male
বায়োডাটা নাম্বার
AH-119815
পাত্রী
জন্ম তারিখ 2000-08-12
জাতীয়তা বাংলাদেশী
85 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ 2000-08-12
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান জেলা পাবনা
বর্তমান বিভাগ রাজশাহী বিভাগ
স্থায়ী জেলা পাবনা
স্থায়ী বিভাগ রাজশাহী বিভাগ
জন্মসন (আসল) ২০০০
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'৭''
ওজন ৬০ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা মাদ্রাসার শিক্ষক
মাসিক আয় 30000
ঠিকানা
স্থায়ী ঠিকানা শালগাড়িয়া পাবনা সদর
বর্তমান ঠিকানা শালগাড়িয়া পাবনা সদর
কোথায় বড় হয়েছেন? (Required) পাবনা ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) কওমী মাদ্রাসা
আপনি কি হাফেজ? হ্যাঁ
দাওরায়ে হাদীস পাশ করেছেন? হ্যাঁ
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা আকবার কমপ্লেক্স মিরপুর 1
পাসের সন ২০২২
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মুফতি
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অনার্স চলমান।
দাওরায়ে হাদীসে ফলাফল? জায়্যিদ জিদ্দান
পারিবারিক তথ্য
পিতার পেশা (মৃত) চাকরিজীবী
মাতার পেশা গৃহিণী।
বোন কয়জন? ২জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য ছোট বোন। জেনারেল থেকে মাস্টার্স কমপ্লিট। বিবাহ হয়েছে রাজশাহী। ছোট দুলাভাই অনলাইন প্রোগ্রামার। বড় বোন। জেনারেল থেকে মাস্টার্স কমপ্লিট।বিবাহ হয়েছে নাটোর। বড় দুলাভাই সরকারি চাকরিজীবী।
ভাইদের সম্পর্কে তথ্য ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে চাকরিরত অবস্থায় রয়েছে। বিবাহিত। ভাবি মেডিকেল অফিসার। বাংলাদেশী স্পেশালাইজড হসপিটাল ঢাকা। ভাই ভাবি ঢাকা মোহাম্মদপুরে থাকেন।
চাচা মামাদের পেশা চাচাদের একজন সরকারি চাকরিজীবী বাকিজন ব্যবসায়ী। মামাদের একজন পুলিশ অফিসার একজন চাকরিজীবী একজন ব্যবসায়ী।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আলহামদুলিল্লাহ আমার মা তাবলীগের সাথেই হওয়াতে ছোটবেলা থেকেই আমাদের বাসাতে দ্বিনি অবস্থার ব্যাপারে কোন কমতি নেই আলহামদুলিল্লাহ।
পিতা কি জীবিত? না
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) জি আলহামদুলিল্লাহ।
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) হ্যাঁ
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) আলহামদুলিল্লাহ ছোট থেকেই।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জি অবশ্যই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ হাফেজ।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? পাঞ্জাবি পায়জামা জুব্বা টুপি। আর ঈদের নামাজ জুমার নামাজ এ ধরনের নামাজগুলো পড়াতে যাওয়ার সময় পাগড়ি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) নেই।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) না আলহামদুলিল্লাহ কোন রোগ নেই।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) তাবলীগ।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) মাজার মূলত ছিল কবর তবে বর্তমান অবস্থা খুব ভয়াবহ সেখান থেকে শিরিকসহ বিভিন্ন বিবাদী কার্যক্রম চলে।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) পুষ্প সমগ্র। আর রহিকুল মাখতুম। আল কাউসার নিয়মিত পড়া হয়।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) আমার শাইখুল মাশায়েখ মুফতি মুহাম্মাদ ত্বাকি উসমানী। আমার শায়েখ মুফতি দিলাওয়ার সাহেব। পছন্দের ওয়ায়েজ মুফতি আরিফ বিন হাবিব।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) ব্যবসার সাথে যুক্ত। জেনারেল লাইনে অনার্স/ফাজিল চলমান।
নিজের সম্পর্কে কিছু লিখুন আলহামদুলিল্লাহ, আমি ভ্রমণপ্রিয় একজন মানুষ। নতুন নতুন জায়গা দেখা, আল্লাহ তাআলার সৃষ্টির বৈচিত্র্য অবলোকন করা এবং তাঁর অসংখ্য নিয়ামত নিয়ে চিন্তা-ভাবনা করতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ, পাহাড়, নদী, সমুদ্র, গ্রামবাংলার সৌন্দর্য ও নিরিবিলি প্রকৃতি আমার মনকে বেশি আকর্ষণ করে। নিজের বাইক আছে, তাই অনেক সফর বাইকে করেই হয়ে থাকে। এছাড়া ট্রেনে ভ্রমণ করতেও আমার বিশেষ ভালো লাগে, এবং আমার অধিকাংশ দীর্ঘ সফর ট্রেনেই সম্পন্ন হয়। আমার একটি সুন্দর স্বপ্ন হলো:আল্লাহ তাআলা এমন একজন জীবনসঙ্গিনী দান করুন, যিনি দ্বীনের পথে চলার সাথী হবেন। যাঁকে নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সফর করব, আল্লাহর নিয়ামত উপলব্ধি করব এবং দ্বীনের দাওয়াত পৌঁছাবো ইনশাআল্লাহ। ভ্রমণের পাশাপাশি ইসলামী আলোচনা, অধ্যয়ন এবং বিভিন্ন দ্বীনি প্রোগ্রাম ও মজলিসে অংশগ্রহণ করতে ভালো লাগে। বিশেষ করে সমসাময়িক বিভিন্ন বিষয়কে ইসলামের আলোকে বিশ্লেষণ করা এবং সমাজে প্রচলিত ভুল, কুসংস্কার ও বিদআত সম্পর্কে সচেতনতা তৈরির আলোচনা আমার আগ্রহের একটি ক্ষেত্র। এছাড়াও আমার আরও কিছু ছোট ছোট শখ ও আগ্রহ রয়েছে। আল্লাহ তাআলা তাঁর অশেষ অনুগ্রহে সেগুলোর অনেকগুলো পূরণ করেছেন এবং করে চলেছেন। এজন্য তাঁর দরবারে সর্বদা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, জীবনের প্রতিটি নিয়ামতের জন্য আমি শুকরগুজার থাকার চেষ্টা করি। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অন্যতম হলো আমার ব্যবসাকে ধীরে ধীরে আরও সুসংগঠিত ও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়া। তবে আমার দৃঢ় ইচ্ছা, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন, ব্যবসার ক্ষেত্রেও যেন হালাল উপার্জন ও ইসলামী নীতিমালার প্রতি সর্বোচ্চ গুরুত্ব বজায় থাকে। জীবনের মূল লক্ষ্য: আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সুন্নাহভিত্তিক একটি আদর্শ পরিবার গঠন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের জন্য নিরন্তর চেষ্টা করে যাওয়া।
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? নিজের প্রতিষ্ঠানে দাওয়া বিভাগের দায়িত্বে রয়েছি। ফিউচার প্ল্যান অনেকগুলো থাকলেও প্রধান এটা। এবং ভবিষ্যতে আহালিয়াকে সাথে নিয়ে দাওয়াতের মেহনতগুলো করব ইনশাআল্লাহ।
অবসর সময় কিভাবে কাটান? (Required) নিজের ব্যবসা রয়েছে সেখানে সময় দেই।
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) আলহামদুলিল্লাহ সব ওয়াক্ত জামাতের সহিত আদায় হয় মসজিদে। মাঝেমধ্যে নিজের মাদ্রাসাতেও জামাত করে থাকি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) বাড়ির প্রয়োজনীয় প্রায় সব দায়িত্বই আমি নিজেই পালন করি, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের পরিবারের সদস্য আমি ও আমার মা। তাই পৌরসভার বিভিন্ন বিল পরিশোধ, বাসার বাজার-সদাই করা, প্রয়োজনীয় কেনাকাটা এবং দৈনন্দিন নানা কাজের দায়িত্ব আমার ওপরই থাকে। এছাড়া গ্রামের বাড়ির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি এবং সেখান থেকে বিভিন্ন মৌসুমি ফল, শাক-সবজি ও অন্যান্য ফসল নিজেই নিয়ে আসি। পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনের বিভিন্ন কাজও যথাসাধ্য নিজ দায়িত্বে সম্পন্ন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এসব দায়িত্ব পালন করতে আমার কোনো চাপ অনুভব হয় না; বরং দায়িত্বশীলতার সঙ্গে নিজের কর্তব্যগুলো পালন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
আপনি কি ধুমপান করেন? (Required) আলহামদুলিল্লাহ, ধূমপান তো অনেক দূরের বিষয়, সাধারণ পান খাওয়ার অভ্যাসও আমার নেই। জর্দার গন্ধ একদমই সহ্য হয় না। তাই আশেপাশে কেউ পান-জর্দা বা ধূমপান করলে সাধারণত সেখান থেকে দূরে সরে আসি।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি পরিবারের সবাই রাজি রয়েছেন।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমার কাছে শুধু একটি সামাজিক বন্ধন নয়, বরং এটি আল্লাহ তাআলার একটি মহান বিধান, নবী সা: এর সুন্নাহ এবং দ্বীনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি বিশ্বাস করি, একজন নেককার জীবনসঙ্গী দুনিয়ার জীবনে যেমন প্রশান্তি ও সহযোগিতার উৎস, তেমনি আখিরাতের সফলতার পথেও একজন গুরুত্বপূর্ণ সাথী। আমি এমন একটি পরিবার গঠন করতে চাই যেখানে পারস্পরিক সম্মান, ভালোবাসা, দায়িত্ববোধ, বিশ্বস্ততা এবং ইসলামী মূল্যবোধের চর্চা থাকবে। জীবনের সুখ-দুঃখ, স্বপ্ন-সংগ্রাম এবং দ্বীনের পথে চলার যাত্রায় একজন আন্তরিক সঙ্গী পাশে থাকা আল্লাহর অনেক বড় নিয়ামত। আমার কাছে একজন স্ত্রী শুধুমাত্র সংসারের একজন সদস্য নন। বরং তিনি আমার সবচেয়ে কাছের বন্ধু, পরামর্শদাতা, সহযোগী এবং জান্নাতের পথে চলার সাথী। আমি চাই, আমরা একে অপরকে দ্বীনের উপর অটল থাকতে সহযোগিতা করব, একসাথে শিখব, আমল করব এবং একটি সুন্দর, প্রশান্ত ও বরকতময় পরিবার গড়ে তুলব। এবং সারাদিন পরিশ্রম করে দিনশেষে যেন একজন মনের মানুষ থাকে যার কাছে সবকিছু খুলে বলা যায়। সর্বোপরি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণে একে অপরের সহায়ক হওয়ার উদ্দেশ্যেই আমি বিয়ে করতে চাই।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? অবশ্যই ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? অবস্থা বুঝে বিবেচনা
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের বাসায়
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? বিলকুল না
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? আর্থিক অবস্থা ও জেলা
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? আমার বিশ্বাস, একজন স্বামীর দায়িত্ব শুধু পরিবারের ভরণ-পোষণ নিশ্চিত করা নয়; বরং স্ত্রীর প্রতি ভালোবাসা, সম্মান, ন্যায়সঙ্গত আচরণ, নিরাপত্তা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করাও তার গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি সর্বদা তার হক আদায়ের চেষ্টা করব, দ্বীনের পথে চলতে সহযোগিতা করব, তার মতামতকে মূল্যায়ন করব এবং সুখ-দুঃখে একজন বিশ্বস্ত সঙ্গী হিসেবে পাশে থাকার চেষ্টা করব।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? একক পরিবারে
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) মাদ্রাসার পড়াশোনা থেকে ফারেগের পরের দিন থেকেই খেদমতে রয়েছি পাবনার স্বনামধন্য একটি প্রতিষ্ঠান 'আল কুরআন ফাউন্ডেশন পাবনা' তে। এছাড়াও পাশেই একটি কিতাব বিভাগের দায়িত্বে রয়েছি। আর অবসর সময়ে নিজের ব্যবসাতে সময় দেই।
বিশেষ কিছু যদি জানাতে চান আমার পরিবারের মানুষ মিশুক প্রকৃতির একজন দ্বীনদার আহলিয়া আশা করেন। সাধারণত পাবনার মানুষ তুলনামূলক মিশুক হয়ে থাকে সেজন্য।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ১৮ থেকে ২২ এর আশেপাশে।
গাত্রবর্ণ ফর্সা বা উজ্জ্বল ফর্সা।
নূন্যতম উচ্চতা ৫ ফিট থেকে পাঁচ ফিট ৩।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যে কোন শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে তবে নির্দিষ্ট একটা ডিগ্রি শেষ করতে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত।
পেশা (Required) ছাত্রী বা অন্যান্য।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। যেটাই হোক সম্ভ্রান্ত হওয়া চাই।
পারিবারিক অবস্থা (Required) নিজেদের চলার মত সচ্ছল হলেই হবে।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন সর্বপ্রথম আশা করি, হসনে সুরাত এবং হসনে সিরাত। কথার আওয়াজ অবশ্যই আস্তে হতে হবে। মেয়েদের উচ্চ আওয়াজ আমার মোটেও পছন্দ না। দ্বীনদারী মাইন্ডেড যতটুকু হবে ততটুকুই আলহামদুলিল্লাহ। তবে যতটুকু কমতি থাকবে সেগুলো যেন মানার মন মানসিকতা থাকে এটা অবশ্যই জরুরী। সর্বোপরি আমি আসলে রেডিমেট কাউকে চাই না। নিজের মাইন্ডের মত তাকে আস্তে আস্তে বানিয়ে নিতে চাই। এবং আমিও তার পছন্দের পুরুষের মতো হতে চাই। তবে হ্যাঁ অবশ্যই সঠিক জিনিসগুলো মানার মন মানসিকতা রাখতে হবে ব্যাস এতটুকুই।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) ঢাকা পাবনা অথবা পাবনার আশেপাশের যে কোন জেলা হতে পারে।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 85 ভিউস