| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 1999-04-11 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | ব্যাচেলর ইন ইসলামিক স্টাডিজ এ্যান্ড দাওয়াহ (আলিম প্রিপারেটরি কোর্স) |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ১৯৯৯ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'১'' |
| ওজন | ৪৩ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | প্রাইভেট জব |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| বর্তমান জেলা | গাজীপুর |
| বর্তমান থানা/উপজেলা | গাজীপুর সদর |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | খুলনা বিভাগ |
| স্থায়ী জেলা | মাগুরা |
| স্থায়ী থানা/উপজেলা | মোহাম্মদপুর |
| স্থায়ী ঠিকানা | মহম্মদপুর, মাগুরা |
|---|---|
| বর্তমান ঠিকানা | গাজীপুর সিটি কর্পোরেশন |
| কোথায় বড় হয়েছেন? (Required) | গ্রামে |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৫ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৭ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | ফার্মেসি |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
| পাসের সন | 2023 |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | মাস্টার্স |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | ইসলামিক অনলাইন মাদ্রাসাতে ব্যাচেলর ইন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ (আলিম প্রিপারেটরি কোর্স) চলমান। আলহামদুলিল্লাহ, সম্প্রতি অনলাইনে Ibrahim Quran Academy হিফয শুরু করেছি। |
| পিতার পেশা | কৃষি পণ্যের পাইকারি ব্যবসায়ী ছিলেন। বার্ধক্যজনিত কারণে ব্যবসা করেন না। বর্তমানে বাড়ি দেখাশোনা করেন। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ২জন |
| ভাইদের সম্পর্কে তথ্য | 1.বড় ভাই ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছেন। বিবাহিত। Seaman, Karim Shipping Lines Limited এ কর্মরত আছেন। 2. ছোট ভাই এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। বিবাহিত। Soldier, Bangladesh Army তে কর্মরত আছেন। |
| চাচা মামাদের পেশা | দুইজন চাচা। উভয় চাচা কৃষি কাজ করতেন এবং দুইজন চাচাই মারা গেছেন। দুইজন মামা।উভয়ই কৃষি কাজ করেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত এবং সামাজিকভাবে সম্মানিত। গ্রামে আমাদের কিছু জমিজমা রয়েছে এবং নিজস্ব জমিতে ইটের দেয়ালবিশিষ্ট টিনশেড বাড়ি রয়েছে। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) | আমার বেড়ে ওঠা গতানুগতিক সাধারণ মুসলিম পরিবারের মতোই একটি পরিবারে, যেখানে ইসলাম বলতে মূলত নামাজ আদায় ও রোজা রাখাকেই প্রাধান্য দেওয়া হয়। পরিবারের সবাই নামাজ-রোজা পালনের চেষ্টা করেন, তবে দ্বীনের অন্যান্য বিষয়ে তেমন নিয়মিত অনুশীলন নেই। আমি ছাড়া পরিবারের অন্য নারীরা মাহরাম-নন মাহরামের বিধান যথাযথভাবে মেনে চলেন না। তবে বাইরে চলাফেরার ক্ষেত্রে তাঁরা বোরকা ও হিজাব পরিধান করে শালীনভাবে চলাফেরা করেন। এ বিষয়ে তাঁদের দ্বীনি নসিহত করার চেষ্টা করা হয়।আমাদের বাড়ির চারপাশ টিন দিয়ে ঘেরা, ফলে পর্দা রক্ষা ও মাহরাম নন-মাহরাম মেনে চলার জন্য অনুকূল পরিবেশ রয়েছে। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | আলহামদুলিল্লাহ পড়া হয় |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই নামাজ পড়তাম যদিও নামাজের গুরুত্ব সম্পর্কে খুব বেশি অবগত ছিলাম না। মাঝে মধ্যে বাদও যেতো। 2018 সাল থেকে নিয়মিত নামাজ পড়া হয়। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জ্বি আলহামদুলিল্লাহ চেষ্টা করা হয়। তবে অফিসে প্রয়োজনে পুরুষ সহকর্মীদের সাথে কথা বলতে হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জ্বি আলহামদুলিল্লাহ পারি তবে এখনো শিখতেছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? | বোরকা, হিজাব, নিকাব, হাত মোজা ও পা মোজা। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | কোন রাজনীতির সাথে যুক্ত না তবে একজন মুসলিম হিসেবে পূর্ণাঙ্গ শরিয়াহ শাসনব্যবস্থায় বিশ্বাসী। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | আলহামদুলিল্লাহ না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ নেই |
| দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | পড়াশোনা চলা অবস্থায় হলে থাকাকালীন দ্বীনি মজলিসগুলোতে যাওয়া হতো। এখন হয় না। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) | রাসুল ﷺ মৃত্যুর কথা স্মরণ করা এবং আখিরাতের শিক্ষা লাভের উদ্দেশ্যে কবর জিয়ারতের অনুমতি ও উৎসাহ দিয়েছেন। তবে কবরকে অতিরিক্ত উঁচু করা, সেগুলোকে বিশেষভাবে সম্মান প্রদর্শনের কেন্দ্র বানানো বা ইবাদতের কোনো অংশকে কবরের সঙ্গে সম্পৃক্ত করা থেকে সতর্ক করেছেন। বর্তমান সময়ে মাজারগুলোতে এমন কিছু কর্মকাণ্ড দেখা যায়, যা ইসলামের তাওহীদের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমি এটাকে শিরক মনে করি। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | মাআল মুস্তফা, বাইতুল্লাহর মুসাফির, যে জীবন মরীচিকা, কুরআন থেকে নেয়া জীবনের পাঠ, ঈমানের অপরিহার্য পাঠ, মহীয়সী নারী খাদীজা (রা.) |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.), শায়খ আহমাদুল্লাহ, নোমান আলী খান, মোখতার আহমেদ। হকপন্থি সকল আলেমদের সম্মান করি। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | নেই |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | খুবই সাধারণ একজন মানুষ।একটু পরিপাটি, গোছালো, পরিবারমুখী, শৃঙ্খলাপূর্ণ ও অনাড়ম্বর জীবনযাপন পছন্দ করি। সময়ের মূল্য দিতে এবং সময়ানুবর্তিতা বজায় রাখতে সচেষ্ট থাকি। স্বভাবে কিছুটা ইন্ট্রোভার্ট। বিশেষ প্রয়োজন না থাকলে অধিকাংশ সময় এশার সালাতের পরপরই ঘুমানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, ব্যক্তিগত জীবনে ইসলামের ফরজ ও ওয়াজিব বিধানগুলো আন্তরিকতার সঙ্গে মেনে চলার চেষ্টা করি। ফরজ-ওয়াজিবের বিষয়ে শিথিলতা পছন্দ করি না এবং হালাল-হারামের ব্যাপারে সর্বদা সচেতন থাকার চেষ্টা করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে অগ্রাধিকার দিয়ে চলা এবং কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন ও মহিমা উপলব্ধির উদ্দেশ্যে প্রকৃতির সান্নিধ্যে যেতে ভালো লাগে। তবে মাহরাম-সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে ঘোরাঘুরি করা হয় না। নির্জন ও শান্ত পরিবেশ আমার বেশি পছন্দনীয়। কোলাহলপূর্ণ পরিবেশ পছন্দ করি না। আকাশ ও নদী আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। আমি জেনারেল শিক্ষাব্যবস্থায় পড়াশোনা করেছি। তবে ছাত্রজীবন থেকেই অপ্রয়োজনীয় মেলামেশা, ফ্রি-মিক্সিং এবং দ্বীনের পরিপন্থী কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেছি। বর্তমানে একটি চাকরিতে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ, বাহ্যিক পর্দা রক্ষা করতে কোনো সমস্যা হয় না। তবে কর্মস্থলের পরিবেশটা যেহেতু ফ্রি-মিক্সিং, এমন মিশ্র পরিবেশ আমার কাছে পছন্দনীয় নয় এবং চাকরি চালিয়ে যাওয়ারও ইচ্ছা নেই। মিথ্যা কথা বলা, এমনকি মজা করেও মিথ্যা বলা, কৃত্রিমতা, অতিরিক্ত যুক্তিপ্রবণতা, অহংকার ও লোকদেখানো আচরণ অপছন্দ করি। বই পড়তে ও সংগ্রহ করতে ভালো লাগে। ইসলাম সম্পর্কে জানতে ভালো লাগে। কুরআনের তাফসির, হাদিস ও দ্বীনি বিষয়াদি পড়তে ভালো লাগে। একই সঙ্গে নতুন কিছু জানা ও শেখার প্রতিও আগ্রহ রয়েছে। ভবিষ্যতে একটি সুন্দর পারিবারিক লাইব্রেরি গড়ে তোলার ইচ্ছা আছে। আমার স্বপ্ন—আল্লাহ তাআলার পবিত্র কুরআন হিফজ করা, তাঁর পবিত্র ঘর বায়তুল্লাহর মুসাফির হওয়া এবং জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ আনুগত্যের মধ্যে জীবনযাপন করা। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি মুহূর্ত যেন মহান রবের সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের প্রস্তুতিতে ব্যয় করা। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন-সুন্নাহর অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইবাদত, তাকওয়া ও উত্তম চরিত্রের মাধ্যমে নিজে গড়ে তুলতে চাই। পাশাপাশি একটি দ্বীনী পরিবার গঠন এবং ভবিষ্যৎ সন্তানদের দ্বীনের দায়ী হিসেবে গড়ে তোলার ইচ্ছা রাখি। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময়ে রান্নাবান্না করতে, কুরআন তিলাওয়াত করতে এবং কুরআন-হাদিস ও ইসলামী বিষয়াদি পড়তে ভালো লাগে। পাশাপাশি উপকারী ইসলামী আলোচনা শোনা, ইসলামি প্রশ্নোত্তর পর্ব দেখা, ডকুমেন্টারি দেখা ও ইসলামী নাশিদ শোনা হয়। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | পড়াশোনা ও চাকরির কারণে বাড়িতে নিয়মিত থাকা হয়ে উঠেনি। তবে যখন বাড়িতে যাওয়া হয়, তখন যথাসাধ্য পারিবারিক ও সাংসারিক কাজে সহযোগিতা করার চেষ্টা করি। রান্নাবান্না করা, ঘরবাড়ি গোছানো, আব্বা-আম্মার কাপড়চোপড় পরিষ্কার করা এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য ঘরোয়া কাজে সাহায্য করি। আব্বা-আম্মা অসুস্থ হলে তাঁদের দেখাশোনা করা এবং প্রয়োজন অনুযায়ী ডাক্তার দেখানোসহ চিকিৎসার বিষয়গুলোতেও সহযোগিতা করি। পরিবারের প্রয়োজন অনুযায়ী নিজের সামর্থ্য ও সময়ের মধ্যে দায়িত্ব পালনের চেষ্টা করি। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | নারী পুরুষ সমঅধিকারের বিষয়টাকে আমি তীব্রভাবে ঘৃণা করি। নারী-পুরুষের অধিকার ও দায়িত্বের বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি ইসলামের নির্দেশনার ওপর প্রতিষ্ঠিত। আমি বিশ্বাস করি, মহান আল্লাহ তাআলা নারী ও পুরুষকে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন এবং উভয়ের জন্য তাদের উপযোগী কিছু দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করেছেন। তাই নারী-পুরুষের মর্যাদা, অধিকার ও দায়িত্বের ক্ষেত্রে কুরআন-সুন্নাহ যে ভারসাম্যপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে, সেটিকেই আমি অনুসরণযোগ্য মনে করি। নারী ও পুরুষের পারস্পরিক সম্মান, ন্যায়সংগত অধিকার এবং নিজ নিজ দায়িত্ব পালনের মধ্যেই একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পারিবারিক জীবন নিহিত বলে বিশ্বাস করি। ইসলামের নির্ধারিত অধিকার ও দায়িত্বের বাইরে প্রচলিত কোনো মতাদর্শে আমি বিশ্বাস করি না। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বি রাজি |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ের অন্যতম কারণ আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন, রাসূল (সা.) এর সুন্নাহ পালন এবং দ্বীনের পূর্ণতার জন্য। পাশাপাশি হারাম থেকে বাঁচার জন্য দুনিয়া ও আখেরাতে পথ চলায় একজন বিশ্বস্ত সঙ্গী ও বন্ধু পাওয়ার জন্য। বিয়ে সম্পর্কে আমার ধারণা- বিয়ে কেবল দুটি মানুষের একত্রে বসবাস নয়; বরং এটি তাকওয়া, ভালোবাসা, দায়িত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি পবিত্র বন্ধন যেখানে দুজন পরস্পরকে বুঝতে চেষ্টা করবে। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | অবশ্যই না। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | দ্বীনি বিষয়ে পড়াশুনা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) | অবশ্যই না |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | শরিয়তসম্মত বিষয়ে স্বামীর সিদ্ধান্তকে সম্মান করা ও আনুগত্য করা। স্বামীর অনুপস্থিতিতে নিজের আবরু, চরিত্র ও স্বামীর ধন-সম্পদ রক্ষা করা। ঘরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং স্বামীর সুখে-দুঃখে আন্তরিক সঙ্গী হওয়া। দ্বীনি ও দুনিয়াবি ভালো কাজে স্বামীকে উৎসাহিত করা এবং ইতিবাচক পরামর্শ দেওয়া। স্বামীর বাবা-মা ও পরিবারের প্রতি শ্রদ্ধা ও সুন্দর আচরণ প্রদর্শন করা। এক কথায় শরিয়তসম্মত বিষয়ে স্বামীর আনুগত্য করা, শরিয়তবিরোধী কোন বিষয়ে আনুগত্য করা যাবে না। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | সরকারি অথবা বেসরকারি হালাল জব |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | পাত্রী দেখার ক্ষেত্রে পুরুষদের মধ্যে শুধুমাত্র পাত্র সরাসরি মেয়ে দেখতে পারবেন। ছবি আদান-প্রদানের চেয়ে সরাসরি পাত্রী দেখাকে অগ্রাধিকার দিচ্ছি। যারা ভবিষ্যতে স্ত্রীকে পরিপূর্ণ শরয়ী পর্দায় রাখতে পারবেন না, স্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শন করার ইচ্ছা পোষণ করেন তাদের যোগাযোগ না করার জন্য বিনীত অনুরোধ করছি। |
| বয়স (Required) | 28-33 |
|---|---|
| গাত্রবর্ণ | কালো, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা |
| নূন্যতম উচ্চতা | 5'5'' |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অথবা মাস্টার্স |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | দাড়ি ন্যূনতম একমুষ্টি পরিমাণ হওয়া প্রত্যাশিত। ইনকামের ক্ষেত্রে বর্তমান সময়ে স্বাভাবিক জীবনযাপনের জন্য যথেষ্ট হতে হবে। তবে উপার্জন অবশ্যই সম্পূর্ণ হালাল হতে হবে; ব্যাংক বা অন্য কোনো প্রকার সুদ বা ঘুষের সাথে সম্পৃক্ততা থাকলে দয়া করে যোগাযোগ না করার জন্য বিনীত অনুরোধ করছি |
| পেশা (Required) | সরকারি অথবা বেসরকারি হালাল জব |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | পরিবারে দ্বীন পালন বিশেষ করে শরয়ী পর্দা এবং মাহরাম নন-মাহরাম মেনে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না থাকা |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি প্রকৃতঅর্থে তাকওয়াবান ও প্রাকটিসিং দ্বীনদার। ফরজ ও ওয়াজিব পালনের ক্ষেত্রে আন্তরিক ও যত্নশীল এবং কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার আন্তরিক চেষ্টা করেন। ইসলামের মৌলিক বিষয়সমূহ সম্পর্কে জ্ঞান রাখেন। নিজের আমল ও চরিত্রের মাধ্যমে দ্বীনকে ধারণ করেন। তিনি গায়রতসম্পন্ন, উত্তম চরিত্রবান, শান্তশিষ্ট, বিনয়ী, ম্যাচিউরড চিন্তাধারার অধিকারি ও দায়িত্বশীল হবেন। বদমেজাজ, অহংকার ও অশোভন আচরণ থেকে দূরে থাকেন। হালাল-হারামের ব্যাপারে সচেতন এবং স্ত্রী, পরিবার ও আত্মীয়-স্বজনের হক যথাযথভাবে আদায় করার ব্যাপারে যত্নশীল হবেন। স্ত্রীকে শরীয়তসম্মত পর্দায় রাখার বিষয়ে আন্তরিক ও দায়িত্বশীল থাকবেন এবং এমন পারিবারিক পরিবেশ গড়ে তুলতে আগ্রহী হবেন, যেখানে দ্বীনকে পরিপূর্ণভাবে অনুসরণ করা যায়। তিনি জ্ঞানার্জনে আগ্রহী, ব্যক্তিত্বে ভারসাম্যপূর্ণ এবং আত্মশুদ্ধির মানসিকতা রাখেন। অপ্রয়োজনীয় বিনোদন ও সোশ্যাল মিডিয়ায় আসক্ত নন, সময় মেইনটেইন করেন। কোন মানুষই শতভাগ পরিপূর্ণ হয় না। ভুল-ত্রুটি সবারই হতে পারে। তবে নিজের ভুল উপলব্ধি করা, নিজেকে সংশোধনের মানসিকতা রাখা এবং পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে দাম্পত্য জীবন পরিচালনা করতে আগ্রহী থাকবেন। একরোখা মানসিকতার নয়। সর্বোপরি, এমন একজন জীবনসঙ্গী চাই, যাঁর সঙ্গে পার্থিব জীবনের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার পাশাপাশি দ্বীনের পথে একসঙ্গে এগিয়ে যেতে পারি এবং দুজন একে অপরের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের সহযাত্রী হতে পারি। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | ঢাকা এবং খুলনা বিভাগ হলে ভালো হয় |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 16 ভিউস