| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 1998-03-17 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ১৯৯৮ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'৪'' |
| ওজন | ৬৫ কেজি |
| রক্তের গ্রুপ | B+ |
| পেশা | স্কুলে/কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক |
| মাসিক আয় | 25 |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
| বর্তমান জেলা | শেরপুর |
| বর্তমান থানা/উপজেলা | শেরপুর সদর |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
| স্থায়ী জেলা | শেরপুর |
| স্থায়ী থানা/উপজেলা | শেরপুর সদর |
| স্থায়ী ঠিকানা | চর জঙ্গলদী, শেরপুর সদর, শেরপুর। |
|---|---|
| বর্তমান ঠিকানা | গৃর্দ্দানারায়ণপুর, শেরপুর সদর |
| কোথায় বড় হয়েছেন? (Required) | গৃর্দ্দানারায়ণপুর, শেরপুর শহর |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | ব্যবসা বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৪ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | ব্যবসা বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০১৬ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | BBA in Management |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | Hajee Mohammad Danesh Science and Technology University, Dinajpur. |
| পাসের সন | 2022 |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | MBA in Human Resource Management |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | IELTS - 6.5, 2টা পেপার পাবলিশড হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল এ, বেসিক কম্পিউটার স্কিল |
| পিতার পেশা | ব্যবসা (মেইন শহরে নিজস্ব মালিকানা দোকানে টেইলার্স) |
|---|---|
| মাতার পেশা | গৃহিনী |
| বোন কয়জন? | ২জন |
| ভাই কয়জন? | ভাই নেই |
| বোনদের সম্পর্কে তথ্য | আমার ছোট দুই বোন - 1. এক বোন - শিক্ষার্থী। MBBS completed (MH Samorita Hospital and Medical College, Dhaka ), বয়স - 26 (বিবাহিত). স্বামী সিভিল ইঞ্জিনিয়ার, তার নিজস্ব ব্যবসা আছে। শেরপুর পৌরসভাতেই নিজের বাসা আছে। 2. আরেক বোন - শিক্ষার্থী। HSC 2nd year। Sherpur Govt. Girl's College, Sherpur. বয়স - 17 (অবিবাহিত). |
| চাচা মামাদের পেশা | - আমার জেঠা মৃত। উনি মুহুরী ছিলেন। পৌরসভাতে নিজস্ব বাসা আছে। - আমার চাচা বাড়িতেই থাকেন। বাড়ির সামনে দোকান ভাড়া দেয়া আছে, বাসা ভাড়া দেয়া আছে, পৌরসভাতে নিজস্ব বাসা আছে। - বড় মামা বিমান বাহিনীতে চাকুরী করেন। (ওয়ারেন্ট অফিসার, ঢাকায় পোস্টিং) -মেজো মামা গ্রামের বাড়িতেই থাকেন। -ছোট মামা সিঙ্গাপুর প্রবাসী। মেইন শহরে 2টা দোকান কিনে ভাড়া দিয়েছেন। গ্রামে জমিজমা আছে। আমরা কখনই একসাথে ফ্যামিলি হিসাবে থাকিনি। আমাদের পড়াশুনার জন্য + ব্যাবসার জন্য আব্বা আম্মা আমাদের জন্ম থেকেই শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন। কিন্তু সবার সাথে আমাদের যোগাযোগ আছে। কারো সাথে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নেই। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আমাদের নিজের বাড়ি নেই। গ্রামেও জমিজমা নেই। শেরপুরে শহরে একটা ফ্ল্যাট এ ভাড়া থাকি। আমার বাবার টেইলার্স এর ব্যবসা আছে। শেরপুর পৌরসভাতে এ আমাদের নিজস্ব দোকান আছে। এই দোকানই আমাদের এখন পর্যন্ত একমাত্র আয় এর উৎস। আর এখন আমিও একটা প্রাইভেট স্কুল এ ক্লাস নেই এবং 25 হাজার এর মতো ইনকাম করি। আমরা ছোট থেকে এ শহরে ভাড়া বাসায় থাকি। এখনো কোনো জমি জমা ক্রয় করা হয় নি। ইনশাল্লাহ ভবিষ্যতে প্ল্যান আছে। আর আমাদের কোনো আর্থিক ঋন নেই। তবে সঞ্চয়ও নেই। এক সময় অনেক ইনকাম ছিল বাবার। পরবর্তীতে আমরা দুই জন পড়াশুনা করি, খরচ বেড়ে যায় । আর জমি কিনা হয়ে উঠে নাই। যা উপার্জন হয় তাতেই আমরা সাধারণ জীবনযাপন করার চেষ্টা করি। অভাব নেই কিন্তু বিলাসিতাও নেই। আমরা যেখানে থাকি, যদিও ভাড়া থাকি, আশেপাশের স্থায়ী মানুষজন আমাদের খুব ভালো ভাবেই চিনে। আমরা সম্মান এর সাথেই এখানে থাকি। আব্বারও একজন সৎ মানুষ হিসাবে ভালো পরিচয় আছে। বলতে গেলে আমাদের আর্থিক প্রাচুর্যতা না থাকলেও আমরা ভালোই আছি। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) | আমার আমার দুই বোন পর্দা করে। কিন্তু আম্মা আসলে ওনার ফ্যামিলি থেকে তেমন কিছু শেখার সুযোগ না থাকার কারণে একটু পিছায়ে গেছে। আম্মা অনেক ক্ষেত্রেই মাহরাম মেনে চলতে উদাসীন থাকে। আমি চেষ্টা করি বুঝানোর জন্য। আসলে উনারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যার কারণে এরকম হয়। সত্যি বলতে আমি 2014 সালে এসএসসি পরীক্ষার পরে তাবলীগে যাবার পরে আমার দ্বীনি জীবনযাপনকে প্রাধান্য দেয়া শুরু করা হয়। তখন থেকেই পরিবার এর সবার পরিবর্তন শুরু। কিন্তু এর আগেও আমরা খুব একটা মডার্ন ফ্যামিলি ছিলাম না। অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস আমার আব্বা ছাড়া সবার মাঝেই ছিল। এখন আলহামদুলিল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পরে, আব্বাও দাড়ি রেখে দিয়েছে। আমার দুই বোন সহীহ ভাবে কোরআন তিলাওয়াত শিখেছে আমাদের এলাকার এক আলেমার কাছ থেকে। আর আম্মাও পারে কিন্তু সহীহ করে নেয়ার চেষ্টা করছে। আর সেপারেট ফ্যামিলি হওয়ার কারণে পর্দার খেলাফ হয় না। বাসার সবার দ্বীনি বুঝ আছে। কয়েক বছর থেকে আমাদের বাসায় কোনো টেলিভশন চলে না। ইসলাম মানতে বাধাপ্রাপ্ত হবার মতো কিছু নাই। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | হ্যা, এটা আমার দাড়ি ওঠা থেকেই রেখে দেয়া, দাড়ি যথেষ্ট ঘন। |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | হ্যা |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | হ্যা |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | আনুমানিক 16 বছর যাবৎ। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | হ্যা, সর্বোচ্চ চেষ্টা করি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | হ্যা |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? | লম্বা পাঞ্জাবি-পায়জামা, সাদা টুপি, বাসায় অথবা খেললে ট্রাউজার, টি শার্ট |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | ইসলামী খেলাফত। আমাদের দেশে চলমান কোনো রাজনৈতিক দল সমর্থন করা হয় না |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না, নাটক, সিনেমা, গান দেখা হয় না। তবে খেলার প্রতি একটু দুর্বলতা আছে। তাও অনেক নিয়ন্ত্রণে এনেছি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | এখন পর্যন্ত কোনো মারাত্মক ব্যাধি নেই। আমার প্রসাব ক্লিয়ার না হওয়ার সমস্যা ছিল। ইউরোলোজিস্ট ডাক্তার দেখনোর পর টেসট করানো হয়েছে। তেমন কোনো বড় সমস্যা ধরা পড়ে নি। বলেছেন মাসেল গুলো দুর্বল হয়ে গেছে। নিয়মিত বেয়াম করলে একটু সময় লাগলেও ভালো হয়ে যাবে। |
| দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | দাওয়াত ও তাবলীগ। কিন্তু দ্বীনের কোনো মেহনতকে অবহেলা করা হয় না। সুযোগ পেলে খেদমত করা হয়। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না, কারো কাছে বায়আত গ্রহণ করা হয় নাই |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) | মাজার একটা কবর। এইখানে গিয়ে চাওয়ার কিছু নাই। শুধু দোআ করাই আমাদের কর্তব্য। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | ফাজায়েলে আমল, মারেফুল কুরআন, আহকামে জিন্দেগী, কিতাবুস সুন্নাহ, হিসনে হাসিন, প্যারাডক্সিক্যাল সাজিদ |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | মাওলানা জুবায়ের সাব, মুফতী তাকী ওসমানী সাব, মুফতী আব্দুল মালেক সাব, মাওঃ তারিক জামিল, শায়খ আহমাদুল্লাহ, মুফতী আরিফ বিন হাবিব, মাওঃ আনিসুর রহমান আশরাফী |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | আমার তাবলীগ এ 3 চিল্লা দেয়া হয়েছে। ইনশাআল্লাহ সারা দুনিয়াতে দীন এর কাজ করার নিয়ত আছে |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি সাধারণত একজন শান্ত মেজাজ এর মানুষ। কিন্তু সম্পর্ক ভালো হয়ে গেলে একটু কথা বেশি বলা হয়ে যায়, এর পরও অযথা কথাবার্তা যথেষ্ট এড়িয়ে চলার চেষ্টা করি। ছোট থেকেই নম্র-ভদ্র হিসাবেই আমার পরিচিতি আছে। জীবনে আমি খুব কম মানুষই পেয়েছি যারা আমার প্রতি বিরক্ত। মানুষের উপকার করতে না পারি, নিজেকে ক্ষতি করা থেকে হেফাজত করেছি। খেলাধুলা, খাবার খাওয়ার ক্ষেত্রে একটু দুর্বলতা আছে। তাবলীগ এর মেহনত এ লাগার পর থেকে দুনিয়ার নেশা যত পারা যায় ছাড়ার চেষ্টাই করেছি। ভার্সিটিতেও ভালোভাবেই মেহনতে লেগে ছিলাম। সাধারণ ছেলে মেয়েদের সাথে মেলামেশা (ঘুরতে যাওয়া, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া) থেকে বিরত ছিলাম। পুরা অনার্স এর লাইফ এ আমার সাথে আমার ক্লাস এর মেয়েদের মনে হয় 10 মিনিটও কথা হয় নি। মাস্টার্স এর থিসিস এর সময় এসে আমার জন্য কষ্ট হয়ে যায়। সব সময়ই চেষ্টা করেছি যে আমার দ্বীনি বন্ধুদের সাথে উঠাবসা করতে যাদের সাথে সময় কাটালে আমার দ্বীনের ক্ষতি হবে না। লোকদেখানো যেকোনো জিনিস আমার অপছন্দ। এর জন্য সোশ্যাল মিডিয়া তে আমি তেমন সময় দেয় না। তবে জরুরত এর বিষয় হলে সেটা আলাদা ব্যাপার। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | তাবলীগ |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আমার সব সিদ্ধান্ত আমি দীনকে সামনে রেখেই নেয়ার চেষ্টা করি। যেমন ব্যাংক এর জব না করা, বিদেশ এ যাওয়া ইত্যাদি। আসলে এখনো কোনো বাড়ি ঘর করা হয় নি, তাই এটা এখন আমার একটা জরুরত হয়ে গিয়েছে। তাই আমার চিন্তা ছিল যে যদি স্টুডেন্ট ভিসা নিয়ে দেশের বাইরে যেতে পারি এবং একটা নির্দিষ্ট পিরিয়ড এর পরে চলে আসব। পরে হয়তো ব্যবসা / চাকুরী একটা কিছু করবো দেশে এসে, যেন বাকি জীবন পরিবার এর সাথে কাটানো যায়, আওলাদদের দ্বীনি মেজাজ যেন তৈরী করা যায়, আব্বা আম্মার খেদমত করা যায়। কিন্তু আর্থিক সুবিধা না থাকার কারণে সামনে অগ্রসর হতে পারছি না। না পারলেও আলহামদুলিল্লাহ, দেশেই ফোকাস। আর যদি ভবিষ্যতে যাবার মতো কোনো সুবিধা পাওয়া যায়, পরিবারের সদস্যদের আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিবো ইনশাল্লাহ। সর্বোপরি আমার এরকম একটা চিন্তা যেন আমি পরিবার নিয়ে আখেরাত এর জন্য তৈরী হতে পারি। কারণ জীবন একটাই। আখেরাত কামায় করাই একমাত্র উদ্দেশ্য। দুআ করি যেখানে (দেশ / বিদেশ) আমার জন্য খায়ের আছে, তাই যেন ফায়সালা হয়। (আমিন) আর আমি যেহেতু তাবলীগের সাথে সম্পৃক্ত, আমার ইচ্ছা যে আমার আহলিয়া নিয়ে দেশ-বিদেশ আল্লাহর রাস্তায় সফর করবো ইনশাআল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | মানুষের অবসর সময় আসলে থাকে না, করে নিতে হয়। যখন সময় পাই, মানুষকে দাওয়াত দেয়া, পছন্দের কিতাব পড়া, দুআ মুখস্ত করা, বড় কিছু সূরা মুখস্ত করার চেষ্টায় থাকি, পছন্দের ওলামাদের বয়ানও শুনা হয়। আমার ক্যাম্পাস লাইফ আমি সূরা ইয়াসিন, মূলক, আর-রহমান এর মতো সূরা মুখস্ত করেছি। আর সময় পেলেই তাবলীগে গিয়েছি। এখনো সময় পেলেই যাবার ইচ্ছা থাকে। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | 5 ওয়াক্তই পড়ার চেষ্টা করি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | ভাড়া বাসা তো, বাড়িতে তেমন কাজ থাকে না। আমি রান্না জানি কিছু, কিন্তু আম্মা আছে তাই করা হয় না তেমন। ইনকাম করাটাই এখন মেইন কাজ। আব্বা তেমন ওজন নিতে পারে না, আর যেহেতু আমিই ঘরে ছেলে মানুষ ঘরের প্রয়োজন এ যেকোনো কাজ করা হয় যেমন, আব্বার দোকান এর কাজে সাহায্য করা, বাজার নিয়ে আসা ইত্যাদি কাজ করা হয় |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যা |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের জীবনের পরবর্তী পর্যায়ে (আখেরাতে) নেকি, সওয়াব এর ধারা বজায় রাখতে নেককার আওলাদ এর বিকল্প নাই, যা বিয়ের মাধ্যমেই সম্ভব যদি আল্লাহ চান। জীবনের ভালো একজন সঙ্গী থাকলে দুনিয়া ও আখেরাতে দুই জায়গায়ই সফলতা পাওয়া সহজ হয়। মানুষের জীবনের অনেক উত্থান পতন আছে, যে সময় একজন ভালো জীবন সঙ্গীই কেবল তাকে কঠিন সময়গুলোতে অনবরত সাহস জোগাতে পারে। যদিও আমাদের সমাজে উপার্জন ছাড়া বিয়ের কথা চিন্তা করা হয় না, আমি মনে করি বিয়ে এরকম একটা সম্পর্ক, এরকম এক সিদ্ধান্ত যা আর্থিক প্রয়োজনীয়তার উর্ধে। আমি এটা অস্বীকার করি না যে অর্থ আমাদের জীবনের একটা জরুরত, কিন্তু কারো সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত একান্তই মনের চিন্তা ভাবনার সামঞ্জস্যতার ব্যাপার। যদি কারো সাথে মিলে যায়, জীবনের এই পর্যায়ে এসে পিছিয়ে যাবার কোনো মানে নেই। তাই এই ওয়েবসাইটএ প্রোফাইল শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | যদি কোনো লেভেল চলমান থাকে, উনার ইচ্ছা থাকলে শেষ করতে বাধা দিবো না। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | আমার আহলিয়ার ইনকাম ভোগ করার কোনো ইচ্ছা নেই। তবুও যদি কোনো প্যাশন থাকে, বাড়িতে থেকে কিছু করতে পারলে আমার আপত্তি থাকবে না। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | না |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | স্ত্রী হলো দুনিয়াতে একজন পুরুষের সবচেয়ে কাছের এবং আপন মানুষ যার কাছে সব শেয়ার করা যায়। আল্লাহ তায়ালা পুরুষকে তাদের স্ত্রীদের ব্যাপারে জিম্মাদারি দিয়েছেন। তার সব জরুরতপালন করার জন্য প্রস্তুত আছি যেমন ভরণ পোষণ, মানসিক-শারীরিক-আর্থিক জরুরত ইত্যাদি। বিশেষ করে তাকে সময় দেয়া, বুঝা, খারাপ সময় এ সময় সাপোর্ট দেয়া, দ্বীনের লাইনএ তাকে অগ্রসর হওয়াতে সাহায্য করা ইত্যাদি। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | একক পরিবারে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | শহরের একটা প্রাইভেট স্কুল এ শিক্ষকতা (ইংরেজি) করি। বাসার কাছেই। 1 বছর হয়েছে। ইনকাম হয় 25000++ । আর জব এর পড়াশুনা করা হচ্ছে। বাইরে যাবার সুযোগও খোঁজা হচ্ছে। পরিবার এর সাথে শেরপুরই আছি। এখনই কোনো করপোরেট লেভেল এর প্রাইভেট জবে ঢুকার ইচ্ছে নাই। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | আমার ফ্যামিলি তেমন কোনো ঋণ নেই যার জন্য আমাদের পেরেশানি তে থাকতে হবে। কিন্তু প্রাচুর্যতাও নেই। বাসা বাড়ি তা ছাড়া আমরা সব দিক থেকে ভালো এ আছি। পরিবারে তেমন কোনো ভিতরগত সমস্যা নেই। |
| বয়স (Required) | 18-26 |
|---|---|
| গাত্রবর্ণ | শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা |
| নূন্যতম উচ্চতা | 5 ফুট |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | জেনারেল HSC, মাদ্রাসা |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | আমি চাই আমার আহলিয়া এমন পর্দা করুন যা তাকে জাহান্না থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। হা, মানুষের অতীত থাকতেই পারে। ঐটাও অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান এবং ভবিষ্যতও গরুরত্বপূর্ণ। আমি তাকে সব দিক থেকে সাহায্য করো ইনশাআল্লাহ |
| পেশা (Required) | গৃহিনী (বাহিরে গিয়ে পর্দার খেলাফ করে কোনো ইনকাম না করাটাই আমি উত্তম মনে করি)। |
| অর্থনৈতিক অবস্থা | নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা (Required) | যে ফ্যামিলি আমাদেরকে মূল্যায়ন করে |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | -সর্বপ্রথম আমার কাছে পর্দার গুরুত্ব অনেক। কারণ এটা থাকলে মেয়েদের বাকি সব আমলই সহজ হয়ে যায়। -5 ওয়াক্ত নামাজ পড়া যা সব বরকত এর চাবিকাঠি। -কোরআন পড়ার অভ্যাস থাকা। (না পারলেও আমি মনে করি 2 মাস সময় নিয়েই শিখা সম্ভব )। -আর বাচ্চাদের ছোট থেকেই দ্বীনের মেজাজ তৈরী করার চেষ্টা থাকা। কারণ বাচ্চাদের তরবিয়ত এর আসল দায়িত্ব একজন মা ই সবচেয়ে ভালো পালন করতে পারে। বিশেষ করে বাচ্চাদেরকে মোবাইল এবং বাইরের দোকানের খাবার থেকে দূরে রাখা। তাদেরকে ছোট থেকেই সুন্নতের এহতেমাম করানো। -আর আমি তাবলীগ এর মেহনত এর সাথে যেহেতু সম্পৃক্ত, এই ব্যাপারে + দ্বীনের যেকোনো হক মেহনত এর ব্যাপারে নিজেও আগ্রহী থাকা এবং আমাকেও উৎসাহিত করা। -আমি একটাই ছেলে, তাই আব্বা আম্মার সাথে সবকিছু মিলিয়ে চলার চেষ্টা করা। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | শেরপুর, ময়মনসিংহ, জামালপুর এর আশেপাশে হলে ভালো হয়। কিন্তু যেকোনো জেলাই গ্রহণযোগ্য। |
| আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? | হ্যাঁ, আগ্রহী ও প্রস্তুত |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 23 ভিউস