| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 2000-10-04 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ২০০০ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'১'' |
| ওজন | ৪৭ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | রংপুর বিভাগ |
| বর্তমান জেলা | ঠাকুরগাঁও |
| বর্তমান থানা/উপজেলা | রানীশংকৈল |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | রংপুর বিভাগ |
| স্থায়ী জেলা | ঠাকুরগাঁও |
| স্থায়ী থানা/উপজেলা | রানীশংকৈল |
| স্থায়ী ঠিকানা | রাণীশংকৈল, ঠাকুরগাঁও |
|---|---|
| বর্তমান ঠিকানা | রাণীশংকৈল, ঠাকুরগাঁও |
| কোথায় বড় হয়েছেন? (Required) | গ্রামে |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A- |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৬ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A- |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৮ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | পীরগঞ্জ সরকারি কলেজ |
| পাসের সন | ২০২৪ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | অনলাইনে কিছু কোর্স করেছি।কিছু কোর্স এখনো চলমান, আলহামদুলিল্লাহ।এ গুলো হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বলা যায় না।তবে সুযোগ থাকলে ইলম এবং দক্ষতা অর্জনের নিয়তে ভবিষ্যতেও এমন কোর্স গুলো করতে চাই ইনশাআল্লাহ। |
| পিতার পেশা | কৃষক |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | ২জন |
| ভাই কয়জন? | ২জন |
| বোনদের সম্পর্কে তথ্য | বড় ২ বোন। ১ম)ক্লাস টেন থেকে পড়েছে (বিবাহিত) হাজবেন্ডের পেশা: স্নাতকোত্তর সম্পন্ন। নিজেদের জমিজমার দেখাশোনা করেন। ২য়) অনার্স চলাকালিন (বিবাহিত) হাজবেন্ডের পেশা:ব্যবসা |
| ভাইদের সম্পর্কে তথ্য | আলহামদুলিল্লাহ, আমাদের দুইজন ভাই রয়েছেন। বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)-এ স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি মার্কিন (US) কোম্পানিতে চাকরি করছেন এবং পাশাপাশি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ছোট ভাই অর্থনীতি বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার দুই ভাই-ই অবিবাহিত। |
| চাচা মামাদের পেশা | চাচা ১ জন সরকারি জব করতেন, এখন অবসরপ্রাপ্ত। বড় মামা কৃষক ছোট মামা নিজেদের জমির দেখাশোনা করেন। তার পাশাপাশি ব্যবসা করেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো এবং সামাজিকভাবে আমরা সম্মানিত। গ্রামে আমাদের ৩ তলা ফাউন্ডেশনের একটি বাড়ি রয়েছে, যার নিচতলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে আমরা সেখানেই বসবাস করি। গ্রামে আমাদের প্রায় ৭ একর আবাদি জমি রয়েছে। বাবা এসব জমিতে ধান, গম, ভুট্টা, সরিষা ও আলুসহ বিভিন্ন ফসল চাষ করেন। পাশাপাশি আমাদের আমবাগান ও কলাবাগান রয়েছে। পরিবারের প্রয়োজনের জন্য বাড়িতে বিভিন্ন ধরনের তাজা শাকসবজিও চাষ করা হয়, আলহামদুলিল্লাহ। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ, আমরা একটি সাধারণ মুসলিম পরিবার। আমরা খুব বেশি প্র্যাকটিসিং না হলেও দ্বীনকে সম্মান করি এবং মেনে চলার চেষ্টা করি। পরিবারের সদস্যরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং মা-বোনেরা পর্দা মেনে চলেন। আমার বাবা-মা খুবই দয়ালু ও পরোপকারী মানুষ। তাঁরা অন্যের কষ্ট সহ্য করতে পারেন না এবং সাধ্য অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্য করেন। সব মিলিয়ে, আমরা সাধারণ জীবনযাপন করা একটি পরিবার। দ্বীনের ক্ষেত্রে আমাদের আরও শেখারও নিজের উন্নত করার সুযোগ রয়েছে।আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনকে সঠিক ভাবে বোঝার, আমল করার এবং উত্তম চরিত্রে অধিকারী হওয়ার তাওফিক দান করেন।আমিন। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জি আলহামদুলিল্লাহ, পড়া হয়। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | আলহামদুলিল্লাহ, ২০১৯ সাল থেকে নিয়মিত নামাজ পড়ছি। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জি, আলহামদুলিল্লাহ।কঠোর ভাবেই মেনে চলার চেষ্টা করি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জি আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? | আলহামদুলিল্লাহ, ঘরের বাহিরে আমি ঢিলেঢালা বোরকা, যথেষ্ট বড় হিজাব, নিকাব পরি। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | খিলাফাত/ইসলামী শরীয়াহ |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | আলহামদুলিল্লাহ নাহ্।সামনে আসলে ও সর্বোচ্চ এড়িয়ে চলার চেষ্টা করি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | জানামতে জটিল বা মরণব্যাধি কোনো রোগ নেই, আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | নাহ্, তবে পরিকল্পনা রয়েছে।আপাতত দ্বীনের জ্ঞান অর্জনের চেষ্টা করছি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | আলহামদুলিল্লাহ, আমি কিংবা আমার পরিবারের কেউ না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) | আমার বিশ্বাস, দোয়া, ইবাদত, মানত ও সাহায্য প্রার্থনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছেই করতে হয়। কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্যে শরিয়তসম্মত। তবে কবরবাসীর কাছে সাহায্য চাওয়া কিংবা তাঁদের উদ্দেশ্যে ইবাদত করা থেকে বিরত থাকা উচিত। এ ক্ষেত্রে আমি কুরআন ও সহিহ সুন্নাহর নির্দেশনাকে প্রাধান্য দিই। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | আর-রাহিকুল মাখতুম, রাইটিং থেরাপি, তোহফাতুন নিছা, অবাধ্য নারীর পরিণতি, ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | শায়খ আহমাদুল্লাহ, মাওলানা আব্দুল মালেক(হাফিজাহুল্লাহ্), মিজানুর রহমান আজহারী, নোমান আলী খান |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | বিশেষ দ্বীনি তেমন কোনো যোগ্যতা নেই।দ্বীনি যোগ্যতা অর্জনের চেষ্টা করছি।দ্বীনি বিভিন্ন বিষয়ের উপর কোর্স করছি আলহামদুলিল্লাহ। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি সাধারণ ও সাদামাটা জীবনযাপন পছন্দ করি। জেনারেল ব্যাকগ্রাউন্ডে বেড়ে উঠলেও ছোটবেলা থেকেই ইসলামের প্রতি ভালোবাসা অনুভব করি। আলহামদুলিল্লাহ, কখনো কোন হারাম সম্পর্কে জড়াইনি। একজন প্র্যাকটিসিং মুসলিমাহ হিসেবে নিজেকে দ্বীনি ইলম, আমল ও উত্তম আখলাকে গড়ে তোলার চেষ্টা করছি। আমি পরিচ্ছন্নতা ও ঘর গুছিয়ে রাখতে ভালোবাসি। রান্না মোটামুটি পারি এবং বাসায় মেহমান এলে খুব আনন্দিত হই; মেহমানদারি করতেও বেশ পছন্দ করি। অপচয় অপছন্দ করি এবং সাদামাটা, শান্ত ও পরিপাটিভাবে জীবনযাপন করতে ভালোবাসি। স্বভাবগতভাবে আমি নম্র, ভদ্র, শান্ত, আন্তরিক ও কোমল মনের। কিছুটা অভিমানী এবং সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ি। মানুষের কটু কথা আমাকে কষ্ট দেয়। যাদের সঙ্গে মানসিকভাবে মিল হয়, তাঁদের সঙ্গে সহজেই মিশতে পারি। সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করি। তবে অপ্রয়োজনীয় কোলাহল এবং গায়রে মাহরামের অবাধ উপস্থিতিতে কিছুটা অস্বস্তি বোধ করি। উচ্চস্বরে কথা বলা, অতিরিক্ত রাগ, কঠোরতা ও একরোখা আচরণ আমার অপছন্দ। সামর্থ্য অনুযায়ী গোপনে দান-সদকা করা, মানুষকে সাহায্য করা এবং কাউকে খুশি করতে পারলে আমার খুব ভালো লাগে। আমি এমন একটি সংসারের স্বপ্ন দেখি, যেখানে আসবাবপত্রের আধিক্যের চেয়ে উপকারী বই, পরিচ্ছন্নতা, সুন্নাহর চর্চা, পারস্পরিক সম্মান, ভালোবাসা ও প্রশান্তির প্রাধান্য থাকবে। সুযোগ থাকলেও বিলাসী জীবনের চেয়ে বরকতময় ও সাদাসিধে জীবন আমার বেশি পছন্দ। সর্বোপরি, আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি আমার দ্বীনি পথচলার সহযোগী হবেন এবং যার সঙ্গে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে একটি সুন্দর দ্বীনি পরিবার গড়ে তুলতে পারব। আমার একান্ত চাওয়া, আমাদের সংসার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয় এবং আমরা দুজন একসঙ্গে জান্নাতের পথে এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলাকে সন্তুষ্ট করে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করা। অন্তরে বায়তুল্লাহর তাওয়াফ ও মদিনা মুনাওয়ারাহ সফরের গভীর স্বপ্ন লালন করি। কুরআনকে শুধু মুখস্থ নয়, বরং কলবে ধারণ করতে চাই এবং কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তুলতে চাই। একজন আদর্শ দ্বীনদার মা হওয়া এবং ঈমানদার, সাহসী ও দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ শহীদ মুজাহিদের স্ত্রী ও মা হওয়ার আকাঙ্ক্ষাও অন্তরে লালন করি। নিজের সংসারকে সুন্নাহ, তাকওয়া, ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে তুলতে চাই। এমন একটি পরিবার গড়ার স্বপ্ন দেখি, যেখানে বিলাসিতার চেয়ে দ্বীন, উপকারী ইলম, সুন্দর আখলাক ও বরকতময় জীবনযাপনের প্রাধান্য থাকবে এবং সবাই একসঙ্গে জান্নাতের পথে চলার চেষ্টা করবে, ইনশাআল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | ইসলামি বই পড়ে, যিকির করে, দ্বীনি লেকচার শোনা। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | নিজের কাজ গুলো নিজে করতে পছন্দ করি।ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, মাকে রান্নার কাজে সহযোগিতা করার চেষ্টা করি। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | আমি মনে করি, ইসলাম নারী ও পুরুষ উভয়কেই সম্মান, মর্যাদা ও ন্যায়সংগত অধিকার দিয়েছে। তবে উভয়ের দায়িত্ব ও ভূমিকা সব ক্ষেত্রে একরকম নয়। আমার কাছে প্রকৃত ন্যায়বিচার হলো, ইসলামের বিধান অনুযায়ী প্রত্যেকের অধিকার নিশ্চিত করা, একে অপরের প্রতি সম্মানশীল থাকা এবং কারও প্রতি জুলুম বা অবিচার না করা। সংসারে স্বামী-স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী নন; বরং পরস্পরের সহযোগী ও পরিপূরক। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | আলহামদুলিল্লাহ, রাজি |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | আমার কাছে বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়; বরং এটি দ্বীন পূর্ণতা, পবিত্রতা রক্ষা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যার সঙ্গে দুনিয়ার পথচলার পাশাপাশি আখিরাতের সফলতার জন্যও একসঙ্গে চেষ্টা করতে পারব। আমাদের সম্পর্কের ভিত্তি হবে দ্বীনদারিতা, তাকওয়া, পারস্পরিক সম্মান, ভালোবাসা, বিশ্বস্ততা ও দায়িত্ববোধ। একে অপরের জন্য প্রশান্তির কারণ হয়ে দ্বীনের পথে সহযোগী এবং জান্নাতের সহযাত্রী হতে চাই, ইনশাআল্লাহ। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | নাহ্ |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | নাহ্ |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | আমি মনে করি, স্বামীর প্রতি স্ত্রীর অন্যতম দায়িত্ব হলো তাঁর বৈধ ও শরিয়তসম্মত বিষয়ে আনুগত্য করা, তাঁর সম্মান ও আমানত রক্ষা করা এবং সংসারের শান্তি বজায় রাখতে আন্তরিকভাবে সহযোগিতা করা। স্বামীর সুখে-দুঃখে পাশে থাকা, বিশ্বস্ততা বজায় রাখা এবং সুন্দর আচরণের মাধ্যমে একটি প্রশান্তিময় পরিবার গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্বামী-স্ত্রী উভয়েরই একে অপরের অধিকার সম্পর্কে সচেতন থাকা এবং দ্বীনের পথে পরস্পরকে সহযোগিতা করা উচিত বলে মনে করি। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | আপাতত বাসায় থেকে দ্বীনি পড়াশোনা করছি।আমি "BIOM Islamic Online Madrasah"-র একজন স্টুডেন্ট।এ ছাড়াও অনলাইনেই মাঝে মাঝে প্রয়োজনীয় কিছু বিষয়ে শর্ট কোর্স করার চেষ্টা করছি। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | আমার কাছে বিয়ে একটি পবিত্র বন্ধন, যার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন ও বরকতময় জীবনের সূচনা। তাই আমি চাই, আমার বিয়ে হোক ইসলামী বিধিবিধান ও পর্দা মেনে। গান-বাজনা, ফটোগ্রাফি, গেট ধরা, নন-মাহরামদের মাধ্যমে উপহার প্রদান, যৌতুকসহ শরিয়তবিরোধী ও অনাকাঙ্ক্ষিত রীতিনীতি থেকে বিরত থাকতে চাই। উভয় পরিবার যেনো পারস্পরিক সম্মান ও আন্তরিকতার সঙ্গে সুন্নাহ সম্মতভাবে বিয়ের আয়োজন করতে সম্মত থাকেন। অনুরোধ যোগাযোগের পূর্বে বায়োডাটাটি মনোযোগ সহকারে বাস্তবতার ভিত্তিতে বিবেচনা করবেন।যদি বায়োডাটা পছন্দ হয় তাহলে প্রথমে ইস্তেখারা করে ইমেইল এ আপনার বায়োডাটা পাঠিয়ে যোগাযোগ করবেন। |
| বয়স (Required) | ২৭-৩৩ |
|---|---|
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা, ফর্সা, উজ্জ্বল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫'৫"-৫'৭" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | জেনারেল বা মাদ্রাসা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে স্নাতক বা সমমান। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি দ্বীন পালনে আন্তরিক, সুন্নাহর প্রতি ভালোবাসাপূর্ণ এবং দাড়ি রাখার বিষয়ে যত্নশীল। তাঁর মধ্যে তাকওয়া, উত্তম আখলাক ও দায়িত্বশীলতা থাকা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আয়ের ক্ষেত্রে অটল সম্পদের প্রত্যাশা নেই। তিনি যেন হালাল উপার্জন করেন, পরিবারের দায়িত্ব পালনে সচেতন হন এবং অল্পে তুষ্ট থেকে বরকতময় জীবনযাপনে আগ্রহী হন এটাই আমার চাওয়া। বিলাসিতার চেয়ে হালাল রিজিক, মানসিক প্রশান্তি ও দ্বীনদার পরিবেশকে বেশি প্রাধান্য দিই। |
| পেশা (Required) | পেশা হালাল হতে হবে এবং অবশ্যই দ্বীনদার হতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, হাফেজ, ক্বারী, বা হালাল ব্যবসায়ী যেকোনো পেশাই গ্রহণযোগ্য, যদি তিনি সৎ ও দায়িত্বশীল হন। |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | দায়িত্বশীল পুরুষ।অভিভাবকের দ্বারা পরিচালিত আন্তরিক দ্বীন পালনে সাপোর্ট হালাল-হারাম মেনে চলেন এমন বুঝদান সাধারণ সচ্ছল পরিবার।এবং সম্মানজনক পারিবারিক পরিবেশ, যেখানে প্রত্যেককেই শান্তি, মধ্যম পন্থা ও মূল্যবোধের ভিত্তিতে জীবনযাপন করেন। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | জীবনসঙ্গী সম্পর্কে প্রত্যাশা জীবনসঙ্গী হিসেবে এমন একজন দ্বীনদার, গায়রতবান, সৎ, নম্র, কোমল স্বভাব ও উত্তম চরিত্রের অধিকারী মানুষ প্রত্যাশা করি, যিনি হালাল রিজিকের ব্যাপারে সচেতন এবং নিজের চরিত্র ও দ্বীনকে হেফাজত করার ব্যাপারে যত্নশীল। যিনি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে চলেন এবং মিউজিক, মুভি, নাটক, ফ্রি-মিক্সিংসহ অনৈতিক ও ইসলামী শরিয়াহবিরোধী বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখেন। যিনি মাহরাম ও নন-মাহরামের সীমারেখা যথাযথভাবে মেনে চলেন এবং পর্দা ও ইসলামী বিধি-বিধানের প্রতি সচেতন থাকেন। তিনি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হবেন এবং সম্ভব হলে জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন। তাঁর জীবনযাপন হবে তাকওয়া, সুন্নাহ ও ইসলামী শরিয়াহর বিধি-বিধান অনুসরণ করে। তাঁর চিন্তা, চরিত্র, কথা ও কাজ সবকিছুতেই তাকওয়ার ছাপ থাকবে। একজন জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষ প্রত্যাশা করি, যিনি আমার পছন্দ-অপছন্দ, অনুভূতি ও মতামতকে মূল্যায়ন করবেন, পারস্পরিক সম্মান ও ভালোবাসার মাধ্যমে সংসার পরিচালনা করবেন। তিনি হবেন প্রেমময়, দায়িত্বশীল, বিশ্বস্ত এবং দুনিয়ার জীবনে আমার শ্রেষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত সঙ্গী। সবচেয়ে বেশি প্রত্যাশা তিনি যেন এমন একজন হন, যার সঙ্গে একে অপরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে এগিয়ে নেওয়া যায়, দুনিয়ার পাশাপাশি আখিরাতের সফলতার জন্যও একসঙ্গে পথ চলা যায়। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | রংপুর বিভাগ এবং এর আশে পাশের জেলা ঢাকা জেলা।তবে প্রত্যাশিত জীবনসঙ্গী অনুযায়ী কেউ আগ্রহী হলে অন্যান্য জেলা ও বিবেচনা করবো, ইনশাআল্লাহ। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
সর্বমোট ভিউ: 6 ভিউস