| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 1995-10-21 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ১৯৯৫ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল ফর্সা |
| উচ্চতা | ৫'৯'' |
| ওজন | ৮০ কেজি |
| রক্তের গ্রুপ | B+ |
| পেশা | প্রাইভেট জব |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| বর্তমান জেলা | ঢাকা |
| বর্তমান থানা/উপজেলা | ধানমন্ডি |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | খুলনা বিভাগ |
| স্থায়ী জেলা | নড়াইল |
| স্থায়ী থানা/উপজেলা | কালিয়া |
| স্থায়ী ঠিকানা | Narial |
|---|---|
| বর্তমান ঠিকানা | Nayan Pur |
| কোথায় বড় হয়েছেন? (Required) | Narail |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | ব্যবসা বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১০ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | ব্যবসা বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১২ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | BBA |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | Azam Khan Government Commerce College, Khulna |
| পাসের সন | 2017 |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | MBA |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | * After graduation I'm currently pursuing- CMA (Certified Management Accountant)- The Institute of Cost of Management Accountants of Bangladesh. 11 Subject pass out of 20. * উলুমুল হাদিস- অনলাইনকোর্স উস্তাদ-এনায়েত উল্লাহ আব্বাসী। সম্পূর্ন কুরআনের শাব্দিক তাহকিক, তরজমা ও সংক্ষিপ্ত তাফসির। উস্তাদ-শায়েখ আতিক উল্লাহ। * আরবি ভাষা শিক্ষাকোর্স- অনলাইন (অসম্পন্ন) |
| পিতার পেশা | Business |
|---|---|
| মাতার পেশা | Housewife |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ৪জন |
| বোনদের সম্পর্কে তথ্য | Married - Housewife |
| ভাইদের সম্পর্কে তথ্য | 1- Business (Fertilizer Dealer) 2- Govt Employee ( BGB) 3- Business ( Book, Cosmetics & Sports item) |
| চাচা মামাদের পেশা | বড় চাচা মৃত। সেজো চাচা প্রাইমারী স্কুলের শিক্ষক। এখন অবসরে আছেন। ছোট চাচার ষ্টেশনারী বিজনেস।। বড় মামা মৃত। ক্বারি পাস। ব্যবসা করতেন। শেষ বয়সে আমেরিকা প্রবাসী ছিলেন। মেজো মামা মৃত। হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ছোট মামা বিজনেস করেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | Middle Class. আমাদের বাড়ি এক দাগে সাড়ে আট বিঘা জমির উপর ( ৫২:শতকে বিঘা)। বাড়ির সাথে নারকেল, সুপারি ও বাঁশ বাগান আছে এবং এছাড়া প্রায় ৮/১০ বিঘা জমি নিয়ে কাঠের বাগান আছে। ধান, পাট, কলাই চাষ করা হয় এমন ফসলি জমিও আছে ২৫/৩০ বিঘা।। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) | পরিবারের সকলে কম বেশি ধর্মানুরাগী। ধর্মীয় বিষয়ে কারো কোন বিদ্বেষ বা দ্বিমত নেই। গ্রামের পরিবেশ হওয়ার কারনে পরিপূর্ন পর্দার আমল করার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। একজন পর্দানশীন ও দ্বীনদার স্ত্রী পেতে গ্রামের পর্দার পরিবেশের প্রতিবন্ধকতা কে নিজের জন্য কমতি বলে মনে করি। আশা করি কারো যদি অন্যান্য বিষয় বিবেচনা করে বায়োডাটা পছন্দ হয়ে থাকে তবে এই কারনে ইগনোর করবেন না যদিও পর্দার বিষয় অত্যধিক গুরুত্বের। একজন স্বামী হিসাবে আমি কখনোই নিজেকে দায়ূস হতে দিবো না ইন শা আল্লাহ। বিঃদ্রঃ যেহেতু বিবাহের পর স্ত্রী আমার কাছে থাকবে সেহেতু আমি পরিপুর্ন পর্দার পরিবেশে রাখবো এবং সার্বিক সহযোগীতা করবো ইন শা আল্লাহ।। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | Yes |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | Yes |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | Yes |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | 2010 |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | যথাসম্ভব। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | হ্যাঁ। আরো শুদ্ধ করার চেষ্টা করছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? | পাঞ্জাবি, পায়জামা, টুপি। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | No |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | No |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | No |
| দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | তাবলীগ জামাত। দৈনন্দিন অফিস শেষ করে CMA এর বাকি সাবজেক্ট পাস করার জন্য সন্ধ্যায় CMA লাইব্রেরিতে পড়ালেখায় সময় দিই যেকারনে খুব বেশি সম্পৃক্ততা হওয়ার সুযোগ পাই কম। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | আব্দুল মতিন সাহেব- ঢালকা নগর, ঢাকা |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) | শীরক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | সীরাহ- রেইন ড্রপস, কখনো ঝরে যেও না - তারিক মেহন্না, বড় যদি হতে চাও- মোহাম্মদ যায়নুুল আবেদীন |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | মুফতি হারুন ইজহার, জসিম উদ্দিন রাহমানি, হাসান মাহমুদ গুনভী। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | যদিও একটা বায়োডাটার মাধ্যমে একজন মানুষকে সম্পূর্ন বোঝা সম্ভব নয়, তবুও কিছু লেখার চেষ্টা করছি যেন যিনি বায়োডাটা পড়বেন তিনি কিছুটা ধারণা পান। আমি অতি সাধারণ একজন মানুষ। জেনারেল থেকে পড়ালেখা করার কারনে দ্বীনের জ্ঞান নেই বললে চলে তবে জ্ঞান অর্জনের ইচ্ছা আকাশচুম্বী। প্রতিনিয়ত কিছু না কিছু জানার চেষ্টা করি, ইসলামিক বই পড়া হয়। সমসাময়িক প্রসিদ্ধ শায়েখদের লেকচার শোনা হয় এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। হেদায়েত এর মত অতি মূল্যবান নূর পেয়েছি কিনা জানি না তবে মন থেকে চাই, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের তিনি হেদায়েত দান করেছেন এবং আপন করে নিয়েছেন নিজের রহমতের চাদরে। সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। বিলাসী জীবন পছন্দ নয়। নিজেকে একজন রুচিশীল মানুষ হিসাবে ভাবতে পছন্দ করি। নিজের আত্মসম্মানবোধের প্রশ্নে কখনো আপোষ করি না। ইগো এবং আত্মসম্মান বিষয়ের মধ্য পার্থক্য আছে বলে মনে করি। ইন্ট্রোভার্ট ও লাজুক প্রকৃতির মানুষ হওয়ার কারনে আল্লাহ অনেক ধরনের গোনাহ থেকে হেফাজত করেছেন। (আলহামদুলিল্লাহ) আমি মনে করি একজন মানুষের ব্যাক্তিত্ব প্রকাশ পায় তার, রুচিবোধ, বাচনভঙ্গি, চিন্তা চেতনা ও আদর্শে। পছন্দঃ পছন্দ করি ভালো সঙ্গী হতে, সদুপদেশ দিতে, অসহায় কে সাহায্য করতে। এছাড়া পছন্দ করি প্রাকৃতিক পরিবেশ ঘুরতে। প্রাকৃতিক পরিবেশ যেমন সবুজ প্রকৃতি, চাদনী রাত, কুয়াশাছান্নো ভোর, বৃষ্টির শব্দ, সূর্যোদয়, উত্তাল সমুদ্র, মেঠো পথ, নীল আকাশ, ফসলের ক্ষেত, নদীর তীর আমাকে আপ্লূত করে। অপছন্দঃ অহংকার, কৃপণতা, অপচয়, অপব্যয়, বিলাসিতা, চাপাবাজি, পরনিন্দা, কটুকথা, অবক্ষয়, মুখোশধারী লোক, পরাজয়, মিথ্যা, স্বার্থপরতা, লোভ, নির্মমতা, নাস্তিকতা। ইচ্ছাঃ আল্লাহ অনুগ্রহ করলে একধিকবার বায়তুল্লাহর মেহমান হওয়া। আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের জানুয়ারি মাসে আমার রব্ব আমাকে প্রথমবারের মত বায়তুল্লাহ এর মেহমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ সম্পদে বারাকাহ দান করলে একটা সদকায় জারিয়া প্রজেক্ট চালু করার ইচ্ছা আছে। দ্বীন ও ইসলামকে প্রতিষ্ঠিত করতে আমার সাধ্যানুযায়ী জান, সম্পদ ও সময়ের কুরবানি করার ইচ্ছা রাখি। স্ত্রী-সন্তানাদি নিয়ে দুনিয়াতে একটা জান্নাতি পরিবার গঠনের স্বপ্ন দেখি। আমার ঔরসজাত সকল সন্তানদের অবশ্যই কুরআনের হাফেজ হতে হবে এ মর্মে সন্তানদের ওসীয়ত করার ইচ্ছা রাখি। ইন শা আল্লাহ! সন্তানদের আলিম, দ্বীনের দাঈ একই সাথে যুগের শ্রেষ্ট সৈনিক হিসাবে তাদের গড়তে চাই। এমন একটা পরিবারের সপ্ন দেখি যে পরিবার হবে অধিক পরিমান সাওম পালনকারী পরিবার। আলহামদুলিল্লাহ, ২০১৭ সাল থেকে আল্লাহ আমাকে আইয়্যামে বিদ্ধ, সোম-বৃহস্পতি সহ হাদিসে বর্ণিত সকল নফল সাওম পালন করার তৌফিক দিয়েছেন। পারিবারের সকলে এসব নফল সাওম পালন অভ্যস্ত হবে এমন আশা রাখি। ২০১০ সাল থেকে প্রতিবছর রমজানের শেষ দশকে এতেকাফ করার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। ইন শা আল্লাহ, মৃত্যুঅব্দী প্রতিবছর এই আমলের ইচ্ছা রাখি। সদকা ও সহযোগিতা করতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ নিয়মিত সদকা করার সুযোগ আল্লাহ দান করেন। আলহামদুলিল্লাহ, সহীহ সুন্নাহ মোতাবেক জীবন যাপনের চেষ্টা করি। জীবনে চলার পথে হারাম হলাল কে অধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। শখঃ পরিবারের জন্য দ্বীনি বই সংগ্রহ করে যাচ্ছি। ইন শা আল্লাহ, একদিন বিশাল সংগহশালা হবে।। সম্পূর্ন কোরআন কে বুকে ধারন করা প্রবল ইচ্ছা। প্রতিনিয়ত একটু একটু করে চেষ্টা করতেছি। |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | ১. ঈমান ও আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা আমার জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য—আল্লাহর এমন বান্দা হওয়া, যিনি গোপনে ও প্রকাশ্যে তাঁকে ভয় করেন, ভালোবাসেন এবং তাঁর ওপর ভরসা করেন। ২. হালাল রিজিক ও আর্থিক স্বনির্ভরতা দ্বীনি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হালাল উপার্জন। নিজের প্রয়োজন পূরণ, পরিবারকে স্বচ্ছল রাখা, মানুষের মুখাপেক্ষী না হওয়া এবং দান-সদকা করার সামর্থ্য অর্জন—এসবও ইবাদতের নিয়তে করা যায়। পরিকল্পনা: বর্তমান পেশায় দক্ষতা ও সততা বৃদ্ধি করা। হালাল আয়ের পাশাপাশি ঋণ, অপচয় ও অপ্রয়োজনীয় জীবনযাত্রা থেকে দূরে থাকা। ৩. নেককার জীবনসঙ্গী ও দ্বীনদার পরিবার গঠন আমার দ্বীনি ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হবে—একটি এমন পরিবার প্রতিষ্ঠা করা, যেখানে দ্বীন হবে পারিবারিক জীবনের কেন্দ্র। পরিকল্পনা: তাকওয়া, চরিত্র ও দায়িত্ববোধকে অগ্রাধিকার দিয়ে জীবনসঙ্গী নির্বাচন। স্ত্রীকে শুধু জীবনসঙ্গী নয়, দ্বীনের পথে সহযাত্রী হিসেবে দেখা। স্বামী-স্ত্রী পরস্পরকে সালাত, ইলম, আমল ও উত্তম চরিত্রে সহযোগিতা করা। সন্তানদের ছোটবেলা থেকেই তাওহিদ, সালাত, কুরআন, আদব ও দায়িত্ববোধ শেখানো। পরিবারে ভালোবাসা, পরামর্শ, ক্ষমাশীলতা ও ন্যায়বিচারের পরিবেশ তৈরি করা। সন্তানদের শুধু দুনিয়াবি সফলতার জন্য নয়, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য প্রস্তুত করা। ৪. আল্লাহর পথে নিজেকে ও পরিবারকে প্রস্তুত করা জিহাদ শব্দের ব্যাপক অর্থ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বাত্মক চেষ্টা ও সংগ্রাম। এর মধ্যে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান, দ্বীনের জ্ঞান অর্জন, মানুষের কল্যাণে শ্রম দেওয়া এবং বৈধ প্রতিরক্ষার দায়িত্বও প্রসঙ্গভেদে অন্তর্ভুক্ত হতে পারে। তবে সশস্ত্র জিহাদ একটি গুরুতর শরিয়তি বিষয়—এটি ব্যক্তিগত আবেগ, অনলাইন প্রচারণা বা কোনো অননুমোদিত গোষ্ঠীর আহ্বানে পরিচালিত হওয়ার বিষয় নয়। এর বিধান, বৈধ কর্তৃত্ব, পরিস্থিতি ও সীমারেখা রয়েছে। নিরপরাধ মানুষের ক্ষতি, সন্ত্রাস বা আইনবহির্ভূত সহিংসতা ইসলামের নামে বৈধ হয়ে যায় না। আমার জন্য বাস্তবসম্মত প্রস্তুতির ক্ষেত্রগুলো ক. নফসের বিরুদ্ধে জিহাদ হারাম দৃষ্টি, অহংকার, রাগ, অলসতা ও প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হওয়ার চেষ্টা। খ. পরিবারকে আল্লাহর পথে প্রস্তুত করা পরিবারকে সালাত, কুরআন, আদব, সত্যবাদিতা ও আত্মত্যাগের শিক্ষা দেওয়া। সন্তানদের সাহসী, দায়িত্বশীল, ন্যায়পরায়ণ ও মানুষের উপকারী হিসেবে গড়ে তোলা। পরিবারকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নিজের সময়, অর্থ, দক্ষতা ও শ্রম আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা। ৫. দাওয়াহ ও মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করা দ্বীনের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দেওয়া; আমি মনে করি উত্তম চরিত্রও দাওয়াহ। ৬. আমি এমন একজন মুসলিম হতে চাই, যার ঈমান অন্তরকে পরিচালিত করবে, ইলম পথ দেখাবে, আমল জীবনকে সৌন্দর্যমণ্ডিত করবে, হালাল রিজিক পরিবারকে নিরাপদ রাখবে, আর আল্লাহর পথে আত্মনিয়োগ আমাকে মানুষের উপকারে নিয়োজিত করবে। আমি নিজেকে, আমার ভবিষ্যৎ পরিবারকে এবং পরবর্তী প্রজন্মকে ঈমান, ইলম, তাকওয়া, সাহস, আত্মসংযম ও দায়িত্ববোধের ওপর গড়ে তুলতে চাই—যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো বৈধ দায়িত্ব পালনে আমরা প্রস্তুত থাকি।” শেষ কথা আমার দ্বীনি ফিউচার প্ল্যানের কেন্দ্রবিন্দু হল: আল্লাহর জন্য বাঁচা → নিজেকে সংশোধন করা → পরিবার গঠন → ইলম অর্জন → হালাল রিজিক → মানুষের উপকার → আল্লাহর পথে দায়িত্ব পালনের প্রস্তুতি → ঈমানের সঙ্গে মৃত্যু। আল্লাহ আমার জীবনকে কবুল আমল, হালাল রিজিক, নেককার জীবনসঙ্গী, দ্বীনদার সন্তান, উপকারী ইলম এবং তাঁর সন্তুষ্টির পথে অবিচলতার মাধ্যমে বরকতময় করুন। আমিন। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসরে যা করতে চাই কুরআন তিলাওয়াত, তাফসির ও হাদিস অধ্যয়ন। দ্বীনি ও জ্ঞানগর্ভ বই পড়া এবং পরিবারকে সময় দেওয়া। দাওয়াহ, সমাজসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। নিজের পেশাগত ও দ্বীনি দক্ষতা বৃদ্ধিতে সময় দেওয়া। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | নামাজ সাধারণত ক্বাযা হয় না এবং মসজিদে জামায়াতের সহিত আদায় করার চেষ্টা করি। ইমার্জেন্সি কোন কাজে আটকে না পড়লে এবং ফযরে কোনদিন যদি জাগতে না পারি তখন কাযা হয় তবে তবে সপ্তাহে কত ওয়াক্ত নির্দিষ্ট করে বলা সম্ভব না। কোন সপ্তাহে কাযা হয়ই না আবার কোন কোন সপ্তাহে ১/২ বার হলে হতে পারে পরিস্থিতি অনুযায়ী। কোন ওয়াক্তে যদিও মিস হয়ে থাকে পরবর্তী ওয়াক্তে ক্বাযা আদায় করে নি। ২০১৩ সালের পর থেকে জানা মতে এক ওয়াক্ত নামাজও মিসিং নেই যদি কখনো কাযা হয়েছে তা পরবর্তী ওয়াক্তে আদায় করে নিয়েছি এমন কি সময় পাইলে ২০১৩ সালের আগের যে সব নামাজ ক্বাযা আছে তা ওয়াক্তের সময় আদায় করে যাচ্ছি। ফযরের নামাজ যদি কোনদিন মসজিদে জামায়াত মিস হয়ে যায় তবে যখন ঘুম থেকে উঠি তখন বাসায় আদায় করে নি।। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | যেসকল দায়িত্ব অর্পণ করা হয়। দায়িত্ব কে অবহেলা করি না, আলহামদুলিল্লাহ। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | No |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যাঁ |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | আল্লাহর হুকুম: মহান আল্লাহ তায়ালা' বৈবাহিক সম্পর্ককে বংশ ও আত্মীয়তার অন্যতম মানদণ্ড নির্ধারণ করেছেন। (সুরা-ফুরকান, আয়াত-৫৪) আল্লাহ পাকের হুকুম হচ্ছে- তোমাদের মধ্য যারা বিবাহযোগ্য কিন্তু বিবাহহীনতোমরা তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদেন দাস দাসীদের মধ্য যারা সৎ, যোগ্য তাদেরও। তারা যদি দরিদ্র হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের ধনী করে দিবেন। আল্লাহ অসীম ক্ষমতাবান সর্বজ্ঞ। (সুরা নুর-৩২) অন্তরের প্রশান্তি ও নফসের ধোকা থেকে বাচার জন্য বিবাহের প্রয়োজন মনে করি। যে ব্যাক্তি বিবাহ করলো সে তার দ্বীনের অর্ধেক পুর্ন করলো, বাকি অর্ধেকের জন্য আল্লাহকে ভয় করুক। (বায়হাকি) |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | মাদরাসা বা ধর্মীয় জ্ঞান অর্জন করতে চাইলে সার্বিক সহযোগীতা করবো ইন শা আল্লাহ। জেনারেল পড়ুয়া হলে বিশেষ বিবেচনায় শেষ করার সুযোগ দিবো তবে আমার পরামর্শ হবে সময় নষ্ট না করে কুরআন হাদিসের জ্ঞান অর্জনে সময় দেওয়া। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | না। তবে জব বিবেচনা করে সুযোগ দেওয়া যেতে পারে এবং অবশ্যই তা এমন হতে হবে যেখানে একজন মুসলিম বোনের জন্য ইসলামিক পরিবেশ বিরাজমান। যেমন স্কুল বা মাদরাসা শিক্ষিকা যেখানে নিজের ইলম অন্যে কাছে পৌছে দেওয়ার মাধ্যমে দাওয়াতের কাজ হবে। উল্লেখ্য- এক্ষেত্রে পরিবারের আর্থিক স্বচ্ছলতা প্রধান উদ্দেশ্য হবে না বরং দ্বীন প্রচারই প্রধান উদ্দেশ্য হতে হবে এবং কখনো কর্মক্ষেত্রের পরিবেশ প্রতিকূল হলে অবশ্যই জব থেকে অব্যাহতি নেওয়ার মানুষিকতা থাকতে হবে।। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | পাত্রীর পরিবার যদি মনে করেন পাত্রীর বর্তমান যা ব্যাবহার্য যেমন পোশাক বা অন্য যাবতীয় কিছু রেখে দেবেন সেক্ষেত্রেও আমার আপত্তি নেই। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে দুনিয়াবি যাবতীয় লোভ থেকে হেফাজত করেছেন। তকদীর/ রিজিক এর প্রতি বিশ্বাস আর আমার উপার্জনে সন্তুষ্টি হওয়ার মত মানুষিকতা আশা করি। |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | আমি মনে করি- "একটি মেয়ের অধিকার হলো-কখনোই যেন তার অবদান ও অস্তিত্বকে অতল গভীরে হারিয়ে যেতে দেওয়া না হয়, দ্বিতীয়ত তার পর্দার অন্তরাল ও সম্মান যেন ক্ষুণ্ণ করা না হয় এবং তৃতীয়ত তাকে যেন (নিজের খরচের জন্য) কখনো তার বাপের বাড়ির মুখাপেক্ষী হতে না হয়। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | একক পরিবারে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | Private Job Accounts Officers - GQ Groups |
|---|
| বয়স (Required) | ১৮-২৩ |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা, ফর্সা, উজ্জ্বল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫ ফুট ৩ |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | HSC / দাওরা হাদিস / হিফজ সম্পন্ন |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত।৷ বিঃদ্রঃ বিধবা বিবেচনাযোগ্য তবে এক্ষেত্রে বিবাহ হওয়ার অল্প সময় পর স্বামী দুর্ঘটনা বা আকস্মিক কোন কারনে মারা গেছেন অর্থাৎ সংক্ষিপ্ত সময় সংসার করেছেন এমন)- অবশ্য আত্মহত্যা না এবং কোন সন্তান নেই এমন। ডিভোর্সি কোনভাবেই গ্রহনযোগ্য নয়। |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | পরিপূর্ণ পর্দা। |
| পেশা (Required) | ছাত্রী |
| অর্থনৈতিক অবস্থা | নিম্নবিত্ত / মধ্যেবিত্ত |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন মহান আল্লাহ এমন কেহকে দান করুন, যার মধ্য মুমিনদের বৈশিষ্ট্য থাকবে, কোন মুনাফেকি বৈশিষ্ট্য নয়। (আল্লাহ কবুল করুন) আমি জেনারেল লাইনে পড়ালেখার করার কারনে প্রাতিষ্ঠানিকভাবে দ্বীনি জ্ঞান অর্জনে বঞ্চিত হওয়ায় এখন আফসোস অনুভব করি, যেকারনে এমন একজন জীবনসঙ্গিনীর প্রয়োজনবোধ করি যিনি পারিবারিক পরিবেশে আমার এবং আমার সন্তানদের দ্বীনি জ্ঞান অর্জনের সাহায্য করে একটা পরিবারকে আল্লাহমুখী পরিবার হতে সাহায্য করবেন। তাকওয়াবান, বিনয়ী, আমানতদারী। একজন মানুষ শুধুমাত্র আলেম বা হাফেজ হলেই যে প্রকৃত দ্বীনদার হবে এমনটা মনে করি না। এমন একজন কাম্য যিনি বুঝে শুনে দ্বীন পালন করেন যার মধ্য কোন গোড়ামি থাকবে না। যার ভালো কিছু গ্রহন এবং মন্দ কিছু বর্জনের মেন্টালিটি থাকতে হবে যা হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। অল্পতে সন্তুষ্টি অর্থাৎ আল্লাহর দেওয়া রিজিক এর শোকর করতে হবে। উচ্চবিলাসী কোন শখ থাকলে আর্থিক সামার্থ বিবেচনা করে প্রয়োজনে ধৈর্য ধারন করতে হবে অথবা কম্প্রোমাইজ করতে হবে। আমার সাধ্যের মধ্য হলে অবশ্যই পূরন করা হবে।। অর্থাৎ সাধ্যের অধিক চাপানো যাবে না। রাগ, অভিমান থাকবে তবে জিদ করা যাবে না। ততটুকু জিদ করা যাবে যতটুকু করলে পারস্পরিক সম্পর্ক নষ্ট না হয় এবং কারো সম্মান মর্যাদা ক্ষুন্ন না হয়। নারীর জিদ পুরুষের ধৈর্যসীমার মধ্য থাকলে উত্তম অন্যথায় ক্ষতিকর। আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি আমাকে প্রতিটি বিষয়ে আমার ভুলের বিচার করবেন না বরং তিনি আমাকে পরামর্শ দিবেন এবং আমাকে বেড়ে উঠতে সাহায্য করবেন। যিনি নিজেকে স্পষ্টভাষী হিসাবে দাবি করেন অর্থাৎ অন্যকে ডমিনেট করে নিজের পাণ্ডিত্য জাহির করার প্রবনতা যার মাঝে আছে এবং যিনি রুঢ় স্বভাবের ও তর্কে জয়ী হতে পছন্দ করে এমন মানুষ হতে আল্লাহ আমাকে হেফাজত করুন। (আমিন) সাইকোলজি আল্লাহর এক আজিব সৃষ্টি এবং মানুষভেদে ভিন্ন ভিন্ন। এই ভিন্ন ভিন্ন সাইকোলজির দুইজন মানুষ যখন সঙ্গী হয় তখন পরস্পরের সাইকোলজিকাল এ্যাটাসমেন্ট হওয়া খুবই জুরুরী। পাশাপাশি মিউচুয়াল রেসপেক্ট, একে অপরকে বুঝতে পারা বিশেষ করে ছাড় দেওয়া, মেনে নেওয়া ও মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা অতি জুরুরী। আশা করি যিনি আমার সঙ্গী হবেন তিনিও এই বিষয়গুলোতে যথেষ্ট সজাগ, বন্ধুবৎসল, ধৈর্যশীলা ও কোমল হৃদয়ের অধিকারিণী হবেন। কখনো নিজেদের মধ্য মতানৈক্য বা মনোমালিন্য হলে নিজেরা সমাধান করার প্রচেষ্টা করতে হবে। নিজেকে ভুলের উর্দ্ধে মনে না করা। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে, প্রতিবেশিদের সাথে ভালো আচরণ করবে এবং তাদের কেহ দ্বীনদার না হলে (বিশেষ করে মহিলারা) তাদের সাথে ভালো আচরনের মাধ্যমে চেষ্টা করবে তাদের প্রাক্টিসিং বানানোর। এ বিষয়ের আমার সহযোগীতা থাকবে। আমি চাই, তিনি তার পড়াশোনার জ্ঞান আমার সন্তান সন্তুতির মান উন্নয়নে ব্যায় করবে। আমি চাই, তিনি আমার অনুগত থাকবে। আমার সিদ্ধান্তে খুশি থাকবে আর সিদ্ধান্ত ভুল হলে সংশোধন করে দিবে। তিনি আমার উপার্জনে সন্তুষ্টি থাকবে। আমি চাই, তিনি এমন হোক যেন তার জন্য অন্তর থেকে দোয়া আসে, বাহির থেকে ঘরে ঢুকে তার চেহারা দেখে আমার অন্তর প্রশান্তি লাভ করে। আমি চাই, তিনি যেন মিষ্টভাষী হোন। যেন এমন হয়- দুজনের দুটি দেহ হলেও মন ও আত্মা একই। চিন্থা, দর্শন ও আদর্শে দুজনে যেন সহযাত্রী হতে পারি। আমি চাই না, তিনি এমন ইলম অর্জন করুক যেন তার মধ্য এতটা অহংকার এসে যায়, যাতে আমাকে তার তুচ্ছ মনে হয়। সামগ্রিকভাবে, আমি আমার সঙ্গী হিসাবে একজন প্রফুল্ল, বন্ধুত্বপূর্ণ এবং হাসিখুশি মনের মানুষ চাই যিনি সার্বিক বিষয়ে আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহ ও তাঁর রসূল (স) এর আনুগত্য করবেন। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | Dhaka /Khulna |
| আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? | হ্যাঁ, আগ্রহী ও প্রস্তুত |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 47 ভিউস