| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 2001-03-04 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| কোন তথ্য দেওয়া হয়নি |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ২০০১ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'০'' |
| ওজন | ৪৫ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | রাজশাহী বিভাগ |
| বর্তমান জেলা | রাজশাহী |
| বর্তমান থানা/উপজেলা | বোয়ালিয়া |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | রংপুর বিভাগ |
| স্থায়ী জেলা | নীলফামারী |
| স্থায়ী থানা/উপজেলা | জলঢাকা |
| স্থায়ী ঠিকানা | গ্রাম: পাঠান পাড়া, উপজেলা জলঢাকা, জেলা: নীলফামারী |
|---|---|
| বর্তমান ঠিকানা | রাজশাহী |
| কোথায় বড় হয়েছেন? (Required) | আমার গ্রামেই বড় হয়েছি |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৭ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৯ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | Bachelor of social science in Anthropology |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | Rajshahi University |
| পাসের সন | ২০২৪ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | MSC |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | অন্যান্য শিক্ষাগত যোগ্যতা নিতান্তই কম।দ্বীনি ইলমেও খুব বেশি অগ্রগামী হতে পারি নি। উপকারি জ্ঞান অর্জনে রবের নিকট তাওফিক চাই।এবং কাজে ও কর্মে যেন তা বাস্তবায়ন করতে পারি সে দু আ করি মহান রবের দরবারে। দ্বীনী ইলম অর্জনে অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্লাটফর্মে স্টাডি করছি। আলহামদুলিল্লাহ অফলাইনে অনেক জায়গায় কুরআন শিক্ষা কোর্স করা হয়েছে।এখন অনলাইন মাধ্যমে কুরআন শিক্ষা কোর্স করছি।এছাড়া দ্বীনের অন্যান্য বিষয়গুলো শিখতে ও জানতে বিভিন্ন গ্রুপে আলোচনায় যুক্ত আছি। অন্যান্য ছোটখাট কোর্স এখনো চলমান রয়েছে।বিবাহ সম্পর্কিত পড়াশোনা করা হয়েছে। এছাড়া সিরাহ ও সালাত পরিশুদ্ধি সম্পর্কে পড়াশোনা করেছি। বর্তমান চলমান কোর্স: ১. ব্যাসিক টু এ্যাডভান্স করআন লার্নিং, শেষ হয়েছে: ২.ফিকহুন নিকাহ কোর্স।৷ দ্বীনের অনেক বিষয় নিয়ে পড়াশোনা এখনো বাকি আছে। চলমান কোর্সগুলো কমপিলিট হলে আক্বিদাহ, দাওয়াহ, কুরআন ভাষাশিক্ষা কোর্স করবো ইনশাল্লাহ। দ্বীনি ইলম অর্জনে একসাথে জীবনের বাকিটা পথ যেন চলতে পারি এমন সহযোগী জীবনসঙ্গীকে বন্ধু হিসেবে সারাজীবন পাশে চাই। মহান রব্বুল আ'লামিন আমাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। |
| পিতার পেশা | কৃষক( সোনালি যুগের সম্মানিত পেশা)। বাবা আমাদের জমি চাষাবাদ করেম।ধান, আলু, ভুট্টা এই সব ফসল ফলান।কৃষি হলো আমাদের পরিবারের আয়ের প্রধান উৎস। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী ( ঘরের রানী) |
| বোন কয়জন? | ২জন |
| ভাই কয়জন? | ২জন |
| বোনদের সম্পর্কে তথ্য | ১. বড় বোন জেনারেল মাধ্যমে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন।তিনি আমাদের ভাইবোনের মধ্যে বড়।আপু বিবাহিত।আপু পেশায় গৃহিনী। বড় দুলাভাই: প্রাইভেট কোমপানিতে আছেন। ২. বড় বোনের পরে মেজো বোন।মেজো আপু বিবাহিত।আপু পেশায় হাইস্কুল শিক্ষক। মেজো দুলাভাই: সরকারি চাকুরি করেন। |
| ভাইদের সম্পর্কে তথ্য | ১.বড় ভাই জেনারেল মাধ্যমে মাস্টার্স পাশ এবং মাদ্রাসা মাধ্যমে কামিল পাশ করেছেন । তিনি বিবাহিত।চাকুরির জন্য পড়াশোনা করছেন।পাশাপাশি একটা কোচিং সেন্টারে পার্ট টাইম সময় দেন। ২. ছোট ভাই অনার্স ২য় বর্ষে পড়াশোনা করে।অবিবাহিত |
| চাচা মামাদের পেশা | চাচা মামাদের পেশা আমার ৪ জন চাচা ১. বড় চাচা মৃত। ২. ২য় চাচাও মৃত ৩. তৃতীয় চাচা ব্যাবসা করেন। ৪. ৪র্থ চাচা মাদ্রাসার শিক্ষক আমার মামা ৬ জন ১. বড় মামা মৃত ২. দ্বিতীয় মামাও মৃত ৩. তৃতীয় মামা জমিজায়গা দেখাশোনা করেন। ৪. চতুর্থ মামা জমিজায়গা দেখাশোনা করেন পাশাপাশি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ৫. পঞ্চম মামা ব্যাবসায়ি ৬. ষষ্ঠ মামা ব্যাবসায়ি আলহামদুলিল্লাহ আমার ৪ জন মামা আল্লাহর ঘর তাওয়াফ করেছেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত ও সামাজিকভাবে সম্মানিত। জমি জায়গা সম্পর্কে বিস্তারিত বলার আগেই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ জমিজায়গার পরিমান হয়তো সামান্য কমবেশি হতে পারে। জমি, পুকুর, বাশঝাড়, ডোবা, বসতবাড়ি সব মিলিয়ে আনুমানিক ৬ বিঘা হবে ( ১ বিঘা= ৩৩ শতাংশ)। এসব জমির মধ্যে কিছু জমি এগ্রিমেন্ট হিসেবে রাখা আছে। এগ্রিমেন্ট ব্যতীত বাকি যে জমিতে ফসল ফলানো হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তা'য়ালা এটার মধ্যেই বারাকাহ রেখেছেন। বসত বাড়ি: বসতবাড়ির সম্পূর্ণ এরিয়া ৩০ শতাংশ। মাছ চাষ করার জন্য ৯ শতাংশের নিজস্ব একটা পুকুর আছে। দাদুর পুকুর, বাশঘাস আছে।সেসব এখনো ভাগাভাগি হয় নি। ভাগাভাগি হলে সামান্য কিছু বাড়বে। আমার বাবার ব্যাবসা বা অন্যান্য আয়ের উৎস নেই।কৃষি হলো আয়ের প্রধান উৎস |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ! মা আব্বা আমার কাছে আল্লাহর দেওয়া পরম নিয়ামত। আমার মা আব্বা একেবারেই সহজ সরল ও ধর্মপ্রাণ মানুষ।ছোটবেলা থেকেই আমাদের সালাতের ব্যাপারে কড়াকড়ি দায়িত্ব পালন করেছেন মা, আব্বা দুজনেই।ছোট্টোবেলায় আব্বার থেকে আমার প্রথম কুরআন শেখার হাতেখড়ি। জীবন ও কর্মে আব্বা সবসময় সুন্নাহ পালনের চেষ্টা করেন। তিনি ফজর, মাগরিব ও এশা সবসময় জামাআতে সালাত আদায় করেন।বাকি দু ওয়াক্ত কাজের জন্য জামাআতে পড়া হয় না।বাড়িতেই পড়েন।তিনি সাদা পান্জাবি পড়েন দাড়ি রেখেছেন।দ্বীনের ব্যাপারগুলোকে গুরুত্ব দেন। আব্বার মত মা ও খুবই প্রাকটিসিং। বাইরে গেলে পর্দা করেন হিজাব নিকাবসহ। তবে বাড়িতে কাজ করার সময় হিজাব পড়েন না। অন্যান্য ভাই বোনেরা সালাত আদায় করেন। তবে কিছু কিছু ঘাটতি আছে দুএকজনের মধ্যে। দোআ করি আল্লাহ তাআলা পূর্নাঙ্গ দ্বীন পালনে কবুল করবেন সবাইকে একদিন ইনশাল্লাহ । রমাদানে রোজা রাখে সবাই।মেয়েরা বাইরে গেলে হিজাব নিকাব পরিধান করে। তবে ব্যক্তিগতভাবে শুধু আমিই মাহরাম নন মাহরামের বিষয়গুলো মেনে চলার চেষ্টা করি। বাড়ির অন্যান্যরা কঠোরভাবে মাহরাম ননমাহরাম মেইনটেইন করে না।আমি তাদেরকে এ বিষয়ে জানিয়েছি।তারা বিষয়টিকে গুরুত দিয়েছে।আমি নিজেই অতি ক্ষুদ্র জ্ঞানের মানুষ।হুট করেই পরিবর্তন এসেছে, শিখতেছি, জানতেছি, পরিবারের মানুষকে দাওয়াত দিচ্ছি ।তাদের চেষ্টা আছে।ইনশাআল্লাহ একদিন সবাই পূর্নাঙ্গভাবে মাহরাম ননমাহরাম মেনে চলতে পারবে। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | আলহামদুলিল্লাহ, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | আলহামদুলিল্লাহ প্রতিদিন পাঁচওয়াক্ত সালাত আদায় করি। ছোটবেলা থেকেই সালাতের প্রতি কড়াকড়ি ছিলো আব্বা আম্মা। তখন থেকেই সালাত পড়তাম।তবে রেগুলারিটি ছিলো না।কাযা হতো । ২০২৪ সালের ডিসেম্বর থেকে পাচ ওয়াক্ত সালাত আদায় করছি।কিন্তু দূরের পথে যাত্রায় গাড়িতে থাকলে কাজা হয়।বিশেষত রাজশাহী থেকে বাড়ি যাওয়া বা আসার সময় ৭/৮ ঘন্টার জার্নিতে কাযা হয়। তাছাড়া আলহামদুলিল্লাহ আমার সালাত কাযা হয় না । |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | কঠোরভাবে মাহরাম ননমাহরাম মেনে চলা হয় না। কিন্তু আমি প্রাণপনে চেষ্টা চালিয়ে যাচ্ছি পূর্নাঙ্গভাবে মাহরাম নন মাহরাম মেনে চলার। কেউ বাড়িতে আসলে আড়াল থাকার চেষ্টা করি। সবসময় বাড়ির মধ্যেই থাকি।বাহিরে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হই না। আল্লাহ তা আলা আমাকে এমন দ্বীনদার ও গায়রতওয়ালা জীবনসঙ্গী দান করুন যিনি এ ব্যাপারে আমাকে পূর্নাঙ্গ সহযোগীতা করবেন । |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | আলহামদুলিল্লাহ পারি।এখনো অনলাইনে কুরআন শিক্ষা কোর্স করছি |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | কালো বোরখা, হিজাব নিকাব, জুতা, হাতমোজা |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | বাংলাদেশের রাজনীতি একদম ভালো লাগে না। তবে ইসলামি মতাদর্শভিত্তিক দল, মত এগুলোকে সাপোর্ট করি |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | একসময় দেখতাম। তবে দ্বীনের পথে আাসার পর থেকে আলহামদুলিল্লাহ এখন সম্পূর্নভাবে পরিত্যাগ করেছি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | নেই।তবে ডাস্ট এলার্জি আছে।একটু ধুলোবালি বা ঠান্ডা লাগলেই সর্দি হয় |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | আলহামদুলিল্লাহ স্বল্প পরিসরে দ্বীনের দাওয়াতে যুক্ত আছি। আমার হলের বেশকিছু দ্বীনদার সহপাঠি ও ছোট বোনের উদ্যোগে একটা দাওয়াহ টিম গঠন করা হয়েছে। আমরা দ্বীনি আলোচনা করি।বিভিন্ন বিষয়ে ডিসকাস করি।আমরা প্রতিমাসে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা জমিয়ে সেটা দিয়ে ইসলামিক বই কিনি।এবং সেই বইগুলো আমার হলের ছোট বোন বা সহপাঠীদেরকে পড়তে দেই।দ্বীনি ইলম নিজে অন্যকে অর্জনে সহযোগীতা করি |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজারকে বিশ্বাস করি না।এটা শিরক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | ১.মুমিনদের ক্যারিয়ার নিয়ে ভাবনা, জান্নাতের মনোমুগ্ধকর বর্ননা ওপারেতে সর্বসুখ, হিজাব আমার পরিচয়, নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন, ম্যারেজ ইন ইসলাম, বিয়ের এপিঠ ওপিঠ, ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, হে আমার মেয়ে, গাইরত, ইত্যাদি |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | নোমান আলী খান, ড. জাকির নায়েক, ড. মিজানুর রহমান আজহারী |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | অন্যান্য শিক্ষাগত যোগ্যতা নিতান্তই কম।দ্বীনি ইলমেও খুব বেশি অগ্রগামী হতে পারি নি। উপকারি জ্ঞান অর্জনে রবের নিকট তাওফিক চাই।এবং কাজে ও কর্মে যেন তা বাস্তবায়ন করতে পারি সে দু আ করি মহান রবের দরবারে। দ্বীনী ইলম অর্জনে অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্লাটফর্মে স্টাডি করছি। আলহামদুলিল্লাহ অফলাইনে অনেক জায়গায় কুরআন শিক্ষা কোর্স করা হয়েছে।এখন অনলাইন মাধ্যমে কুরআন শিক্ষা কোর্স করছি।এছাড়া দ্বীনের অন্যান্য বিষয়গুলো শিখতে ও জানতে বিভিন্ন গ্রুপে আলোচনায় যুক্ত আছি। অন্যান্য ছোটখাট কোর্স এখনো চলমান রয়েছে।বিবাহ সম্পর্কিত পড়াশোনা করা হয়েছে। এছাড়া সিরাহ ও সালাত পরিশুদ্ধি সম্পর্কে পড়াশোনা করেছি। বর্তমান চলমান কোর্স: ১. ব্যাসিক টু এ্যাডভান্স করআন লার্নিং শেষ হয়েছে: ২.ফিকহুন নিকাহ। দ্বীনের অনেক বিষয় নিয়ে পড়াশোনা এখনো বাকি আছে। চলমান কোর্সগুলো কমপিলিট হলে আক্বিদাহ, দাওয়াহ, কুরআন ভাষাশিক্ষা কোর্স করবো ইনশাল্লাহ। দ্বীনি ইলম অর্জনে একসাথে জীবনের বাকিটা পথ যেন চলতে পারি এমন সহযোগী জীবনসঙ্গীকে বন্ধু হিসেবে সারাজীবন পাশে চাই। মহান রব্বুল আ'লামিন আমাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | বিসমিল্লাহির রহমানির রহীম। সমস্ত প্রশংসা মহান রবের যিনি বিশ্বজগতের অধিপতি। আসসালামু য়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরাকাতুহ। শুরুতেই নিজের সম্পর্কে কিছু বলার পূর্বে অতিরঞ্জিত কথা থেকে মহান রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার আশেপাশের অনেক দ্বীনি বোনের ইলম অনেক বেশি। সে তুলনায় আমার ইলম অতি নগন্য। আমি প্রতিনিয়ত শিখছি বই পড়ে, দ্বীনি বোনদের থেকে, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে এবং আলকুরআন থেকে।কতটা পরিপূর্ণভাবে বাস্তবে প্রয়োগ হচ্ছে জানি না।আল্লাহ তাআলা আমার চেষ্টাকে সফল করুক এ দুআ করি।আমিন আমার বৈশিষ্ট্য: আমি একজন খুব সাধারন মধ্যবিত্ত বাবার কন্যা। যৌথ পরিবারে আমার বেড়ে ওঠা।তাই খুব জাঁকজমকপূর্ণ বা উচ্চবিলাসী জীবন যাপনে অভ্যস্ত নই। সাধারনভাবে থাকতেই কমফোর্ট ফিল করি।গোছানো ও পরিপাটিপাটি রাখতে ভালো লাগে। বাইরের খাবার সম্পূর্নরুপে এ্যাভোয়েড করি।নতুন নতুন রেসিপি তৈরি করতে ভালো লাগে। সোশ্যাল মিডিয়া থেকে যথেষ্ট পরিমানে দূরে থাকি। স্বভাবের বিষয়ে বললে আমি কম কথা বলি তবে স্পষ্টভাষী। ব্যাকসাইডে কারো নামে গীবত করা একদম অপছন্দ করি। দ্বীনি আদর্শ ও, মূল্যবোধ সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। বাড়িতে মা ও আব্বার সাথে দ্বীনি আলোচনা করা হয়।তাদেরকে হাদিস কিংবা কুরআনের তাফসির পড়ে শোনাই। মা আব্বা আমার জন্য আল্লাহর দেওয়া পরম নিয়ামত কেননা তারা ভালো কাজে সবসময় আমাকে এ্যাপ্রেশিয়েট করে। এবং কোনো ভুল ত্রুটি হলে একটা নির্দিষ্ট দিনে মিটিং করে কুরআন ও সুন্নাহর আলোকে বোঝানোর চেষ্টা করে। চেষ্টা করি পরিবার পরিজন, ও আমার আশেপাশের মানুষজনের প্রতি হক্ব আদায়ের প্রতি সচেতন থাকার যা আব্বার থেকে পেয়েছি। ট্রেন্ডকে ফলো করে স্রোতে গা ভাসিয়ে দেওয়ার বিপরীতে আমি সমাজে একটি আদর্শ দ্বীনি পরিবার গঠনে দৃষ্টান্ত রেখে যেতে চাই ইনশাআল্লাহ। শখ: আমার খুব ছোটবেলা থেকেই ছবি আঁকার অভ্যেস । তাই সময় পেলে পেইন্টিং করতে পছন্দ করি। ছবি আকার পাশাপাশি গাছ লাগাতে এবং গাছের যত্ন নিতে ভালো লাগে। বিশেষত ইনডোর প্লান্ট। আলহামদুলিল্লাহ, আমার রুমের বারান্দায় ছোট্ট পরিসরে প্রায় অনেক রকমের ইনডোর প্লান্ট রয়েছে। এগুলো আমার একটুকরো প্রশান্তির জায়গা। সময়গুলোকে উপকারী কাজে ব্যয় করার ইচ্ছে থেকে এ ধরনের কাজ করা। একাডেমিক পড়াশোনার বাইরে প্রায়সময়ই ইসলামিক বই পড়া হয়। আলহামদুলিল্লাহ যে, দ্বীনি কিছু শিখতে চাওয়ার প্রচেষ্টা থেকে বেশকিছু ইসলামিক বই পড়েছি।এখনো পড়ছি। আমার অল্প কিছু বইয়ের কালেকশন আছে।এই বইগুলোকে ঘিরে একটি বিশেষ ইচ্ছে আছে আমার।সেটা হলো ঘরের এক কোণে একটা ছোট্ট লাইব্রেরী থাকবে।যেখানে আমার বইগুলোর সাথে আরও কিছু ইসলামিক বই এ্যাড করে একটা ছোট্ট লাইব্রেরি হবে। সেখানে শিশুতোষ থেকে শুরু করে সব ধরনের ইসলামিক বই থাকবে। উপকারি জ্ঞান নিজে অর্জন এবং অন্যকেও সে সুযোগ তৈরি করার মধ্য দিয়ে আমি রবের সন্তুষ্টি লাভ করতে চাই।তবে এর জন্য আমার যিনি জীবনসঙ্গী হবেন তার সহযোগীতা প্রয়োজন। মহান রব্বুল আলামিন আমাকে এমন জীবনসঙ্গী দান করুন যিনি আমাকে এই ইচ্ছেগুলো পূরনে সহযোগীতা করবেন। স্বপ্ন: ইনশাল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করার স্বপ্ন আছে। আল্লাহ এই ছোট্ট বান্দীর এই ইচ্ছেটা হয়তো ইনশাআল্লাহ একদিন পূরন করবেন সে প্রতীক্ষায় আছি। প্রতিদিনি দিনের যেকোনো এক সময় কুরআন তিলওয়াত করার চেষ্টা করি। অর্থ ও তাফসিরসহ পড়ার চেষ্টা করি।তবে মাঝে মাঝে স্কিপও হয়ে যায়।সবসময় ধরে রাখতে পারি না।আমি প্রতিনিয়ত শিখছি। কতটা পারছি তা জানা নেই আমার নিজেকে বিচার করাটা কঠিন।তবে আমার পূর্নাঙ্গ কুরআনকে গভীরভাবে বোঝার ও জানার প্রবল আগ্রহ আছে। অপছন্দ: মিথ্যে বলা অপছন্দ করি।চেষ্টা করি আমার জবান দিয়েও যেন মিথ্যে কথা বের না হয়।গীবত করা একদম অপছন্দনীয়। অনেক বেশি জাহির করা পছন্দ করি না।সামর্থ্যের মধ্যে প্রয়োজনীয় ব্যয়ে কার্পন্যতা একেবারে অপন্দনীয়।হারাম কাজে লিপ্ত থাকা ঘৃণা করি। গায়েপড়া স্বভাব ভালো লাগে না। পছন্দ: তাক্বওয়াবান, দ্বীনদারিতা, গায়রতওয়ালা, দৃঢ় মনোবল, মহানুভবতা, ধৈর্যশীল, প্রশস্ত মনমানসিকতাসম্পন্ন এসব গুন ভালো লাগে। |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | একজন দ্বীনি জীবনসঙ্গীর সহধর্মিনী হতে চাই।যার হৃদয়টা হবে প্রশস্ত, কুরআনও সুন্নাহর আলোকে যিনি জীবন পরিচালনা করেন, যার অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকবে না, মুসলিম উম্মাহর জন্য যার মন কাদে, যিনি নিজে দ্বীনি ইলম অর্জন করেন এবং অন্যকে উৎসাহিত করেন। যিনি আমার তাহাজ্জুতের সঙ্গি হবেন।এমন সন্তানের জননী হতে হতে চাই, যারা মুসলিম উম্মাহর জন্য কিছু করতে পারবে। আমার ইচ্ছে হলো ভবিষ্যত যে সন্তান আসবে তাদের ইনশাআল্লাহ হাফেজ করা।সেই সাথে পিউর সাইন্স থেকে পড়াশোনা করিয়ে ডাক্তারি পড়ানো এবং ইন্টারন্যাশনাল মানের ইসলামিক স্কলার্স হিসেবে গড়ে তোলা, যে বিশ্বব্যপি দাওয়াহর কাজে নিয়োজিত থাকবে। আর মেয়ে হলে হাফেজা করানো।তাকে আমি বিশ্ববিদ্যালয়ের এই সহশিক্ষা দিতে চাই না। একটা দ্বীনি ঘরোয়া ও গোছানো সংসার তৈরিতে আল্লাহ আমাকে কবুল করুন।আমিন |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময়ে ইসলামিক বই পড়ি, গাছ লাগাই ও গাছের যত্ন নিতে ভালোবাসি এবং পেইন্টিং করি।চেষ্টা করি সময়গুলো উপকারী কাজে ব্যয় করার। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | মায়ের কাজে সহযোগীতা করি এবং ঘর গুছিয়ে রাখি। মাঝ মাঝে হাদিস পড়ে শোনাই।বাসায় আমি মা আব্বা দ্বীনি ডিসকাস করি। ছোট ভাইকে সঠিক পরামর্শ ও দিকনির্দিকনির্দেশনা দেই। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | নারীদেরকে ইসলামে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে।ইসলামে নারীরা হল ঘরের রানী। নারী ও পুরুষের সমান অধিকার এই টার্মটি মূলত সমসাময়িক ফেমিনিস্ট চিন্তাধারা থেকে এসেছে। যেখানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলে নারীকে দ্বীনের পথ থেকে সরিয়ে দিচ্ছে। শুধু তাই নয় বিশ্বের দরবারে নারীকে সহজলভ্য ' পন্য' হিসেবে ব্যবহার করছে। আমি এই দর্শনে বিশ্বাসী নই। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জি রাজি |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে হলো হযরত মুহাম্মদ ( সা) এর সুন্নাহ এবং চরিত্রকে হেফাজত করার সর্বোত্তম উপায়। বিয়ের মধ্য দিয়ে আমি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ ( সা) এর সুন্নাহ পালন করতে চাই এবং রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। এই ফিতনার যুগে নিজের চরিত্রকে হেফাজত করতে বিয়ে হলো রবের পক্ষ থেকে উত্তম ফয়সালা। মহান রব আমাকে এমন একজন উত্তম ও নেক চরিত্রের জীবনসঙ্গী দান করুন যার সাথে আমি আমার সারাজীবনের সুখ, দুঃখ ভাগাভাগি করবো। এমন বিশ্বস্ত এক জোড়া হাত চাই যিনি, জীবনে কখনো আমাকে ছেড়ে যাবে না। সারাজীবন ছায়ার মতো আমার পাশে থাকবেন, কখনো আমাকে একা ছাড়বে না। আমার ইচ্ছে আছে আমার বিয়েটা পবিত্র জুম্মাবারে খেজুর ছিটিয়ে হযরত মুহাম্মাদ ( সা) এর সুন্নাহ মোতাবেক হবে এবং বিয়ের ওয়ালিমা হবে আপনার ( বরের) বাড়িতে। অনেকের আপত্তি থাকলেও আমার যিনি জীবনসঙ্গী হবেন তিনি নিশ্চয়ই সহযোগী ও দায়িত্বশীল হবেন। বুঝবেন এ বিষয়গুলো ইনশাআল্লাহ। আমরা উভয়েই উভয়ের পরিবারের মানুষকে ভালোবাসবো, শ্রদ্ধা করবো এবং দায়িত্ব ও কর্তব্যের পালনে শ্রদ্ধাশীল হবো। জীবনে কখনো খারাপ সময় আসলে বিচলিত না হয়ে ধৈর্যধারন করবো ইনশাল্লাহ। বিয়ের মাধ্যমেই আমি দুনিয়ার বুকে এক টুকরো জান্নাতি পরিবার রেখে যেতে চাই। দোজাহানের সাথীকে পেতে চাই।আমি হবো আপনার জান্নাত আর আপনি হবেন আমার জান্নাত।আল্লাহ তা য়ালা একদিন আমার নেক ইচ্ছা ও নিয়তগুলো পূরন করবেন ইনশাআল্লাহ। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | ইনশাআল্লাহ, আমার ব্যক্তিগতভাবে চাকুরী করার কোনো ইচ্ছে নেই। তবে পরিবারের আর্থিক দিক বিবেচনায় আব্বাকে সহযোগীতা করার মনোভাব থেকে পর্দা মেনে, উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে হালাল কিছু একটা করতে চাই। যেটাতে আমি পূর্নাঙ্গ পর্দা মেইনটেইন করতে পারবো।। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | পড়াশোনা প্রায় শেষের দিকে। তারপরেও আল্লাহ যদি আমার পড়াশোনা চলাকালীন কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে কবুল করেন, তাহলে বাকি পড়াশোনা চালিয়ে যেতে চাই |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | ইসলামে একজন স্ত্রীর স্বামীর প্রতি যা যা দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা পালনে আমি একদম অবিচল। তিনি তো আমার চক্ষুুশীতলকারী হবেন তাই তার ভালো মন্দ সবটা খেয়াল রাখা আমার দায়িত্ব। একজন আদর্শ মা, আদর্শ স্ত্রী হওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।যত খারাপ সময়ই আসুক না কেন, যিনি জীবনসঙ্গী হবেন তার ভালোমন্দ সবটাতে পাশে থেকে তাকে মানসিকভাবে সাহস যোগাবো ইনশাল্লাহ।দ্বীনি আলোচনা একসাথে ডিসকাস কতে চাই।দ্বীন পালনে সহযোগী হতে চাই।তার ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছা অনিচ্ছা এবং তার মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দিবো ইনশাআল্লাহ। আশা করবো যিনি আমার জীবনসঙ্গী হবেন তিনিও আমাকে একইভাবে বুঝবেন ইনশাআল্লাহ |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | আমি পেশায় একজন শিক্ষার্থী। ২০২৫ সালের শেষের দিক স্নাতক পাশ করেছি।বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আসলে দ্বীনি ইলম ব্যতীত শুধু দুনিয়াবি শিক্ষা দ্বারা মহান রবের নৈকট্য পাওয়া যায় না। দুনিয়াবী শিক্ষার পেছনে ছুটতে গিয়ে কত অর্থ ও সময় অপচয় হয়েছে।অথচ দ্বীনি ইলমে এক ফোটা কলমের কালিও ব্যবহার হয়নি এটা যখন মন থেকে অনুভব করতে পেরেছি, তখন থেকে মূলত আমার জার্নিটা শুরু। এরপর থেকে দিল থেকে সুকুন সহকারে কুরআন তিলওয়াত করা শুরু হয়েছে। অর্থ, তাফসিরসহকারে কুরআন তিলওয়াত করার চেষ্টা করছি এখনো। ছোটবেলায় কুরআন পাঠ শিখেছি। কিন্তু কতটা শুদ্ধভাবে পড়তে পাড়তাম জানতাম না। ফলত: যেখানেই কুরআন শিক্ষা ক্লাশ হয় সেখানে শিখতে চেষ্টা করেছি।এখনো একটি অনলাইন প্লাটফর্মে কুরআন শিক্ষা কোর্স করছি। এখনো চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ একজন দ্বীনি বোনের জন্য একদম অনুকূল নয়।তবে খারাপের মধ্যেও কিছু ভালো থাকে।হয়তো পরিমানটা নগণ্য।সেরকমি কিছু পূন্যবতী দ্বীনি বোন ও বান্ধবীর সহচর্য পেয়েছি।যার কারণে আমার এই পরিবর্তন। তাদের সাথে থেকে আমি দ্বীনের প্রতি সচেতন হয়েছি।ক্লাশে কম কথা বলেছি।শিক্ষকদের নজরের আড়ালে থেকেছি । দ্বীনি আলোচনা, প্রোগ্রাম ও ছোট্ট পরিসরে দাওয়াহর কাজে শামিল হয়েছি দ্বীনি সহপাঠিদের সাথে।কুরআন ও সুন্নাহর অনেক দিক শিখেছি, এখনো শিখছি। এখানকার পরিবেশের কারনে আমি সহশিক্ষাকে নিরুৎসাহিত করি।আমার যদি পরিবার সাপোর্ট করতো তাহলে মাস্টার্স না করে চলে যেতাম। কোনো উপায়ন্তর না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে মাস্টার্স করছি। তবুও নিরাশ নই, আল্লাহ সুবহানা তা'য়ালা হয়তো এটার মধ্যেই কল্যান রেখেছেন। |
|---|
| বয়স (Required) | ২৬-৩২ |
|---|---|
| গাত্রবর্ণ | শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫'৫ |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | স্নাতকোত্তর |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | সুন্নতি দাড়ি থাকতে হবে। হালাল ও হারামের বিষয়ে সচেতন থাকতে হবে।প্রয়োজনে না খেয়ে থাকবেন তবুও হারামের সাথে কোনো আপোষ করবেন না।ব্যাংকের চাকরি করেন এমন কারো প্রাধান্য থাকবে না।হালাল তরিকায় উপার্জন করতে হবে |
| পেশা (Required) | সরকারি চাকুরি / বেসরকারি চাকুরী/ নিজস্ব ব্যাবসাপ্রতিষ্ঠান/ ইঞ্জিনিয়ার |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত( সামাজিকভাবে সম্মানিত পরিবার) |
| পারিবারিক অবস্থা (Required) | মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | বিসমিল্লাহির রহমানির রহীম। পরম করুনাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি আমার জীবনসঙ্গী হিসেবে যে গুনাবলিগুলো থাকা আবশ্যক তা হল: ১.খুব বেশি সুন্দর যে হতেই হবে এমনটি নয়, মিডিয়াম হলেও চলবে। তবে আমার জন্য চক্ষুশীতলকারী হলেই যথেষ্ট।যিনি হবেন তাক্বওয়াবান, দ্বীনদার ও গায়রতওয়ালা।যিনি স্ত্রীকে দ্বীনী চর্চায় পূর্নাঙ্গ সহযোগীতা করবেন। ২. প্রয়োজনে না খেয়ে থাকবেন তবুও হালাল ও হারামের সাথে কোনো আপোষ করবেন না।নিজের উপার্জনের একটি কানাকড়িও যেন হারাম না হয় সেদিকে গুরুত্ব দেবেন। দুনিয়াবি চিন্তায় বেশি নিমগ্ন থাকেন এমন কেউ না আসুক আমার জীবনে। ৩. শুদ্ধভাবে কুরআন তিলওয়াত, কুরআন ও হাদিস নিয়ে গভীর জ্ঞান থাকতে হবে।দুজনে একসাথে দ্বীনি ইলম ডিসকাস করতে চাই।আমার তাহাজ্জুদের সঙ্গী হবেন এমন জীবনসঙ্গী চাই। যিনি ফরজ ইবাদতগুলো কঠোরভাবে পালন করেন।এবং নফল ইবাদতের প্রতিও যত্নবান থাকেন। ৪.পরিবারের পরিবেশ দ্বীনি হতে হবে।সবার সামনে বউকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন এমন কেউ না আসুক আমার জীবনে।সবার সামনে যেতে চাই না আমি। আপনার বাড়িতে আমার পর্দার বিষয়টি যাতে ঠিক থাকে সে বিষয়ে নিশ্চয়তা থাকতে হবে। যেখানেই যাই না কেন সবসময় আমার সঙ্গে থাকবেন ছায়ার মতন। ৫. নির্লোভ হতে হবে।আমি যৌতুক চাই না, তবে শশুর বাড়ি থেকে খুশি করে কিছু দিলে তা না করবো না।এই টাইপের মনোভাব যদি থাকে, তাহলে মেহেরবানি করে নক করবেন না।কারন উপহার, উপঢৌকনের নামে শশুর বাড়ি থেকে এই ধরনের দ্রব্যাদি নেওয়া যৌতুর্কের মডার্ন ভার্শন। ইসলামি শরীয়ায় এই বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ইসলামে কন্যার বাবার ওপর এ ধরনের কোনো দায় দেওয়া হয়নি।বরং দেনমোহর পরিশোধ করার বিধানকে জোরালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।তাই নক করার আগে এই বিষয়গুলো বিবেচনায় রেখে নক করবেন আশা করি। ৬.কর্মক্ষেত্রে নারী সহকর্মীদের থেকে দূরে থাকেন, সর্বদা নজরের হেফাযত করেন এরকম জীবনসঙ্গী চাই। ৭.অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার মতো বদ অভ্যেস আছে এরকম কেউ আমার জীবনে না আসুক। ৮. বিনয়ী হতে হবে। কর্কশ মেজাজের কিংবা অল্পতেই রেগে যান এমন কেউ আমার জীবনে না আসুক। প্রয়োজনে স্ত্রীকে কোমল স্বরে তার ভুল ত্রুটি ধরিয়ে দিতে হবে।মা, বোন এবং স্ত্রী সবাইকেই আপন আপন জায়গা থেকে ব্যালেন্স করে চলবেন নিশ্চয়ই। মা এবং স্ত্রী দুজনের কাউকেই কারো সামনে ছোট করবেন না।দুজনের গুরুত্বই বুঝবেন আশা করি। ৯. সমালোচনা নিতে পারার মানসিকতা থাকতে হবে। তাৎক্ষণিকভাবে কোনোকিছু না ভেবে কারো সম্পর্কে মন্তব্য করবেন না নিশ্চয়ই। সব পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার মতো মনোভাব থাকতে হবে। ১০. স্ত্রীকে যথাযোগ্য সম্মান দেওয়ার মানসিকতা থাকতে হবে।কেননা বিয়ে কোনো প্রতিযোগীতামূলক সম্পর্ক নয়, বরং ভালোবাসার চাদরে আবৃত একটি গোলাপ ফুলের মতো যেখানে বাইরে থেকে কেউ জানতে পারবে না সেখানে কাটা আছে কিনা।পরস্পরের দোষগুলো এভাবেই ঢেকে রাখবেন আশাকরি। স্ত্রীর প্রতি কেয়ারিং মনোভাব থাকতে হবে। স্ত্রীর পার্লস বুঝতে হবে অর্থাৎ স্ত্রীর ইচ্ছা, অনিচ্ছা, খারাপ লাগা, ভালো লাগার অনুভূতিগুলো বুঝতে পারতে হবে।অবশ্যই আমিও আপনার এই অনুভূতিগুলো বুঝবো এবং গুরুত্ব দিবো ইনশাআল্লাহ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ১১.কৃপনতা নয় প্রশস্ত মানসিকতাসম্পন্য হতে হবে। অল্পতেই তুষ্ট থাকতে হবে এবং সেটাতে শুকরিয়া আদায় করতে হবে। অল্প সন্তুষ্টির মধ্যেই আল্লাহ সুবহানা তা' আলা বারাকাহ দেন।তাই নিশ্চয়ই এ ব্যাপারগুলো আপনার বিবেচনায় থাকবে। ১২. ইন্ট্রোভার্ট কিংবা এক্সট্রোভার্ট, বা অল্পতেই ভেঙ্গে পড়েন এরকম কারো প্রাধান্য থাকবে না। দৃঢ় প্রত্যয়, স্পষ্টভাষী, কোমল হৃদয়, মুসলিম উম্মাহর জন্য দরদ, কষ্ট অনুভব করার মতো মন থাকতে হবে।নিজেকে জাহির করার মনোভাব আছে এমন কেউ আমার জীবনে না আসুক। ১৩. বিয়ের আগেই বিয়ে নিয়ে পর্যাপ্ত পড়াশোনা কিংবা বিয়ে সম্পর্কিত কোর্স করে নিজেকে প্রস্তুুত রাখবেন আশা করি। কোর্স করার মধ্য দিয়ে নারীর সাইকোলজি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, যা স্ত্রীর পার্লস বুঝতে সুস্পষ্ট ধারণা দেবে। ১৪. উভয়েই উভয়ের পরিবারের মানুষকে সম্মান করবো ।আমি আপনার বাবা মায়ের মেয়ের মতই হয়ে থাকতে চাই।সেভাবেই তাদেরকে ভালোবাসবো এ নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ ।একইভাবে আপনিও আমার মা বাবাকে ছেলের মতই আপন করে নেবেন এবং সম্মান করবেন এই প্রত্যাশা রাখি। ১৫.বিশ্ববিদ্যালয় নিয়ে যাদের খারাপ ধারনা আছে তারা মেহেরবানি করে নক করবেন না।কারন এখানে সবাই এক রকম নয়।বিশ্ববিদ্যালয়ের লাইফ উপভোগ থেকে দূরে রেখে পূর্নাঙ্গ পর্দা মেনে চলাটা অনেক কষ্টকর।এখানে অনেক বোনেরা এসব ফিতনা থেকে দূরে থাকে।তাই একেকজন বোনেরা একেকজন যোদ্ধা। সবাইকে খারাপ ট্যাগ যুক্ত করে দেখার প্রবনতা থাকলে মেহেরবানী করে নক না করতে বলা হল। উপরিউক্ত বিষয়গুলো ধারন করেন এমন কেউ আমার জীবনে আসুক রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করি।কেননা এই পথচলা শুধু দুনিয়া না আখিরাত পর্যন্ত চলবে।তাই এই গুনাবলিগুলো ধারন করেন এমন কেউ আমার জীবনে আসুক এ প্রত্যাশা রাখি। ( বি:দ্র: সম্পূর্ণ লেখাটা ভালোভাবে পড়ে তার পর নক করার অনুরোধ রইলো) |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | রংপুর বিভাগের যেকোনো জেলা।তবে সব দিক মিলে গেলে রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, ঢাকা এসব জেলারও প্রাধান্য থাকবে |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 3 ভিউস