male
বায়োডাটা নাম্বার
AH-120771
পাত্র
জন্ম তারিখ(আসল) 1997-04-07
জাতীয়তা বাংলাদেশী
4 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রীর বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 1997-04-07
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ১৯৯৭
গাত্রবর্ণ শ্যামলা
উচ্চতা ৫'৭''
ওজন ৬০ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা প্রাইভেট জব
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ চট্টগ্রাম বিভাগ
বর্তমান জেলা চট্টগ্রাম
বর্তমান থানা/উপজেলা বাকলিয়া
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ চট্টগ্রাম বিভাগ
স্থায়ী জেলা চট্টগ্রাম
স্থায়ী থানা/উপজেলা কোতোয়ালী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কোতোয়ালী, চট্রগ্রাম
বর্তমান ঠিকানা বাকলিয়া, চট্রগ্রাম
কোথায় বড় হয়েছেন? (Required) কোতোয়ালি, চট্রগ্রাম
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ ব্যবসা বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৬
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ ব্যবসা বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৯
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা Bachelor of social science (BSS)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম চট্রগ্রাম সরকারি সিটি কলেজ
পাসের সন ফাইনাল ইয়ার
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
পারিবারিক তথ্য
পিতার পেশা ব্যাবসায়। জায়গা, জমিন সংক্রান্ত নিউমার্কেট অফিস আছে।
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? ২জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বড় আপু সিটি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন। বিবাহিত। ছোট বোন স্নাতক চলমান
ভাইদের সম্পর্কে তথ্য ভাইয়া বেসরকারি কোম্পানিতে তে চাকরী করছেন। পাশাপাশি ব্যাবসায় এর জন্য প্রিপারেশন নিচ্ছে। বিবাহ'র কথা বার্তা চলছে।
চাচা মামাদের পেশা চাচা-১ ব্যাবসায় করেন পাশাপাশি রাজনীতিতে জড়িত। চাচা-২ সিটি কর্পোরেশনে চাকুরী করেন। চাচা-৩ ব্যাবসায় করেন, রাজনীতিতে জড়িত মামা ১জন ছিলেন, মারা গেছেন।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সচ্চল মধ্যবিত্ত। আলহামদুলিল্লাহ্। চট্রগ্রামের কোতোয়ালি আমাদের নিজেদের বাড়ি। সেমিপাকা বাসা, বিল্ডিং করি নাই, ৫ তলা প্লান পাশ করা হয়েছে, আল্লাহ্‌র হুকুম হলে বিল্ডিং এর কাজ শুরু করব। এখন বর্তমানে নিজ বাড়ি ভাড়া দিয়ে রেখেছি এবং বাকলিয়া ভাড়া বাসায় থাকি। এছাড়া সদরঘাট থানার আওয়াতাধীন একটি এরিয়ায় আমার নানু বাড়ি ওইখানে আম্মু তার পৈত্তিক কিছু সম্পত্তি পেয়েছেন ওইখানে আপাতত সেমিপাকা ঘর এর কাজ চলছে, কাজ প্রায় শেষ পর্যায়ে অল্প কিছু কাজ বাকী আছে শেষ হলে ভাড়া দেওয়ার পরিকল্পনা আছে ইনশা'আল্লাহ্।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) দ্বীনি পরিবেশে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ্। সবাই নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, মহিলারা তাদের সাধ্যানুযায়ী পর্দা করেন। মাঝের মধ্যে কোরআন তেলাওয়াত করতেও দেখা যায় আলহামদুলিল্লাহ্। মোটামুটি দ্বীনি পরিবেশে আছে বলা যায়।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) জ্বি, সুন্নাহ্ সম্মত ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ্
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) হ্যা,আলহামদুলিল্লাহ সবসময়
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বি, আলহামদুলিল্লাহ্ সবসময় জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করি
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) নিয়মিত ৪বছর বা তার থেকে একটু বেশি হতে পারে।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? কঠোর ভাবে নিজের সর্বোচ্চ দিয়ে মানার চেষ্টা করি আলহামদুলিল্লাহ্।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ্! অনেকটাই পারি। তবে এখনও আরো অনেক কিছু শেখার আছে এবং শিখছি।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? শার্ট-প্যান্ট, পাঞ্জাবী-পায়জামা, টি-শার্ট, জিন্স।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) আমার জানামতে আলহামদুলিল্লাহ নেই। আল্লাহু আলাম
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) দ্বীনের বিশেষ কোনো মেহনতে যুক্ত নেই। তবে ভবিষ্যৎে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা আছে ইনশা'আল্লাহ্।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) শিরক
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) আর রাহীকুল মাখতুম, উসূলুল ঈমান, আল ফিকহুল আকবর, অন্তরের রোগ, রাহে বেলায়াত, আল আযকার, হাদীসের নামে জালিয়াতি: প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা, ফয়যুল কালাম ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) শাইখ নাসির উদ্দিন আলবানি (রহিমাহুল্লাহ) শাইখ বিন বায (রহিমাহুল্লাহ) শাইখ উসাইমিন (রহিমাহুল্লাহ) শাইখ সালেহ আল ফাউজান (হাফিযাহুল্লাহ) শাইখ আবদুর রাজ্জাক আল বদর (হাফিযাহুল্লাহ) ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ) ড. আবু বকর মোহাম্মদ জাকারিয়া (হাফিযাহুল্লাহ) মতিউর রহমান মাদানি (হাফিযাহুল্লাহ) প্রমুখ
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) একদমই নেই
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি খুবই সাধারণ মানুষ। সহজ সাদামাটা জীবনযাপন পছন্দ করি। দুনিয়ার চাকচিক্য অতিরঞ্জিত ভোগ বিলাসিতা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। সবসময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করি। সামর্থ অনুযায়ী জীবনের প্রতিটি বিষয়ে কুরআন সুন্নাহ্ সামনে রেখে ডিসিশন নেওয়ার চেষ্টা করি। সাধ্যানুযায়ী দ্বীনি ইলম অর্জন করার চেষ্টা করি। আরবি জানি না, খুব দ্রতই আরবি শিখব ইনশা'আল্লাহ্। দ্বীনের খেদমতে যুক্ত হওয়ার ইচ্ছে আছে ইনশা'আল্লাহ্।
কোন মাজহাব অনুসরণ করেন? সালাফি[আহলে হাদিস]
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? একটি আদর্শ দ্বীনি পরিবার গঠন করা। ইলম অর্জন করা, দ্বীনের বিশেষ কোনো মেহনতে যুক্ত হওয়া, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনের দায়ী হওয়ার ইচ্ছে আছে ইনশা'আল্লাহ্।
অবসর সময় কিভাবে কাটান? (Required) অবসর সময় তেমন একটা থাকে না
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) ৫ ওয়াক্ত স্বলাত জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ্
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) তেমন উল্লেখযোগ্য কোনো দায়িত্ব না, ঘরের বাজার বেশীরভাগ সময় আব্বুই করেন, মাঝেমধ্যে আমার যাওয়া হয়, অফিস থেকে বাসাই ফেরার সময় কিছু ভালো লাগলে বা বাসা থেকে কিছু আনার জন্য জানিয়ে রাখলে নিয়ে নেয়, অন্যান্য টুকিটাকি কাজ গুলো যেমন ঔষধ এর দোকান, মুদির দোকানে যাওয়া ইত্যাদি ছোটখাটো কাজ গুলো আমি করে থাকি
আপনি কি ধুমপান করেন? (Required) না, আমি হারাম মনে করি
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, আলহামদুলিল্লাহ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? পরিপূর্ণ হতে, নিজের অর্ধেক দ্বীন পূরণ করতে। বিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সুখী ও শান্তিপূর্ণ জীবনের জন্য নির্ঝঞ্ঝাট ও সুখী দাম্পত্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানা তাআলা বলেন, আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং সৃজন করেছেন তোমাদের মধ্যে ভালবাসা ও সহমর্মিতা। নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য, যারা চিন্তা করে।(সুরা রুম: আয়াত- ২১) বিয়ের সকল কর্মকান্ড কুরআন সুন্নাহ্ অনুযায়ী সহজভাবে সম্পন্ন করার চিন্তা ভাবনা আছে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি বিষয়ে পড়াশোনা বা ইলম অর্জন করতে চাইলে এতে কোনো সমস্যা নেই, তবে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে হলে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? কখনোই না। দ্বীনি মেহনতে যুক্ত হতে চাইলে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আলোচনা সাপেক্ষে
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ্
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্ত্রী হলেন সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, সন্তানের জননী, তাই স্ত্রী সম্মানের পাত্রী। স্ত্রীর রয়েছে বহুমাত্রিক অধিকার, এবং রয়েছে কিছু দায়িত্ব ও কর্তব্য। যদি স্বামী ও স্ত্রী উভয়ে এবং উভয়ের পরিবার প্রত্যেকে নিজ নিজ অধিকারের সীমানা ও কর্তব্যের পরিধি জেনে তা চর্চা করে তাহলে তাদের সাংসারিক জীবন আরো অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। স্বামী যে মানের খায়, স্ত্রীকেও সেই মানের খাওয়ানো এবং স্বামী যে মানের কাপড় পরিধান করে স্ত্রীকেও সে মানের কাপড়চোপড় দেয়া। রাসুলুল্লাহ ﷺ বললেন, তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে এবং তোমরা যা পরবে, তাদেরকেও তা পরিধান করাবে। তাদেরকে প্রহার করবে না এবং গালিগালাজ করবে না। (আবু দাউদ ২১৪৪) স্ত্রীর প্রতি কোমল আচরণ করা সব সময় আন্তরিক থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের মধ্যে এটা ছিল যে, তিনি সদাহাস্য সুন্দর ব্যবহার করতেন। পরিবারের সাথে হাস্যরস, নরম ব্যবহার করতেন। রাসূলুল্লাহ ﷺ বলেন তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে। কেননা, তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁজরের ওপরের হাড়। যদি তা সোজা করতে যাও, তাহলে ভেঙে যাবে। আর যদি তা যেভাবে আছে সেভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে। অতএব, তোমাদেরকে ওসিয়ত করা হলো নারীদের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য। (বুখারী ৫১৮৫) স্ত্রীকে দ্বীনদারি শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম অর্জনে সহায়তা করা, স্ত্রীর হালাল আবদার পূরণ করার চেষ্টা করা, ইসলামী শরিয়তের সীমার মধ্যে থেকে স্ত্রীর মন জয় করা, রাসুলুল্লাহ ﷺ আপন স্ত্রীদের সঙ্গে বিনোদনমূলক আচরণ করেছেন। আয়েশা রাযি. এক সফরে রাসুলুল্লাহ ﷺ -এর সঙ্গে ছিলেন। তিনি বলেন, আমি তাঁর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে তার আগে চলে গেলাম। অতঃপর আমি মোটা হয়ে যাওয়ার পর (অন্য আরেক সফরে) তাঁর সঙ্গে আবারও দৌড় প্রতিযোগিতা করলাম, এবার তিনি আমাকে পেছনে ফেলে দিয়ে বিজয়ী হলেন। তিনি বলেন, এ বিজয় সেই বিজয়ের বদলা। (আবু দাউদ ২৫৭৮) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ‘তোমাদের মধ্যে উত্তম হলো ঐ ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। আমি আমার পরিবারের কাছে উত্তম’। [তিরমিযীঃ ৩৮৯৫] আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয় জীবনে চলার পথে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় তবে ভুল সংশোধনেই কল্যাণ রয়েছে। নিজেকে উত্তম আদর্শে সাজানো, উত্তম হওয়ায় চেষ্টা করা। জীবনে প্রতিটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ গ্রহন করা আমাদের ঈমানী দায়িত্ব।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? একক পরিবারে
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) বেসরকারি চাকুরী। অফিসের একাউন্টস রিলেটেড কাজ করতে হয়। ক্লায়েন্ট থেকে নগদ টাকা কালেক্ট করা, ব্যাংক একাউন্টে টাকা রিসিভ করা, চেক ট্রান্সফার, দৈনিক লেনদেন এর হিসাব রাখা ইত্যাদি একাউন্টস ও ব্যাংক রিলেটেড কাজ করতে হয়।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ১৬-২৫
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা / ফর্সা / উজ্জ্বল ফর্সা
নূন্যতম উচ্চতা ৫'০-৫'৬
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হাফেজা, আলেমা অগ্রাধিকার। জেনারেল শিক্ষিত হলে এস.এস.সি, এইচ.এস.সি, স্নাতক।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) খুবই কঠোর পর্দাশীল, অবশ্যয় পর্দার ব্যাপারে সর্বোচ্চ কঠোরতা পালন করেন, মাহরাম নন মাহরাম পুরোপুরি মেনে চলেন এমন কাউকে আশা করছি।
পেশা (Required) ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন কুরআন সুন্নাহ্ অনুযায়ী আমি আশা করবো পাত্রী অবশ্যই প্র্যাকটিসিং মুসলিমাহ্ এবং ত্বলিবুল ইলম (কল্যাণকর জ্ঞান অন্বেষী) হবেন। বিবাহ পরবর্তী জীবনেও তিনি তার মেহনত জ্ঞান অন্বেষণে অব্যাহত রাখবেন এবং যে কোনো ক্ষেত্রেই সবরের সাথে দ্বীন পালনের ধারাকে তিনি অব্যাহত রাখবেন। নিজে দ্বীন শেখার পাশাপাশি পরিবার পরিজন, আত্মীয়-স্বজনদের মাঝে দ্বীনের দাওয়াত পৌছে দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমার পক্ষ থেকে সর্ব ক্ষেত্রেই সর্বোচ্চ সাপোর্ট থাকবে ইনশা'আল্লাহ্। আল্লাহ্ সুবহানা তা'য়ালা পবিত্র কুরআনে বলেন হে ইমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা কর আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম, কঠোরস্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না তা, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন। আর তারা যা করতে আদেশপ্ৰাপ্ত হয় তা-ই করে (সূরা আত-তাহরীম আয়াত-৬) এই আয়াতে সাধারণ মুসলিমদেরকে বলা হয়েছে, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা কর। অতঃপর জাহান্নামের অগ্নির ভয়াবহতা উল্লেখ করে অবশেষে এ কথাও বলা হয়েছে যে, যারা জাহান্নামের যোগ্য পাত্র হবে, তারা কোন শক্তি, দলবল, খোশামোদ অথবা ঘুষের মাধ্যমে জাহান্নামে নিয়োজিত কঠোরপ্রাণ ফেরেশতাদের কবল থেকে আত্মরক্ষা করতে সক্ষম হবে না। এই ফেরেশতাদের নাম যাবানিয়া’। এ আয়াত থেকে প্রকাশ পায় যে, আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালানোর মধ্যেই কোন মানুষের দায়িত্ব ও কর্তব্য সীমাবদ্ধ নয়। বরং যে পরিবারটির নেতৃত্বের বোঝা তার কাঁধে স্থাপন করেছে তার সদস্যরা যাতে আল্লাহর প্রিয় মানুষরূপে গড়ে উঠতে পারে সাধ্যমত সে শিক্ষা দেয়াও তার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা প্রত্যেকেই রাখাল বা দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্ত লোকদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। শাসকও রাখাল বা দায়িত্বশীল, তাকে তার অধীনস্ত লোকদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। নারী তার স্বামীর বাড়ী এবং তার সন্তান-সন্ততির তত্ত্বাবধায়িকা, তাকে তাদের ব্যাপারে জবাবদিহি করতে হবে।” [বুখারী:৮৯৩, ৫১৮৮] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, “আল্লাহ্ ঐ ব্যক্তিকে রহমত করুন, যে নিজে রাতে সালাত আদায় করতে দাঁড়িয়েছে, এবং তার স্ত্রীকে জাগিয়েছে, সে যদি দাঁড়াতে অস্বীকার করে তার মুখে পানি ছিটিয়েছে। আল্লাহ ঐ মহিলাকেও রহমত করুন যে, নিজে রাতে সালাত আদায় করতে দাঁড়িয়েছে এবং তার স্বামীকে জাগিয়েছে, যদি সে দাঁড়াতে অস্বীকার করে তার মুখে পানি ছিটিয়েছে।” [আবু দাউদ: ১৪৫০, ইবনে মাজহ: ১৩৩৬] পরিবার পরিজনকে সালাতের সময়, সাওমের সময় হলে স্মরণ করিয়ে দেয়াও এর অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই বিতর পড়তেন তখনি আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহাকে ডাকতেন এবং বলতেন, “হে আয়েশা! দাঁড়াও এবং বিতর আদায় কর।” [সহীহ মুসলিম, ৭৪৪, মুসনাদে আহমাদ: ৬/১৫২] আল্লাহ্ সুবহানা তা'য়ালা কাছে সহধর্মিণী হিসেবে এমন কাউকে চাই যিনি নিজের ফরয আমল, ফরয বিধিবিধান নিয়ে সচেতন, আনুগত্য, সত্যবাদী, ধৈযশীল, বিনয়াবনত, দানশীল, অল্পে তুষ্ট, আল্লাহ প্রদত্ত রিজিকে সন্তুষ্ট থাকার মনমানসিকতা সম্পন্ন, অবশ্যয় দুনিয়াবি সব বিষয়ে আল্লাহ্ ও আল্লাহ্'র রাসুল (ﷺ) কে অধিক প্রাধান্য দেওয়ার মন মানসিকতা সম্পন্ন, যিনি আখেরাতের কাজে সহায়িকা, প্রেমময়ী, যিনি (স্বামীকে বিপদে-শোকে) সান্ত্বনা দেয়। রাসূল (ﷺ) বলেছেন, “তোমাদের প্রত্যেককে কৃতজ্ঞ হৃদয়, (আল্লাহর) যিকরকারী জিহবা এবং আখেরাতের কাজে সহায়িকা মুমিন স্ত্রী গ্রহণ করা উচিত।” (আহমাদ ২২৪৩৭, ইবনে মাজাহ ১৮৫৬ নং) “তোমাদের সর্বশ্রেষ্ঠ স্ত্রী সে, যে প্রেমময়ী, অধিক সন্তানদাত্রী, যে (স্বামীর) সহমত অবলম্বন করে, (স্বামীকে বিপদে-শোকে) সান্ত্বনা দেয় এবং সেই সাথে আল্লাহর ভয় রাখে।” (বাইহাকী ১৩২৫৬নং) নেককার স্ত্রী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ; যার উপস্থিতি ঘরকে শান্তিময় করে এবং যার আনুগত্য স্বামীকে আল্লাহর পথে অবিচল থাকতে মানসিকভাবে অনেক বেশি শক্তি জোগায়। আল্লাহ্ সুবহানা তা'য়ালার কাছে একজন দ্বীনদার, নেককার সহধর্মিণী চাই যিনি চক্ষু শীতলকারী হবেন ইনশা'আল্লাহ্।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) চট্রগ্রাম অগ্রাধিকার। অন্যান্য জেলা হলেও সমস্যা নেই ইনশা'আল্লাহ্
আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? হ্যাঁ, আগ্রহী ও প্রস্তুত
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 4 ভিউস