male
বায়োডাটা নাম্বার
AH-121500
পাত্র
জন্ম তারিখ(আসল) 1999-05-20
জাতীয়তা বাংলাদেশী
10 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রীর বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 1999-05-20
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ১৯৯৯
গাত্রবর্ণ শ্যামলা
উচ্চতা ৫'৫''
ওজন ৫২ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা সাধারণ
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ময়মনসিংহ বিভাগ
বর্তমান জেলা জামালপুর
বর্তমান থানা/উপজেলা বকশীগঞ্জ
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ ময়মনসিংহ বিভাগ
স্থায়ী জেলা জামালপুর
স্থায়ী থানা/উপজেলা বকশীগঞ্জ
ঠিকানা
স্থায়ী ঠিকানা বকশীগঞ্জ, নামাপাড়া, বাগানবাড়ি, জামালপুর
বর্তমান ঠিকানা বকশীগঞ্জ, নামাপাড়া, বাগানবাড়ি, জামালপুর
কোথায় বড় হয়েছেন? (Required) বকশীগঞ্জ, তবে অষ্টম শ্রেণীতে টাঙ্গাইলে, এরপর আবার ময়মনসিংহেও থাকা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল Golden A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৬
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৮
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা B.Sc. in Computer Science & Engineering
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম Mymensingh Engineering College
পাসের সন ২০২৫ (করোনাকালীন সময়ে সেশনজট হয়, এবং ভার্সিটির বিভিন্ন সমস্যার কারণে ২০২৫ সাল পর্যন্ত লেগে যায়।)
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ
পারিবারিক তথ্য
পিতার পেশা পুলিশে কর্মরত
মাতার পেশা শিক্ষকতা
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ২জন
ভাইদের সম্পর্কে তথ্য বড় ভাই স্নাতক পাশ, বিয়ে করেছিলো ২০২২ সালে। ভাইয়ের বেবি হওয়ার পর ভাইয়ের শ্বাশুড়ি বিভিন্ন দাবি করে বসে, ভাই সেসব অপ্রাসঙ্গিক দাবি না মানার কারণে ডিভোর্সড হয়ে যায়। ভাই এখন নিজের ফার্ম দেখাশোনা করে।
আমি ২য় জন, আপাতত জব-সিকার।
আর ছোট ভাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে অধ্যয়নরত।(অবিবাহিত)

আমার ভাইয়েরা কখনো একভাই আরেক ভাইয়ের স্ত্রীর সাথে খুব প্রয়োজন ব্যতীত কথা বলবে এই ধারণা কখনোই রাখে না।
চাচা মামাদের পেশা জেঠা- কৃষি কাজ করেন।
বড় মামা- পুলিশে কর্মরত
ছোট মামা- কৃষি কাজ করেন।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সবই যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। বংশের দিক থেকে আমরা খান বংশের এবং সমাজে বিনয়ের সাথে চলাফেরা করি। কারণ বংশ যাই হোক, কর্মই মূল পরিচয়। আর গ্রামে প্রায় ৪ বিঘা জমি আছে আমাদের এবং বকশীগঞ্জে নিজেদের ২৭ শতাংশ জমি আছে, এর মধ্যে ১২ শতাংশের উপর ফ্লোর পাকা কোয়ার্টার সিস্টেম টিনশেড বিল্ডিং করা হয়েছে।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আম্মু নামাজ পড়েন কোরআন পড়েন এবং আমি বাসায় গেলে আম্মুকে কুরআন শেখাই। আব্বু আর বড় ভাই নিয়মিত না, ছোটভাই চেষ্টা করে, আর আব্বু ব্যস্ত থাকায় তেমন লম্বা সময় আব্বুকে দিতে পারিনা, তিনি পুলিশের চাকুরি করেন, তা আমার পছন্দ না। আমার আব্বু নিজেও পছন্দ করেন না, নিজেও স্বীকার করেছেন তবে পরিস্থিতি বিবেচনায় চাকুরি করতেছেন। আম্মু শিক্ষকতা করলেও তা কখনো আমি সম্মতি দেই নি। আম্মু নিজেও বুঝে যে, চাকুরিতে যোগ দিয়ে অনেক কষ্ট হয় সংসার সামলাতে। পর্দার বিষয়ে বলতে গেলে সবাই এদিক থেকে ১০০% সাপোর্টিভ। যদিও পুরোপুরি বুঝেন না তারা, বা নিজেরা পুরোপুরি পালন করেন না, তবে কেউ পালন করলে কোনে বাঁধা দেন না। ২০১৪-২০২১ পর্যন্ত আমার একটু কষ্ট হয়েছে দ্বীন পালন করতে, তখন সাপোর্ট খুব কম পেয়েছি তবে ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার যা ভালো তার সব ক্রেডিট আল্লাহর এবং যা মন্দ সব আমার নিজের কারণে। পর্দা নিয়ে কোনো সমস্যা নাই, বড় ভাইয়ের ওয়াইফ যখন ছিল তখন তাদের ঘরের দিকে কখনো আমি আর আমাার ছোট ভাই যাইনি। আব্বু আম্মু নিজেরা এদিক থেকে আমাদের সম্পূর্ণ সাপোর্ট দিয়েছেন। বিশেষ করে আমাকে আলাদা করে বলে দিয়েছেন যে- ছেলে যেহেতু দাড়ি রেখেছে ছোট থেকেই, আর নিয়মিত নামাজ পড়ে, তাহলে তার স্ত্রীকেও যথেষ্ট পর্দার মধ্যে রাখতে হবে। আলাদা ঘরের ব্যবস্থা করবে যাতে তার স্ত্রীর পর্দা করতে কোনো ব্যাঘাত না ঘটে। যাকাত হিসেবমত সবসময়ই দেওয়া হয়।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) হ্যা, একমুষ্টি পরিমাণ রয়েছে। কখনো দাড়ি কাটিনি।
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) হ্যা, সবসময়ই।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? হ্যা, আল্লাহ তাওফিকদাতা। তবে কখনো ঘুমের কারণে মিস হয়ে গেলে আফসোস হয় খুব। তারপর কাযা করে নিতে হয়।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোটো থেকে দ্বীনি পরিবেশ না পাওয়ার কারণে ২০১৪ সালের আগে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে কয়েক ওয়াক্ত করে আদায় করা হতো। তবে ২০১৪ সালের পর থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? সর্বোচ্চ চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি, আমৃত্যু কুরআনের সাথে সময় দিতে চাই ইনশাআল্লাহ।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? আমি প্রায়ই শার্ট, প্যান্ট পরিধান করি। তবে পান্জাবি পায়জামা পড়লে প্রিয় আফগান টুপি পরিধান করি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) কোনো রাজনৈতিক দর্শন নেই, তবে অনেক রাজনৈতিক দর্শন ভালো লাগে, যেগুলো এ দেশে নয়। সময় সুযোগ হলে স্ত্রী সন্তান নিয়ে যাওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? এসব ঘৃনা করি। তবে ফোন চালালে হঠাৎ চোখে পড়ে কিছু বিষয়।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) ডাস্ট নাকে ঢুকলে অনেক হাঁচি শুরু হয়। পরে ঠিক হয়ে যায়। এছাড়া সম্পূর্ণ সুস্থ।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না, তবে পরিবার এবং বন্ধুদের জন্য দুআ করি যাতে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন, এবং নিজে থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি।।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) দেশে মাজার সম্পর্কে ধারণা খুবই অদ্ভূত, শিরকের চাইতেও ভয়াবহ হলো মুশরিক এবং সাধারণ অজ্ঞ মানুষদের চিন্তার কদর্যতা। তবে নেক ব্যক্তির কবর হলে মাগফিরাতের দুআ করি।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ১। কুরআনের দুআ সম্পর্কিত বই। যখনই আমি কোনো কঠিন অবস্থায় পতিত হয়েছি তখন দুআ আমাকে নিরাপদে রেখেছে তাই আমার দুআর বইগুলো প্রথম স্থানে থাকবে। ২। হৃদয়ের দিনলিপি, ৩। সবুজ পাতার বন, ৪। জান্নাতের ছায়াপথ, ৫। ঈমান আকিদা, ঈমান ও কুফর। আসলে আমার বইয়ের সংখ্যা হাজারের উপরে যা আমি টিউশনের টাকা জমিয়ে সংগ্রহ করেছি, তাই বেশির ভাগ বই-ই আমার পছন্দের, আমি আপাতত কয়েকটির নাম বললাম। আমি চাই আমার সহধর্মিণী এই বইগুলো পড়ে নিজেও নেক আমল অর্জন করুক এবং আমাকেও সওয়াব পাওয়ার ব্যবস্থা করে দিক।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ১। মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহু তাআলা, ২। উসামা বিন মুহাম্মাদ রাহিমাহুল্লাহু তাআলা, ৩। আব্দুল্লাহ ইউসুফ আযযাম রাহিমাহুল্লাহু তাআলা, ৪। মানাযির আহসান গিলানি রাহিমাহুল্লাহু তাআলা, ৫। ওয়ালি হাসান টুঙ্কি রাহিমাহুল্লাহু তাআলা, ৬। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা, ৭। আব্দুল আযীয আত তারিফী হাফিজাহুল্লাহু তাআলা, ৮। সালমান আল আওদাহ হাফিজাহুল্লাহু তাআলা, ৯। ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহু তাআলা, ১০। আব্দুল্লাহ বিন বশির হাফিজাহুল্লাহু সহ আরো অনেকেই।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) বই পড়তে ভালো লাগে, দ্বীনি বিষয়ে আলোচনা করতে ভালো লাগে।
নিজের সম্পর্কে কিছু লিখুন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন কারো সম্পর্কে গভীর ধারণা পেতে চাইলে তার সাথে মিশতে হয়, তাহলে ভালো ধারণা পাওয়া যায়। তবুও বায়োডাটার শর্তে কিছু বিষয় তুলে ধরছি-
১। সহজ সরল, রাগ জিদ সবই আছে, তবে আল্লাহর জন্য নিয়ন্ত্রণে রাখতে হয়। হঠাৎ নিয়ন্ত্রণ হারালে আফসোস করতে হয়।
২। মিথ্যা বলা, গীবত, প্রতারণা, লোভ, হিংসা, অহংকার সহ সকল বদআমল থেকে একমাত্র আশ্রয়দাতা রব্বুল আলামিনের নিকট আশ্রয় চাই সবসময়।
৩। বেশি বেশি যিকির করতে ভালো লাগে।
৪। ডেমোক্রেসি, ফেমিনিজম সহ সকল ভ্রান্ত আইডিওলজি ঘৃনা করি।
৫। বই পড়ার প্রতি অনেক আগ্রহ আমার, এ বিষয়ে স্ত্রীকেও অনেক সাপোর্টিভ হতে হবে।
৬। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘুরার ইচ্ছা আছে তবে তা পরিপূর্ণ পর্দায়(হাত মোজা পা মোজা সহ)।
৭। পুরুষ মানুষের শখ আসলে আপেক্ষিক। অনেকে বই পড়াকে শখ মনে করে। আসলে বই পড়া আমার শখ না, এটা আসলে আমার কাছে গুরুত্বপূর্ণ প্রয়োজন। আমার নফসের খোরাক।
৮। আমি মানুষের মানসিক অবস্থা বুঝে কথা বলার চেষ্টা করি। আর স্ত্রীকে তো এ বিষয়ে আরো গুরুত্ব দেওয়া উচিত। কারণ যে স্বামী তার স্ত্রীর নিকট উত্তম সে-ই সর্বোত্তম।
৯। আড্ডাবাজির স্বভাব ছোট থেকেই নেই, বন্ধু খুবই কম আমার, বন্ধু নির্বাচনে খুবই সতর্কতা অবলম্বন করি, দ্বীনি বন্ধুদের সাথে দেখা হলে ইসলামি বিষয়েই আলোচনা করি। তবে এখন সবাই নিজ নিজ জীবন নিয়ে একেকজন একেক জায়গায় ব্যস্ত। তাই সরকারি ছুটির সময় দেখা হয় মাঝে মাঝে।, বন্ধুদের অনেকেই বিবাহিত, কখনো তাদের বিবাহিত জীবনের ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞাসা করিনা এবং তাদেরকেও প্রকাশ করতে বারণ করি। নিজেকে যথেষ্ট স্বচ্ছতার মধ্যে রাখার চেষ্টা করি।
১০। আর শখ হলো প্রতিদিন স্ত্রীর হাতে রান্না করা খাবার খাবো(একই প্লেটে খাওয়ার ইচ্ছা খুব), সময় হলে খোশগল্প করবো, স্ত্রীর মনের কথা মনোযোগ দিয়ে শুনবো।
১১। আর ফুটবল খেলা কিছুটা পছন্দ করি, ছোট থেকেই খেলতাম, এখন অনেকটা ভুলে গেছি, তবে কোথাও খেলতে দেখলে মন চায় মাঠে নেমে খেলতে যাই। তবে বিশ্বকাপের খেলা দেখা হারাম সেটা যে খেলাই হোক। আমি এসব দলের জার্সিও পরিধান করিনা, কোনো খেলোয়াড় বা এক্টর কখনোই আমার আইডল না।
১২। ফোন চালানো পছন্দ করিনা, স্টাডি পারপাস হলে চালাতে হয়। হুয়াটসঅ্যাপ এবং ফেসবুক একাউন্ট আছে(জাস্ট ফর ইসলামিক পোস্ট), বছর দেড়েক হলো কোনো ইসলামি পোস্ট করা হয়না। জাস্ট দ্বীনি ছেলে বন্ধুরাই আছে সোশ্যাল মিডিয়াতে। তাদের সাথেই দ্বীনি বিষয়ে বাহাস হতো। আমার ফিলোসফি সম্পর্কে ভালো করে জানতে চাইলে আমার ফেসবুক একাউন্টের পোস্টগুলো পড়া যেতে পারে। সেখানে যা লিখেছি নিজের মন থেকেই লেখার চেষ্টা করেছি।
১৩। ফেভরিট কালার- নেভি ব্লু, অলিভ গ্রিন, মেরুন, ব্ল্যাক
১৪। প্রিয় খাবার- রান্না ভালো হলে স্ত্রীর সব খাবারই প্রিয় হবে ইনশাআল্লাহ। এজন্য স্ত্রীর রান্না শিখে নেওয়াটা জরুরী। প্রথমদিকে মানিয়ে নিতে পারবো তবে ধীরে ধীরে রান্নার দিকে ভালো করে মনোনিবেশ করতে হবে।
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? যে আমাকে মেনে চলবে, দ্বীনের চলার পথে কোনো ত্রুটি হলে তা খুব ভালো করে বুঝিয়ে দিবে, সে-ই হবে আমার কুররাতু আইয়ুন। ইব্রাহিম আলাইহিস সালাম দুআই চেয়েছিলেন- রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আ'ইয়ুনিও ওয়াজআ'লনা লিল মুত্তাকিনা ইমামা। আমিও তাই চাই।
অবসর সময় কিভাবে কাটান? (Required) আপাতত চাকুরির পড়াশোনা করছি, টিউশন করছি। অবসর সময়েও ঘুমাই রাতেও ঘুমাই, আর বই পড়ি।
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) ৫ ওয়াক্তই জামায়াতে পড়ার চেষ্টা করি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) বাড়িতে গেলে পুরুষ মানুষের যেসব কাজ করলে ঘরের কাজ সহজ হয় সেসবই করি। আপাতত খুব কম যাওয়া হয়।
আপনি কি ধুমপান করেন? (Required) কখনোই না, আল্লাহ নিরাপদে রেখেছেন। আমি মূলত চা, পান, সুপারি এগুলোও খেতে অভ্যস্ত না। আসলে চায়ের দোকানে হঠাতে বন্ধুদের চাপাচাপিতে গেলে মনে হতো আমি কোনো জেলখানায় আটকে গেছি, আর চায়ের স্বাদও ভালো লাগে না। আর কোনো বাজে স্বভাব নেই আশা করি।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, চাকুরি হলেই সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন। তবে আম্মুর অনুমতি নিয়ে নেককার সঙ্গীর খোঁজ করছি।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আদম আলাইহিস সালামের একাকীত্ব থেকে প্রশান্তিস্বরূপ যেভাবে নেককার স্ত্রী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে প্রশান্তিরূপে দেওয়া হয়েছে, একইভাবে নেককার সন্তানদের (আলাইহুমাস সালাম) ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে নেককার স্ত্রী দ্বারাই, কঠিন বিপদে অন্তরের ভঙ্গুরতা থেকে প্রশান্তিরূপে নেককার স্ত্রী পেয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাম, একইভাবে পেয়েছিলেন মুসা আলাইহিস সালাম। আর আমাদের প্রিয় রাসূল রাহমাতুল্লিল আলামিন(সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম), যাঁর সকল নেককার স্ত্রী আমাদের আম্মাজান (রাদিয়াল্লাহু আনহুন) যারা ছিলেন উঁনাদের স্বামীর প্রতি একান্ত অনুগত এবং সকল সুখ-দুঃখের একান্ত সঙ্গী।

নবীদের জীবনে যদি নেককার স্ত্রীদের ভূমিকা এতো বেশি থাকে। তাহলে এই ফিতনার যুগে আমার মতো সাধারণ মানুষের জন্য নেককার স্ত্রীর গুরুত্ব কতটা বেশি, তা আসলে লিখে বা ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না।

আল্লাহর কাছে চাই স্ত্রীর সাথে যেনো সবসময়ই এই দুআ পড়তে পারি- রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খসিরিন।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? কোনোভাবেই না।
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? আমার পরিবারের কেউই আশা করেনা। আমার বড় ভাইয়ের ক্ষেত্রেও পাত্রীপক্ষ থেকে কোনো কানাকড়ি নেওয়া হয়নি।
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? ১। সর্বোচ্চ ভালোবাসা, এবং সম্মান দিবো, যদি সে তা পাওয়ার যোগ্য হয়। ২। ভরণ পোষণ, ৩। সকল সুখ-দুঃখের একান্ত সঙ্গী হিসেবে থাকা, ৪। আল্লাহর রাস্তায় চলতে সবসময় অনুপ্রেরণা দেওয়া, ৫। পর্দায় রাখার ব্যবস্থা করা। ৬। আমার স্ত্রী এবং পরিবারের কারোর মধ্যে কোনোরকম ভুল বোঝাবুঝি হলে এর জন্য প্রথমেই হুট করে সরাসারি কাউকে দায়ী না করে দূরদর্শিতার অবলম্বন করবো, যেটা আমার নিজস্ব গুণ। ইনশাআল্লাহ এ নিয়ে কোনো সমস্যা হবে না।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? স্ত্রীর সাথে আলাদা
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) আপাতত টিউশন করাই, এবং সরকারি চাকুরির জন্য পড়াশোনা করে যাচ্ছি।
বিশেষ কিছু যদি জানাতে চান এই লেখাটুকু মাস্ট রিড-
আমার পরিবার দ্বীনি পরিবেশের সাথে এটাচড ছিল না, সে হিসেবে আমিও দ্বীনি পরিবেশে বড় হতে পারিনি। তবে আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহর কাছে চাই, আল্লাহ যেনো আমার পরিবারের সবাইকে পরিপূর্ণ হিদায়াত দান করেন। পরিবার বর্তমানে আমাকে দ্বীন পালনে যথেষ্ট সাপোর্ট করে।

আমি এই বায়োডাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা বলতে চাই তা হলো- আমার পরিবার আমাকে দ্বীন পালনে সাপোর্ট করে, কিন্তু তারা সম্পূর্ণ দ্বীন পালন করতে অভ্যস্ত না। তাই আমার পরিবারের সাথে কথা বলতে গেলে হয়তো কোনো দ্বীনি পরিবারের কথার সাথে পুরোপুরি নাও মিলতে পারে। তবে আমাকে পুরোদস্তুর ফান্ডামেন্টাল মতামতের উপরেই পাবেন ইনশাআল্লাহ। আসলে আমার পরিবার কিছু কিছু বিষয়ে বাহ্যিক অবস্থাটা বুঝে, একদম অন্তর্নিহিত অবস্থাটা বুঝেনা, যদি বুঝতে পারতো তাহলে হয়তো ভালোভাবে ইসলামই পালন করতো, যা আমি মনে করি। তাই তারা তাদের ফিলোসফি থেকে কথা বলবে এটাই স্বাভাবিক। তাই আশা করি আমার মতামতকে গুরুত্ব দিলে সেটা আমি আমার পরিবারকে বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি চাকুরি পাওয়ার আগেই পাত্রী দেখছি এর একটি বড় কারণ হলো, আমার পরিবার চাকুরি হলেই বিয়ে দিয়ে দিবে, এবং এতে পাত্রী শুধু নামে দ্বীনদার হলেও তারা বিষয়টা বুঝতে পারবে না। এটাই তাদের কাছে স্বাভাবিক। তাই আগে থেকেই কোনো দ্বীনি পরিবার যদি আমার সাথে আলোচনা করার পর আমার পরিবারের সাথে আলোচনায় বসতে চায় তাহলে বিষয়টা বেশ ফলপ্রসূ হবে। আরেকটি কথা, আমার বায়োডাটা আমি স্বজ্ঞানে লিখেছি তাই এই বায়োডাটাতে সম্পূর্ণ লেখার ধরণ এবং দর্শন আমার নিজের এবং এর দায়ও আমার উপরই।

[ওজন এবং উচ্চতার ক্ষেত্রে কিছু কথা বলা আবশ্যক, আমি উচ্চতা কয়েক জয়গায় মেপেছি, ৫ ফিট ৫ ইন্ঞ্চি এর আশেপাশেই ছিল। এবং ওজন আমার খাওয়া দাওয়ার উপর উঠানামা করে। তবে ৫০ এর আশেপাশেই থাকে। তবে ৫৩-৫৭ এর বেশি নিতে চাই না। তাই খাবার অতিরিক্ত খাই না।]
[বিয়ে নিয়ে বর্তমান সমাজব্যবস্থা মনে করে, একবারই বিয়ে হবে তাই বিয়ের আগে যতখুশি গানবাজনা এবং অশ্লীলতা করা যায়। কিন্তু এসব আমার একদমই পছন্দ না, বিয়েতে যেনো কোনো হারাম বা অশ্লীল আয়োজন না থাকে, সেজন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার দিক থেকে। আমি চাই, পরিবারের সম্মতিতে সাদাসিধাভাবে অবিবাহিত জীবন থেকে বিবাহিত জীবনের দিকে যেতে।]
[যোগাযোগের ক্ষেত্রে পাত্রীপক্ষ ইচ্ছা করলে আমার জিমেইল বা আমার হুয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তারপর আমার অভিভাবকের সাথে কথা বলে নিলে ভালো হয়।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ১৮-২১
গাত্রবর্ণ ফর্সা
নূন্যতম উচ্চতা ৫ ফিট ১ ইন্ঞ্চি - ৫ ফিট ৪ ইন্ঞ্চি
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা 10 or SSC
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) নিকাব, হাত পা মোজা সহ।
পেশা (Required) তলিবুল ইলম অথবা এসএসসি বা এইচএসসি এরপর আপাতত অফ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) শালীন, রুচিবোধসম্পন্ন, সম্মানিত
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন ১। দ্বীনদারিতার সাথে নম্রতা, কোমলময়ী এবং অবশ্যই অবশ্যই স্বামীর কাছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিবোধসম্পন্ন হতে হবে।
২। স্বামীকে টেক কেয়ার করতে হবে, আমিও আমার অর্ধাঙ্গীনিকে সর্বোচ্চ টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। যদিও যতটা বলা সহজ, বাস্তবে দ্বায়িত্ব পালন করাটাই চ্যালেঞ্জ। এজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
৩। স্ত্রীকে হতে হবে খুবই কোমল স্বভাবের। স্বামীর সাথে এমন কোন কথা বলা যাবে না যাতে স্বামী কষ্ট পায়, যদি ভুলে এমন কথা বলাও হয়ে যায় তবে সেজন্য অনুতপ্ত হতে হবে, এবং ভবিষ্যতে যেন এমন না হয় সেজন্য দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। স্বামীকে সবসময় সাপোর্ট দিতে হবে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো অনুপ্রেরণা দিয়ে দ্বীনের পথে অনুপ্রাণিত করার মতো আদর্শ নারী হতে হবে।
৪। আমি কখনো ব্যাভিচারে লিপ্ত হয়নি, তাই যাকে বিয়ে করবো তার সামান্য পরিমাণ কোনো অতীত সম্পর্ক থাকা যাবে না, এ বিষয়ে ১০০% সতর্ক থাকতে হবে।
৫। ফেমিনিজম, ডেমোক্রেসি সহ সকল ভ্রান্ত মতবাদের সামান্য ছিটেফোটা অন্তরে পোষণ করা যাবে না।
৬। স্বামীকে অভিভাবক হিসেবে মানতে হবে, স্বামীর আদেশ, উপদেশ আল্লাহর ইবাদত মনে করতে হবে। তবে স্বামী যদি দ্বীনের ফরজ বিষয়ের বিপরীতে যায় তবে ১০০% স্বামীর কথা মানা যাবে না।
৭। বেশি বেশি যিকির করার অভ্যাস থাকলে খুব খুশি হবো।
৮। ভাল রান্না জানতে হবে, যদি রান্না না জানা থাকে তবে শিখে নিতে হবে।
৯। স্বামীর দ্বীনদারিতার প্রতি খেয়াল রাখতে হবে, স্বামী বাহিরে থাকলে স্বামীকে ফোন করে বা ঘরে থাকলে সবসময় স্বামীর দ্বীনদারিতা যেনো ঠিক থাকে সে বিষয়ে নজরদারি করতে হবে। এটা এজন্য যে, আমি চাই, কেউ আমাকে সবসময় বলুক 'ইত্তাকুল্লাহ(আল্লাহকে ভয় করুন)'। এবং আমিও চেষ্টা করবো।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) ময়মনসিংহ বা ঢাকা বিভাগের হতে হবে। তবে কিছুটা আশেপাশের হলেও চলবে।
আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? না, আগ্রহী নই
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 10 ভিউস