female
বায়োডাটা নাম্বার
AH-119642
পাত্রী
জন্ম তারিখ(আসল) 2006-10-21
জাতীয়তা বাংলাদেশী
232 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 2006-10-21
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ২০০৬
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'৫''
ওজন ৬২ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা ছাত্র/ছাত্রী
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ঢাকা বিভাগ
বর্তমান জেলা ঢাকা
বর্তমান থানা/উপজেলা যাত্রাবাড়ী
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ চট্টগ্রাম বিভাগ
স্থায়ী জেলা চট্টগ্রাম
স্থায়ী থানা/উপজেলা মীরসরাই
ঠিকানা
স্থায়ী ঠিকানা গোবিন্দপুর, মিরসরাই, চট্টগ্রাম।
বর্তমান ঠিকানা মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? (Required) আমার জন্ম ওমানে এবং ছোটবেলার অনেকটা সময় ওখানেই কেটেছে। তখন দেশে মাঝে মাঝে বেড়াতে আসা হতো। এরপর ৫ম শ্রেণী থেকে স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসি এবং তখন থেকে গ্রামের বাড়িতেই গ্রামীন পরিবেশে বড় হয়েছি ও পড়াশোনা করছি।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০২৩
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? না
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম জোরারগঞ্জ মহিলা কলেজ
পাসের সন ২য় বর্ষ
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমি HSC ২০২৫ ব্যাচের পরীক্ষার্থী ছিলাম এবং তখন সহশিক্ষায় জড়িত ছিলাম, তবে সেবার আমার পরীক্ষা দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ, দ্বীনে ফেরার পর আমি সহশিক্ষা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই এবং একটি মহিলা কলেজে মানবিক বিভাগে নতুন করে ভর্তি হই। কলেজ পরিবর্তন করার কারণে শিক্ষাবর্ষ কিছুটা পিছিয়ে গিয়েছে, বর্তমানে আমি HSC ২০২৭ ব্যাচের পরীক্ষার্থী।
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি, অনলাইনে দ্বীনি ইলম অর্জনের সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। আমি একটি দ্বীনি অনলাইন একাডেমিতে ফারজে আইন কোর্সে অধ্যয়নরত আছি এবং আমলি হালাকায় তিলাওয়াতসহ ছোটখাটো খেদমতের সাথেও যুক্ত আছি।
পারিবারিক তথ্য
পিতার পেশা প্রবাসী ব্যবসায়ী, ওমানে বাবার নিজস্ব গ্রোসারি শপ রয়েছে আলহামদুলিল্লাহ।
মাতার পেশা রব্বাতুল বাইত
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বোন বিবাহিত এবং বর্তমানে রসায়ন বিভাগে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত আছেন। ওনার জাওজ শিক্ষা জীবনে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে ঢাকায় মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছেন। আলহামদুলিল্লাহ, ওনাদের একটি পুত্রসন্তান রয়েছে।
ভাইদের সম্পর্কে তথ্য আলহামদুলিল্লাহ ভাই হিফজ সম্পন্ন করেছে এবং বর্তমানে ঢাকায় মাদানি নেসাব এর ১ম বর্ষে 'পড়াশোনা করছে।
চাচা মামাদের পেশা আলহামদুলিল্লাহ, আমার মামারা আর্থিকভাবে স্বাবলম্বী। বড় মামা দেশে ব্যবসার সাথে জড়িত। মেজো মামা প্রবাসে যৌথ মালিকানায় ব্যবসার সাথে যুক্ত আছেন এবং আর ছোট মামা শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে দেশেই আছেন।

আমার জেঠা পূর্বে ক্ষুদ্র ব্যবসা করতেন, বর্তমানে কোনো কাজ করছেন না। আর চাচাও আগে দেশে ব্যবসা করতেন, বর্তমানে নিজের ঘরেই কৃষিকাজ ও গবাদিপশু পালন করছেন। চাচার দুই ছেলে মৎস্য ব্যবসার সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, উনারা নিজেদের জায়গায় মোটামুটি স্বাবলম্বী।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মধ্যবিত্ত, সামাজিক অবস্থা ভালো আলহামদুলিল্লাহ।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে মোটামুটি একটি দ্বীনি পরিবেশ রয়েছে। আমার পরিবার আমাকে দ্বীন পালনের ক্ষেত্রে অনেক সহায়তা করে। আমার মা বর্তমানে পর্দার বিধান মেনে চলার চেষ্টা করছেন, আর আমিও তাঁকে এই পথ চলায় সাধ্যমতো সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছি।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বি আলহামদুলিল্লাহ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোট বেলা থেকে পড়া হতো তবে নিয়মিত না। গত ২ বছর যাবৎ পাঁচ ওয়াক্ত নিয়মিত পড়া হচ্ছে।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, আমি পরিপূর্ণ শরয়ী পর্দা মেনে চলার চেষ্টা করি। গায়রে-মাহরাম পুরুষদের সামনে দেখা দেই না। ইসলামের বিধান অনুযায়ী দৃষ্টি এবং কথাবার্তা হেফাজত করে চলার সর্বোচ্চ চেষ্টা বজায় রাখি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ।
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? ঘরের বাইরে আমি বোরকা, নিকাব, হাত-পা মোজা পরি, এখন চোখ ঢেকে পর্দা করার চেষ্টা করে যাচ্ছি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক মতাদর্শ নেই
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? এখদমই না আলহামদুলিল্লাহ
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) নেই আলহামদুলিল্লাহ।
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) জ্বি কুরআন মাজিদের খিদমাতে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। (অনলাইন)
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) শুধু জিয়ারত করা জায়েজ।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ফয়জুল কালাম, আত্মশুদ্ধি ও তাসাউফ, মা-লা বুদ্দা মিনহু, আকিদাতুত ত্বহাবি, ফেরা ১ ও ২, সালাত নবীজি ﷺ এর শেষ আদেশ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) শাইখ আহমাদুল্লাহ, আবু তোহা মুহাম্মদ আদনান, নোমান আলি খান।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের আশায় দ্বীনি মেহনতে যুক্ত আছি এবং বর্তমানে দুইটি অনলাইন প্রতিষ্ঠানে আল্লাহ তায়া’লা পবিত্র কুরআনের খিদমাত করার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। হায়াত ফুরানোর আগ পর্যন্ত এই খেদমতেই নিয়োজিত থাকতে চাই, ইং শা আল্লাহ।
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি স্বভাবগতভাবে কিছুটা মিশুক প্রকৃতির। তবে পরিস্থিতি ও মানুষভেদে আমার আচরণে ভিন্নতা থাকে সেইম মেন্টালিটি'র মানুষের সাথে খুব সহজেই মন খুলে কথা বলতে পারি, তবে মনের মিল বা কমফোর্ট জোন না পেলে নিজেকে কিছুটা গুটিয়ে রাখি। সাধারণত সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত থাকতে ভালোবাসি, অতিরিক্ত গাম্ভীর্য বা অযথা মুখ ভার করে থাকার স্বভাব পছন্দ করি না।

দৈনন্দিন আমলে ধারাবাহিকতা বজায় রাখতে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করি এবং তা পূরণের চেষ্টা করি। এছাড়া দ্বীনি পরিবেশ, দ্বীনি সহবতে থাকতে একটু বেশি পছন্দ করি। আমি সবসময় গুছানো ও পরিপাটি হয়ে থাকতে এবং ঘর সাজাতে খুব ভালোবাসি। খাবারের ক্ষেত্রে অপচয় বা অতিরিক্ত ভোজনবিলাসিতার চেয়ে সাদাসিধে ও পুষ্টিকর খাবারই আমার বেশি পছন্দ। অতিমাত্রায় ভোজনরসিকতা খুব একটা পছন্দ না।

বৈবাহিক জীবনের ক্ষেত্রে কোনো প্রকার অপসংস্কৃতি, রবের নাফরমানি কিংবা বেপর্দা ও ফ্রি-মিক্সিং এড়িয়ে সম্পূর্ণ সুন্নতি তরিকায় একটি বরকতময় সূচনা করতে চাই।

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে একবার পরিবারের সাথে বায়তুল্লাহ জিয়ারতের সুযোগ হয়েছিল। সেই অনুভূতির জায়গা থেকে একটি বড় ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা তৌফিক দিলে বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে যেন আবারও বায়তুল্লাহ সফর করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে নতুন জীবনের পথচলা শুরু করতে পারি।

অন্যদিকে মিথ্যা কথা বলা, গিবত বা পরনিন্দা করা, গান-বাজনা শোনা, তর্ক করা, অহেতুক কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, অপ্রয়োজনে ছবি তোলা, অনর্থক কাজ এবং যেকোনো শরীয়াহবিরোধী কাজ অপছন্দ। আর বদ মেজাজি মানুষদের আমি খুব অপছন্দ করি।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আমার মূল ভবিষ্যৎ পরিকল্পনা হলো কোরআনের আলো ও সুন্নাহর অনুকরণে একটি সুন্দর দ্বীনি পরিবার গড়ে তোলা। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ হবে এমন, যেখানে সুখের সময়ে যেমন আমরা শুকরিয়া আদায় করব তেমনি বিপদের সময়ে ধৈর্য ধরে আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকব, কোনো অবস্থাতেই হতাশ হব না। আমার প্রত্যাশা ও স্বপ্ন আর দশটা সাধারণ পরিবারের মতো নয়, যেখানে জীবন কেবল খাওয়া-দাওয়া, ঘুম বা দুনিয়াবি বিলাসিতাতেই সীমাবদ্ধ থাকে। আমি এমন একটি পরিবার গড়ে তুলতে চাই, যেখানে আমাদের মাঝে দুনিয়ার কোনো লোভ-লালসা নয় বরং নেক আমল ও ইবাদত নিয়ে প্রতিযোগিতা থাকবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেকোনো গুনাহ, গীবত ও রবের নাফরমানি থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করবে। আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে সৎ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলে নিজেদের জন্য সদকায়ে জারিয়া রেখে যেতে পারি, এটিই আমার একান্ত চাওয়া।
অবসর সময় কিভাবে কাটান? (Required) একসময় অবসরে ক্যালিগ্রাফি করতাম, বর্তমানে দ্বীনি বই পড়া, কুরআন চর্চা ও কুরআনের অনুবাদ পড়া এবং দ্বীনি জ্ঞান অর্জন করতে ভালোবাসি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) ঘরকে সবসময় গুছানো-পরিপাটি এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাখি আলহামদুলিল্লাহ। পাশাপশি মা কে রান্নার কাজে সহায়তা করি এবং মাঝে মাঝে রান্না করে থাকি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) আমি আধুনিক নারীবাদের চেয়ে ইসলামের দেওয়া নারীর অধিকার ও মর্যদাকেই শ্রেষ্ঠ মনে করি। ইসলাম নারীকে মা, বোন, কন্যা ও স্ত্রী হিসেবে যে সর্বোচ্চ সম্মান ও অধিকার দিয়েছে, তা অন্য কোথাও নেই।

পুরুষ ও নারীর অধিকারের ক্ষেত্রে আমি পশ্চিমা ধ্যান-ধারণার চেয়ে আল-কুরআন ও সুন্নাহর বিধানের ওপর পূর্ণ আস্থা রাখি।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার কাছে বিয়ে হলো আল্লাহ তাআলার একটি মহান ইবাদত এবং রাসুলুল্লাহ ﷺ-এর সুন্দর একটি সুন্নাহ। দাম্পত্য জীবন যেন দ্বীনের পথে চলার এবং জান্নাতের সাথী হওয়ার একটি পবিত্র মাধ্যম হয়, এটাই আমার চাওয়া।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? একদমই না
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) জ্বি, আলোচনা সাপেক্ষে। (তবে জেনারেল শিক্ষার চেয়ে দ্বীনি শিক্ষাতেই বেশি ফোকাস দিতে চাই। বিশেষ করে রবের পবিত্র কালাম হৃদয়ে ধারণ করার দৃড় তামান্না পোষণ করি, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।)
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) না
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? আমার পরিবারের ইচ্ছা অনুযায়ী
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্বামীর দ্বীনদারি রক্ষা, মানসিক প্রশান্তি এবং সংসারের সুরক্ষার জন্য শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সর্বোচ্চ ছাড় ও ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত ইং শা আল্লাহ।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) ব্যংকে চাকরি করার মতো হারাম পেশায় যুক্ত থাকলে যোগাযোগ না করার অনুরোধ।
বিশেষ কিছু যদি জানাতে চান বিশেষ শর্ত : আমার জীবনে দ্বীনদারিত্বের স্থান অবশ্যই সবার আগে। তবে দ্বীনদারিত্বের পাশাপাশি আমি আমার পরিবারের প্রত্যাশা, সামাজিক মর্যাদাকেও প্রাধান্য দিই। যেহেতু ছোটবেলা থেকে পরিবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, তাই তাদের অমতে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি জানি পার্থিব অর্জনই শেষ কথা নয়, তবে পরিবারের প্রত্যাশা ও সম্মানের খাতিরে আমি এমন জীবনসঙ্গী আশা করছি যিনি দ্বীনদার ও আর্থিকভাবে স্বাবলম্বী।

আমি চাই না ​নতুন জীবনের শুরুতে কোনো প্রকার ভুল বোঝাবুঝি হোক বা কথাবার্তা চলাকালীন সময়ে আমাদের মাঝে এসব বিষয় নিয়ে কোনো প্রকার মনোমালিন্য হোক। আমার পরিবার থেকে আমাকে নিয়ে কিছু নির্দিষ্ট ও বড় পরিসরের প্রত্যাশা রয়েছে (যেমন—শরয়ী কুফু, দেনমোহর ও অলঙ্কারের বিষয়ে)। তাই আগেই স্পষ্ট করা ভালো মনে করছি। এসব বিষয়ে যাদের মিল রয়েছে, যারা আর্থিকভাবে প্রস্তুত এবং উপরোক্ত শর্তগুলো বর্তমানে মেনে চলছেন ও বাস্তবায়নে প্রস্তুত। কেবল তারাই যোগাযোগ করবেন, মিন ফাদলিক।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৫-৩০
গাত্রবর্ণ উজ্জ্বল ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা।
নূন্যতম উচ্চতা ৫' ৭
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অনার্স কিংবা মাস্টার্স।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখেন। উল্লেখ্য, পশ্চিমাদের অনুকরণে বা আধুনিক ফ্যাশনের নিয়মে রাখা দাড়ি সুন্নাহর মানদণ্ডে পড়ে না, তাই এমন দাড়ি রেখে থাকলে যোগাযোগ না করার অনুরোধ রইল।
পেশা (Required) ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, চাকুরিজীবী।
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, আমার কুফুর সাথে সামঞ্জস্যপূর্ণ।
পারিবারিক অবস্থা (Required) পরিবারে দ্বীনি পরিবেশ থাকলে উত্তম হয়।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন আমার জীবনসঙ্গী, যিনি আমার অর্ধেক দ্বীন পূর্ণ করবেন, আমার দ্বীন পালনের সহযোগী হবেন, যার সঙ্গে আমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, আজীবন যাকে পাশে পেতে চাই, তাকে নিয়ে আমার অনেক চাওয়া ও প্রত্যাশা রয়েছে। আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি—

১। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন এবং নামাজকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

২। যিনি সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখেন।

৩। যার আয়ের উৎস সম্পূর্ণ হালাল এবং যিনি সম্মানিত পেশায় নিযুক্ত আছেন।

৪। যিনি ছোট-বড় সকল প্রকার হারাম (গিবত, পরনিন্দা, গান-বাজনা, নাটক-সিনেমা ইত্যাদি) থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন।

৫। অন্তত ফরজ পরিমাণ ইলম যার জানা থাকবে এবং দ্বীনি ইলম অর্জনে তিনি সবসময় আগ্রহী থাকবেন।

৬। যিনি সর্বদা চোখ ও জবানের হিফাজত করেন, যিনি মাহরাম ও গায়রে-মাহরাম মেনে চলেন।

৭। সহীহ শুদ্ধভাবে কুরআন পড়তে জানেন, নিয়মিত তিলাওয়াত করেন এবং খুব মহব্বতের সাথে জীবনের প্রতিটি কাজ কুরআন-সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে সচেষ্ট থাকেন।

৮। যিনি একজন তাকওয়াবান, গায়রতওয়ালা ও দায়িত্ববান মানুষ হবেন।

৯। যিনি শ্বশুরবাড়ি থেকে কোনো প্রকার চাওয়াপাওয়ার আশা রাখবেন না।

১০। যিনি টাইট-ফিটিং পোশাক এড়িয়ে সুন্নতি ও ঢিলেঢালা পোশাক পরিধান করতে পছন্দ করেন।

১১। যিনি প্রকৃত অর্থেই দ্বীন বোঝেন এবং মানার চেষ্টা করেন। দ্বীনের এই সুন্দর পথে চলতে যিনি আমাকে সবসময় সহায়তা করবেন। যিনি সম্পর্কের মূল্য বোঝেন ও আজীবন আমার সাথে আমার হয়ে থাকবেন।

১২। যিনি অহেতুক আড্ডা, খোশগল্পে মেতে থাকেন না। খুব বিনয়ী স্বভাবের মানুষ হবেন। পরিবার এবং স্ত্রীর হোক সম্পর্কে সচেতন থাকবেন।

· আমি এমন কাউকে চাচ্ছি, যার পূর্বে কোনো হারাম রিলেশনশিপ ছিল না। (কারণ, আমি আমার জীবনের সকল আবেগ, অনুভূতি ও ভালোবাসা একান্ত পবিত্র রেখেছি আমার ভবিষ্যৎ জীবনসঙ্গীর জন্য, যিনি আমার কাছে অনেক বেশি স্পেশাল হবেন এবং যার সাথে আমি জীবনের প্রতিটি মুহূর্ত ও অনুভূতি নির্দ্বিধায় শেয়ার করতে পারব। আল্লাহর ভয়ে দ্বীনি জীবনে ফেরার পর থেকে বিয়ের উদ্দেশ্য ছাড়া কোনো পরপুরুষের সাথে কথা বলিনি বা সম্পর্ক রাখিনি, আলহামদুলিল্লাহ। শুধু শিক্ষক, ড্রাইবার বা কেনাকাটায় কোনো কথা বলার জরুরত পড়লে গাম্ভীর্যতা বোঝায় রেখে প্রয়োজনীয় কথা বলি। আমার কখনোই কোনো ছেলে বন্ধু ছিল না, এমনকি ক্লাসে ছেলে সহপাঠীদের সাথেও কখনো কথা বলিনি।) আমি আশা করি, আমার সঙ্গীও একই রকম পবিত্রতা বজায় রেখেছেন। কারণ তিনি যদি নিজে পবিত্র না হন, তবে তিনি কখনোই আমার এই জমানো পবিত্র অনুভূতির বা ভালোবাসার সঠিক কদর করতে পারবেন না।

· ​আর আমি কাউকে পরিবর্তনের আশা নিয়ে বিয়ে করতে ইচ্ছুক নই। কারণ মানুষের অন্তর পরিবর্তন করা আমার কাজ নয়। এটি সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে। বলা বাহুল্য, যে মানুষ আল্লাহর ভয়ে পরিবর্তন হয় না, সে কেবল কাউকে দেখে বা কারো সংস্পর্শে এসে স্থায়ীভাবে পরিবর্তিত হতে পারে না। ​যেমনটি কুরআনে বলা হয়েছে:

“আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন।” [সূরা আল-কাসাস, আয়াত: ৫৬]

· তাই আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি আল্লাহকে ভয় করে নিজের জীবনে প্রকৃত পরিবর্তন এনেছেন এবং বর্তমানে দ্বীন চর্চা করছেন। আমরা একে অপরকে ভালো কাজে উৎসাহ দেব এবং ভুলত্রুটিগুলো ভালোবাসার সাথে শুধরে নেব। বিশেষ করে আমার মত একই মানসিকতার একজনকে আমি প্রত্যাশা করছি। আমাদের সংসারটি যেন দুনিয়াতে শান্তির এবং আখিরাতে একসাথে জান্নাত পাওয়ার একটি পবিত্র মাধ্যম হয়।

· আমার জীবনের প্রতিটি মুহূর্ত কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হোক এটাই আমার একান্ত চাওয়া। আমি ফরজের পাশাপাশি নফল ও সুন্নাহ, বিশেষ করে সোমবার-বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজ এবং জিলহজের রোজাসহ অন্যান্য নফল ইবাদত পালনের প্রতি বিশেষভাবে যত্নশীল। তাই আমি খুঁজছি এমন কাউকে যিনি সুন্নাহর ব্যাপারে গাফেল থাকবেন না। যিনি আমার তাহাজ্জুদের সঙ্গী হবেন, আমলের সাথী হবেন। যিনি বর্তমানে এই আমলগুলোতে অভ্যস্ত এবং এগুলোকে কোনো 'বাড়াবাড়ি' মনে না করে খুব মহব্বতের সাথে পালন করছেন। আমরা যেন একে অপরের আমলের পথকে সহজ করি এবং একসাথে দ্বীন ও সুন্নাহর পথে অবিচল থাকতে পারি। সুন্নাহর এই চর্চাগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য ও রাসুলুল্লাহ (সা.)-এর সন্তুষ্টি অর্জনে যেন একসাথে এগিয়ে যেতে পারি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার অসিলায় আমরা যেন কেয়ামতের দিন রাসুলুল্লাহ (সা.)-এর সুপারিশ লাভের সৌভাগ্য অর্জন করতে পারি।

· আর যদি আমার প্রত্যাশা অনুযায়ী দ্বীনদার জীবনসঙ্গী না পাই, তবে আমি রাবেয়া বসরী (রহ.)-এর মতো একা থেকে যেতে চাই। কিন্তু ভুল মানুষ নির্বাচন করে নিজের ইহকাল ও পরকাল নষ্ট করতে চাই না। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না এবং তিনিই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।

**বি:দ্র: প্রস্তাবকারীর বায়োডাটাটি ইসলামিক ম্যাট্রিমনি সাইটের ফরম্যাটে থাকলে ভালো হয়। তবে সেখানে না থাকলেও, প্রদানকৃত বায়োডাটিতে যেন তাঁর ব্যক্তিগত প্রত্যাশা, দৈনন্দিন দ্বীনি চর্চা এবং সুন্নাহর ওপর আমলের বিষয়টি বিস্তারিত ও স্পষ্টভাবে উল্লেখ থাকে, যাতে আমার পক্ষে দ্বীনি সামঞ্জস্যতা বুঝতে সুবিধা হয় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে বিশেষ সহায়ক হয়। বারকাল্লাহু ফীকুম ✨
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) মিরসরাইয়ের ভিতরে হলে সবচেয়ে ভালো হয়।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 232 ভিউস