| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 2002-11-23 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | দাওরায়ে হাদিস কোর্স, ব্যাচ-2604 |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ২০০২ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'০'' |
| ওজন | ৫২ কেজি |
| রক্তের গ্রুপ | B+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | খুলনা বিভাগ |
| বর্তমান জেলা | ঝিনাইদহ |
| বর্তমান থানা/উপজেলা | ঝিনাইদহ সদর |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | খুলনা বিভাগ |
| স্থায়ী জেলা | ঝিনাইদহ |
| স্থায়ী থানা/উপজেলা | ঝিনাইদহ সদর |
| স্থায়ী ঠিকানা | বাজার গোপালপুর |
|---|---|
| বর্তমান ঠিকানা | বাজার গোপালপুর |
| কোথায় বড় হয়েছেন? (Required) | বাবার বাসায় |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | মানবিক বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৯ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২১ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | Bachelor of Science (B.Ss) in Political Science |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | সরকারি কেশব চন্দ্র কলেজ, ঝিনাইদহ |
| পাসের সন | 2026 সালে উক্ত পরীক্ষা শেষ হয়েছিলো |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | অনার্স 3য় বর্ষ |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | ইসলামিক অনলাইন মাদ্রাসা (আইওএম)-থেকে আলিম প্রিপারেটরি কোর্স সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। ব্যাচ-2309।। পাসেন সন -2025।। 3বছরে মোট 25টি সাবজেক্ট ছিলো। যেমন: তাজউইদ, ফিক্বহ, আকিদা, আদাবু ত্বলিবিল ইলম, সিরাহ, এসো আরবি শিখি, ইসলামের ইতিহাস, কুরআন ট্রান্সলেট ইত্যাদি।। এরপর 7বছর ব্যাপি দাওরায়ে হাদিস কোর্সে ভর্তি হই। এখানে মূলত হুবহু কওমী সিলেবাসের আলোকে পড়ানো হয়। নাহোবেমির জামাত থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত। প্রথম জামাত (নাহোবেমির)- সহ কিছু জামাতে বেফাকের আন্ডারে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। আমি নাহোবেমির জামাতের 2604-ব্যাচে আছি আলহামদুলিল্লাহ। একই প্রতিষ্ঠান থেকে রুকইয়াহ শারইয়্যাহ কোর্স সম্পন্ন করেছি। ব্যাচ-2305।। ইনবাত একাডেমিতে তাজবিদ লং কোর্সে ভর্তি হয়েছিলাম, সময়ের স্বল্পতায় লাস্টে আর পরীক্ষা দেওয়া হয়নি। |
| পিতার পেশা | নিজস্ব জমি দেখাশোনা করেন। বেশিরভাগ সময় মানুষ দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। ছোটগুলো নিজেরা করেন। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ১জন |
| ভাইদের সম্পর্কে তথ্য | ডিগ্রি 2য় বর্ষে 26সালে ফাইনাল পরীক্ষা দিয়েছে। অবিবাহিত। পেশায় বর্তমান স্টুডেন্ট। বাসায় থাকে। |
| চাচা মামাদের পেশা | মামা নেই। চাচা 3জন। সকলের কৃষির সাথে জড়িত। সবার নিজস্ব জমি আছে, পাশাপাশি লোক দিয়ে করিয়েন নেন। মেজো চাচা দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে জড়িত। রাজনীতিতে প্রবেশের পূর্বে প্রাইমারির প্রধান শিক্ষক হিসেবে 10বছর শিক্ষকতা করেছেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত পরিবার আমাদের।🌸বর্তমানে টিনসেট বাসায় থাকি।ভিতরে প্লাস্টার করা....।রাস্তায় পাশেই 5রুম বিশিষ্ট নতুন ফ্লাট করা হয়েছে।নতুন বাড়ি প্রাচীর দিয়ে ঘেরা। এখনও কাজ চলমান। আপাতত শীতকালেই ফ্লোরে ঢালাই দিয়ে ওঠার প্লান আছে।🌸 জমি জায়গা মোটামুটি আলহামদুলিল্লাহ বসতবাড়ি, মাঠ এবং বাজারসহ 6বিঘা মতন আছে (কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলা-সরাসরি কথা পছন্দ সব বিষয়ে)🌸সামাজিক অবস্থান সম্মানিত। ছোট থেকে দেখে আসছি আমাদের বাসায় সকলে বিচার নিয়ে আসে। আব্বু-কাকারা সমাধান দিতে চেষ্টা করেন। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) | মা নামাজ পড়েন, মাঝেমধ্যে গ্যাপ দিতেও দেখেছি। আব্বু গাফেল হয়ে গেছে পড়তে চায়না। আমি দ্বীনে ফেরার শুরুতে অনেকবার বলে বলে শুরু করিয়েছিলাম।পরবর্তীতে আর কন্টিনিউ করেননি। ভাইকে বললে ও চুপ করে থাকে।হা/না কোনো উত্তর করেনা। পড়তে চায়না। পর্দা ও নন মাহরাম তারা মেইনটেইন করেন না তবে আমি করি। শুরুতে আমার জন্য কঠিন ছিলো। পরবর্তীতে সবকিছু সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জি |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | 21সালে দ্বীনে ফেরার পর |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জি আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? | বোরকা, হিজাব-নিকাব চোখ ঢাকাসহ, হাত-পা মোজা |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | নেই |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না আলহামদুলিল্লাহ। বি:দ্র: অনেকে দ্বীনে ফিরেও খেলা দেখার প্রতি আগ্রহী-তারা দূরে থাকুন-ব্যক্তিগতভাবে বেশি অপছন্দ তাদের। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | জানামতে নেই |
| দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | আইওএমে তামরীন সেকশনে খাদিমা হিসেবে যুক্ত আছি আলহামদুলিল্লাহ |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) | জাস্ট কবর, তাদের জন্য দুআ করা যাবে। তবে কবরে কিছু চাওয়া, নজর-মানত ইত্যাদি করা শিরকের আওতাভুক্ত। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | তাসাওউফ ও আত্মশুদ্ধি, শামায়েলে তিরমিজি, আমল করার এখনই সময় দায়ীর গুণাবলী ইত্যাদি |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | মুফতি আরিফ বিন হাবিব হাফি., মুফতি মুহাম্মদ তাকী উসমানী হাফি., মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব হাফি:মুফতি যুবায়ের উস্তাদ হাফি ইত্যাদি। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | না, ওমন যোগ্য মনে করিনা |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি মানুষের মধ্যে অনেকটা মিশুক। সহজে মিশতে চেষ্টা করি। তবে, বেদ্বীন হলে ইতস্তত হয় কিছুটা। নিজের সম্পর্কে আলাদাভাবে লেখার তেমন কিছু নেই তেমন কোনো দ্বীনি ও দুনিয়াবি যোগ্যতা না থাকার কারণে। তবে আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি- আমার রব আমাকে দয়া করে, ভালোবেসে তাঁর দিকে ফিরিয়ে এনেছেন। অথচ আমি গাফেল ছিলাম। অনেকে সে সুযোগ পাননি, আল্লাহ তাদেরকে কবুল করুক। নিচের লেখাগুলো অনেকটা এলেমেলো হতে পারে। কষ্ট করে পড়ার জন্য অগ্রীম ক্ষমা প্রার্থী। 🌿 আমার একটা ব্যক্তিগত লাইব্রেরির শখ আছে। সেখানে ইসলামিক সকল ক্যাটাগরির বই থাকবে। নবিজি ﷺ - এর রওজা মোবারক দেখার শখ আছে। আরো একটা ব্যতিক্রম শখ হলো -মোটামুটি সকল রান্নায় পারদর্শী হওয়া। আল্লাহ চাইলে হয়ে যাবে। একটা ফুলের বাগান করার শখ আছে। এছাড়াও ছোটখাটো ব্যক্তিগত শখ আছে। যারা আর্থিকভাবে দুর্বল, কোনোমতে দিন কাটে কি কাটে না, আবার কাউকে বলতেও পারেনা তাদেরকে সাহায্য করা। বাহিরে কোথাও গাছ লাগানো- যেখানে নির্দিধায় পাখিরা ও বাচ্চারা খেতে পারবে। 🌿 পছন্দ অপছন্দ বলতে দ্বীনদার মানুষদের পছন্দ। এছাড়া যারা মিশুক তাদের ভালো লাগে। ছোট বাচ্চাদের ভালো লাগে। কাউকে কিছু দেওয়া পছন্দ। ঘরে থাকতে পছন্দ হয় কিন্তু খুব সকালে ও বিকেলে হাঁটতে ভালো লাগে। এমনিতেও হাঁটতে পছন্দ করি। যারা শরীরের প্রতি যত্নবান তাদেরকে ব্যক্তিগতভাবে পছন্দ হয়। যেমন: ব্যায়াম করা, ফাস্টফুড, ভাজাপোড়া এড়িয়ে চলা, সুন্নাহর প্রতি যত্নবান হতে চেষ্টা করা ইত্যাদি (ফাস্টফুড মাঝেমধ্যে দোষের মনে করিনা)। 🌿 যারা মিথ্যা বলে তাদেরকে দেখলে অনেকটা রাগ হয়। মজা করে বললে বেশি রাগ হয়। এবিষয়ে আমি একটু অন্যরকম। মিথ্যা মানে মিথ্যাই। সেটাকে বিনোদন হিসেবে নিলে বেশি খারাপ। যারা নামাজই পড়েনা তাদের থেকে মতামত গ্রহণ করতে মন চাই না। অন্যের মতামত নেওয়া পছন্দ। তবে সিদ্ধান্ত নিজের। কিন্তু উক্ত বিষয়ে নিজে অনভিজ্ঞ হলে তাদেরটায় শুনতে চেষ্টা করি। 🌿 স্বপ্ন অনেক বড়। একটা দ্বীনি সার্কেল থাকবে। তো সেখানে আমার বাচ্চারাই মেইন। তাদের প্রথম টিচার হবো আমি। যতটুকু জানি সেটায় তাদের শিক্ষা দিবো। তাদের বাবাও সাপোর্ট করবেন সাধ্যনুযায়ী। তাদেরকে একটা ভালো পরিবেশ ও মানসিক সাপোর্ট দিতে চাই। যেন তারা দ্বীন থেকে গাফেল না হয়। যেমন তাদের ভবিষ্যত মা-কে হতে হচ্ছে। পরিবেশ এমন এক জিনিস, যেখানে আপনি থাকবেন, ঠিক সেখানের মতনই আচরণে ফুটে উঠবে ধীরে ধীরে। তাই স্বপ্ন এমন একটা ঘর, যেখান থেকে লুকিয়ে অন্য রুমে যেতে না হয়, কারোর কথা শুনতে না হয়, গাফেল হতে না হয়, সহজে দ্বীন পালন করা যায়। পারসোনাল কিছু বিষয় আছে, তা হলো-জামাই হাসিখুশি থাকবে, মজা পছন্দ করবে (যেমনটা হতে ইসলাম উৎসাহিত করে ), পর্দার ব্যাপারে কঠোর হবেন, আমার সাথে প্রতিযোগিতা করবে সব বিষয়ে, হিফজ করার ইচ্ছা থাকবে তাঁরও, তাঁর মূল লক্ষ্য হবে জান্নাত। অবশ্যই আমাকে ধৈর্য্যশীল পাবেন ইনশাআল্লাহ। তিনি যেন সাজগোজ একটু পছন্দ করেন, আমি দ্বীনে ফিরে সাজগোজ বাদ দিয়েছি টোটালি ভবিষ্যত মাহরামের সামনে সাজবো বলে। আশা করি বেশি ব্যাখ্যা করা লাগবে না। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | প্রথম ও প্রধান পরিকল্পনা হলো একটা দ্বীনি পরিবেশ তৈরি করা। যেখানে সব বিষয়ে দ্বীনকেই প্রাধান্য দেওয়া হবে। একটা বিষয়ে একটু অন্যরকম প্লান আছে, সেটা হলো -জাওযকে যুবায়ের উস্তাদ হাফি, উনার সাথে দাওয়াতি সফরে পাঠানো। যখন ক্লাস করি ওর মধ্যে মাঝে মাঝে সংবাদ পাই ওমুক উস্তাদ এখন ওমুক জায়গায় দাওয়াতি সফরে আছেন। তখন অনেক ইচ্ছা হয় এরকমভাবে আমার মাহরামও সরফে বের হবেন। তিনিও সাওয়াব পাবেন, আমাকেও একটু অংশীদার করবেন। আর বাচ্চাদের ব্যাপারে (আল্লাহ চাইলে) শখ আছে তারা তাদের বাবার মতন হবে।তাকে অনুসরণ করবে, একটা গোছালো পরিবেশ পাবে। হিফজ করার অনেক শখ আছে আমার।আমি চাই তিনিও হাফেজ না হলে আমার সাথে হিফজে মনোযোগী হবেন। আর হাফেজ হলে তো নূর আ'লা নূর। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | নসিহত শোনা, একটু বই পড়া, কিছু রান্না শিখতে চেষ্টা করা (ওতোটা পারিনা, তবে 2-3বার চেষ্টা করলে হয়ে যায় আলহামদুলিল্লাহ), ছোট্ট একটা পিচ্চি আছে বাসায়-ওকেও নিই একটু (বাবুদের অনেক ভালো লাগে, আধোআধো কথাগুলো উপভোগ করি) |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | বাড়িতে বর্তমানে দায়িত্ব পালন বলতে তেমন নেই- কারণ হলো পরিবেশ। আমাদের নতুন বাসায় এখনও উঠিনি। দিনের মধ্যে কমপক্ষে 15-20বার নন মাহরাম ঢুকে বাসায়। ঘেরাও করা না আগের বাসা। খুব সকালেও কোনো কাজ করতে চেষ্টা করতে গেছি-তার সামনে পড়তে হয়। এমন এক পরিবেশে আছি যে-5, 6বছর যাবৎ বলার পরও শোধরায়নি সেই ব্যক্তি। এজন্য লুকিয়ে চলি দিনের বেলা বলতে গেলে (দুঃখীত, বাইরে কাজ করতে গিয়ে ফরজ তরক করা সম্ভব না)) নতুন বাসায় ডিসেম্বরে ওঠা যাবে, কাজ চলমান। এছাড়া বাসার মোটামুটি সব কাজই শেখা আগে থেকে। কিছু করার নেই, নিরুপায় হয়ে রুমেই থাকতে হয় বেশিরভাগ। আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | ইসলাম নারী ও পুরুষকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে, সেক্ষেত্রে সমঅধিকারের সুযোগ নেই। মুসলিম হিসেবে এগুলো মানা গুরুত্বপূর্ণ। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জি |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে সুন্নাত। ফিতনা থেকে বাঁচতে বিয়ের বিকল্প কিছু নেই। বর্তমানে বিয়ে ফরজও বলা যায় পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করলে। যদি কেউ এর বিপরীত বলে তবে সে মিথ্যা বলছে নয়তো মানসিক সমস্যা আছে। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | না |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | দ্বীনি পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে অনলাইনে। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) | চাকরিজীবী নই |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | ইসলামে একজন নারীর স্বামীর যে যে দায়িত্ব আছে সেগুলো- তাঁর খেদমতে করা, সুবিধা অসুবিধা দেখা, তাঁর বাবার মায়ের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হওয়া, কখনও কোনো বিষয়ে হতাশ হয়ে পড়লে তাঁর পাশে থেকে সান্ত্বনা দেওয়া, দ্বীনি খেদমতে উদ্বুদ্ধ ও সাহায্য করা, দাওয়াতি কাজে অনুপ্রেরণা দেওয়া, দ্বীন শেখার প্রতি আগ্রহ তৈরি করা, সকল সংকটে তাঁর পাশে থাকা ইত্যাদি। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | স্টুডেন্ট, অনলাইন মাদ্রাসার টিচার |
|---|
| বয়স (Required) | 24-30 |
|---|---|
| গাত্রবর্ণ | শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ, ফর্সা, উজ্জল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | 5'5" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | অনার্স সমমান, মাস্টার্স, জেনারেল হলে ফরজ ইলম জানা থাকা ফরজ। মাদ্রাসা হলেও সেইম। মাদ্রাসা হলেই কেউ দ্বীনদার না, আবার জেনারেল হলেই কেউ দ্বীন বুঝে না এমনও না। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে। (ফরজ ইলম না জানা থাকলেও আগ্রহ থাকা শর্ত, আর হ্যাঁ ভর্তি করানো হবে আইওএমে, এক্ষেত্রে রাজি থাকতে হবে-প্রয়োজনে উস্তাদের পাশাপাশি আমি প্রাইভেট টিচার হিসেবে সময় দিবো পুরো আলিম শেষ না হওয়া পর্যন্ত)। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | সুন্নাতি তরিকা, বায়োলজিকাল বিষয় হলে ভিন্ন বিষয়। সুদ-ঘুষের সাথে কোনোভাবে জড়িত হলে আপনি বাতিল আগেই। |
| পেশা (Required) | স্টুডেন্ট, কওমি মাদ্রাসার টিচার, কোম্পানির জব, যেকোনো হালাল জব ইত্যাদি। জেনারেল টিচার প্রস্তাব দিবেন না। |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত (কুফু বজায় থাকে এমন-একটু কম হলেও সমস্যা নেই) বি:দ্র: আমাকে প্রশ্ন করা হলে আমি শুধুই দ্বীনদার চেয়েছিলাম। কিন্তু পরিবার কুফু মিলিয়ে দিবেন যাতে সমস্যা না হয়। |
| পারিবারিক অবস্থা (Required) | দ্বীনি পরিবেশ হলে ভালো হয়। না হলে আমার জন্য পারফেক্ট হয় এমন পরিবেশ। যাতে পর্দার ব্যাপারে কোনো প্রকার সমস্যা না হয়। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | চরিত্র হেফাজতকারী, চক্ষু অবনতিকারী, নামাজি, রোজাদার, রেগুলার তেলাওয়াত করবেন এমন হলে ভালো হয়, দায়িত্বশীল ও গায়রতওয়ালা, সত্যবাদী ও আমানতদার, বিশুদ্ধ, দ্বীনের ব্যাপারে সর্বদা শাসনের উপর রাখবে, এ ব্যাপারে ছাড় দিবেন না। তাঁর মূল উদ্দেশ্য থাকবে দাওয়াত দেওয়া, অন্যকে সাহায্যের মনোভাব থাকা, নন মাহরামের সংস্পর্শে কখনোই যাবে না। হালালকে ফরজ করে নিবে, হারাম পুরো বর্জন করবে, ছেলে হিসেবে হবে আদর্শ-মা বাবার প্রতি যত্নশীল হবে, ভাই হিসেবেও দায়িত্ব পালন করবে, স্বামীর স্থানেও স্থির থাকবেন। অন্যায়ের সামনে মাথা নোয়াবেন না। স্ত্রীর ভুল হলে সেটা ধরিয়ে দেওয়া। এক্ষেত্রে মজা হিসেবে না উড়িয়ে দেওয়া। প্রতিবেশির খোঁজ নিবে। তাদের সুবিধা অসুবিধা বিবেচনা করে কাজ করবে ইত্যাদি। আল্লাহ আ'লাম এমন হয় কিনা। 📌বিশেষ শর্ত: পর্দা ও কোনো ফরজের ক্ষেত্রে চুল পরিমাণও ছাড় দিবেন না। প্রয়োজনে অধিক কঠোর হবেন। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | ঝিনাইদহ ও পার্শ্ববর্তী জেলা। তবে উপযুক্ত পাত্রের ক্ষেত্রে অন্যান্য জেলাও বিবেচনাযোগ্য। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 23 ভিউস