female
বায়োডাটা নাম্বার
AH-122100
পাত্রী
জন্ম তারিখ(আসল) 2000-10-21
জাতীয়তা বাংলাদেশী
10 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 2000-10-21
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: Alim Preparatory Course (17)
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ২০০০
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'০''
ওজন ৪৯ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা ছাত্র/ছাত্রী
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ঢাকা বিভাগ
বর্তমান জেলা কিশোরগঞ্জ
বর্তমান থানা/উপজেলা হোসেনপুর
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী জেলা কিশোরগঞ্জ
স্থায়ী থানা/উপজেলা হোসেনপুর
ঠিকানা
স্থায়ী ঠিকানা হোসেনপুর, কিশোরগঞ্জ
বর্তমান ঠিকানা একই
কোথায় বড় হয়েছেন? (Required) একই
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ ব্যবসা বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৬
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ মানবিক বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৮
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা Bachelor of Social Science (B.S.S.) in Political Science
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম গুরুদয়াল সরকারি কলেজ
পাসের সন 2022
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা Master of Social Science (M.S.S.) in Political Science
পারিবারিক তথ্য
পিতার পেশা ব্যবসায়ী
মাতার পেশা ঘরের রাণী
বোন কয়জন? ২জন
ভাই কয়জন? ৩জন
বোনদের সম্পর্কে তথ্য 1.আমি নিজে
2.এসএসসি ক্যান্ডিডেট
ভাইদের সম্পর্কে তথ্য 1.বড় ভাই: বিবাহিত। বর্তমানে অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত।
2. মেজো ভাই: মাওলানা (ছোট)। বর্তমানে মাদ্রাসায় আলিম (ইন্টার) দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
3. ছোট ভাই: এইচএসসি সম্পন্ন করেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে।
চাচা মামাদের পেশা মেঝো চাচা:কৃষিকাজ দেখাশোনা করেন।
ছোট চাচা:ব্যবসায়ী

বড় মামা:সরকারি চাকরি করতো হঠাৎ অফিস বন্ধ হয়ে যাওয়ায় আপাদত বাসায়েই আছে।
ছোট মামা : প্রবাসী
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ উচ্চমধ্যবিত্ত সামাজিক অবস্থা সম্মানিত
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) পরিবারে আলহামদুলিল্লাহ দ্বীনের চর্চা রয়েছে। আমার এক ভাই মুফতি, আম্মুও পর্দা করেন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতও করে থাকেন। ছোট বোনও বোরখা পড়ে শালীনভাবে চলাফেরা করে। সবাই নিজেদের জায়গা থেকে হালাল-হারাম মেনে চলার চেষ্টা করে এবং আমানত রক্ষার ব্যাপারেও সচেতন। আমার পর্দা রক্ষা ও দ্বীনি শিক্ষা অর্জনের ক্ষেত্রেও পরিবারের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাই।তবে পরিবারের সবাইকে 100% দ্বীন পালনে পরিপূর্ণ বলব না।যেহেতু আমার দুই ভাইয়ের এখনো দ্বীনের বুঝ কিছুটা কম। তবে এমন না যে তারা উশৃঙ্খল। স্বাভাবিকভাবে চলাফেরা করে, সেরকম প্র্যাকটিসিং মুসলিম না আরকি।আমি দুয়া করি তারাও দ্বীনের ব্যাপারে আরও সচেতন হোক ।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বি
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোটবেলা থেকেই সালাত আদায় করতাম। তবে তখন নিয়মিত ছিলাম না, মাঝে মাঝে পড়তাম, আবার বাদও পড়ে যেত। 2016 সালে দ্বীনের বুঝ আসার পর থেকে আলহামদুলিল্লাহ, নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বী কঠোরভাবে
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? কালো বোরখার সঙ্গে হিজাব, নিকাব, হাতমোজা ও পা মোজা পরিধান করি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) নেই
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? আগে একদমই এড়িয়ে চলতাম। তবে ইদানীং ফেসবুক রিলস স্ক্রল করতে গিয়ে মাঝে মাঝে চোখে পড়ে যায়। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি চেষ্টা করছি এই অভ্যাস থেকে পুরোপুরি বের হয়ে আসতে এবং নিজের দৃষ্টির হেফাজত করতে।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) নাহ।আলহামদুলিল্লাহ
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) বর্তমানে দ্বীনি ইলম অর্জনের উদ্দেশ্যে IOM-এর আলিম কোর্সে ভর্তি হয়েছি। পাশাপাশি সাপ্তাহিক পয়েন্টের তালিমে যাওয়া হয়। অতীতেও তালিমের কাজে খেদমত করার অভিজ্ঞতা হয়েছে। মহিলা মাদরাসার সঙ্গেও সম্পর্ক রয়েছে। দ্বীনি আলোচনা ও উপকারী ইলম অর্জনের উদ্দেশ্যে সেখানে যাওয়া হয়। এছাড়া কয়েকবার মাস্তুরাতের জামাতেও তিন দিনের জন্য সময় দেওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও নিজের সামর্থ্য অনুযায়ী দ্বীনের খেদমতে আরও বেশি সময় ও অবদান রাখার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) শিরক, বিদাআত
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ফেরা, ধূলিমলিন উপহার রমাদান, আত্নার পরিচর্যা, মহিলাদের ওয়াজ, তিনিই আমার রব, ফাজায়েলে আমাল, ফাজায়েলে সদাকাত, মুন্তাখাব ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) শায়েখ আহমাদুল্লাহ, মাওলানা তারিক জামিল, মামুনুল হক
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) নেই
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি আল্লাহর একজন গুনাহগার বান্দী।খুব সাধারণ একজন মানুষ, পুরোপুরি জেনারেল ব্যাকগ্রাউন্ডে বেড়ে ওঠা। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে দ্বীনের বুঝ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সেই থেকেই চেষ্টা করছি নিজের ভুলগুলো ঠিক করার। চেষ্টা করছি দ্বীনের পথে আরও ভালোভাবে চলতে চাই। অনেক দুর্বলতা আছে, এখনো দ্বীন শেখার অনেক বাকি।তারপরও রবের রহমতের আশায় নিজেকে বদলাতে চাই।চেষ্টা করছি কুরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবন পরিচালনা করতে এবং একজন প্র্যাকটিসিং মুসলিমাহ হিসেবে নিজেকে গড়ে তুলতে। প্রতিনিয়ত দ্বীন শিখছি..

🌸পছন্দ/ভালোলাগা ও শখ:
-আমি বেশ ঘরোয়া স্বভাবের মেয়ে। বাসায় থাকতেই বেশি ভালো লাগে, বাইরে একদমই বের হওয়ার ইচ্ছা হয় না।তবে হঠাৎ মাঝেমধ্যে মন চাইলে একটু বেড়াতে যেতে বা ঘুরতে বের হতে ভালো লাগে।বিশেষ করে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে।এছাড়া নতুন কিছু শেখা, নতুন নতুন রান্না করতে এবং নিজের হাতে বিভিন্ন রকম মজার মজার খাবার তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পছন্দ করি। নিজের কথা বলতে গেলে, আমি বেশ ফুডিও। নতুন নতুন খাবারের স্বাদ নিতে বা খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোলাগে।তাছাড়া বিভিন্ন ধরনের ইনডোর ও ছোট আউটডোর প্ল্যান্ট লাগানো, সেগুলোর যত্ন নিতে ভালো লাগে।ফটোগ্রাফি আমার আরেকটি শখ।তবে প্রফেশনালি না, শখের বশেই ছবি তুলতে ভালো লাগে।বিশেষ করে প্রকৃতির সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে ভালো লাগে। গাছপালা, প্রকৃতি ও পরিবারের সঙ্গে সময় কাটানোতেও আনন্দ খুঁজে পাই।পাশাপাশি হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতে পছন্দ করি।এক্সারসাইজ করা, স্বাস্থ্যকর খাবার এবং একটি গোছানো রুটিন মেনে চলার চেষ্টা করতে ভালো লাগে।
🌸অপছন্দ /মন্দলাগা:
আর আমার কিছু বিষয় একদমই অপছন্দ।প্রতারণা, বিশ্বাসঘাতকতা করা, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করা, কথা দিয়ে কথা না রাখা। বিশেষ করে গায়রে মাহরামের সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলা, ফ্রি মিক্সিং, নারী-পুরুষের অবাধ মেলামেশা, এ ধরনের পরিবেশ আমার একদম পছন্দ নয়। আমি ব্যক্তিগত জীবনেও এসব বিষয় থেকে দূরে থাকতে পছন্দ করি এবং আমার জীবনসঙ্গীর মধ্যেও এ বিষয়ে সচেতনতা আশা করি।

✨রুচিবোধ সম্পর্কে :
মার্জিত ও রুচিসম্মত জিনিসপত্রের প্রতি আমার বিশেষ দূর্বলতা আছে।আমি একটু সংসারকেন্দ্রিক মানুষ।তাই ঘরের সুন্দর সুন্দর জিনিস কিনতে, ঘর গুছিয়ে রাখতে এবং নিজের পছন্দমতো সাজাতে ভালো লাগে।আমি যেহেতু ঘরোয়া স্বভাবের মেয়ে, তাই নিজের ঘরটাই আমার সবচেয়ে বড় কমফোর্ট জোন।এজন্য বিয়ের পর নিজের সংসারটা নিজের রুচি অনুযায়ী আমার মতো করে একটু একটু করে সাজানোর ইচ্ছা আছে। খুব বেশি যে জাঁকজমক তা না।পরিপাটি, নান্দনিক ও রুচিসম্মতভাবে নিজের ছোট্ট সংসারটা সাজাতে চাই আল্লাহ যদি চায়। পাশাপাশি নিজের ঘরটাকে দ্বীনি পরিবেশে গড়ে তোলার ইচ্ছে আছে। ছোট্ট একটি বইয়ের কর্নার থাকবে, যেখানে দ্বীনি বইয়ের সংগ্রহ থাকবে। আর থাকবে সুন্দর একটি সালাতের কর্নার, যেখানে ইবাদত, কুরআন তিলাওয়াত ও ইলম চর্চায় সময় কাটাতে পারব। সব মিলিয়ে আমি আমার মতো করে আমার রুম সাজাতে চাই যেখানে আমার পার্টনার দিনশেষে ঘরে ফিরলে মনটা প্রশান্তিতে ভরে উঠবে প্লাস আমারও মন ভালো থাকবে। সবসময় চাই আমার জীবনটা হোক গোছানো আর দ্বীনকেন্দ্রিক।উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন।
🔻তবে সবকিছু অবশ্যই আমার জীবনসঙ্গীর সামর্থ্য ও আর্থিক অবস্থার কথা বিবেচনা করে। তাঁর সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কিছু আশা করব না বা করতে বলব না।

🍂স্বপ্ন সম্পর্কে :
আমার একটি ইচ্ছা, বিয়েটা যেন মসজিদে সুন্নাহসম্মতভাবে সম্পন্ন হয়। আর আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হলো, প্রিয় জীবনসঙ্গীর হাত ধরে একদিন পবিত্র বায়তুল্লাহ জিয়ারত করতে যাওয়া।

🟧আমার স্বভাব ও ব্যক্তিত্ব :
-আমি মিতব্যয়ী স্বভাবের মানুষ। আগে আমার রাগ একটু বেশি ছিল। তবে দ্বীনের বুঝ আসার পর থেকে নিজের রাগ ও আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আগের তুলনায় এখন অনেকটাই পরিবর্তন হয়েছে।তাছাড়া আমি মিশুক প্রকৃতির। সবার সাথে ইজিলি মিশে যেতে পারি।এটা আমার একটা পজিটিভ দিক বলা যায়।আর কেউ যদি আমার ভুলটা সুন্দরভাবে বুঝিয়ে দেয় আমি সেটা পজিটিভলি নেই এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করি।তাছাড়া প্রতিনিয়ত নিজের চিন্তাভাবনা ও ব্যক্তিত্বকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছি।
- আসলে নিজের স্বভাব ও চরিত্র সম্পর্কে নিজে খুব বেশি কিছু বলা কঠিন। কারণ মানুষ নিজের সম্পর্কে যতটা না ভালো বলতে পারে, তার চেয়ে আশপাশের মানুষই তাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারে। যারা আমাকে কাছ থেকে চেনে জানে তারাই বলতে পারবে আমি মানুষ হিসেবে কেমন। আশা করি আশেপাশে পরিচিতদের মধ্যে খোঁজ খবর নিলে আমার সম্পর্কে ভালো জানতে পারবেন।

🟪 আমার বয়স দেখে এখনো কেনো বিয়ে করিনি এই চিন্তা আসা স্বাভাবিক সেজন্য এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি।
🔹প্রথমত, আল্লাহর হুকুম হয়নি তাই বিয়ে হয়নি।
🔹দ্বিতীয়ত, আমি কোনো ফেমিনিস্ট না।আমার প্রস্তাব আসা শুরু করে অনেক আগে থেকেই।2016 সালে যেহেতু আল্লাহ আমাকে দ্বীনের বুঝ দিয়েছেন দ্বীনের পথে চলতে চলতে আমি বুঝেছি এ পথে টিকে থাকতে গেলে দ্বীনদার সঙ্গীর যে কতটা প্রয়োজন।আমার দেখা প্র্যাকটিসিং অনেকেই ছিলো।তাদের সেরকম দ্বীনদার কারো সাথে বিয়ে হয়নি সেকারণে অনেকেই তাদের দ্বীনদারিত্ব ধরে রাখতে পারেনি। এখন তারা পর্দা তো দূরে থাক অনেকে নামায ও পড়েনা, আল্লাহুম্মাগফিরলি।আবার এমনও হয়েছে আমার দেখা, বিয়ের আগে ছন্নছাড়া জীবন ছিলো দ্বীনদার ছেলের উসিলায় এত দ্বীনদার হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো দেখে আরও গভীরভাবে সিদ্ধান্ত নিয়েছি যতদিন লাগে লাগুক তাও দ্বীনদার কারো জন্য অপেক্ষা করে যাবো ইন শা আল্লাহ।
🔹তৃতীয়ত, বিয়ের জন্য অনেকেই ছবি দিতে বলে আবার গায়রে মাহরাম বা ঘটকের সামনে যাওয়ার জন্যও বলে। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো গায়রে মাহরাম, এমনকি কোনো ঘটকের সামনেও যাইনি। এ নিয়ে অনেক কথাও শুনতে হয়েছে।কিন্তু আমি পর্দার ক্ষেত্রে কোনো ছাড় দেইনি।এ কারণে হয়তোবা বর্তমান জামানায় বিয়েটা আমার জন্য কিছুটা কঠিন হয়ে গেছে, সেটা আমি বুঝি।
🔹চতুর্থত, আশেপাশের পরিবেশ অনুযায়ী সেরকম প্রকৃত দ্বীনদার পাইনি বললেই চলে। তবে এমন না যে দ্বীনদার প্রস্তাব আসেনি হাফেজ মাওলানা এসেছে।বাট আমার পার্সোনাল একটা চয়েস যে আমি জেনারেল লাইনের প্র্যাক্টিসিং কাওকে বিয়ে করব।কারণ বেশিরভাগই জেনারেল লাইন থেকে যারা দ্বীনের পথে আসে আমার মনে তাদের মধ্যে আল্লাহর ভয় বেশি থাকে(পার্সোনাল অপিনিয়ন)যদিও সবাই এক না।
🔹পঞ্চমত, সবাই আসলে চায় ধার্মিক বউ সে হিসেবেই প্রস্তাব এসেছে।অনেকে অনেকভাবে বুঝিয়েছে বিয়ের পর নিজের মতো করে দ্বীনদার বানিয়ে নিও।প্রকৃত দ্বীনদার না হলেও বলেছে পর্দায় রাখবে।কিন্তু আমি আমার পথে অনড়, যে পর্যন্ত প্রকৃত দ্বীনদার কাওকে না পাব সে পর্যন্ত বিয়ে করবনা।হেদায়েতের মালিক আল্লাহ।অনেকসময় কারো উসিলায় অনেকে দ্বীনদার হয় এটা আমি মানি কিন্তু আমার ক্ষেত্রে যদি না হয়?তাই সে রিস্ক আমি নিই নি কখনো।তাছাড়া আমার নিজের মধ্যেই অনেক কমতি আছে।তাই পার্টনারের দ্বীনের ক্ষেত্রে আমি সহজে ছাড় দিতে চাইনা।আমার মনে হয় ঘরের অভিবাবক (স্বামী) যদি দ্বীনের ক্ষেত্রে কঠোর থাকে তবে স্ত্রী অনেকটা নিয়ন্ত্রণে থাকে প্লাস স্ত্রীর দ্বীন মেনে চলা সহজ হয় এক্ষেত্রে মেন্টালিটিও মিলে।এমন না যে আমরা বিয়ের জন্য কোনো চেষ্টা করিনি। 2020 সাল থেকেই চেষ্টা করে আসছি। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও এখনো আল্লাহর পক্ষ থেকে সেই ফয়সালা আসেনি।এসব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত হয়ে উঠে নি।
🔶আমার মনে হয় আল্লাহ আমার সবরের পরীক্ষা নিচ্ছেন।আমিও সবরের পরীক্ষা দিয়ে যাচ্ছি।আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।আমার বিশ্বাস, নির্ধারিত সময়ে উত্তমকিছু পাবো এ সুধারণাই রাখি।আমি শুধু চাই, অপেক্ষার শেষে এমন একজন মানুষ আসুক, যার সাথে দুনিয়া ও আখিরাতের পথচলাটা সুন্দর হবে, ইনশাআল্লাহ।

📌আমি যেমন:
নিজের সম্পর্কে নিজে থেকে কিছু বলা বা ভালো দিকগুলো তুলে ধরা আমার কাছে অনেক আনইজি লাগে। তবে বিয়ে যেহেতু জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, তাই একে অপরকে ভালোভাবে জানার স্বার্থে নিজের সম্পর্কে কিছু কথা শেয়ার করছি। আমার শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ ও চিন্তাভাবনা থেকেই আমার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে। তাই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে লিখেছি, যাতে আমার সম্পর্কে কিছুটা হলেও অপরপক্ষ বুঝতে পারে আমি কেমন মেন্টালিটির।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন তাবলীগ
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনের ওপর অটল থেকে উপকারী ইলম অর্জন করতে চাই, একজন নেককার, মুত্তাকী নারী হিসেবে নিজেকে গড়ে তোলতে চাই। একজন আদর্শ স্ত্রী হতে চাই। স্বামীর দ্বীন পালনে সহযোগী হতে চাই।উম্মুল মুমিনীনদের আদর্শ অনুসরণ করে নিজেকে একজন দ্বীনদার, উত্তম আখলাকসম্পন্ন ও আদর্শ ঘরণী হিসেবে গড়ে তোলতে চাই।
অবসর সময় কিভাবে কাটান? (Required) অবসর সময়ে নির্দিষ্ট কোনো কাজ করা হয় না। একেক সময় একেক রকম কাজ করি। কখনো ব্যায়াম করি, কখনো নতুন কোনো স্ন্যাক্স বা ডেজার্ট বানাই। আবার কখনো ঘুমাই, ফোন দেখি কিংবা নিজের মতো সময় কাটাই। আসলে যখন যেটা ভালো লাগে, সেটাই করি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) টুকটাক কাজগুলো করার চেষ্টা করি। যেমন মাঝেমধ্যে রান্নাবান্না করা, ঘর পরিষ্কার করা, থালাবাসন ধোঁয়া, পরিবারের কাজে সাহায্য করা।তাছাড়া ঘরের তালিমের দায়িত্বও আমাকে পালন করতে হয়।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা নারী ও পুরুষকে ভিন্ন ভিন্ন স্বভাব, বৈশিষ্ট্য ও ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন। সেই অনুযায়ী উভয়ের জন্য আলাদা দায়িত্ব, কর্তব্য ও অধিকার নির্ধারণ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি, আল্লাহর দেওয়া প্রতিটি বিধানের মধ্যেই প্রজ্ঞা ও কল্যাণ রয়েছে। তাই ইসলামে নারী ও পুরুষের জন্য যে অধিকার ও মর্যাদা নির্ধারণ করা হয়েছে, সেটাকেই যথেষ্ট ও সর্বোত্তম মনে করি। অন্যের দায়িত্ব বা অবস্থানের সঙ্গে নিজের তুলনা না করে প্রত্যেকের উচিত নিজের ওপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা এবং একে অপরের প্রাপ্য অধিকার আদায় করা। আমার কাছে এটাই ইসলামের সৌন্দর্য
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সর্বপ্রথম বিয়ে হলো একটা ইবাদাত।আল্লাহর দেওয়া একটা পবিত্র বন্ধন আর বিশেষ নেয়ামত। এই ফিতনার যামানায় নিজেকে দ্বীনের উপর টিকিয়ে রাখা যেমন কঠিন, তারচেয়েও একজন সত্যিকারের দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে পাওয়া আরও বেশি কঠিন।বিয়ের মাধ্যমে আমি আমার দ্বীন পূর্ণ করতে পারব।একজন উত্তম ও আদর্শ স্ত্রী হওয়ার সুযোগ পাবো। এমন একজন মানুষ পাবো যিনি আমার বন্ধু হবেন, সাপোর্টার হবেন, আর আমার চোখের শীতলতা। আমিও তার জন্য এইরকম হওয়ার চেষ্টা করব।একা দ্বীন পালন করতে গিয়ে অনেক সময় মনে হয় কষ্ট হচ্ছে। বিয়ের মাধ্যমে ঈমান আরও বাড়ানোর সুযোগ পাবো। দুজনে মিলে একে অপরকে দ্বীনের পথে উৎসাহিত করতে পারব। অনেক অপূর্ণ ইচ্ছা, আল্লাহ চাইলে এই সম্পর্কের মাধ্যমেই পূরণ হবে।
🔸তাছাড়া গুনাহ থেকে বেঁচে থাকার একটা সহজ ও সুন্দর উপায় হলো বিয়ে। চরিত্রের হেফাজত, নজরের হেফাজত করা যায়।দুজনের একাকিত্ব দূর হয়। এমন কাউকে পাওয়া যায় যার সঙ্গে জীবনের কষ্টগুলো ভাগ করে নেওয়া যায়, আর আনন্দগুলোও একসঙ্গে উপভোগ করা যায়।
🔹আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন, দ্বীনের উপর অটল থাকা, জীবনটা আরও সহজ হওয়া এবং জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? প্রশ্নই আসে না। আমার কাছে মনে হয়, একজন পর্দাশীল নারীর জন্য পর্দার সব বিধান মেনে বাইরে চাকরি করা বেশ কঠিন। আমি ব্যক্তিগতভাবে চাই, বিয়ের পর একজন রাব্বিয়াতুল বাইত হিসেবেই থাকতে।আমি চাই, আমার সংসারটা হোক সম্পূর্ণ দ্বীনকেন্দ্রিক, এই চিন্তা থেকেই চাকরি করার কথা ভাবতে পারিনা।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) একাডেমিক পড়াশোনা কমপ্লিট। বর্তমানে দ্বীনি ইলম অর্জনের উদ্দেশ্যে IOM-এর আলিম কোর্সে যেহেতু ভর্তি হয়েছি তাই ভবিষ্যতেও ইলম অর্জনের এই পথ ধরে রাখতে চাই।এক্ষেত্রে জীবনসঙ্গীর উৎসাহ ও সাপোর্ট আশা করি।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) বর্তমানে চাকরি করছি না। ভবিষ্যতেও চাকরি করার ইচ্ছা নেই। ঘর-সংসার সামলানো এবং নিজের দ্বীন ও ইলমের চর্চায় সময় দিতে চাই, ইনশাআল্লাহ।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? একজন দ্বীনদার স্ত্রী হিসেবে আমার ওপর যে দায়িত্ব ও কর্তব্যগুলো রয়েছে, সেগুলো পালন করতে চাই ইন শা আল্লাহ।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) নেই
বিশেষ কিছু যদি জানাতে চান আমি সবসময় চেষ্টা করি দ্বীনের ব্যাপারে কোনো ছাড় না দিতে, বিশেষ করে পর্দার ক্ষেত্রে। পর্দা আমার কাছে খুব ভালো লাগার একটি ইবাদত। এই পর্দা রক্ষা করতে গিয়ে জীবনে অনেক কিছু ত্যাগ করেছি, কিন্তু কখনো এ বিষয়ে ছাড় দিইনি। জীবনসঙ্গীর কাছ থেকেও এ বিষয়ে ফুল সাপোর্ট এক্সপেক্ট করি। বিয়ের অনুষ্ঠানেও আমি পরিপূর্ণ পর্দা করতে চাই।তাই বিয়ের বিষয়ে কথাবার্তা এগোলে শুরু থেকেই একটি বিষয় মাথায় রাখবেন, আমি কাউকে নিজের ছবি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি না।ভিডিও কল তো দূরে থাক।আর কোনো গায়রে মাহরামের সামনে যাওয়ার তো প্রশ্নই আসে না।যিনি আমার জীবনসঙ্গী হবেন, তিনি আমার এই মানসিকতা আর দ্বীনের প্রতি আমার এই অবস্থানকে সম্মান করবেন আশা করি।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) 27-36
গাত্রবর্ণ শ্যামলা/ উজ্জল শ্যামলা/ ফর্সা /উজ্জল ফর্সা (তবে সবদিক মিলে গেলে এদিকটা ছাড় দিতে রাজি আছি)
নূন্যতম উচ্চতা 5′ 4″ - 5′ 8″
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতকোত্তর
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) দাড়ি থাকতেই হবে মাস্ট যেহেতু দাড়ি রাখা আমার নবির সুন্নাহ।-বীমা কিংবা অন্য কোনো সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পেশাগতভাবে জড়িত কেউ যোগাযোগ করবেন না। জীবনসঙ্গীর উপার্জন অবশ্যই সম্পূর্ণ হালাল হতে হবে। কোনো ধরনের হারাম উপার্জনের সঙ্গে সম্পৃক্ততা গ্রহণযোগ্য নয়।
পেশা (Required) সম্মানজনক পেশায় কর্মরত হতে হবে। যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সরকারি কর্মকর্তা অথবা সমমানের পেশায় নিয়োজিত।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত মোট কথা আমার কুফু অনুযায়ী।
পারিবারিক অবস্থা (Required) দ্বীনদার এবং সম্মানিত হলে ভালো হয়।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন জীবনসঙ্গীর কাছে আমার প্রত্যাশা:
আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি প্রকৃত অর্থেই দ্বীনদার ও প্র্যাকটিসিং মুসলিম হবেন। যিনি হবেন নেককার, পরহেজগার, অধিক গায়রতওয়ালা, তাক্বওয়াবান আর আমার চক্ষুশীতলকারী।সেই সাথে সুন্নাহ অনুযায়ী পায়জামা-পাঞ্জাবি পরতে হবে মাস্ট।অবশ্যই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায পড়বে।যিনি জামায়াতে নামায পড়ে অন্তরে সুকুন অনুভব করেন । যিনি শুধু হারাম থেকে না বরং সন্দেহযুক্ত বিষয়গুলো থেকেও যথাসম্ভব বেঁচে চলবেন। কোনো কাজ করার আগে ভাববেন, এতে আমার রব সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন। সবসময় আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করবেন।
🔸আমার বেড়ে ওঠা জেনারেল ব্যাকগ্রাউন্ডে, তাই সেইম ব্যাকগ্রাউন্ডের কাউকে প্রেফার করি। আমার মনে হয়, এতে মেন্টালিটি ও আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মিল থাকার সম্ভাবনা বেশি। জেনারেল ব্যাকগ্রাউন্ডের হলেও আমলওয়ালা হতে হবে এবং সুন্নাহ ও দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান থাকবে, যার সাথে আমি দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করতে পারব।যার চলাফেরা হবে এমন যাকে দেখলে আমার রসূল(স:) সুন্নাহর কথা মনে পড়বে, যার সংস্পর্শে থাকলে আল্লাহর কথা স্মরণ হবে।তাছাড়া আমি দ্বীন সম্পর্কে আরও অনেক কিছু শিখতে চাই পার্টনারের থেকে।আমার দ্বীনের ব্যাপারে যেসব ঘাটতি আছে, সেগুলো পূরণ করতে চাই। তাই এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি দ্বীন জানা এবং মানার প্রতি আগ্রহী হবেন সাথে আমাকেও অনেক বেশি উৎসাহিত করবেন ।কারণ ইলম অর্জন ছাড়া কখনোই প্রকৃত মুমিন হওয়া যায়না।
🔸আমি চাই, আমার জীবনসঙ্গী আমার পর্দার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবে।বিয়ের দিন থেকে শুরু করে সারাজীবন আমার পর্দার হেফাজত করার দায়িত্ব নিবে। মাহরাম ও নন-মাহরামের বিধান মেনে চলার ব্যাপারে কঠোর হবে। শুধু আমার পর্দার বিষয়েই সচেতন থাকবে না, নিজেও নিজের দৃষ্টির হেফাজত করবে। দ্বীনের পথে চলতে আমাকে সবসময় উৎসাহ ও সহযোগিতা করবে ।দুনিয়া এবং আখিরাতের মধ্যে আখিরাতকে বেশি প্রাধান্য দিবে, দুনিয়ার সকল কাজের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন।নিজের পরিবারের হক আদায়ের ব্যাপারেও সচেতন থাকবে।আমার ভরণপোষণের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং এ বিষয়ে কখনো কার্পণ্য করবে না।
-তিনি তাবলিগ জামাআতের সঙ্গে যুক্ত থাকতে হবে।আলেমা উলামাদের সাথে উঠাবসা বা সম্পর্ক যেনো থাকে।তিনি তাবলীগে সময় দিবে +সময় করে মাঝেমধ্যে আমাকেও মাস্তুরাত জামাআতে নিয়ে যাবে, যাতে দ্বীন শিখতে পারি।এরকম মানসিকতা থাকতে হবে। কারণ মাস্তুরাতে জামাআত আমার ভালোলাগার একটি জায়গা।যেখান থেকে আমি দ্বীনের ব্যাপারে অনেক কিছু শিখেছি ভবিষ্যতে আরও বেশি শিখতে চাই।

🌻পছন্দের বৈশিষ্ট্যগুলো:
সুন্দর ব্যক্তিত্ব ও উত্তম আখলাকের অধিকারী, পরিশ্রমী, মিশুক, বিনয়ী, ধৈর্যশীল এবং সংযত স্বভাবের মানুষ পছন্দ করি। কথাবার্তা ও আচরণে মার্জিত, বিবেকবান, দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং পরোপকারী হবেন।মোট কথা একজন সৎ ভালো ও দ্বীনদার মানুষের মধ্যে যে গুণাবলিগুলো থাকা দরকার জীবনসঙ্গীর মধ্যেও সেসব গুণ প্রত্যাশা করি।

🌻 অপছন্দের বৈশিষ্ট্যগুলো :
অতিরিক্ত অন্তর্মুখী স্বভাব, অহংকার, অলসতা, মিথ্যা বলা, কৃপণতা, কথা-কাজের অমিল, ধূমপানকারী, অতিরিক্ত রাগ, উচ্চস্বরে কথা বলা এবং সামান্য বিষয়েই খারাপ আচরণ করা একদম পছন্দ করি না। এ ছাড়া কাওকে ছোট করে দেখা বা অসম্মান করা, অহেতুক তর্ক করা ও নিজের ভুল স্বীকার না করার মানসিকতাও অপছন্দ করি।

🔻ইম্পর্টেন্ট :
আমি যেমন, আমার স্বভাব ও ব্যক্তিত্ব যেমন, সেভাবেই আমাকে গ্রহণ করবেন এবং আমাকে নিয়ে সন্তুষ্ট থাকবেন। আমার কোনো ভুল হলে অবশ্যই সুন্দরভাবে বুঝিয়ে দিবেন এবং সংশোধনের সুযোগ করে দিবেন। একান্তে বুঝিয়ে বলবেন প্রয়োজনে শাসন করবেন(পাবলিকলি না)কিন্তু কখনো অসম্মান করবেন না।
-আমি চাই না, আমার জীবনসঙ্গীর মনে আমাকে নিয়ে কখনো আফসোস বা অসন্তুষ্টি তৈরি হোক। আমাকে ছোট করা, অন্য কারও সঙ্গে তুলনা করা কিংবা তুচ্ছতাচ্ছিল্য করার মানসিকতা তার মধ্যে থাকবে না। তিনি হবেন আমার জন্য ঢালস্বরূপ। বাইরের মানুষের সামনে আমার সম্মান ও মর্যাদা রক্ষা করবেন।তাছাড়া ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমাদের মধ্যকার ব্যক্তিগত কথা, মান-অভিমান কিংবা কোনো সমস্যা পরিবারের সদস্য, বন্ধুবান্ধব বা অন্য কারও কাছে প্রকাশ করার মানসিকতা থাকবে না।এক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে।
🔺হাইলি প্রেফারড:
জীবনসঙ্গীকে নিয়ে সবারই কিছু স্বপ্ন থাকে, আমারও আছে।আমি চাই, আমাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হোক, যেখানে দুজন দুজনের সব কথা মন খুলে শেয়ার করতে পারবো, নিজেরদের পছন্দ, অপছন্দ, ভালো লাগা ও মন্দ লাগার বিষয়গুলোকে গুরুত্ব দিবো।
-আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তাঁর পছন্দকে প্রাধান্য দিতে, তার ছোট ছোট চাওয়া-পাওয়ার দিকে খেয়াল রাখতে এবং তাকে ভালো রাখার।সবসময় তার পছন্দের কাজগুলো করার চেষ্টা করব, তার ইচ্ছা পূরণে পাশে থাকব।একইভাবে তার কাছ থেকেও এটা আশা করবো।
⭐ টপ মোস্ট প্রায়োরিটি :
আমি আমার চাহিদার ক্ষেত্রে অন্যান্য দিক ছাড় দিতে রাজি আছি, কিন্তু আমি দ্বীনের ব্যাপারে একটুকুও ছাড় দিবো না।দ্বীনের ব্যাপারে তাকে সর্বোচ্চ কঠোর হতে হবে।

✨অন্যান্য :
1.পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সবকিছু গুছিয়ে রাখার অভ্যাস আমার পছন্দ। নিজের পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত যত্নের ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করি। জীবনসঙ্গীর মধ্যেও এ ধরনের অভ্যাস ও সচেতনতা আশা করি।
2.আমি যেহেতু হানাফি মাযহাব মানি তাই পার্টনারও হানাফি মাযহাবের চাই।
📌মাস্ট রিড:
কেউই সবদিক থেকে পারফেক্ট না, আমিও না। তবে একজন মানুষের নিয়ত এবং নিজেকে শুধরে নেওয়ার আপ্রাণ চেষ্টাই আমার কাছে সবচেয়ে বেশি মেটার করে।
-বায়োডাটা সম্পূর্ণ না পড়ে কেও যোগাযোগ করবেন না।সবকিছু বিবেচনা করে ইস্তিখারা করে বায়োডাটা ইমেইল এ পাঠানোর অনুরোধ রইল, যদি আমাদের বুঝে হয় তবে মাহরাম দ্বারা যোগাযোগ করা হবে ইন শা আল্লাহ।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) কিশোরগঞ্জ বা তার আশেপাশের জেলা, ময়মনসিংহ অথবা ঢাকার ভিতরে।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 10 ভিউস