| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 1994-02-05 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ১৯৯৪ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'৮'' |
| ওজন | ৭১ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | সরকারি চাকুরীজীবি |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| বর্তমান জেলা | ঢাকা |
| বর্তমান থানা/উপজেলা | রমনা |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | খুলনা বিভাগ |
| স্থায়ী জেলা | মাগুরা |
| স্থায়ী থানা/উপজেলা | শালিখা |
| স্থায়ী ঠিকানা | তালখড়ি, শালিখা, মাগুরা |
|---|---|
| বর্তমান ঠিকানা | সেগুনবাগিচা, রমনা, ঢাকা |
| কোথায় বড় হয়েছেন? (Required) | ইন্টারমিডিয়েট পর্যন্ত মাগুরায়। তারপর ঢাকায়। (পড়াশোনা+ চাকরির সুবাদে) |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | Golden A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | মানবিক বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১০ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | Golden A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১২ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | Bachelor of Social Science (BSS), Health Economics |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| পাসের সন | ২০১৮ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | Master's of Social Science (MSS) |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | • এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত SEIP এর তত্ত্বাবধানে এক বছর মেয়াদি একটি ডিপ্লোমা কোর্স করেছি। কোর্সের নাম: লেদার এন্ড ফুটওয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট: বিজনেস & ইকোনোমিকস প্রতিষ্ঠান: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পাশের সন: ২০২০ LLB তে ভর্তি আছি (Bangladesh Law College) বর্তমান অবস্থা: চলমান (১ম সেমিস্টার) এছাড়া কিছু এরাবিক, ইংলিশ এবং কম্পিউটার কোর্স করা আছে। |
| পিতার পেশা | বিজনেস |
|---|---|
| মাতার পেশা | গৃহিনী |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ২জন |
| বোনদের সম্পর্কে তথ্য | একমাত্র বোন এবং সে সবার ছোটো। বর্তমান একটি নার্সিং কলেজে ২য় বর্ষে (অনার্স) আছে। - অবিবাহিত। |
| ভাইদের সম্পর্কে তথ্য | 1. বড়ো ভাই (আমার বড়ো) জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টে BBA, MBA শেষ করেছেন। - পেশা: একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র পোস্টে জব করছেন। - তিনি বিবাহিত এবং দুই সন্তানের পিতা। (চাকুরির সুবাদে পরিবারসহ ঢাকাতে থাকেন)। 2. ছোটো ভাই (আমার ছোটো) একটি সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষে আছে। পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। - অবিবাহিত - কোনো পেশার সাথে নেই তবে মাঝেমধ্যে আব্বার ব্যবসায় সহযোগী হিসেবে কাজ করে। |
| চাচা মামাদের পেশা | চাচা 1. বড়ো চাচ- কৃষির পাশাপাশি ব্যবসা করেন। তাঁর চার ছেলে সবাই চাকুরিজীবী। প্রত্যকের শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম ইন্টারমিডিয়েট। এক মেয়ে অনার্সে পড়ছে, অবিবাহিত। 2. সেজো চাচা- কৃষির পাশাপাশি ব্যবসা করেন। তাঁর দুই ছেলে এবং প্রত্যেকে চাকুরিজীবী। প্রত্যকের শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম অনার্স। 3. ছোটো চাচা- আলিয়া মাদ্রাসার শিক্ষক এবং একটি ইউনিয়িনের রেজিস্টার্ড সরকারি 'কাজী' হিসেবে নিয়োজিত। তাঁর দুই ছেলে শিক্ষার্থী (অনার্স রানিং)। দাদা: মৃত (তিনি মৌলভী ছিলেন এবং পেশায় ছিলেন ব্যবসায়ী)। মামা 1. বড়ো মামা কৃষি কাজ করেন। 2. মেজো মামা সংযুক্ত আরব আমিরাতে থাকেন। 3. ছোটো মামা ফ্যামিলি সহ সিঙ্গাপুর থাকেন। নানা: মৃত (তিনি একটি মাদ্রাসার সুপারেনটেন্টেন্ট বা প্রধান শিক্ষক ছিলেন)। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | ৩ তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ কাজ চলছে। দ্রুতই শেষ হবে ইনশাল্লাহ! আপাতত কর্মস্থলে ভাড়া ফ্লাটে থাকি। (এছাড়া কিছু আছে যা আগ্রহীকে বিস্তারিত জানানো হবে)। আলহামদুলিল্লাহ্ স্বচ্ছল এবং যেহেতু সবাই এখন ইনকাম লেভেলে প্রবেশ করছে তাই ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে, ইনশাল্লাহ! (মধ্যবিত্ত থেকে গ্রাজুয়ালি উত্তরণের দিকে ইনশাল্লাহ!)। পারিবারিক ভিটাবাড়ি, মাঠের জমি এবং মাছের ঘের আছে। এছাড়া স্থানীয় বড়ো বাজারে (পৌরসভার ন্যায়) কয়েকটি দোকান আছে এবং বাড়ি ও মার্কেট করার জন্য জমি আছে। পারবারিক ব্যবসা আছে। সাভারে, ঢাকা ও ঢাকার আশেপাশে শেয়ারে ফ্লাট বুকিং দেওয়া আছে (আগ্রহীকে বিস্তারিত জানানো যাবে)। পারিবারিকভাবে আমরা সকলেই চাকরির পাশাপাশি একসাথে বিজনেজ করার বিষয়ে একমত এবং সেভাবে কাজ করে যাচ্ছি। গ্রাজুয়ালি ভালোর দিকে যাচ্ছে, সামনে আরো ভালো হবে বলে আশা করি ইনশাল্লাহ! আমাদের বসবাস আলাদা হলেও পারস্পারিক ভ্রাতৃত্ববোধ অন্যান্য যেকোনো পরিবারের চেয়ে আলাদা। যে কারণে আমাদের ব্যবসায়িক কাজ এবং অন্যান্য কাজ আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে আগাচ্ছে। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) | সবাই দ্বীনি পরিবেশে চলেন এবং চলতে পছন্দ করেন। দ্বীন মেনে চলে বা চলতে চান এমন মেয়েই পরিবারের পছন্দ। আমাদের মা-চাচীরা পর্দা মেইন্টেইন করে চলেন বা চলার চেষ্টা করেন। আমরা খুব বেশি কট্টরপন্থী না হলেও বংশগতভাবেই ইসলামিক কালচার মেনে বেড়ে ওঠার একটা তাগাদা আছে। সবাই সামর্থ অনুযায়ী চেষ্টা করে। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | এক মুষ্টির কম, তবে ক্রমেই বড়ো করে রাখার চেষ্টা করছি এবং নিয়ত আছে। |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | হ্যাঁ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | বাল্যকাল থেকেই। (স্ফিসিফিকভাবে বছর উল্লেখ করা কঠিন। কারণ শৈশব থেকেই আব্বার সাথে মসজিদে যেতাম এবং তারপর থেকে আর কখনো বন্ধ হয়নি! |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | হ্যাঁ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | হ্যাঁ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? | টি-শার্ট ও শার্টের সাথে প্যান্ট-ট্রাওজার, পাঞ্জাবির সাথে পায়জামা-প্যান্ট। মোটামুটি সব ধরনের পোশাকই পরিধান করি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | ইসলাম মেনে যে রাজনীতি সেটি পছন্দ |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | অনেক আগে দেখেছি তবে এখন মাঝেমধ্যে কিছু ইসলামিক নাটক, সিনেমা এবং ইরানি, তুর্কি, কাতারের কিছু সিরিজ দেখা হয়। ইংলিশ কার্টুন দেখা হয়, সাথে ঐতিহাসিক টম & জেরিও হা হা...। ইসলামিক গান/সংগীত শোনা ও গাওয়া হয়। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ! না। |
| দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | হ্যাঁ, আগে সরাসরি ছিলাম (আগ্রহীকে বিস্তারিত জানানো হবে)। তবে মানুষকে সব সময় ভালো পথে থাকার পরামর্শ দিই! সাথে ইয়াংদেরকে মোটিভেট করি ভালোকিছু করতে। সে লক্ষ্যে এলাকাতে ২টা ক্লাবে সময় দিই। তাছাড়া যারা ভালো কাজ করে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করি। বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়ন মূলক কাজে এবং সামাজিক উন্নয়ন মূলক কাজে নানান জায়গা থেকে ফান্ড ম্যানেজ করে দেওয়া তার মধ্যে অন্যত্যম। শিক্ষা জীবনে বিএনসিসি তে যুক্ত ছিলাম, এখন রেডক্রিসেন্টের সাথে আছি। সর্বদা ভালো কিছু করার চেষ্ট করি, এই আরকি! |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) | আমি মনে করি এইটা বাংলাদেশে শিরকের পর্যায়ে আছে। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | বেলা ফুরাবার আগে, প্যারাডক্সিক্যাল সাজিদ, তাওহীদ রিসালাত ও আখেরাত, ইসলামের সহজ পরিচয়, আমরা সেই সে জাতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সাইমুম সিরিজ, জীবন যেখানে যেমন, বাঙালি সংস্কৃতি ও মুসলিম জাতীয়তাবাদ, আদাবে জিন্দেগি, প্রত্যাবর্তন, হাকিকত সিরিজ সীরাতে সরওয়ারে আলম ( ১ম খন্ড ) প্রোডাক্টিভ মুসলিম, স্মার্ট প্যারেন্টিং উইথ মাহাম্মাদ (সা.), মুসলিম চরিত্র, রিভাইভ ইয়োর হার্ট, বদিউজ্জামান সাঈদ নুরসী এবং তুরস্ক ইসলামের রাজনৈতিক মতবাদ গুড প্যারেন্টিং সানজাক-ই উসমান, এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার, দ্যা রিভার্টস: ফিরে আসার গল্প, ওহাবী আন্দোলন বন্ধন, রাসুলুল্লাহর বিপ্লবী জীবন, হাদিসের নামে জালিয়াতী, সীরাতে ইবনে হিশাম, আসহাবে রাসুলের জীবন কথা (সকল খণ্ড), ওমর ইবনে আবদুল আজীজ, ইমাম ইবনে তাইমিয়ার সংগ্রামী জীবন, বাংলার মুসলমানদের ইতিহাস, ইসলামে হালাল হারামের বিধান, আল্লাহর রাসুল (স.) কিভাবে নামাজ পড়তেন, আসান ফেকাহ (সকল খন্ড) পরিবার ও পারিবারিক জীবন, ইসলামের পুনর্জাগরণে ইখওয়ানুল মুসলিমুনের ভূমিকা, চেতনার বালাকোট, বিয়ে, দ্যা কেয়ারিং হাসবেন্ড, দ্যা কেয়ারিং ওয়াইফ, লাভ রেসপেক্ট, সংসার সুখী হয় দুজনের গুণে, মুমিনের পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর অধিকার অন্তত কয়েকশো বই পড়া আছে আলহামদুলিল্লাহ! । |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | • দেলোয়ার হোসেন সাইদী, • ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, • শায়েখ আহমদুল্লাহ, • ডা. জাকির নায়েক, • মিজানুর রহমান আজহারি, • মাওলানা আব্দুর রহিম, • মাওলানা আবুল কালাম বাশার, • আব্দুল হাই মুহম্মদ সাইফুল্লাহ, • মুফতি সাইফুল ইসলাম, • নোমান আলী খান, • ইয়াসির কাদি |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | এস.এস.সি. এবং এইচ.এস.সি. লেভেলে বৃত্তি ছিল। প্রাইমারি শেষ করে আমি মাদ্রসা থেকে দাখিল/এসএসসি পরীক্ষা দিই। এরপর আবার কলেজে এবং ভার্সিটিতে পড়াশোনা করি। ফলে আমার ইসলামের প্রাথমিক যেই নলেজ থাকার দরকার তা মোটামুটি ভালোই আছে। তাছাড়া ছাত্র থাকা অবস্থায় একাধিক ইসলামি সাহিত্য, মাসয়ালা মাসায়েল, হাদিস ও কোরআন পড়ার কারণে আলহামদুল্লিলাহ ভালো নলেজ আছে। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | শখ ও পছন্দ: * ভ্রমণ- - দেশের মধ্যে অনেক জায়গায় ঘুরেছি। ইচ্ছা পুরো দেশ এবং পৃথিবী ঘুরে দেখার। ঘুরতে যাওয়ার একটা বাতিক আছে বলা যায়। জীবনসঙ্গীকে নিয়ে বন্ধের দিনগুলোতে প্রচুর ঘোরাঘুরি করার ইচ্ছা আছে। মাঝেমধ্যে পরিবারের বাকি সদস্যদেরকে নিয়েও বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। আর বিয়ের পর পরই প্রথম সফর হিসেবে (প্রচলিত অর্থেরটা নাই বললাম) ওমরা করার প্লান আছে । আর পরবর্তীতে পরিবারের সকলকে নিয়ে হজ্জ/ওমরাহ করার প্লান আছে। * বই পড়া -ফ্রি সময় পেলে বই পড়তে এবং জানতে ভালো লাগে। * সামাজিক কাজ - স্বেচ্ছাসেবী মন আছে তাই সুযোগ থাকলে সর্বদা চেষ্টা করি সমাজ, দেশ এবং ইসলামের কল্যাণের জন্য ভালো কিছু করতে। * ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা ও উৎসাহিত করা। - আমি মনে করি, মানুষের অনেকগুলো চাহিদার মধ্যে বিনোদন একটা চাহিদা। সেইটা যদি ইসলামিক গণ্ডির মধ্যে পাওয়া যায় তাহলে মানুষ আর হারাম জায়গা থেকে বিনোদন খুঁজতে যাবে না! তাই আমি ইসলাম ও ইসলামের ঐতিহ্য রিলেটেড মুভি, সিরিয়াল, নাটক ইত্যাদির বেশ ভক্ত (বিশেষত তুর্কি, কাতার ও ইরানি সিরিজ)। সুযোগ পাইলে এগুলো নির্মাণে কাজ করবো। * বাড়িতে গেলে মায়ের সাথে বিভিন্ন গাছ-গাছালি লাগানো এবং সেগুলোর পরিচর্যা করতেও বেশ ভালো লাগে। তাছাড়া বাড়ির আঙিনায় গাছগাছালি থাকাটা বেশ পছন্দের। * পরিবার ও আত্মীয়স্বজনকে নিয়ে সার্বক্ষণিকভাবে খুনসুটি, হাসি আনন্দে থাকতে পছন্দ করি। এক কথায় লিমিটের মধ্যে আনন্দে থাকতে ভালোবাসি। অপছন্দ: - মেয়েদের বেপর্দা/ অশালীন চলাফেরা - সংকীর্ণমনা বা আত্মকেন্দ্রিকতা - রোমান্টিকহীনতা, অপরিচ্ছন্নতা - ভালো কিছু করার আকাঙ্ক্ষা না থাকা - অন্যের পিছনে লেগে থাকা (গীবত, পরনিন্দা, পরচর্চা, চোগলখুরী ইত্যাদি)। - অহংকারীত্ব - হতাশা - বদমেজাজী স্বভাব - অহেতুক তর্ক এবং মিথ্যার আশ্রয় নেওয়া। - অপরকে অবজ্ঞা করা। - অলসতা বা পারবারিক নিজের কাজে অনাগ্রহতা। সাংসারিক কাজকে নিচু চোখে দেখা। ভালো কিছু করার উচ্চাকাঙ্ক্ষা না থাকা। রুচিবোধ ও স্বপ্ন: - আমি নরমাল লাইফ লিড করলেও সক্ষমতার আলোকে ভালোভাবে জীবন-যাপন করাকে পছন্দ করি। সর্বাদা হাসিমাখা/মুচকি হাসি অবস্থায় থাকতে পছন্দ করি এবং মানুষকে হাসিতে রাখতেও পছন্দ করি। নিজে রোমান্টিক থাকতে চাই এবং জীবনসঙ্গীনীকে সেরকমই দেখতে চাই। - খাবারের বিষয়ে স্বাস্থ্যসম্মত খাবার খেতে ভালোবাসি। - নিয়মিত শরীর-চর্চার (জিম/ব্যায়াম) মাধ্যমে ফিট থাকতে পছন্দ করি। - গম্ভীর বা রূঢ় আচরণের পরিবর্তে হেসে-খেলে থাকতে পছন্দ করি। - আল্লাহর রহমতে যথেষ্ট ধৈর্য আছে। - সকল ক্লাসের সাথে মিশে চলার অভ্যাস আছে। - বিপুল পরিমাণ লোকের কর্ম-সংস্থান করাতে চাই। - ভবিষ্যতে দেশ ও ইসলামের ক্ষেত্রে বড়ো ধরনের অবদান রাখতে চাই। সর্বোপরি যদি সামারি করি, আমি সাধারণত সাদামাটা জীবন-যাপন করলেও আমার আশা অনেক বড়ো। তবে সে আশা ব্যক্তির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না বরং তা পরিবার, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র তথা ইসলামের বৃহত্তর কল্যাণের জন্য। শুধু নিজে ইসলাম পালন করা, শুধু নিজে আর্থিকভাবে ভালো থাকা এইটা আমার স্বভাবের বিপরীত। আমি চাই আমার আশেপাশের যারা আছে তারাও সঠিকভাবে দ্বীন পালন করুক এবং আর্থিকভাবে স্বচ্ছল থাকুক। একই সাথে রাষ্ট্রযন্ত্র যেনো ভালোভাবে ফাংশন করে তাও দেখতে চাই এবং তাকে সহযোগিতা করতে চাই। আমি আমার পরিবার এবং প্রতিবেশীর সাথে সব সময় ভালো সম্পর্ক বজায় রাখি যাতে করে নিজেদের মধ্যে অনৈক্য তৈরি না হয়। তাই যাকে জীবন সঙ্গিনী হিসেবে চাই তিনিও যেনো এমনটিই হন। আমি চাই হেসে খেলে আর আল্লাহর ইবাদত বন্দেগি করে পৃথিবী ছাড়তে। খুব বেশি স্ট্রেস বা পেরেশানি নিয়ে চলা আমার পছন্দ না। আমার একটা স্বপ্ন আছে- ইট পাথরের এই শহর থেকে বের হয়ে এখানকার সকল সুবিধা সম্বলিত আবাসন তৈরি করে প্রকৃতির কাছে চলে যাওয়া। যেখানে আমার/আমাদের চাকরিও থাকবে আবার বিজনেসও থাকবে, আধুনিক সকল সুবিধাও থাকবে এবং শৈশবের দিনে ফিরে যাওয়াও যাবে। সেখানেই যেতে চাই যেখানে পরিচিত মুখগুলোকে দেখতে পাওয়া যায়। যেতে চাই সেই সহজ সরল মানুষের কাছে যারা অল্পে তুষ্ট। ৯টা-৫টা অফিসের এই বেড়াজালের বাইরে আরেকটা আনন্দের জায়গা তৈরি করতে চাই যেখানে জীবনটা কখনো বোরড/ একঘুয়ে হবে না। তাই আমি একটা প্রাকৃতিক সমন্বিত খামারের স্বপ্ন দেখি। যেখানে ঘুম থেকে উঠার পরে প্রকৃতির সান্নিধ্য অনুভব করবো। যেখানে হাঁস, মুরগি, কবুতর, পাখপাখালি থাকবে। গরু, ছাগল, ভেড়ার শেড থাকবে। সান বাঁধানো পুকুর থাকবে। যেখানে মন চাইলে গোসল করা যাবে, বিকেলে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো যাবে, পুকুরে হরেক রকমের দেশীয় মাছ থাকবে, ছিপ দিয়ে মনের আনন্দে মাছ ধরা যাবে। পাড়ে বিভিন্ন শাক-সবজি, ফলের গাছ থাকবে। থাকবে মৌসুমি নানান ফুল ও ফলের সমারহ। ছেলে-মেয়ে, ভাস্তে-ভাতিজিরা বা শিশুরা প্রকৃতির খুব কাছে থেকে শিখবে, আনন্দ করবে। নিজেদের খাবারের জন্য যা কিছু দরকার তার সবটি উৎপাদিত হবে এই খামারে এবং তা হবে নিজেদের হাতে ও নিরাপদে। এক কথায় নিজের অবসর সময় কাটানো তো বটেই বরং ঘরোয়া পরিবেশে পরিবারের সকলের রিফ্রেশের কেন্দ্রবিন্দু হবে এই সমন্বিত খামার। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আমি ব্যক্তিগতভাবে ইসলাম পালন করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে এটি প্রতিষ্ঠিত দেখতে চাই। আমার ইচ্ছা আছে ইসলামিক লাইব্রেরী, ক্লাব, স্বাস্থ্যকেন্দ্র, মক্তব, মসজিদ-মাদ্রসা এবং আধুনিক মানের স্কুল করতে চাই যেখানে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় থাকবে। আমি একজন ভালো উদ্যোক্তা হতে চাই যেখানে একইসাথে দুনিয়ার হাসানা হবে এবং পরকালের পাথেয় হবে। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | * কোথাও দলবেধে ঘুরতে ও খেতে যাই। * পরিবারের সদস্যদের সাথে আড্ডা বা হাসিখুশি নিয়ে ব্যস্ত থাকি। * ইসলামিক কোনো সিরিজ দেখি বিশেষত ইরানি, কাতার, তুর্কিয়ে (দিরিলিস, কুরুলুস, ফাতেহ সুলতান, পায়িতাত আব্দুল হামিদ, বুয়ুক সেলজুক্লু) ইত্যাদি। * ইসলামিক লেকচার শুনি, * বই পড়ি, লেখা-লেখি করি। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | প্রতিদিন ৫ ওয়াক্তই জামায়াতে আদায় করি। তবে ভুল-ভবিষ্যত অনিচ্ছাকৃত জামায়াত ছুটে গেলে একাকী পড়ি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | যদিও আমি কর্মসূত্রে এখন সিঙ্গেল থাকি তাই সকল কাজই নিজে নিজে করি শুধু রান্না ছাড়া। আর বাড়িতে গেলে বাড়ির সকল কাজই করা হয়। বাবা মায়ের যেকোনো কাজেই নিজের মনে করে সহযোগিতা করি। বাড়ির কাজের প্রতি আমার কোনো অনীহা নেই। যদিও রান্না পারি না তবে হেল্প করি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যাঁ |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | - নিজের ইমান আমল ঠিক রাখা ও পরিবার গঠন এবং তা বৃদ্ধির জন্য। - নিজের সুখ-দুঃখের একজন অকৃত্রিম সঙ্গী পাওয়ার জন্য। নিজেকে কখনোই যেন একাকী মনে না নয় বা নিজের একাকীত্ব দূর করতে একজন সঙ্গী প্রয়োজন। একজন মানুষ যতই ব্যস্ত থাকুক যতই ভালো ভালো কাজ করুক, দিন শেষে তার একটা প্রিয় লোক থাকা চায়। যার সাথে গল্প আড্ডায় তার দিনের ক্লান্তি দূর হয়, মন রিফ্রেস হয়, নতুন দিনের আশা দেখে, নতুন চিন্তার সুযোগ পায়। শুধু দৈহিক সম্পর্কই মুখ্য নই বরং দুজনের মধ্যে প্রেম-ভালোবাসার গভীরতা বড়ো একটা বিষয়! অর্থাৎ- সব মিলিয়ে বিয়ে একটা মানুষের জীবনের পূর্ণাঙ্গ প্যাকেজ বা পূর্ণতা লাভের উপায়। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | হ্যাঁ। তাঁর সর্বোচ্চ ডিগ্রির জন্য পড়াশোনা চালিয়ে যেতে আমার পক্ষ থেকে কোনো বাধা নেই বরং আমি তাকে সর্বোচ্চ সাপোর্ট দিব। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | বিশেষ পেশা ছাড়া বিয়ের পর স্ত্রীকে চাকুরি করতে দিতে আমার আগ্রহটা কম। যেমন: ডাক্তারি পেশা। এখানে চাকরি করাতে আমার কোনো আপত্তি নেই বরং ভালো। তাছাড়া বিশেষকিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা বা যেখানে সময় কম দেওয়া লাগে। যেখানে অর্থের চেয়ে সেবাটা গুরুত্বপুর্ণ। তবে সেটিও একটি সহনীয় মাত্রায়। অর্থাৎ- নিজের পরিবারকে প্রাধান্য দিয়ে, নিজের আমল আখলাক, নিরাপত্তা এবং পরিবারের চাহিদার আলোকে। এখানে অর্থ/টাকা মুখ্য হবে না বরং মানবতার কল্যাণ+ পরবর্তী জেনারেশনকে সেভাবে গাইড করার নিমিত্তে হলেই ভালো। আর ভিন্ন পেশার হলে- স্বল্প মেয়াদে করতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে চাকুরীর প্রয়োজন আছে বলে মনে করি না। নিজের যোগ্যতার যাচাই করতে সাময়িকভাবে করতে পারে বা বিশেষ প্রয়োজনে/ সংকটে করতে পারে। আমি মনে করি, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার পিছনে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। কাজেই তাঁর প্রধান কাজ হওয়া উচিৎ সন্তানাদি লালন-পালন, গাইড এবং একটি আদর্শ পরিবার গঠন। এর বাইরে যদি তিনি করতে চান তাহলে করতে পারে, এখানে আমার কোনো বাধ্যবাধকতা নেই। তবে, সংসার কিংবা পরিবারকে সুন্দরভাবে সাজাতে গেলে চাকুরি তাদের জন্য বার্ডেন হয়ে যাবে। মূলত চাকুরি তখনই একজন করবে যখন পরিবার আর্থিকভাবে অনটনে থাকবে কিন্তু পরিবারের যদি সেই সমস্যা না থাকে বরং শুধুমাত্র লৌকিকতার কারণে চাকুরি করা আমার তেমন পছন্দ না। আবার এমনও হতে পারে তিনি আমার বিজনেস দেখাশোনা করলেন এবং আর্থিকভাবে নিজেও একটা স্বাধীনতা পেলেন। চাকুরি একপ্রকার দাসত্ব এবং মেয়েদের জন্য তা অত্যন্ত ঝামেলাদায়ক ও ঝুকিপূর্ণও বটে। তাছাড়া বর্তমান সময়ে নারীর নিরাপত্তা এমনকি সতীত্ব রক্ষার বিষয়টিও বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ইনসিকিউরড। আমার মতে পুরুষদের দায়িত্ব আয় করা এবং নারীদের দায়িত্ব পরিবারটাকে গুছিয়ে জান্নাতের উপযোগী রাখা। তবে চাকুরির ধরন বুঝে স্পিসিফিক ক্ষেত্র অনুযায়ী সরাসরি কথা বলা ভালো। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | না |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | আমার স্ত্রী আমার জীবনের পার্ট। বিয়ের পরে আমরা একটি দেহের ন্যায়। তাঁর সামান্য দুঃখে আমি যেমন ব্যাথিত হবে তেমনি তাঁর সামান্য আনন্দে আমি পুলকিত হবো। তাছাড়া ইসলাম যেই যেই দায়িত্ব একজন স্বামীকে দিয়েছেন তার সবটুকু আমি পালন করতে প্রস্তুত। একটা সুন্দর পরিবার গঠন করতে যতটুকু ত্যাগ স্বীকার করা লাগে তা করতে আমি প্রস্তুত। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | স্ত্রীর সাথে আলাদা |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | রেড ক্রিসেন্ট সোসাইটির ৩জন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পিএস হিসেবে দায়িত্ব পালন করে এখন বাংলাদেশ রেড ক্রিসেন্টের জাতীয় সদর দপ্তরে প্রশাসনিক বিভাগে (জাতীয় পে-স্কেল অনুযায়ী ১ম শ্রেণী (৮ম গ্রেডে আছি এবং ৬ষ্ট গ্রেডে যাওয়ার প্রসেসিংয়ে আছি ইনশাল্লাহ। ২/১মাস সময় লাগতে পারে) সংযুক্ত আছি। (বাংলাদেশ রেড ক্রিসেন্ট মূলত সরকারের সহযোগী আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান। এটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকেন বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবেই মূলত চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। সরকারের ৪টি মন্ত্রণালয় এবং বিশ্বের ১৯২টি দেশের সাথে সরকারের পক্ষে সমন্বয় করে কাজ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট। স্বাস্থ্য, প্রতিরক্ষা, দুর্যোগ ও সাইক্লোন নিয়ে সরকারের সাথে অগ্রাধিকারের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে। এর অর্থব্যবস্থা বা বেতন বোনাস/ পেনশন সরকারি নিয়ম অনুযায়ী পরিচালিত হয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকেন)। পূর্বে Manager, (Admin & HR) হিসেবে একটি আন্তর্জাতিক/বেসরকারি রিসার্চ প্রতিষ্ঠানে কাজ করেছি। এর আগে অন্য আরেকটি প্রতিষ্ঠানে ছিলাম। সরকারি চাকুরি করতেই হবে এমন মেন্টালিটি ছিল না। বরং ইন্টারন্যাশনাল অনেক ভালো রেপুটেড অরগানাইজেশন বা প্রতিষ্ঠানে চাকুরি করার প্রস্তুতি ছিল। তবে সরকারি ভালো চাকুরি পেলে করার ইচ্ছা ছিল বা আছে। এছাড়া নিজের কিছু বিজনেস আছে। চাকরির পাশাপাশি আগে থেকেই একজন উদোক্তা হওয়ার ইচ্ছা আছে এবং সে লক্ষ্যে কাজও করে যাচ্ছি। তাই চাকুরির পাশাপাশি ভালো মানের বিজনেজ/ প্রতিষ্ঠান দাড় করানো একটা স্বপ্ন। সর্বোপরি, যেখানে একটু স্বাধীনতা বেশি, পরিবারে সাথে সময় কাটানো যাবে বেশি এমন কিছুই আমার পছন্দের অগ্রভাগে ছিল। কাঠখোট্টা লাইফ বোরিং মনে হয়। আর মাসিক আয়ের ব্যাপারে আপাতত বলতে ইচ্ছুক নই, প্রার্থীকে ব্যক্তিগতভাবে বলা যাবে। তবে সরকারি পে-স্কেল অনুযায়ী যা আসে এবং ব্যক্তিগত বিজনেস থেকে যা আসে তাতে যথেষ্ট স্বচ্ছল্ভাবে চলার মতো সন্তোষজনক আলহামদুলিল্লাহ্! |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | আল্লাহ আমার অহংকার থেকে মাফ করুন! নিজেকে হাইলাইট করার জন্য না বরং নিজের অবস্থা তুলে ধরার জন্য বলা। আমি বরাবরই ক্লাসের ফার্স্টবয় ছিলাম। মানুষের সাথে আচার ব্যবহার খারাপ ছিলো না। ফলে পরিবার, শিক্ষক, প্রতিবেশী সবাই আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আর ফলাফল বরাবরই ভালো হওয়ায় এলাকায় সিনিয়র ভাইয়েরা ভালো প্রতিষ্ঠানের আশা দেখাতেন, শিক্ষকেরা আমাকে সর্বদা উৎসাহ দিতেন ফলে আমার জীবন ছিল খানিকটা পড়াশোনা মুখী। আমার সার্কেল ছিলো বেশ বড়ো কিন্তু তারাও ছিলো ভালো মনের মানুষ। ছেলে বন্ধুদের সাথেই পড়াশোনা, খেলাধূলা, ঘুরাঘুরি আর আড্ডায় কেটেছে শিক্ষা জীবন। প্রয়োজনের বাহিরে গাইরে মাহরামদের সাথে তেমন কথাবার্তা বলা থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করেছি। পরিবারিক কাঠামো প্লাস ধর্মীয় বিধানের ব্যাপারে খেয়াল রেখেই চলার চেষ্টা করেছি। ফলে বিয়ে বা মেয়ে বিষয়টি আমার কাছে যেমনি বেশ আবেগ, কৌতূহল ও ফ্যান্টাসির তেমনি গুরুত্বপূর্ণও বটে। আমার একজন সঙ্গী/বন্ধু দরকার। যিনি জীবন যখন যেমন হয়- পাশে থাকবেন। যিনি সুখেদুঃখে সর্বদা পাহাড়ের মতো ঢাল হয়ে থাকবেন, ভালোবাসবেন এবং অনুপ্রেরণা দিবেন। একজন মানুষ যতই ব্যস্ত থাকুক যতই ভালো ভালো কাজ করুক, দিন শেষে তার একটা প্রিয় লোক থাকা চায়। শুধু দৈহিক সম্পর্কই মুখ্য নই বরং দুজনের মধ্যে প্রেম-ভালোবাসার গভীরতা বড়ো একটা বিষয়! যিনি আমাকে যদি কিন্তু ছাড়াই ভালোবাসবেন এবং আমিও যাকে কোনো হিসেব ছাড়াই ভালোবাসতে বাসবো। আমি এমন একজনকে আমার জীবন সঙ্গিনী হিসেবে চাই যিনি রোমান্টিক হবেন, যার কাছে আসলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যাবে, আনন্দ খুনসুটিতে মেতে উঠতে মন চাইবে, যার মিষ্টি শাসন শুনবো, পাগলামি দেখবো, আবার সোহাগ পাবো। যাকে কাছে পেলে সকল পেরেশানির অবসান হবে, নতুন কিছুর স্বপ্ন বুনতে পারবো। যার সাথে মান-অভিমান হবে আবার একত্রিত হবো আবার পথ চলবো। আধুনিক রোমান্টিকতার সবটুকু দিয়ে আমি তাকে ভালোবাসতে চাই। যিনি হবেন একজন আদর্শ মা, স্ত্রী, বধূ এবং সংসারের সকলের আশ্রয়স্থল। যার সাথে ইহজগতের পরিসমাপ্তি টেনে পরকালীন জীবনের অসীম সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারবো। কাপল হিসেবে ভালোবাসা ও মহব্বতের এক অনন্য উদাহরণ হবো আমরা! আমি ঐক্যবদ্ধভাবে থাকতে ভালোবাসি। ফলে পরিবারে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। আমার পরিবার প্লাস চাচাদের পরিবারে যে সন্তানই জন্ম লাভ করুক তাদের সন্তানদের নাম রাখা থেকে শুরু করে সকল পর্যায়ের কাজের জন্য আমার কাছে তারা পরামর্শ নেন। কারণ, আমি এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ! আমি মন থেকে তাঁদের কল্যাণ চাই এবং এক থাকতে চাই। আমরা চাচাতো ভাই-বোন মিলে ১৩জন। অনেক জায়গায় আমরা বলি আমরা ১৩ ভাই-বোন। কারণ, আমাদের অভ্যন্তরীণ মিল মহব্বত অন্ত্যন্ত ভালো। ঈদে বা কোনো অনুষ্ঠানে একত্রিত হলে আলাদা করে আবার পিকনিক, আলাদা করে আবার গ্রামের কোথাও ঘুরতে যাওয়া (১৩জন+ ভাবিরা) একটা কমন চিত্র। অর্থাৎ- শরীয়াহর মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ করার চেষ্টা করি। তাছাড়া বড়ো পরিবারের একটা বিশেষ সুবিধা হলো এখানে আনন্দ বেশি। চাইলেও যেকেউ বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারে না। আর সবাই যখন একত্রিত হয় তখন তা হয়ে ওঠে এক আনন্দমেলার মতোই। তাই আমিও চাই, আমার যিনি জীবন সঙ্গিনী হবেন তিনি এমন হবেন যে, যার সান্নিধ্যে পরিবারের অন্যান্য সকল সদস্য আশার আলো দেখতে পারে। যার কথার ইজ্জত সকলে দিতে চাইবে। যার কাছে এসে অন্যরা তাদের সমস্যার সমাধান খুঁজতে চাইবে। যিনি হবেন সকলের অলিখিত অভিভাবক। যার কথায় হবে শেষ কথা (মহিলাদের মধ্য থেকে)। তাঁর নেতৃত্ব এবং উদারতার কাছে হার মানবে সকল মন্দ মহিলাদের কূটকৌশল। তিনি হয়ে উঠবেন সকল নারীর আইকন। আমার দাদারা ১২ ভাই হওয়ায় এবং চার প্রজন্মের বসবাস থাকায় আমাদের গোষ্ঠী গ্রামের অন্যতম একটি বড়ো গোষ্ঠী। শিক্ষাদীক্ষা এবং ধর্ম পালনের বিষয়ে যথেষ্ট সচেতন থাকায় মহল্লার মধ্যে যথেষ্ট সুনাম-সুখ্যাতি আছে। আমার প্রপিতামহ ছিলেন আমাদের এলাকার অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসে তিনিই প্রথম গ্রামে স্কুলের পাশাপাশি মাদ্রাসা, মসজিদ নির্মাণের কাজ হাতে নেন। তাঁর হাত ধরেই আমাদের এলাকায় শিক্ষা ব্যবস্থার হাতেখড়ি হয়। কিন্তু কালের পরিক্রমায় উন্নতি অবনতির চক্রে সেই ধারা খানিকটা ম্লান হয়ে গেছে। আমি চাই আমার হাত ধরে সেই হারানো খ্যাতি আবার ফিরে আসুক। কাজেই যদি আল্লাহ চাহে তো সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ! আমিও চাই আমার জীবনসঙ্গিনী সেই কাজের মহারানী হবেন ইনশাআল্লাহ! বায়োডাটা পছন্দ হলে সরাসরি আমাকে মেইল করে প্রাথমিকভাবে কথা বলে অভিভাবক পর্যায়ে কথা বললে ভালো হয় মনে করি! |
| বয়স (Required) | ১৮-২৮ |
|---|---|
| গাত্রবর্ণ | ফর্সা/ উজ্জ্বল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | ৫.১ ফিট |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | HSC |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | আমি এখানে খুব বেশি কট্টর না। ইসলাম পর্দার ব্যাপারে তাঁকে যতটুকু ছাড় দিবে ততটুকুই আমি ছাড় দিব বা আমার সীমানা অতটুকু। পূর্বে তাঁর যেই প্রাক্টিস সেটিই চালু রাখতে পারে যদি তা শরীয়াহ কাভার করে। আমার ফ্যামিলি এ ব্যাপারে যথেষ্ট সহযোগীভাবাপন্ন। অর্থাৎ- পর্দার ব্যাপারে আমার সর্বোচ্চ ছাড়ের জায়গা হলো হাতের কবজি ও মুখমণ্ডল খোলা রাখা। আর তিনি যদি নিকাব করেন, হাত ও পা মোজা পরেন তাহলে নুরুন আ'লা নুর। সেক্ষেত্রে আমার পরিবার বরং খুশিই হবেন এবং কখনো তিরস্কার করবেনা এমনকি চাপাচাপিও করবে না। |
| পেশা (Required) | ডাক্তার/ মেডিক্যাল শিক্ষার্থী বা সম্প্রতি পড়াশোনা শেষ হয়েছে/ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সম্প্রতি পড়াশোনা শেষ হয়েছে। তবে এর বাইরেও হতে পারে যদি অন্যান্য বিষয় মিল থাকে। |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত/ উচ্চ মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | পারিবারিকভাবে সম্মানিত, দ্বীনের প্রতি ভালবাসা আছে এমন, আর্থিকভাবে স্বচ্ছল |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | পূর্বে কিছু উল্লেখ করা হয়েছে তাই আর উল্লেখ না করে অন্যান্য বিষয় বলি- * ইসলামের প্রাথমিক ও মৌলিক বিধানাবলি মেনে চলার ব্যাপারে কোনো দ্বিমত থাকবে না এবং কোনো বিষয়ে মনোমালিন্য হলে ইসলাম যেটা বলে সেটাকেই মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। অর্থাৎ- এখানে মানদন্ড হবে ইসলাম। আমি ইসলামের ব্যাপারে কট্টরপন্থী না, তবে ইসলামের প্রতি দরদ থাকা চায়। ফরজ ও ওয়াজিবের ব্যাপারে সিরিয়াস থাকা চাই। এড়িয়ে যাওয়া, ইগনোর করা এগুলো খারাপ। আগে পালনে অভ্যস্থ নাও থাকতে পারে, আমার যেহেতু এ ব্যাপারে মোটামুটি পড়াশোনা আছে সেক্ষেত্রে আমি তাকে সাহায্য করতে চাই। আমার জানা বিষয় তাকে জানাতে চাই আবার তার থেকেও শিখতে চাই। * নিজে এবং পারিবারিকভাবে ইসলাম প্রাক্টিস করে বা করতে চান। * পাত্রের সাথে গ্রামে কিংবা শহরে উভয় জায়গায় অবস্থানের মনমানসিকতা থাকা। * পরিবারের সকলের সাথে সুসম্পর্ক রাখার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করার ব্যাপারে বৃহৎ মন থাকা। * অবশ্যই নিজেকে পরিপাটি, পরিচ্ছন্ন ও আকর্ষনীয় করে রাখা। * ব্যক্তিগতভাবে আমার একটু মায়া বেশি, স্নেহ-ভালোবাসা বেশি, তাই কারোর উপর বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারি না। রাগের সময় চুপ থাকি বা সরে যায়। তাই জীবনসঙ্গী যিনি হবেন তিনিও যেন বেশিক্ষণ রাগ না করেন এবং রাগের সময় অতিরিক্ত কথা না বলে ফেলেন যার জন্য পরে লজ্জিত হতে হয়। ভুল/ঠিক উভয়য়েরই হতে পারে। সেটি রাগ দিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিলেই খুশি হবো। আমার প্রত্যাশিত সকল বিষয় একজনের মধ্যে নাও থাকতে পারে আবার আপনার চাওয়ার সকল বিষয় আমার মধ্যে নাও থাকতে পারে। কিংবা লেখার মাধ্যমে সকল বিষয় ফুটিয়ে তোলা সম্ভব নাও হতে পারে। তাই যতটুকু মিল মনে হয় সেটি নিয়ে প্রাথমিক কথাবার্তা বললে হয়তো আরও পরিষ্কার হবে। বাকিটা আল্লাহ যেখানে কল্যাণ রেখেছেন সেখানেই যেন মিলিয়ে দেন সেটি প্রত্যাশা করি । |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | মাগুরা বা এর আশেপাশের জেলা। তবে যদি অন্যান্য বিষয় ঠিক থাকে তাহলে একটু দূরে হলেও সমস্যা নেই। |
| আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? | না, আগ্রহী নই |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 48 ভিউস