male
বায়োডাটা নাম্বার
AH-116963
পাত্রী
জন্ম তারিখ 1998-12-19
জাতীয়তা বাংলাদেশী
852 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ 1998-12-19
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: ২৬১৫
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান জেলা নোয়াখালী
বর্তমান বিভাগ চট্টগ্রাম বিভাগ
স্থায়ী জেলা নোয়াখালী
স্থায়ী বিভাগ চট্টগ্রাম বিভাগ
জন্মসন (আসল) ১৯৯৮
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'৬''
ওজন ৭১ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা প্রবাসি
মাসিক আয় 120000
ঠিকানা
স্থায়ী ঠিকানা নোয়াখালী, সদর, নোয়ান্নই ইউনিয়ন ।
বর্তমান ঠিকানা দুবাই, ইউনাইটেড আরব আমিরাত
কোথায় বড় হয়েছেন? (Required) নোয়াখালী
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৪
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A-
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৭
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা বি এস সি দ্বিতীয় বর্ষ পর্যন্ত পরীক্ষা দিয়েছে এরপরে প্রবাসে চলে আসা।
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নোয়াখালী কলেজ
পাসের সন ২০২০
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ইসলামিক অনলাইন মাদ্রাসায় পড়তেছি
পারিবারিক তথ্য
পিতার পেশা ব্যাবসা
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বিবাহিত সংসার করতেছে।
ভাইদের সম্পর্কে তথ্য ঢাকায় চাকরি করতেছেন। একটা টেইলারিং কোম্পানিতে।
চাচা মামাদের পেশা চাচারা প্রতিদিন তিনজন প্রবাসে আছে, আরেকজন বাড়িতে কৃষিকাজ করে। মামা বড় জন চট্টগ্রামে ভালো চাকরি করেন আ্যলুমিনিয়াম ডিপার্টমেন্টে। মেজো মামা বাড়িতে ব্যবসা করে। ছোটমামা উকিল।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত সম্মানের সাথে চলার মতো আলহামদুলিল্লাহ, সামাজিক অবস্থা সম্ভ্রান্ত এবং সম্মানিত।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) সবাই ইসলামের বিধি বিধান মেনে চলে, এক কথা বলতে গেলে সবাই প্র্যাকটিসিং এ আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করি দ্বীন মেইনটেইন করার।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) হ্যা,আলহামদুলিল্লাহ
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) হ্যা,আলহামদুলিল্লাহ।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? হ্যা, আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ২০১৯ এর পর থেকে, আগেও পড়া হতো বাট নিয়মিত না।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? হ্যা, সব সময় চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? শালীন পোশাক এবং সুন্নতি পোশাক (জুব্বা) আলহামদুলিল্লাহ।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) খিলাফায় বিশ্বাসী, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে আল্লাহর বিধান চলবে এছাড়া আর কোনো রাজনৈতিক দর্শন নেই।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? সব সময় নিজেকে বিরত রাখতে চেষ্টা করি
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) না, আলহামদুলিল্লাহ
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) এখনো না, নিজেকে গড়ে তোলার চেষ্টা করতেছি, আল্লাহ যদি কবুল করে অনেকগুলো স্বপ্ন আছে।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) আল্লাহ ওয়ালাদের, আল্লাহ পাকের বিশেষ বান্দাদের কবর জিয়ারত করা যায় কিন্তু আমাদের সমাজে বর্তমান যেগুলো প্রচলন আছে সেগুলো শিরক।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ইসলামিক সমস্ত বই পছন্দ তবে ১.আর রাহীকুল মাখতুম (রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জীবনী নিয়ে) ২. চিন্তাপরাধ ৩.আগামী দিনের বিপ্লবের ঘোষণাপত্র। (মাইলস্টোন) তালিকায় অন্যতম।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ১. জাকির নায়েক হাফিজাহুল্লাহ ২.মুফতি জসিম উদ্দিন রহমানি ৩.শায়েখ আহমাদউল্লাহ ৪. মুফতি হারুন ইজহার ৫. আসিফ আদনান গং
নিজের সম্পর্কে কিছু লিখুন আসলে দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক একেবারে কম, যতটুকু প্রয়োজন অতটুকুই এর থেকে বেশি না, এর মানে এই না যে দুনিয়া সম্পর্কে একেবারে অজ্ঞ, বরং দুনিয়া থেকে আখেরাতকে বেশি প্রাধান্য দেই, শান্তিপ্রিয় মানুষ, সরলতা, স্বাভাবিকতা,সদাচারিতা, ন্যায় পরায়ণতা,আমানতদারিতা, পরোপকারিতা, অকৃতিমত্তা এ সকল গুণ পছন্দ করি এবং নিজের ভিতর ধারণ করার চেষ্টা করি।সংক্ষিপ্ত আকারে নিম্নে কিছু বিষয় শেয়ার করছি আমার সম্পর্কে। আমার শখ বলতে জীবনে সুন্নাহ অনুযায়ী প্রচুর পড়ালেখা করতে হবে, বিশেষ করে ইসলামকে চর্চা করতে হবে, কথায় আছে মানতে হলে জানতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গত রমজানে আল্লাহর ঘর কাবা, মক্কা মদিনা ও রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর রওজা মোবারক জিয়ারত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামীন যদি কবুল করেন সামনে মা-বাবা ও স্ত্রী সহ ওমরাহ করার ইচ্ছা আছে। তাছাড়া পৃথিবীর উল্লেখযোগ্য ইসলামিক নির্দশন গুলো আল্লাহতালা কবুল করলে স্ত্রী সহ জিয়ারত করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর আমার স্বপ্ন বলতে আল্লাহ যদি আমার দ্বারা আর্থিকভাবে সচ্ছলতা দান করে তাহলে একটা ইসলামিক এরিয়া তৈরি করব ইনশাল্লাহ। যেখানে বিশেষ করে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করার, আমাদের সমাজ থেকে ইসলামী শিক্ষার অভাবে ছেলে মেয়েদের থেকে নৈতিকতা হারিয়ে যাচ্ছে, আর সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ইসলামী সংস্কৃতি। গত সাত আট বছর থেকে ইসলামিক অনেক বিষয়ে পড়াশোনা করতেছি। এরই ধারাবাহিকতায় এখন ইসলামিক অনলাইন মাদ্রাসায় পড়তেছি। ইসলাম সম্পর্কে জানার আগ্রহের ইচ্চা থেকেই বিয়ের জন্য একজন দ্বীনদারীত্ব কে প্রাধান্য দিয়ে একজন হাফেজা মেয়েকে অর্ধেকদ্বীন হিসেবে বিয়ে করতে চাই। অবস্যই তিনি ছাড়া আমি অপরিপূর্ণ, তাই তিনিই আমার পরিপূরক ও অর্ধেকদ্বীন। সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামীন কবুল করলে আমার একজন দ্বীনদার হাফেজা স্ত্রী প্রয়োজন মনেকরি যেহেতু আমি জেনারেল থেকে উঠে আসা ইসলামী জ্ঞান ও ইলম অনুস্বন্ধানী। আ্ল্লাহ আপনিই কবুলকারী। বিয়ের ক্ষেত্রে আমার কিছু চাওয়া পাওয়া আছে সেগুলো হল:- ১. বিয়েতে যথাসম্ভব খরচকে সীমিত রাখবো । যেই বিয়েতে খরচ কম, সেই বিয়ে সবচেয়ে উত্তম। বিয়েকে অপচয়, অপব্যয়, বেপর্দা ও বিজাতীয় সংস্কৃতি এবং যৌতুক ইত্যাদি থেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। সে ক্ষেত্রে আমার চাওয়া হল কোন এক শুক্রবারে বাদ জুমা বিয়ের সময় ধার্য করবো ইনশাআল্লাহ। ২. দেনমোহর নগদ হবে। দেনমোহর বেশি দেওয়া কখনোই মেয়ের নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু নগদ দিতে পারি ততটুকুই দেনমোহর হবে ইনশাআল্লাহ। ৩. আমার জন্য পাত্রী দেখে নেয়া মুস্তাহাব। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানোর নামে যে বেপর্দা প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সুন্নাতের পরিপন্থী ও পরিত্যাজ্য। সুতরাং সুন্নাহ্ অনুযায়ী খুবই ছোট পরিসরে পাত্রী দেখতে যাবো ইনশাআল্লাহ। ৪.বিবাহের অনুষ্ঠান বলতে একটিই অনুষ্ঠান হবে। সেটি হলো ওয়ালিমা। লাইলাতুল হায়াতের (প্রথম রাত) পর ওয়ালিমা করা সুন্নাত। ওয়ালিমা আমারপক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। মেয়েপক্ষ থেকে কোন অনুষ্ঠানে ইসলামে নেই, অন্যদিকে মেয়েদের উপর চাপিয়ে দিয়ে বরের পক্ষ থেকে শত শত লোক বরযাত্রী হয়ে মেয়েদের বাড়ি যাওয়ার যে প্রচলন আমাদের দেশে রয়েছে এটা নিঃসন্দেহে বিদআত এবং মেয়েদের পরিবারের উপর বিরাট জুলুম।
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? নিজেকে গড়ে তোলার পাশাপাশি ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আমাকে একজন চক্ষু শীতলকারী হাফেজা অথবা আলেমা দান করেন একজন ওয়াইফ হিসেবে তাহলে একটা মাদ্রাসা দেওয়ার ইচ্ছা আছে, প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ছেলেমেয়ে উভয় থাকবে। তারপরে শুধু মেয়েদের মানে মহিলা মাদ্রাসা নিয়ে কাজ করার কাজ করার প্রবল ইচ্ছা আছে।
অবসর সময় কিভাবে কাটান? (Required) আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত, বই পড়া, বিভিন্ন ধরনের ইসলামি লেকচার শুনা আর লেখালেখির মাধ্যমে।
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) সব সময় চেষ্টা করি জামাতের সাথে আদায় করার জন্য, মাঝেমধ্যে মিস হয়ে গেলে নিজে নিজে পড়েনি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) প্রবাসে থাকি, তাই কোন দায়িত্ব পালন করার সুযোগ নেই, তবে সব সময় পরিবারের সাথে কথা বলি। তাদের প্রয়োজন গুলো মেটাতে চেষ্টা করি আল্লাহর রহমতে।
আপনি কি ধুমপান করেন? (Required) না
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? যেহেতু আদম (আ.) ও হাওয়া (আ.) এর বিয়ে জান্নাতে হয়েছিল। প্রত্যেক নবীদের কয়েকটি উল্লেখযোগ্য প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল বিয়ে। বিয়ের গুরুত্ব কোরআন হাদিসে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। হে যুবসমাজ! তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তাদের বিয়ে করা কর্তব্য, কেননা বিয়ে হল দৃষ্টি নিয়ন্ত্রণকারী, ও ইন্টারকোর্স এর মাধ্যমে অঙ্গের পবিত্রতা রক্ষাকারী (মিসকাত) তোমাদের মধ্যে যারাই স্ত্রীর অধিকার আদায়ের সমর্থ্য রাখো, তারা যেন অবশ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয় (বুখারী) যখন কোন বান্দা বিবাহ করলো, সে যেন তার ঈমানের অর্ধাংশ পূরণ করল। (মিসকাত) স্ত্রীগণ তোমাদের পোশাক স্বরূপ, এবং তোমরা স্ত্রীদের পোশাক স্বরূপ। ( সূরা বাকারা : আয়াত ১৮৭)
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? অনলাইনে, আর আমরা একসাথেই নিজেরাই পড়াশোনা করব।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, নিজে প্রতিষ্ঠা দেওয়ার (মহিলা মাদ্রাসা) স্বপ্ন আছে, আল্লাহ আমার স্বপ্নটাকে কবুল করুক।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাড়িতেই পরিবারের সাথে থাকবে। চেষ্টা করব দুবাই নিয়ে আসার। ইনশাআল্লাহ
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? না, ইনশা আল্লাহ।
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? আর্থিক অবস্থা
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্বামী স্ত্রীর নেতা নয়, বরং দায়িত্বশীল অভিভাবক (ক্বাওয়্বাম) – যে তার স্ত্রীকে সম্মান, ভালোবাসা, নিরাপত্তা, ভরণ-পোষণ ও ধর্মীয় পথে সহযোগিতা করে। ইসলাম পরিবারকে শান্তি, ভালোবাসা ও সম্মানের ঘর বানাতে চায়—এটাই স্বামীর প্রধান দায়িত্ব।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? একক পরিবারে
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) আইফোন ল্যাব অপারেশন ইনচার্জ এবং হার্ডওয়ার টেকনিশিয়ান। দুবাই। প্রবাসী পেশা নিয়ে কিছু কথা আমি বলতে চাই, অনেক অভিভাবকরা আছে প্রবাসী নাম শুনলে আর মেয়েকে বিয়ে দিতে চায় না।দুঃখজনক হলো অনেক প্রবাসীও তার মেয়েকে কোন প্রবাসী কাছে বিয়ে দিতে চায় না। এই বিষয়ে কিছু উল্লেখযোগ্য কারণ আছে। কিন্তু প্রবাসী শুনলেই বিবেচনা ও ছেলের সম্পর্কে না জেনেই না করে দেওয়া কিছুটা হীনমন্যতা। এ বিষয়ে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের দেশ দরিদ্র দেশ, ইসলামিক রুলস বা শরীয়াহ ফলো না করা এরসাথে ব্রিটিশদের ছাপিয়ে দেওয়া গণতান্ত্রিক শিরকি নীতি ফলো করায় দেশের অর্থনীতি বা চাকরি, ব্যবসা এগুলা পরিস্থিতি একদম নিম্নমানের। এজন্য অনেক শিক্ষিত ছেলেকে ভালো কিছু করার জন্য দেশ ছাড়তে হয়। তারই ধারাবাহিকতায় আমার দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা ছিলো। আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই আর্থিক সফলতার পর্যায়ে এজন্য আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহতালার কাছে। সামনে দেশে এবং প্রবাসে ব্যবসা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। অভিভাবকদের প্রতি আমার একটাই দাবি প্রবাসীদের আপনারা ছোট করে দেখবেননা।
বিশেষ কিছু যদি জানাতে চান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম জীবনসঙ্গিনী সম্পর্কে যেগুলো বলেছেন আসলে এমনটাই চাই অর্থাৎ যাকে দেখলে চক্ষু শীতল ভাবে অন্তর জুড়িয়ে যাবে, এবং হাদিসে আছে পৃথিবীতে সবচেয়ে উত্তম বা সবচেয়ে উৎকৃষ্ট নেয়ামত হলো উত্তম জীবনসঙ্গিনী, তো তেমন একজন জীবনসঙ্গীনী চাই।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২২ বছরের ভিতরে
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা, ফর্সা, উজ্জ্বল ফর্সা
নূন্যতম উচ্চতা
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হাফেজা অথবা আলেমা, বা এইচএসসি সমমান।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) হ্যা
পেশা (Required) ছাত্রী।
অর্থনৈতিক অবস্থা দ্বীনদার মেয়ে হলেই হবে, অর্থনৈতিক অবস্থা তেমন গুরুত্বপূর্ণ না।
পারিবারিক অবস্থা (Required) ইসলামিক ফ্যামিলি।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন শান্তিপ্রিয় মানুষ, সরলতা, স্বাভাবিকতা,সদাচারিতা, ন্যায় পরায়ণতা,আমানতদারিতা, পরোপকারিতা, অকৃতিমত্তা এ সকল গুণ পছন্দ করি এবং নিজের ভিতর ধারণ করার চেষ্টা করি সর্বোপরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম জীবনসঙ্গিনী সম্পর্কে যেগুলো বলেছেন আসলে এমনটাই চাই অর্থাৎ যাকে দেখলে চক্ষু শীতল হবে অন্তর জুড়িয়ে যাবে, এবং হাদিসে আছে পৃথিবীতে সবচেয়ে উত্তম বা সবচেয়ে উৎকৃষ্ট নেয়ামত হলো উত্তম জীবনসঙ্গিনী, তো তেমন একজন জীবনসঙ্গীনী চাই।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) নোয়াখালী, অথবা নোয়াখালীর আশেপাশের জেলা। ঢাকা চট্টগ্রাম হলেও চলবে।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 852 ভিউস