female
বায়োডাটা নাম্বার
AH-120468
পাত্রী
জন্ম তারিখ 2000-04-29
জাতীয়তা বাংলাদেশী
10 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ 2000-04-29
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: আলিম কোর্স
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
বর্তমান জেলা কুমিল্লা
বর্তমান বিভাগ চট্টগ্রাম বিভাগ
স্থায়ী জেলা নোয়াখালী
স্থায়ী বিভাগ চট্টগ্রাম বিভাগ
জন্মসন (আসল) ২০০০
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৪'১১''
ওজন ৪০ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা গৃহিণী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নোয়াখালী, সোনাইমুড়ী।
বর্তমান ঠিকানা কুমিল্লা,মেঘনা
কোথায় বড় হয়েছেন? (Required) ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ ব্যবসা বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৬
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ ব্যবসা বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A-
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৮
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ভার্সিটি এডমিশনের আগেই দ্বীনের বুঝ পেয়েছিলাম।তারপরেও ভেবেছিলাম শুধু পরীক্ষা গুলো দিব, ক্লাস করবোনা এর পাশাপাশি মাদ্রাসায়(খুছুছি জামাতে) পড়া শুরু করে দিয়েছিলাম ভার্সিটি এডমিশনের আগেই।কবি নজরুল এর হিস্ট্রি বিভাগে ভর্তি হয়েছিলাম(২০১৮ সালে)। তারপর যখন দেখলাম সেখানে মুখ দেখিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে প্রেজেন্ট দেয়া লাগে, তখন ভর্তি ক্যান্সেল করে জেনারেল পড়া পুরোপুরি বন্ধ করে দেই।
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ২০২০ সালে মিজান জামাত পর্যন্ত পড়াশোনা করেছি ঢাকার একটা মাদ্রাসায়। মাদ্রাসার নামঃ জামিয়া ইসলামিয়া ফরাজিয়া আদর্শ মহিলা মাদ্রাসা। এছাড়াও অনলাইনে ফরজে আইন সমপরিমাণ ইলম অর্জন করেছি।
পারিবারিক তথ্য
পিতার পেশা (মৃত) ব্যবসায়ী ছিলেন।
মাতার পেশা গৃহিণী।
বোন কয়জন? ২জন
ভাই কয়জন? ২জন
বোনদের সম্পর্কে তথ্য *১ম বোন বিবাহিত গৃহিণী, বয়স ৩৯+, ৭ম শ্রেণিতে ভর্তি হওয়ার পর বিয়ে হয়ে গিয়েছিলো। স্বামীর পোলাও,খিচুড়ির দোকান আছে। *২য় বোন গৃহিণী, বয়স ৩৬+, এসএসসি পাসের পর বিয়ে হয়ে গিয়েছিলো।স্বামীর ইলেকট্রনিকসের দোকান আছে,পাশাপাশি নিজেও ইলেকট্রিকের কাজ করে।
ভাইদের সম্পর্কে তথ্য *১ম ভাই ঢাকায় চাকরী করে। বয়স ৩৩+, এইট পাশ(বন্ধুদের সাথে আড্ডা দেয়ার নেশা ছিলো খুব যার কারনে পড়াশোনা করেনি),বিবাহিত। *২য় ভাই চিটাগং চাকরী করে,বয়স ২৯+, এইচএসসি পাশ(ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়ে একাডেমিক পড়া কন্টিনিউ করেনি আর)
চাচা মামাদের পেশা আপন ১ মামা প্রবাসী। ৩ চাচার মধ্যে বড় চাচার অনেক বয়স হয়েছে কিছুই করেন না।আর ২ চাচা প্রবাসী।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আমার দাদা তার কোনো জমিই আমার বাপ চাচা কাউকে পৈতৃক জমি হিসেবে দিয়ে যাননি। যতটুকু জমি ছিলো ততটুকু আমার আমার আম্মু কিনে নিয়েছিলেন( মামা সাহায্য করেছিলেন আম্মুর বাপের বাড়ির সম্পত্তির বিনিময়ে)। সেই জমিই চাচারা জোর করে,অনেক ভেজাল,জুলুম করে দখল করে নিয়েছে(আমরা ভাই বোনরা তখন সবাই খুব ছোট ছোট)। কেইস মামলা করে কিছুটা পেয়েছি, সেখানে অর্ধেক তৈরী বাড়ি পড়ে আছে।সম্পূর্ণ করার সামর্থ্য আব্বুর একার ইনকামে হয়নি।আব্বু যতদিন জীবিত ছিলেন ভাড়াবাসায় ছিলাম। আমার ভাই ২ জন থাকা না থাকা সমান কথা।তারা নিজে নিজে বিয়ে করে যার যার মত একা থাকে।বাবা মায়ের দ্বায়িত্ব কখনই নেননি।বাবা যতদিন জীবিত ছিলেন নিজে ইনকাম করেই আম্মুকে নিয়ে চলেছেন পাশাপাশি আমরা ৩ বোনরাও আমাদের সামর্থ্য অনুযায়ী আব্বু আম্মুর দ্বায়িত্ব পালন করেছিলাম। বাবা যতদিন ছিলেন ততদিন স্বচ্ছলতাই ছিলো আলহামদুলিল্লাহ। আব্বু মারা যাওয়ার পর আম্মুর দ্বায়িত্ব আমার বড় দুলাভাই নিয়েছেন আর আমার ডিভোর্সের পর ছোট দুলাভাই নিয়েছেন। আম্মু এখন নোয়াখালী আছেন আর আমি ছোট আপুর কাছে কুমিল্লা আছি। এসব কিছু বিবেচনা করে আসলে অর্থনৈতিক অবস্থা কি বলবো বা কি হবে বুঝে উঠতে পারছিনা।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আম্মু আর আমার আপুরা পর্দা মত চলাফেরা করে এবং তারা মোটামুটি প্র্যাকটিসিং। দুলাভাইরা তেমন প্র্যাকটিসিং না। নামাজ বলতে জুমা পড়ে আর ৫ ওয়াক্ত নামাজ রেগুলারলি পড়েনা। আপুরা বলতে বলতে পড়ে আবার ছাড়ে, এভাবেই চলছে।
পিতা কি জীবিত? না
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বী আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ২০১৮ সাল থেকে। এর আগেও পড়তাম তবে দ্বীনের বুঝ না থাকার কারনে নামাজে রেগুলার ছিলাম না। ফজর আর ইশাটা বেশিই কাযা হতো। দ্বীনের বুঝ পাওয়ার আগ পর্যন্ত মোটামুটি একটা হিসাবে যে পরিমাণ নামাজ কাযা গিয়েছে, সেসব উমরি কাযা হিসেবে আদায় করছি আলহামদুলিল্লাহ।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ কঠোর ভাবে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? হাত-পা মোজা সহ পরিপূর্ণ শরিয়ত মোতাবেক বোরকা পরিধান করি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) রাজনীতি নিয়ে খুবই কম বুঝি।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না তবে কার্টুন দেখা হয় মাঝে মাঝে মোবাইলে।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) ২০২৪ সালে বৈবাহিক সম্পর্ক থাকাকালে সাবেক স্বামীর মারাত্মক এক গুনাহ আমার সামনে প্রকাশ পাওয়ার পর প্যানিক এ্যাটাক হয় তার পাশাপাশি বিষয়টাতে মাথায় এতটাই প্রেশার পড়েছিলো যে,কয়েকদফা মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম।এরকমই একবার পড়ে গিয়ে সামনের ১ টা দাঁত ভেঙ্গে গিয়েছিলো সেখানে ক্যাপ করানো হয়েছে। এছাড়া আর কোনো শারীরিক বা মানসিক রোগ নেই আলহামদুলিল্লাহ।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) কবর যিয়ারত করা জায়েজ। এছাড়া বাকি অন্যকিছু যেমনঃ মানত করা,কিছু চাওয়া,সিজদাহ করা এসব শিরক।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) যেমন ছিলেন তিনি, এনজয় ইউর লাইফ,কিতাবুল ফিতান।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) তারিক জামিল হাফিঃ, শাইখ আহমাদ উল্লাহ হাফিঃ, খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিঃ),আব্দুল মালেক হাফিঃ
নিজের সম্পর্কে কিছু লিখুন আজানের সাথে সাথে যত দ্রুত সম্ভব হয় নামাজ আদায় করার চেষ্টা করি।মিশুক, হাসিখুশি। ঝগড়া,ভেজাল এগুলো খুব ভয় পাই।কারো সাথে তর্ক করাটাও খুব ভয় পাই আমি।কোনো কারনে কারো সাথে তর্ক বিতর্কের পর্যায়ে গেলেও দুয়েকটা কথা বললেই শরীর কাঁপে খুব। তর্ক হবে এমন বিষয়, পরিবেশ এড়িয়ে চলি,কখনও এসবে পড়ে গেলেও দোষ না থাকলেও মেনে নিয়ে চুপ থাকি, কখনওবা কেউ ১০টা বললে সংক্ষিপ্ত করে দুইটা যৌক্তিক উত্তর দেই। গীবত, পরনিন্দা, পরচর্চা এসব অপছন্দ করি এবং এসব থেকে যথাসাধ্য নিরাপদ দূরত্ব মেইনটেইন করে চলি।ঠ্যাকায় না পড়লে সেসব মজলিশও এরিয়ে চলি।এসব পরিবেশ এড়িয়ে চলার কারনে প্রতিবেশী বা আশপাশের অনেকেই আমাদের একঘইরা বা একাচুন্নি বলেও আখ্যা দিতো(আমার আম্মু,আপুরাও এমনই) ঘর গুছিয়ে রাখতে এবং নিজেকে পরিপাটি রাখতে ভালো লাগে। পছন্দনীয় বা কমফোর্ট ফিল করি যার সাথে কথা বলে সেখানে অনেক কথা বলি বা বলতে পারি আর যেখানে কমফোর্ট ফিল করিনা সেখানে প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে পারিনা। মাঝে মাঝে একা থাকতে ভালো লাগে, আবার মাঝে মাঝে একাকিত্বটা খুব বেশিই খারাপ লাগে। শপিং মল,বাজার,দোকানে একান্ত ঠ্যাকায় না পড়লে যাওয়া অপছন্দ করি।জনসমাগম, ভীড় হয় এমন পরিবেশে কোনোভাবেই থাকতে পারিনা, আমার দম বন্ধ লাগে।ছোটবেলায় এমনই ভীড়ের মধ্যে দুইবার জ্ঞান হারিয়েছিলাম। নিরিবিলি, নিরাপদ পরিবেশে সময় কাটাতেও ভালো লাগে এবং কমফোর্টও ফিল করি খুব। বই পড়তে আর মাহরামের সাথে বাইরে ঘুরতে যেতে পছন্দ করি,এছাড়াও মাহরামের সাথে বিভিন্ন জেলায় ট্যুর বা ঘুরতে যাওয়ার শখ আছে।ঘরে অবসর সময়ে অল্পস্বল্প ক্রাফটিং করতেও পছন্দ করি। আমার মাদ্রাসার আপা বলেছিলেন, আমি নাকি ঠিক পানির মত।যে পাত্রে রাখা হয়, সেই পাত্রেরই আকার ধারন করি।
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? দ্বীনি পরিবার, পরিবেশ এবং সুন্দর দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক গঠন করার খুব ইচ্ছা।
অবসর সময় কিভাবে কাটান? (Required) ক্রাফটের কিছু পেলে ক্রাফটিং করি অথবা পরিবারের কারো সাথে ফোনে বা এমনি কথা বার্তা বা গল্প করা হয়। আবার কোনো কোনো সময় বই পড়া হয়।একেক সময় একেকটা করা হয় ইচ্ছা বা মুড বুঝে।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) সাংসারিক যত দ্বায়িত্ব আছে সেসব, যেমনঃ রান্নাবান্না,ঘর গোছানো। এছাড়াও কারো প্রয়োজন পূরণ হবে আমাকে দিয়ে সেখানে আলহামদুলিল্লাহ নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করি প্রয়োজন পূরণ করার। অসুস্থ কেউ থাকলে তার খোঁজ নেয়া,কোনো জরুরত থাকলে সেসব পূরণ করা, সাধ্যের মধ্যে তার জন্য সহজ হয় সেসব করা।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) নারী পুরুষ একে অপরের পরিপূরক হতে পারে ,কখনও সমঅধিকারের হয়না,হতে পারেওনা। শরিয়ত নারীদেরকে পুরুষদের চাইতেও অনেক ক্ষেত্রে অনেক বেশিই সম্মান ও মর্যাদা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে বা যারা নারী পুরুষ সমঅধিকার বলে বা এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারা বোকা।যেখানে আমাদের সম্মান মর্যাদা পুরুষদের চেয়ে বেশি দিয়েছেন সেখানে কেনো আমরা সমঅধিকার বলে বলে নিজেদের সম্মান মর্যাদা কমাতে যাবো?
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ সামাজিক দিক দিয়ে বা কাগজে কলমে সাংসারিক জীবন ৪ বছর ৫ মাসের ছিলো প্রায়।কিন্তু বাস্তবিক অর্থে ৬ মাসেরও কম সময় একসাথে থাকা হয়েছিলো আমাদের। প্রায় সাড়ে ৩ বছর আমাকে বাপের বাড়িতেই রেখে দিয়েছিলো আর প্রায় দেড় বছর যে তাদের বাড়ি ছিলাম সেই সময় সে কাজিনের বাড়িতে থাকত।আমাকে দূরে দূরে রেখেছিলো নানান বাহানা দিয়ে। ডিভোর্স এই বছরের এপ্রিলে হয়েছে। আমি নিজেই নিয়েছি ডিভোর্স তার মারাত্মক গুনাহের কারনে( পাবলিকলি তার গোপন গুনাহ প্রকাশ করতে চাচ্ছি না, যিনি আগ্রহী হবেন বিয়েতে ইনশা আল্লাহ তাকে জানানো হবে)।
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নারীদের মাহরাম ছাড়া এই ফিতনাহযুক্ত পরিবেশে একা চলাচল কোনোভাবেই নিরাপদ না। মাহরাম ছাড়া অনেক প্রয়োজনীয় কিছুও করতে গেলে বাঁধা থাকে। এছাড়াও যদি ইবাদাতের কথা বলি,আল্লাহর সুন্দর একটা ইবাদাত উমরাহ/হজ্জ। সেই উমরাহ/হজ্জ মাহরাম ছাড়া সম্পন্ন করার সামর্থ্য হয়ে উঠেনা একজন নারীর। এছাড়াও বিয়ে সুন্নাহ। হাদীসে এসেছে,বিবাহোপযোগী নারী পুরুষকে বিয়ে করিয়ে দিতে।সে হোক অবিবাহিত, ডিভোর্সী বা বিধবা/বিপত্নীক। দিনশেষে প্রতিটা মানুষেরই নির্ভার হওয়ার একটা জায়গা লাগে।সব ধরনের সুখ দুঃখ,ভালোলাগা মন্দ লাগা শেয়ার করা যায়।মানসিকভাবেও সাপোর্ট পাওয়ার জন্য কাউকে খুব করে লাগে।আর আমি মনে করি এই মানুষটা স্বামী বা স্ত্রী ছাড়া আর কেউই হতে পারেনা। স্বামী স্ত্রীর সম্পর্কটা আত্নিক হোক,মানসিক হোক কতটা কাছাকাছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কুরআনেই বলে দিয়েছেন যে,স্বামী স্ত্রী একে অপরের পোশাকস্বরুপ।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না, ইনকামের টেনশন সবচেয়ে ভয়ঙ্কর টেনশন বা চাপ। তাই আমার ইনকামের ইচ্ছা কখনই ছিলোনা ইনশা আল্লাহ আগামীতেও হবেনা।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? সবক্ষেত্রেই ছাড় দিতে রাজি আছি
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্বামীর খেদমত করা,তার পছন্দ অপছন্দের খেয়াল রাখা,হক পূরণ করা এছাড়া শরিয়ত যে যে দ্বায়িত্ব দিয়েছেন সেসব।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
বিশেষ কিছু যদি জানাতে চান স্বাভাবিক ভাবে আমাদের নিজের বাড়ি নেই,আপন ভাইরা আমাদের থেকে দূরে দূরে থাকে। সেইসব অনুযায়ী কেউ যদি আমাকে বিয়ে করে জামাই আদর বা শ্বশুরবাড়ি থেকে ওইরকম কিছু প্রত্যাশা করলে সেটা কোনোভাবেই আমার বা আমাদের পক্ষে সম্ভব না। দুলাভাইরা আমার এবং আম্মুর দ্বায়িত্ব নিয়েছেন।তাদের উপর হক নেই আমাদের তাও নিয়েছেন আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন। বেড়াতে আসলে হয়তো ১/২ দিনের জন্য আসতে পারি আপুদের কাছে কিন্তু দুলাভাইদের উপর জুলুম হয় বা বোঝা স্বরুপ হয় এমনভাবে আমি থাকতে চাইনা। যিনিই আগ্রহী হবেন আমার দ্বীনদারিতা ব্যতিত আর কিছু বলতে গেলে নেই আমার।আমার বাবা জীবিত থাকলে হয়তো এসব বলাই লাগতোনা আলহামদুলিল্লাহ।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৯-৩৩ এর মধ্যে, এর উপর হলে ৩৫। ৩৫ এর উপর হলে বেশি গ্যাপ সাধারনত আমি পছন্দ করিনা।যদি হয়ও সেটা আলোচনা সাপেক্ষে হতে পারে ইনশা আল্লাহ।
গাত্রবর্ণ যেকোনো
নূন্যতম উচ্চতা ৫ ফুট ৩/৪ থেকে নিয়ে যতটা উপরে হয়।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা জেনারেল হলে এইচএসসির উপরে(ফরজে আইন ইলম থাকা মাস্ট), মাদ্রাসা হলে হাফিজ/আলিম বা এর উপর যতটুকু যায় মানে দ্বীনদারীতায় আমার থেকে উপরে থাকবে ইনশা আল্লাহ।
বৈবাহিক অবস্থা ডিভোর্সড,বিপত্নীক, অবিবাহিত।
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) সুন্নাহ অনুযায়ী এক মুষ্ঠি পরিমাণ দাড়ি অবশ্যই থাকা লাগবে। অবশ্যই সম্পূর্ণ হালাল ইনকাম হতে হবে।হালাল হারাম মিক্স হতে পারবেনা। ইনকাম অল্প হোক তাও হালাল হোক এটাই আমার চাওয়া।
পেশা (Required) ব্যবসা বা সম্মানজনক যেকোনো হালাল পেশা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) সবার ইনকাম সম্পূর্ণ হালাল(যদি কারো ইনকাম হারাম হয় সে সম্পূর্ন আলাদা থাকলে সমস্যা নেই) হতে হবে। বাড়িতে পরিপূর্ণ পর্দার পরিবেশ থাকলেই হবে যেনো পর্দার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করা না লাগে এবং বাড়ির গুরুত্বপূর্ণ সদস্য কেউ যেনো পর্দা পালনে বাঁধা না হয়।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন প্র্যাকটিসিং মুসলিম( ডেইলী ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে(মাঝে মাঝে ওজরের কারনে জামাত মিস হলে সমস্যা নেই, তবে ইচ্ছাকৃত যেনো না হয়),শরিয়তের ওজর ছাড়া নামাজ কাযা হয়না।টাখনুর উপরে প্যান্ট/পায়জামা।মাহরাম,গয়রে মাহরাম(অনলাইন অফলাইন দুই ক্ষেত্রেই) ও হালাল হারাম (যেমন গান,বাজনা/মুভি না দেখা) স্ট্রিক্টলি মেনে চলা। অধূমপায়ী, বাজে কোনো অভ্যাস নেই,বাইরে অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট করেনা। ফিতনাহ থেকে নিজেকে সর্বোচ্চ হিফাজতকারী, নজরের হিফাজতকারী, পর্দার জন্য সাপোর্টিভ নিজেও হবে এবং সেইরকম পরিবেশও তৈরী করে দিবে।দ্বীনকে দুনিয়া থেকে সর্বাবস্থায় প্রাধান্য দিবে)। দ্বায়িত্বশীল, যত্নবান, উত্তম অভিভাবক হবে যিনি আমাকে এই ফিতমাহময় দুনিয়াতে কোথাও একা ছাড়বে না।আমার পাশে ছাঁয়া হয়ে থাকবে সবসময়, যেমনটা সবসময় আমার আব্বু ছিলেন মারা যাওয়ার আগ পর্যন্ত আমার জন্য। ইনকামের জন্য যদি বাড়ির বাইরে থাকা লাগে তাহলে অবশ্যই স্ত্রীকে সাথে রাখা লাগবে। আমি অল্পে তুষ্ট মানুষ আলহামদুলিল্লাহ,আমি চাই কম ইনকাম হোক বা বেশি স্বামী স্ত্রী দুইজন একসাথেই থাকবেন। এই ফিতনাহময় দুনিয়ায় দুইজন দুই জায়গায় থাকবে এটা আমি পছন্দ করিনা কোনোভাবেই। আমার আব্বু যতদিন জীবিত ছিলেন আম্মুকে সহ সবসময় আমি একসাথেই থাকতে দেখেছি আলহামদুলিল্লাহ।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) ইনকামের জন্য বা বিশেষ কারনে ভিন্ন জেলায় থাকলেও স্থায়ী জেলা নোয়াখালী বেশি প্রাধান্য দিচ্ছি।নোয়াখালীর আশপাশের জেলা হলেও সমস্যা নেই যদি সবকিছু ঠিকঠাক থাকে।তবে সবচেয়ে বেশি প্রাধান্য নোয়াখালী পাবে ইনশা আল্লাহ। ভিন্ন জেলা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সাবেক শ্বশুরবাড়ি ভিন্ন জেলায় ছিলো,আমি আলহামদুলিল্লাহ মানিয়ে নিয়েছিলাম, কিন্তু তারা জেলাগত কিছু ভিন্নতার জন্য আমাকে খোঁচা দিয়ে, আঘাত দিয়ে অনেক কথা বলতো।ব্যক্তি আমার ভুল ত্রুটি হলেও জেলা নিয়ে খোঁটা দিতো। এসব ফেইস করে আসছিতো তাই এখন ভিন্ন জেলায় আগ্রহ একটু কম।তবে আমি বিশ্বাস করি ভালো মন্দ প্রতিটা জেলাতেই আছেন।যে বা যারা দ্বীনকে প্রাধান্য দেয় তারা কখনও জেলার কারনে আলাদা কেউ হয়না,জেলা ভিন্ন হলেও খুব ভালোভাবে থাকা যায়,খুব সুন্দর সম্পর্কও তৈরী করা যায় ইনশা আল্লাহ।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 10 ভিউস