| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 1998-10-15 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ১৯৯৮ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'১০'' |
| ওজন | ৯৮ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | বিএসসি ইঞ্জিনিয়ার |
| মাসিক আয় | 80000 |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| বর্তমান জেলা | ঢাকা |
| বর্তমান থানা/উপজেলা | মিরপুর |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী জেলা | ঢাকা |
| স্থায়ী থানা/উপজেলা | মিরপুর |
| স্থায়ী ঠিকানা | মিরপুর |
|---|---|
| বর্তমান ঠিকানা | মিরপুর |
| কোথায় বড় হয়েছেন? (Required) | মিরপুরেই |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | Golden A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৬ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৮ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি |
| পাসের সন | ২০২৩ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | BSc in CSE, IUT, Gazipur |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | উস্তাযের কাছে ক্বুরআন তাযবীদসহ তিলাওয়াত, কিছু সূরা হিফজ, এসো আরবি শিখি, উর্দু ইত্যাদি পড়া হয়েছে। বেশ কিছু টেকনিকাল ট্রেনিং ও কোর্স করা হয়েছে। স্কুল ছিল মনিপুর উচ্চ বিদ্যালয়। কলেজ ছিল নটর ডেম কলেজ। |
| পিতার পেশা | (মৃত) জাপান প্রবাসী ছিলেন। শেষ বয়সে বিভিন্ন ব্যবসার চেষ্টা করেছেন |
|---|---|
| মাতার পেশা | গৃহিনী |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ভাই নেই |
| বোনদের সম্পর্কে তথ্য | এপ্লাইড হিউম্যান সাইন্স কলেজের শিক্ষার্থী, অবিবাহিত |
| চাচা মামাদের পেশা | কাকা আমেরিকার আমেরিকাতে ব্যবসায়ী বড়মামা+মামী+মামাতো বোন আমেরিকাতে, ডাক্তার। ছোটমামা প্রাইভেট ভার্সিটির প্রোফেসর। বড় ফুপা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার। ফুপাতো ভাই আর্মির মেজর। ছোট ফুপা আমেরিকাতে চাকরিজীবী। ফুপাত ভাই সেখানে ফিন্যান্সে পড়ছে। ছোট খালামণি কানাডায় ইঞ্জিনিয়ার। খালু ফিন্যান্সে কাজ করেন সেখানে। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | পরিবার মধ্যবিত্ত। একটা সাড়ে পাঁচতলা বাড়ি আছে। আর আমাদের বাসায় মহিলাদের তালিমের পয়েন্ট আছে। বাবাকে সবাই পরোপকারী, জ্ঞানী এবং ভালো মানুষ হিসেবে চিনত। সামাজিকভাবে সবাই আমাদের দ্বীনদার মনে করে। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | সবাই আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আম্মু আর বোন বোরখা, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা পরে বের হন বাসায় দৈনিক কুরআন হাদীস থেকে পড়ি আর দ্বীনী আলোচনা করি-নবী সাহাবীদের জীবন, হাদীস, তাফসীর থেকে। মাস্তুরাতের তালিমের পয়েন্ট আছে, প্রতি শনিবার তালিমে মা-বোনরা আসেন। |
| পিতা কি জীবিত? | না |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | জ্বি আছে |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | জ্বি হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বি আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ২০১০ সাল থেকে |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জ্বি হ্যাঁ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জ্বি আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | পাঞ্জাবী, পায়জামা বা ঢিলেঢালা পোশাক বা টি শার্ট। প্যান্ট বা পায়জামা বা ট্রাউজার টাখনুর উপরে রাখি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | হক্কানী খিলাফাত |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না। শুধু এনিমে দেখা হয় মাঝেমধ্যে। আর পিসিতে গেমস খেলা হয় |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ, উল্লেখযোগ্য কোনো মানসিক বা শারীরিক রোগ নেই। কিছুটা ওজন বেশি এবং নেগেটিভ পাওয়ারের চশমা ব্যবহার করি। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | তাবলীগ এর মেহনতের সাথে জুড়ে থাকার চেষ্টা করি। ২৫-২৬ সালে ৩ চিল্লা দেওয়ার তৌফিক হয়েছিল। মসজিদওয়ার আমলের সাথে জুড়ে থাকার চেষ্টা করা হয়। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | কবরের ব্যাপারে যা মাসআলা, মাজারে তার থেকে এক বিন্দু বেশি বা কম না। জিয়ারত জায়েজ, তার কাছে চাওয়া বা অন্যান্য ব্যাপার নাজায়েজ |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | হায়াতুস সাহাবা, আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীরে উসমানী, মুন্তাখাব হাদীস, তাফসীরে তাওযিহুল ক্বুরআন, বিয়েঃঅর্ধেক দ্বীন, কেয়ারিং হাজব্যান্ড, তাম্বীহুল গাফিলীন, আদাবুল মুআশারাত, আহকামে জিন্দেগি, কিতাবুল ঈমান, জামিউস সুনান, ইসলামী আক্বিদা ও ভ্রান্ত মতবাদ, ফাতাওয়ায়ে রহমানী, সীরাতে মুস্তফা, আর রাহিকুল মাখতুম, লা তাহযান, জীবনকে উপভোগ করুন |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | হজরতজী মাওলানা সাআদ কান্ধলভী, মুফতি তাকী উসমানী, মুফতি মানসুরুল হক, মাওলানা হেমায়েত উদ্দিন, শায়েখ আহমাদুল্লাহ, মাওলানা আবু তাহের মিসবাহ, মাওলানা জিয়া বিন কাসেম, মুফতি মুয়াজ বিন নূর। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | অনেক ফর্মালিটি বা অতিরিক্ত পরিপাটির চেয়ে কমফোর্ট, কনভেনিয়েন্স ও আরাম বেশি পছন্দ করি। খুব বেশি সিরিয়াস থাকার চেয়ে হাসিখুশি থাকতে ভালো লাগে। অল্পতেই খুশি হয়ে যাই এবং কাউকে গিফট দিতে ভালো লাগে। মানুষ কী বলবে, সেটা নিয়ে খুব বেশি ভাবি না, যদি না সত্যিকার অর্থে কোনো ভুল বা দোষ থাকে। সহজে রাগি না। তবে অযৌক্তিক বা অন্যায় কিছু দেখলে বিরক্ত হই, যদিও প্রকাশ না করার চেষ্টা করি। ঝগড়াঝাটি, অযথা ড্রামা, ভণ্ডামি, ডাবল স্ট্যান্ডার্ড, অকারণ জেদ এবং দীর্ঘদিন রাগ-অভিমান পুষে রাখা অপছন্দ করি। সমস্যা হলে কথা বলে, পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগের মাধ্যমে সমাধান করতে বিশ্বাসী। মানুষের ভুল খুব একটা মনে রাখি না। কিছুটা ভুলোমনা; গুরুত্বপূর্ণ বিষয় মনে থাকে, তবে দৈনন্দিন ছোটখাটো অনেক কিছু ভুলে যাই। ঘর একদম ফিটফাট গোছানো না হলেও অগোছালো রাখতেও পছন্দ করি না। সুযোগমতো বাসা গুছিয়ে রাখি। রান্না ও কাটাকাটি করতে পারি এবং মাঝেমধ্যে নতুন নতুন রেসিপি চেষ্টা করি। বাসন ধুতেও আপত্তি নেই। ছোটবোনের সুবাদে টুকটাক বেকিংও শেখা হয়েছে। বিভিন্ন ধরনের বই সংগ্রহ ও পড়তে ভালো লাগে। আপাতত ৫টি বুকশেলফ বইয়ে ভর্তি, ভবিষ্যতে আরও বাড়তে পারে। তাফসীর, সীরাত, হাদীস, ফিকহ, আকীদা, ইসলামী সমসাময়িক বিষয় ছাড়াও থ্রিলার, উপন্যাস, গোয়েন্দা, স্পাই, ফ্যান্টাসি, প্রযুক্তি, বিজ্ঞান, ভূগোল, সেলফ-হেল্প ও বিজনেসের বই পড়ি। প্রযুক্তি নিয়ে ঘাঁটাঘাঁটি করা, নতুন কিছু শেখা এবং নিজের স্কিলের পেছনে সময় দিতে ভালো লাগে। মাঝেমধ্যে পিসিতে অফলাইন গেম খেলি। বিভিন্ন জায়গায় ঘুরতে, নতুন জায়গা, বিচিত্র খাবার ও মানুষের জীবনযাপন দেখতে এবং তুলনামূলক কম পরিচিত বা আন্ডাররেটেড জায়গা খুঁজে বের করতে ভালো লাগে। মাঝেমধ্যে রেস্টুরেন্টে খাওয়া বা খাবার অর্ডার করা হয়। মসজিদের তালিম, গাস্ত, মাশওয়ারা, মাসে ৩ দিন ও শবগুজারির মতো আমলের সাথে নিয়মিত না হলেও জুড়ে থাকার চেষ্টা করি। স্বপ্ন খুব সাধারণ। আল্লাহকে খুশি করে হালালভাবে উপার্জন করা, শান্তিপূর্ণ একটি পরিবার গড়ে তোলা, পরিবারের সঙ্গে যতটা সম্ভব বেশি সময় কাটানো এবং দ্বীনের মেহনতের সাথে যুক্ত থাকা। ভবিষ্যতে পরিবারসহ বিভিন্ন জায়গায় সফর করে দ্বীনের কাজে সময় দেওয়ারও ইচ্ছা আছে। আমার কাছে দ্বীন ও পরিবারই মূল বিষয়; এর বাইরে যা কিছু আছে, সেগুলো মূলত এই দুটির জন্যই মাধ্যম। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | ১. পাঁচ ওয়াক্ত নামাজ, জামাত এবং কুরআন নিয়মিত রাখা ২. তাবলীগের মেহনত ও মসজিদের আমলের সঙ্গে যুক্ত থাকা ৩. নিয়মিত দ্বীনি পড়াশোনা চালিয়ে যাওয়া, বিশেষ করে তাফসির, হাদিস, আকিদা ও সীরাত ৪. ভবিষ্যতে স্ত্রী-সন্তানসহ ঘরে দ্বীনি পরিবেশ তৈরি করা, নিয়মিত তালিম করা ৫. নিজের আখলাক, আমল ও দায়িত্ববোধ উন্নত করা এবং স্ত্রীকে একসাথে দ্বীনের পথে এগিয়ে নেওয়া |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময়ে বই পড়তে ভালো লাগে। ইসলামী বইয়ের পাশাপাশি উপন্যাস, থ্রিলার, ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি ও বিভিন্ন ধরনের নন-ফিকশন পড়ি। টেকনোলজি ও নতুন গ্যাজেট নিয়ে ঘাঁটাঘাঁটি করতেও ভালো লাগে। সময়-সুযোগ হলে পরিবারকে সময় দিই, ঘুরতে যাই, রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড ট্রাই করি এবং মাঝে মাঝে রান্না করি। উইকেন্ডে মাঝেমধ্যে পিসি গেমস বা এনিমে দেখা হয়। এছাড়া মসজিদের আমল ও দ্বীনি পড়াশোনার জন্যও সময় রাখার চেষ্টা করি। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | গড়ে ৪। এশা মাঝে মধ্যে মিস যায়। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | বাসার দৈনন্দিন কাজে যথাসাধ্য অংশ নিই। নিজের ব্যক্তিগত কাজ ও জিনিসপত্র নিজেই গুছিয়ে রাখি। রান্না, খাবার পরিবেশন, বাসন-কোসন ধোয়া ও ঘর-ফার্নিচার পরিষ্কার করার কাজ করতে ভালো লাগে এবং সুযোগমতো করি। বাজার বা প্রয়োজনীয় জিনিসপত্র আনা, পরিবারের বিভিন্ন প্রয়োজনীয় কাজ ও বাইরে-ভিতরের কিছু দায়িত্বও পালন করি। আম্মুর প্রয়োজনীয় কাজে সহযোগিতা করার চেষ্টা করি |
| আপনি কি ধুমপান করেন? (Required) | একেবারেই না |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বি |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | সর্বপ্রথম কারণ, বিয়ে আল্লাহর হুকুম, অর্ধেক দ্বীন এবং সকল নবীদের সুন্নত। এটি চরিত্র হেফাজতের অন্যতম মাধ্যম। এমন অনেক আমল রয়েছে, যেগুলোর উপর বিয়ের মাধ্যমেই আমল করা সম্ভব। যেমন: তাহাজ্জুদের জন্য একে অপরকে ডেকে দেওয়া, স্ত্রীর সাথে উত্তম আচরণ করা, তার দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করা, হাসিমুখে কথা বলা, তার জন্য খরচ করা, তার দোষ না খুঁজে গুণের দিকে নজর দেওয়া, ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকানো এবং বৈধ উপায়ে নিজেদের চরিত্র হেফাজত করা। এ ধরনের আরও অনেক সুন্নতের উপর আমল করার সুযোগ বিয়ের মাধ্যমে তৈরি হয়। ব্যক্তিগতভাবে বিয়ের আরেকটি বড় কারণ হলো, জীবনে একজন উত্তম সঙ্গী পাওয়া, যার সঙ্গে একসাথে দ্বীন ও দুনিয়া, উভয় দিকেই উন্নতি করা যায়। আমি এমন একজনকে খুঁজছি, যার সঙ্গে পরস্পরকে নেকির দিকে উৎসাহ দেওয়া, ভুলগুলো সুন্দরভাবে ধরিয়ে দিয়ে সংশোধন করা, বোঝাপড়া ও ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে পথচলা এবং সুখ-দুঃখ, চিন্তা-ভাবনা ভাগাভাগি করে নেওয়া সম্ভব হবে। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | দ্বীনী লাইনে হলে অবশ্যই। দুনিয়াবী লাইনে বা কোনো স্কিল শিখতে চাইলে পর্দার সাথে। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | পরিপূর্ন পর্দার সাথে করতে পারে চাইলে যদি একান্তই করতে চায় |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | না। নেককার পাত্রী, নেক দুয়া আর নেক উপদেশ। এর বাইরে কিছু না। |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | প্রথমে মাহর পরিশোধ করা। তার নিরাপত্তা, সম্মান, ভরণপোষণ ও প্রয়োজনীয় অধিকার নিশ্চিত করা, তার কথা মনোযোগ দিয়ে শোনা, তার শারীরিক, মানসিক ও আত্মিক চাহিদা পুরণ করা এবং মানসিকভাবে পাশে থাকা আমার দায়িত্ব মনে করি। দ্বীনের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করা, তার ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান রক্ষা করা এবং সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মতামতকে গুরুত্ব দেওয়া |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | একক পরিবারে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে নেদারল্যান্ডস ভিত্তিক একটা কোম্পানিতে কাজ করি। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন টুল বানাই। মিরপুরে অফিস। ইনকাম হালাল। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | বাবা ইন্তেকালের পর মায়ের দ্বায়িত্বও আমার উপর। |
| বয়স (Required) | ২২-২৭ |
|---|---|
| গাত্রবর্ণ | বাদামী/কালো, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা |
| নূন্যতম উচ্চতা | ৫' |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | কাফিয়া থেকে তাকমীল/ইফতা বা HSC থেকে অনার্স/মাস্টার্স বা আলিম থেকে ফাজিল/কামিল |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত কিংবা উপযুক্ত কারণে শর্ট ডিভোর্স |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | বোরখা, হিজাব, নিকাব। আর সম্ভব হলে হাত মোজা, পা মোজা |
| পেশা (Required) | ছাত্রী বা শিক্ষিকা বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অনলাইন বিজনেস বা ভার্সিটি গ্র্যাজুয়েট বা মাদ্রাসার ফারেগ বা বাসাতেই থাকা হয় |
| অর্থনৈতিক অবস্থা | নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | সম্মানিত। দ্বীনের উপর চলতে অভ্যস্ত। দ্বীনের বুঝ আছে, মানে পর্দা, নামাজ, মাহরাম, মাহর ব্যাপারগুলো ভালোভাবে জানে |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | বিশেষ অনুরোধ: যোগাযোগের আগে অনুগ্রহ করে পাত্রী নিজে সম্পূর্ণ বায়োডাটা পড়ে সম্মতি থাকলে যোগাযোগ করবেন। ১। দ্বীন ও দ্বীনের মেহনতের সাথে চলার আন্তরিক ইচ্ছা। ২। লজ্জাশীলা, নম্র, ভদ্র, ধৈর্যশীলা এবং অহংকারমুক্ত। ৩। পরিবারকে নিজের পরিবার মনে করার মানসিকতা এবং আম্মুর সাথে একই বাসায় থাকার মানসিক প্রস্তুতি। ৪। বই পড়া এবং ইসলামি জ্ঞান অর্জনের আগ্রহ। ৫। অল্পে সন্তুষ্ট, মিতব্যয়ী এবং অযথা বিলাসিতা বা সামাজিক প্রতিযোগিতা থেকে দূরে থাকেন। ৬। স্বামী-স্ত্রীর মধ্যে খোলামেলা ও সম্মানজনক যোগাযোগে বিশ্বাসী। বোঝাপড়া ও ছাড় দেওয়ার মানসিকতা রাখেন। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | দেশের যেকোনো জেলাই হতে পারে তবে ঢাকা বা ঢাকার আশেপাশে বর্তমান ঠিকানা হলে যোগাযোগ এবং যাচাই করা সহজ হবে ইনশাআল্লাহ |
| আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? | হ্যাঁ, আগ্রহী ও প্রস্তুত |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 21 ভিউস