| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 2001-06-15 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | আলিম প্রিপারেটরি কোর্স (2616) |
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ২০০১ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'২'' |
| ওজন | ৫৪ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | ব্যবসা |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | রংপুর বিভাগ |
| বর্তমান জেলা | রংপুর |
| বর্তমান থানা/উপজেলা | রংপুর সদর |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | রংপুর বিভাগ |
| স্থায়ী জেলা | রংপুর |
| স্থায়ী থানা/উপজেলা | রংপুর সদর |
| স্থায়ী ঠিকানা | মধ্য পীরজাবাদ, মুসলিম পাড়া, বদরগঞ্জ রোড, রংপুর সদর, রংপুর |
|---|---|
| বর্তমান ঠিকানা | মধ্য পীরজাবাদ, মুসলিম পাড়া, বদরগঞ্জ রোড, রংপুর সদর, রংপুর |
| কোথায় বড় হয়েছেন? (Required) | মধ্য পীরজাবাদ, মুসলিম পাড়া, বদরগঞ্জ রোড, রংপুর সদর, রংপুর |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A- |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | কারিগরি / ভোকেশনাল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৮ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২১ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | Bachelor of Arts (B.A Degree Pass) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | Rangpur Govt. College |
| পাসের সন | Final year |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | HSC pass |
| পিতার পেশা | রিটায়ার্ড সরকারী চাকুরজীবি |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | ২জন |
| ভাই কয়জন? | ১জন |
| বোনদের সম্পর্কে তথ্য | শামিমা নাসরিন শিলা (বড় বোন) – গৃহিণী – মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) – কারমাইকেল কলেজ - বড় বোন এর স্বামী – সৈয়দপুর রেলওয়ে (সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) রিটায়ার্ড, শামিমা পারভীন শিখা (মেজো বোন) – গৃহিণী - বিএসসি (ইইই) - অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -মেজো বোন এর স্বামী – ভূমি অফিস (তহসিলদার সহকারী) |
| ভাইদের সম্পর্কে তথ্য | ইবনে সাঈদ সেলিম (বড় ভাই) – কারুপণ্যতে কর্মরত – বিএসসি (ইইই) - অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - বড় ভাই এর স্ত্রী – গৃহিণী |
| চাচা মামাদের পেশা | 4 মামা বড় মামা - কাপড় ব্যবসায়ী, মেজো মামা - রিটায়ার্ড প্রশাসনিক কর্মকর্তা (জজ কোর্ট), সেজো মামা - ড্রাইভার, ছোট মামা - প্রসেস সার্ভার (জজ কোর্ট) 2 চাচা বড় চাচা - রিটায়ার্ড হেড মাস্টার, মেজো চাচা - কৃষক |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | পারিবারিক অবস্থা: আলহামদুলিল্লাহ, আমরা একটি শালীন ও মার্জিত মধ্যবিত্ত পরিবার। আমাদের নিজস্ব বাসস্থান (4 রুমের টিনশেড ঘর) রয়েছে। পরিবারের আর্থিক ও জীবনযাত্রার মান চলনসই এবং কারোর কাছে কোনো ধরনের ঋণ বা দেনা নেই। পারিবারিক মূল্যবোধ: আমাদের পরিবারে শুরু থেকেই শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আমরা ব্যক্তিগত ও সামাজিকভাবে সবসময় শান্তিপূর্ণ ও ঝামেলামুক্ত জীবনযাপন করতে পছন্দ করি। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) | পারিবারিক দীনি পরিবেশ ও চর্চা: আমাদের পরিবারটি মূলত একটি সাধারণ মুসলিম পরিবার। অতীতে দীনি ইলম ও প্রাতিষ্ঠানিক অনুশীলনের পরিধি কিছুটা সীমিত থাকলেও, আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা সবাই দ্বীনের ওপর চলার জন্য আন্তরিকভাবে সচেষ্ট আছি। ভাই-বোনেরা নিয়মিত নামাজ ও পর্দা পালনের চেষ্টা করি। আব্বু-আম্মুও ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতও করেন। 2023 সালে আল্লাহ তায়ালা তাদের উমরাহ হজ্বের জন্য কবুল করেছিলেন, আলহামদুলিল্লাহ। ইলম ও সংশোধনের সুযোগ: আমাদের পরিবারে ইলমের বা দীনি জ্ঞানের ঘাটতি থাকার কারণে অতীতে কিছু বিষয়ে অজ্ঞতা ছিল। এখনো মাহরামের ক্ষেত্রে উন্নতির জায়গা আছে। তবে আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই দ্বীনের সঠিক বিষয়টি ঠান্ডা মাথায় বুঝতে পারলে তা সাদরে গ্রহণ করেন এবং সংশোধনের চেষ্টা করেন। হারাম-হালাল ও দীনি বিধিবিধান মেনে চলার ব্যাপারে আমাদের নিজেদের মধ্যেও নিয়মিত বোঝাপড়া ও নসিহত জারি থাকে। কিছু বিশেষ পরিস্থিতি: পরিবারের সবাই নিজ নিজ জায়গা থেকে দীনের ওপর থাকার চেষ্টা করলেও কিছু বাস্তব সীমাবদ্ধতা রয়েছে। যেমন: আমার ভাইয়ের স্ত্রী অসুস্থতার কারণে নিয়মিত পর্দা ও নামাজ রক্ষা করতে পারছেন না। এছাড়া আমার বোনদের স্বামীরা (দুলাভাইরা) নিয়মিত নামাজ পড়েন না; তবে আমার বোনেরা তাদেরকে দীনের পথে আনার জন্য সাধ্যমতো চেষ্টা ও দোয়া করে যাচ্ছেন। সামগ্রিকভাবে, আমাদের পরিবারটি পরিপূর্ণ ধার্মিক বা নিখুঁত না হলেও, দ্বীনের পথে চলার নিয়ত, শেখার আগ্রহ এবং প্রাত্যহিক জীবনে ইসলামী মূল্যবোধ লালন করার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | জ্বি, আলহামদুলিল্লাহ |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | জ্বি, আলহামদুলিল্লাহ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বি, আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | 3 বছর প্রায় |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | এখন চেষ্টা করি, আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জ্বি, আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? | পাঞ্জাবি-পায়জামা, টুপি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | খেলাফত কায়েম চাই |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না, আলহামদুলিল্লাহ |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | না, আলহামদুলিল্লাহ |
| দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | অনলাইনে দাওয়াহর চেষ্টা করি, ব্যক্তিগত নসিহত করি। তাবলীগে শীঘ্রই যাবো ইনশাআল্লাহ। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) | সুস্পষ্ট কুফর |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | বেলা ফুরাবার আগে, নফসের বিরুদ্ধে লড়াই, আর রাহিকুল মাখতুম |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিঃ, শায়খ আহমাদুল্লাহ হাফিঃ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | জীবনের একটি সময়ে এসে আল্লাহ তাআলার বিশেষ তৌফিকে দ্বীনের পথে ফেরার সৌভাগ্য হয়েছে। 2023 সালের শেষের দিকে সালাত আদায়ের মাধ্যমে এই যাত্রা শুরু হয় এবং 2025 সালের শুরু থেকে আমলের পরিমাণ ও দ্বীনি চর্চা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওপর তাওয়াক্কুল করে অনেক কিছু ছাড়ার পর যে প্রশান্তি পেয়েছি, তা আল্লাহর এক বড় নিয়ামত। জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। যদিও পরিপূর্ণভাবে দ্বীনকে আঁকড়ে ধরার এই যাত্রায় মাঝে মাঝে হিমশিম খেতে হয়, তবুও আল্লাহর করুণায় সরল পথে চলার চেষ্টা অব্যাহত রয়েছে। ক্যারিয়ার ও বর্তমান ব্যস্ততা: পেশাগতভাবে আমি আমার নিজের ব্র্যান্ডিং এজেন্সি প্রতিষ্ঠা ও তা পরিচালনার ওপর ফুল-টাইম ফোকাস করছি। এর পাশাপাশি মার্কেটিং ও সেলস স্কিল ডেভেলপমেন্ট এবং হালাল উপায়ে ব্যবসা পরিচালনার বিষয়টি নিয়ে কাজ করছি। প্রাতিষ্ঠানিক পড়াশোনা, ক্যারিয়ার, ব্যবসার পাশাপাশি দ্বীনি ইলম অর্জনেও সময় দেওয়ার চেষ্টা করি। এতকিছুর ভিড়ে ব্যস্ততা থাকলেও ফাঁকা সময়ে ট্রাভেল ভ্লগ, বিজনেস কেস স্টাডি, টেকনোলজি আপডেট, ইসলামিক ভিডিও বা ডকুমেন্টারি দেখতে এবং বই পড়তে পছন্দ করি। এছাড়া লেখালেখি ও কন্টেন্ট ক্রিয়েশন পছন্দের কাজ। ব্যক্তিত্ব ও স্বভাব: যারা আমাকে চেনেন, তারা সাধারণত আমাকে একজন শান্ত স্বভাবের মানুষ হিসেবেই জানেন। আল্লাহ আমাকে রাগ সংবরণ করার ও ঠাণ্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি মূলত ইমোশনের দিক থেকে কিছুটা সেন্সিটিভ; তবে অনেক সময় অতিরিক্ত লজিক্যালি চিন্তা করার কারণে হয়তো তাৎক্ষণিকভাবে অন্যের আবেগকে পুরোপুরি মূল্যায়ন করা হয়ে ওঠে না— যা নিয়ে আমি সচেতন আছি এবং নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স বা পারস্পরিক বোঝাপড়া আরও উন্নত করার চেষ্টা করছি। স্বভাবগতভাবে আমি কিছুটা ইন্ট্রোভার্টেড, তবে দাওয়াহ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের সাথে মিশতে এবং যোগাযোগ রাখতে সচেষ্ট থাকি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, হালাল রিযিক এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার মূল লক্ষ্য। আল্লাহ যেন আমাদের সহজ ও সুন্দর পথ দান করেন। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | দ্বীনের জন্য অনেক চিন্তা-ফিকির করি। কিন্তু একটা বিষয় সৎভাবে বলে রাখি: এখনো আমার সবকিছু সাজানো, সলিড কোনো প্ল্যান নেই। আগে সেভাবে সুযোগ হয় নি। এখন যতটুকু সুযোগ পাচ্ছি, সেটা কাজে লাগানোর চেষ্টা করছি। ইসলামিক অনলাইন মাদরাসার আলিম কোর্স করছি। ইলম অর্জন আমার কাছে চলমান প্রক্রিয়া, কোনো একটা সময়ে শেষ হয়ে যাওয়ার বিষয় না। "মুমিনের বিজনেস মাইন্ডসেট" নামে একটা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, যেখানে ইসলামী ইতিহাস ও কুরআন-সুন্নাহর আলোকে ব্যবসায়ী মুসলিমদের জন্য দ্বীনের দিক থেকে কিছুটা হলেও যেন সহজ হয়। এর জন্য অনেক ফ্রি রিসোর্সেস ও ইবুক থাকছে ইনশাআল্লাহ, সাদাকায়ে জারিয়ার নিয়তে। সবসময় দাওয়াতি কাজের সাথে যুক্ত থাকতে চাই। আমার কাজ আর ব্যবসায় হারাম-হালালের সীমা মানার চেষ্টা করি। যেমন গান-বাজনা, বেপর্দা নারী বা ফ্রি মিক্সিং আমার নিজের কাজে রাখি না। আমার ব্যবসা আর কনটেন্ট দুটোই দ্বীনের সীমার ভেতরে রাখতে চাই। সুযোগ পেলে দ্বীনের জন্য আরও বড় কোনো ভূমিকা রাখার ইচ্ছা আছে। দুআ করি আল্লাহ যেন আমাকে মুজাহিদ ও শহীদ হিসেবে কবুল করেন। আমি চাই আমার স্ত্রী এসব পথে আমার সঙ্গী হোক। প্ল্যানের বাকি অংশ আমরা একসাথে বসে ঠিক করব ইনশাআল্লাহ। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময় বলতে থাকে না বললেই চলে। যদি কিছুটা থাকে তাহলে ট্রাভেল ভ্লগ, বিজনেস কেস স্টাডি, টেকনোলজি আপডেট, ইসলামিক ভিডিও বা ডকুমেন্টারি দেখতে এবং বই পড়তে পছন্দ করি। এছাড়া লেখালেখি ও কন্টেন্ট ক্রিয়েশন বা প্ল্যানিং করতে পছন্দ করি। |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | 3-5 |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | যখন চাকরি করেছিলাম, সাধ্যমতো সংসারে আর্থিক অবদান রাখার চেষ্টা করেছি। বর্তমানে বিজনেস প্রতিষ্ঠার সাথে পড়াশোনা করায় সেটা আপাত পারছি না। তবে শীঘ্রই বিজনেসটা একটা ফ্লোতে চলে আসলে আবারও করবো ইনশাআল্লাহ। এছাড়া পারিবারিক প্রয়োজনে ঘরের প্রয়োজনীয় বাজার করা, কোনো সরঞ্জাম নষ্ট হলে তা ঠিকঠাক করার দায়িত্ব সাধারণত আমার থাকে। এছাড়াও আব্বু-আম্মুকে ডাক্তার দেখানো, ঔষধ-পাতির খোজ-খবর নেই নিয়মিত। নিজের সার্বিক ব্যস্ততা মিলিয়ে আব্বু-আম্মুর ছোটখাটো কিছু যত্ন ও দেখ-ভাল করার চেষ্টা করি। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না, আলহামদুলিল্লাহ |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | রাজি |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বর্তমানে আশেপাশের ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ের বিকল্প ছাড়া কিছু দেখি না। দৃষ্টি অবনত ও সাওমও যথেষ্ট হচ্ছে না। জীবনকে, যৌবনকে হালাল ভাবে অতিবাহিত করা বিয়ে ছাড়া সম্ভব নয়। সুখ-দুঃখ সব শেয়ার করার মত একজন প্রয়োজন। যে সবসময় পাশে থাকবে, সাপোর্ট দিবে। যাকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসবো, যার ভালোবাসার পাত্র হবো। একে-অন্যের জন্য প্রশান্তিময় ও চক্ষুশীতলকারী হবো ইনশাআল্লাহ। দুজনের উদ্দেশ্য হবে একসাথে ও যত বেশি সম্ভব উম্মাহকে নিয়ে জান্নাতে যাওয়া। শুকর, সবর ও তাওয়াক্কুল এ ভরা হবে জান্নাতের দিকে এ ছোট্ট পথচলা ইনশাআল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | কি রকম এবং কোথায় তার উপর ডিপেন্ড করবে |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | না |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | একদমই না |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | স্ত্রীর প্রতি আমার প্রধান দায়িত্ব হলো শরীয়াহ সম্মতভাবে তার সাথে উত্তম আচরণ করা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। ইসলামের বিধান অনুযায়ী তার মোহরানা আদায় করা, হালাল উপার্জনের মাধ্যমে প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থান ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। কেবল আর্থিক দায়িত্বই নয়, বরং তাকে মানসিক ও আবেগীয় সমর্থন দেওয়া, ভালোবাসা ও বন্ধুর মতো পাশে থাকা এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া আবশ্যক মনে করি। পাশাপাশি তাকে দ্বীনি শিক্ষা ও সুন্নাহ অনুসরণে উৎসাহিত করা এবং তার মেধা ও ব্যক্তিত্বের বিকাশে পূর্ণ সাপোর্ট দেওয়াকে আমার প্রধান দায়িত্বের অংশ বলে মনে করি। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | যৌথ ফ্যামিলিতে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | SiF8 নামে একটি সম্পূর্ণ হালাল ব্র্যান্ডিং ও ক্রিয়েটিভ এজেন্সির প্রতিষ্ঠা করেছি এ বছরে। আলহামদুলিল্লাহ, গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়ায় 6 বছরের বেশি অভিজ্ঞতা আছে। এই সময়ে দেশ-বিদেশে 70+ ক্লায়েন্টের সাথে 120+ প্রজেক্ট করেছি। আমাদের এজেন্সি ব্র্যান্ডিংয়ের এন্ড-টু-এন্ড সার্ভিস দেয়, সাথে ডিজাইন ও ক্রিয়েটিভ সল্যুশনও আছে। এজেন্সি এখন বিল্ডিং ফেজে, ক্লায়েন্ট আনার কাজ চলছে। নিজের অভিজ্ঞতা অনুযায়ী প্রাইসিং রাখায় ক্লায়েন্ট পেতে সময় লাগছে। কম দামে কাজ করে নিজেকে সস্তা করার চেয়ে স্কিল আরও শার্প করা ও মার্কেটিং, সেলস এবং ম্যানেজমেন্টে দক্ষ হওয়াকে আমি বেটার সিদ্ধান্ত মনে করেছি, যেন ভবিষ্যতে একটা টিম সুষ্ঠুভাবে চালাতে পারি। বর্তমানে আমার খরচ কর্জে হাসানা ও ব্যবসার জন্য ইনভেস্টমেন্ট হিসেবে পরিবার থেকেই নেওয়া হচ্ছে। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে তা চুকাতে পারবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, রিজিক আল্লাহর হাতে। আমার দায়িত্ব হালাল পথে সর্বোচ্চ চেষ্টা করা যাওয়ার, তারপর যা আসে তাতে শুকরিয়া করা। |
|---|
| বয়স (Required) | 15-30 |
|---|---|
| গাত্রবর্ণ | ব্যাপার না |
| নূন্যতম উচ্চতা | ব্যাপার না |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | এসএসসি |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | আমি চাই আমার জীবনসঙ্গী যেন শরীয়াহর সর্বোচ্চ মান বজায় রেখে খাস পর্দা বা শরঈ পর্দা অনুসরণ করেন। বাহিরে চলাফেরার ক্ষেত্রে হাতমোজা, পার মোজা, নিকাব ও ঢিলেঢালা বোরকা পরিধান করে পূর্ণাঙ্গ পর্দা পালন করাটাই আমার কাম্য। অপ্রয়োজনে কোনোভাবেই যেন বাইরে না যায়। পারিবারিক পরিবেশে পর্দার বিধান সঠিকভাবে মানতে গিয়ে কিছু সামাজিক ও পারিপার্শ্বিক প্রতিকূলতার মুখোমুখি হতে হতে পারে। আমার পরিবারের সদস্যরা অত্যন্ত সহমর্মী হলেও অনেক সময় দ্বীনের সূক্ষ্ম বিধানগুলোর গভীরতা পুরোপুরি অনুধাবন করতে পারে না। ফলে যৌথ পরিবারের মধ্যে গায়রে মাহরাম (যেমন: ভাসুর বা অন্যান্য নিকটাত্মীয়) থেকে সঠিক শরঈ পর্দা বজায় রাখতে কিছুটা চ্যালেঞ্জ বা জটিলতা তৈরি হতে পারে। এজন্য আমার প্রত্যাশা হলো, আমার স্ত্রীর মধ্যে ধৈর্য, মানসিক দৃঢ়তা ও বিচক্ষণতা থাকবে, যেন সব পরিস্থিতি অত্যন্ত প্রজ্ঞা ও সদয় আচরণের মাধ্যমে সামলে নিয়ে খাস পর্দার বিধান শতভাগ রক্ষা করতে পারেন। দ্বীনের ওপর অবিচল থেকে যেকোনো পরিস্থিতিতে খাস পর্দা মেনেই সংসার পরিচালনা করার দৃঢ় সদিচ্ছা তার মধ্যে দেখতে চাই। |
| পেশা (Required) | গৃহিণী |
| অর্থনৈতিক অবস্থা | ব্যাপার না |
| পারিবারিক অবস্থা (Required) | দ্বীনদার পরিবার হলে ভালো হয়, বিশেষত আহলিয়ার বাবা-মা। তবে পাত্রী যদি দ্বীনের ব্যাপারে দৃঢ় ঈমানের হয় তবে পরিবারের অবস্থা শিথিলযোগ্য। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | বুদ্ধিমতি, চক্ষুশীতলকারিনী, তাকওয়াবান, আমলদার, উত্তম আখলাকের অধিকারি, স্বামীর প্রতি আনুগত্যশীল। যিনি হারাম-হালাল ও মাহরাম-নানমাহরাম মেনে চলে। ফরয ওয়াজিব ও পর্দার বিষয়ে কঠোর। নফল ইবাদাতের প্রতি আগ্রহী। অল্পেতুষ্ট, উচ্চবিলাসি নয় - স্বামীর ভরনপোষণে সন্তুষ্ট। সর্বাবস্থায় ধৈর্যশীল ও প্রজ্ঞার অধিকারি, সহনশীল। দ্বীন সম্পর্কে ইলম অর্জনে তৎপর ও হিফজ করার নিয়্যাত থাকতে হবে। ইসলাম নিয়ে গভীর পড়াশুনা ও চিন্তা ভাবনা করার ইচ্ছা রাখে যে, বই পড়তে ভালোবাসে যে। যিনি সবসময় নিজেকে পরিপাটি রাখবেন ও একমাত্র স্বামীর জন্য সাজতে ভালোবাসবেন। পবিত্রতার প্রতি সচেতন থাকবেন। আমাদের সংসার সবসময় গুছিয়ে রাখবেন আল্লাহর কাছে এমন একজনকে চাই যিনি উম্মাহ দরদি হবেন, শুধু নিজের ও পরিবারের মধ্যেই যার চিন্তা-ভাবনা সীমিত নয়। যিনি সবসময় আমাকে সাপোর্ট করবে। (অবশ্যই হালাল ও নেক বিষয়ে, অসৎ হারাম বিষয়ে তার পরিপূর্ণ শাসন মানতে রাজি) যে কোনো প্রতিকূল পরিস্হিতিতে আমার পাশে থাকবে, সাহস দিবে ও সবর করবে। আমার সুখ-দুঃখের ভাগিদার হবে। যে আমার সুবিধা-অসুবিধা বুঝবে। যাকে নিয়ে একসাথে তাহাজ্জুদ পড়ার আকাঙ্ক্ষা করি। যাকে নিয়ে একটি সুন্দর গোছালো সংসার তৈরি করতে চাই, যাকে নিয়ে একসাথে হজ্ব করার স্বপ্ন দেখি। হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন নারী উত্তম? তিনি বলেন, যার প্রতি তাকিয়ে স্বামী আনন্দিত হয়, কোনো কিছুর হুকুম করলে পালন করে এবং নিজের নফস ও মালের ব্যাপারে অপছন্দনীয় কিছু করে তার বিরোধিতা করে না। (উসওয়ায়ে রাসূলে আকরাম: 451) |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | রংপুর ও আশেপাশে (তবে অন্যান্য কুফু মিললে শিথিলযোগ্য) |
| আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? | না, আগ্রহী নই |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 6 ভিউস