| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 2005-12-31 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | আলিম প্রিপারেটরি কোর্স ও 2616ব্যাচ |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ২০০৫ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'৪'' |
| ওজন | ৫০ কেজি |
| রক্তের গ্রুপ | AB+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | খুলনা বিভাগ |
| বর্তমান জেলা | যশোর |
| বর্তমান থানা/উপজেলা | চৌগাছা |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | খুলনা বিভাগ |
| স্থায়ী জেলা | যশোর |
| স্থায়ী থানা/উপজেলা | চৌগাছা |
| স্থায়ী ঠিকানা | চৌগাছা, যশোর। |
|---|---|
| বর্তমান ঠিকানা | চৌগাছা, যশোর |
| কোথায় বড় হয়েছেন? (Required) | চৌগাছা। |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | Golden A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০২১ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২৩ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | HSC |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | Army Medical College, Rangpur ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে-এ চান্স প্রাপ্ত আলহামদুলিল্লাহ। সহশিক্ষার কুফল জানার পর ফ্রি- মিক্সিং যুক্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে ইচ্ছুক হয়নি।বর্তমানে আইওএম এর আলিম প্রিপাটরি কোর্স এর মাধ্যমে নিজ বাসায় অবস্থান করে দ্বীনের ফরজ জ্ঞান অর্জন করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এছাড়াও এর আগে অনলাইনে বিশেষ কিছু প্রতিষ্ঠানে আমি তাজউইদ শিখেছি আলহামদুলিল্লাহ। |
| পিতার পেশা | অবসরপ্রাপ্ত সেনা সদস্য (সার্জেন্ট)। |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী। |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ১জন |
| বোনদের সম্পর্কে তথ্য | ছোট বোন অষ্টম ক্লাসে অধ্যয়নরত। |
| ভাইদের সম্পর্কে তথ্য | ভাইয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) সিলেট থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আইন বিষয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে নিয়োজিত আছেন। তিনি অবিবাহিত। |
| চাচা মামাদের পেশা | 5জন চাচা, উনারা সবাই গ্রামে থাকে এবং 2জন চাচা ব্যবসায়ী ও 3জন কৃষি কাজের সাথে সংযুক্ত। উনারা সবাই মধ্যবিত্ত। 1জন মামা, ব্যবসায়ী ছিলেন, উনি মৃত। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত। আমাদের নিজস্ব বাড়ি 3 তলা ফ্ল্যাট (3য় তলা এখনো সম্পূর্ণ হয়নি) এবং গ্রামে হাফবিল্ডিং টিনশেডের পরিত্যক্ত একটি বাসা আছে আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার রহমতে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে। এখানে পরিমাণের বিষয় উল্লেখ করতে ইচ্ছুক নই। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ, আমাদের পারিবারিক পরিবেশ মোটামুটি দ্বীনমুখী। আম্মু নিয়মিত নামাজ ও কুরআন পড়েন। বাইরে গেলে বোরকা ও হিজাব( ওরনা) পড়েন। তবে গায়রে মাহরামের ব্যাপারে তিনি খুব বেশি সতর্ক নন। আব্বু ও ভাইয়া নিয়মিত নামাজ পড়েন, যদিও মাঝে মাঝে কিছুটা উদাসীন হয়ে যান। ছোট বোনও আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ পড়ে। গায়রে মাহরামের ব্যাপারে পরিবারের অন্যরা খুব একটা সচেতন না হলেও, বাসায় কোনো গায়রে মাহরাম আসলে আমার পর্দার বিষয়ে তারা সচেতনতা অবলম্বন করেন, আলহামদুলিল্লাহ। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জি। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | 2021 থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামায পড়া হয়। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জি অনলাইন ও অফলাইনে উভয় জায়গায় মাহারাম ও নন-মাহারাম মেনে চলি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | জি আলহামদুলিল্লাহ। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? | কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পড়ি। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | নেই। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ নেই, তবে বাইরে বের হলে চশমা ব্যবহার করি দূরদৃষ্টির জন্য। |
| দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | না। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) | মাজারে গিয়ে মানত, সিজদাহ্ ও তাওয়াফ করা শিরক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | তাসাওউফ ও আত্মশুদ্ধি, গুনাহ থেকে বাঁচুন, ইসলামিক ম্যানারস, আদব সৌভাগ্যের সোপান, উম্মুল মুমিনিন, এখন যৌবন যার, আদর্শ মুসলিমাহ, জীবনের ওপারে, মর্নিং মেসেজ, পড়ো সিরিজ, আই লাভ কুরআন, সীরাহ খন্ড 1ম, দ্বীনে ফেরার পর হারিয়ে যেও না, খুশু-খুযু, কে উনি, প্রোডাক্টিভ মুসলিম, ঈমান সবার আগে, সিরাজাম মুনিরা, নারীর আত্মিক রোগ ও তার প্রতিকার, হৃদয়ের দিনলিপি (চলমান) ইত্যাদি, এছাড়া আরও অনেক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, শায়খ উমায়ের কোব্বাদি ও শায়খ আহমাদুল্লাহ স্যার, মুফতি তাকি উসমানী, শায়খ জুলফিকার আহমদ নকশাবন্দী, মাওলানা তৈয়্যব আশরাফ সাহেব ইত্যাদি |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি স্বভাবগতভাবে কিছুটা ইন্ট্রোভার্ট। খুব সহজে সবার সঙ্গে মিশতে পারি না এবং প্রয়োজন ছাড়া বেশি কথা বলতেও পছন্দ করি না। শান্ত, নিরিবিলি পরিবেশ আমার বেশি ভালো লাগে। বদমেজাজি ও অশান্ত স্বভাবের মানুষদেরও যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। বই পড়া ও বই সংগ্রহ করা আমার অন্যতম প্রিয় শখ। বিশেষ করে ইসলামিক বই পড়তে এবং সংগ্রহ করতে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, নিয়মিত মাসে 5-6টিরও বেশি বই পড়ার চেষ্টা করি। আমার অনেক দিনের একটি স্বপ্ন হলো-একদিন নিজের একটি বড় ঘরোয়া লাইব্রেরি থাকবে, যেখানে জীবনের বিভিন্ন প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এক বা একাধিক বই থাকবে। ইনশাআল্লাহ, এমন একটি ছোট্ট জ্ঞানভুবন গড়ে তুলতে চাই, যেখানে অবসর পেলেই সময় কাটাতে পারব। অবসর সময়ে বাংলা হস্তলিপি ও ক্যালিগ্রাফি অনুশীলন করতে ভালো লাগে। পেইন্টিংও আমার পছন্দের একটি কাজ। ঘরে বিভিন্ন ধরনের ইনডোর গাছ রাখতে ও সেগুলোর যত্ন নিতেও ভালো লাগে। পাশাপাশি কুরআনের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা, গবেষণা করা এবং সেগুলো নিয়ে জার্নাল করতেও ভালো লাগে। নতুন কিছু শেখা, নিজের চিন্তাভাবনাকে পরিশুদ্ধ করা এবং প্রতিনিয়ত নিজেকে সংশোধন করার চেষ্টা করাই আমার কাছে গুরুত্বপূর্ণ। সর্বোপরি, আমার ইচ্ছা হলো-নিজেকে ধীরে ধীরে একজন উত্তম মানুষ হিসেবে গড়ে তোলা এবং আমার জ্ঞান, সময় ও প্রতিভাগুলোকে এমন কাজে ব্যবহার করা, যা দুনিয়া ও আখিরাত-উভয় জীবনের জন্য কল্যাণকর হবে, ইনশাআল্লাহ। |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | একজন আল্লাহভীরু, পরহেজগার ও উত্তম চরিত্রের অধিকারী মুসলিমাহ হিসেবে গড়ে তোলা। পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করা এবং অর্জিত জ্ঞানের আলোকে নিজের জীবন পরিচালনা করা। ইবাদতে একনিষ্ঠতা অর্জন, আত্মশুদ্ধির চর্চা, উত্তম আখলাকের বিকাশ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। পাশাপাশি ভবিষ্যতে একজন দ্বীনদার জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, সহমর্মিতা ও দ্বীনি মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ও বরকতময় পরিবার গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। একজন দায়িত্বশীল ও যত্নশীল স্ত্রী এবং স্নেহশীল, আদর্শ মা হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যাশা রাখি। ভবিষ্যৎ সন্তানদের কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান, তাকওয়া, আদব ও উত্তম চরিত্রে গড়ে তুলতে চাই। সর্বোপরি, আমার প্রত্যাশা-আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্র যেন দ্বীনের সৌন্দর্যে পরিপূর্ণ হয়। আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে ধারণ করে, নিজের পরিবারসহ দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন এবং জান্নাতুল ফিরদাউস লাভের উদ্দেশ্যে জীবন পরিচালনা করতে চাই ইনশাআল্লাহ । |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময়টা সাধারণত বই পড়া, ইসলামিক লেকচার শোনা, নতুন কিছু শেখা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে অতিবাহিত করি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | বাড়ির দৈনন্দিন কাজে সাধ্যমতো দায়িত্ব পালন করার চেষ্টা করি। ঘর গোছানো ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রান্নাবান্নার কাজে আম্মুকে সহযোগিতা করি। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | আমার কাছে নারী-পুরুষের অধিকার ও দায়িত্বের ক্ষেত্রে ইসলামের বিধানই চূড়ান্ত মানদণ্ড। ইসলাম প্রত্যেকের অবস্থান, অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে। তাই প্রচলিত সামাজিক মতাদর্শের পরিবর্তে আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর নির্দেশনাকে অনুসরণ করাই শ্রেয় মনে করি। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জি। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে করতে চাই আল্লাহর সন্তুষ্টি, সুন্নাহ অনুসরণ এবং দ্বীন ও চরিত্রের হেফাজতের উদ্দেশ্যে। বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ। এই পবিত্র সম্পর্কের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে যেন দুজন একে অপরের জন্য শান্তি, সহযোগিতা ও কল্যাণের মাধ্যম হতে পারি, ইনশাআল্লাহ এবং দুনিয়ার এই ফিতনাময় পরিবেশে যেন একসাথে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি ইনশাআল্লাহ। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | না। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | হ্যাঁ, দ্বীনি শিক্ষার জন্য পড়াশোনা চালিয়ে যেতে চায় অনলাইন মাধ্যমে ইনশাআল্লাহ |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) | না |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | মোহরে ফাতেমি |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | সর্বদা ঈমানের সঙ্গে সৎ ও দ্বীনের পথে চলতে উৎসাহিত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে একে অপরের সহযোগী হওয়া আমার অন্যতম প্রধান দায়িত্ব। পাশাপাশি তাঁর শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি যত্নশীল থাকা, সুখে-দুঃখে পাশে থাকা এবং পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও বরকতময় দাম্পত্য জীবন গড়ে তোলার চেষ্টা করব, ইনশাআল্লাহ। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | Currently studying Islamic Studies and Dawah (Bachelor’s level) online from home through Islamic Online Madrasa. |
|---|
| বয়স (Required) | 24-28 |
|---|---|
| গাত্রবর্ণ | শ্যামলা, উজ্জ্বল শ্যামলা। |
| নূন্যতম উচ্চতা | 5'6" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | স্নাতক (অনার্স) সম্পন্ন। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | জীবনসঙ্গীর ক্ষেত্রে আমার প্রত্যাশা, তিনি সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখবেন এবং হালাল উপায়ে উপার্জনকারী হবেন। তাঁর উপার্জন পরিমাণে যেমনই হোক, তাতে যেন হালাল, পবিত্রতা ও বরকত থাকে। পাশাপাশি তিনি দায়িত্বশীল, পরিশ্রমী, উদার মনের এবং পরিবারের ভরণপোষণে আন্তরিক হবেন, ইনশাআল্লাহ। |
| পেশা (Required) | ডাক্তার, MBBS/BDS শিক্ষার্থী, ইন্টার্ন ডাক্তার, সরকারি চাকুরীজীবি, ব্যবসায়ী ইত্যাদি। |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। |
| পারিবারিক অবস্থা (Required) | এমন একটি পরিবার প্রত্যাশা করি, যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার চেষ্টা থাকবে। পরিবারের সদস্যরা উত্তম আখলাকের অধিকারী, পরোপকারী, বিনয়ী ও ন্যায়পরায়ণ হবেন। বিশেষত নারীদের পর্দা ও শরিয়তের বিধান পালনের ক্ষেত্রে যথাযথ সম্মান ও সহযোগিতা করবেন। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে প্রত্যাশা করি, যিনি দ্বীনদার, আল্লাহভীরু ও উত্তম চরিত্রের অধিকারী। পাঁচ ওয়াক্ত সালাতসহ ইসলামের মৌলিক বিষয়গুলো পালনে যত্নশীল এবং কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার আন্তরিক চেষ্টা করেন। সত্যবাদী, দায়িত্বশীল, ধৈর্যশীল, বিনয়ী ও নম্র স্বভাবের হবেন। বই পড়তে ভালোবাসবেন এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহী থাকবেন। পরিশ্রমী ও পরিবারের দায়িত্ব পালনে আন্তরিক হবেন। সহযোগিতাপূর্ণ ও সহায়ক মানসিকতার অধিকারী, সহনশীল ও শান্ত স্বভাবের হবেন; রাগের সময়ও নিজেকে সংযত রাখতে সক্ষম হবেন। স্বভাবে ভারসাম্যপূর্ণ-অতিরিক্ত অন্তর্মুখী বা বহির্মুখী নন; বরং সবার সঙ্গে সুন্দরভাবে মিশতে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে সক্ষম হবেন। পরিবারকে সম্মান করবেন এবং স্ত্রীকে যথাযথ সম্মান ও মর্যাদা দেবেন। পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস, সহযোগিতা ও সুন্দর যোগাযোগের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সংসার গড়ে তুলতে আগ্রহী হবেন। শুধু দুনিয়ার পথচলার সঙ্গী নয়, বরং আখিরাতের পথেও একে অপরের সহযোগী হতে চাই-নেক আমলে পরস্পরকে উৎসাহ দেওয়া, ভুল হলে সুন্দরভাবে শুধরে দেওয়া এবং ঈমান ও আমল বৃদ্ধির পথে একে অপরের সহায়ক হওয়া। দুনিয়ার জীবনের সুখ-দুঃখ, দায়িত্ব ও ব্যস্ততার পাশাপাশি আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ যেন আমাদের একসঙ্গে তাঁর পথে চলার তাওফিক দেন এবং আমাদের এই সম্পর্ককে জান্নাতেও একসঙ্গে থাকার কারণ বানিয়ে দেন-এমন একজন জীবনসঙ্গীই প্রত্যাশা করি |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | যশোর জেলা, সমগ্র খুলনা বিভাগ ও ঢাকার ভিতর হলেও সমস্যা নেই (পছন্দ হলে যেকোনো জেলাই মানানসই)। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 18 ভিউস