female
বায়োডাটা নাম্বার
AH-120917
পাত্রী
জন্ম তারিখ(আসল) 2002-04-13
জাতীয়তা বাংলাদেশী
15 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 2002-04-13
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ২০০২
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৪'১১''
ওজন ৫৬ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা ছাত্র/ছাত্রী
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ময়মনসিংহ বিভাগ
বর্তমান জেলা নেত্রকোণা
বর্তমান থানা/উপজেলা নেত্রকোনা সদর
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ ময়মনসিংহ বিভাগ
স্থায়ী জেলা নেত্রকোণা
স্থায়ী থানা/উপজেলা কলমাকান্দা
ঠিকানা
স্থায়ী ঠিকানা কলমাকান্দা, নেত্রকোণা, ময়মনসিংহ, বাংলাদেশ (এলাকার নাম পরে জানানো হবে)।
বর্তমান ঠিকানা নেত্রকোণা সদর, নেত্রকোণা, ময়মনসিংহ, বাংলাদেশ (এলাকার নাম পরে জানানো হবে)।
কোথায় বড় হয়েছেন? (Required) ছোটবেলা কয়েক বছর গ্রামের বাড়িতে এবং আব্বুর চাকরির সূত্রে দুই বছর কুমিল্লায় থাকা হয়েছে। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে নেত্রকোণা সদরে থাকা হয়। আল্লাহর রহমতে, আমি আমার নিজের পরিবারের সাথেই থেকেছি এবং থাকি।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০২০
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২২
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা HSC
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অনার্স : ১ম বর্ষ (২০২২-২৩); (প্রাণীবিদ্যা বিভাগ), [জাতীয় বিশ্ববিদ্যালয়]। অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা, আমার দেওয়া হয় নি। আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম, এই কলেজে ছেলে,মেয়ে একসাথে পড়ালেখা করতে হয়। ফ্রি-মিক্সিং পরিবেশে পড়ালেখা করা আমার পক্ষে আর সম্ভব না। এবং ইনশাআল্লাহ, চাকরি করার কোনো ইচ্ছে আমার নেই। তাই, শুধুশুধু সার্টিফিকেট অর্জনের জন্য এবং লোকদেখানোর উদ্দেশ্যে— ইনশাআল্লাহ, জেনারেল লাইনে পড়ালেখা করার কোনো ইচ্ছে আমার আর নেই। ইনশাআল্লাহ, সারাজীবনই দ্বীনি জ্ঞান অর্জন করার ইচ্ছে আছে। Online-এ একটি ইসলামিক কোর্স করেছি। তবে, কিছু সমস্যার কারণে কোর্সটি ঠিকভাবে Complete করতে পারি নি। ইনশাআল্লাহ, Online-এ আরো ইসলামিক কোর্স করার ইচ্ছে আছে। 🍀 জেনারেল লাইনের অনার্সের পড়ালেখা ছেড়ে দেওয়ার কারণে, অনেক মানুষের অনেক নেগেটিভ কথা শুনতে হয় আমাকে। তবুও আল্লাহর রহমতে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আমার সিদ্ধান্তে অটল আছি এবং অটল থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আশা করি— জেনারেল লাইনের অনার্সের পড়ালেখা ছেড়ে দেওয়ার বিষয়টা, আমার জীবনসঙ্গী পজিটিভ ভাবে নিবেন এবং এই বিষয়টার জন্য তিনি মন থেকে খুশি হবেন। এই বিষয়টা নিয়ে তিনি কখনো কোনো নেগেটিভ মন্তব্য করবেন না এবং আমার পাশে থাকবেন।
পারিবারিক তথ্য
পিতার পেশা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। (সার্জেন্ট ছিলেন)
মাতার পেশা গৃহিণী।
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ভাই নেই
বোনদের সম্পর্কে তথ্য আমার বোন বয়সে আমার চেয়ে ছোট। আমার বোনের— শিক্ষাগত যোগ্যতা: [SSC 2024]; 2026 সালে HSC পরীক্ষা দিয়েছে। পেশা: শিক্ষার্থী। বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
চাচা মামাদের পেশা *[আমার চাচা মোট চারজন। বড় চাচা— কৃষি কাজ করেন। আগে কাপড়ের দোকান ছিলো। মেজো চাচা— অবসরপ্রাপ্ত সেনা সদস্য। সেজো চাচা— চাকুরীজীবি। ছোট চাচা— প্রবাসী ছিলেন। এখন কৃষি কাজ করেন।] *[আমার মামা মোট চারজন। বড় মামা— অবসরে আছেন। মেজো মামা— চাকুরীজীবি ছিলেন। সেজো মামা— কৃষি কাজ করেন। ছোট মামা— ব্যবসায়ী।]
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আমরা নেত্রকোনায় কয়েক বছর ভাড়া বাসায় থেকেছি। আল্লাহর রহমতে, ২০১৮ সালের শেষের দিক থেকে নেত্রকোনাতে নিজেদের বাসায় থাকা হয়। আমাদের বাসা ২ তলা ফাউন্ডেশন দেওয়া। তবে শুধু ১ তলা Complete করা হয়েছে। আর, এই বাসার দুইটা Unit — একপাশ আমাদের এবং অন্যটা আমার একজন খালাতো বোনের। আমাদের বাসাটা এত বড় না। তবে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, তার জন্য "আল'হামদু লিল্লা-হ"। 🍀 আর, আল্লাহর রহমতে, আমাদের গ্রামের বাড়িতে আমার বাবা-চাচাদের সবার একসাথে নিজেদের ঘর আছে। আমাদের কিছু জমিও আছে। কিছু জমিতে ধান চাষ করা হয় এবং সবার প্রায় সব জমি আলাদা আলাদাই; আমাদের জয়েন্ট পরিবার না। তবে আল্লাহর রহমতে, আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি। আর, আল্লাহর রহমতে, আমাদের পরিবার মধ্যবিত্ত (স্বচ্ছল) এবং সামাজিকভাবে সম্মানিত একটি পরিবার। [মাশাআল্লাহ; بَارَكَ اللّٰهُ لَكَ] [আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এবং যে অবস্থায় রেখেছেন; সবকিছুর জন্যই "আল'হামদু লিল্লা-হ্"।]
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আল্লাহর রহমতে, আমার পরিবারের প্রায় সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। রমজান মাসের রোজা রাখেন, তারাবির নামাজও আদায় করার চেষ্টা করেন। এছাড়াও অন্যান্য আরো কিছু আমল করেন। কিন্তু মাহরাম,নন-মাহরাম তেমন মেনে চলেন না। তবে, আমার আম্মু পরিপূর্ণ পর্দা করতে না পারলেও, নন-মাহরামদের সামনে হিজাব পরে থাকেন ও বাইরে গেলে বোরকা, হিজাব, নিকাব পরেন; আর চেষ্টা করছেন ঠিকমতো পর্দা করার জন্য। আর, আল্লাহর রহমতে, আমার বোন এবং আমি সহ— আমরা যারা পর্দা করি, আমাদের পর্দা করতে অসুবিধা হয় না। আস্তে আস্তে অন্যরাও পর্দা করার গুরুত্ব বুঝতে পারছেন; এবং দ্বীনের প্রতি আন্তরিক হচ্ছেন। [ মাশাআল্লাহ; بَارَكَ اللّٰهُ لَكَ ]
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? হ্যাঁ। তবে, সপ্তাহে ২-৩ ওয়াক্ত নামাজ, মাঝেমাঝে কাযা হয়ে যায়। কিন্তু, আল্লাহর রহমতে আমি চেষ্টা করি, এক ওয়াক্ত নামাজও যেনো আমার কাযা না হয়। নামাজ কাযা হলে আমার অনেক খারাপ লাগে। নামাজ কাযা হলে, পরে কাযা নামাজ আদায় করি।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ২০২০ সালে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছিলাম। তবে, ২০২৩ সাল থেকে আস্তে আস্তে নামাজে নিয়মিত হওয়া শুরু করি। ২০২০ সালের আগেও মাঝেমাঝে নামাজ পড়া হতো।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জি; অবশ্যই। কণ্ঠের পর্দাও করি। খুব প্রয়োজন না হলে, নন-মাহরাম কারোর সাথেই কোনো কথা বলি না। অনেক সময়, খুব প্রয়োজনে বাধ্য হয়ে নন-মাহরামদের সাথে কথা বলতে হয়। যেমন: অনলাইনে বই বা অন্য কিছু কিনলে, ইত্যাদি কারণে বাধ্য হয়ে নন-মাহরামদের সাথে কথা বলতে হয়; যা আমার খুবই বিরক্তিকর লাগে। এছাড়া শুধুশুধু অনলাইনে এবং অফলাইনে, নন-মাহরামদের সাথে কথা বলা হয় না। নন-মাহরাম কারোর সাথেই কথা বলতে আমার ভালো লাগে না, বরং খুবই বিরক্তিকর লাগে। নন-মাহরাম কেউ আমার কণ্ঠ শুনে ফেললেও আমার অনেক খারাপ লাগে। দ্বীন সম্পর্কে এবং উপকারী বিষয় জানার জন্য— Social Media-তে বিভিন্ন আলেমদের, লেখকদের, এমন কিছু মানুষদের এবং বিভিন্ন Page Follow করি। কিন্তু, আমার FB ID-র Friend List-এ এবং inbox-এ, কোনো নন-মাহরাম add নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি; চেষ্টা করি। আরো শুদ্ধ করার জন্য, কুরআন শিক্ষার কোর্স করার ইচ্ছে আছে, ইনশাআল্লাহ।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? কালো বোরকা, হিজাব, নিকাব পরি; নিকাবের মতো, কালো পাতলা কাপড় দিয়ে চোখও ঢেকে রাখি এবং হাতে ও পায়ে কালো মোজা পরি। *[বাইরে গেলে আগে— বেশিরভাগ সময়, ওড়না হিজাব দিয়ে মাথা ঢেকে রাখতাম। ২০২৩ সালের শুরুর দিক থেকে হিজাব, নিকাব সহ বোরকা পড়া শুরু করি। তবে, তখনো ঠিকভাবে পর্দা করা হতো না আমার। 🌸 আল্লাহর রহমতে, ২০২৪ সালের শুরুর দিক থেকে পরিপূর্ণভাবে পর্দা করা শুরু করি; ঘরে-বাইরে, সব জায়গায়, সব সময়।]
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) ইনশাআল্লাহ আমি চাই, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। আর, রাজনীতি আমি পছন্দ করি না।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? এসব আমি ঘৃণা করি। মিউজিক, হারাম গান,নাটক,সিনেমা এসব থেকে দূরে থাকার জন্য অনেক চেষ্টা করি। এসব থেকে দূরে থাকার জন্য নিজের সাথে নিজের অনেক যুদ্ধ করতে হয়, অনেক...! হারাম সবকিছু থেকেই দূরে থাকার চেষ্টা করি। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করি, যেনো অহেতুক কাজ থেকে দূরে থাকতে পারি; ইনশাআল্লাহ।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) এত বেশি না হলেও, আমার মুখে কিছু ব্রণ ও ব্রণের দাগ আছে এবং আমার গায়ের রঙ ফর্সার কাছাকাছিই। আর, আমার উচ্চতা ৪'১১" থেকে একটু বেশি এবং ৫ ফুট থেকে একটু কম।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না। তবে, আমি আমার পরিবারের সদস্যদেরকে, আত্মীয়দেরকে এবং আমার বান্ধবীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। এবং তাদেরকে ইসলামিক বই দেওয়ার চেষ্টা করি।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) শুধু কবর জিয়ারত করা যাবে। কিন্তু, মাজারে মানত করা, কিছু চাওয়া, সিজদাহ্ করা ইত্যাদি এগুলো শিরক।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ১. পর্দা গাইডলাইন। ২. মা,মা,মা এবং বাবা। ৩. হায়াতের দিন ফুরোলে। ৪. নফসের বিরুদ্ধে লড়াই। ৫. অপেক্ষার শেষ প্রহর। ৬. জীবনের ভাঁজে ভাঁজে। ৭. নিকটজনে নারীর দাওয়াহ। ৮. জান্নাতে যাওয়ার সহজ পথ। ৯. জীবন যদি হতো নারী সাহাবির মতো। ১০. ফেরা। [এগুলো ছাড়াও আমার আরো কিছু ইসলামিক বই পড়া হয়েছে এবং কিছু বই পড়া চলমান আছে।]
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) *(শায়খ আহমাদুল্লাহ) *(ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর) *(মাওলানা আব্দুল মালেক) *(নোমান আলী খান) *(আবু ত্বহা মোহাম্মদ আদনান) *(আসিফ আদনান) [আরো কয়েকজন আলেমের ওয়াজ আমার শুনা হয়।]
নিজের সম্পর্কে কিছু লিখুন [আল্লাহর রহমতে, আমি কখনোই কোনো হারাম সম্পর্কে ছিলাম না। আল্লাহর রহমতে, আমার কখনোই কোনো ছেলে ফ্রেন্ড ছিলো না এবং এখনো নেই; "আল'হামদু লিল্লা-হ্"।] [হিদায়াত পাওয়ার আগেও, আল্লাহর রহমতে আমি ছেলেদের থেকে দূরে দূরেই থাকতাম। ক্লাসমেট ছেলেদের সাথে এবং শিক্ষকদের সাথে, খুব প্রয়োজন ছাড়া কথা না বলার চেষ্টা করতাম এবং তাদের সাথে যথেষ্ট দূরত্ব বজায় রাখতাম। কাজিনদের সাথেও নিরাপদ দূরত্ব বজায় রাখতাম। যে কাজিনরা আমার থেকে বয়সে বড়, তাদের সাথে প্রয়োজন ছাড়া কথা না বলার চেষ্টা করতাম। আর, আল্লাহর রহমতে যখন থেকে পর্দা করা শুরু করি, তখন থেকে ঘরে-বাইরে সব জায়গায়, সব সময়— নন-মাহরাম সবার থেকেই দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করি।] [ঠিকমতো পর্দা করার জন্য, আল্লাহর রহমতে, বাসার বাইরে কম যাওয়ার চেষ্টা করি; বাসায়ই বেশি থাকি। প্রয়োজনে বাসার বাইরে গেলেও, একা একা যাই না এবং বাইরে গেলেও নন-মাহরামদের সাথে কথা বলি না। বাসায় কোনো নন-মাহরাম আসলে তাদের সামনে যাই না এবং তাদের সাথে কথাও বলি না। ইনশাআল্লাহ, আমি আশা করি— আমার জীবনসঙ্গী আমাকে পরিপূর্ণ পর্দা করতে এবং পর-পুরুষ থেকে দূরে থাকতে সাহায্য করবেন; ঘরে-বাইরে সব জায়গায়, সব সময়।] [আর, আল্লাহর রহমতে, আমি মাহরামদের সাথেও নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। বাসায়ও শালীন পোশাক পরি। অশালীন পোশাক পরা ও অশ্লীলতাকে আমি ঘৃণা করি। পর্দা শুরু করার আগেও, আল্লাহর রহমতে আমি শালীন পোশাকই পরেছি এবং নিজেকে ঢেকে রাখারই চেষ্টা করতাম।] 🌸[আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, ২০২২ সালের শেষের দিক থেকে আমার চিন্তাধারা পরিবর্তন হতে থাকে। দ্বীন সম্পর্কে নতুন করে জানা শুরু হয় আমার এবং আল্লাহর রহমতে, আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করা শুরু করি। আল্লাহর রহমতে, এর আগেও ইসলাম ধর্মের প্রতি আমার মনে ভালোবাসা ছিলো এবং ধর্ম মেনে চলার চেষ্টা করতাম। কিন্তু, আগে দ্বীনের জ্ঞান ছিলো না বললেই চলে। এখনো আমি দ্বীন সম্পর্কে তেমন কিছুই জানি না। ইনশাআল্লাহ, আমাকে আরো অনেক দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে এবং আমার নিজেকে আরো অনেক পরিবর্তন করতে হবে। আমি আমার দ্বীনদারিতা নিয়ে সন্তুষ্ট নই।] [বিভিন্ন ইসলামিক বই পড়ে এবং বিভিন্ন আলেমের ওয়াজ শুনে, আল্লাহর রহমতে আমি আরো দ্বীনি জ্ঞান অর্জন করার চেষ্টা করছি এবং আল্লাহর রহমতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, প্রতিনিয়তই নিজেকে আরো পরিবর্তন করার চেষ্টা করছি।] [প্রতিনিয়তই নফস এবং শয়তানের বিরুদ্ধে, অনেক লড়াই করতে হয়,  অনেক.......] 🌸[আমি হয়তো ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষ। আমি কোলাহল তেমন পছন্দ করি না, নিরিবিলি পরিবেশ পছন্দ করি। প্রয়োজন ছাড়া মানুষের সাথে বেশি কথা বলতে আমার ভালো লাগে না; চুপচাপ থাকতেই বেশি পছন্দ করি। তবে, অল্প কয়েকজন আছে, যাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে।] 🍀[আর, সবসময় সত্য কথা বলতে এবং সত্য কথা শুনতে পছন্দ করি; মিথ্যাকে আমি ঘৃণা করি।] 🍀[কারো দ্বারা কষ্ট পেলে, মনের মধ্যে তার প্রতি রাগ পুষে না রেখে, সম্ভব হলে বিষয়টা নিয়ে তার সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করি (যদিও অনেক সময় তা সম্ভব হয় না)। কিন্তু, কারো দ্বারা কষ্ট পেলে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তাকে মন থেকে মাফ করে দেওয়ার চেষ্টা করি। আর, সবার সাথে মিলেমিশে থাকতেই আমি পছন্দ করি।] [ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, গালাগালি, খোটা দেওয়া, উচ্চস্বরে কথা বলা, তর্ক করা, জেদাজেদি করা, হিংসা-বিদ্বেষ, অহংকার, গিবত, চোগলখোরি, শুধু শুধু অন্যদের নিয়ে আলোচনা করা, শুধু শুধু কারো ব্যক্তিগত জীবনে interfere করা; ইত্যাদি... এসব আমি পছন্দ করি না এবং এসব করা থেকে বিরত থাকার চেষ্টা করি।] [কেউ আমার দ্বারা কষ্ট পেলে, আমি নিজেই অনেক বেশি কষ্ট পাই। আল্লাহর রহমতে, আমি চেষ্টা করি— আমার দ্বারা কেউ যেনো কষ্ট না পায়, আমার দ্বারা কারো হক যেনো নষ্ট না হয়।] 🌸[হিদায়াত পাওয়ার পর থেকে, আল্লাহর রহমতে— আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার আল্লাহ, তারপর নবিজি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।] [আল্লাহর রহমতে, আমি সবক্ষেত্রেই দ্বীনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আর, ইসলাম অনুযায়ী জীবন-যাপন করতে আমি পছন্দ করি। কুরআন ও হাদিস অনুযায়ী জীবন-যাপন করার চেষ্টা করি। বিদআত, কুসংস্কার এসব থেকে দূরে থাকি এবং হারাম সবকিছু থেকেই দূরে থাকার চেষ্টা করি। যা করলে আল্লাহ অসন্তুষ্ট হতে পারেন, তা করা থেকে বিরত থাকার চেষ্টা করি। তবে, অনেক সময় আমার দ্বারাও ভুল হয়। আর, আমার দ্বারা কোনো ভুল হলে— আল্লাহর রহমতে, আমি নিজের ভুল বুঝতে পেরে, নিজেকে শুধরানোর চেষ্টা করি।] 🍀[এখন আমার জীবনের প্রধান উদ্দেশ্যই— আমার রব–আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর রহমতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আখিরাতে জান্নাতুল ফিরদাউসে যাওয়া, ইনশাআল্লাহ। আর, আখিরাতে জান্নাতুল ফিরদাউসে আমি আমার প্রিয় সবাইকে নিয়েই থাকতে চাই, ইনশাআল্লাহ।] [মা শা আল্লাহ; بَارَكَ اللّٰهُ لَكَ]
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? ইন শা আল্লাহ, আমি প্রকৃত মু'মিনাহ্ হতে চাই। আল্লাহ দয়া করে আমাকে হিদায়াত দান করেছেন। ইনশাআল্লাহ, দ্বীনের পথে অটল থাকার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, সারাজীবন। আমার অনেক ইচ্ছে— আমি এবং আমার জীবনসঙ্গী, আমরা যেনো দ্বীনের জন্য উপকারী কিছু করতে পারি; আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের আশেপাশের মানুষকে যেনো আমরা ঠিকমতো দ্বীনের দাওয়াত দিতে পারি, ইনশাআল্লাহ। আর, আমরা যেনো একটি দ্বীনি পরিবার গঠন করতে পারি— যে পরিবারের সবাই তাকওয়াবান হবে, প্রকৃত দ্বীনদার হবে; ইনশাআল্লাহ। আর, আমরা যেনো একজন আরেকজনকে দ্বীনের পথে চলতে সাহায্য করতে পারি এবং আমরা দুইজন যেনো একসাথে হজ, উমরাহ্ করতে পারি; ইনশাআল্লাহ।
অবসর সময় কিভাবে কাটান? (Required) আমি তো সারাদিন বাসায়ই থাকি। আল্লাহর রহমতে— পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সকাল-সন্ধ্যার দু'আ ও যিকির গুলো এবং রাতের আমল গুলো নিয়মিত করার চেষ্টা করি, অল্প হলেও প্রায় প্রতিদিনই কুরআন তিলাওয়াত করি, ইসলামিক বই পড়ি, কুরআন তিলাওয়াত ও নাশিদ শুনি, ইসলামিক লেকচার শুনি, ফোন use করি, আমার পরিবারের মানুষের সাথে এবং আমাদের বিড়াল গুলোর সাথে একটু সময় কাটাই; ইত্যাদি কাজ করি। এভাবেই আমার সময় কাটে। আল'হামদু লিল্লা-হ্।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) বাসায় রান্না আম্মুই করেন। আমি মাঝেমাঝে রান্না করি এবং বিভিন্ন নাস্তা বানাই। আমি এত বেশি রান্না পারি না, তবে যেগুলো পারি এগুলোও চলবে ইনশাআল্লাহ এবং আস্তে আস্তে আরো রান্না শেখার চেষ্টা করছি। আর, আমি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। যেকোনো কাজ গুছিয়ে করতে এবং ঘর গুছিয়ে রাখতে আমি পছন্দ করি। তাই, সবসময় ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি। এছাড়াও আম্মুকে বিভিন্ন কাজে সাহায্য করি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) নারী-পুরুষ একে অপরের পরিপূরক, প্রতিযোগী নয়।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, রাজি।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? [ইন শা আল্লাহ— আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের অন্তরকে প্রশান্ত করার জন্য, নিজের চরিত্র হেফাজত করার জন্য, চিরস্থায়ী একজন সঙ্গী পাওয়ার জন্য, একটি দ্বীনি পরিবার গঠন করার জন্য এবং আল্লাহর রহমতে, দ্বীনের পথে চলা যেনো আমার জন্য আরো সহজ হয়; ইত্যাদি কারণে বিয়ে করতে চাই।] 🌸[বিয়ে সম্পর্কে আমার কিছু ধারণা : বিয়ে করা সুন্নাত এবং কারোর জন্য ফরজ। বিয়ে—গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং অনেক বড় একটা দায়িত্ব। বিয়ের মাধ্যমে মানুষের জীবনের নতুন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ শুরু হয়। বিয়ের মাধ্যমে হালালভাবে একজন জীবনসঙ্গী পাওয়া যায়। ইনশাআল্লাহ— যার সাথে সুখ,দুঃখ গুলো ভাগ করে নেওয়া যাবে। একজন আরেকজনের দোষ-ত্রুটি গুলো গোপন রেখে, একজন আরেকজনকে সাহায্য করা যাবে নিজেদেরকে শুধরানোর জন্য। দ্বীনের পথে চলতে একজন আরেকজনকে সাহায্য করা। এবং নিজেদের দায়িত্ব,কর্তব্য গুলো পালন করতে একজন আরেকজনকে সাহায্য করা। ইত্যাদি আরো অনেককিছু।]
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না। ইনশাআল্লাহ, চাকরি করার কোনো ইচ্ছে আমার নেই। ইনশাআল্লাহ বিয়ের পর, ঘরে থেকে আমি আমাদের সংসারের কাজ গুলো গুরুত্বের সাথে করতে চাই। আমি আমার ভবিষ্যৎ সন্তানদের জন্য আদর্শ মা হতে চাই, ইনশাআল্লাহ।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) আল্লাহর রহমতে, জ্ঞান অর্জন করতে আমি অনেক পছন্দ করি। কিন্তু ইনশাআল্লাহ, জেনারেল লাইনে পড়ালেখা করার কোনো ইচ্ছে আমার আর নেই। ইনশাআল্লাহ, সারাজীবনই দ্বীনি জ্ঞান অর্জন করতে চাই।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? ইসলাম ধর্মে একজন স্ত্রীর, স্বামীর প্রতি যে দায়িত্বগুলো আছে, সবগুলো দায়িত্বই ঠিকভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো; ইনশাআল্লাহ। স্বামীকে দ্বীনের পথে চলতে সাহায্য করা, স্বামীর হক সম্পর্কে সচেতন থাকা, স্বামীর খেয়াল রাখা, স্বামীর আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা; ইত্যাদি। ইনশাআল্লাহ, আমি একজন উত্তম স্ত্রী হতে চাই। 🌸[আমরা যেনো একজন আরেকজনের পরিপূরক হই, প্রতিযোগী যেনো না হই। আমাদের Understanding যেনো ভালো হয়। আমরা যেনো একজন আরেকজনের Best Friend হয়ে উঠতে পারি। আমরা একজন আরেকজনকে কখনো ধোকা যেনো না দেই, কখনো বিশ্বাসঘাতকতা যেনো না করি। আমরা যেনো এই দুনিয়াতে সারাজীবন হালালভাবে একসাথে থাকতে পারি এবং জান্নাতুল ফিরদাউসেও যেনো আমরা একসাথে থাকতে পারি। আমরা যেনো আমাদের প্রিয় সবাইকে নিয়েই জান্নাতুল ফিরদাউসে থাকতে পারি। ইনশাআল্লাহ।]
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) পেশা নেই।
বিশেষ কিছু যদি জানাতে চান [আল্লাহর সন্তুষ্টির জন্য, বিয়েতে সবকিছু— ইসলাম অনুযায়ী, সুন্নাত অনুযায়ী করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে; ইনশাআল্লাহ।] 🌸[পাত্র ও পাত্রীর, কোনো ছবি আদান-প্রদান করা যাবে না। Bio-Data পছন্দ হলে, ভালোভাবে খোঁজখবর নিয়ে, সব শেষে— পাত্র এবং পাত্রের পরিবারের অল্প কয়েকজন মহিলা, পাত্রীকে দেখার জন্য আসতে পারবেন। পাত্রের বাবা আসলেও, বিয়ের আগে পাত্রের বাবা, পাত্রীর সাথে দেখা করতে ও কথা বলতে পারবেন না।] 🌸[বিয়েতে অতিরিক্ত খরচ করা যাবে না। কারণ, যে বিয়েতে খরচ যত কম হয়, সে বিয়ে তত বরকতময় হয়। আর, বিয়ের সময় পাত্রীর বাড়িতে এত বেশি মানুষ আসা যাবে না; এবং যেহেতু ওয়ালিমা করা সুন্নাত, তাই বিয়ের পর পাত্রের সামর্থ্য অনুযায়ী ওয়ালিমা করতে হবে। অতিরিক্ত মোহরানা নির্ধারণ না করে, পাত্রের সামর্থ্য অনুযায়ী মোহরানা নির্ধারণ করতে হবে এবং তা পরিশোধ করতে হবে। যৌতুক নেওয়া যাবে না। যৌতুক সহ, সব অপসংস্কৃতি ও কুসংস্কার গুলোকে ঘৃণা করতে হবে; এবং এসব থেকে দূরে থাকতে হবে। বিয়েতে— গায়ে হলুদের অনুষ্ঠান, স্টেজ, ফটোশুটের জন্য লোক আনা, গান-বাজনা; এসব সহ হারাম এবং অহেতুক কোনোকিছুর আয়োজন করা যাবে না। বিয়েতে হালাল ভাবে আনন্দ করা যাবে; কিন্তু হারাম কিছু করা যাবে না। বিয়ের দিনও নন-মাহরাম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং বিয়ের দিনও যেনো আমার পর্দা নষ্ট না হয়, সে ব্যবস্থা করতে হবে।] 🌸[আর, প্রচলিত নিয়ম অনুযায়ী, বিয়ের আগে বা পরে পাত্রকে সোনার আংটি দেওয়া হবে না, ইনশাআল্লাহ। কারণ, ছেলেদের জন্য সোনা ব্যবহার করা হারাম। (অনেকেই বলেন যে— যেহেতু সোনা ব্যবহার করা ছেলেদের জন্য হারাম, তাই ছেলে, সোনার আংটি ব্যবহার না করলে না করবেন। কিন্তু, বিয়েতে ছেলেকে সোনার আংটি দিতেই হবে। ছেলেকে সোনার আংটি না দিলে, লোকে কি বলবে! এসব চিন্তা করে তারা ছেলেকে সোনার আংটিই দেন। কিন্তু, ইনশাআল্লাহ আমি চাই, ইসলাম অনুযায়ী যেনো সবকিছু হয়।) আর, আল্লাহর রহমতে— টাকা, সোনা, গহনা, ইত্যাদি... এসবের প্রতি আমার কোনো লোভ নেই; আল'হামদু লিল্লা-হ্।]
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) বয়স: ২৫-৩৩ বছর।
গাত্রবর্ণ শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা।
নূন্যতম উচ্চতা নূন্যতম উচ্চতা: ৫'৪"।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা জেনারেল হলে কমপক্ষে HSC পাশ। (বিজ্ঞান বিভাগের হলে ভালো হয়। অন্য বিভাগের হলেও সমস্যা নেই।) মাদ্রাসার হলে কমপক্ষে HSC-র সমপরিমাণ। তাছাড়া হাফিজ, মাওলানা, মুফতি। আর, দ্বীনের Basic জ্ঞান অবশ্যই থাকতে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত।
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) যিনি সুন্নাতি দাঁড়ি রাখেন এবং সুন্নাতি পোশাক পরিধান করেন। (বাহিরে গেলে শার্ট-প্যান্ট পরলে সমস্যা নেই; তবে জুব্বা, পাঞ্জাবি-পায়জামা, টুপি – এসব পরলে ভালো হয়।) আর, যেসব পোশাক ও যেসব সাজসজ্জা পুরুষদের জন্য হারাম, তা থেকে যিনি বিরত থাকেন। 🍀[আর, ইনকাম অবশ্যই হালাল হতে হবে।]
পেশা (Required) ইঞ্জিনিয়ার, চাকুরিজীবী, ব্যবসায়ী, ইমাম, মাদ্রাসার শিক্ষক। (ইনকাম অবশ্যই হালাল হতে হবে। আর, হালাল হলে অন্য পেশাও বিবেচনা করা হবে, ইনশাআল্লাহ।)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত।
পারিবারিক অবস্থা (Required) আমাকে পর্দা করতে বাধা দিবেন না, দ্বীনের পথে চলতে বাধা দিবেন না; এমন পরিবার হলে ভালো হয়, ইনশাআল্লাহ।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন [যার জীবনের প্রধান উদ্দেশ্য— আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যিনি ইসলাম ধর্মকে ভালোবাসেন। আল্লাহ-কে এবং নবিজি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে ভালোবাসেন। যার মনে আল্লাহর প্রতি ভয় এবং আশা আছে; আল্লাহর জন্য যার ত্যাগ স্বীকার করার মন-মানসিকতাও আছে। যিনি সবক্ষেত্রেই দ্বীনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। যিনি দুনিয়া লোভী না এবং আখিরাত কেন্দ্রিক জীবন-যাপন করতে ভালোবাসেন। যিনি লোকদেখানোর উদ্দেশ্যে আমল না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করার চেষ্টা করেন। সুন্নাত অনুযায়ী আমল করার চেষ্টা করেন এবং বিদআত থেকে দূরে থাকেন। কি কি করলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, এই ব্যাপারে যিনি সচেতন। এবং দ্বীনি জ্ঞান অর্জন করতে যিনি পছন্দ করেন।] 🌸[যিনি চেষ্টা করেন— পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য এবং নামাজ কাযা হয়ে গেলেও তা আদায় করার চেষ্টা করেন। রমজান মাসের সবগুলো রোজাই রাখেন এবং তারাবির নামাজও আদায় করার চেষ্টা করেন। আর, শুদ্ধ করে কুরআন তিলাওয়াত করার চেষ্টা করেন।] 🌸[গায়রতবান ও চরিত্রবান হতে হবে; চরিত্রহীন হওয়া যাবে না। কখনো হারাম কোনো সম্পর্কে ছিলেন বা আছেন, দয়া করে এমন কেউ যোগাযোগ করবেন না এবং সারাজীবনই এসব থেকে দূরে থাকতে হবে। আর, আমাকে পেয়েই সন্তুষ্ট থাকতে হবে, ইনশাআল্লাহ। ভাবি এবং চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো বোনদের সাথে; চাচি ও মামিদের সাথে সহ; নন-মাহরাম কারোর সাথেই, খুব প্রয়োজন ছাড়া— কথা বলা ও দেখা করা যাবে না। ফেসবুকের ফ্রেন্ড লিস্টেও কোনো নন-মাহরাম থাকতে পারবে না। আর, মাহরামদের সাথেও নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য— নজরের হেফাজত করার চেষ্টা করতে হবে। অশ্লীলতাকে ঘৃণা করতে হবে এবং অশ্লীলতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।] 🌸[যিনি পরোপকারী এবং দান-সদাকা করতে পছন্দ করেন। যিনি দায়িত্বশীল, আমানতদার, বিশ্বস্ত, সৎ এবং সত্যবাদী। যিনি সত্যকে ভালোবাসেন এবং মিথ্যাকে ঘৃণা করেন। আর, যিনি ক্ষমাশীল এবং ভালো মন-মানসিকতার হবেন। বদমেজাজী হবেন না। কোনো কারণে রাগান্বিত হলেও, রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং কখনোই অশ্লীল, বাজে ও নোংরা ভাষার ব্যাবহার করবেন না। কখনোই মদ্যপান, ধুমপান করবেন না।] 🌸[যিনি ঝগড়াঝাটি, খোটা দেওয়া, গিবত, চোগলখোরি, হিংসা-বিদ্বেষ, অহংকার; ইত্যাদি অপছন্দ করেন। এবং যিনি চেষ্টা করেন— আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পজিটিভ ভাবে পরিবর্তন করার; খারাপ অভ্যাস ও খারাপ গুণগুলো নিজের মধ্য থেকে দূর করার।] 🌸[নববর্ষ, বিবাহবার্ষিকী, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী; এগুলো সহ যেসব দিবস পালন করা এবং যেসব উৎসব ইসলামে নিষিদ্ধ — হিদায়াত পাওয়ার পর থেকে, আল্লাহর রহমতে এসব থেকে আমি দূরে থাকি। ইনশাআল্লাহ আমি আশা করি— আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার জীবনসঙ্গীও এসব থেকে দূরে থাকবেন।] 🌸[Social Media-য় Share করা Post-ও, জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহর সন্তুষ্টির জন্য— Social Media-তে অশ্লীল, অহেতুক অর্থাৎ ইসলাম বিরুধী কোনোকিছু Share করা যাবে না এবং এসব পোস্টে reaction-ও দেওয়া যাবে না। আর, ফোনে বা টিভিতে ফুটবল,ক্রিকেট ইত্যাদি খেলা দেখায় আসক্ত হওয়া যাবে না। এসব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।] 🌸[রাজনীতি আমি পছন্দ করি না। রাজনীতি এবং দুর্নীতির সাথে জড়িত ছিলেন বা আছেন, দয়া করে এমন কেউ যোগাযোগ করবেন না। আর, ইনশাআল্লাহ সারাজীবনই এসব থেকে দূরে থাকতে হবে।] 🍀[আমরা কেউই তো পারফেক্ট না। আমরা কে কেমন দ্বীনদার, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছি কি-না; তা তো আল্লাহই ভালো জানেন। কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে— প্রকৃত দ্বীনদার হওয়ার জন্য, আল্লাহকে রাজি-খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করার ইচ্ছে তো থাকতে হবে। হারাম সবকিছু থেকে দূরে থাকার চেষ্টা তো করতে হবে। অহংকারের সাথে গুনাহের পর গুনাহ তো করা যাবে না; নিজের গুনাহের জন্য অনুশোচনা তো থাকতে হবে। নিজের ভুলগুলো বুঝতে পেরে, নিজেকে শোধরানোর জন্য— ইনশাআল্লাহ চেষ্টা তো করতেই হবে, চেষ্টা না করলে তো হবে না।] 🌸[ইন শা আল্লাহ, আমি চাই— আমার জীবনসঙ্গী সারাজীবন নিজেকে দ্বীনের পথে রাখার জন্য, সর্বোচ্চ চেষ্টা করবেন; আর দ্বীনের পথে চলতে আমাকেও সাহায্য করবেন; দ্বীনের পথে চলতে বাধা দিবেন না। যিনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসবেন, সম্মান করবেন এবং আমাকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবেন। আর, নিজের দায়িত্ব-কর্তব্য গুলো ঠিকভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। ইনশাআল্লাহ।] 🌸[প্রায় সবকিছুই বিস্তারিত লেখার কারণে, Bio-Data -টা অনেক বড় হয়ে গিয়েছে। এটার জন্য দুঃখিত। আশা করি, সবগুলো লেখা মনোযোগ দিয়ে পড়বেন। আর, কেউ প্রস্তাব দিতে চাইলে, ইস্তেখারার নামাজ পড়ে নিবেন।] [যেকোনো বিষয়ে মানুষের সাথে পরামর্শ করলেও, আল্লাহর উপর ভরসা করে, নিজে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি চাই, আমার জীবনসঙ্গীও এমনই হবেন।]
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) ময়মনসিংহ বিভাগের যেকোনো জেলা। (বাকি সবকিছু ঠিক থাকলে, অন্য বিভাগের হলেও বিবেচনা করা হবে; ইনশাআল্লাহ।)
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 15 ভিউস