female
বায়োডাটা নাম্বার
AH-121341
পাত্রী
জন্ম তারিখ(আসল) 2001-05-11
জাতীয়তা বাংলাদেশী
17 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 2001-05-11
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ২০০১
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'৩''
ওজন ৫২ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা ছাত্র/ছাত্রী
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ময়মনসিংহ বিভাগ
বর্তমান জেলা নেত্রকোণা
বর্তমান থানা/উপজেলা নেত্রকোনা সদর
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ ময়মনসিংহ বিভাগ
স্থায়ী জেলা নেত্রকোণা
স্থায়ী থানা/উপজেলা নেত্রকোনা সদর
ঠিকানা
স্থায়ী ঠিকানা নেত্রকোণা সদর। এলাকার নাম আগ্রহীকে পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা নেত্রকোনা সদর। এলাকার নাম আগ্রহীকে পরে জানানো হবে।
কোথায় বড় হয়েছেন? (Required) নেত্রকোনা শহরেই জন্ম ও বেড়ে ওঠা। কখনও গ্রামে থাকা হয়নি।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৯
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ মানবিক বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২১
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা BA (Honours) in Islamic History & Culture
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম National University (Muminunnisa Govt. Womens' College, Mymensingh)
পাসের সন তৃতীয় বর্ষ (সেশন ২০২২-২৩)
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অনার্স ৩য় বর্ষ চলমান
পারিবারিক তথ্য
পিতার পেশা ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত), বেসরকারি কলেজ।
মাতার পেশা সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত), বেসরকারি কলেজ।
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ভাই নেই
চাচা মামাদের পেশা ৩ জন চাচা। ১ জন সরকারি চাকুরিজীবী এবং বাকি ২ জন গ্রামে কৃষি ও ব্যবসাকর্ম করেন।

৫ জন মামা। ১ জন আগে চাকুরি করতেন, বর্তমানে ব্যবসায়ী। এবং বাকি ৪ জন আগে থেকেই পারিবারিক ব্যবসার সাথে যুক্ত।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ জেলা সদরের মধ্যে নিজস্ব দ্বিতল ভবনে আল্লাহ তা'য়ালা বসবাস করার তাওফিক দিয়েছেন। এবং শহরের অন্যত্র ৫ শতাংশ জমির উপর চারতলা ভবন নির্মাণাধীন রয়েছে। এছাড়াও সমাজে সম্মানিত অবস্থানে আল্লাহ পাক রেখেছেন এবং স্বচ্ছলতা দিয়েছেন। বারাকাল্লাহু ফী।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আলহামদুলিল্লাহ, দ্বীন পালনের পরিবেশ রয়েছে। বাসায় শুধুমাত্র আমি, আম্মা এবং আব্বা থাকি। সকলেই ৫ ওয়াক্ত নামাজী এবং আব্বা ৫ ওয়াক্তই মসজিদে আদায় করার চেষ্টা করেন। আল্লাহওয়ালা মানুষদেরকে অন্তর থেকে তাঁরা ভালোবাসেন। আমার আব্বা সরাসরি যুক্ত না থাকলেও তাবলীগের (আলেমগণের অধীনে) প্রতি মোহব্বত রাখেন। ছাত্রজীবনে তিনি জামাত, ইজতেমা ইত্যাদিতে যেতেন কিন্তু চাকরিতে জয়েন এর পর নানা ব্যস্ততায় আর পারেননি। ২০১৯ সালে আব্বা-আম্মা দুজনই পবিত্র হজ্জ সম্পন্ন করেছেন। তাঁরা আমাকে পর্দার ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট ও সহযোগিতা করেন। আমার আম্মাও যথেষ্ট আমলদার মানুষ। তবে পরিবারের মধ্যে শুধুমাত্র আমিই গাইরে মাহরাম মেনে (আত্মীয় গাইর-মাহরাম সহ) পর্দা করি আলহামদুলিল্লাহ। বাকিদের কিছু কমতি থাকতে পারে তবে সকলেই ইসলামের প্রতি অনেক আন্তরিক এবং এব্যপারে তাঁরা আমাকে কখনও বাঁধা দেন নি বরং উৎসাহ দেন আলহামদুলিল্লাহ।। তাঁরা মনেপ্রাণে চান একটি প্রকৃত দ্বীনি পরিবারের সাথে আত্মীয়তা হোক এবং তাঁদের একমাত্র সন্তান যেন সেখানে পরিপূর্ণ পর্দায় এবং দ্বীন পালনের ক্ষেত্রে কোনো প্রতিকূলতা ছাড়াই স্বাচ্ছন্দ্যে থাকতে পারে।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) আনুমানিক ১০ বছর বা কিছু কমবেশি।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জি, অনলাইন ও অফলাইন উভয়ক্ষেত্রেই মেনে চলি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? ঢিলেঢালা বোরকা, বড় হিজাব, নিকাব, হাতমোজা ও পা মোজা।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) নেই
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) না, জানামতে উল্লেখযোগ্য বড় কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ। কিছুটা এলার্জি আছে তবে সহনীয়। সার্বিকভাবে হেলদি লাইফস্টাইল মেনে চলতে চেষ্টা করি, কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) আপাতত নেই তবে আলেমদের অধীনে তাবলীগের কার্যক্রম পছন্দ করি।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) একদমই না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) শরীয়ত মোতাবেক মাজার জিয়ারত ভিন্ন কথা তাও সেটা কেবল পুরুষদের জন্য। কিন্তু বর্তমানে দেশের মাজারগুলোয় নারী-পুরুষ একাকার হয়ে যেসব কার্যক্রম চলছে অধিকাংশই শিরক।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) আলোকিত নারী, তাম্বিহুল গাফেলীন, মুহস্বানাত, দ্য কেয়ারিং ওয়াইফ, মিরাকুলাস প্রেয়ারস, আত্মার ব্যধি গীবত, কুররাতু আইয়ুন' ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী (রাহি:), ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি:), শায়েখ আহমাদউল্লাহ, ড. জাকির নায়েক, প্রফেসর মোখতার আহমাদ প্রমুখ। এছাড়াও হকপন্থী সকল আলেমগণকে মন থেকে আল্লাহর জন্য সম্মান করি।
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি আমার মহান রবের খুবই নগন্য একজন বান্দী।
ইসলামকে সবসময় অন্তরে লালন করেছি। তবে বড় হয়ে দ্বীনের প্রতি আরও আকৃষ্ট হই। সবক্ষেত্রেই যথাসম্ভব দৃষ্টি হিফাজত এবং হারাম বিষয়বস্তু ও কাজ থেকে সর্বদা নিজেকে বাঁচিয়ে চলতে চেষ্টা করি, আলহামদুলিল্লাহ।
দ্বীনের পথে আমার জানার অনেককিছু এখনও বাকি রয়েছে। তবে আমি ক্রমাগত শিখছি এবং আজীবন আরও শিখতে চাই।
বিয়ের পর স্বামীর অনুমতিক্রমে প্রাতিষ্ঠানিক(অনলাইন/অফলাইন) দ্বীনি জ্ঞান অর্জনের চেষ্টা করারও নিয়ত আছে ইন শা আল্লাহ।

**একটি বিষয় আগেই বলে রাখা ভালো এবং যাদের এ বিষয়ে দ্বিমত থাকবে অনুগ্রহ করে যোগাযোগ না করলেই ভালো হয়।।
---
~ বিয়ের আগে কোনোভাবেই আমার ছবি দেয়া হবে না, দয়া করে যোগাযোগের পর এব্যপারে কেউ পীড়াপীড়ি করবেন না। এবং কথাবার্তা অগ্রসর হওয়া সাপেক্ষে আমাকে সরাসরি দেখতে আসলে পাত্র নিজে ও মহিলাগণ ব্যতীত অন্য কোনো পুরুষ যেন আমায় দেখতে না চান এমনকি পাত্রের পিতাও নন, কারণ বিয়ের আগপর্যন্ত পাত্রের পিতাও তো গাইরেমাহরাম, তিনি বিয়ে সম্পন্ন হবার পর গিয়ে মাহরাম হবেন (আদৌ সেই প্রস্তাব বিয়ে পর্যন্ত পরিণতি পেলে তবেই, অন্যথায় এ সম্ভাবনাও নেই) ! ~

পছন্দ ও রুচিবোধ :
খুবই সাধারণভাবে চলতে পছন্দ করি, উচ্চ চাহিদা নেই। সামর্থ্য ও সাশ্রয়ী মানসিকতার মধ্যেই নিজের ছোটখাট শখ পূরণ করতে পছন্দ করি। ইনডোর গার্ডেনিং আমার ভীষণ পছন্দ। সাধ্যের মধ্যে নতুন কোনো কাজ দ্রুত শিখতে পারি আলহামদুলিল্লাহ। রাতের খাবার ৮/৯ টার মধ্যে খেয়ে ১০/১১ টার মধ্যে ঘুমিয়ে পড়া পছন্দ করি। (জীবনসঙ্গীর সাথে লাইফস্টাইল রুটিন ম্যাচ হওয়া গুরুত্বপূর্ণ, তাই উল্লেখ করা)

**উল্লেখ্য, আমি জন্ম থেকেই শহরের পরিবেশে বড় হয়েছি। গ্রামের পরিবেশে থাকার অভ্যাস বা ইচ্ছে নেই।

**এই বায়োডাটায় প্রদত্ত পাত্রীর জন্মসনটি আসল। সার্টিফিকেটে কিছু কমানো আছে বিধায় সেটা এখানে দেয়া হয়নি।

অপছন্দের কিছু বিষয় :
কৃপণতা, একগুঁয়ে মনোবৃত্তির মানুষ, গীবত করা বা শোনা, হিংসা, অহংকার, অনিয়ন্ত্রিত রাগ, ইগো, ঝগড়া, লোভ এবং খোঁটা দেওয়া স্বভাব অপছন্দ করি। ফেমিনিজম বা নারীবাদ মন থেকে ঘৃণা করি। ছোট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়া বা তাদেরকে রিলস/কার্টুন দেখতে দেয়া প্রচন্ডরকম অপছন্দ করি। সোশাল মিডিয়া স্ক্রলিং এ অতিরিক্ত সময় ব্যয় করা এবং মিউজিক শোনা, নাটক সিরিয়াল দেখা খুবই অপছন্দ।
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? ভবিষ্যৎ সন্তানদেরকে আদর্শ মুসলিম হিসেবে গড়ার পাশাপাশি হাফেজ/হাফেজা, আলেম/আলেমা তৈরীর সর্বোচ্চ চেষ্টা করা যেহেতু আমি নিজে সেই পথে পরিচালিত হতে পারি নি এবং আমার পরিবারেও হাফেজ/আলেম কেউ নেই, তাই এটি আমার অনেক দৃঢ় একটি স্বপ্ন (সন্তানদের মেধা ও সাধ্যের বাইরে জোরপূর্বকভাবে নয়, কিন্তু চেষ্টাটুকু করতে চাই। কবুলের মালিক আল্লাহ)। এবং জীবনের কঠিন দায়িত্বসমূহে জড়ানোর আগেই আল্লাহ তায়ালা যেন ওমরাহ বা হজ্জ করার তাওফিক দেন ইন শা আল্লাহ এটাও স্বপ্ন।
অবসর সময় কিভাবে কাটান? (Required) ইসলামী বই পড়া ও কিছু নফল আমল করতে চেষ্টা করি। আত্মীয়স্বজন ও বান্ধবীদের খোঁজখবর নিই। এছাড়া আমার বেশকিছু ইনডোর প্ল্যান্ট আছে, সেগুলোর পরিচর্যা করি ইত্যাদি
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) আম্মাকে রান্না ও ঘরের অন্যান্য কাজে সাহায্য করি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) এব্যপারে আমার মনোভাব বর্তমান সমাজের সেক্যুলার দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত। আমি মনে করি আল্লাহ তায়ালা একজন নারীর জন্য যা যা অধিকার নিশ্চিত করেছেন সেটাই তার জন্য যথেষ্ট ও উত্তম। উপরন্তু এই সেক্যুলার সমাজ নারী পুরুষের সমঅধিকারের কথা বলে মূলত নারীদের সম্মানবোধ ও ইজ্জত আব্রু হ্রাস করতে তৎপর। আল্লাহ আমাদের হিফাজত করুন।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, রাজি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ~বিয়ের মাধ্যমে দ্বীনের অর্ধেক পূরণ করে একটি পরিপূর্ণ ইসলামি পরিবার গঠন করতে এবং দুনিয়ার বুকে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সদকায়ে জারিয়াহ হিসেবে আল্লাহর পথে পরিচালিত করে রেখে যেতে।

~বিয়ে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, রসূল সঃ এর সুন্নত এবং নির্দেশ। আল্লাহর নৈকট্য লাভের অন্যতম কার্যকর উপায় হলো বিয়ে। চরিত্র হিফাজত, গুনাহ থেকে বেঁচে থাকা, ফিতনার মোকাবিলা করা ও একজন আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলার একটি বড় মাধ্যম হচ্ছে বিয়ে।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) যেহেতু আমি একমাত্র সন্তান তাই বাবা মা খুব করে চান অন্তত পড়াশোনা টা যেন শেষ করি ইন শা আল্লাহ। তাই মাস্টার্স কমপ্লিট করতে ইচ্ছুক। আর আমি যেহেতু এখন মহিলা কলেজে পড়ি, তাই পর্দা মেইনটেইন করেই পড়াশোনা করা সম্ভব হচ্ছে, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) অনার্স ৩য় বর্ষ, (২০২২-২৩ সেশন)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,
জাতীয় বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, আমি ২০২১ সালে HSC দেই, সেই হিসাবে আমি অনার্স ২১-২২ সেশনের ছিলাম। এবং পরিবারের স্বপ্ন রক্ষার্থে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম সারির একটি ডিপার্টমেন্টে চান্স পেয়ে ভর্তিও হয়েছিলাম (পরিচিতরা বুঝিয়েছিলো দ্বীন, পর্দা নিয়ে নাকি সেখানে কোনো সমস্যা হবে না, আর আমি তা সরলমনে বিশ্বাস করেছিলাম, আল্লাহ মাফ করুন)। এরপর সচক্ষে ভার্সিটির ফ্রী মিক্সিং এর ভয়াবহ ফিতনাময় পরিবেশ এবং পর্দা ও ঈমানের উপর প্রচণ্ড হুমকি উপলব্ধি করে আমার জন্য অসহনীয় সেই সহশিক্ষা থেকে বের হয়ে আসতে পাবলিক ইউনিভার্সিটি ত্যাগ করে ১ বছর সেশন লস দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি মহিলা কলেজে পুনরায় স্নাতক ভর্তি হই। ফলে আমার সেশন হয়ে যায় ২২-২৩।
এব্যপারে আগ্রহী কে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো যাবে ইং শা আল্লাহ।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৭-৩৩
গাত্রবর্ণ ফর্সা / উজ্জ্বল শ্যামলা / শ্যামলা
নূন্যতম উচ্চতা নূন্যতম ৫'৬" এবং ঊর্ধ্বে মানানসই পর্যন্ত।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) দাড়ি সুন্নতি তরিকায় বড় থাকতে হবে এবং অবশ্যই টাখনুর উপর কাপড় পরিধানকারী হতে হবে।। এবং পরিপূর্ণ হালাল ইনকাম আবশ্যক। বিন্দুমাত্র সুদ ঘুষ বা শরীয়ত পরিপন্থী কিছুর সাথে জড়িত ইনকাম হলে আমরা আগ্রহী নই।
পেশা (Required) ১ম শ্রেণির সরকারি কর্মকর্তা, / ইঞ্জিনিয়ার (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত), / ডাক্তার(MBBS), / শিক্ষক (বিশ্ববিদ্যালয়, কলেজ, কলেজ পর্যায়ের আলিয়া মাদরাসা এবং সরকারী হাইস্কুল) / এছাড়া সরকারি বা বেসরকারি হালাল ও সম্মানজনক চাকুরি তবে- (❌ প্রবাসী, ব্যাংকার, আইনজীবী, ফ্রীল্যান্সার, ব্যবসায়ী, চার্টার্ড একাউন্টেন্ট, পুলিশ, NSI, আর্মি, BGB, নেভি, এয়ারফোর্স, মেরিন জব ইত্যাদি ব্যতীত ❌)। ***বিঃ দ্রঃ এখনও কোনো পেশায় যোগদান করেননি, শুধু চাকুরির পরীক্ষা দিয়ে অপেক্ষায় আছেন বা কেবল টিউশনি/ট্রেনিং করছেন এমন হলেও আপাতত যোগাযোগের প্রয়োজন নেই। তবে MBBS রানিং অথবা মেডিকেল ইন্টার্নশিপ চলমান হলে বিবেচনা করা হবে।
অর্থনৈতিক অবস্থা পাত্রীর পরিবারের কুফুর সাথে মানানসই।
পারিবারিক অবস্থা (Required) খাসপর্দার পরিবেশসহ দ্বীনি মূল্যবোধসম্পন্ন, কলহবিবাদ ও কৃপণতামুক্ত স্বচ্ছল পরিবার প্রত্যাশী।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন আল্লাহ রব্বুল আ'লামীনের নিকট এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনি---

★ প্রকৃতঅর্থে দ্বীনদার এবং কঠোর গাইরতসম্পন্ন।
★ সহীহ আকীদার অনুসারী এবং শিরক-কুফরি-বিদআত সম্পর্কে সদা সচেতন,
★ পীরের মুরিদ, মাজার ভক্তি ইত্যাদি থেকে যিনি নিজে ও পরিবার সম্পূর্ণ মুক্ত,
★ ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায়কারী,
★ সুন্নতি দাড়ি অবশ্যই থাকতে হবে এবং অবশ্যই টাখনুর উপরে কাপড় পরিধানকারী,
★ যার উপার্জন শতভাগ হালাল এবং আল্লাহর হক (হাক্কুল্লাহ) ও বান্দার হক (হাক্কুল ইবাদ) -এর প্রতি সর্বদা দায়িত্বশীল ও ইনসাফকারী,
★ শুদ্ধ করে কুরআন তিলাওয়াত করতে জানেন,
★ তাবলীগে (আলেমদের অধীন) যুক্ত আছেন বা পছন্দ করেন এমন,

★ স্ত্রী-কে সর্বদা(বিশেষ করে বাড়িতে) ননমাহরাম মেনে খাসপর্দার পরিবেশ দিতে যিনি কঠোর থাকবেন,
★ ওয়ালিমা ও বিবাহত্তোর দিনগুলোয় স্ত্রীর জন্য কঠোর পর্দা এবং কেউ যেন কোনোভাবে ছবি তুলতে না পারে বা ননমাহরাম পুরুষরা নতুন বউকে দেখতে না চান এমন পরিবেশ দেওয়ার মত দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন হবেন,
★ যিনি নিজেও গায়রে-মাহরাম নারীদের থেকে দূরত্ব বজায় রাখেন (পরিবারের গায়রে-মাহরাম সহ) এবং অনলাইনে বা অফলাইনে দৃষ্টির সর্বোচ্চ হিফাজত করেন,
★ নাটক-সিনেমা-গানবাজনা, মিউজিকযুক্ত কনটেন্ট ইত্যাদি দেখা ও শোনা থেকে বিরত থাকেন।
★ ফেসবুকসহ যেকোনো সোশাল মিডিয়া প্রয়োজনের বেশি ব্যবহার করেন না এমন।

★ বিয়ের পর স্ত্রী-কে সবসময় নিজের সাথে রাখবেন এমন, (শহরে বসবাসের মানসিকতা কাম্য।)
★ স্ত্রী-কে নিয়ে কর্মস্থলের কাছে নিজের সাথে রাখবেন এমন পাত্র অগ্রাধিকার পাবে।

★ কৃপণতা থেকে সম্পূর্ণ মুক্ত। স্ত্রী সন্তানদের হালাল প্রয়োজন ও সাধ্যের মধ্যে টুকটাক শখ পূরণে যার হাত ও মন সংকীর্ণ হবে না।
★ যিনি সন্তানদেরকে দ্বীনি পন্থায় গড়ে তুলতে স্ত্রী-কে সার্বিক সহযোগিতা করতে ইচ্ছুক।
★ ভবিষ্যৎ সন্তানদেরকে স্মার্টফোন থেকে সর্বাত্মক দূরে রাখার নিয়ত থাকতে হবে, হাজার কান্না করলেও ফোনে কার্টুন/ভিডিও দেখতে বাচ্চাদেরকে অভ্যস্ত করা যাবে না এমন শক্ত মানসিকতা থাকতে হবে।

★ গীবত করা, বদমেজাজ, লোভ, অহংকার ইত্যাদি হতে যিনি বিরত থাকেন,
★ শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক ও সুস্থ কাউকে প্রত্যাশা করছি (উল্লেখযোগ্য কিছু থাকলে আগেই জানিয়ে নিবেন।),
★ পাত্রের বা পাত্রের পিতামাতার কারও OCD(শুচিবায়ু)/ খুঁতখুঁতে স্বভাব থাকলে অবশ্যই আগে জানাতে হবে।
★ পাত্র/ পাত্রের ভাই/ পিতা ধূমপানকারী হলে কোনোভাবে গ্রহনযোগ্য নয়।
★ ভবিষ্যতে অমুসলিম কোনো দেশে স্যাটেল হবার পরিকল্পনা আছে এমন পাত্র প্রত্যাশিত নয়।

বিঃদ্রঃ ★★★ কথিত সালাফি বা আহলে হাদীস মতাদর্শের কেউ এই বায়োডাটায় যোগাযোগ করবেন না।।
(শুধুমাত্র হানাফি ফিকহ অনুসরণকারী পাত্র প্রত্যাশিত।)

নিশ্চয়ই আল্লাহ তায়ালাই সর্বোত্তম পরিকল্পনাকারী।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) ময়মনসিংহ শহরের সবচেয়ে অগ্রাধিকার থাকবে। এছাড়াও নেত্রকোনা ও ময়মনসিংহ এর নিকটবর্তী জেলাসমূহ।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 17 ভিউস