| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 2003-03-20 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ২০০৩ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'০'' |
| ওজন | ৫৭ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| বর্তমান জেলা | ঢাকা |
| বর্তমান থানা/উপজেলা | শাহজাহানপুর |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী জেলা | ঢাকা |
| স্থায়ী থানা/উপজেলা | রামপুরা |
| স্থায়ী ঠিকানা | বনশ্রী |
|---|---|
| বর্তমান ঠিকানা | মালিবাগ |
| কোথায় বড় হয়েছেন? (Required) | ঢাকা |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | Golden A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০২০ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২২ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | Bsc in Zoology |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | Public University |
| পাসের সন | 2nd year |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক চলমান |
| পিতার পেশা | আমার বাবা একজন মাওলানা। ঢাকা আলিয়া মাদরাসা থেকে কামিল সম্পন্ন করেছেন।তিনি একজন সরকারি কর্মকর্তা, বর্তমানে উপ-পুলিশ পরিদর্শক হিসাবে ডিএমপি ঢাকায় কর্মরত, ইতিপূর্বে রাজারবাগ পুলিশ লাইন জামে মসজিদে দীর্ঘদিন ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ১জন |
| ভাইদের সম্পর্কে তথ্য | আমার বড় একজন ভাই আছেন (বিবাহিত) । জাতীয় পুরষ্কারপ্রাপ্ত হাফেজ এবং ক্বারী। মাদরাসার পড়াশুনা শেষে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন। পাশাপাশি নিজে চলারমত উপার্জনের সাথেও জড়িত আছেন। |
| চাচা মামাদের পেশা | আমার একজন চাচা আছেন (বাবার বড়) । গ্রামের বাড়ি পিরোজপুরে থাকেন। নিজেদের জমিজমা দেখাশোনা করেন এবং কন্সট্রাকশন সার্ভিস প্রোভাইডার। ৪জন মামা। বড় মামা - অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। মেজো মামা - ল্যান্ড সার্ভেয়ার এবং ডিড রাইটার। সেজো মামা - আলিয়া মাদরাসায় সহকারী সুপারেন্টেন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন। ছোট মামা - বেসরকারী চাকরি করেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | ঢাকায় বেশ কয়েক জায়গায় জমির শেয়ার এবং ১টি রেডি ফ্ল্যাট আছে আরও দুই টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান। কিন্তু আমরা নিজস্ব ফ্ল্যাটে থাকিনা, লেখাপড়ার সুবিধার্থে ভাড়া বাসায় থাকছি। তবে খুব শিঘ্রই নিজস্ব ফ্ল্যাট (রামপুরা) -এ শিফট হওয়ার নিয়্যত আছে ইনশাআল্লাহ। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | পারিবারিকভাবেই আমরা দ্বীন অনুশীলন করি। আমার বাবা একজন মাওলানা এবং মা অনেক দ্বীনদার। আমার নানা একজন আলেম ছিলেন এবং সরকারী হাইস্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন । তাছাড়া আমাদের বাসায় মেহমান আসলে মাহরাম/নন মাহরাম বিবেচনা করা হয়। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | হ্যা |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | বুঝ হওয়ার পূর্ব থেকেই আল্লাহর ইচ্ছায় নামাজের সাথে যুক্ত ছিলাম। ৮/৯ বছর ধরে আলহামদুলিল্লাহ নিয়মতান্ত্রিকভাবেই আল্লাহর ইচ্ছায় চলমান |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | হ্যা |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | আলহামদুলিল্লাহ চেষ্টা করি, বর্তমানে শায়খ আহমাদ বিন ইউসুফ আজহারী উস্তাজের তত্ত্বাবধানে তার প্রতিষ্ঠান থেকে আরো ভাল করে শিখছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পড়ি। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | নেই |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না দেখার চেষ্টা করি |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | চশমা ব্যবহার করি। হরমোনাল কিছু ইস্যু পূর্বে ছিল যেসব বর্তমানে মেয়েদের ক্ষেত্রে কমন; তবে আলহামদুলিল্লাহ বর্তমানে সবকিছুই নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | না |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | শিরক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | এখনো হয়নি |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | শায়েখ আহমাদুল্লাহ, Mufti Menk, Tariq jamil |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি স্বভাবগতভাবে কিছুটা ইন্ট্রোভার্ট বলা যায়। তবে একবার কারো সাথে পরিচিত হয়ে গেলে তাকে একদম আপন মানুষের মতোই মনে করি। খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি। আমি একটু চাপা স্বভাবের—নিজের অনুভূতি সবসময় প্রকাশ করতে পারি না; তবে একদম কাছের মানুষদের সাথে আমি একদম ভিন্ন, খুব স্বাভাবিক এবং খোলামেলা। নিজেকে যতটুকু বুঝি, আমি ধৈর্যশীল, আন্ডারস্ট্যান্ডিং এবং কেয়ারিং একজন মানুষ হওয়ার চেষ্টা করি। সম্পর্কের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সম্মান, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া। আমি বিশ্বাস করি, সুন্দর সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়; বরং এমন একজন মানুষ, যে প্রতিটি পরিস্থিতিতে পাশে থেকে বোঝার চেষ্টা করবে, অনুভব করবে, আগলে রাখবে। ব্যক্তিজীবনে ইসলামের সবকিছু নিখুঁতভাবে পালন করতে না পারলেও চেষ্টা করি নিজেকে সেই পথে রাখার। জীবনে এমন একজন মানুষ চাই, যে আমাকে ইসলামকে আরও সুন্দরভাবে জানতে, বুঝতে এবং ভালোবাসতে সাহায্য করবে। আমার ভুলগুলো রাগ বা অপমান দিয়ে নয়, বরং সুন্দরভাবে বুঝিয়ে সঠিক পথে চলতে সহযোগিতা করবে—ইনশাআল্লাহ। সবুজ প্রকৃতি, বৃষ্টির শব্দ, সমুদ্রের ঢেউ—এই শান্ত জিনিসগুলোর প্রতি আমার আলাদা এক টান আছে। কোলাহলের চেয়ে নিরিবিলি পরিবেশ, স্বস্তির মুহূর্ত আর প্রিয় মানুষদের সাথে ছোট ছোট সুন্দর সময় কাটানো আমার বেশি ভালো লাগে। আর একটা বিষয় আমি খুব আন্তরিকভাবে বিশ্বাস করি—বিয়ের পর “শ্বশুরবাড়ি” বলে আলাদা কোনো দূরত্ব থাকার কথা নয়। আমি মনে করি, দুইজন মানুষ যখন একসাথে নতুন জীবন শুরু করে, তখন শুধু একজন জীবনসঙ্গী নয়; বরং দুইটি পরিবারও একে অপরের আপন হয়ে যায়। যেমন আমার জীবনসঙ্গী আমার পরিবারের একজন হয়ে উঠবে, আমিও তার পরিবারের একজন হতে চাই। বাবা-মা শব্দ দুটি আমার কাছে ভীষণ সম্মানের এবং আবেগের। তাই আমি চাই, আমার বাবা-মায়ের প্রতি যেমন ভালোবাসা, সম্মান আর আন্তরিকতা থাকবে, ঠিক তেমনটাই থাকবে নতুন বাবা-মায়ের প্রতিও। সম্পর্কটা যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে; বরং একদম খাঁটি, নির্ভরতার, নিজের মানুষ হওয়ার সম্পর্ক হয়। যেন দুই পরিবারই অনুভব করতে পারে—তারা নতুন করে আরেকটা ছেলে বা মেয়ে পেয়েছে। বিয়ে নিয়ে একসময় অনেক স্বপ্ন আর ফ্যান্টাসি ছিল। তবে এখন মনে হয়, জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো হয় সবচেয়ে সাধারণ আর প্রশান্ত আয়োজনেই। তাই ইচ্ছে—একদম সাদামাটা, ঘরোয়া এবং শান্তভাবে বিয়ের কাজ সম্পন্ন করা; পরিবারের সদস্য আর একদম কাছের কিছু মানুষকে নিয়ে, দোয়া আর ভালোবাসার এক সুন্দর পরিবেশে। |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আমার পরিকল্পনা হলো ধীরে ধীরে নিজেকে দ্বীনের পথে আখলাক, আমল ও তাকওয়ার দিক থেকে আরও উন্নত করা। কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করতে চাই এবং ভবিষ্যতে এমন একটি পরিবার গড়তে চাই, যেখানে দুনিয়ার পাশাপাশি আখিরাতের সফলতাকেও গুরুত্ব দেওয়া হবে ইন শা আল্লাহ |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | স্পেশাল কিছু বানানো,প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ভালো লাগে। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | আম্মুকে কাজে সাহায্য করি |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | আল্লাহ তায়ালা নারী এবং পুরুষের অধিকারের যে বিধান দিয়েছেন সেটাই সর্বশ্রেষ্ঠ। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যা |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে শুধু অর্ধেক দ্বীন পূর্ণ হওয়ার মাধ্যমই নয়, বরং জীবনের সবচেয়ে সুন্দর বন্ধনগুলোর একটি। প্রতিটা মানুষের জীবনেই এমন একজন সঙ্গী প্রয়োজন, যার কাছে দিন শেষে নির্দ্বিধায় সবকিছু শেয়ার করা যায়; যে হবে মানসিক শান্তির জায়গা, নিজের কম্ফোর্ট জোন। জীবনের ভালো-খারাপ, সুখ-দুঃখ, ব্যস্ততা কিংবা কঠিন সময়—সবকিছুতে একজন আরেকজনের পাশে থেকে একসাথে পথ চলাটাই আসল সৌন্দর্য। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | আমার মনে হয়, মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে তাদের আপন পরিবেশে, নিজের ঘরে। তাই আলাদা করে বাহিরমুখী জীবনের ইচ্ছে নেই। তবে সময় ও পরিস্থিতির প্রয়োজন হলে অবশ্যই পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া যাবে। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | জ্বী। পড়াশোনাটা শেষ করতে চাই। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | মোহরে ফাতেমি |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | ছাত্রী |
|---|---|
| বয়স (Required) | ২৫-৩০ |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা, ফর্সা, উজ্জ্বল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫'৬" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | এক মুষ্টি ওয়াজিব দাঁড়ি থাকা বাধ্যতামূলক,তবে প্রাকৃতিকভাবে গ্রোথ কম হলে ভিন্ন বিষয় ; হালাল ইনকাম হতে হবে। |
| পেশা (Required) | যেকোনো হালাল পেশা ( ইঞ্জিনিয়ার, সরকারি / বেসরকারি চাকুরীজীবী,ভার্সিটির লেকচারার) ) |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত । মূলত জীবনযাপন ও পারিবারিক পরিবেশে আমাদের সাথে কিছুটা সামঞ্জস্য থাকলেই যথেষ্ট—ইনশাআল্লাহ। অর্থাৎ, শরীয়াহর দৃষ্টিতে কুফু বা সামঞ্জস্যপূর্ণ হওয়াটাকেই বেশি গুরুত্ব দিই। |
| পারিবারিক অবস্থা (Required) | দ্বীনের বিধিনিষেধের ক্ষেত্রে সাপোর্ট থাকবে, পর্দার জন্য অনুকূল পরিবেশ থাকবে ইনশাআল্লাহ। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | এমন একজন মানুষ, যিনি ব্যক্তিত্বে শান্ত, পরিণত, দায়িত্বশীল এবং সম্মানবোধসম্পন্ন। যিনি সম্পর্ককে শুধু আবেগের জায়গা থেকে নয়, বরং বিশ্বাস, বোঝাপড়া, ধৈর্য ও পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকে দেখেন। কথাবার্তা ও আচরণে নম্রতা থাকবে, তবে চিন্তাভাবনায় পরিপক্বতা ও স্থিরতা থাকবে। দ্বীনের প্রতি আন্তরিকতা থাকবে—নিখুঁত হওয়ার দাবি নয়, বরং নিজে শেখার ও আমল করার চেষ্টা করবেন এবং জীবনসঙ্গীকেও সুন্দরভাবে দ্বীনের পথে আগাতে সাহায্য করবেন। ভুল হলে অপমান নয়, বরং হিকমাহ ও ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলার মানসিকতা থাকবে। পারিবারিক বন্ধনকে গুরুত্ব দেবেন। বাবা-মা ও পরিবারের প্রতি দায়িত্বশীল হবেন এবং সম্পর্কগুলোকে ফরমালিটির বদলে আন্তরিকতার সাথে আগলে রাখতে চাইবেন। জীবনসঙ্গীর পরিবারকেও নিজের পরিবারের মতো সম্মান ও আপন করে নেওয়ার মানসিকতা থাকবে। জীবনযাপনে অযথা জটিলতা বা অতিরিক্ত প্রদর্শন পছন্দ করবেন না; বরং সাধারণ, প্রশান্ত ও সুন্দর একটি জীবন গড়ার মানসিকতা থাকবে। ছোট ছোট বিষয়, সাধারণ মুহূর্ত, পরিবারের সাথে সময় কাটানো কিংবা প্রিয় মানুষদের সাথে নিরিবিলি সময়—এসবের মধ্যেই সুখ খুঁজে নিতে জানবেন। পাশাপাশি এমন কাউকে প্রত্যাশা করি, যিনি হারাম সম্পর্ক থেকে নিজেকে দূরে রেখেছেন এবং অতীত ও বর্তমান—উভয় ক্ষেত্রেই এ ধরনের সম্পর্ক থেকে সচেতনভাবে বিরত থেকেছেন। এবং আমি স্বয়ং নিজেও এ ধরনের হারাম রিলেশনশিপ কিংবা এমন কোনো কার্যক্রম যা শরিয়ত স্পষ্টভাবে হারাম হিসেবে ঘোষণা করেছেন তা থেকে বিরত থাকার চেষ্টা করেছি। সবশেষে, এমন একজন মানুষ যে তার জীবনের প্রত্যেক ক্ষেত্রে শরীয়তকে সর্বাগ্রে প্রাধান্য দিবেন এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন। যার পাশে থাকলে মানসিক শান্তি অনুভব হবে; যিনি শুধু জীবনসঙ্গী নন, বরং সবচেয়ে কাছের বন্ধু, নিরাপদ আশ্রয় এবং দুনিয়া ও আখিরাতের পথে একসাথে চলার একজন উত্তম সাথী হবেন—ইনশাআল্লাহ। বি:দ্র: অনুগ্রহপূর্বক অনলাইন মাধ্যমে ছবি চাওয়া থেকে বিরত থাকার অনুরোধ রইল। বায়োডাটা পছন্দের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ছবি দেখানোর ভিন্ন পদ্ধতি অবলম্বন করা যাবে। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | জেলা নির্দিষ্ট করে কোনো চাওয়া নেই। তবে যেহেতু আমার বেড়ে ওঠা ঢাকায় এবং পরিবারও স্থায়ীভাবে ঢাকায় সেটেল্ড, তাই পরিবার থেকে এমন একটি পরিবারকেই বেশি প্রাধান্য দেওয়া হয় যারা বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 25 ভিউস