| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ | 1996-03-10 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান জেলা | ঢাকা |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী জেলা | রংপুর |
| স্থায়ী বিভাগ | রংপুর বিভাগ |
| জন্মসন (আসল) | ১৯৯৬ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'৭'' |
| ওজন | ৬৮ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | স্কুলের শিক্ষক |
| স্থায়ী ঠিকানা | মহাদেবপুর, রংপুর |
|---|---|
| বর্তমান ঠিকানা | সরকারি কর্মকর্তাদের আবাসন, আজিমপুর |
| কোথায় বড় হয়েছেন? (Required) | রংপুর |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | Golden A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৪ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৬ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | B. Sc in Agriculture (Honours) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | Khulna University |
| পাসের সন | 2022 |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | M. Sc in Soil Science, Sher-e-Bangla Agricultural University, Dhaka, 2025 |
| পিতার পেশা | অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী |
|---|---|
| মাতার পেশা | অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ১জন |
| বোনদের সম্পর্কে তথ্য | বোনের পেশাঃ Associate Professor, Department of Political Science, Jagannath University M.S.S in Public Policy (Japan) B.S.S (Hons.) & M.S.S in Government & Politics, Jahangirnagar University বৈবাহিক অবস্থাঃ বিবাহিত বোনের স্বামীর পেশাঃ BCS (General Education) Project Officer, UTRCE, BANBEIS, Dhaka B.S.S (Hons.) & M.S.S in Government & Politics, Jahangirnagar University |
| ভাইদের সম্পর্কে তথ্য | ভাইয়ের পেশাঃ Military Doctor, Bangladesh Army (Major) Pathologist, Shaheed Akhter Hossain BGB Hospital, Satkania, Chattogram MBBS, Rangpur Medical College MCPS in Lab Medicine (BCPS) Diploma in Clinical Pathology (BUP) বৈবাহিক অবস্থাঃ বিবাহিত ভাইয়ের স্ত্রীর পেশাঃ Military Doctor, Bangladesh Army (Major) Child Specialist, Combined Military Hospital (CMH), Rajshahi Cantonment MBBS, Rangpur Medical College Diploma in Child Health (BUP) |
| চাচা মামাদের পেশা | চাচা: দুই জন বড় চাচা মৃত, শিক্ষকতায় জড়িত ছিলেন। বড় আব্বা (ছোট চাচা) গ্রামেই কৃষিকাজ আর দোকান নিয়ে ব্যস্ত সময় কাটান। মামা: তিনজন বড়মামা সিভিল এভিয়েশন থেকে পরিচালক পদে অবসরে গিয়েছেন, উত্তরায় নিজস্ব বাসায় থাকেন। বাকি দুই মামা গ্রামে প্রাইমারি স্কুলের শিক্ষকতার সাথে জড়িত। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত ও সামাজিকভাবে সম্মানিত। রংপুর শহরের ভিতরে ৫ শতক জমির উপরে তিনতলা বাসা এবং বাসা সংলগ্ন ছোট বাগান আছে। গ্রামের বাড়িতে একটি টিনশেড বাংলো বাসা আছে। এছাড়াও গ্রামে বড় ছোট একাধিক জমি, পুকুর, দোকানপাট আছে। অধিকাংশ জমিতেই পরিচিত আত্মীয় স্বজনরা চাষাবাদ করে থাকে। রংপুরের বাসায় দুইটা ফ্লাট ভাড়া দেয়া আছে। জমিজমা, সম্পদের দিক দিয়ে আলহামদুলিল্লাহ সচ্ছল। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ পরিবারের সবাই হেদায়েতের পথযাত্রী। পুরুষ সদস্যরা নামাজের ব্যাপারে যত্নশীল। হালাল উপার্জনের ব্যাপারে সবাই সতর্ক আলহামদুলিল্লাহ। নারী সদস্যরা বোরকা, হিজাবে অভ্যস্ত। মাহরাম, নন-মাহরাম মানার ব্যাপারে কিছুটা শিথিলতা থাকলেও আস্তে আস্তে সবাই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করে নিজেদেরকে পরিবর্তনের চেষ্টায় আছে। বোন তার দুই মেয়েকে নিয়ে মহিলা মাদ্রাসায় যেয়ে দ্বীন শেখার চেষ্টা করছে। ভাই তার সন্তান সহ কুরআন শুদ্ধ করে পড়া শিখছে। আর আমার মা হলো আমার আমলের বন্ধু, সহযোগী এবং সব থেকে বড় অনুপ্রেরণাদানকারী। মোট কথা পারিবারিক ভাবেই দ্বীনের পথে ফেরার প্রচেষ্টা অব্যাহত। প্রতিনিয়ত পরিবারের সবাই মিলে দ্বীনকে বোঝার চেষ্টা করছি এবং সে অনুযায়ী আমলের চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | জি |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | জি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জি প্রতিদিন জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়া হয় এবং তাহাজ্জুদ নামাজের অভ্যাস আছে আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ২০১৪ সাল থেকে |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জি, চেষ্টা করি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জি আলহামদুলিল্লাহ। তবে আরো শুদ্ধ করার প্রয়োজন বোধ করি। ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাবো। কুরআনের ৩০ তম পারা হিফজ করার চেষ্টায় আছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | শার্ট, প্যান্ট, টিশার্ট।। নামাজে গেলে পাঞ্জাবি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | ইসলামী শরিয়াহ |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | না |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | না |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | কবর মাত্র। এটিকে ঘিরে প্রচলিত কর্মকান্ডগুলো শিরক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | ম্যাসেজ (মিজানুর রহমান আজহারি), যে আফসোস রয়েই যাবে (আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ), ইসলামের ইতিহাস (ড. মুহম্মদ ইব্রাহিম আশ শারিকি) |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | মাওলানা তারিক জামিল, মুফতি মুহাম্মদ আব্দুল মালেক রহঃ, শায়খ আহমাদুল্লাহ, আবু তহা আদনান, আসিফ আদনান, মুফতি হারুন হাবিব, জাকারিয়া মাসুদ, শামসুল আরেফিন শক্তি |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | নাই |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি খুব সাধারণ একজন মানুষ। বিশেষ কোনো গুন যেমন নেই, দৃষ্টিকটু কোনো বদঅভ্যাসও নেই। দ্বীনের পথে চলতে চলতে হটাৎ পথ হারিয়ে ফেলে আবার আল্লাহর দয়ায় সেই পথের সন্ধানপ্রাপ্তদের একজন আমি। জাকজমকপূর্ণ জীবনের চেয়ে সাধারণ জীবনযাপনে আগ্রহী। অপ্রয়োজনীয় কথা, কাজ ও অপব্যয় অপছন্দ করি। সত্যের সাথে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি, মিথ্যাকে ঘৃণা করি। প্রতিকূল পরিস্থিতিতে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া, রাগ, ক্ষোভ প্রকাশের চেয়ে ধৈর্য্য, নীরবতা এবং সংযমের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ পছন্দ করি। ছোট থেকে বড় হওয়া পরিবারকেন্দ্রিক ভাবেই। পরিবার এবং পারিবারিক বন্ধনগুলোকে শ্রদ্ধা করি। শুধু আত্মকেন্দ্রিক না থেকে পরিবারের সবাইকে নিয়ে জান্নাতের পথে হাঁটার স্বপ্ন দেখি। একটি আদর্শ দ্বীনি পরিবার গঠনের স্বপ্ন দেখি যেখানে থাকবে তাকওয়া এবং সুন্নাহ, যেখানে থাকবে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ। যেখানে থাকবে যার যার হক তাকে বুঝিয়ে দেয়ার মত পবিত্র পরিবেশ। নিজে কষ্ট করে হলেও অন্যের মুখে হাসি ফুটুক, এরকম ভাবে ভাবতে পছন্দ করি। যেকোনো বিষয়ে একগুঁয়ে মনোভাব অপছন্দ করি, বরং হাসিমুখে গ্রহণ করার মানসিকতাকে পছন্দ করি। মোট কথা, আমি পরিপূর্ণ কেউ না। কিন্তু প্রতিনিয়ত নিজেকে শুধরিয়ে অন্তত সেই পূর্ণতার পথে হেঁটে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া ত্যাগ করতে চাই। আর এ যাত্রায় একজন সহযোগী জীবনসঙ্গীর স্বপ্ন দেখি, প্রতিযোগী নয়। দ্বীন কে আঁকড়ে ধরতে একজন সর্বোত্তম বন্ধুর প্রত্যাশা করি, প্রতিপক্ষ কাউকে নয়। প্রচুর বাগান করার শখ আছে। দুনিয়াবি জ্ঞান তো অনেক হলো, যৌবনের বাকি সময়টুকু জীবনসঙ্গীর সাথে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য উৎসর্গ করতে চাই। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | জীবনসঙ্গিনীকে নিয়ে দ্বীনি মেহনত চালিয়ে যেতে চাই। কুরআন, সুন্নাহ ও সিরাতের জ্ঞান অর্জন করতে চাই এবং আশেপাশের মানুষদের মাঝে ইসলামের দাওয়াত, আমলের দাওয়াত দিতে চাই। সন্তানদেরকে আল্লাহর দ্বীনের সৈনিক, মুজাহিদ রূপে প্রকৃত ইসলামী অনুশাসন ও শিক্ষায় বড় করতে চাই। একটি আদর্শ দ্বীনি পরিবার গঠন করে অন্যদের জন্য দৃষ্টান্ত রেখে যেতে চাই। ইনশাআল্লাহ |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | কুরআন তিলাওয়াত শুনে, জিকির করে, পরিবারের সাথে সময় দিয়ে |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | বাসার ছোট সদস্য হিসেবে তেমন কোনো গুরু দায়িত্ব এসে পৌঁছায় না। তবে মা-বাবার খেদমত, ভাই-বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, ভাতিজা-ভাগ্নিদের কে আদব শিক্ষা দেয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইত্যাদি দায়িত্ব পালন করি। এছাড়াও বড়রা কর্তৃক আদেশকৃত যেকোনো দায়িত্ব পালন করি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জি রাজি |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে করার উদ্দেশ্য নিজের চরিত্রকে হেফাজত এবং দ্বীন কে পূর্নতা দান। বিয়ে একটি পবিত্র বিষয়। আর এই পবিত্রতা ব্যতীত দ্বীনের শুদ্ধতা অর্জন সম্ভব নয়। একটি দ্বীনি পরিবার গঠনের জন্য বিয়ে করতে চাই, দুনিয়াতে মুজাহিদ বংশধর রেখে যেতে চাই যারা হবে আল্লাহর সৈনিক। আমার মতে বিয়ে মানে শুধু দুটি মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের বন্ধন। আল্লাহর দেয়া এই পবিত্র বন্ধনগুলোর যথাযথ হক আদায়ের উদ্দেশ্যে একজন উত্তম, কল্যাণকর এবং দ্বীনদার জীবনসঙ্গীর সন্ধানে বিয়ে করতে চাই। যে মানসিক প্রশান্তি কথা আল্লাহ কুরআনে বলেছেন সে প্রশান্তি পাওয়ার আশায় বিয়ে করতে চাই। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | জি ইনশাআল্লাহ। চেষ্টার কমতি থাকবে না |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | কুরআন হাদিস ভিত্তিক দ্বীনি যেকোনো পড়াশুনায় আপত্তি নেই। বরং আমি চাই দুজনে মিলে দ্বীনের জ্ঞান অন্বেষণ করবো ইনশাআল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | না। ইনশাআল্লাহ স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব আমার। তবে স্বামী সংসারের হক নষ্ট না করে, পর্দা রক্ষা করে, দ্বীনের খেদমতের উদ্দেশ্যে যদি দ্বীনি কোন মেহনতে যুক্ত থাকতে চায় তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে রাজি আছি ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপঃ মহিলা মাদ্রাসা, ইসলামিক সেন্টার (নারী কেন্দ্রিক) ইত্যাদি |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | নিজের কাছে রাখবো ইনশাআল্লাহ। চাকুরীর ঠিকানার উপর বসবাস স্থান নির্ভরশীল। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | একদম না ইনশাআল্লাহ |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | আর্থিক অবস্থা |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | এককথায় বলতে গেলে ইসলাম একজন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি যেমন দায়িত্ব আমাকে পালন করতে বলে তার পুরোটুকুই। স্ত্রীর হক আদায়, পর্দা, ভরণ-পোষন সহ দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ ইত্যাদি সকল দায়িত্ব আমার থাকবে ইনশাআল্লাহ। নিজেকে একজন আদর্শ স্বামী এবং সন্তানদের জন্য একজন আদর্শ বাবা হিসেবে উপস্থাপন করাই স্ত্রীর প্রতি আমার প্রধান দায়িত্ব বলে মনে করি। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | একক পরিবারে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | সহকারী শিক্ষক (কৃষি) বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ (১৮শ বেসরকারি শিক্ষক নিবন্ধন) (বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির চেষ্টায় আছি) |
|---|---|
| বয়স (Required) | ২২-২৫ |
|---|---|
| গাত্রবর্ণ | ফর্সা, উজ্জ্বল শ্যামলা |
| নূন্যতম উচ্চতা | ৫ ফিট ২ ইঞ্চি |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | স্নাতক পড়ুয়া অথবা স্নাতক পাশ |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| পেশা (Required) | শিক্ষার্থী |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | সামাজিক ভাবে সম্মানিত। পারিবারিক বন্ধনগুলোর প্রতি যত্নশীল। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | একজন নম্র, ভদ্র, ধৈর্য্যশীল জীবনসঙ্গী প্রত্যাশা করি যে সাংসারিক যেকোনো প্রতিকূলতায় হাত ছেড়ে দিয়ে নয় বরং শক্ত করে হাত আঁকরিয়ে ছায়ার মত পাশে থাকবে। একজন দ্বীনদার তাকওয়াবান জীবনসঙ্গী প্রত্যাশা করি, যে আমাকে এই জাহেলিয়াত সময়ে তাকওয়া অর্জনে এবং নবীর (সা.) সুন্নাহ পালনে সাহায্য করবে। একজন পর্দানশীল জীবনসঙ্গীর স্বপ্ন দেখি যার পর্দা আমার চোখের শীতলতা দান করবে। জীবনের একটা দীর্ঘ সময় দ্বীন পালনের সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত ছিলাম। তাই দ্বীনে ফেরার পর এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যে আমাকে দ্বীনের পথে অবিচল থাকতে সাহায্য করবে। দ্বীন পালনের সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাই। নামাজ, রোজা, দান সদকার ব্যাপারে যত্নশীল জীবনসঙ্গী প্রত্যাশা করি। আমার জীবনসঙ্গী হবে অল্পতে তুষ্ট এবং আল্লাহর নিয়ামতের অধিক শুকরিয়া আদায়কারীদের একজন, এরকমটাই আশা করি। কোনো মানুষ পরিপূর্ণ না, কোনো পরিবার শতভাগ নিখুঁত হয়না। তাদেরকে যত্নের মাধ্যমে পূর্ণতা দানের চেষ্টা করতে হয়, সঠিক পথের সন্ধান দিতে হয়। এই মনোভাব নিয়েই আমার পরিবারে এমন একজন জীবনসঙ্গী আসুক যে ধৈর্য্য, ভিন্নমত সহনশীলতা, গ্রহণ করার তথা শেখার মানসিকতা, সম্মান-শ্রদ্ধাবোধ এই গুনগুলোর সৌন্দর্য দিয়ে আমাকে, আমার পরিবারকে মন থেকে আপন করে নিবে, এটাই প্রত্যাশা। রাগ, ঘৃণা, অহংকার, লোভ, মিথ্যা, গীবত এই বৈশিষ্ট্য গুলো থেকে নিজেকে পবিত্র রাখতে চায় এরকম জীবনসঙ্গী প্রত্যাশা করি। আমার জীবনে এমন জীবনসঙ্গীর স্বপ্ন দেখি যে পরিবারের বন্ধনগুলোর প্রতি শ্রদ্ধাশীল এবং তা রক্ষায় সদা সতর্ক থাকবে। সেটা উভয় পরিবারের ব্যাপারেই যত্নশীল হতে হবে। এমন কাউকে চাই না যে পরিবারে ভাঙ্গন সৃষ্টি করবে, পবিত্র সম্পর্ক গুলো নষ্টের চেষ্টা করবে। একটা পরিবারে সবাই সমানভাবে দ্বীনের ব্যাপারে সচেতন থাকে না। তাই কঠোরতা দিয়ে নয়, বরং ধৈর্য্য ধরে দাওয়াত ও তালিমের মাধ্যমে ক্রমাগত নসিহতের মাধ্যমে দুজন মিলে পরিবারগুলোকে হেদায়েতের পথে আহবান করার মত মানসিকতাসম্পন্ন কাউকে জীবনসঙ্গী হিসেবে চাই। মোট কথা একটা সংসার টিকে থাকে পারস্পরিক সম্মান, সমঝোতা এবং ছাড় দেয়ার মানসিকতার মাধ্যমে। তাই আমি চাই এমন জীবনসঙ্গী যে এগুলো ধারণ করেই আমার কাছে আসবে, আমাকে সংশোধন করবে, নিজে সংশোধিত হবে এবং পরিবারগুলোকে সংশোধনের পথ দেখাবে। এরকমই একজন চক্ষুশীতলকারী জীবনসঙ্গীর প্রত্যাশা করি। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | রংপুর বিভাগের যেকোনো জেলা |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 42 ভিউস