female
বায়োডাটা নাম্বার
AH-120897
পাত্রী
জন্ম তারিখ(আসল) 2000-01-01
জাতীয়তা বাংলাদেশী
61 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 2000-01-01
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: আলিম প্রিপারেটরি কোর্স, ব্যাচ নম্বর -2615
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ২০০০
গাত্রবর্ণ শ্যামলা
উচ্চতা ৫'১''
ওজন ৪৮ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা বেকার
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ঢাকা বিভাগ
বর্তমান জেলা টাঙ্গাইল
বর্তমান থানা/উপজেলা কালিহাতী
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী জেলা টাঙ্গাইল
স্থায়ী থানা/উপজেলা কালিহাতী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ডাকঘর: ইছাপুর, থানা :কালিহাতী জেলা : টাংগাইল, বিভাগ: ঢাকা
বর্তমান ঠিকানা ডাকঘর: ইছাপুর, থানা: কালিহাতী, জেলা :টাংগাইল, বিভাগ: ঢাকা
কোথায় বড় হয়েছেন? (Required) টাংগাইল
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৭
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৯
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা B.Sc in Nursing
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম Dhaka Nursing College
পাসের সন 2024
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা Registered Nurse (RN)
পারিবারিক তথ্য
পিতার পেশা কৃষি
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ভাই নেই
বোনদের সম্পর্কে তথ্য ছোট বোন বিবাহিত, গৃহিণী
চাচা মামাদের পেশা ১ জন চাচা: রাজমিস্ত্রি + সাংসারিক
২জন মামা।বড় মামা :মৃত;ছোট মামা: সাংসারিক
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নিম্নমধ্যবিত্ত
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) আমি ছাড়া কেউ হিদায়াতপ্রাপ্ত নয়। তারা দ্বীন পালনে আমাকে সাহায্য করেন সাধ্যমতো।বাবা নামাজ পড়েন তবে নিয়মিত নন।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বি আলহামদুলিল্লাহ। হটাৎ কোনো ওয়াক্ত ছুটে গেলে তা কাযা আদায় করা হয়
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ২০২০ সাল থেকে নিয়মিত পড়ছি।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? না, তবে নন মাহরামদের সামনে সবসময় নিকাব করি।ভাই না থাকায় + পরিবারের বড় মেয়ে হওয়ায় পারিবারিক কাজে ননমাহরামদের সামনে যেতে হয়। তবে দ্বীনি পরিবেশ পেলে মাহরাম মেইনটেইন করতে পারবো ইংশাআল্লাহ।হয়তো মনে আসতে পারে এখন না পারলে তখন কিভাবে পারবো। আসলে যখন কলেজে পড়তাম তখন মাহরাম মেইনটেইন করতে পারতাম। ক্লাসে মেয়েদের সাথেই থাকতাম, কিছু দরকার হলে রুমমেটরা এনে দিতো। বাহিরে যাওয়ার প্রয়োজন হতো না।গেলেও রুমমেটরা /ক্লাসমেটরা নিয়ে যেতো ওরাই জিনিস দামাদামি করে দিতো।তাই আমি মনে করি উপযুক্ত পরিবেশ পেলে অবশ্যই মাহরাম মেইনটেইন করতে পারবো ইংশাআল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ। তবে আরো এডভান্সড লেভেলে শেখা চলমান
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? কালো বুরকা, হাত-পা মোজাসহ নিকাব পড়ি
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) নেই
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না।কখনো সামনে আসলে স্কিপ করি।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) নেই আলহামদুলিল্লাহ
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না, তবে সেপ্টেম্বর ২০২২ থেকে এপ্রিল ২০২৪ (হিদায়াতের যৌবনকাল) পর্যন্ত কলেজের একটি সাপ্তাহিক তালিমে কথা বলার তাওফিক পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আবার দ্বীনের খেদমতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে ইংশাআল্লাহ
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) শিরক
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) সিরাহ(রেইনড্রপস), মিশন ইসলাম, পরানবন্দি, বেলা ফুরাবার আগে, ইমান সবার আগে, এবার ভিন্ন কিছু হোক, হিজাব আমার পরিচয়, আল কুরআনের দারস-১...
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ফক্বীহ আব্দুল মালেক(হাফি), আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি), শায়খ হারুন ইযহার(হাফি), শায়খ আহমাদুল্লাহ (হাফি), উস্তায যুবায়ের আহমদ(হাফি), উস্তায আব্দুল্লাহ আল মাসউদ(হাফি)
নিজের সম্পর্কে কিছু লিখুন কি লিখবো বুঝতেছি না, তবে পছন্দ করি জীবনের ক্ষুদ্র কাজটিকেও শরিয়াহ এর দৃষ্টিকোণ থেকে দেখতে।হয়তো ১০০% দ্বীন মানতে পারি না তবে গুনাহকে গুনাহ হিসেবেই দেখি, ইনিয়ে বিনিয়ে গুনাহকে জায়েজ করার পক্ষে নই।নিজের দ্বীনের বিচ্যুতি যেমন সহ্য করতে পারি না তেমন অন্যদের ক্ষেত্রেও। মিথ্যা কথা এবং গালাগালি একদম সহ্য করতে পারি না । একান্তে রবের সাথে কথা বলতে ভালো লাগে। প্রিয় মানুষদের সাথে গল্প করতেও ভালো লাগে।ইচ্ছা পুরোদমে সাংসারিক কাজে মনোযোগ দিবো আর স্মার্ট ফোনের দুনিয়া থেকে বিদায় নিবো ইংশাআল্লাহ।
পছন্দ করি সাদাসিধে জীবনযাপন, হালাল ও বারকাহময় রুজি।
স্বপ্ন দেখি বাইতুল্লাহ যিয়ারাহ, কুরআন হিফজ করার, আস-সাবিক্বুন হওয়ার, ক্বুররতু আইয়্যুন + সফল উম্মু হওয়ার, সন্তানদের উম্মাহর খিদমতের জন্য তৈরি করার, সন্তানদেরকে সাদকায়ে জারিয়াহ হিসেবে দুনিয়াতে রেখে যাওয়ার।
আরো ইচ্ছে বিয়েটা মাসজিদে হবে খেঁজুর ছিটিয়ে ইংশাআল্লাহ একটা নীরব দাওয়াহ হবে এলাকার লোকদের মধ্যে।রব কবুল করুন আমীন।
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আমার দায়ী ইলাল্লাহ হওয়ার ইচ্ছা।আমি না পারলেও আমার সন্তানগুলোকে রব যেনো কবুল করেন।তাবলীগ আমার পছন্দের। ইচ্ছা আছে যুক্ত হওয়ার ইংশাআল্লাহ
অবসর সময় কিভাবে কাটান? (Required) অবসরে কখনো কুরআন পড়ি, গাছের পরিচর্যা করি, বাচ্চাদের সাথে খেলি, রবের সাথে কথা বলি, দুআ করি ইত্যাদি ইত্যাদি
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) পরিবারের বড় মেয়ে; ভাই না থাকাতে অনেক কিছুর ম্যানেজমেন্টে আমাকে থাকতে হয়। সাধারণত মায়ের সাথে কাজ করি। যেহেতু কৃষি পরিবার সিজনাল ধান, পাট, ভুট্টার কাজ করতে হয়।আর গরু আছে, এদের পরিচর্যা করতে ম্কে হেল্প করি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) নারী পুরুষ সমঅধিকারে আমি বিশ্বাসী নই আমি নারীবাদি চেতনা লালন করি না হোক তা দ্বীনি ফ্লেভারে।আমি মনে করি রব নারী পুরুষকে যার যেটা প্রয়োজন এবং কল্যাণকর সেগুলো ইন্সটল করেই পাঠিয়েছেন।এইখানে আমি নিজের ঘাড়ে পুরুষের মতো দায়িত্ব নিয়ে নিজের উপর জুলুম করার বিপক্ষে।আবার সমাজে দেখা যায় কিছু পুরুষ রুজি রোজগারের দায়িত্ব সম্পর্কে উদাসীন, বোনের ওয়ারিশ দিতে চায় না, নারীর সংসারের কাজকে মূল্যায়ন করে না এই গুলোর বিরোধী আমি।আসলে নারী পুরুষ একে অপরের পরিপূরক।একজন ছাড়া আরেকজন পূর্ণতা পাবে না কখনোই।আসলে নারী পুরুষ একে অপরের সহযোগী!
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? চরিত্র হিফাজতে, অর্ধেক দ্বীন পূরণ করতে, নিজেকে পবিত্র রাখতে, সুন্নাহ পালন করতে, উম্মাহর সংখ্যা বৃদ্ধিতে, উম্মাহর খিদমত করতে, জান্নাতে সঙ্গী হতে তাকে খুব প্রয়োজন ইয়া রব।
টানা সংগ্রামে আমি ক্লান্ত। আমি ঘরে থাকতে চাই যেটাকে সাধারণ মানুষ ঘরবন্দি মনে করে ওরকম। আমি আর এই পরিবেশে থাকতে চাই না।এখানে পূর্ণ পর্দা করতে পারছি না।জানি এটি আমার ইমানের দূর্বলতার বহিঃপ্রকাশ। তবুও যতটুকু করছি এইটুকু ধরে রাখতেও পরিবেশ চেন্জ হওয়া জরুরি।এই পরিবেশে থাকলে হয়তো আমার আরো অধঃপতন হবে, এক সময় হয়তো মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি হয়ে যাবে, গুনাহকে আর গুনাহ মনে করে ফিরে আসা হবেনা, হয়তো হিদায়াত হারিয়ে যাবে; ইয়া রব যা আমি কোনোদিন মেনে নিতে পারবো না....পারবো না! আমি নিজেকে আরো পবিত্র ও পরিশুদ্ধ করতে চাই যা বিয়ে করা ছাড়া সম্ভব নয়।নিরাপত্তার মাধ্যম হিসেবেও বিয়ে প্রয়োজন সাথে দ্বীনের অর্ধেক তো রয়েছেই।আর আমি চাকরি করতে চাইনা; মুআল্লিমা হিসেবেও না। আমি চাকরির উদ্দেশ্য ঘর থেকে বের হবো না খাস নিয়ত আমার। চাকরির করবো না বলে প্রায় ১.৫ বছর ধরে কাছের মানুষ, আত্মীয় - স্বজনদের কথা শুনছি।এখন আর শুনতে ভালো লাগে না।মনে হচ্ছে সবর হারিয়ে ফেলতেছি।তাই দ্রুত এর সমাধান হিসেবে বিয়ে প্রয়োজন।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না, কখনোই নয়।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) না, তবে আলিম কোর্সটা কম্পিলিট করতে চাই
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? ক্বুররতু আইয়্যুন হওয়াই বড় দায়িত্ব।তাছাড়া চরিত্র হিফাজত করা, তার আমানত (যেমন : সন্তান, শশুড় - শাশুড়ি) এর হিফাজত।তার দ্বীনের কাজে সহযোগী হওয়া, সুখে- দুঃখে পাশে থাকা, মেন্টাল সাপোর্ট দেওয়া।মোদ্দাকথা স্বামীর পূর্ণ আনুগত্য করাই স্ত্রীর দায়িত্ব।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) পেশা নেই
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৮-৩২
গাত্রবর্ণ শ্যামলা, উজ্জ্বল শ্যামলা
নূন্যতম উচ্চতা ৫'৩"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) ছেড়ে দেওয়া ঘন কালো দাড়ি আমার পছন্দের। সুদ, ঘুষও বান্দার হক নষ্ট করে উপার্জন করে এমন কাউকে জীবনসঙ্গী করতে আমি নারাজ।
পেশা (Required) ইমাম, মুহতামিম, মাদ্রাসা শিক্ষক, ইঞ্জিনিয়ার, সরকারি-বেসরকারি চাকুরীজীবী
অর্থনৈতিক অবস্থা নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) একক পরিবার হলে ভালো। যৌথ পরিবারে যদি পর্দায় রাখতে পারে তাহলে সমস্যা নেই
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন আমার লাগবে:-দুটি বিশ্বস্ত হাত, দুটি পবিত্র চোখ, একটি আল্লাহর ভয়ে ভীত অন্তর নিয়ে গঠিত আর রিজাল :একজন পুরুষ ; যিনি হবেন আমার পুরুষ। added
প্রথমত, তিনি হবেন আব্দুল্লাহ। দ্বিতীয়ত, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাকে ভালোবাসবেন, হিকমাহ, সবর, দুআ, তাক্বওয়া ও তাওয়াক্কুলের সাথে যেকোনো কাজ ম্যানেজ করা, বান্দার হক সম্পর্কে সচেতন, দৃষ্টি হিফাজত করা, ধূমপানও হারাম রিলেশনমুক্ত থাকা, উম্মাহদরদী, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেওয়া, মিতব্যয়ী, লাজুক, গাইরতবান, মানুষের প্রতি ইহসান করেন, আমাকে হিফজ করতে অন্তত হাফিজদের উম্মু হতে সাহায্য করা আর আমার সার্টিফিকেট গুলোকে ব্যবহার না করতে দেওয়ার দৃঢ় ইচ্ছা থাকা।
বি.দ্র: ইস্তুিখারা পজিটিভ না হলে দেখতে না আসার অনুরোধ।কারন আমি একাধিক পুরুষকে চেহারা দেখাতে চাই না হোক তা বৈধ উদ্দেশ্যেই।
বিয়ের আগে, মাঝে ও পরে কখনোই আমার পরিবারের উপর জুলুম করে কিছু নেওয়া যাবে না।তারা সেচ্ছায় কিছু দিলে ভিন্ন ব্যাপার।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) টাংগাইল, ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ। তবে টাংগাইল হলে ভালো যেহেতু খোঁজ নেওয়ার তেমন কেউ নেই
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 61 ভিউস