female
বায়োডাটা নাম্বার
AH-121079
পাত্রী
জন্ম তারিখ(আসল) 2002-06-15
জাতীয়তা বাংলাদেশী
6 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 2002-06-15
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: Alim Preparatory Course ; 2514
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ২০০২
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'২''
ওজন ৪৩ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা ছাত্র/ছাত্রী
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ময়মনসিংহ বিভাগ
বর্তমান জেলা জামালপুর
বর্তমান থানা/উপজেলা সরিষাবাড়ী
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ ময়মনসিংহ বিভাগ
স্থায়ী জেলা জামালপুর
স্থায়ী থানা/উপজেলা সরিষাবাড়ী
ঠিকানা
স্থায়ী ঠিকানা জগন্নাথগঞ্জ ঘাট, সরিষাবাড়ি, জামালপুর।
বর্তমান ঠিকানা তারাকান্দি, সরিষাবাড়ি, জামালপুর।
কোথায় বড় হয়েছেন? (Required) জামালপুরেই , তবে পড়াশোনার জন্য ময়মনসিংহে থাকা হয়েছে ৪ বছর এবং কয়েক মাস।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৮
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২০
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা Bachelor of Science in Nursing ( Faculty of Medicine under University of Dhaka.)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম Mymensingh Nursing College, Mymensingh.
পাসের সন 2026
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা Bachelor of Science in Nursing; Mymensingh Nursing College, Mymensingh; 2026 .
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সেভাবে নেই ,তবে বিগত কয়েক বছরে বিভিন্ন সময় অনলাইনে সল্পমেয়াদী কিছু কোর্স করা হয়েছে। এগুলো ছিল আত্ম-উন্নয়নের জন্য , দু'আ হিফজের জন্য , তাজউইদ রিলেটেড, আরবি ভাষা শিক্ষার জন্য ( এই কোর্সটি ৩টি সেমিস্টারের মধ্যে ১টি কমপ্লিট করা হয়েছে )। কোর্স গুলো AN-NISA Academy, Happy Skills Institute, Nurul Quran Academy থেকে করা হয়েছিলো। বর্তমানে অনলাইনে IOM এর আলিম প্রিপারেটরি কোর্স এবং আরেকটি সল্প মেয়াদী Dawah Design Course চলমান আছে আলহামদুলিল্লাহ।
পারিবারিক তথ্য
পিতার পেশা (মৃত) পেট্রোবাংলার প্রজেক্টে চাকরি করতেন।
মাতার পেশা গৃহিনী
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ২জন
ভাইদের সম্পর্কে তথ্য 1) Masters, Married, Govt. service 2) MSc, Married, Govt. service
চাচা মামাদের পেশা চাচা ৩ জন। দুইজন সরকারি কর্মকর্তা (একজন অবসরপ্রাপ্ত)। অন্যজন সাবেক মেম্বার। মামা ২ জন। একসাথে ছোটখাটো ব্যবসা করেন।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মধ্যবিত্ত।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) সাধারণ মুসলিম পরিবার যেখানে সবাই আলহামদুলিল্লাহ নামাযকে গুরুত্ব দেন, তবে পরিবারের এক/ দুইজন সদস্যের ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা শিথিলতা পরিলক্ষিত হয় এবং এই বিষয় তাকে /তাদেরকে পীড়া দেয়। পর্দার ক্ষেত্রে পরিবারের মেয়েরা চেষ্টা করেন পর্দার সাথেই চলার, এক্ষেত্রেও সবাই একইরকমভাবে পর্দা করতে পারেন না । মাহরাম - নন মাহরাম মেইন্টেইন করা হয় আলহামদুলিল্লাহ, তবে অনেক বেশি স্ট্রিক্টলি করা হয় না সবার , প্রয়োজনে কিছুটা শিথিল হতে হয় । বাসায় মাঝে মাঝেই দুনিয়া, আখিরাত, এর মধ্যকার ফিতনা, মৃত্যু ইত্যাদি বিষয়ে আলোচনা হয় । পরিপূর্ণ ইসলাম মেনে চলার প্রতি সবার আকাঙ্ক্ষা আছে কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে পরিপূর্ণ দ্বীন মেনে চলা হয়ে ওঠে না সবার ক্ষেত্রে। আল্লাহ্ তা'আলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। আলহামদুলিল্লাহ, আগের থেকে পরিবারে দ্বীনি পরিবেশ উন্নত। ছোটবেলা থেকেই দেখতাম ঘরে নিয়মিত কুরআন পড়া হয়।
পিতা কি জীবিত? না
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? আলহামদুলিল্লাহ চেষ্টা করি, কোনো কারণে হঠাৎ কাযা হয়ে গেলে পড়ে নেওয়া হয়।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) প্রায় ৬ বছর যাবৎ আলহামদুলিল্লাহ।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি , মাঝে মাঝে একটু কঠিন হয়ে যায় পরিস্থিতি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আইওএম এ ভর্তি হওয়ার আগে শুদ্ধভাবে কুরআন পড়া/ শেখা হয়েছে আলহামদুলিল্লাহ। ধারণা ছিল শুদ্ধভাবেই তিলাওয়াত করতে পারি। কিন্তু আইওএম এ এসে শ্রদ্ধেয় উস্তাদগণের ক্লাস যত করছি মনে হচ্ছে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত এর জন্য আরো অনেক কিছু জানা প্রয়োজন।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? কালো বোরকা, কালো জিলবাব (নিকাবসহ), হাত মোজা,পা মোজা। উল্লেখ্য, আমি যেহেতু নার্সিং স্টুডেন্ট এবং ক্লাসের জন্য নির্ধারিত পোশাক পরেই ক্লাস করতে হতো তাই ক্লাসে ঢিলেঢালা পোশাক, বড় করে হিজাব এবং নিকাবের পরিবর্তে মাস্ক ব্যবহার করার চেষ্টা করা হয়েছে( কলেজ এবং হোস্টেল কাছাকাছি ছিলো)।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) সেভাবে নেই । তবে মনে হয় সমাজ এবং রাষ্ট্র ইসলামি বিধি নিষেধ মেনে পরিচালিত হলে সকলের জন্য শান্তিপূর্ণভাবে বসবাসের উপযোগী সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে ইং শা আল্লাহ।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? দেখা হয় না আলহামদুলিল্লাহ।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) বড় কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ। তবে ছোটোবেলা থেকেই একা থাকতে পারি না , একা থাকলে ভয় কাজ করে। ভয় লাগা এখন কিছুটা কমেছে আলহামদুলিল্লাহ। চশমা পরি ।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না। হোস্টেলে থাকাকালীন সাপ্তাহিক তালিমে উপস্থিত থাকার তাওফিক হতো আলহামদুলিল্লাহ। দ্বীনের কোনো বিষয়ে জানতে পারলে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য বোনদেরকেও জানানোর চেষ্টা করা হতো।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) মাজার তো কেবল কবর! এই মাজারের মাধ্যমে শয়তানের প্ররোচনায় কিছু মানুষের আচরণ শিরক হিসেবে প্রকাশিত হয়।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ১. প্রিয়নবী ﷺ , ২. জীবন যদি হতো নারী সাহাবির মত, ৩. মুহস্বানাত
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ১.ড. জাকির নায়েক (হাফি.), ২.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি.), ৩. শায়খ আহমাদুল্লাহ (হাফি.)।
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি সাধারণ মুসলিম পরিবারে বেড়ে ওঠা আল্লাহর এক মাখলুক। বর্তমানে ত্বলিবাতুল ইলম , জেনারেল মাধ্যমে পড়াশোনা করেছি । দ্বীন মানার বিষয়ে উপলব্ধি অনেক দেরিতে হয়েছে । কুরআন অর্থ বুঝে পড়া শুরু করা, হাদিস পড়তে শুরু করা , আব্বার মৃত্যু , নিজের কবরের জীবনের কথা চিন্তা , কিছু উত্তম মানুষদের সঙ্গ এই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ্ তা'আলা দ্বীন সম্পর্কে চিন্তা করিয়েছেন । মনে হয় যেকোনো ভাবে যদি আখিরাতের জন্য দুনিয়াটা গুছিয়ে যেতে পারতাম! যেকোনো বিষয় সামনে আসলে এখন মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সময়ে কিভাবে পরিচালিত হতো বিষয়টি , সাহাবীদের ( রদ্বিয়াল্লাহু আনহুম) সময়ে উনারা কিভাবে করতেন সবকিছু। কথা বললে এর প্রভাব পরকালীন জীবনে কেমন হতে পারে এই বিষয়গুলো মাথায় আসে । এতকিছুর পরেও যেহেতু মানুষ , অনেক সময় বুঝে না বুঝে ভুল হয়ে যায় , চেষ্টা করি ভুল থেকে শিক্ষা গ্রহণ করার। চেষ্টা করি যেকোনো পরিস্থিতিতে বিনয়ের সাথে থাকার । কোথাও খারাপ কোনো পরিস্থিতি তৈরী হলে ভালো দ্বারা মোকাবিলা করার চেষ্টা করি। বিশ্বাস করি, ভালো দিয়ে মন্দকে প্রতিহত করা সম্ভব আল্লাহর ইচ্ছায়। যেকোনো বিষয়ে আল্লাহ্ তা'আলা যে ফয়সালা করে দেন তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ । আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে , প্রকৃতি উপভোগ করতে ভালো লাগে। বেশকিছুদিন যাবৎ উম্মাহর জন্য এক ধরনের আবেগ কাজ করে । মনে হয় দ্বীনের বিষয়গুলো নিজে জেনে মানুষ কেও যদি জানাতে পারতাম। দান সদাকা ,মানুষ কে উপকার করতে খুব ভালো লাগে। কোনো অসহায় মানুষকে দেখলে কষ্ট হয় । কখনো কেউ কোনো কথা বা জিনিস আমানত হিসেবে রাখলে চেষ্টা করি খেয়ানত যেনো না হয়ে যায় । মানুষের হকের বিষয়ে সচেতন থাকার চেষ্টা করি। কখনো যদি বুঝতে পারি ইচ্ছায় বা অনিচ্ছায় কারোর কোনো হক নষ্ট করেছি কথা বা কাজের দ্বারা ;চেষ্টা করি তখনই ক্ষমা চেয়ে মিটিয়ে নেওয়ার। কাছের মানুষদের থেকে আশা থাকে তাদের ভালো ব্যবহার পাওয়ার, কোনো কারণে তারা কখনো পেরেশানিতে থাকলে তাদের একটু জোরে কথা বলাতেই কষ্ট লাগে ,অভিমান হয় । একটু পরেই আবার সব ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। কখনো চলার পথে কারোর আচরণে খারাপ লাগলে চেষ্টা করি মন থেকে ক্ষমা করে দেওয়ার। সব সময় চাই আমাকে দিয়ে কেউ উপকৃত হতে না পারলেও ক্ষতিগ্রস্ত যেন না হয়। এছাড়া সাধারণভাবে জীবন-যাপন করতে ভালো লাগে। যেকোনো কিছু সুন্নাহসম্মতভাবে করার খুব ইচ্ছা। সর্বদা সত্য কথা বলার চেষ্টা করি। মিথ্যা অপছন্দ করি। কখনো যদি কোনো পরিস্থিতিতে মনে হয় ফিতনা সৃষ্টি হতে পারে ,চেষ্টা করি সেরকম পরিস্থিতি এড়িয়ে চলার। বন্ধু কম কারণ সবার সাথে সহজেই মিশতে পারি না শুরুতে। তবে মিশে গেলে সুসম্পর্ক হয়ে যায়। চেষ্টা করি পরিস্থিতি যেমনই হোক বড়দের সম্মান করতে । ছোট বাচ্চাদের ভালো লাগে, স্নেহ করি । যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের সাথে পরামর্শ করা হয়। দৃষ্টি সংযত রাখার চেষ্টা করি, মাহরাম / নন- মাহরাম মেনে চলার চেষ্টা করি তবে সময় বিশেষে একটু কঠিন থাকে পরিস্থিতি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হয় , এক্ষেত্রেও দৃষ্টি সংযত রাখার চেষ্টা করি কিন্তু একশ পারসেন্ট পারি না হয়তো। ছোটবেলা থেকে দ্বীনের বিষয়ে সেভাবে জানা ছিল না ,এখনো অনেক বেশি জানি না তবে চেষ্টা করি জানার এবং মানার , কিন্তু যেভাবে মেনে চলা উচিত সেভাবে মানতে পারি না হয়তো। রান্না খুব বেশি পারি না ( অল্প কিছু করা হয়েছে) , শিখিয়ে দিলে পারি আলহামদুলিল্লাহ।
কোন মাজহাব অনুসরণ করেন? জানিনা
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? কুরআন-সুন্নাহর বিভিন্ন বিষয় নিজে শিখে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সদাকায়ে জারিয়া হিসেবে অন্যকে শেখানো। কুরআন এর সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া ( যারা এখনো কুরআন থেকে দূরে আছেন)। আদর্শ ইসলামিক পরিবার গঠনে ভূমিকা রাখা, আল্লাহ্ যদি তাওফিক দেন তবে সন্তানকে সঠিক ইসলামের উপর বড় করা। প্রথমে ত্রিশতম পারা এবং পরবর্তীতে সম্পূর্ণ কুরআন হিফজ করা ইং শা আল্লাহ।
অবসর সময় কিভাবে কাটান? (Required) অবসর সময়ের ক্ষেত্রে বলতে গেলে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করা হয় । কখনো ফোনে সময় ব্যয় হয়( প্রয়োজনীয় কিন্তু কম গুরুত্বপূর্ণ বিষয়ে),কখনো ইসলামিক বই পড়ে, কখনো কুরআন তিলাওয়াত করে/শুনে, পরিবারের সদস্যদের সাথে, পরিচিত বোনদের সাথে কথা বলে ,কখনো আবার জমে থাকা ক্লাস করে, বাহিরের প্রকৃতির দিকে তাকিয়ে সৃষ্ট জিনিসগুলো নিয়ে চিন্তা করে। অনেক সময় অলসভাবেও কেটে যায় ,এর জন্য আল্লাহ্ ক্ষমা করুন।যেহেতু লম্বা সময় হোস্টেলে ছিলাম , বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু করা হয়েছে।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) বাড়িতে যেহেতু কম থাকা হয়েছে এই কয়েক বছরে তাই খুব কম দায়িত্বই পালন করা হয়েছে। তাছাড়া বাড়ির ছোট সদস্য হওয়ায় খুব বেশি বড় দায়িত্বগুলো পালন করতে হয় না,বড়রাই সব করেন আলহামদুলিল্লাহ। ছোট কাজগুলো অল্প পরিসরে সবই করা হয়। পরিবারের বড় সদস্যরা তাদের প্রয়োজনে যখন যে কাজ করতে বলেন সবসময় করার চেষ্টা করি। পরিবারের একদম ছোট সদস্যদের কাজেও কিছুটা ভূমিকা থাকে আলহামদুলিল্লাহ ( আল্লাহ্ তা'আলা সকলকে কল্যাণের সাথে রাখুন)।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) আল্লাহ্ তা'আলা ইসলামে পুরুষদেরকে যেমন মর্যাদা দিয়েছেন , নারীদেরকেও দিয়েছেন বিশেষ মর্যাদা। ইসলাম কাউকেই ছোট করে না । বর্তমান সমাজে যে তথাকথিত সম-অধিকারের বিষয়টি দেখা যায় আমি তাতে বিশ্বাসী না।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ। বিয়ের মাধ্যমে আল্লাহ্ তা'আলা প্রশান্তি দান করবেন। ফিতনার পরিবেশ থেকে নিরাপদে থাকা যাবে ইং শা আল্লাহ। ভবিষ্যৎ অভিভাবকের আনুগত্য করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আদর্শ পরিবার গঠনে ভূমিকা রাখার জন্য , দুনিয়াতে নেক সন্তান গঠন করার জন্য যারা দ্বীনের কাজে ভূমিকা রাখবে ইং শা আল্লাহ।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) আমার কাছে মনে হয় দুনিয়াবি পড়াশোনা যথেষ্ট হয়েছে। তাই এই দুনিয়াবি পড়াশোনা করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আল্লাহ্ তাওফিক দিলে দ্বীনি জ্ঞান অর্জনে লেগে থাকতে চাই।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? পরিপূর্ণভাবে তাঁর হক আদায় করা, তাঁর যেকোনো প্রয়োজনে যেনো পাশে থাকতে পারি, কষ্ট দিয়ে কথা না বলা, তাঁর ভালো লাগা / খারাপ লাগাকে প্রাধান্য দেওয়া, তাঁর পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকা, তাঁর সন্তানদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা ইং শা আল্লাহ।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) ছাত্রী
বিশেষ কিছু যদি জানাতে চান ১. আমার SSC ,HSC শেষ হয় যথাক্রমে ২০১৮, ২০২০ সালে । সে হিসেবে অনার্স সমমান বি.এসসি. কোর্স টি ২০২৬ সালের আগেই শেষ হওয়ার কথা। এত লম্বা সময় লাগার কারণ - আমি HSC পরিক্ষার পর মেডিকেল এডমিশন টেস্টের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করেছিলাম , ফার্স্ট টাইমে চান্স না হওয়ায় একবছর গ্যাপ দিয়ে সেকেন্ড টাইমে আবার চেষ্টা করি।সেকেন্ড টাইমেও সুযোগ না পাওয়ায় সেকেন্ড টাইমার হিসেবে নার্সিংয়ে ভর্তি পরিক্ষা দিয়ে সেখানেই ভর্তি হয়ে যাই ( মাঝে আরো কিছু ক্ষেত্রে চেষ্টা করা হয়েছিলো)। ২. আমার নার্সিংয়ে আসাটা ইচ্ছাকৃত না । এই কোর্সে আসার আগে সেভাবে নার্সিং কোর্স বা পেশা সম্পর্কে ধারণা ছিলো না। আসার পরে যখন বুঝতে পারি ততক্ষণে আর সুযোগ ছিলো না অন্যদিকে যাওয়ার বা ছেড়ে দেওয়ার। তবে আলহামদুলিল্লাহ এখানে আসার পর অনেক নেক মানুষদের সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছে ,যারা আমার দ্বীনের জন্য উপকারী ছিলেন। এখানে আল্লাহ্ তা'আলা নিয়ে এসেছেন বলেই অনেক কিছু জানার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আসার পরেই কিছু বোনদের মাধ্যমে আইওএম এর বিষয়ে জানতে পারি। আশেপাশে অনেকেই ভাবেন চাকরি করবো বলে এই কোর্সে এসেছি ,কিন্তু না, চাকরি করার কোনো ইচ্ছাই নেই । অনেক নতুন বিষয় জানার সুযোগ হলেও যেভাবে ইসলামে পর্দা, মাহরাম/নন-মাহরাম মেইন্টেইন করার কথা বলা আছে চেষ্টা করলেও পরিপূর্ণ সেভাবে করা যায় না তাই এই পেশা পছন্দ না। ৩. বর্তমান ঠিকানায় বর্তমানে যেখানে আছি সে ঠিকানা উল্লেখ করেছি,কিছুদিন পর ইন্টার্নশিপের জন্য কয়েক মাস ময়মনসিংহ থাকার প্রয়োজন হতে পারে। সুযোগ না থাকায় ইন্টার্নশিপ স্কিপ করা যাচ্ছে না। ৪.ভবিষ্যতে কোনো ধরণের চাকরি করতে চাই না ইং শা আল্লাহ, বাহিরের পরিবেশে বের হলেই বিভিন্ন রকমের ফিতনা, ঈমান-আমলের জন্য অনেক কঠিন পরিস্থিতি তৈরী হয়ে যায়। ৫. আশা করি কম মোহরানায় এবং সুন্নাহসম্মত উপায়ে বিয়ে হোক।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৬-৩০
গাত্রবর্ণ যেকোনো
নূন্যতম উচ্চতা ৫'৪"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অনার্স বা অনার্স সমমান
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) আশা করি সুন্নাতি তরিকায় দাড়ি থাকবে। ইনকাম সোর্স হালাল হতে হবে।
পেশা (Required) সম্মানজনক হালাল পেশা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) এমন পরিবার আশা করি যেখানে ভুল হলে সুন্দরভাবে সংশোধন করে দেওয়া হবে,( ইলম অর্জনে একে অপরের সহায়ক হবেন, যেখানে পর্দার সাথে থাকা যাবে, মাহরাম/নন-মাহরাম মেনে চলা হয় এমন পরিবার ( আমি অনেক দেরিতে এই বিষয়টি বুঝতে পারি তাই আশা করি পরবর্তীতে কঠিন পরিস্থিতিতে যেনো না পরতে হয়)।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন আল্লাহ্ তা'য়ালা যেমন নির্ধারণ করে রেখেছেন সেরকমই হবে। কিন্তু কিছু বৈশিষ্ট্য আশা করি-যিনি নিজে দ্বীনের পথে চলবেন এবং আমাকেও চলতে সাহায্য করবেন, আল্লাহকে ভয় করে চলেন , তাওয়াক্কুলকারী, আল্লাহকে স্মরণকারী বান্দা, বিনয়ী, দানশীল , কার্পণ্য করবেন না ভালো কাজে, বাবা-মা'র প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল, বড়দের প্রতি শ্রদ্ধাশীল ,ছোটদের স্নেহকারী, যাকে দেখলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা স্মরণ হয়ে যাবে এমন, প্রকৃতি উপভোগ করতে পছন্দ করেন , দয়াশীল, যিনি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করেন, রাগ সংবরণকারী, মানুষকে অপমানজনক অবস্থায় দেখতে বা ফেলতে পছন্দ করেন না এমন,মানুষের জন্য উপকারী, হক সম্পর্কে সচেতন, বিচক্ষণ, গায়রতবান, বলিষ্ঠ মুসলিম , সত্যবাদী, আমানত রক্ষাকারী, ইলমওয়ালা, দ্বীনের কাজে যুক্ত আছেন এমন, ভুল হয়ে গেলে তৎক্ষনাৎ তওবাকারী, সুন্দরভাবে ভুল সংশোধন করে দেন এমন , যিনি হবেন নম্র ,ভদ্র।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) জামালপুর এবং এর আশেপাশের জেলা আশা করি ।তবে কিছুটা দূরে হলেও সমস্যা নেই ইং শা আল্লাহ( অনেক বেশি দূরে না)।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 6 ভিউস