| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ | 1996-05-29 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| বর্তমান জেলা | চট্টগ্রাম |
| বর্তমান বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| স্থায়ী জেলা | চট্টগ্রাম |
| স্থায়ী বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জন্মসন (আসল) | ১৯৯৬ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'৬'' |
| ওজন | ৬৪ কেজি |
| রক্তের গ্রুপ | AB+ |
| পেশা | প্রাইভেট জব |
| স্থায়ী ঠিকানা | বোয়ালখালী, চট্টগ্রাম,বাংলাদেশ। এলাকার নাম: শ্রীপুর। |
|---|---|
| বর্তমান ঠিকানা | চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, বাংলাদেশ এলাকার নাম: হালিশহর, বসুন্ধরা আবাসিক এলাকা। |
| কোথায় বড় হয়েছেন? (Required) | শহরে আলহামদুলিল্লাহ। |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | ব্যবসা বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১২ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | ব্যবসা বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৪ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | বিবিএ ইন মার্কেটিং। |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্রগ্রাম। |
| পাসের সন | ২০২০ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | শিক্ষার বিষয়- এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানের নাম- ইস্টডেল্টা ইউনিভার্সিটি, চট্রগ্রাম। পাসের সন- ২০২২ |
| পিতার পেশা | কাঠ ব্যবসায়ী (অবসরপ্রাপ্ত)। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী। |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ২জন |
| ভাইদের সম্পর্কে তথ্য | বড় ভাই: (বিবাহিত) পেশা: বেসরকারি চাকরিজীবী। ছোট ভাই: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। (তৃতীয় সেমিস্টার সম্পন্ন) |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত ও সচ্ছল পরিবার। আলহামদুলিল্লাহ চট্রগ্রাম শহরে আগ্রাবাদ নিকটবর্তী স্থানে আমাদের নিজস্ব চারতলা বাড়ী এবং গ্রামেও একতলা পাকা বাড়ী রয়েছে। আমাদের নিজস্ব স"মিল রয়েছে যা আব্বুর এক্সিডেন্টের পর আমরা ভাড়া দিয়েছি। (বর্তমানে আমি শহরে আমাদের নিজস্ব বাড়ীতে থাকি এবং গ্রামে আমাদের একতলা পাকা বাড়ি আছে। এছাড়া পৈত্রিক সুত্রে আমাদের আরো কিছু স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আম্মু ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। মাহরাম নন মাহরাম মেনে চলার চেষ্টা করেন। আব্বু মানসিক ভাবে কিছুটা অসুস্থতা থাকা সত্বেও সাধ্যমত চেষ্টা করেন দ্বীন শরীয়ত মেনে চলতে। ভাইয়েরা শরীয়তের ব্যাপারে কিছুটা উদাসীন তবে আমি সাধ্যমত চেষ্টা করছি দ্বীনের ব্যাপারে তাদেরকে সচেতন করতে। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | বায়োলজিক্যাল কারণে আমার দাড়ির গ্রোথ তুলনামূলকভাবে কম। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যতটুকু দাড়ি দান করেছেন, আমি তা সুন্নতের নিয়তে রেখেছি এবং যথাসম্ভব পরিচর্যা করছি। পাশাপাশি দাড়িকে আরও বড় ও পরিপূর্ণ করার জন্যও চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুন। |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | হ্যাঁ। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | আলহামদুলিল্লাহ, নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করি এবং সাধারণত কোনো ওয়াক্ত মিস হয় না। তবে খুবই বিরল ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মাঝে মধ্যে ফজরের ১ ওয়াক্ত নামায কাযা হয়)। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | আলহামদুলিল্লাহ, ২০১২ সালের পর থেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে দ্বীনের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। তখন থেকেই যথাসাধ্য নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করে আসছি এবং সবসময় আল্লাহর কাছে এ ব্যাপারে অবিচল থাকার তাওফিক কামনা করি। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | আলহামদুলিল্লাহ, একজন মুসলিম পুরুষ হিসেবে মাহরাম-নন-মাহরামের বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি এবং এ বিষয়ে ইসলামের নির্দেশনা অনুসরণ করার ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাকে এ ক্ষেত্রে আরও দৃঢ়তা ও ইখলাস দান করেন। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জ্বি আলহামদুলিল্লাহ। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি পাজামা। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | দলীয় বা প্রচলিত রাজনৈতিক দর্শনের প্রতি বিশেষ আগ্রহ নেই। তবে ন্যায়-নীতি, নৈতিকতা ও শরীয়াহভিত্তিক আদর্শকে প্রাধান্য দেওয়া শাসনব্যবস্থার ধারণাকে সমর্থন করি। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | নাটক ও সিনেমা খুব সীমিত পরিসরে এবং মাঝে-মধ্যে দেখা হয়। তবে আলহামদুলিল্লাহ, গান শোনা থেকে সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করি এবং বর্তমানে গান শুনি না। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | আলহামদুলিল্লাহ, দ্বীন শেখা ও তার ওপর আমল করার চেষ্টা করছি। বর্তমানে কোনো বিশেষ দ্বীনি মেহনতে যুক্ত নই, তবে আল্লাহ তাআলা তাওফিক দিলে ভবিষ্যতে দ্বীনের খেদমতে নিজেকে সম্পৃক্ত করতে চাই, এবং সুযোগ ও সামর্থ্য অনুযায়ী এতে যুক্ত হওয়ার আশা রাখি, ইনশাআল্লাহ। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজারের ওলী আওলিয়াদের কবর জ্বিয়ারতকে জায়েয বলে মনে করি। এছাড়া মাজার কেন্দ্রিক সকল কার্যক্রমকে আমি কুফরি এবং শিরকের অন্তর্ভূক্ত বলে মনে করি। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | এক নজরে কুরআন, আর-রাহীকুল মাখতুম, কবরের আযাব। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | মাওলানা তারিক জামিল, ড. মাওলানা মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমাদুল্লাহ। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি আল্লাহ তায়ালার খুব নগন্য এবং গুনাহগার একজন বান্দা। নিজেকে খুব দ্বীনদার মনে করি না, প্রতিটা ক্ষণে ক্ষণে নফসের সাথে যুদ্ধ করে যাচ্ছি। খুব সাদামাটা জীবন যাপন করি এবং শান্ত মনের মানুষ। যতটুকু পারি আল্লাহর রাস্তায় সময় দেয়ার চেষ্টা করি। যে কাজটা আমার আল্লাহ পছন্দ করেন সে কাজটাই করার চেষ্টা করি, তারপরেও আমি ভুলের উর্ধে নই। বিশেষ করে পর্দার বিষয়ে অনেক বেশি সচেতন থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমি সফর করতে অনেক বেশি পছন্দ করি। আমার ইচ্ছে জীবনসঙ্গীকে সাথে নিয়ে আমার সামর্থ অনুযায়ী বিভিন্ন স্থানে ভ্রমণ করে আল্লাহর সৃষ্টি এবং সৌন্দর্যকে উপভোগ করবো ইনশাআল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে ভালো লাগে, নিজের কাজ নিজে করতে পছন্দ করি। মিথ্যা, ধোঁকাবাজি সত্যকে গোপন করা, গীবত, অন্যকে ছোট করা, শো অফ করা, উম্মাহর ঐক্যতা নষ্ট হয় এমন কার্যকলাপ আমার অনেক অপছন্দ। গায়রতহীন, লেবাসধারী মানুষগুলোকেও অনেক বেশি অপছন্দ করি। সবসময় হারাম থেকে বেচে থাকার চেষ্টা করি। জীবনে অন্তত একবার হলেও অর্ধাঙ্গীনীকে নিয়ে বায়তুল্লাহর মুসাফির হতে চাই ইনশাআল্লাহ। পরিশেষে দ্বীনি শিক্ষায় মানুষকে শিক্ষিত করার জন্য নিজেকে নিয়োজিত করতে চাই যাতে আমার মৃত্যুর পর সদকায়ে জারিয়া হিসেবে থাকে ইনশাআল্লাহ। |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আলহামদুলিল্লাহ, দ্বীন শেখা ও তার ওপর আমল করার চেষ্টা করছি। বর্তমানে কোনো বিশেষ দ্বীনি মেহনতে যুক্ত নই, তবে আল্লাহ তাআলা তাওফিক দিলে ভবিষ্যতে দ্বীনের খেদমতে নিজেকে সম্পৃক্ত করতে চাই, এবং সুযোগ ও সামর্থ্য অনুযায়ী এতে যুক্ত হওয়ার আশা রাখি, ইনশাআল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | আলহামদুলিল্লাহ, অবসর সময়ে কুরআন তিলাওয়াত শুনা/করা, ইসলামিক বই ও লেকচার থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি। পাশাপাশি পরিবারকে সময় দিই, প্রয়োজনে বিশ্রাম নিই এবং মাঝে মাঝে হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করি। সর্বোপরি, অবসর সময়কে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় হিসেবে কাজে লাগানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করি। কোনো অনিবার্য কারণ না থাকলে জামাতে উপস্থিত থাকার ব্যাপারে সচেষ্ট থাকি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | আলহামদুলিল্লাহ, পরিবারের একজন সদস্য হিসেবে সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করি। বাবা-মায়ের খেদমত, তাঁদের প্রয়োজনের খোঁজখবর রাখা, পারিবারিক বিভিন্ন কাজে সহযোগিতা করা এবং ঘরের প্রয়োজনীয় কাজে যতটুকু সম্ভব অংশগ্রহণ করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, পরিবারের প্রতি দায়িত্বশীলতা ও বাবা-মায়ের সেবা করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই এ দায়িত্বগুলো আন্তরিকতার সঙ্গে আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাকে আরও উত্তমভাবে এসব দায়িত্ব পালন করার তাওফীক দান করেন। আমীন। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | সত্য কথা বলতে, অতীতে বা মাঝে মধ্যে ধূমপান করা হয়েছে। তবে আমি এটিকে কোনো ভালো অভ্যাস মনে করি না এবং ইসলামী দৃষ্টিকোণ থেকেও এটি পরিহার করার বিষয় বলে বিশ্বাস করি। তাই আলহামদুলিল্লাহ, এই অভ্যাসটি সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার আন্তরিক চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে স্থায়ীভাবে এ থেকে মুক্ত থাকার তাওফীক দান করেন। আমীন। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যাঁ। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে হচ্ছে একটি ইবাদত। সূরা নিসার ৩নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করবার নির্দেশ বা আদেশ দিয়েছেন। স্বাভাবিক ভাবে সুস্থ ও অ্যাডাল্ট যে-কারো জন্য আল্লাহর আদেশ/ফরজ বিধান পালন করা জরুরী মনে করি। আবার অনেক স্কলারের মতে বিয়ে করা ওয়াজিব। তবে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "যে ইচ্ছে করে বিয়ে করে নি সে আমার দলভুক্ত নয়"।-সহীহ বুখারী। ইসলামে বিয়ের ক্ষেত্রে দ্বীনদারিতা, চরিত্র, ও দায়িত্ববোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমি পরিপূর্ণ দ্বীন চর্চা করতে খুবই আগ্রহী। আংশিক দ্বীন চর্চা দিন শেষে শুধুই হতাশ করে। জীবনের নানা দোটানায় আলোর দিশা পেয়েও মানুষ হারিয়ে যায় অন্ধকারের অতল গহ্বরে। এমন একজনকে পাশে চাই যে কিনা আল্লাহকে খুঁজে পেতে আল্লাহর কাছাকাছি যেতে সাহায্য করবে ইনশা আল্লাহ। ইসলামে বিয়ে একটি ইবাদত ও দায়িত্বপূর্ণ সুন্নাহ। বিয়ের মাধ্যমে একজন মানুষ হালাল পথে তার আবেগ, ভালোবাসা ও জীবন পরিচালনার সুযোগ পায়। এতে চরিত্র রক্ষা হয়, দৃষ্টি সংযত থাকে এবং সমাজে শালীনতা প্রতিষ্ঠিত হয়। ইসলাম বিয়েকে শান্তি, ভালোবাসা ও দয়ার বন্ধন হিসেবে দেখেছে। কুরআনে বলা হয়েছে-স্বামী-স্ত্রী একে অপরের জন্য সাকিনা (শান্তি)। তাই বিয়ের মূল উদ্দেশ্য শুধু দুনিয়াবি সুখ নয়, বরং একে অপরকে দ্বীনের পথে সহযোগিতা করা, পরিবার গঠন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন" বিবাহ মাধ্যমে অর্ধেক দীন পূর্ণ হয়, সে নিয়ামত ও ইবাদত আমল করার জন্য বিবাহ বন্ধনে যুক্ত হতে চাইছি, একাকি জীবনের মধ্যে শয়তানের ধোঁকা থেকে নিজের নফসকে হেফাজত করার জন্য ও নিজের চোখ, আমলকে পবিত্র হতে দেওয়ার জন্য হালাল ইবাদত খুজছি। বিয়ে হলো আল্লাহর দেওয়া এমন একটি সৌন্দর্যপূর্ণ বন্ধন, যেখানে নৈতিকতা, ভালোবাসার সঙ্গে দায়িত্ব, ধৈর্যের সঙ্গে ত্যাগ এবং দুনিয়ার সঙ্গে আখিরাতের ভারসাম্য বজায় রাখতে হয়। আমি মনে করি এটি এমন একটি সম্পর্ক যেখানে স্বামী-স্ত্রী তাদের অধিনস্ত যারা হকদার তাদের নিয়ে সুন্দর একটি পরিবার গড়ে তুলতে পারবে। প্রত্যেকেই একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্যে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে। প্রতিটি সিদ্ধান্ত এবং কাজের উদ্দেশ্যে হবে আখিরাতমুখী। নিজের আত্মতৃপ্তির তুলনায় হকদারের হক আদায়ের প্রতি সময় ব্যয় করা। সিদ্ধান্ত গ্রহণ অথবা মতামত প্রকাশের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত মতামতের তুলনায় ইসলামকে প্রাধান্য দেওয়া। যে সম্পর্কের উদ্দেশ্যে হবে উম্মাহর সংখ্যা বৃদ্ধি। একটি সুন্দর পরিবার গঠন করা যা জান্নাত লাভের একটি মাধ্যম হবে ইনশাআল্লাহ এবং দ্বীনি জ্ঞান চর্চার একটি পাঠশালা সেই সাথে আল্লাহ তাআলার ইবাদতের জন্যে নিজেকে উৎসর্গ করার একটি পরিবেশ তৈরি করা। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যাঁ অবশ্যই। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | আলোচনা সাপেক্ষে। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | তেমন আগ্রহী নই। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | ইনশাআল্লাহ, বিবাহের পর স্ত্রীকে নিয়ে আমার নিজস্ব ফ্ল্যাটে বসবাস করবো যাতে পারস্পরিক বোঝাপড়া ও শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ বজায় থাকে। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | কোনো ধরনের দেনা পাওনায় আমরা বিশ্বাসী নই। |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | আর্থিক অবস্থা ও জেলা |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি স্ত্রী আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত। তাই তাঁর প্রতি আমার দায়িত্ব হবে শরিয়তসম্মতভাবে তাঁর সকল হক আদায় করার আন্তরিক চেষ্টা করা ভালোবাসা, সম্মান ও উত্তম আচরণের মাধ্যমে তাঁর পাশে থাকা তাঁর ভরণ-পোষণ, নিরাপত্তা ও প্রয়োজনীয় অধিকার নিশ্চিত করা, দ্বীনের পথে চলতে সহযোগিতা করা এবং পারস্পরিক পরামর্শ, ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, রহমতপূর্ণ ও আল্লাহভীরু পরিবার গড়ে তোলার চেষ্টা করা। কোনো মানুষই পরিপূর্ণ নয়, তাই ভুল-ত্রুটি হলে তা সুন্দরভাবে সংশোধন করে আল্লাহর সন্তুষ্টিকে সর্বাগ্রে রাখার চেষ্টা করাই আমার লক্ষ্য, ইনশা আল্লাহ। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | স্ত্রীর সাথে আলাদা |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | আলহামদুলিল্লাহ, বর্তমানে একটি স্বনামধন্য শিপিং কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং অনুগ্রহে হালাল ও বৈধ উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছি। |
|---|---|
| বয়স (Required) | ১৮-২৫ |
|---|---|
| গাত্রবর্ণ | ফর্সা, উজ্জল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫'১-৫'৪ |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | নূন্যতম এইচএসসি সমমান। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত। |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি শরীয়তের বিধান অনুযায়ী পর্দা পালনের আন্তরিক চেষ্টা করেন এবং এটিকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত হিসেবে গ্রহণ করেন। আমি পর্দাকে শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ না দেখে লজ্জাশীলতা, শালীনতা ও ইসলামী আদর্শের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করি। এবং আমি পরিপূর্ণতার সাথে দ্বীন শেখার, আমল করার এবং একসাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আন্তরিক মানসিকতাকেই বেশি মূল্য দিই। আল্লাহ আমাদের উভয়কে তাকওয়া ও হায়ার সাথে জীবন পরিচালনার তাওফীক দান করুন। আমীন। |
| পেশা (Required) | শিক্ষার্থী, ছাত্রী। |
| অর্থনৈতিক অবস্থা | উচ্চবিত্ত, মধ্যবিত্ত। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | ইসলামের মৌলিক বিষয় গুলোতে জ্ঞান রাখেন, মেনে চলেন, ৫ওয়াক্ত নামায সঠিক সময়ে আদায় করেন, আল্লাহ আইনের উপর আল্লাহ ভীরু, মাহরাম নন মাহরাম (অফলাইনে এবং অনলাইনে) মেনে চলেন বা মেনে চলার চেষ্টা করেন, পরিপূর্ণ পর্দা মেন্টেইন করেন, মানুষের হকের প্রতি সর্বদা সচেতন, হালাল হারাম বিবেচনা করে চলেন। ধার্মিক, সৎ, বিনয়ী, সত্যবাদী, ক্ষমাশীল, আমানতদার, উত্তম আখলাকের অধিকারী বা যিনি সর্বদা এই চেষ্টা চালিয়ে যান, নিজের জবানকে এবং চরিত্র সংযত রাখার চেষ্টা করেন, সমস্ত বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরুপ এই বিশ্বাস রাখেন, প্রকৃতঅর্থে দ্বীনদার, তাকওয়াবান, যিনি সব পরিস্থিতিতে সব কিছুর উর্ধ্বে গিয়ে দ্বীনকে প্রধান্য দিবেন, দ্বীনের প্রতি অনড় থাকবেন ইনশাআল্লাহ (আল্লাহই উত্তম পরিকল্পনাকারী)। যেহেতু আমি কোনো মেয়েতে আসক্ত নই, আল্লাহ রাব্বুল আলামীনের কাছে চাইবো, আমার জীবনসঙ্গী যেনো অন্য কোন পুরুষে আসক্ত না হয়। তার হৃদয়ে শুধু আমি তেমনি আমার হৃদয়ে শুধু তিনি থাকবে ইনশাআল্লাহ (আল্লাহই উত্তম পরিকল্পনাকারী)। আমার উদ্দেশ্য শুধু দুনিয়ার জীবনে একসাথে থাকা নয় বরং এমন একটি সম্পর্ক গড়ে তোলা, যেন আমরা আখিরাতেও একসাথে থাকতে পারি। আর সেই লক্ষ্য অর্জনের মূল ভিত্তি হলো দ্বীন। তাই আমি চাই, আমাদের জীবন হোক সাদামাটা, অল্পে তুষ্ট এবং আখিরাতমুখী যেখানে বিলাসিতা ও অপ্রয়োজনীয় জাঁকজমক থেকে দূরে থেকে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া হবে। আমি জানি আমি ১০০% পারফেক্ট নাহ। আমি মানুষ হিসাবে আমার কোন ভুল হলে তিনি আমাকে শিখিয়ে দিবেন ও ক্ষমার চোখে দেখবেন ইনশাআল্লাহ আমিও তাই চেষ্টা করবো। আমার এমন জীবনসঙ্গী হওয়ার ইচ্ছা থাকা, যার সাথে একসাথে জান্নাতের পথে চলা যায় এবং যার সাহচার্য আল্লাহর নিকটবর্তী করে। এমন জীবনসঙ্গী চাই, যে আল্লাহর জন্য ভালোবাসবে এবং যার সাথে দুনিয়া ও আখিরাত একসাথে গড়া যাবে ইনশাআল্লাহ। সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখা। জাযাকআল্লাহ। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | চট্রগ্রাম জেলা হলে ভালো হয়। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 20 ভিউস