male
বায়োডাটা নাম্বার
AH-117405
পাত্র
জন্ম তারিখ(আসল) 1989-11-18
জাতীয়তা বাংলাদেশী
599 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রীর বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 1989-11-18
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্মসন (আসল) ১৯৮৯
গাত্রবর্ণ শ্যামলা
উচ্চতা ৫'৪''
ওজন ৬৬ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা বিএসসি ইঞ্জিনিয়ার
মাসিক আয় 30000
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ঢাকা বিভাগ
বর্তমান জেলা ঢাকা
বর্তমান থানা/উপজেলা উত্তরা পশ্চিম
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ বরিশাল বিভাগ
স্থায়ী জেলা বরিশাল
স্থায়ী থানা/উপজেলা বরিশাল সদর
ঠিকানা
স্থায়ী ঠিকানা Baghia, Lakota road, Barishal sadar.
বর্তমান ঠিকানা Uttara, Dhaka
কোথায় বড় হয়েছেন? (Required) Barishal
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A-
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ কারিগরি / ভোকেশনাল
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০০৬
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? না
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা Diploma
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম Barishal polytechnic institute
পাসের সন 2011
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা BSC in Civil Engineering
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা বিল্ডিং ডিজাইন এর কাজ করি।
পারিবারিক তথ্য
পিতার পেশা Business
মাতার পেশা Na
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ১জন
ভাইদের সম্পর্কে তথ্য ভাই হচ্ছে আমার বড়, সে বিবাহিত। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। বি এস সি কমপ্লিট করেছে, এখন শিক্ষাগত পেশায় আছেন।
চাচা মামাদের পেশা তিন জন চাচা, চার জন মামা। চাচারা বেশিরভাগই কৃষি কাজে নিয়োজিত তারা নিজেদের পানের বিজনেস করে। বড় মামা মারা গিয়েছেন, মেঝ মামা ইঞ্জিনিয়ার,সেজ মামা চাকরি করেন, ছোট মামা মুফতি মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল হিসেবে আছেন।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ আমার আর্থিকভাবে স্বাবলম্বী। পরিবারে আর্থিক কোন প্রবলেম নেই। আল্লাহ তাআলা অনেক ভালোভাবে রেখেছেন এবং অনেক অর্থ সম্পদ দিয়েছেন। এখন যে কথাগুলো লিখবো এ কথাগুলো পড়ে কেউ ভুল বুঝবেন না। এটা দেখার কারণ হচ্ছে অনেকেই হয়তো ভাবে যে আমি এখন কিছু করছি না তাহলে মনে হয় আমি আমার পরিবারের দায়িত্ব নিতে পারব না। আমি অনেকগুলোই বায়োডাটা পড়েছি যেখানে তারা আর্থিক বিভিন্ন সমস্যা বাবার বাড়ি থেকে টাকা পাঠানো এইটা নিয়েই অনেকে ডিভোর্স হয়ে যায়। আমাদের মূলত হচ্ছে ল্যান্ড বিজনেস। এটা আব্বা দেখাশোনা করে। ঢাকার উত্তরাতে আমাদের নিজের ফ্লাট আছে (যেখানে আমি এবং আমার মেয়ে থাকি) এবং সাভারেও বেশ কিছু জমি কেনা আছে। আমাদের বরিশালের নিজেরা যে বাড়িতে থাকি সেটা তিন তলা এবং আরেকটি চারতলা বিল্ডিং আছে যেটা গ্রামীণ এবং রবি কোম্পানির কাছে ভাড়া দেয়া, বেশ কিছু দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং আরো বেশ কিছু ভাড়া ১তলা বাসা আছে। আরো বেশ কিছু জমিয়ে আছে প্রয়োজন হলে সেখানে কিছু তৈরি করা যাবে। আমি আল্লাহর কাছে আর কোন অর্থ সম্পদ এগুলো চাই না। চাই শুধু একটু ভালো থাকার জন্য, আল্লাহ যা দিয়েছে অনেক দিয়েছে হয়তো এরকম অনেককেই সে দেয়নি (আলহামদুলিল্লাহ)। যে হয়তো আমার কাছে আসবে সে হয়তো বুঝতে পারবে। আমার জমি, জামা, টাকা, পয়সা বাড়িঘর এটার প্রতি কোন লোভ লালসা নেই। যে আমাকে অনেক বড় হতে হবে অনেক গাড়ি বাড়ি করতে হবে এটার প্রতি আমার কোন আকাঙ্ক্ষা নেই। আমার শুধু একটাই চাওয়া আমি যেন হালাল ভাবে ইনকাম করে শুধু নিজে এবং আমার পরিবারের যেন যতটুকু দরকার আল্লাহ যেন ততটুকু দিয়েই বাঁচিয়ে রাখেন।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আলহামদুলিল্লাহ আমরা সবাই দিনের পরিবেশে বড় হয়েছি এবং আমাদের বাসার সবাই পর্দা মেইনটেইন করার সব সময় জন্য চেষ্টা করে। আমার আব্বা, আম্মা দুজনেই হাজী। একবার বড় হজ করেছেন এবং আরেকবার ওমরা করেছেন। আমার আব্বা সবসময়ের জন্যই সুন্নতি ভাবে পাঞ্জাবি,পায়জামা পড়ে এবং আমার মা সবসময় পর্দার সহিত চলাফেরা করেন। দিনের প্রতি আমরা অনেকটাই সচেতন। সবচেয়ে বেশি আমি এটার উপরে গুরুত্ব দেই এবং আমি চাই আমার জীবনে যে আসবে সে নিজে ইচ্ছা থেকেই পর্দা করবে এবং পর্দার গুরুত্বটা যে কতটা সে নিজে উপলব্ধি করবে। সর্বপ্রথম হচ্ছে দুনিয়া নয় আল্লাহ তায়ালার ভয় ভিতরে লালন করা।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) জি, কিন্তু দাড়ি কম।
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) জি
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোটবেলা থেকেই যখন বুঝতে শিখেছি তখন থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জি
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? চেষ্টা করি
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? সুন্নাত মেনে শার্ট প্যান্ট পড়া হয়
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) বাংলাদেশ জামাত ইসলাম
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? মাঝে মাঝে হয় কিন্তু খুবই কম।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) হাই প্রেসার আছে।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) মাজারে যাওয়াটা বা কিছু চাওয়া এটা শিরক করা
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি, চরিত্র গঠনের মৌলিক উপাদান, ইসলাম ধর্ম গ্রহণের
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) আবু তোহা আদনান, মুফতি আমির হামজা, নজরুল ইসলাম কাসেমী
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি সবসময়ের জন্য সুন্নত তরিকায় চলার চেষ্টা করি। এবং সবসময়ের জন্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।এ আই আইহয়তো বা মাঝে মাঝে লেইট হয়ে যায়। আমি মিথ্যাবাদীকে খুব ঘৃণা করি, সত্য বলাটাই বেশি পছন্দ করি। কখনোই একেবারে ঠেকে না গেলে মিথ্যা বলি না। আমার জীবন যাপন একেবারে সহজ এবং সাধারণ। আমি খুব সিম্পল ভাবে চলাফেরা করতে পছন্দ করি এবং অনুষ্ঠান বিয়ে বাড়ি, কোলাহল যেখানে এগুলো এড়িয়ে চলি বা যেতে ভালো লাগেনা। চুপচাপ থাকা খুব পছন্দ করি। অকারনে বাইরে ঘোরাঘুরি, বন্ধুদের সাথে আড্ডা একদমই পছন্দ করি না। আসলে এই যুগে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারি না, কারণ এখানে সবাই মিথ্যার আশ্রয় নেয় এবং সবার ভিতর অহংকার কাজ করে। আমার নিজের বন্ধু সংখ্যাও খুবই কম,কারণ আমি সবার সাথে বন্ধুত্ব করি না। আমার সাথে যার মিলে যায় এরকম মানুষের সাথেই আমি বন্ধুত্ব করি। আমি বেশি অর্থশালী বা প্রভাবশালী লোকদেরকে ঘৃণা করি তাদের সাথে খুব কম মিলি। তারা যতটাই বলুক তাদের টাকা পয়সা থাকলে তাদের ভিতরে কেমন জানি একটা মানে ভিতর থেকেই একটা অন্যরকম ব্যবহার চলে আসে দেখলে বোঝা যায় যে মানুষটা তার কোয়ালিটি বোঝাতে চাচ্ছে। আল্লাহ যদি চায়, যে আমার জীবন সঙ্গী হবে সে বুঝতে পারবে যে, তাকে টাকা, পয়সা দিয়ে ভরিয়ে না রাখতে পারলেও তাকে ভালবাসার কোন কমতি হবে না। আমি মনে করি একটা মানুষ সে তার পরিবার সবাইকে ছেড়ে আমার কাছে আসবে আমি যদি তাকে একা রেখে বাইরে বন্ধু বা অন্যদের সাথে সময় কাটাই সেটা তার উপরে অন্যায় করা হবে। আমি মনে করি ঘরে একজন দ্বীনদার স্ত্রী থাকলে তার জীবনে আর কোন কিছুই প্রয়োজন হয় না। আমি গোছানো স্বভাবের এলোমেলো, অগোছানো, অপরিষ্কার একদম পছন্দ করি না। সবসময়ই ঘরকে সাজানো গোছানো দেখতে ভালো লাগে এবং সেভাবেই রাখার চেষ্টা করি। আমি যখন ইঞ্জিনিয়ারিং চাকরি করেছি কখনো এক টাকাও হারাম খাইনি বা কোন কারো কাছ থেকে এক কাপ চাও খাইনি। চাও খেলে হয়তো মনে করবে এটা ইঞ্জিনিয়ার কে একটু খুশি করলাম যাতে সে আমার কাজগুলো সঠিকভাবে করে দেয়। আল্লাহর কাছে সব সময় বলি এবং নামাজে জায়নামাজে বসে বলি আল্লাহ কখনো হারাম খাওয়াবেন না হারাম একটা টাকাও জানি আমার পেটে প্রবেশ না করে। আমি উচ্চ আকাঙ্ক্ষা করা মানুষ পছন্দ করি না। আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্টিকারীকে বেশি পছন্দ করি। যেভাবেই আছে সে যে যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং বলে আলহামদুলিল্লাহ আল্লাহ অন্য সবার চোখে আপনি আমাকে ভালো রেখেছেন। আমার যখন কোন খারাপ সময় বা প্রস্তুতি আসে তখন আমি ভাবি আমার চেয়েও তো অন্য মানুষ অনেক কষ্টে আছে, খারাপ অবস্থায় আছে আমি কেন ধৈর্য হারিয়ে ফেলছি । আমি অনেক ভালোই আছি তার চেয়েও তো অনেক ভালো। বেশি সাজগোজ করা আমি পছন্দ করি না আল্লাহতালা দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাকে যেইভাবে বানিয়েছেন এটাই দেখতে আমি বেশি সুন্দর সেটাকে যদি বেশি সুন্দর করতে যায় সেটা বরং খারাপি হয়ে যায়। আমি পর্দাশীল নামাজী এবং ধৈর্যশীলদের পছন্দ করি। যে কিনা আমার ভুল ধরিয়ে দিবে এবং আমার কে বিভিন্ন ইসলামিক কাজে উৎসাহ প্রদান করবে। কোনটা ভুল কোনটা সঠিক সে আমাকে বলবে। যে এই কাজটি সঠিক হচ্ছে না বা আমার করা ঠিক হবে না। আমি এরকম একটি মানুষ চাই। একজন মানুষ আর একজন মানুষের আয়না স্বরূপ। আমি প্রচুর ধৈর্যশীল সমস্ত প্রস্তুতিতে নিজেকে সামলে নিতে পারি এটা আল্লাহতালা দেওয়া একটা অশেষ নেয়ামত। বিশ্বাস করুন আমি অন্যায় দেখতে পারি না। সেটা যদি আমার বাবা-মাও করে সেখানে আমি প্রতিবাদ করি, হয়তো এজন্য আমি একটু সবার চোখে অন্যরকম সবাই আমাকে ভালো চোখে দেখে না। মানুষের সাথে মানুষ গীবত করে একজনের পিছনে আরেকজন সমালোচনা করে এটা একদম পছন্দ করি না। আমি যখন অন্য কারো কাছ থেকে কষ্ট পাই তাকে আমি কখনো আঘাত করতে পারি না। দেখা যায় তার কাছ থেকে দূরে সরে যাই চুপ করে থাকি কিন্তু তাকে বুঝতে দেই না যে আমি তার কথাতে বা তার কাজে কষ্ট পেয়েছি। আমাকে সবাই উপর থেকে দেখলে মনে করে অনেক শক্ত মনের মানুষ বা আমি সবকিছুই ইজিলি নিতে পারি বা খুব হার্ড মনের মানুষ। কিন্তু অল্পতেই আমি কষ্ট পেয়ে যাই, কিন্তু সেই কষ্টটা কারো কাছে আমি প্রকাশ করি না। কেউ কখনো আমাকে দেখে বুঝতেও পারে না। আমি হাজার কষ্টের মাঝেও এমন ভাবে চলাফেরা করি থাকি যাতে মনে হয় আমার কিছুই হয়নি। কাছের মানুষের থেকে অনেক ধোঁকা খেয়েছি, বার বার বিশ্বাস ভেঙেছে , আশা করি আল্লাহ আমাকে আর কোন ধোকা বা কষ্ট কারো মাধ্যমে দিবে না।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আল্লার রাস্তায় দিনের জন্য জিহাদ করা
অবসর সময় কিভাবে কাটান? (Required) মেয়েকে নিয়ে ঘুরতে যাই বা ওর সাথে গল্প করে
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) সবসময়ের জন্য চেষ্টা করি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) এগুলো আসলে লিখে বোঝানো যায় না। আমি যখনই বাসায় থাকি তখনই চেষ্টা করি বাসায় পরিষ্কার করেছেন না রাখার। যেটা আমার নিজের কাছে মনে হয় এই কাজটি করা উচিত সেটা আমি অন্যকে না বলে নিজেই করে ফেলি। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। এবং আমি সবসময় জন্য গুছানো স্বভাবের।
আপনি কি ধুমপান করেন? (Required) না
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ বিয়ে করেছি ২০১৫ , ডিভোর্স ২০২৫ জুলাই মাসেই আমার ডিভোর্স হয়েছে। আসলে আমার ওয়াইফ অন্য জায়গা সম্পর্কে জড়ানোর কারণে সে আমার কাছ থেকে চলে গিয়েছে। এটা শুধু একবার নয় বিয়ের পরে সে অনেকবার বিভিন্ন জনের সাথে সম্পর্কে জড়িয়েছে। আমি তাকে অনেক সুযোগ দিয়েছি তাকে বুঝিয়েছি কিন্তু সে যখন বলি তখনই সে বুঝতে পারে কিছুক্ষণ পরে এসে যে অন্যায়টা ধরা পড়ে যায় সেটা রেখে সে আর একটি অন্যায় কাজে আবার লিপ হয়ে যায়। শেষ কথা হচ্ছে মানুষের যদি চরিত্র খারাপ হয়ে যায় সেটা আর কখনো ভালো করা যায় না। আর এই সমস্যাটা তার বিয়ের আগে তার পরিবারে থাকা অবস্থায় হত তারা এটি প্রকাশ করেনি আর এটা প্রকাশ করার কথা ও না। আর সেই এত পরিমাণে মিথ্যা কথা বলে কিরা কাটে, মিথ্যা কথা বলে, কোরআনে হাত দিয়ে মিথ্যা কথা বলে, প্রতি কথায় কথায় তার মিথ্যা, তার পরিবারও সবাই মিথ্যাবাদী তার বাবা-মা ভাই-বোন সবাই মিথ্যা কথা বলায় অভ্যস্ত। দেখা যায় মেয়ে যখন তাদের বাসায় বেড়াতে যায় আমার কাছে কোন কিছু না বলেই সে মেয়েকে বিনা পর্দায় বাসার বাইরে বন্ধুদের সাথে ঘুরতে পাঠিয়ে দেয়। আর আমি ফোন দিলে বলে বাসায় আছে ঘুমাচ্ছে বা ওয়াশরুমে আছে। একটি মেয়ে বাচ্চা আছে। (৯ বছর) ও আমার সাথে থাকে। এই বিষয়ে যদি আরো কেউ জানতে চান সেটা সরাসরি আরও জানানো হবে।
আপনার সন্তান আছে কিনা? জি
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হচ্ছে একটি ভালবাসার বন্ধন। একজন আরেকজনের লাঠি স্বরূপ। নিজেকে খুব একা মনে হয়,আসলে কষ্ট শেয়ার করার মত একজন ভালো দ্বীনদার মানুষ চাচ্ছি। আমাকেও আল্লাহর পথে চলতে সাহায্য করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন এবং বলবেন এটাই আমাদের করা উচিত। দুনিয়ার ভিতরে যাই কিছু হয়ে যাক না কেন সে কখনো হাত ছেড়ে দিবে না, সবকিছুুর মাঝেই বলবে আমি তো আছি।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? আমার চাওয়াটাই হচ্ছে সে পর্দা করবে
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইচ্ছা আছে ঢাকাতে থাকার।
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? না
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? যে মানুষটা আমার কাছে আমার স্ত্রী হিসেবে আসবে তার সমস্ত দায়িত্বই তো আমার। এখানে উল্লেখ করার মতো মনে হয় কিছু নেই
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? একক পরিবারে
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) আমি আসলে পড়াশোনা করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে। আমার ডিভোর্সের পরে চাকরি ছিল সেটা ছেড়ে দিয়েছি, কারন আসলে আমি আর আমার মা, আমার মেয়ে এখন থাকছি ঢাকাতে।ওর পড়াশুনা চলতেছে, মা তো আগে কখনো ঢাকাতে থাকে নি, সে রোড-ঘাট এগুলো চিনে না। তাই এগুলোর জন্য আমাকে চাকরিটা ছেড়ে দিতে হয়েছে।মেয়েকে পড়াশোনা করানো মাদ্রাসা নিয়ে আসা-যাওয়া করা কোচিং এ নিয়ে যাওয়া। ওর ভবিষ্যতে তো আর নষ্ট করে দিতে পারি না। ও নাযেরা করতেছে তাই সকালে রাতে দুইবার যেতে হয়। কোন চাকরি করার পাশাপাশি তো এটা করা সম্ভব না। তাই সামনে হয়তো ব্যবসা করার ইচ্ছা আছে কোন একটা ব্যবস্থা হয়ে গেলে নিজেই হয়তো কোন বিজনেস শুরু করব। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আবার নতুন কোথাও চাকরিতে ঢুকে যাবো। কিন্তু আসলে চাকরি করার ইচ্ছা নেই ব্যবসা করাই হয়তোবা হবে দেখি আল্লাহ ভরসা। একটি গার্মেন্টস এর সাথে ইনভেস্টার হিসেবে আছি ওখান থেকে কিছু প্রফিট পাচ্ছি প্রতি মাসে। অনলাইনে কিছু করার চেষ্টা করছি, যখন বাসায় থাকতে হচ্ছে তাই। (বিশেষ একটা কথা জানাতে চাই যে আমি এখন যদি চাকরি না করি তাহলে আমার পরিবার এমনটা নয় যে আমার পরিবার আমি চালাতে পারবো না। এ কথাটা লেখার কারণ হচ্ছে অনেকেই বেকার ভেবে বিয়ের ব্যাপারে আগ্রহী হন না)
বিশেষ কিছু যদি জানাতে চান এখন বর্তমানে কিছুই করি না
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৫-৩১
গাত্রবর্ণ শ্যামলা
নূন্যতম উচ্চতা ৫'
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হাফেজা অথবা এসএসসি
বৈবাহিক অবস্থা ডিভোর্স
জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) পরিপূর্ণ পর্দা করা
পেশা (Required) না
অর্থনৈতিক অবস্থা যেটা হোক আমার কোন সমস্যা নেই
পারিবারিক অবস্থা (Required) যে কোনো তবে গরিব হলে ভালো হয়
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন নামাজী,পর্দাশীল, ধৈর্যশীল নম্র এবং ভদ্র। এবং নিজেকে ও বাসাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এ রকম মাইন্ডের। আল্লাহর দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট থাকবে। যখন যেভাবে যে অবস্থায় থাকবে সে অবস্থাকে সে মানিয়ে নিতে চেষ্টা করবে। কারণ মানুষের সব সময় এক রকম দিন থাকে না কখনো খারাপ কখনো ভালো এটাকে মানিয়ে নিতে হবে। হাজার কষ্টের মাঝেও ধৈর্যশীল থাকবে। যত ঝড়-ঝাপটাই আসবে কখনো আমার হাত ছেড়ে দিবে না সব বিপদ আপদে এসে আমাকে সাপোর্ট দিবে সান্ত্বনা দিবে। জীবন চলে গেলেও আল্লাহতালার হুকুম এবং দিনের পর থেকে সে এক চুলও সরবে না। আমিও যদি কখনো তাকে শরীয়ত বিরোধী কোনো কাজ বলি সেটা সে কখনোই মান্য করবে না। হয়তো এমনটা কখনোই হবে না উদাহরণ স্বরূপ বললাম। সে তার সমস্ত কষ্ট, দুঃখ ভালোবাসা আমার সাথে শেয়ার করবে, মন খুলে ভালোবাসবে। আমার একটি মেয়ে আছে তাকে সে তার মেয়ের মতো ভালোবাসবে। তাকে আদর করবে গল্প শোনাবে তার ছোট ছোট আবদার পূরণ করবে। আমার মেয়েটার ভালোবাসার মানুষের খুব অভাব, সে ভালোবাসাকে খুব মিস করে। আমার মেয়ের জন্য তার বেশি কিছু কষ্ট করতে হবে না। আমার মেয়ে এখন বড় হয়ে গেছে সে তার কাজগুলো নিজেই করতে পারে শুধু আদর, ভালোবাসা এবং একটু টেক কেয়ার করলে হবে। তার মা বিভিন্ন জায়গায় সম্পর্ক করার কারণে মেয়েকে শত্রু মনে করত ভাবতো মেয়ে বাবাকে বলে দিবে তাই ওর সাথে খারাপ ব্যবহার করতো ওকে গায়ে হাত তুলত যেটা ও খুব কষ্ট পেতো। আমার মেয়েটা খুব আবেগী ওকে একটু ভালোবাসা আদর করা জড়িয়ে ধরা আম্মু বলা খুব পছন্দ করে। এই কাজগুলো করলে সে অল্পতেই তার প্রতি খুব ভক্ত হয়ে যায়। তার কাছে অনুরোধ থাকবে যেটা আমার মেয়ে কষ্ট পায় বা ভাবে সে সবার কাছে বোঝা হয়ে গেছে অনুরোধ থাকবে এমন কিছু করবে না। দেখুন আমি অনেক বায়োডাটা পড়েছি যেখানে মেয়েদের বেবি আছে তারা বায়োডাটায় উল্লেখ করে দেয় যে আমার মেয়েকে যে বাবা হতে পারবে সেই শুধু যোগাযোগ করবে। কিন্তু যখনই একটি ছেলে ডিভোর্স হয়ে যায় আর তার বেবি থাকে তখন মেয়েরা এখান থেকে দূরে থাকে এবং তাদের বায়োডাটা আবার উল্লেখ করে দেয় বেবি থাকলে যোগাযোগ করবেন না। জিনিসটা কতটা কঠিন সবাই তো মেয়ে কিন্তু দেখুন সবারই ভিন্ন ভিন্ন চিন্তাধারা যখন সে মা হয় তখন তার ছেলে, মেয়ের জন্য বাবা দরকার। যখন থেকে সিঙ্গেল থাকে তখন সে মনে করে আমার একটি হাসবেন্ড দরকার, মা হতে চাই না। যিনি আমার স্ত্রী হয়ে আসবেন তিনিও একজন মেয়ে, তাই মেয়ে হয়ে আমার মেয়ের কষ্টটা হয়তো সে বুঝতে পারবে? সে হয়তো ভাবে যে, যদি কেউ মা হয়ে আসে সে তাকে কষ্ট দিবে, তাকে মারবে, তাকে ভালবাসবে না আদর করবে না। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো পরিবেশ ভালো লাগে এটাই পছন্দ করি। যিনি আল্লাহ ভীরু হবেন। প্রত্যেকটি কাজ করার আগে আল্লাহর কথা মনে করবেন এবং ভাববেন এটার শাস্তি কি হবে। আমাকেও আল্লাহর পথে চলতে সাহায্য করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন এবং বলবেন এটাই আমাদের করা উচিত। আরেকটি কথা সে যেন তার চোখকে সবসময় নিম্নগামী রাখে কারণ মানুষ আমরা যদি উপরের দিকে তাকাতে চাই তাহলে আসলে ভালোর শেষ নেই ভালোর পরেও আরো ভালো ভাবে। আর আমরা যদি আমাদের চেয়ে যারা নিচে তাদের দিকে তাকাই তখন এমনিতেই মনের ভিতর থেকে আসবে আলহামদুলিল্লাহ তার চেয়ে তো আমি অনেক ভালো আছি এটাই আমি বুঝাতে চাচ্ছি। আসলে আমাকে এমন ভাবেই ঠকানো হয়েছে বা ধোকা দেয়া হয়েছে এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমি সবসময়ই তাকে ক্ষমা করেছি এবং সুযোগ দিয়েছি তারপরও সে সেই সুযোগ কাজে লাগিয়ে আবার অন্যায় করেছে। মানুষের ভিতরে যদি আল্লাহতালার ভয় না থাকে, সে কখনোই কোন অন্যায় বা পাপ করতে ভয় পায় না। তার মন মানসিকতা এমন হবে তার ওপরে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, কখনোই সে পর্দা কে ছেড়ে দিবে না বা পর্দা ছাড়া চলবে না। সমস্ত কষ্টের মাঝেও সে সবসময় আমার পাশে থাকবে। কখনোই হাত ছেড়ে দেবে না। আমার আব্বা, আম্মাকে ভালবাসতে হবে। আমি যেভাবে থাকবো সেও সেই ভাবেই থাকবে। আমি যদি না খেয়ে থাকি তাকেও না খেয়ে থাকতে হবে। আর যদি আমি ভালোভাবে চলতে পারি তাহলে সেও ভালোভাবে চলবে এরকম মেন্টালিটির হতে হবে। সর্বোপরি একজন সাধারণ গরিব ঘরের মেয়ে হলেই ভালো হয়। আমি গরিব মানুষদের মন থেকে অনেক পছন্দ করি ভালোবাসি এবং মনের ভিতর তাদের জন্য খুব কষ্ট লাগে মনে হয় আমি যদি তার জন্য সব কিছু দিয়ে দিতে পারতাম। তার জন্য আমি সবকিছু করতে পারতাম আসলে আল্লাহ আমাকে ওইভাবে ক্ষমতা দেয়নি তাই হয়তো করতে পারিনা। আসলে আমার মনের ভিতরে কি আছে আমি জানি না সেটা লিখে প্রকাশ করতে পেরেছি কিনা। কিন্তু দয়া করে কেউ লেখাটি পড়ে যদি কোন জায়গায় কষ্ট পান আসলে আমি কাউকে কষ্ট দিতে চাইনি। হয়তো ভাষায় লিখে প্রকাশ করতে পারেনি ভুল হতে পারে আমার। হয়তো মনের ভিতর যেটা আছে লিখতে গিয়ে সেটা আরো খারাপ হয়ে গেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) বরিশাল, ঢাকা হলে ভালো হয়, কিন্তু যে কোন জেলার হলেই চলবে।
আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? না, আগ্রহী নই
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 599 ভিউস