| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) |
হ্যাঁ |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) |
হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? |
হ্যাঁ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) |
২০১৬ থেকে |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? |
হ্যাঁ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
হ্যাঁ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
শেমাঘ, জুব্বা, কাফতান, যাবাডোর। এ্যাপিয়ারেন্স ভালো। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) |
কাইন্ডলি ক্ষমা করবেন। আমি এবিষয়ে কথা বলতে চাই না। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? |
না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) |
১. থাইরয়েড- সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ২. অ্যাজমা- অল্প মাত্রার। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) |
মহল্লায় তাবলীগ, মাদ্রাসা ও সমাজকল্যাণমূলক কাজের সাথে যুক্ত আছি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) |
শির্ক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) |
তাফসিরে উসমানি, সহীহ বুখারী- ১, ২, কিতাবুল বুয়ু, ফতোয়ায়ে আলমগীরি- ১, আকিদাতুল ওয়াসিতিয়াহ, আল কামিল ফিত তারিখ- ১৩, ১৪, মসনবী শরিফ-১, ২, আর রিসালাতুল কুশাইরিয়া, ইযহারুল হক। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) |
ইমাম ইবনে তাইমিয়াহ, ইমাম ইবনে জাওযি, আল্লামা জালালুদ্দিন রুমি (রহ.)। সাধারণত, সাহাবায়ে কেরাম (রা.) ও আকাবিরিনে দেওবন্দের (রহ.) জীবনী পড়া হয়। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আলহামদুলিল্লাহ, আমি হারাম সম্পর্কে কখনো জড়াইনি।যেহেতু, আমি সরকারি চাকরি করি না সেহেতু, আর্থিক নিরাপত্তার বিষয়টি আপনাদের কাছে পরিস্কার করা প্রয়োজন। আমি নিতান্তই গরীব- ফকির মানুষ। তবে আল্লাহ তা'আলা এতটুক সামর্থ্য দিয়েছেন যদি কোনো কারণে ব্যবসা বন্ধ হয়ে যায়, অন্যের মুখাপেক্ষী না হয়ে বাকি জীবন কাটিয়ে দিতে পারব। এবং আমার কিছু হয়ে গেলে, আপনি (অর্থাৎ, পাত্রী) যেন অন্যের মুখাপেক্ষী না হয়ে পড়েন, সেই ব্যবস্থা করে রাখব ইনশাআল্লাহ।
স্বামী হিসেবে আমার দায়িত্বগুলো আন্তরিকভাবে পালন করে যাব। যেমনঃ আপনার সাথে ভালো আচরণ করব, যত্ন নিব, সবার চেয়ে বেশি প্রায়োরিটি দিব। আপনি কখনো অসুস্থ হলে, আমার সমস্ত সম্পদ খরচ করে দিতে পারব। আপনাকে নিয়ে আলাদা থাকব যেন নিজের পছন্দমতো সংসার চালাতে পারেন। আর আপনার পরিবারের প্রতি আন্তরিক থাকব ইনশাআল্লাহ।
বিয়ের পর আপনি দ্বীনি মেহনত করার ভালো সুযোগ পাবেন। যেমনঃ আমাদের মাদ্রাসায় পড়াশোনা করতে পারবেন। বা শিক্ষকতার জন্য আবেদন করতে পারবেন। মাদ্রাসার অধীনে তাজকিয়া, তাবলীগ ও সমাজকল্যাণমূলক কাজ পরিচালিত হয়। সেগুলোতেও অংশ নিতে পারবেন।
আমি অধিক সন্তান নেয়া প্রেফার করি। তাঁদেরকে আলেম ও ব্যবসায়ী বানানোর ইচ্ছা রাখি। আমি ও আপনি একটি কমন ফোন, সিম ও সোশাল মিডিয়া একাউন্ট ব্যবহার করব ইনশাআল্লাহ।
আমার কয়েকটি রোগ আছে। তবে সেগুলো ক্রিটিক্যাল কিছু না। যেমনঃ থাইরয়েড নিয়ন্ত্রণে আছে। ডাক্তার বলেছেন, প্রেগনেন্সিতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমার বোনেরও থাইরয়েড রয়েছে। প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। আর অ্যাজমার মাত্রা কম। ওষুধ বা ইনহেলার লাগে না। শুধু ঠান্ডা থেকে সাবধানে থাকতে হয়।
সতর্কতা হিসেবে ফুসফুস-হার্ট সহ ফুলবডি চেকআপ করানো হয় প্রতি বছর। এখন পর্যন্ত রিপোর্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে বয়স বাড়লে কী হবে জানিনা। এছাড়া, উচ্চ মাত্রার ফুড এলার্জি ও চোখের পাওয়ার কিছুটা কম রয়েছে। ওজন ঠিক আছে। মাসল গেইন করাই একটু বেশি দেখাচ্ছে। আমার মেডিকেল রিপোর্টগুলো আপনাদের দেখানো হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সব তথ্য সঠিক দিব। কিছুই লুকাব না।
দুটি বিষয় একটু বিস্তারিত বলা দরকার। আসলে, বিয়ে নিয়ে আপনাদের নিশ্চয় অনেক পরিকল্পনা রয়েছে। সেগুলোকে আমি সম্মান জানাই। তবে ইসলামী শরিয়াহর বিধান হচ্ছে, বিয়েতে খরচ বা অনুষ্ঠান করা কনেপক্ষের দায়িত্ব নয় বরং পাত্রপক্ষের দায়িত্ব। অধিকাংশ আলেমের ফতোয়া হচ্ছে, বরযাত্রী প্রথা নাজায়েজ। তাই এই মাসআলাটি আমি আন্তরিকভাবে মানতে চাই। অর্থাৎ, শুধু আমাদের বাড়িতেই অনুষ্ঠান করতে চাই। ইনশাআল্লাহ দুই পরিবারের জন্য পর্যাপ্ত ইন্তেজাম করা হবে যেন আপনাদের আলাদা অনুষ্ঠান করার প্রয়োজন না হয়। মোহরানাও সম্মানজনক পরিমাণ ধরা হবে। এবং বিয়ের দিনই সম্পূর্ণ পরিশোধ করে দেয়া হবে ইনশাআল্লাহ।
আরেকটি বিষয় হচ্ছে, দুই পক্ষের মধ্যে ইতিবাচকভাবে কথা আগালে অন্য কোনো সম্বন্ধ খোঁজা যায় নাঃ শরিয়তে এমন একটি বিধান রয়েছে। এজন্য আমরা কেবল বিয়ের তারিখ নির্ধারণ করাকে ইতিবাচক কথা মনে করতে চাই; অন্যান্য কথাকে না। ফলে, তারিখ নির্ধারণ করার আগ পর্যন্ত উভয়ে পাত্র-পাত্রী খুঁজতে পারব। ইনশাআল্লাহ গুনাহ হবে না।
আম্মু ২০১৭ সালে কার্ডিয়াক অ্যাজমায় মারা গিয়েছেন। পরে আব্বু বিয়ে করেছেন আমাদের সম্মতি নিয়ে। উনি মেহেরপুরে থাকেন। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন |
| কোন মাজহাব অনুসরণ করেন? |
হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) |
চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? |
দ্বীনের খেদমত করতে থাকা মৃত্যু পর্যন্ত |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) |
ডায়েরী লিখি |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) |
৫ ওয়াক্ত |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) |
ফোনে কথা বলি, হাদিয়া পাঠাই, মাঝেমধ্যে দেখা করে আসি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) |
না |