female
বায়োডাটা নাম্বার
AH-116705
পাত্রী
জন্ম তারিখ 2000-11-17
জাতীয়তা বাংলাদেশী
76 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ 2000-11-17
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান জেলা ঢাকা
বর্তমান বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী জেলা 30
স্থায়ী বিভাগ চট্টগ্রাম বিভাগ
জন্মসন (আসল) ২০০০
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'১''
ওজন ৫১ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা ছাত্র/ছাত্রী
ঠিকানা
স্থায়ী ঠিকানা চাঁদপুর
বর্তমান ঠিকানা খিলগাঁও, ঢাকা
কোথায় বড় হয়েছেন? (Required) ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৮
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২০
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা স্নাতক (৪র্থ বর্ষ)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
পারিবারিক তথ্য
পিতার পেশা ব্যবসায়ী ( মুদি দোকান)
মাতার পেশা গৃহিনী
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বোন- অনার্স,মাস্টার্স গ্র্যাজুয়েটেড ফ্রম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা। হাজব্যান্ড- স্কুল শিক্ষক । আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা।
ভাইদের সম্পর্কে তথ্য অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
চাচা মামাদের পেশা চাচা (প্রবাসী ছিলেন) মামা (ভাইস প্রেসিডেন্ট প্রাইম ব্যাংক)
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ স্বচ্ছল। সবসময় পরিস্থিতি অনুযায়ী লাইফস্টাইল মেইনটেইন করে এসেছি। সবকিছুতেই ব্যালেন্স ছিল। ঢাকায় কোনো প্রপার্টি নেই। তবে গ্রামে নিজস্ব কিছু জমি জমা আছে।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) পারিবারিক দ্বীনি পরিবেশ অন্যান্য সাধারণ মুসলিম পরিবারের মতোই আমার পরিবার। ছোটবেলা থেকেই আম্মু আব্বু ইসলামিকভাবে, শালীনতার সাথে আমাদের বড় করার চেষ্টা করেছেন। কিন্তু আমি ছাড়া পরিবারের কেউই প্র্যাক্টিসিং না। অন্যরা কেউ মাহরাম- নন মাহরাম মেইনটেইন করেন না। তবে আম্মু চেষ্টা করেন।পরিবারের অন্যরা দ্বীন পালনে সাহায্য করেন আলহামদুলিল্লাহ।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বি আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোটবেলা থেকেই নামায পড়া হয়। কিন্তু নিয়মিত ৫ ওয়াক্ত নামায প্রায় ৬ বছর ধরে পড়া হয়।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? ঢিলে-ঢালা বোরকা, হাত পা মোজাসহ নিকাব পরি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) শরীয়াহ
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ না।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) আমার স্ট্যামারিং এর সমস্যা আছে। এছাড়া চশমা পড়া হয়।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না তবে যেকোনো ভালো কাজের মাধ্যমে দ্বীনের খেদমত করতে চাই।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) শিরক
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) রেইন ড্রপসের সীরাহ, বাইতুল্লাহর মুসাফির, আল্লাহর প্রতি সুধারনা, তারাফুল, প্রত্যাবর্তন, ফেরা, শিকড়ের সন্ধানে ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর , শায়খ আহমাদুল্লাহ, ড. জাকির নায়েক, ড. মুহাম্মদ সালাহ, শায়খ আসিম আল হাকিম, শায়খ উসায়মিন, উস্তায নাসীল শাহরুখ
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) অনলাইনে বেশ কিছু ইসলামিক কোর্স করা হয়েছে।
নিজের সম্পর্কে কিছু লিখুন সর্বপ্রথম আমি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার এক গুনাহগার বান্দা।তবে একইসাথে আমি একজন তওবাকারী ও নিজেকে সংশোধনের চেষ্টা করে চলা একজন মুসলিম। প্রতিনিয়তই একজন ভালো মুসলিম হওয়ার লক্ষ্যে আমি দ্বীনের পথে চলার চেষ্টা করি।আমার জীবনের মূল ভিত্তি সালাত ও কুরআন।জীবনে যত সমস্যা বা ব্যস্ততাই থাকুক না কেনো ইচ্ছাকৃতভাবে কখনোই সালাত বাদ দেই না।বরং চেষ্টা করি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে এবং কোনো কারণ ছাড়া নফল সালাতও বাদ না দিতে। যেকোনো পরিস্থিতিতে সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে ভালোবাসি।কুরআনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক রাখার চেষ্টা করি তাই প্রতিদিন অন্তত এক আয়াত হলেও কুরআন তিলাওয়াত করার চেষ্টা করি।এই বিষয়ে আমি আন্তরিকভাবে দৃঢ়, আলহামদুলিল্লাহ। স্বভাবগতভাবে আমি একজন অ্যাম্বিভার্ট।হুট করে সবার সঙ্গে সহজে মিশে যেতে পারি না।তবে যাদের সঙ্গে একবার মিশে যাই, তাদের সঙ্গে আমি খুব সহজ ও প্রাণবন্ত হয়ে যাই।কাছের মানুষদের সাথে দুষ্টুমি, মজা করতে পছন্দ করি।হালাল হারাম বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি। ইসলামের হালাল সীমারেখার মধ্যে জীবনকে উপভোগ করতে পছন্দ করি।আমি পারস্পরিক সম্মান ও সৌজন্যে বিশ্বাসী।ভিন্নমতকে সবসময় শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করার চেষ্টা করি।লৌকিকতা অপছন্দ করি।মিথ্যা বলা, হিংসা, গিবত বা পরনিন্দা করা,কারো ব্যাপারে অযাচিত কৌতূহল দেখানো খুবই অপছন্দ। সবার সাথে সহজ, সুন্দর সম্পর্ক রাখতে পছন্দ করি।সবসময় অন্যের প্রতি সুধারণা রাখার চেষ্টা করি।সবসময় ব্যাক্তিত্ববান, দ্বীনি মানুষদের সহবতে থাকতে পছন্দ করি। তাদের কাছ থেকে ইলম নেয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমি দ্বীনের বুঝ পাওয়ার পর থেকেই ইলম অর্জন করার চেষ্টা করে যাচ্ছি।অনলাইনে বিভিন্ন ছোট ছোট কোর্সের সাহায্য জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি।প্রতিনিয়ত আরো ভালোভাবে কুরআন শেখার চেষ্টা করছি।আমি আশা করি ভবিষ্যৎ জীবনসঙ্গী ইলম অর্জনের ব্যাপারে আমাকে সবদিক থেকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি সহশিক্ষায় পড়লেও আলহামদুলিল্লাহ অনলাইন ও অফলাইনে নন-মাহরাম মেইনটেইন করার সর্বোচ্চ চেষ্টা করি। প্রয়োজন ছাড়া কোনো ধরনের কথা বা যোগাযোগ করি না এমনকি মাঝে মাঝে এই প্রয়োজন টুকুও ছেড়ে দিয়ে থাকি। কিন্তু পরিবার নন-প্র্যাক্টিসিং হওয়ায় সবার সাথে সবসময় মুখ ঢেকে পর্দা করা সম্ভব হয় না যেমন খালু, ফুফা বা আপন দুলাভাইয়ের ক্ষেত্রে। তবে অবশ্যই তাদের সাথেও প্রয়োজনের বাইরে কথা বলি না। আর যারা নন-মাহরাম এবং আগে কখনো দেখেনি, তাদের সাথে আমি মুখ ঢেকে সর্বোচ্চ পর্দা মেইনটেইন করি।কিন্তু এই বাস্তবতার কারণে যদি বলেন আপনার মামা-চাচার সামনে মুখ দেখানো যাবে বা পর্দা করার প্রয়োজন নেই, তাহলে তা গ্রহণযোগ্য নয়। আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তাই আমি আমার ভবিষ্যৎ সঙ্গীর ক্ষেত্রেও এই বিষয়ে একই মানদণ্ড আশা করি যিনি নিজের পরিবার ও কর্মক্ষেত্রে, অনলাইন-অফলাইন সব জায়গায় নন-মাহরাম মেইনটেইন করার সর্বোচ্চ চেষ্টা করবেন।
কোন মাজহাব অনুসরণ করেন? সালাফি[আহলে হাদিস]
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আমার জীবনের অন্যতম লক্ষ্য দ্বীন উম্মাহর খেদমতের মাধ্যমে আখিরাতের জন্য অনেক বেশি সাদকায়ে জারিয়াহ রেখে যাওয়া।তাই সন্তানদের উত্তম তরবিয়তে দ্বীনের পথে বড় করতে চাই। কুরআন শিখতে চাই এবং অন্যকে কুরআন শিখাতে চাই।যেকোনো ভালো কাজের মাধ্যমে দ্বীনের খেদমত করতে চাই।
অবসর সময় কিভাবে কাটান? (Required) অবসরে ক্রাফটিং করি, বই পড়ি, বিভিন্ন লেকচার বা পডকাস্ট শুনতে পছন্দ করি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) ঘর গুছানো, আম্মুকে রান্নায় সাহায্য করা, বাসার প্রয়োজনীয় টুকটাক কাজ করা হয়। তবে ভারী কাজ যেমন সবার কাপড় ধোয়া,ঘর মুছা এগুলো হেল্পিং হ্যান্ড করেন।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) আমি বিশ্বাস করি, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী নন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা প্রত্যেক কে ভিন্ন ভিন্ন দায়িত্ব ও কর্তব্য অর্পণ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই পারস্পরিক সহযোগিতা, সম্মান ও দায়িত্বশীলতার মাধ্যমেই ভারসাম্য রক্ষা হয়।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার কাছে বিয়ের অন্যতম উদ্দেশ্য নিজের দ্বীনকে পরিপূর্ণ করা, চরিত্র হেফাজতের মাধ্যমে দুনিয়াতে নিজের দ্বীন পালন সহজ করা। দ্বীনের পথে একজন সহযাত্রী পাওয়া। এছাড়া জীবনসঙ্গীর মাধ্যমে প্রশান্তি পাওয়া এবং তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজের জান্নাতে যাওয়ার পথ সহজ করা। মুসলিম উম্মাহ বৃদ্ধি করা এবং পরবর্তী প্রজন্মকে সাদাকায়ে জারিয়াহ হিসেবে রেখে যাওয়া।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) পরিবারের হক রক্ষা করে চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? গায়ের রং ও জেলা
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্বামীর অনুগত্য করা,স্বামীকে সম্মান করা, উত্তম পরামর্শ দেওয়া,তার সম্পদ ও আমানতের হেফাজত করা এবং বৈধ বিষয়ে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) শিক্ষার্থী
বিশেষ কিছু যদি জানাতে চান অভিভাবকের সাথে যোগাযোগের পাশাপাশি অবশ্যই বায়োডাটা ইমেইল করবেন।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৬-৩২
গাত্রবর্ণ শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, ফর্সা, উজ্জ্বল ফর্সা
নূন্যতম উচ্চতা ৫'৪"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যেকোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতক পাস।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) ন্যূনতম এক মুষ্টি দাঁড়ি না থাকলে (বায়োলজিকাল কারণে না থাকলে কন্সিডারেবল)। ব্যাংক বা অন্যান্য সুদ বা ঘুষের সাথে জড়িত কাউকে বিয়ে করতে ইচ্ছুক নই। ইনকাম অবশ্যই হালাল হতে হবে।
পেশা (Required) সরকারি-বেসরকারি চাকুরীজীবী/ইঞ্জিনিয়ার/হালাল সম্মানিত জব বা বিজনেস।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) স্ত্রী কে পরিপূর্ণ পর্দার সাথে রাখতে পারবেন, স্ত্রীর প্রাইভেসি বজায় রাখতে পারবেন এমন পরিবার।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি—যিনি তাকওয়াবান, চরিত্রবান ও দ্বীনদার হবেন। স্ত্রীর হক আদায়ে সচেষ্ট থাকবেন এবং স্ত্রীকে যথার্থ সম্মান, মর্যাদা ও গুরুত্ব দিবেন। নারীদের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করেন না বরং সম্মান করেন। সম্পর্কের প্রতি আন্তরিক থাকবেন, স্ত্রীর মতামতকে গুরুত্ব দিবেন এবং তার জন্য একজন সহজবোধ্য, কোমল ও সহানুভূতিশীল মানুষ হবেন। স্ত্রীর একজন অভিভাবক হবেন এবং পরিবারকে পরিচালনা করবেন।আমার মনে হয়, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং সম্মান থাকাটা অনেক বেশি প্রয়োজন। নীতি ও নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ করবেন না, বরং সর্বদা হক পথে থাকার চেষ্টা করবেন। সুদ,হারাম ইনকাম,হারাম কোনো অনুষ্ঠান পালন,খারাপ ভাষা বা স্ল্যাং ইউজ এগুলো সম্পর্কে সচেতন থাকবেন। দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রেখে চলার চেষ্টা করবেন। অনেক আমলদার হতে হবে ব্যাপার টা এমন নয়। অল্প হলেও যতটুকু আমল করেন কনসিসটেন্সি থাকলেই হবে। তবে একজন মুসলিম হিসেবে বেসিক ইসলামিক ফরজ বিধান গুলো মেনে চলবেন আর তার সাথে হালাল হারামের সতকর্তা। উত্তম আখলাকের ভালো একজন মানুষ হবেন। আমি সালাফি মাযহাব অনুসরণ করলেও কট্টর পন্থী বা লা মাযহাবি নই। সহীহ আকিদার হকপন্থী সব আলেমগণের থেকেই ইলম নেয়ার মানসিকতা রাখি, চার মাজহাবকেই শ্রদ্ধা করি। কারণ চারজন ইমামই ছিলেন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ অর্থাৎ, সঠিক আকিদার অন্তর্ভুক্ত।তাই আমার জীবনসঙ্গী অন্য মাযহাবের হলেও সমস্যা নেই ইনশাআল্লাহ।নিজ মাযহাবের আগাগোড়া কট্টরপন্থী বা সারাদিন অন্য মাযহাবের ইমামদের ছোট করতে ব্যস্ত থাকা একজন মানুষের তুলনায় আমার কাছে অন্য মাযহাবের বিনয়ী আদবওয়ালা একজন মানুষ অনেক বেশি উত্তম।কিন্তু কোনো মাযহাব বা শায়েখের অন্ধ অনুসরণ (তাকলীদ) করার মানসিকতা রাখা যাবে না।জেনে-শুনে-বুঝে সহীহ হাদিসের চেয়ে দূর্বল হাদিসকে প্রাধান্য দেয়া যাবে না। আমরা কেউই ভুলের উর্ধ্বে নই।তাই একে অপরের ভুল ত্রুটি মেনে নেয়ার মতো সহনশীলতা থাকতে হবে।আমি এমন কাউকে চাইছি যিনি নিজের অবস্থান থেকে আন্তরিকভাবে দ্বীন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেন। কখনো অসাবধানতায় মাসে দু-একবার সালাত কাযা হয়ে যেতে পারে। কিন্তু নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একাধিক ওয়াক্ত সালাত কাযা করা আর ভুল নয়, সেটা গাফিলতি। একইভাবে, প্রতিনিয়ত ফিমেইল কলিগ বা কাজিনদের সাথে আড্ডা, হাসাহাসি করা কোনো সাধারণ ভুল নয়। আমি যাদের প্রতি আগ্রহী নই ~ – সঠিক আকিদা (আহলে সুন্নাহ ওয়াল জামাআ) অনুসরণ করেন না। – অলসতা করে প্রতি সপ্তাহেই একাধিক ওয়াক্ত সালাত কাযা করেন। – নিয়মিত জামাআতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না। – দৃষ্টির হেফাজত এবং নন-মাহরাম সম্পর্ক মেইনটেইন করার কোনো চেষ্টা করেন না। – অতীতে হারাম সম্পর্কের ভিতরে ছিলেন । – এবং যাদের উদ্দেশ্য পাত্রীর ছবি চাওয়া।(কারণ পাত্র বাদে অন্য কোনো নন-মাহরাম ছবি দেখবেন না, সেটার কোনোই নিশ্চয়তা নেই।)
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) চাঁদপুরের আশে পাশের জেলা হলে ভালো হয়। অন্য জেলা হলেও সমস্যা নেই ইনশাআল্লাহ।কিন্তু বর্তমান ঠিকানা অবশ্যই ঢাকা হতে হবে।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 76 ভিউস