 🏡পারিবারিক দায়িত্ববোধঃ ================= # পরিপূর্ণ পর্দা মেনে চলা # স্বামী ও তার পরিবারের প্রতি সম্মান করা # শ্বশুরকে নিজের বাবা এবং শাশুড়িকে নিজের মা হিসেবে সম্মান করা, ননদকে নিজের বোনের মতো ভালোবাসা ও সম্মান করা আকীদা ও জীবনদৃষ্টিঃ ============= # তাকদীরে পূর্ণ বিশ্বাস রাখা # আল্লাহর উপর সর্বদা ভরসা রাখা # দ্বীনের জন্য আত্মত্যাগের মানসিকতা থাকা # রাজনৈতিক দর্শন অবশ্যই খেলাফত হতে হবে। বিবাহ সংক্রান্ত দৃষ্টিভঙ্গিঃ ============== # মোহরের ক্ষেত্রে শরীয়াহ অনুযায়ী সন্তুষ্ট থাকা এবং এটিকে নিজের হক হিসেবে জানা চূড়ান্ত প্রত্যাশাঃ ========= আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি সর্বাবস্থায় আল্লাহর দ্বীনের উপর অটল থাকবেন এবং স্বামী-স্ত্রী মিলে একটি দ্বীনদার, শান্ত ও জান্নাতমুখী পরিবার গঠনে সহযোগিতা করবেন ইন-শা-আল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এমন নেক, দ্বীনদার ও উত্তম জীবনসঙ্গী দান করেন। আমীন ইয়া রব্বাল আলামীন। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, কিশোরগঞ্জ, ঢাকা। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 50 ভিউস