| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 2003-02-27 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | Ruqyah Shariah' Course 2608, Alima course' batch:2727 |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | ডিভোর্সড |
| জন্মসন (আসল) | ২০০৩ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'৩'' |
| ওজন | ৫৬ কেজি |
| রক্তের গ্রুপ | AB+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | ঢাকা বিভাগ |
| বর্তমান জেলা | গোপালগঞ্জ |
| বর্তমান থানা/উপজেলা | টুঙ্গিপাড়া |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | ঢাকা বিভাগ |
| স্থায়ী জেলা | গোপালগঞ্জ |
| স্থায়ী থানা/উপজেলা | টুঙ্গিপাড়া |
| স্থায়ী ঠিকানা | পাটগাতী, টুংগীপাড়া, গোপালগঞ্জ। |
|---|---|
| বর্তমান ঠিকানা | পাটগাতী, টুংগীপাড়া, গোপালগঞ্জ। |
| কোথায় বড় হয়েছেন? (Required) | গোপালগঞ্জ |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৯ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২১ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | HSC |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | Online platform 'Women's Islamic Diploma' season09 batch complete করেছি আলহামদুলিল্লাহ, IOM( Islamic Online Madrasha) থেকে ' আলিমা' Course, ব্যাচ:2717 এর রানিং student। IOM থেকে " রুকইয়াহ শারইয়াহ" কোর্স সম্পন্ন করেছি। এছাড়া নাজেরা Complete করেছি, আলহামদুলিল্লাহ। |
| পিতার পেশা | ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। খুলনার খালিশপুরে তাঁর একটি জুতার দোকান ছিল। বর্তমানে বয়সের কারণে বাড়িতে অবস্থান করেন এবং নিজের জমিজমা দেখাশোনা করেন। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | ৫জন |
| ভাই কয়জন? | ২জন |
| বোনদের সম্পর্কে তথ্য | 1। বড় বোন: এইচএসসি সম্পন্ন করেছেন। তিনি বিবাহিত, তার তিনজন সন্তান রয়েছে এবং বর্তমানে একজন গৃহিণী। 2। মেজো বোন: ডিগ্রি সম্পন্ন করেছেন। তার স্বামী সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। তার দুইজন ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (KUET) কর্মরত আছেন। 3। সেজো বোন: বিবাহের আগে এসএসসি সম্পন্ন করা হয়নি। তিনি বিবাহিত এবং তার তিনজন ছেলে সন্তান রয়েছে। বর্তমানে একজন গৃহিণী। 4। চতুর্থ বোন: এইচএসসি সম্পন্ন করেছেন। তিনি বিবাহিত, তার দুইজন মেয়ে সন্তান রয়েছে এবং বর্তমানে একজন গৃহিণী। |
| ভাইদের সম্পর্কে তথ্য | 1। বড় ভাই: গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন। তিনি বিবাহিত এবং তার একজন ছেলে সন্তান রয়েছে। 2। ছোট ভাই: অনার্স তৃতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে নিজস্ব ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তিনিও বিবাহিত এবং তার একজন ছেলে সন্তান রয়েছে। |
| চাচা মামাদের পেশা | আমার চাচা নিজের জমিতে ফসল ফলিয়ে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আমার বড় মামা বে সরকারি চাকরি করেন, সেজো মামা ব্যবসা করেন, ছোট মামা চাকরি করেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার একটি সচ্ছল ও সম্মানিত পরিবার। আমার বাবার নিজস্ব প্রায় 4–5 বিঘা জমিজমা রয়েছে। আমাদের গ্রামের বাড়িতে চার কক্ষবিশিষ্ট একটি পাকা বিল্ডিং রয়েছে। আমার বাবা এলাকায় একজন সম্মানিত ও গণ্যমান্য মুরব্বি হিসেবে পরিচিত। এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রম ও সালিশ-বিচারে তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া হয়। আমার দাদারা সাত ভাই ছিলেন। সে সুবাদে আমাদের এলাকায় অনেক আত্মীয়স্বজন বসবাস করেন। পারিবারিকভাবে আমাদের আত্মীয়তার বন্ধন ও সামাজিক যোগাযোগ বেশ বিস্তৃত। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) | পরিবার যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ডের তারপর ও আলহামদুলিল্লাহ আমার পরিবার এ আমার বাবা 5ওয়াক্ত নামাজ আদায় করেন, এছাড়া আমার মা ইসলামের সকল বিধি-বিধান সঠিক ভাবে আদায় করতেন, ভাই- বোন সকলে ইসলামিক বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করেন।আমার বড় বোন মাহরাম নন-মাহরাম মেইনটেইন করেন কিন্তু অন্য বোনেরা বাইরে বোরখা পরলেও ঘরের ভেতর নন-মাহরামদের সামনে মাথায় কাপড় মেইনটেইন করে শালীন ভাবে থাকেন।আলহামদুলিল্লাহ আমি মাহরাম, নন-মাহরাম মেনে চলি। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | না |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | আলহামদুলিল্লাহ, জি। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ছোটবেলা থেকেই আম্মুর সঙ্গে নামাজে দাঁড়ানোর অভ্যাস গড়ে উঠেছিল। তবে দশম শ্রেণিতে পড়ার সময় থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করে যাচ্ছি। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | আলহামদুলিল্লাহ, জি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | আলহামদুলিল্লাহ পারি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? | আলহামদুলিল্লাহ, বাইরে বের হওয়ার সময় হাত-পা মোজাসহ বোরকা ও নিকাব পরিধান করি। পর্দার ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করি। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | না, এ বিষয়ে কম জানি। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | আলহামদুলিল্লাহ না। বাজনা মনের মধ্যে হতাশার সৃষ্টি করে। আল্লাহ বাদ্য যন্ত্র পছন্দ করেন না। আর গানের কথা যদি ভালো হয় আর সেটা যদি হারাম মুক্ত হয় তাহলে সেটা সোনা হয়। আর নাটক এ যদি হারাম কিছু না থাকে তাহলে সেটা আলাদা, এমন কিছু কিছু রেয়ার বিষয় রয়েছে |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ, নেই। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) | মাজারকেন্দ্রিক শিরক ও বিদআতপূর্ণ কর্মকাণ্ড আমার একেবারেই অপছন্দনীয়। যেসব স্থানে আল্লাহর ইবাদতের পরিবর্তে অন্যের কাছে সাহায্য প্রার্থনা বা ইবাদতসুলভ কাজ করা হয়, সেসব জায়গা থেকে আমি দূরে থাকতে পছন্দ করি। ঈমান ও তাওহিদের বিশুদ্ধতা রক্ষা করাকে আমি অত্যন্ত গুরুত্ব দিই। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | আল-কুরআন, আর-রাহীকুল মাখতুম, সংসার সুখের হয় দুজনের গুণে, ইসলামের ইতিহাস, আকীদাতুত ত্বহাবী, রুকইয়াহ শারইয়াহ, মা লা বুদ্দা মিনহু, মুনাজাতে মাকবুল, বেহেশতে জেওর, শামায়েলে তিরমিজি, তাজবিদ ইত্যাদি। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)। শায়েখ আহমাদুল্লাহ। মাওলানা তারেক জামিল।মুফতি মেঙ্ক।উস্তাদ নোমান আলী।জাকির নায়েক।আরিফ বিন হাবিব। সাইফুল্লাহ হুজুর। ড.মিজানুর রহমান আজহারি |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | আমি সেলাইয়ের কাজ ও রান্না করতে পারি। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | 1। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তাঁর প্রিয় রাসুল মুহাম্মদ ﷺ-কে ভীষণ ভালোবাসি। 2। আমার অনেক দিনের স্বপ্ন, আল্লাহর রাসুল ﷺ-এর দেশ সৌদি আরবে যাওয়া এবং তাঁর স্মৃতিবিজড়িত ও প্রিয় জায়গাগুলো ঘুরে দেখা। 3। আমার খুব ইচ্ছে, জীবনে একাধিকবার পবিত্র হজ ও উমরাহ পালন করার। 4। বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে জ্ঞান ও আত্মশুদ্ধিমূলক বই পড়তে ভালোবাসি। 5। নিজের প্রিয় মানুষদের জন্য রান্না করতে এবং ভালোবেসে তাদের খাওয়াতে আমার খুব ভালো লাগে। 6। গার্ডেনিং করতে ভালো লাগে। গাছপালা, ফুল ও প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। 7। আল্লাহর সৃষ্টি সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি। 8। আমি আমার জীবনসঙ্গীকে আল্লাহর ইবাদত ও নেক আমলে সহযোগিতা করতে চাই। 9। তাকে দ্বীনি ইলম অর্জনে সহযোগিতা করতে চাই এবং নিজেরাও একসঙ্গে ইলম অর্জনের পথে এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ। 10।আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে ভালোবাসতে চাই। 11। তার সুখে-দুঃখে পাশে থাকতে এবং ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে তার সেবা করতে চাই, ইনশাআল্লাহ। 12। আমি আমার ভালোবাসার মানুষের সামনে একটু বাচ্চামি করে ফেলি নিজের অজান্তেই। এটা অবশ্য আমি সবার ছোট বোন এবং বাবা-মায়ের খুব আদরে বড় হওয়ার কারণে এমন হয়েছি। 13। আমি আমার জীবনসঙ্গীর বিষয়ে বিষয়ে খুব সেনসিটিভ, এ ব্যাপারে আমি হিংসুটেও একটু মনে হয়, কেননা তার একটু অযত্ন, একটু অবহেলা ভিশন কষ্ট দেয়। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রবাসী বিয়ে করতে আগ্রহী |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আমার দ্বীনি ভবিষ্যৎ পরিকল্পনা হলো, জীবনের প্রতিটি পর্যায়ে নিজের সামর্থ্য অনুযায়ী দ্বীনের খেদমত ও দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাওয়া। আমি চাই, আমার আদব-আখলাক, কথাবার্তা, আচরণ ও চলাফেরার মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ পাক এবং আমার জীবন যেন অন্যদের জন্য উত্তম উদাহরণ হতে পারে। আমি আমার স্বামী, সন্তান, বাবা ও ভাইদের দ্বীনের পথে চলতে সহযোগিতা করতে চাই। ভবিষ্যতে সন্তানদের জন্য একটি সুন্দর ও ইসলামসম্মত পরিবেশ নিশ্চিত করতে চাই এবং একজন আদর্শ মুসলিম মা ও জীবনসঙ্গী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। পাশাপাশি দ্বীনের বিষয়ে আরও গভীর ও বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে চাই। যারা দ্বীনি জ্ঞান অর্জনে আগ্রহী, তাদের যথাসাধ্য সহযোগিতা করতে চাই এবং অর্জিত জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই। সর্বোপরি, আমার জীবনের প্রতিটি কাজের মূল লক্ষ্য হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময়ে আমি সাধারণত পবিত্র কুরআন তিলাওয়াত করি এবং বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসি। নামাজের নিষিদ্ধ সময় ব্যতীত সুযোগ হলে নফল নামাজ আদায় করি এবং আল্লাহর জিকিরে সময় কাটানোর চেষ্টা করি। কখনো ভাই-বোনদের ফোন দিয়ে গল্প করি। এছাড়াও অবসর সময়ে ইসলামিক নাশিদ শুনি এবং পছন্দের কোনো ইসলামিক স্কলারের লেকচার শুনে দ্বীনি জ্ঞান অর্জনের চেষ্টা করি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | বাড়িতে সাধারণত ঘরবাড়ি গুছিয়ে রাখা, আব্বুর দেখাশোনা করা এবং প্রয়োজন অনুযায়ী রান্নাবান্নার কাজ করে থাকি। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বশীল থাকার এবং দৈনন্দিন জীবনে কারও হক নষ্ট না হয়, সে বিষয়ে সচেতন থাকার চেষ্টা করি। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | নারী-পুরুষের সমান অধিকারের বিষয়টি নিয়ে আমার ব্যক্তিগত উপলব্ধি হলো, মহান আল্লাহ নারী ও পুরুষ উভয়ের জন্যই পৃথক কিছু দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন। পুরুষের ওপর অর্পিত দায়িত্ব পুরুষের এবং নারীর ওপর অর্পিত দায়িত্ব নারীর। আল্লাহ আমাদের শারীরিক গঠন ও সক্ষমতাও ভিন্নভাবে সৃষ্টি করেছেন। যেমন, পুরুষেরা সাধারণত যে ধরনের ভারী শারীরিক কাজ করতে সক্ষম, নারীদের পক্ষে তা সবসময় সম্ভব হয় না। আবার একটি সন্তানকে যেভাবে একজন মা গর্ভে ধারণ করেন, জন্ম দেন এবং মাতৃত্বের মমতায় লালন-পালন করেন, একজন পুরুষের পক্ষে ঠিক একইভাবে তা সম্ভব নয়। এ রকম আরও অনেক ক্ষেত্রেই নারী ও পুরুষের সক্ষমতা ও দায়িত্বের মধ্যে স্বাভাবিক পার্থক্য রয়েছে। তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মহান আল্লাহর দেওয়া বিধান ও নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং তাঁর হুকুমের কাছে নিজেকে সমর্পণ করা। আমি চাই, আমার রবের সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সারাজীবন তাঁর আনুগত্য ও সন্তুষ্টির পথে অবিচল থাকার তাওফিক আল্লাহ আমাকে দান করুন। |
| আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ | আমার বিয়ে হয়েছিল 2023 সালে। পারিবারিকভাবেই আমাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর গর্ভধারণের বিষয়টি বিবেচনা করে আমার স্বামী আমাকে বাবার বাড়িতেই থাকতে বলেন। আমার ছেলের বয়স যখন 18 মাস, তখন একপর্যায়ে আমি স্বামীকে জোর দিয়ে তাঁর কাছে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি। পরবর্তীতে তিনি আমাকে তাঁর কাছে নিয়ে যান। সেখানে একসঙ্গে থাকার পর জানতে পারি, তিনি একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত। বিষয়টি জানার পর আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ি। এর কিছুদিন পরেই আমার মা ইন্তেকাল করেন। মাকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই স্বামী আমাকে তালাক দেন। পরবর্তীতে 2026 সালের 26 এপ্রিল আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। |
|---|---|
| আপনার সন্তান আছে কিনা? | আমার একজন ছেলে সন্তান রয়েছে। তার বয়স 2 বছর 10 মাস। আমার ডিভোর্সের পর থেকেই সে তার বাবার বাড়িতে থাকছে এবং ইনশাআল্লাহ, সে তার বাবার কাছেই থাকবে। আমি কখনোই আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসার জন্য তার বাবাকে জোর করব না। তবে আমার হবু জীবনসঙ্গীর কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, তিনি যেন সন্তানের বাবার সঙ্গে কথা বলে মাঝেমধ্যে আমার সন্তানকে দেখার ও তার সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেন। কারণ আমি চাই না, আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব বা তার ন্যায্য অধিকার আমার দ্বারা অবহেলিত হোক। তবে ভবিষ্যতে আমার জীবনসঙ্গী যদি স্বতঃস্ফূর্তভাবে চান, আমার সন্তানকে আমাদের সঙ্গে নিজের সন্তানের মতো করে কাছে রেখে বড় করতে, তাহলে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমি চাই, এ বিষয়ে তাঁর আন্তরিকতা, সম্মতি ও সুন্দর মানসিকতা থাকুক। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জি রাজি। |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ের মাধ্যমে নিজের দ্বীনের বাকি অর্ধেক পূর্ণ করতে চাই। এমন একটি দ্বীনদার ও সুন্দর পরিবার গড়ে তুলতে চাই, যেখানে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, সহযোগিতা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে জীবন অতিবাহিত হবে। একে অপরের দ্বীনি পথচলার সহযোগী হয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে চাই। সর্বোপরি, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার একমাত্র মূল লক্ষ্য হবে মহান রবের সন্তুষ্টি অর্জন। ইনশাআল্লাহ। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | জীবনসঙ্গীর পছন্দ, মতামত ও সিদ্ধান্তকে আমি যথেষ্ট গুরুত্ব দিতে চাই। এ বিষয়ে তিনি আমার জন্য যেটাকে উত্তম মনে করবেন, পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সেটাকেই প্রাধান্য দিতে চাই, ইনশাআল্লাহ। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | জি, ইনশাআল্লাহ। আমি বাসায় থেকেই পড়াশোনা চালিয়ে যেতে চাই। শুধু পরীক্ষার সময় সরাসরি পরীক্ষা দিতে যেতে চাই। আমার সন্তানের বাবার ইচ্ছা ছিল না যে আমি পড়াশোনা চালিয়ে যাই। এ কারণে তখন আর পড়াশোনা অব্যাহত রাখা সম্ভব হয়নি। তবে এখন আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। আমার ইচ্ছা, অন্তত গ্র্যাজুয়েশনটা সম্পন্ন করা। এ ক্ষেত্রে আমার জীবনসঙ্গীর সহযোগিতা ও উৎসাহ প্রত্যাশা করি। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | 1। স্বামীর সকল ন্যায়সংগত আদেশ ও উপদেশ মেনে চলা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর বিধানবিরোধী নয়—এমন সকল বিষয়ে তার আনুগত্য করা, ইনশাআল্লাহ। 2। দ্বীনের দাওয়াহমূলক কাজে তাকে যথাসাধ্য সহযোগিতা করা, ইনশাআল্লাহ। 3। স্ত্রী হিসেবে তাকে মানসিক প্রশান্তি ও সাহস জোগানো এবং তার সুখ-দুঃখের সঙ্গী হওয়া। পাশাপাশি নিজের কোনো আচরণ যেন তার মানসিক অশান্তির কারণ না হয়, সে বিষয়ে সচেতন থাকা, ইনশাআল্লাহ। 4। তার অনুপস্থিতিতে তার সংসার, সম্পদ, সম্মান ও অর্পিত সকল আমানত যথাযথভাবে হেফাজত করা, ইনশাআল্লাহ। 5। তার জন্য নিয়মিত দোয়া করা এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে একে অপরের সহযোগী হওয়া, ইনশাআল্লাহ। আমার প্রত্যাশা: স্বামী-স্ত্রী দুজনই যেন একে অপরের জন্য প্রশান্তির কারণ হতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জান্নাতের পথে একসঙ্গে চলতে পারি। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | হালাল উপায়ে উপার্জনের প্রতি আন্তরিক ও সচেতন হতে হবে। পরিশ্রমী, দায়িত্বশীল এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সচেতন হতে হবে। অর্থনৈতিক অবস্থান আরও উন্নত করার মানসিকতা ও চেষ্টা থাকতে হবে। |
|---|
| বয়স (Required) | 26-46 |
|---|---|
| গাত্রবর্ণ | স্যামলা, কালো, ফর্সা |
| নূন্যতম উচ্চতা | 5'5" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | এইস এস সি, কামিল, আলিম |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত, ডিভোর্সি, বিপত্নীক |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | সুন্নাহসম্মত দাড়ি আমার খুব পছন্দ। আর্থিক উপার্জনের ক্ষেত্রে সুদ বা ঘুষের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকলে আমি এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে রাজি নই, ইনশাআল্লাহ। কারণ, হালাল রিজিক অন্বেষণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। হারাম উপার্জন মানুষের জীবনে বরকত নষ্ট করে এবং তা আখিরাতের জন্যও ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তাই আমি কখনোই চাইব না, আমার জীবনসঙ্গী হারাম উপায়ে উপার্জন করে আমাকে ভরণপোষণ করুক। আমি চাই, আমার জীবনসঙ্গীর উপার্জন হোক সম্পূর্ণ হালাল, পবিত্র ও বরকতময়। |
| পেশা (Required) | ব্যবসায়ী ও সফল উদ্যোক্তা। সরকারি চাকরিজীবী (বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার)। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। চিকিৎসক (ডাক্তার)। ইঞ্জিনিয়ার। শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ব্যাংকার (হালাল উপার্জনের সুযোগ ও উৎস নিশ্চিত হতে হবে)। সেক্টর ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আইটি ফার্মে কর্মরত। আইনজীবী ও আইন পেশার সঙ্গে জড়িত (হালাল উপার্জনের মানসিকতা থাকতে হবে)। দেশের বাইরে কর্মরত প্রবাসী। ইসলামিক স্কলার, আলেম ও মাদরাসার শিক্ষক। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। ফ্রিল্যান্সার ও রিমোট ওয়ার্কার। কৃষি উদ্যোক্তা ও কৃষিভিত্তিক ব্যবসায়ী। আমদানি-রপ্তানি ব্যবসায়ী। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও হিসাবরক্ষণ পেশায় নিয়োজিত। আর্কিটেক্ট ও কনসালট্যান্ট। গবেষক ও বিজ্ঞানী। নিজস্ব প্রতিষ্ঠান বা পারিবারিক ব্যবসার দায়িত্বে নিয়োজিত। সর্বোপরি: পেশার চেয়ে হালাল উপার্জন, সততা, পরিশ্রমী মনোভাব, দায়িত্ববোধ এবং পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করার সক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। পেশা ছোট বা বড় যা-ই হোক, উপার্জন যেন সম্পূর্ণ হালাল হয়—এটাই প্রত্যাশা। ইনশাআল্লাহ। |
| অর্থনৈতিক অবস্থা | স্ত্রী-সন্তান ও পরিবারের ভরণপোষণ সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে বহন করার মতো আর্থিক সক্ষমতা। হালাল উপায়ে উপার্জনের প্রতি আন্তরিক ও সচেতন হতে হবে। পরিশ্রমী, দায়িত্বশীল এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সচেতন হতে হবে। অর্থনৈতিক অবস্থান আরও উন্নত করার মানসিকতা ও চেষ্টা থাকতে হবে। সর্বোপরি, হালাল উপার্জন, দায়িত্বশীলতা ও পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করার সক্ষমতা থাকা প্রত্যাশিত। এর চেয়ে বেশি বা কম সচ্ছলতা থাকলেও আলহামদুলিল্লাহ। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | 01।অবশ্যই চরিত্রবান হতে হবে। কোনো মেয়েবন্ধু থাকা কাম্য নয়। এমনকি মেসেজ বা ফোনেও প্রয়োজনের অতিরিক্ত কোনো নন-মাহরাম নারীর সঙ্গে কথা বলা বা যোগাযোগ রাখা যাবে না। সবকিছুই আল্লাহর ভয়ে ও তাকওয়ার জায়গা থেকে মেনে চলতে হবে। একান্ত কোনো নন-মাহরাম এর সাথে কথা বলতে হলে আমাকে জানানো এ বিষয়ে। 02। সত্যবাদী হতে হবে। মিথ্যা বলা, প্রতারণা করা কিংবা কোনো বিষয়ে অসততার আশ্রয় নেওয়া আমার একেবারেই অপছন্দনীয়। 03। জীবনের সবকিছুর ঊর্ধ্বে দ্বীনদারিতাকে প্রাধান্য দিতে হবে। দুনিয়াবি অর্জনের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে বেশি গুরুত্ব দিতে হবে। 04। স্ত্রী, মা-বাবা, ভাই-বোন, নিজের পরিবারের আত্মীয়স্বজন এবং শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন—সবার হক ও অধিকার যথাযথভাবে আদায়ের ব্যাপারে সচেতন থাকা। কারো হকের ব্যাপারে গাফেল না থাকা। 05। ধৈর্যশীল, সহনশীল ও নম্র স্বভাবের হতে হবে। সবসময় কঠোর আচরণ নয়; ভালোবাসার সময়ে ভালোবাসা প্রকাশ করতে হবে, প্রয়োজনের সময়ে শাসন ও নিষেধ করতে জানতে হবে। আবার যেখানে নম্রতা প্রয়োজন, সেখানে বিনয়ী ও কোমল হওয়া। 06। সংসারজীবনে ছোটখাটো ভুল, মনোমালিন্য, সাময়িক দূরত্ব কিংবা টুকিটাকি সমস্যা থাকতেই পারে। সেগুলোকে বড় করে না দেখে পারস্পরিক বোঝাপড়া, ধৈর্য ও আলোচনার মাধ্যমে সমাধান করার মানসিকতা থাকতে হবে। স্ত্রীর প্রতি অযথা জেদ, রাগ বা কঠোরতা দেখানো যাবে না। তবে গুরুতর অন্যায় বা ভুলের ক্ষেত্রে ন্যায়সংগতভাবে বিষয়টি বিবেচনা করতে হবে। ছেড়ে যাবার মানসিকতা কখনোই আনা যাবে না। 07। মাঝেমধ্যে বিভিন্নভাবে ভালোবাসা প্রকাশ করার মানসিকতা থাকতে হবে। যেমন—ছোটখাটো সারপ্রাইজ দেওয়া, না জানিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া কিংবা ভালোবাসার সুন্দর মুহূর্ত তৈরি করা। রাসুলুল্লাহ ﷺ ও আয়েশা (রা.)-এর দাম্পত্য জীবনের ভালোবাসা, আন্তরিকতা ও খুনসুটির সুন্দর দিকগুলো থেকে অনুপ্রাণিত হতে চাই। 08। একসঙ্গে ইবাদত করা, দ্বীনি ইলম অর্জন করা এবং একে অপরকে নেক আমলে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। 09। একসঙ্গে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার স্বপ্ন ও সেই অনুযায়ী নিজেদের গড়ে তোলার মানসিকতা থাকতে হবে, ইনশাআল্লাহ। আমার একান্ত চাওয়া: এমন একজন জীবনসঙ্গী, যার কাছে আমি শুধু স্ত্রী নই; বরং দ্বীনি পথচলার একজন সঙ্গী, আমানত এবং ভালোবাসার মানুষ হব। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, মাগুরা, নড়াইল, যশোর, খুলনা, বাগেরহাট, ঢাকা, মুন্সিগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, কুমিল্লা এছাড়া যদি আমার জন্য উপযোগী বা আমাকে তার উপযোগী জীবনসঙ্গীনী মনে করেন এমন যে কোনো জেলা। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 22 ভিউস