| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ | 2003-03-01 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | Bachelor in Dawah & Islamic Studies (Alim Preparatory Course), Batch 2310 |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান জেলা | রাজশাহী |
| বর্তমান বিভাগ | রাজশাহী বিভাগ |
| স্থায়ী জেলা | রাজশাহী |
| স্থায়ী বিভাগ | রাজশাহী বিভাগ |
| জন্মসন (আসল) | ২০০৩ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'০'' |
| ওজন | ৪৭ কেজি |
| রক্তের গ্রুপ | B+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| মাসিক আয় | 00 |
| স্থায়ী ঠিকানা | গ্রাম:নন্দনহাট, থানা: মোহনপুর, জেলা: রাজশাহী |
|---|---|
| বর্তমান ঠিকানা | গ্রাম:নন্দনহাট, থানা: মোহনপুর, জেলা: রাজশাহী |
| কোথায় বড় হয়েছেন? (Required) | গ্রামে |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৯ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২১ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | অনার্স তৃতীয় বর্ষ (ফিজিক্স ডিপার্টমেন্ট) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | Rajshahi new government degree college |
| পাসের সন | চলমান |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | IOM থেকে আলিম ফারেগ। |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | আইওএমে আলিম পড়ার পাশাপাশি, কিছু শর্ট কোর্স করা হয়েছে যেমন-সিরাহ,নাজেরা,কুরআন অনুধাবন,রুকইয়াহ ইত্যাদি।বর্তমানে নাজেরা করছি।এবং আরবি ও উর্দু ভাষা শিক্ষায় কিছুটা সময় দিচ্ছি। |
| পিতার পেশা | কৃষক।নিজেদের জমির ক্ষেত দেখাশোনা করেন এবং ছোট্ট ব্যবসা আছে গ্রামে। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ১জন |
| ভাইদের সম্পর্কে তথ্য | ভাইয়া রাজশাহী সিটি কলেজ থেকে অনার্স এবং রাজশাহী কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন।এবং বর্তমানে বগুড়াতে একটা কোম্পানিতে সহকারী এডমিন অফিসার হিসেবে কর্মরত আছে। অবিবাহিত। |
| চাচা মামাদের পেশা | বড় চাচা নিজেদের জমিতে কৃষিকাজ করেন,মেজ চাচা সরকারি স্কুলের শিক্ষক(এখন অবসরপ্রাপ্ত), সেজ চাচা মৃত,তার পরের দুই চাচাও নিজেদের জমি দেখাশোনা করেন।ছোট চাচা ব্যবসা করেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত, সামাজিকভাবে সম্মানিত। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | পরিবারের দ্বীনি অবস্থা খুবই শোচনীয়!তবে মাকে ছোট বেলা থেকেই দেখি নামাযী,সুন্নাহ, নফল আমলেও সচেতন আলহামদুলিল্লাহ। যতোটুকু জানে মেনে চলার চেষ্টা করে।মাহরাম-গাইরে মাহরাম মেনে চলেননা।পর্দার জ্ঞান কম। কিন্তু বাসায় শালীনভাবে চলাচল করেন বাইরে গেলে বোরকা, নিকাব পরে। বাবার মধ্যে দ্বীনি বুঝ তেমন নেই!নামায পড়েননা।আল্লাহুম্মাগফিরলী! বর্তমানে ইসলামের প্রতি মন নরম হচ্ছে।আল্লাহ তাকে হিদায়েত দিন। আর আমার ভাইয়া পরিপূর্ণ দ্বীন না মানলেও দ্বীনের প্রতি সফট কর্নার আছে।অনেক কিছু মেনে চলার চেষ্টা করে। আমার দ্বীনে ফেরাতে,মাদ্রাসায় পড়াশোনা করাতে ওর অনেক অবদান।আমার পর্দার বিষয়ে সে সবসময় ঢাল হয়ে থাকে। পরিবারে দ্বীনি অবস্থা তেমন না থাকলেও আমাকে দ্বীন পালনে সবাই সহায়তা করে,কেউ বাধা দেয়না আলহামদুলিল্লাহ। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জি আলহামদুলিল্লাহ। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ২২ সাল থেকে নিয়মিত পড়া হয় আলহামদুলিল্লাহ। তবে আমি ছোট থেকেই নামায পড়তাম কিন্তু মাঝে মাঝে গাফিলতির জন্য কাযা হয়ে যেত।আল্লাহুম্মাগফিরলী। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জি আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জি আলহামদুলিল্লাহ। আরো সহিহ শুদ্ধ করার চেষ্টায় আছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | কালো বোরকা,হিজাব, নিকাব,হাত মোজা, পা মোজা। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | না নেই। আমি শরিয়াহ শাসনে বিশ্বাসী। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না।মাঝেমধ্যে সামনে চলে আসলে সর্বোচ্চ ইগনোর করি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | না আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | না।উল্লেখ করার মতো কিছু নেই। তবে মেয়ে সহপাঠীদের সাথে বসে মাঝেমধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া হয়।মাকে বাসায় সহিহ শুদ্ধভাবে কুরআন শিখানো হয় আলহামদুলিল্লাহ।মাঝেমধ্যে দাওয়াহর নিয়তে পোস্টার ডিজাইন সহ ইসলামিক ভিডিও এডিটিং করা হয়। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | শিরকের আখড়া। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | নির্দিষ্ট করে বলা কঠিন।সিরাহ রিলেটেভ সব বই ই পছন্দ। আর রাহিকুল মাকতুম,যেমন ছিলেন তিনি,সাহাবীদের ঈমানদীপ্ত জীবন। বই পড়তে ভীষণ ভালোবাসি।এই জন্য অনেক বই পড়া হয় আলহামদুলিল্লাহ। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | মুফতি জুবায়ের আহমেদ,শায়েখ আহমাদুল্লাহ,মুফতি হারুন ইজহার। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | দুনিয়াবি যোগ্যতা অর্জনের খুব একটা ইচ্ছা নেই। দ্বীনি যোগ্যতা অর্জনের প্রয়াসে আছি।IOM এ আলিম পড়াশোনা শেষ করেছি।আল্লাহ চাইলে সামনে দাওরায়ে হাদিস পড়ার নিয়ত আছে। এছাড়াও আমি এরাবিক ক্যালিগ্রাফিতে কিছুটা পারদর্শী, টুকটাক গ্রাফিক্স ডিজাইন জানা আছে। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। নিজের সম্পর্কে ভালো কিছু বলা সহজ, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাই ভালো জানেন নিজেকে কতটুকু পরিশুদ্ধ করতে পেরেছি। প্রাকটিসিং পরিবারে বড় না হওয়ায় দ্বীনের সঠিক বুঝ পেতে দেরি হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি স্বীয় রহমতে আমাকে হেদায়েত দান করেছেন। ছোট থেকেই আল্লাহভীতি অন্তর ছিল, হেদায়েতের পর তা দৃঢ় হয়েছে আলহামদুলিল্লাহ! দ্বীনের বুঝ পাওয়ার পর থেকে দ্বীন পালনে সর্বদা সচেষ্ট।আমি একজন সাধারণ মুসলিমাহ, যে সবসময় ইসলামের নির্দেশনা অনুসরণ করে জীবন পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছে।নিজেকে কখনো পরিপূর্ণ দাবি করি না,কারণ পরিপূর্ণতা শুধুমাত্র নবীগণের জন্য। ভুল-ত্রুটি, সীমাবদ্ধতা ও দুর্বলতা আমারও আছে। তবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে চলা এবং প্রতিদিন গতকালের চেয়ে উত্তম মানুষ হওয়ার চেষ্টা করাই আমার লক্ষ্য। এই ছোট জীবনের বাকি অল্প কিছুটা সময় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সন্তুষ্টিতে ব্যয় করাই আমার উদ্দেশ্য। দ্বীনি ইলম অর্জনে অতি আগ্রহী এবং দ্বীনি যোগ্যতায় নিজেকে গড়ার চেষ্টা করি। স্বভাবগতভাবে মিশুক, হাসিখুশি, শান্ত,অল্পেতুষ্ট, সহজ-সরল,শান্তিপ্রিয় মানুষ। কোলাহলমুক্ত,নিরিবিলি পর্দাসম্মত ও প্রশান্ত পরিবেশ পছন্দ করি। মানুষের সাথে সদাচরণে বিশ্বাসী। ঝগড়া-বিবাদ, অহেতুক তর্ক, গীবত, চোগলখোরি, প্রতারণা, অহংকার ও লোক দেখানো বিষয়গুলো অপছন্দ করি এবং নিজেকেও এসব থেকে দূরে রাখার চেষ্টা করি। কাউকে কষ্ট দেওয়া বা হেয় করা পছন্দ করি না। যদি কখনো আমার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকে, তাহলে অনুতপ্ত হই এবং ক্ষমা চাইতে দ্বিধা করি না। একইভাবে কেউ আমাকে কষ্ট দিলে আল্লাহর সন্তুষ্টির আশায় ক্ষমা করে দেওয়ার চেষ্টা করি। আমার জীবনের অন্যতম স্বপ্নগুলোর মধ্যে একটি বায়তুল্লাহর মুসাফির হওয়া!এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করা।আল্লাহ কবুল করুন।আল্লাহ তাআলা কবুল করলে, আমার এই স্বপ্ন পূরণে আমার জীবনসঙ্গীও আন্তরিক সহযাত্রী হবেন এমনটাই প্রত্যাশা করি। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য একজন আমল ওয়ালা আলেমা হতে চাই ইনশাআল্লাহ।পাশাপাশি নিজেদের ঘরগুলো কে সাহবিওয়ালা ঘর বানাতে চাই ইনশাআল্লাহ। সন্তানদের আলেম, দাঈ ও মুজাহিদ হিসেবে গড়ে তুলতে চাই।যারা মুত্তাকিদের ইমাম হবে ইনশাআল্লাহ। আমার জীবনের অন্যতম আকাঙ্খা কুরআনুল কারিম হিফজ করা।আমি যেহেতু সদ্য IOM থেকে আলিম ফারেগ হয়েছি।এখন খুব শীঘ্রই IOM এই হিফজ বিভাগে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। যদি আল্লাহ কবুল করেন!আশা করি আমার জীবনসঙ্গী আমাকে বিয়ের পরও হিফয চালিয়ে যেতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,“তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”(সহীহ বুখারি) সারাজীবন কুরআনের ছাত্রী এবং কুরআনের খাদিমা হয়ে পার করে দিতে চাই। সংসার জীবনে এবং আমার উপরে যাদের হক আছে তাদের হক সঠিক ভাবে পালন করা। অমুসলিম দের মাঝে দাওয়াত দেয়ার অনেক ফিকির কাজ করে ভিতরে।এই দিকে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে। মুসলিম দের মাঝেও দাওয়াতের প্রসার ঘটানো নিজের সাধ্য অনুযায়ী। সদকায়ে জারিয়ার পথ তৈরী করে রেখে যাওয়া। কুরআনের খেদমতের মাধ্যমে মানুষের মাঝে আল্লাহর কালাম পৌঁছে দিতে চাই। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু আমল করতে চাই, যার দ্বারা আমার রব আমার প্রতি সন্তুষ্ট হন। মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করতে চাই। কুরআন ও সুন্নাহর আলোকে একটি আদর্শ পরিবার গঠন করে সন্তানদের রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর তরীকা অনুযায়ী তারবিয়াত দিতে চাই। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | বেশিরভাগ সময় ইসলামিক বই পড়ে কাটে।এবং এরাবিক ক্যালিগ্রাফি করা হয়।সময় পেলেই আল্লাহর নিদর্শনগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে ভালো লাগে।কুরআনকে সময় দিয়ে।পরিবারের সাথে গল্প করে। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | ঘরের যাবতীয় কাজে মাকে সাহায্য করি।শরিয়তসম্মত সব কাজে বাবা মায়ের আনুগত্য করি। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | এটা পশ্চিমা কালচার।ইসলাম জেন্ডার অনুযায়ী নারী ও পুরুষ উভয়কেই আলাদাভাবে সম্মানিত করেছেন।নারী-পুরুষ মূলত একে অপরের পরিপূরক, সহযোগী। ইসলাম নারীকে ইনসাফ পূর্ণ অধিকার তো দিয়েছেই, বরং কিছু বিষয়ে সম্মান ও মর্যাদা বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ। পুরুষকে বানানো হয়েছে নারীর অভিভাবক হিসেবে। নারী-পুরুষ কখনোই একই রকম নয়, তাদের শারীরিক মানসিক গঠন, শক্তি, চিন্তা -ভাবনা, দৃষ্টি ভঙ্গিতে পাথর্ব্য রয়েছে। সুতরাং তাদের কাজ -কর্ম ও ভিন্ন হবে। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জি আলহামদুলিল্লাহ |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে হচ্ছে অর্ধেকদ্বীন পূরণের মাধ্যম। রাসূল (ﷺ) বলেছেন, "যে ব্যক্তি বিয়ে করল, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল। অতএব, বাকি অর্ধেকের জন্য তাকে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করতে হবে।"(সুনানে বায়হাকী) রাসূলুল্লাহ ﷺ আরও বলেছেন- “বিবাহ আমার সুন্নাহ। যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার অন্তর্ভুক্ত নয়।” (সহীহ বুখারী) তাই আমি বিয়ে করতে চাই,আল্লাহ তাআলার নির্দেশ পালন, রাসূল ﷺ-এর সুন্নাহ অনুসরণ এবং একটি পবিত্র পরিবার গঠনের উদ্দেশ্যে। বিয়ের মাধ্যমে দুনিয়াবী ফিতনা থেকে নিজেকে হিফাজত করতে, দ্বীনের ওপর অটল থাকতে এবং এমন একজন জীবনসঙ্গী পেতে চাই, যিনি দুনিয়ায় আমার শান্তির কারণ ও আখিরাতে জান্নাতের পথে সহযাত্রী হবেন।যিনি আল্লাহর সন্তুষ্টির পথে চলেন এবং আমাকেও সেই পথে সর্বদা উৎসাহিত করবেন।নেক ও দ্বীনদার সন্তান রেখে যাওয়ার মাধ্যমে উম্মাহর কল্যাণে অবদান রাখাও আমার বিয়ের অন্যতম উদ্দেশ্য। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | একদমই না। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | যেহেতু আমি এখন থার্ড ইয়ারে পড়ছি, তাই অনার্সটা শেষ করতে চাই।এমনিতেও কো-এডুকেশনের জন্য ক্লাস করিনা।শুধু পরীক্ষা দেই।তবে বিয়ের পর জাওযের মতামতকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ।তবে দ্বীনি পড়াশোনা চালিয়ে যেতে চাই। আমি ইলম অর্জন করতে চাই সবসময়। মৃত্যুর আগ মুহূর্তেও আমি একজন ত্বলিবে ইলম হয়ে মৃত্যুবরণ করতে চাই। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:"যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় এবং সে অবস্থায় মৃত্যুবরণ করে, সে শহীদের মর্যাদা লাভ করল।(সহিহ মুসলিম)। যা আমার দ্বীন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, পরকাল ও মুসলিম উম্মাহর জন্য কল্যাণকর তা করতে আমি সর্বদা আগ্রহী।তাই ইলম অর্জনে আমাকে যথাযথ সহায়তা করতে হবে এবং জীবনসঙ্গীকেও ইলম অর্জনে আগ্রহী হতে হবে। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) | চাকরিজীবী নই।চাকরির ইচ্ছাও নেই। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | গায়ের রং |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | উম্মু সালামাহ (রা.) থেকে বর্ণিত। রাসূল ﷺ বলেছেন-“যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, সে জান্নাতে প্রবেশ করবে।” ( জামে‘ আত-তিরমিযী) আল্লাহর সন্তষ্টি লাভের আশায় শরীয়তসম্মত সকল বিষয়ে স্বামীর আনুগত্য করব ইনশাআল্লাহ।তার পরিবারের সাথে সদাচরণ করা। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | ছাত্রী |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | পরিবার রাজশাহীর বাইরে বিয়ে দিতে আগ্রহী নয়।তাই অন্য জেলার কেউ যোগাযোগ না করার অনুরোধ।পাত্রীপক্ষের কাছ থেকে কোন ধরনের উপঢৌকনের আশা করা যাবে না। সুন্নতের খেলাপ হয় এমন কোন চাহিদা থাকা যাবে না। বায়োডাটাটি ভালোভাবে পড়ে ভালো লাগলে প্রথমে ই-মেইল এ পাত্রের বায়োডাটা পাঠালে মুনাসিব হয়। [বিঃদ্রঃ আমার গায়ের রং নিয়ে আমি নিজেই কনফিউজড। আমাকে যারা চিনে বেশিরভাগ বলে ফর্সা আবার কেউ কেউ বলেন এই স্কিনটোনকে উজ্জ্বল শ্যামলা বলে।স্বচ্ছতার জন্য কমটাই লিখেছি।] বায়োডাটা ক্রয়ের আগে দয়া করে নিজের অভিভাবকের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবেন, তারপর যোগাযোগ করার অনুরোধ। |
| বয়স (Required) | ২৫-৩১ |
|---|---|
| গাত্রবর্ণ | শ্যামলা,উজ্জ্বল শ্যামলা,ফর্সা (মন মানসিকতা সুন্দর হওয়াটাই আসল) |
| নূন্যতম উচ্চতা | ৫'৪-৬'/মানানসই |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | অনার্স,মাস্টার্স/সমমান কমপ্লিট অথবা হাফেজ/দাওরায়ে হাদিস কমপ্লিট। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | সুন্নতি তরিকায় দাড়ি থাকতে হবে।ইনকাম অবশ্যই হালাল হতে হবে। |
| পেশা (Required) | ডাক্তার,ইঞ্জিনিয়ার, সরকারি/বেসরকারি চাকুরিজীবী,ব্যবসা (হালাল যেকোনো সম্মানিত পেশা),(যে পেশাই থাকেন না কেনো উম্মতের খেদমত করার আকাঙ্খা থাকা) |
| অর্থনৈতিক অবস্থা | স্বচ্ছল,মধ্যবিত্ত,উচ্চ-মধ্যবিত্ত। |
| পারিবারিক অবস্থা (Required) | সামাজিকভাবে সম্মানিত।দ্বীনদ্বার হলে ভালো।কিন্তু পরিবারের বাকিরা প্রাকটিসিং না হলেও আমাকে দ্বীন পালন ও পর্দার পরিবেশ করে দিতে পারবেন এমন। এমনকি দেবর, ভাসুর, বোন জামাইয়ের বেলাতেও পর্দার ব্যাপারে শিথিলতা করবেন না ইনশাআল্লাহ। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | আমি আল্লাহর কাছে এমন একজনকে আশা করি যিনি সর্বাবস্থায় কোরআন সুন্নাহকে প্রাধান্য দিবেন।সহিহ আকিদা পোষণ করেন। ইসলামের সকল বিধি- বিধানের প্রতি মনোযোগী। শরীয়তের ওজর ব্যতীত পাঁচ ওয়াক্ত নামাজ কখনো জামায়াত ছাড়া আদায় করবে না। সহীহ শুদ্ধ করে কুরআন তেলওয়াত করতে পারেন বা করা শিখছেন। রাসূলুল্লাহ (সা:) এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবেন।ফরজে আইন পরিমাণ দ্বীনি ইলম আছে এমন। যিনি হবেন তাকওয়াবান, চরিত্রবান,সৎকর্মশীল,দায়িত্বশীল,পরিশ্রমী,কেয়ারিং।উম্মাহের ফিকিরওয়ালা হতে হবে।উত্তম আখলাকের অধিকারী। রাগ কন্ট্রোল করার ক্ষমতা রাখেন। রাগে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়া মানুষ আমার একদম অপছন্দ।এসব মানুষ থেকে আল্লাহর কাছে পানাহ চাই।রেগে গেলে চুপ হয়ে যাওয়ার অভ্যাস আছে এমন।চিল্লাচিল্লি, উচ্চস্বরে কথা বলা পছন্দ করিনা।এমন একজন মানুষ চাই যিনি আমার সাথে আচরণে সর্বদা আল্লাহকে ভয় করবেন। দ্বীনের ব্যাপারে কঠোর হতে হবে। কিছু মানবো কিছু ছাড়বো, নিজের পছন্দ অনুযায়ী দ্বীন মানবো এমন মন মানসিকতা থাকা যাবে না।যতটুকু জানেন সেটা আমলে পরিনত করার চেষ্টা থাকতে হবে। সে হবেন গায়রত সম্পন্ন। গাইরে মাহরাম মেইনটেইন করতে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। নিজের মামা চাচা ভাই এদের সামনে যাওয়ার জন্য কখনোই বলবেন নাহ উল্টো তাদের সাথে পর্দা রক্ষা করতে আমার ঢাল হয়ে দাড়াবেন। নিজেও গাইরে মাহরাম মেইনটেইন করার চেষ্টা করবেন। ভাবি,মামি, চাচি কাজিন এসব সম্পর্কের ক্ষেত্রে দুরত্ব বজায় রাখবেন। অনেক কেই দেখি সুন্নতি লেবাস অথচ মেয়ে বান্ধবী বা মহিলা মানুষের সাথে বসে আড্ডা দেন। এগুলো আমার অনেক অপছন্দনীয়।স্ত্রীর হকের ব্যপারে সচেতন থাকতে হবে, পরিবার এবং স্ত্রীর মধ্যে ইনসাফ বজায় রাখতে হবে।জুলুমকারী থেকে পানাহ চাই।অশ্লীল ভাষা, ছোট করে কথা না বলা, যথাযথ সম্মান দিবেন। স্ত্রীকে পর্দার পরিবেশ করে দিবেন। যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো সৎ সাহস রাখেন। তিনি যেন কৃপণ না হন। বরং সাধ্যের মধ্যে দান-সদাকায় আগ্রহী হন এবং আমার ন্যায্য শখ পূরণের প্রতিও যত্নশীল থাকেন।আমার পরিবারকে সম্মান দিবেন। অতিথিপরায়ণ হবেন।আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যার সঙ্গে আমার সম্পর্কের ভিত্তি হবে আল্লাহর সন্তুষ্টি। আমরা একে অপরকে দ্বীনের পথে উৎসাহিত করব, ভুল হলে সংশোধন করবেন নরমভাবে, একসঙ্গে ইলম অর্জন করব, কুরআনের তাদাব্বুর করব, নেক আমলে প্রতিযোগিতা করব এবং জান্নাতের পথে একে অপরের সহযাত্রী হব ইনশাআল্লাহ । তাঁর অন্তরে আমাদের একসাথে বায়তুল্লাহর মুসাফির হওয়ার গভীর আকাঙ্ক্ষা থাকবে। আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করার মানসিকতা থাকবে এবং শহীদি মৃত্যুর তামান্না থাকবে। তিনি দুনিয়ার ক্ষণস্থায়ী মোহের চেয়ে আখিরাতের স্থায়ী সফলতাকে বেশি গুরুত্ব দেবেন।সর্বোপরি, তিনি এমন একজন মানুষ হবেন, যাঁকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যিনি আমার ঈমান বৃদ্ধি পাওয়ার কারণ হবেন, দ্বীনের পথে আমার সহযাত্রী হবেন,যার সঙ্গে একটি দ্বীনদার, প্রশান্তিময় ও বরকতময় পরিবার গঠন করা যায় ইনশাআল্লাহ । |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | রাজশাহী (রাজশাহীর বাইরে পরিবার আগাতে আগ্রহী নয়) |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 20 ভিউস