| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ | 2001-10-18 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | আলিম প্রিপারেটরি কোর্স, ব্যাচ- ২৩১০ |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান জেলা | রাজশাহী |
| বর্তমান বিভাগ | রাজশাহী বিভাগ |
| স্থায়ী জেলা | 167 |
| স্থায়ী বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
| জন্মসন (আসল) | ২০০১ |
| গাত্রবর্ণ | কালো |
| উচ্চতা | ৫'৩'' |
| ওজন | ৪৭ কেজি |
| রক্তের গ্রুপ | O- |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| স্থায়ী ঠিকানা | ভালুকা, ময়মনসিংহ |
|---|---|
| বর্তমান ঠিকানা | রাজশাহী |
| কোথায় বড় হয়েছেন? (Required) | নিজ বাড়িতে |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A- |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | ব্যবসা বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৮ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | ব্যবসা বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২০ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | বিবিএ |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
| পাসের সন | ২০২৬ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | ১. ব্যাচলর ইন দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ ( আলিম প্রিপারেটরি কোর্স), আইওএম। ২. নাজেরা কোর্স ( চলমান)। |
| পিতার পেশা | ব্যবসা, নিজ জমিতে কৃষি কাজ করেন। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ভাই নেই |
| বোনদের সম্পর্কে তথ্য | শিক্ষাগত যোগ্যতা - এইচএসসি পাশ বৈবাহিক অবস্থা - বিবাহিত পেশা- গৃহিণী |
| চাচা মামাদের পেশা | ১.এক চাচা মৃত, বাকি চাচারা কৃষি কাজ করেন। ২. মামা নিজেদের জমিজমা দেখাশোনা করেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত, সামাজিক ভাবে সম্মানিত। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | মা- বাবা দুজনেই পাঁচ ওয়াক্ত সালাত পড়ে। কাযা না করার চেষ্টা করে। বাবা তাবলীগের জামাতের তিনদিনের সফরে কয়েকবার গিয়েছেন। মাহরাম নন-মাহরাম মেইনটেইন করতে পারে না। তবে আমাকে পরিপূর্ণ সাপোর্ট দেন। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বি, আলহামদুলিল্লাহ |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ২০১৭ সাল থেকে |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জ্বি, আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জ্বি, আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | কালো বোরকা, হাত-পা মোজাসহ হিজাব-নিকাব পরি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | নেই |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না, আলহামদুলিল্লাহ |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | না, আলহামদুলিল্লাহ। বড় কোন সমস্যা নেই। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | তাবলীগের মেহনতে চলার চেষ্টা করি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজার পূজা স্পষ্ট শিরক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | ১. মাই লাইফ জার্নি উইথ কুরআন, ২. আর রাহিকুল মাখতুম, ৩. বাইতুল্লাহর মুসাফির |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ১. ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি., ২. শায়খ আহমাদুল্লাহ হাফি., ৩. মুফতি যুবায়ের আহমদ হাফি. ( প্রিন্সিপাল অফ আইওএম) |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | খুবই সাধারণ, মিশুক ও স্পষ্টভাষী একজন মানুষ। বই পড়া আমার প্রিয় শখ, আর জ্ঞান অর্জনের প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে। দ্বীনের পথে সময় দেওয়া এবং ইসলামকে পূর্ণভাবে পালন করা আমার জীবনের অন্যতম লক্ষ্য। পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করা স্বত্বেও সব সময় নিজেকে ফ্রী-মিক্সিং থেকে বিরত রাখার চেষ্টা করেছি। পর্দাটাকে এক প্রকার জিহাদ হিসেবেই নিয়েছি, অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে, তবুও ছাড় দেই নি। দ্বীন রক্ষার জন্য এমন জায়গা থেকেও নিজেকে দূরে রেখেছি, যেখানে পৌঁছা টা স্বপ্ন ছিলো। আমার জীবনের আদর্শ হলেন — স্ত্রী ও মা হিসেবে আম্মাজান হযরত খাদিজা (রা:), জ্ঞান অর্জনের ক্ষেত্রে হযরত আয়িশা (রা:), আর হৃদ্যতা-ভালোবাসা ও ধৈর্যশীলতার ক্ষেত্রে হযরত ফাতিমা (রা:)। তাঁদের জীবন থেকে আমি অনুপ্রেরণা গ্রহণ করি। সংসারী জীবনকে আমি ভালোবাসি এবং পরিবারের প্রতি দায়িত্বশীল থাকতে চাই। আমার রুচিবোধ খুবই সাধারণ ও পরিশীলিত — সরলতা, আন্তরিকতা ও সত্যবাদিতা আমাকে আকর্ষণ করে। অপছন্দ করি ভণ্ডামি, অহংকার ও অযথা জটিলতা। আমার একটি দুর্বলতা হলো আমি অল্পতেই কান্না করে ফেলি, তবে এটিই আমার আবেগপ্রবণ স্বভাবের অংশ। আমার স্বপ্ন হলো — দ্বীনি জ্ঞানের আলোয় জীবনকে সাজানো, পরিবারকে ভালোবাসা ও দায়িত্বশীলভাবে পরিচালনা করা, একজন উত্তম মা হওয়া এবং জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে, পরিবারকে ও সমাজকে উপকৃত করা, ইন শা আল্লাহ। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | বাইতুল্লাহর মুসাফির হওয়া, রব্বে কারিমের ঘর তাওয়াফ করা, রাসূল ﷺ এর রওজা মোবারকে পৌঁছে দুরুদ পাঠ করা। অল্প অল্প করে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি, এবং ফিউচারেও এই ধারা অব্যাহত রাখতে চাই ইন শা আল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | কুরআন তিলাওয়াত / শোনা, বই পড়া, ইসলামিক লেকচার শোনা |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | ঘরের সকল কাজে সাহায্য করার চেষ্টা করি। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | ইসলাম নারী ও পুরুষকে আল্লাহর সামনে সমান মর্যাদা ও দায়িত্বশীলতার অধিকারী মনে করে, তবে তাদের প্রাকৃতিক ভিন্নতার কারণে কিছু ক্ষেত্রে দায়িত্ব ও ভূমিকা আলাদা করা হয়েছে। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যা, রাজি |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | ইসলামে বিয়ে হচ্ছে একটি পবিত্র বন্ধন। একজন নারী ও একজন পুরুষের মাঝে সম্পাদিত সবচেয়ে জীবনঘনিষ্ঠ একটি দ্বিপাক্ষিক চুক্তি। বিয়ে শুধু দুনিয়ার সম্পর্ক নয় বরং ঈমানের অংশ হিসেবে গণ্য করা হয়। কুরআন ও হাদীসে বিবাহকে সুন্নাহ বলা হয়েছে এবং এটি সমাজ ও ব্যক্তিগত জীবনে শান্তি, ভালোবাসা ও দয়া প্রতিষ্ঠার মাধ্যম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, “তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।” (সূরা রূম ২১) রাসূল ﷺ বলেছেন, “বিবাহ আমার সুন্নাহ। যে আমার সুন্নাহ থেকে বিরাগ পোষণ করবে, সে আমার দলভুক্ত নয়।” (সহীহ বুখারী, সহীহ মুসলিম) অন্য হাদিসে এসেছে, রাসূল ﷺ বলেছেন- “হে যুবকগণ! তোমাদের মধ্যে যে বিবাহ করার সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে। কারণ এটি দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান রক্ষা করে। আর যে সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে, কারণ রোজা তার জন্য ঢালস্বরূপ।” (সহীহ বুখারী, সহীহ মুসলিম) ইসলাম বিয়েকে উৎসাহিত করেছে কারণ এটি মানুষের ঈমান, চরিত্র, সমাজ ও পরিবারকে সুরক্ষিত রাখে। বিয়ের মাধ্যমে দৃষ্টি ও নিজেকে সংযত রাখা যায়, পরিবার গঠন হয়, অশ্লীলতা থেকে বাঁচা যায়, সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে। অর্থাৎ আমি আমার অর্ধেক দ্বীন পূর্ণ করতে, রাসূল ﷺ এর সুন্নাহ আঁকড়ে ধরতে ও নিজের ইমান-আমল ঠিক রাখতে, সর্বোপরি আল্লাহর জমিনে দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য নেককার, পরহেজগার, গায়রত ওয়ালা সন্তান-সন্ততি রেখে যাওয়ার জন্য বিয়ে করতে চাই। যারা হবে আমার ও আমার পরিবারের জন্য সদকায়ে জারিয়া। ইন শা আল্লাহ। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | না |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | দ্বীনি পড়াশোনা চালিয়ে যেতে চাই। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) | না |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | আর্থিক অবস্থা ও জেলা |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | ইসলাম যেসকল ক্ষেত্রে স্বামীর আনুগত্য প্রকাশ করতে আদেশ করেছে, সেসকল কাজ করাই একজন স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | নেই |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | আমি পরিপূর্ণ দ্বীনি পরিবেশ পাই নি, কিন্তু আমি চাই এমন একটা পরিবারের সদস্য হতে যারা পরিপূর্ণ দ্বীন মানার মানসিকতা রাখে। যারা পর্দার ব্যাপারে ছাড় দিতে রাজি না। |
| বয়স (Required) | 26-32 |
|---|---|
| গাত্রবর্ণ | কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা |
| নূন্যতম উচ্চতা | ৫'৬- ৬ |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | স্নাতক /স্নাতকোত্তর /এমবিবিএস / ইঞ্জিনিয়ারিং |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | সুন্নাতি দাড়ি থাকতে হবে। ইনকাম অবশ্যই হালাল হতে হবে। |
| পেশা (Required) | চাকুরীজীবি, ব্যবসা(পেশা অবশ্যই হালাল হতে হবে) |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | সচ্ছল |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | দ্বীনদারি ও সচ্চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। অর্থ, মর্যাদা বা সৌন্দর্য গৌণ বিষয়। একজন পুরুষ যদি আল্লাহভীরু, দায়িত্বশীল এবং নৈতিক হয়, তবেই সে ইসলামের দৃষ্টিতে বিয়ের জন্য উপযুক্ত। ইসলামে বাহ্যিক সৌন্দর্য বা অনেক বেশি ধন-সম্পদের চেয়ে ছেলের সততা, দ্বীনদারী ও আচার-ব্যবহারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। কারণ একজন দ্বীনদার ও সৎ স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে, তবে তাকে সম্মান করবে; আর যদি কোনো কারণে ভালোবাসতে নাও পারে, অন্তত তার ওপর কখনো জুলুম করবে না। অর্থাৎ, জীবনসঙ্গীকে অবশ্যই দ্বীনদার, তাকওয়া বান, সত্যবাদি, সচ্চরিত্র, ন্যায়পয়ানয়, দায়িত্বশীল, যত্নবান, ধৈর্যশীল, উত্তম আখলাকের অধিকারী হতে হবে। আবশ্যই দ্বীনের সঠিক বুঝ থাকতে হবে। ইসলামে ইলম অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে। তাই ইলম অর্জনের প্রতি আগ্রহী হতে হবে। ইসলামে যে বিষয় গুলো ফরজ করা হয়েছে তা পরিপূর্ণ ভাবে পালন করার চেষ্টা থাকতে হবে। বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করা ও রাসূল সাঃ এর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়ের চেষ্টা থাকতে হবে। তাবলীগের ও দাওয়াতি কাজে সময় দেওয়ার মন- মানসিকতা থাকতে হবে। পরিশেষে, বিয়ের বিষয়ে ইসলাম কি বলে, একটি সুখী দাম্পত্য জীবন পরিচালনার পেছনে স্বামী-স্ত্রীর কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বিয়ে ও দাম্পত্য জীবন পরিচালনার ক্ষেত্রে যা যা মাসআলা- মাসায়েল আছে তা জানা থাকতে হবে। বিশেষ করে “তালাকের মাসআলা” অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে, এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না। আল্লাহর বান্দা ও রাসূল সাঃ এর উম্মত হিসেবে, মা-বাবার ছেলে হিসেবে, বোনের ভাই হিসেবে, স্ত্রীর স্বামী হিসেবে, সন্তানের বাবা হিসেবে একজন- আদর্শবান ও উত্তম মানুষ হতে হবে। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইলের আশেপাশে হলে ভালো হয়। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 27 ভিউস