| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 1998-03-06 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | ২৫১৩ |
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | ডিভোর্সড |
| জন্মসন (আসল) | ১৯৯৮ |
| গাত্রবর্ণ | শ্যামলা |
| উচ্চতা | ৫'৭'' |
| ওজন | ৭০ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| বর্তমান জেলা | কুমিল্লা |
| বর্তমান থানা/উপজেলা | মুরাদনগর |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| স্থায়ী জেলা | কুমিল্লা |
| স্থায়ী থানা/উপজেলা | মুরাদনগর |
| স্থায়ী ঠিকানা | মুরাদনগর, কুমিল্লা |
|---|---|
| বর্তমান ঠিকানা | জেদ্দা, সৌদি আরব |
| কোথায় বড় হয়েছেন? (Required) | গ্রামে |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৪ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৬ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | অনার্স ২য় বর্ষ পর্যন্ত, পরিসংখ্যান ডিপার্টমেন্ট। দেশে গিয়ে মাদানি নেসাব থেকে দাওরা কমপ্লিট করার ইচ্ছা আছে ইংশাআল্লাহ। |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | তেজগাঁও কলেজ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক ২য় বর্ষ |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | অনলাইনে ইসলামিক কয়েকটা কোর্স করা হয়েছে। শামসুল আরেফিন শক্তি ভাইয়ের দাওয়াহ কোর্স করা হয়েছে। আইওমে আলিম কোর্স ২য় সেমিস্টার পর্যন্ত পড়েছি তবে সময় স্বল্পতা ও কাজের অত্যাধিক চাপের কারনে কন্টিনিও করতে পারি নি। তবে ইংশাআল্লাহ আগামী জানুয়ারি থেকে কন্টিনিও করার ইচ্ছা আছে ইংশাআল্লাহ । আসলাফ একাডেমিতে প্লাস মেম্বার তাই সেখানে ৩০ এর অধিক কোর্সের এক্সেস আছে। ম্যারেজ প্রিপারেশন সহ আরো ৬ টা কমপ্লিট করেছি,আলহামদুলিল্লাহ(বাকি কোর্স গুলো চলমান) ।হিজামা কোর্স করেছি (ইসলামিক লাইফ একাডেমি) থেকে। |
| পিতার পেশা | অবসর |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ৫জন |
| বোনদের সম্পর্কে তথ্য | বোন বিবাহিত, ওনার হাজবেন্ড ব্যাবসায়ী। ১ ছেলে ১ মেয়ে। ছেলেমেয়ে উভয়েই কুরআনের হাফেজ-হাফেজাহ। |
| ভাইদের সম্পর্কে তথ্য | বড় জন- বিবাহিত,ওনার তিন মেয়ে। সরকারি চাকরি করেন।ঢাকায় নিজস্ব ৪ তলা বাড়ি আছে। ২য় জন- বিবাহিত,ওনার ২ ছেলে ১ মেয়ে। ব্যবসায়ী। ঢাকায় নিজস্ব ফ্ল্যাট আছে। ৩ য় জন- বিবাহিত, ওনার ১ মেয়ে।ঢাকায় ব্যবসা করেন। ওনার ঢাকায় নিজস্ব ফ্ল্যাট এবং প্লট আছে। ৪ র্থ জন- বিবাহিত, ওনার এক ছেলে। সরকারী চাকরি করেন ওনার আহলিয়াও সরকারি চাকরি করেন। ৫ জন-বিবাহিত, ওনার ১ ছেলে ১ মেয়ে। ওনার ব্যবসা আছে পাশাপাশি সরকারী চাকরি করেন। ওনার ঢাকায় ফ্ল্যাট আছে নিজস্ব। |
| চাচা মামাদের পেশা | বাবা চাচা ৬ জন। প্রথমজন মৃত। সরকারি চাকরি করতেন। ওনার সন্তানেরাও সরকারি করেছেন। ২য় জন মৃত। সরকারি চাকরি করতেন ওনার ছেলেরাও সরকারি চাকরি করেন। তৃতীয় -ওনি আলেম ছিলেন। ওনার ছেলেরাও সরকারি চাকরি করেন। চতুর্থ জন - আমার বাবা। ওনি কৃষক ছিলেন। পঞ্চমজন- মৃত, ওনি সরকারি চাকরি করতেন। ওনার ছেলে মেয়েরার সরকারি চাকরি করেন। ষষ্ট জন কাকা মৃত। ওনি ব্যবসা করতেন। আমার বাবা ছাড়া বাকি সবাই চাকরির সুবাধে ঢাকা থাকতেন এবং ঢাকায়ই সেটেল্ড। এক জন ফুফু (মৃত), ফুফা (দেওবন্দ মাদরাসা থেকে দাওরা ফারেগ) আলেম ছিলেন (মৃত) ওনাদের২ ছেলে ১ মেয়ে। ফুফাতো ভাই বড়জন আলেম ছিলো। ২য় জন ডাক্তার। বোন-সচিব ছিলো। (মৃত) ২ মামা- বড় মামা প্রবাসী ছিলেন। এখন অবসর। ছোটো মামা-পুলিশ ছিলেন। এখন অবসর। মা-খালা ৫ জন, সবাই শিক্ষিত মাশাআল্লাহ। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত এবং বংশীয় পরিবার। এলাকায় সম্মানিত,নাম ডাক আছে মাশাআল্লাহ। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ পর্দার পরিবেশ আছে। বাবা মা দুজনেই পাচ ওয়াক্ত নামাজী। হারাম হালাল মেনে চলার চেষ্টা করেন। বোন ভাগ্না-ভাগ্নি সবাই প্রাকটিসিং মুসলিম। ভাইদের মধ্য সবার বড়ভাই এবং আমার বড় জন নামাজ পড়েন এবং ওনার আহলিয়ারাও নামাজি। তবে পরিপূর্ণ মাহরাম নন মাহরাম মানেন না, আর বাকিরা রেগুলার না, তবে ইসলামের প্রতি আন্তরিক। তাদের জন্য দাওয়াহ ও দোয়া চলমান আল্লাহ যেন হেদায়েত দেয়। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | হ্যাঁ,আলহামদুলিল্লাহ |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | হ্যা |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | হ্যা, আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ছোটো থেকেই পড়তাম তবে গ্যাপ যেতো মাঝে মধ্য। তখন নামাজের গুরুত্ব ও স্বাদ ও অনুধাবন করতে পারি নাই আল্লাহুম্মাগফিরলি। তবে ২০২১ সালের ফেব্রুয়ারীর দিকে হেদায়াত পাই। তখন থেকেই রেগুলার। আলহামদুলিল্লাহ |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | হ্যাঁ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | হ্যা পারি আলহামদুলিল্লাহ ।উস্তাজের কাছে নাজেরা পড়তেছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | শার্ট, প্যান্ট, জুব্বা, পানজাবি-পায়জামা। জুব্বাই বেশি পড়া হয় ডিওটি টাইম ছাড়া। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র অথবা অন্যান্য মানবরচিত কোনো তন্ত্র-মন্ত্র প্রচন্ডরকম ঘৃণা করি। শুধু খিলাফাহ বিশ্বাস করি। তাই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না, নাটক সিনেমার প্রতি ছোটো বেলা থেকে আমার ইন্টারেস্ট কম। রিলস বা শর্ট ভিডিও এগুলো দেখা হয় না, জরুরি প্রয়োজন ছাড়া বেশিরভাগ সময়ই ফেইসবুক ডিএক্টিভেট থাকে, ইংশাআল্লাহ এটাও একদম ডিলিট করে দেওয়ার চিন্তাভাবনা আছে।। খেলাধুলাও দেখা হয় না। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | না,আলহামদুলিল্লাহ |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | ছোটো কিছু মেহনতে যুক্ত, এখানে প্রকাশ করতে চাচ্ছি না। আগামীতে দাওয়াতী ফিল্ডে কাজ করবো নিজের জান মাল সময় ও সম্পদ দিয়ে ইনশাআল্লাহ। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | নাহ |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজার সাধারণ একটা কবর মাত্র। মাজারে সিজদা করা, কবরে শায়িত কারও কাছে দুআ চাওয়া আল্লাহর সাথে শিরক করার সমতুল্য |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | ১-রেইনড্রপসের সীরাহ। ২-যে জীবন ফড়িংয়ের যে জীবন জোনাকি পোকার। ৩-এফিটাফ। ৪-মৃত্যুর ওপারে। ৫ -প্যারাডক্সিকয়াল সাজিদ১-২ ৬-দুজন দুজনার,৭- ফিমেল মাইন্ড ৮- দুই জান্নাত ৯- মাদারিজুস সালেকিন ১০- তাজকিয়া ও আত্নশুদ্ধি সহ অনেক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। ইমান আকিদা সীরাহ ও ইসলামি ইতিহাস রিলেটেড বই পড়া হয়েছে। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ডা. জাকির নায়েক হাফিজাহু শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, শায়েখ ইসরার আহমেদ রহিঃ, শায়েখ উমায়ের কোব্বাদী হাফিঃ, শায়েখ মুফতী যোবায়ের আহমেদ হাফিজাহুল্লাহ ও আইওমের ওস্তাজগন, আসিফ আদনান, উস্তাজ আবু ত্বহা আদনান, উস্তাজ সামসুল আরেফিন শক্তি, উস্তাজ জাকারিয়া মাসুদ, উস্তাজ শায়েখ মীযান হারুন হাফিঃ |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | শামসুল আরেফিন শক্তি হাফিঃ এর দাওয়াহ কোর্স করেছি। নুরুল কোরআন একাডেমি থেকে কোরআন শিখেছি, আলহামদুলিল্লাহ (২) ত্বহা যিন নূরাইন থেকে স্বলাত অনুধাবন কোর্স ৫০%, তবে এটা সম্পূর্ণ করতে পারি নাই। কারন তখন উস্তাজকে আয়নাঘরে গুম করে ফেলা হয়েছিলো। ২৫ সালের জানুয়ারী থেকে আইওমের জার্নি শুর। কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স কমপ্লিট করেছিলাম, গ্রাফিক্স ডিজাইন কোর্সও করেছিলাম। রাজধানী উন্নয়ন কর্তপক্ষ (রাজউক) প্রকেল্পর আওতাধীন ১ বছর চাকরি করেছিলাম। হিজামা কোর্স করেছিলাম, হিজামা করতে পারি। অন্যান্য কোর্স চলমান। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি একজন মুসলিম-এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহকে অনুসরণ করে চলার চেষ্টা করি। আমার বিশ্বাস, দুনিয়ার জীবন আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র; তাই এমন একটি জীবন গড়তে চাই যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে। রাসূল-এর আদর্শকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা এবং দ্বীনের উপর অবিচল থাকা আমার অন্যতম লক্ষ্য। দ্বীনের সঠিক বুঝ পাওয়ার পর থেকে ইসলামকে জানা, শেখা এবং তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার বিষয়ে গভীর আগ্রহ অনুভব করি। আমার স্বপ্ন ও চিন্তার কেন্দ্রবিন্দু ইসলাম। আল্লাহ তাআলা যদি তাওফিক দেন, তবে মানুষের কল্যাণে, দ্বীনের খেদমতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজের জীবনকে অর্থবহ করতে চাই। মানুষের কষ্ট, সমস্যা ও তাদের হেদায়াতের বিষয়গুলো আমাকে ভাবায়। আমি বিশ্বাস করি, একজন মুসলিমের জীবন শুধু নিজের জন্য নয়; বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের উপকারে আসার মধ্যেও রয়েছে প্রকৃত সফলতা। নিজেকে প্রতিনিয়ত ইলম, আমল ও চরিত্রে উন্নত করার চেষ্টা করছি, যাতে একজন উত্তম স্বামী, দায়িত্বশীল মানুষ এবং আল্লাহর অনুগত বান্দা হতে পারি। দুনিয়া ও আখিরাত-উভয় জগতের কল্যাণ অর্জন করাই আমার কামনা। আল্লাহ যেন ঈমান, তাকওয়া ও দ্বীনের উপর আমাকে মৃত্যু পর্যন্ত অটল রাখেন-এর চেয়ে বড় প্রাপ্তি আমার কাছে আর কিছু নয়। পছন্দ: বই পড়া, আতর ব্যবহার, ভ্রমণ, মেহমানদারি করা এবং বিশেষ মুহূর্তে রান্না করা। ইনশাআল্লাহ, ভবিষ্যতে স্ত্রীকে নিয়ে ইসলামী শালীনতা ও পর্দা বজায় রেখে সুন্দর সময় কাটানোর ইচ্ছা আছে। অপছন্দ: মিথ্যা, গীবত, চোগলখোরি, খোঁটা দেওয়া, অহংকার, অযথা রাগারাগি এবং অন্যকে কষ্ট দেওয়া। |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আল্লাহ তাআলার অশেষ দয়ায় একসময় দ্বীন থেকে দূরে থাকা একজন মানুষ থেকে দ্বীনের পথে চলার তাওফিক পেয়েছি। তাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো নিজে দ্বীনের উপর অবিচল থাকা এবং অন্যদের কাছেও কুরআন ও সুন্নাহর দাওয়াত পৌঁছে দেওয়া। ইলম অর্জন আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে বিভিন্ন ইসলামী কোর্সের মাধ্যমে ইলম অর্জনের চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরও গভীরভাবে শরয়ী ইলম অধ্যয়ন করার ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ। অর্জিত ইলমকে আমলে পরিণত করা এবং পরিবার ও সমাজে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকবে। আমার স্বপ্ন এমন একটি পরিবার গঠন করা, যেখানে কুরআন, সুন্নাহ, ইলম, আমল, তাকওয়া এবং আখিরাতের চিন্তা হবে জীবনের কেন্দ্রবিন্দু। এমন সন্তানদের রেখে যেতে চাই যারা উম্মাহর জন্য কল্যাণকর হবে এবং দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করবে। দাওয়াহ ও মানবসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার প্রবল ইচ্ছা রয়েছে। বিশেষ করে সমাজের অবহেলিত, দরিদ্র ও দ্বীন সম্পর্কে অজ্ঞ মানুষদের পাশে দাঁড়ানো, তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক ও সামাজিক সহযোগিতা করা আমার অন্যতম লক্ষ্য। দেশের প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে দ্বীনি সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাই, ইনশাআল্লাহ। আমার জান, মাল, সময় ও সামর্থ্যকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে চাই। উম্মাহর কল্যাণ, ইসলামের দাওয়াত, মানবসেবা এবং দ্বীনের খেদমতের মাধ্যমে এমন জীবন যাপন করতে চাই যা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আখিরাতমুখী জীবন গঠনই আমার মূল লক্ষ্য। দুনিয়ার সকল সফলতার চেয়ে আল্লাহর সন্তুষ্টি, ঈমানের উপর মৃত্যু এবং জান্নাতুল ফিরদাউস লাভকেই জীবনের প্রকৃত সফলতা মনে করি। আল্লাহ তাআলা যেন আমাকে, আমার ভবিষ্যৎ জীবনসঙ্গিনীকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনের উপর অটল রাখেন, কবুল করেন এবং তাঁর দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন—আমিন। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | বই পড়ি, কোর্সের পড়া পড়ি অথবা কোনো শায়েখের লেকচার শুনি। কখনো পডকাস্ট শুনি। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | ৫ ওয়াক্ত আলহামদুলিল্লাহ। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | বাজার করা,বাবা মায়ের খেদমত করা, মাঝে মাঝে রান্না-বান্নাও করি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না |
| আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ | বিবাহ হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে। কিছুদিন পর স্ত্রীর আচরণের মাধ্যমে জানতে পারি যে বিয়ের পূর্ব থেকেই তার অন্যত্র সম্পর্ক ছিল, যা পরবর্তীতে তিনি নিজেও স্বীকার করেন। উভয় পরিবার বিষয়টি সমাধানের চেষ্টা করলেও বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি। আমি প্রবাসে আসার পর পুনরায় পূর্বের সম্পর্কে যোগাযোগের বিষয়টি স্পষ্টভাবে জানতে পারি, যা দাম্পত্য সম্পর্ক, বিশ্বাস, মানসিক শান্তি ও ভবিষ্যৎ জীবন নিয়ে গভীর অনিশ্চয়তার সৃষ্টি করে এবং আমার ঈমান ও গায়রতে প্রচণ্ড আঘাত হানে। অনেক ধৈর্য, দোয়া ও পারিবারিক প্রচেষ্টার পরও পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব না হওয়ায় দুনিয়া ও আখিরাতের কল্যাণের কথা বিবেচনা করে উভয় পরিবারের সম্মতিতে আগস্ট ২০২৪ সালে আগস্ট মাসে শরয়ীভাবে তালাক সম্পন্ন হয়। কোনো সন্তান নেই। আগ্রহী পক্ষকে প্রয়োজনবোধে বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ। |
|---|---|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যাঁ রাজি। |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | অর্ধেক দ্বীন পূরণের নিয়্যাতে। আমার কাছে বিয়ে শুধু দুটি মানুষের বন্ধন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র আমানত। বিয়ের মাধ্যমে দুইটি ভিন্ন হৃদয়, ভিন্ন স্বভাব, ভিন্ন স্বপ্ন এক হয়ে যায়। এটা শুধু ভালোবাসা আর আবেগের সম্পর্ক নয়, বরং দায়িত্ব, ধৈর্য, ত্যাগ আর ইবাদতের পথও বটে। আমি বিশ্বাস করি, বিয়ে হলো পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহযোগিতা এবং আস্থা রাখার নাম। সুখ-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোই আসল সৌন্দর্য। বিয়ে মানেই শুধু দুনিয়ার সুখ নয়, বরং জান্নাতের পথে একসাথে চলার প্রতিশ্রুতিও |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | জ্বি ইংশাআল্লাহ পারবো। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | যদি পর্দার মধ্য থেকে ওনি দ্বীনের জন্য দাওয়াতি ফিল্ডের কাজের জন্য পড়তে চান তবে রাজি। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের খেদমত করতে পারবেন তবে দুনিয়াবী কোনো চাকরির ক্ষেত্রে রাজি না। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | ঢাকা |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | না |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | আল্লাহকে ভয় করে স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা, ভালোবাসা, দয়া ও সম্মানের সঙ্গে জীবনযাপন করা, তার ভরণ-পোষণ, পোশাক ও বাসস্থানের ব্যবস্থা করা, স্ত্রীর সকল শরয়ি হক আদায় করা, তার ইজ্জত, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা, দ্বীনের পথে সহযোগিতা করা এবং কখনো তার ওপর জুলুম, অবিচার বা অপমান না করা। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | একক পরিবারে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | পূর্বে সৌদি আরব প্রবাসে ছিলাম,২৬ সালের আগস্টের ১৬ তারিখ দেশে চলে আসছি একেবারে আলহামদুলিল্লাহ। বর্তমানে দেশেই কিছু করবো ইংশাআল্লাহ, উদ্যাক্তা হওয়ার ফিকির আছে। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | বাবা দুই বিয়ে করেছেন, বড় মা ইন্তেকালের পর আমার মাকে বিয়ে করেছিলেন। প্রথম পক্ষে ৪ ভাই ১ বোন আর ২য় পক্ষে আমরা ২ ভাই। আমাদের মাঝে তেমন কোনো বিবাদ নেই, সম্পর্ক ভালো আলহামদুলিল্লাহ। সবাই যার যার মতো সেটেল। |
| বয়স (Required) | ১৮-২৫ |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জল শ্যামলা, ফর্সা গায়ের রঙ যেমনই হওক তবে আত্মিক ও চারিত্রিক সৌন্দর্যই আমার কাছে মুখ্য। |
| নূন্যতম উচ্চতা | ৫ ফুট থেকে ৫.৪ ইঞ্চি |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি তবে আইওম বা অন্যান্য ইসলামিক কোর্সের ছাত্রী হলে ভালো হয়। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত, শর্ট ডিভোর্স। |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | পরিপূর্ণ পর্দা |
| পেশা (Required) | ত্বলিবাতুল ইলম |
| অর্থনৈতিক অবস্থা | নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | দ্বীনি পরিবার যদি না হয় ওনি কঠোরভাবে দ্বীন পালন করেন। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | একজন মানুষের মাঝে সব গুণ থাকবে তা আশা করি না তবে এই গুণের অধিকারী হলে কতইনা চমৎকার হবে। ১. প্রকৃত দ্বীনদার ২. অল্পে তুষ্টি হবে ৩. অধিক মুহাব্বতকারী, প্রেমময়ী ৪. মিষ্টভাষী হবে ৫. পরিষ্কার পরিচ্ছন্ন ৬. সন্তানের প্রতি যত্নশীল ৭. স্বামীর আদেশ পালনকারী ৯. স্বামীর কসম কে রক্ষাকারী: ১০. স্বামীর অনুপস্থিতে নিজের সতীত্বের হেফাজতকারী হবে ১১. স্বামীর মালের হেফাজতকারী ১২. দ্বীনদ্বার, গায়রতবান তাকওয়াবান, উত্তম আখলাখ, দানশীলা ও বিপদে ধৈর্যশীলা। ১৩. যিনি শ্বশুর-শ্বাশুড়ির সাথে কোমল আচরন করবেন। ১৪. যিনি উম্মাহর পথহারা বোনদের নিয়ে ফিকির করেন এবং তাদের দাওয়াত দেন অনলাইন বা অফলাইন যেভাবে পারেন অথবা ভবিষ্যতে দাওয়াতী কাজ করার জন্য ইলম অর্জন করছেন এমন কাওকে বেশি প্রাধান্য দেওয়া হবে। নিজেকেও সেভাবে প্রস্তুত করছি ইংশাআল্লাহ। ১৫-যিনি সন্তানদের উত্তম তারবিয়ত শিক্ষা দিবেন। ১৬-যিনি শহীদ/মজাহিদের মা হওয়া স্বপ্ন দেখেন। অধিক বই পড়ুয়া। যেহেতু আমিও টুকটাক বই পড়ি। বই আসলে আত্মার খোরাক। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | যেকোনো জেলা। |
| আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? | হ্যাঁ, আগ্রহী ও প্রস্তুত |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 1365 ভিউস