female
বায়োডাটা নাম্বার
AH-121517
পাত্রী
জন্ম তারিখ(আসল) 1996-11-20
জাতীয়তা বাংলাদেশী
11 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 1996-11-20
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ১৯৯৬
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'২''
ওজন ৫০ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা ছাত্র/ছাত্রী
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ রংপুর বিভাগ
বর্তমান জেলা রংপুর
বর্তমান থানা/উপজেলা গঙ্গাচড়া
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ রংপুর বিভাগ
স্থায়ী জেলা রংপুর
স্থায়ী থানা/উপজেলা গঙ্গাচড়া
ঠিকানা
স্থায়ী ঠিকানা হারাগাছ (গজঘন্টা রোড)।
বর্তমান ঠিকানা হারাগাছ (গজঘন্টা রোড)।
কোথায় বড় হয়েছেন? (Required) গ্রামে নিজ বাড়িতে, (রংপুর)
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১২
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A-
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৫
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা বি.এসসি(B.Sc)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রংপুর সরকারি কলেজ
পাসের সন ২০১৮
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এম.এসসি/M.Sc (কারমাইকেল কলেজ, রংপুর)
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য নয়।
পারিবারিক তথ্য
পিতার পেশা ব্যবসা।
মাতার পেশা গৃহিণী।
বোন কয়জন? ৩জন
ভাই কয়জন? ২জন
বোনদের সম্পর্কে তথ্য ১ম বোন: আলিম পাস, বিবাহিত, গৃহিণী।
২য় বোন: এম.এ পাস, বিবাহিত, গৃহিণী।
৩য় বোন: এম.এ পাস, বিবাহিত, গৃহিণী।
বোনদের স্বামী চাকরিজীবী (বেসরকারি)।
(পাত্রী: ভাই, বোন সবার ছোট)।
ভাইদের সম্পর্কে তথ্য ১ম ভাই: বিএ পাস, বিবাহিত (ব্যবসায়ী)।
২য় ভাই: এম.এ পাস, নতুন বিবাহিত।
বর্তমানে বাবার ব্যবসার সাথে যুক্ত আছেন।
চাচা মামাদের পেশা চাচা ৪জন।
১ম জন: চাকরি করতেন, বর্তমানে নিজের প্রচুর জমি আছে তা চাষাবাদ করেন। এছাড়াও পশু পালন, প্রচুর বাঁশ বাগান, ফলগাছ আছে, মাছ চাষের পুকুর আছে, অনেক অটোরিকশা ভাড়া দেয়া আছে ইত্যাদি যা থেকে অর্থ আসে।
২য় জন: মৃত।
৩য় জন: নিজ জমিতে কৃষি কাজ করেন।
৪জন : চাকরি করতেন, বর্তমানে নিজের অনেক জমি আছে তা দেখা শুনা ও চাষাবাদ করেন।
মামা ১জন: মৃত।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পারিবারিক অর্থনৈতিক অবস্থা: মধ্যবিত্ত ও সামাজিক ভাবে সম্মানিত। "অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। গ্রামে আমাদের নিজস্ব বাড়িতে বসবাস করছি। বাবার ব্যবসায় (ধান, চাল, পাট, ভূট্টা ইত্যাদি গুদামজাত /স্টোরেজ ব্যবসা) + বাজারে বড় কাপড়ের দোকান ছিল যা বর্তমানে বিক্রি করা হয়েছে। এছাড়াও বাড়ির পাশে ব্যবসার বড় গুদামঘর আছে, বড় পুকুর আছে মাছ চাষ করা হয়, সুপারি বাগান, বাঁশ বাগান, কাঠ গাছের বাগান আছে + তার পাশের জমি গুলোতে বড় ভাই প্রতি বছর আলু লাগান, (আলহামদুলিল্লাহ)। আর বাড়ি থেকে নিকটবর্তী বাজারে আরও জমি আছে যেখানে আমাদের ইট, বালু, সিঁড়ি ইত্যাদি বিক্রি করা হয়। (এখানেও আব্বুর ব্যবসার বড় গুদামঘর আছে) + এখানে বিভিন্ন ধরনের দোকান, অটোগ্যারেজ ভাড়া দেয়া হয়েছে, (আলহামদুলিল্লাহ)। এছাড়াও বাড়ি থেকে দূরবর্তী এলাকায় কৃষি জমি আছে (সর্বাধিক পরিমাণ জমি মূলত এখানেই) যা প্রতিবছর ইজারা/লিজ দেয়া হয়।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) পারিবারিক দ্বীনি পরিবেশ, আলহামদুলিল্লাহ ভালো। ছোট বেলা থেকেই আমার আব্বুকে দেখতাম শত কাজের ব্যস্ততায়ও ওয়াক্ত মতো জামায়াতের সাথে নামাজ আদায় করতে, নিয়মিত অর্থসহ কুরআন পড়তে, হাদীস পড়তে, (শুনেছি তিনি অনেক অল্প বয়স থেকেই নামাজ পড়েন) রমজানে রোজা রাখতে, নিয়মিত যাকাত আদায় করতে, কুরবানী করতে, আত্মীয়-স্বজন, প্রতিবেশীর হক আদায় করতে দেখেছি। তিনি কুরআন, হাদীস পড়ে সেই অনুযায়ী চলার চেষ্টা করতেন এবং নিজ পরিবারকে সব সময় আদেশ ও তাগিদ দিতেন নামাজ ও কুরআন পড়ার জন্য।(ইসলামিক সমাবেশ/বিশ্ব ইজতেমাতেও যাওয়ার চেষ্টা করতেন)। তাই অনেক অল্প বয়সেই আমি ও আমার বোনেরা নামাজ, রোজা, কুরআন পড়তে শিখি।(যদিও তখন অল্প বয়স ও তেমন জ্ঞান না থাকায় নামাজে নিয়মিত ছিলাম না)। আলহামদুলিল্লাহ, পরিবারের সদস্যরা নামাজ, রমজানে রোজা, কুরআন পড়েন ও যথাযথো পর্দা মেনে চলেন। আম্মু, বোনসহ আর সদস্যরা নিয়মিত নামাজ পড়েন, কুরআন পড়েন, ঘরে বাইরে পর্দা করেন ও নন-মাহরাম মেনে চলার চেষ্টা করেন। ' এ ব্যাপারে আমি সতর্ক, আমি সর্বোচ্চ চেষ্টা করি পুরোপুরিভাবে মাহরাম নন-মাহরাম মেইনটেইনের (সর্বোচ্চ চেষ্টা করি নিজেকে আড়ালে রাখার) এ ক্ষেত্রে আমার অসুবিধা হয় না, বাড়িতে সম্পুর্ন পর্দার পরিবেশ আছে (আলহামদুলিল্লাহ)।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বী, আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোট বেলা থেকেই নামাজের প্রতি আগ্রহ ছিল, কখনও পড়তাম আবার ছাড়তাম। তখন নামাজ সম্পর্কে বুঝ ছিলনা। তবে সম্ভবত ২০১৬ সালের দিক থেকে নিয়মিত পড়া শুরু হয়।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বী, আলহামদুলিল্লাহ। নন-মাহরাম মেইনটেইনের সর্বোচ্চ চেষ্টা করি। বাসায় নন-মাহরাম আসলে তাদের সামনে যাইনা/না যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। যদি অতি বিশেষ প্রয়োজন হয় তবে যথাযথো পর্দার সহিত মাহরামের উপস্থিতিতে যাই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, আলহামদুলিল্লাহ।
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? বোরকা, হিজাব, নিকাব, হাত-পা মোজা সহ পর্দা করা হয়, আলহামদুলিল্লাহ।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) নেই।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না। (আমি এসব থেকে দূরে থাকি, আলহামদুলিল্লাহ)।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) না।(সুস্থ স্বাভাবিক, আলহামদুলিল্লাহ)।
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না। (আমি নিজেও ইলম শূন্য। প্রতিনিয়ত একটু করে জানছি ও শিখছি। তবে যতটুকু জানি, যখনেই যেভাবে সুযোগ হয় বা পাই, যেমন: গ্রামের/আত্মীয়-স্বজন/ চেনা জানা/পরিচিত - চাচি, দাদি, ভাবী বা কোনো বোন সম্পর্কের ইত্যাদি যারা নামাজ বা দ্বীনের প্রতি উদাসীন ইত্যাদি তাদের কাছে, নবীজী(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর বানী পৌঁছে দেয়ার ও দ্বীনের বিষয়ে বুঝানোর চেষ্টা করি।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) মাজার মূলত কবর। যাকে কেন্দ্র করে শিরকী কার্যকলাপ করা হয়।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) আর রাহীকুল মাকতুম, শামায়েলে তিরমিযি, ছালাতুর রাসূল (ছাঃ), রাহে বেলায়েত, সালাফী ও সালাফীয়াত পরিচিতি, আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আক্বীদা, এটা সালাফগনের মানহাজ নয়, মানহাজুস সালাফ, তাইসীরুল কুরআন ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ১.শায়েখ ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর(রহি.), ২.শায়েখ ড. আবু বকর জাকারিয়া(হাফি.), ৩.শায়েখ আসাদুল্লাহ আল-গালিব (হাফি.), ৪.শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইত্যাদি।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) নেই।
নিজের সম্পর্কে কিছু লিখুন একজন মুসলিমা হিসেবে প্রতিনিয়ত জানছি, শিখছি, দ্বীন প্রাকটিস করছি। পরিবার, সমাজ ও এখানের মসজিদ সহীহ আক্বীদার উপরে আছে তাই জন্ম সূত্রেই সহীহ আক্বীদা পেয়েছি, আলহামদুলিল্লাহ।সালাফদের নীতি অনুযায়ী চলার সর্বোচ্চ চেষ্টা করি, সবক্ষেত্রে কুরআন ও সুন্নাহকে প্রাধান্য দেই। আলহামদুলিল্লাহ, ৫ ওয়াক্ত নামাজ পড়ি (ওয়াক্তে)।
প্রতিদিন (সকাল -সন্ধ্যায়) কুরআন তেলাওয়াত করি, নিয়মিত ইসলামিক বই পড়ি, রমজানে রোজা রাখি, সাপ্তাহিক/মাসিক নফল রোজা নিয়মিত রাখার চেষ্টা করি, নফল নামাজও নিয়মিত পড়া হয়। আলহামদুলিল্লাহ, ফরজ/নফল সবরকম ইবাদাতেই নিয়মিত পালনের চেষ্টা করি(আল্লাহুম্মাগফিরলী, এ ইবাদাতের মূল উদ্দেশ্য কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন)। আল্লাহ্ ও রাসূলের (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আনুগত্য করার চেষ্টা করি। মা-বাবার আদেশ-নিষেধ মেনে চলা ও তাদের সেবা করার সর্বদা চেষ্টা করি। সর্বদা সত্য বলার চেষ্টা করি। আমার দ্বারা যেন আমানতের খিয়ানত না হয় সেদিকে খেয়াল রাখি। আমি অল্পেই সন্তুষ্ট থাকি। ভোগের থেকে ত্যাগেই ভালো লাগে। ঠকানো, প্রতারণা, অন্যায় থেকে দূরে থাকি। ইবাদত বা দানের ক্ষেত্রে প্রকাশ্যতা অপছন্দনীয়। বেশি কোলাহল/আড্ডাও পছন্দ নয়। গীবতের আশংকা থেকে দূরে থাকি। বেশিরভাগ সময় ঘরেই/বাড়িতেই কাটে এতে গীবত থেকেও বাঁচা যায়। নিজের কাছে নিজের সমালোচনা/আত্মসমালোচনা করি, আমার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে/খুঁজে পেলে তা সংশোধনের চেষ্টা করি।

শখ-ইচ্ছা: শখ বলতে, আমার কিছু ভালো লাগা যেমন-ফুল, ফল গাছ লাগাতে ও যত্ন করতে ভালো লাগে, পশু পাখিদের প্রতি অনেক মায়া লাগে। বিড়াল, পাখিদের খাবার দিতে ভালো লাগে (এদের আমি নিয়মিত খেতেও দেই)।

গরীব/অসহায়দের নিজ হাতে সাহায্য/দান/খাওয়াতে বা কিছু দিতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে, মনে শান্তি পাই।

ইসলামিক বই পড়তে ও সংগ্রহ করতে অনেক ভালো লাগে। ব্যক্তিগত ইসলামিক বইয়ের লাইব্রেরী করার খুব ইচ্ছে আছে।
জীবনসঙ্গীর হালাল উপার্জনের অর্থে তার সাথে হজ্ব/উমরাহ (মক্বা ও মদীনায়) যাওয়ার ইচ্ছে আছে, ইনশাআল্লাহ।

আত্নীয়-স্বজন বা প্রতিবেশী সকলের সাথে সম্পর্ক বজায় রাখতে পছন্দ করি।
তবে যেখানে খুব বেশি নন-মাহরামের উপস্থিতি বা বিয়ে/কোনো অনুষ্ঠানে নাচ, গান-বাজনা, হৈচৈ, আড্ডা, গায়ে হলুদ ইত্যাদিতে নন-মাহরাম বা পর্দা রক্ষা করা কঠিন হবে বলে মনে হয়, সেই জায়গাগুলোতে না যাওয়ার/এড়িয়ে চলার চেষ্টা করি।
(এ ক্ষেত্রে বাড়ি/ঘরে থাকায় নিরাপদ মনে করি)।

আমি খুব সাধারণ ও সহজ সরল আর ছোট বেলা থেকে লাজুকতা একটু বেশি।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? সালাফি[আহলে হাদিস]
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? বান্দার প্রতি আল্লাহর যে চাওয়া বা হক, বান্দার প্রতি আল্লাহর যে আদেশ -নিষেধ এবং নবীজী(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর জীবন পরিচালনা বা আদর্শিত জীবন সম্পর্কে আরও গভীর ভাবে জানা ও দ্বীনের উপর অটল থেকে জীবন কাটানোর ইচ্ছে। সেভাবেই একটি পরিবার, সমাজ ও পৃথিবী গড়ে উঠুক ইচ্ছে। পরিশেষে আল্লাহর সন্তুষ্টির সাথে জান্নাতের ইচ্ছে।
অবসর সময় কিভাবে কাটান? (Required) জীবন থেকে একটি সেকেন্ড/মিনিট বা মূহুর্ত চলে যাওয়া মানে বয়স বাড়ছে না বরং মৃত্যুর জন্য বয়স কমছে। এ জীবন তো আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা পরিক্ষার জন্যই সৃষ্টি করেছেন। তাই এই সংক্ষিপ্ত জীবনে "অবসর শব্দটি বোধহয় ব্যাপক। বান্দার প্রতিটি কাজ, প্রতিটি কর্মেই ইবাদতে পরিনত হতে পারে, মুখে দোয়া / যিকির চলমান রাখার মধ্য দিয়ে। সময়ের মূল্য কতটা গভীর তা বুঝা যায় মৃত্যু বা পরকালীন জীবনের কথা ভাবলে। জীবন থেকে হারিয়ে যাওয়া দিনগুলো / সময়গুলো যেন ইবাদত বিহীন না হয়। নিয়মিত ইসলামিক বই পড়ি, সহীহ আক্বীদার শায়েখদের ওয়াজ/আলোচনা শুনি, সকাল-সন্ধ্যায় কুরআন তেলাওয়াত করি ও প্রতিদিনের প্রয়োজনীয় কাজের সাথে বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে সময়গুলো কাটানোর চেষ্টা করি।(আলহামদুলিল্লাহ)
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) বাড়িতে রান্নাবান্না ছাড়া যদিও তেমন কাজ নেই। আমি পরিবারের সবার ছোট হওয়ায় রান্না তেমন করা হয়নি, আম্মু, বোন ও এখন ভাবীই করেন, আমি হয়তো টুকটাক সাহায্য করি, ভাবীর ছোট বাচ্চা আছেন তাকে কখনও খাবার খাওয়াই।তবে অন্য দিকের ব্যাপারে খেয়াল রাখি/দ্বায়িত্ব পালনের চেষ্টা করি যথাথোভাবে। যেমন: প্রতিদিন ঘর গোছানো, ঝাড়ু দেয়া, কাপড় কাচা, (যেহেতু মা-বাবা জীবিত ও সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। বিশেষ করে তাদের যত্ন ও খেয়াল রাখার চেষ্টা করি সর্বদা। তাদের নিয়ে সময় মতো খাবার খাওয়া, সপ্তাহে নখ কেটে দেয়া, তেল লাগিয়ে দেয়া, অসুস্থ হলে- সময় মতো ঔষুধ দেয়া, প্রয়োজনে মাথায় পানি দেয়া, অযু, গোসলের পানি তুলে দেয়া ইত্যাদি।তাদের জন্য এতো টুকু করতে পারায় মনের ভিতরে অনেক শান্তি খুঁজে পাই ও আল্লাহর কাছে শুকরিয়া এ তৌফিক দানের, আলহামদুলিল্লাহ।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) ইসলামে নারী ও পুরুষের অধিকার আল্লাহ্ সুবহানাহু ওয়াতায়ালা যেভাবে নির্ধারণ করেছেন, আমিও বিষয়টিকে ঠিক সেভাবেই দেখি। ইসলামে নারীকে অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহ্ তো ভরণপোষণের দায়িত্ব তাদের উপরে চাপান নাই।এ
দ্বায়িত্ব, বিয়ের আগে যেমন বাবা/ভাইয়ের তেমনি বিয়ের পর স্বামী/সন্তানের।(অভিভাবক না থাকলে সেটা ভিন্ন)। সকল প্রকার ফেতনা থেকে বাঁচতে ঘরেই তাদের নিরাপদ স্থান, সেখানে তারা পরিবারের সকলের খেয়াল রাখবেন, ঘর সামলাবেন, সন্তান লালন-পালন করবেন।তবে উভয়ের অধিকার ও দ্বায়িত্ব আলাদা হলেও একে অন্যের পরিপূরক।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী, আলহামদুলিল্লাহ।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে কোনো "দৌড়" নয় যেখানে সবার আগে পৌঁছানোই সফলতা। বরং এটি এমন একটি পবিত্র বন্ধন যা আল্লাহর ইচ্ছায় সঠিক সময়ে গড়ে ওঠে।

বিয়ে হলো আল্লাহর দেয়া বিধান। নবীর সুন্নত, ফিতনা থেকে বাঁচার ও সঠিক জীবনসঙ্গী নির্বাচনের মাধ্যম। বিয়ে একটি ইবাদত, অর্ধেক দ্বীন পূরণেরও মাধ্যম। বিয়ে একটি হালাল পবিত্র বন্ধন, যে বন্ধনে নিজেকে পবিত্র রাখতে, দ্বীনকে আরো মজবুত করতে, আল্লাহকে আরও কাছে পেতে, জান্নাতের পথ সহজ করতে, ফিতনা থেকে বাঁচতে একে অপরকে সহযোগিতা করতে সহায়ক হবে।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না।(চাকরি করার ইচ্ছে নেই)।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) না।(শুধু দ্বীনি ইলম অর্জন করতে ইচ্ছুক)।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) না। (চাকরির সাথে যুক্ত নই)।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? কুরআনে আল্লাহ যেভাবে করতে বলেছেন ও রাসূলের (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহ অনুযায়ী।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) নেই।
বিশেষ কিছু যদি জানাতে চান আমার ইচ্ছে, নবীজী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সুন্নাত অনুযায়ী বিয়ে করার, (যেখানে পাত্রীর ছবি নয় বরং পরিবারের মাহরাম সাথে নিয়ে সরাসরি পাত্রী দেখতে আসা, মসজিদে বিয়ে পড়ানো, যে বিয়েতে হারাম গান/বাজনা/হলুদের আয়োজন থাকবে না, যৌতুক থাকবে না, সামর্থ্যের মধ্যে মোহরানা আদায় হবে এমন।

এসব অযৌক্তিক কোনো চাওয়া নয় বরং এসব ইসলামেরই সীমা আর একজন সত্যিকারের দ্বীনের পথে চলা ও গায়রতবান মানুষ নিশ্চয় তা বুঝবেন এবং এটায় আশা রাখি।


পরিশেষে,

অনেক সময় কল্যাণ অকল্যাণের তফাৎ মানুষ বুঝতে পারেন না।
কুফু মিললে বা বায়োডাটা পছন্দ হলে, ইস্তেখারার মাধ্যমে প্রস্তাবটি নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে বলব...
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) পাত্রীর সমবয়সী বা তার থেকে বেশি ২৯/৩০/৩১/৩২+..
গাত্রবর্ণ শ্যামলা/উজ্জ্বল শ্যামলা বা যে কোনো
নূন্যতম উচ্চতা ৫'৪"/৫'৫"/৫'৬/৫'৭"+..
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা বিএ/অনার্স/মাস্টার্স অথবা কুরআনের হাফেজ/মাওলানা/মুফতি/মুহাদ্দিস..
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) দাড়ি: অবশ্যই নবীজী(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সুন্নাত অনুযায়ী। পেশা: সম্পূর্ণ হালাল ইনকাম আশা করছি, যদিও তা অল্প হয়।(ব্যাংক বা অন্যান্য সুদ বা ঘুষের সাথে জড়িত আছে, এমনটায় ইচ্ছুক নই)।
পেশা (Required) যে কোনো সম্মানিত ও হালাল পেশা।
অর্থনৈতিক অবস্থা সচ্ছল/মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) সচ্ছল ও একটি দ্বীনি পরিবেশ আশা করছি। যেখানে পরিপূর্ণ পর্দা ও দ্বীন পালন সহজ হবে। সেই সাথে দ্বীন ও পর্দা রক্ষায় পরিবারের সকলের সহযোগিতাও কামনা করছি, ইনশাআল্লাহ।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন একজন সঠিক/উত্তম জীবনসঙ্গী যেমন জান্নাতে যাওয়ার কারণ হতে পারে তেমনি একজন ভুল জীবনসঙ্গীও হতে পারে জাহান্নামে যাওয়ার কারণ।
তাই চাই আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা যেন এমন একজন জীবনসঙ্গী দান করেন, যিনি হবেন আমার জীবনে 'আল্লাহর পক্ষ থেকে আসা উত্তম উপহার।
যিনি হবেন আমার জান্নাতে যাওয়ার কারণ। শুধু দাড়ি, টুপি বা লেবাসে নয়, লোক দেখানো ইবাদতে নয় বরং যে অন্তরে থাকবে খাঁটি ঈমান। যে অন্তর শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই ইবাদত করে। যিনি সর্বদা সৎ পথে চলেন, সত্য কথা বলেন। যার অন্তরে আল্লাহর প্রতি সর্বদা প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় আছে, মৃত্যু ও পরকালের ভয় আছে। যিনি ৫ ওয়াক্ত নামাজ সর্বদা জামায়াতের সাথে আদায়ের চেষ্টা করেন। সুন্নতী দাড়ি আছে, টাকনুর উপরে কাপড় পরিধান করেন, যিনি সর্বদা (রাসূলের সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নতের অনুসারী। সম্পুর্ন সুন্নতী ভাবে বিবাহ করার মানুষিকতা আছে যার, যিনি সম্পুর্ণ হালাল পথে জীবন যাপন করেন ও হালাল উপার্জন করেন, যদিও তা অল্প হয়। আর সম্পুর্ন হালাল উপার্জনের অর্থে জীবনসঙ্গীকে নিয়ে আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছে রাখেন। জীবনসঙ্গীর পরিবারেও দ্বীনের বুঝ থাকলে আরো ভালো হয়, এতে একে অন্যকে সহজে বুঝতে পারে যা দ্বীনের পথে চলাকে আরও সহজ করে, ইনশাআল্লাহ।

একজন গায়রত ওয়ালা চরিত্রবান, ব্যক্তিত্ব বান, যিনি নিজেকে সর্বপ্রকার হারাম থেকে বিরত রাখেন, যিনি সর্বদা নজরের হেফাজত করে চলেন, যিনি সর্বদা মাহরাম নন-মাহরাম মেনে চলেন। যিনি উপার্জনে হালাল পন্থা অবলম্বন করেন। যিনি তার আহলিয়াকে পর্দার ব্যাপারে যথাযথো সাপোর্ট করার মানুষিকতা রাখেন। পর্দার ব্যাপারে যেন এতোটুকুও ছার না দেন বরং তাকে মুক্তোর মত লুকিয়ে রাখার মানুষিকতা রাখেন। দ্বায়িত্ববোধ, সম্মানবোধ আছে যার, যিনি হবেন গভীর রাতে ইবাদাতের সঙ্গী। ইসলামিক বই পড়ার প্রতি আগ্রহ আছে এমন। অবশ্যই হালাল উপার্জন করতে হবে, আল্লাহর পক্ষ থেকে যতই পরিক্ষা আসুক তবুও যেন হারাম পথে পা না বাড়ান (না খেয়ে থাকলেও যেন নিজের ঈমানকে বিক্রি না করেন)।
লোভ, অহংকার, ঈর্ষা এসব থেকে দূরে থাকি, তাই জীবনসঙ্গীর ক্ষেত্রেও এমনটা আশা রাখি।
ঝণ করার স্বভাব আছে এমনটাও পছন্দ নয় (ঝণ করে ভালো খাওয়া/ পড়া/নিজের সখ মিটানো/নিজের চাহিদা পূরণ করতে হবে এমন স্বভাবও পছন্দ নয়)। বরং নিজের সামর্থ্যের মধ্যেই নিজের শখকে সীমাবদ্ধ রাখাই উত্তম।
বর্তমানে সমাজে/পৃথিবীতে ভাইরাল/সেলিব্রিটি হওয়া এখন নেশা বা রোগে পরিণত হয়েছে, এমনটাও পছন্দ নয়।
বরং একজন সাধারণ মানুষ হয়েও 'আড়ালে থেকে আল্লাহ ও রাসূলের (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পথে জীবন বাহিত করা যায়, যে জনপ্রিয়তার উদ্দেশ্য হবে কেবল আসমানে আল্লাহর কাছে।
(খ্যাতি অর্জনের নেশা মানুষের মর্যাদাকে নষ্ট করে। আর একজন প্রকৃত ঈমানদার সর্বদা বিনয়ী ও গোপনীয়তাই পছন্দ করেন।
এমন জীবনসঙ্গী চাই যিনি হবেন দুনিয়া বিমুখী বরং জীবনের সকল কাজ হবে পরকাল কেন্দ্রীক।
একজন ব্যক্তিত্ববান জীবনসঙ্গী জীবনে আসুক, যিনি নিজ ফ্যামিলির/আহলিয়ার ব্যক্তিগত বিষয় নিজ ফ্যামিলি/ঘরে সীমাবদ্ধ রাখতে জানেন।
একজন সহীহ আক্বীদার প্রকৃত সালাফী হওয়ার চেষ্টা করতে হবে, আক্বীদা মানহাজে, আখলাক, ইলম ও ইবাদতে এবং সালাফদের মানহাজকে সর্বদা আকড়ে ধরতে হবে।


"একজন প্রকৃত দ্বীনদার জীবনসঙ্গী যেন, সন্ধ্যের আকাশে জ্বলা শত তাঁরার ভীরে, আড়ালে থাকা এক নক্ষত্র! যে নিজের অস্তিত্বকে নিজে থেকে জাহির করে না..

এমনি এক নক্ষত্রের দেখা পেতে, এ দীর্ঘ অপেক্ষা, ধৈর্য্য, সবর, ত্যাগ, পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে রাখা " যদি আল্লাহর সন্তুষ্টি ও একজন সঠিক/প্রকৃত জীবনসঙ্গীর জন্য হয়, তবে বিশ্বাস করি, আল্লাহ্ আমাকে নিরাশ করবেন না। 'আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই, তিনি আমার চাওয়াকে অবশ্যই কবুল করবেন (আল্লাহুম্মা আমিন)।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) রংপুর হলে পরিবারের সকলেই আগ্রহী।(তবে রংপুরের কাছাকাছি হলে আলোচনা সাপেক্ষে)।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 11 ভিউস