male
বায়োডাটা নাম্বার
AH-122251
পাত্র
জন্ম তারিখ(আসল) 1999-04-04
জাতীয়তা বাংলাদেশী
19 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রীর বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 1999-04-04
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ১৯৯৯
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'৭''
ওজন ৭০ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা প্রবাসি
মাসিক আয় 70000
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ময়মনসিংহ বিভাগ
বর্তমান জেলা ময়মনসিংহ
বর্তমান থানা/উপজেলা গফরগাঁও
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ ময়মনসিংহ বিভাগ
স্থায়ী জেলা ময়মনসিংহ
স্থায়ী থানা/উপজেলা গফরগাঁও
ঠিকানা
স্থায়ী ঠিকানা ময়মনসিংহ দক্ষিণ গফরগাঁও, থানার, টাংগাবর ইউনিয়ন, গ্রাম পোস্ট অফিস, পরবর্তীতে হবে জানানো হবে।
বর্তমান ঠিকানা সৌদি আরব জুবাইল।
কোথায় বড় হয়েছেন? (Required) ময়মনসিংহ, পরবর্তী বড় হয়ে, অন্যান্য জেলা গুলো তে গিয়েছি।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A-
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ মানবিক বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৮
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ মানবিক বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A-
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২০
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা না
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম না
পাসের সন না
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ।
পারিবারিক তথ্য
পিতার পেশা জীবিত আলহামদুলিল্লাহ, পেশাঃ ব্যবসায়ী, কিছু বছর আগে, আমাদের টলার ছিল বড় বড়, সেসব টলার দিয়ে লাকরীর ব্যবসা করতেন, করুনার সময়, সেসব ব্যবসা গুলো বন্ধ হয়ে যায়, এখন বর্তমানে সিজনাল ফল সামগ্রীর ব্যবসা করেন, এবং পারিবারিক অন্যান্য অন্যান্য সামগ্রিক কাজ করেন।
মাতার পেশা জীবিত আলহামদুলিল্লাহ, গৃহিণী
বোন কয়জন? ২জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বড় বোন সবচেয়ে বড়, বিবাহ হয়েছে, দুইটা মেয়েও রয়েছে।
বড় বোন, আলিয়া মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন।, একদম ছোট বোন, এ বছর, অর্থাৎ 2026 সালে, মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে, এসএস সি সমমান, অর্থাৎ দাখিল পরীক্ষা। ছোট বোন, অবিবাহিতা।
ভাইদের সম্পর্কে তথ্য ভাইদের তথ্য
ছোট ভাই আমার চার সারে চার বছরের ছোট, অবিবাহিত, পড়াশোনা ইন্টারমিডিয়েট পর্যন্ত, বর্তমান অবস্থান সৌদি আরর, একটা রেস্টুরেন্টে, কর্মরত রয়েছেন। আমরা দুই ভাই, আমি এবং আমার ছোট ভাই।
চাচা মামাদের পেশা আমার বাবা চাচারা, চার ভাই, আমার বাবা এবং চাচা রা, সবাই একটা সময় ব্যবসার সাথে জড়িত ছিল। আমার তিনজন মামা, তিনজই, প্রবাসী ছিলেন, এখনো একজন প্রবাসে রয়েছেন, একজন ব্যবসা করছেন দেশে, আর একজন, চাকরি করেন, পাশা পাশি বাসা রয়েছে, সেই, বাসাগুলো ভারা দিয়ে থাকেন। আমার বাবা, এবং চাচারা, সবাই একটা সময়, ছোটখাটো ব্যবসায়ী ছিলেন, এখনো দু একজন ব্যবসা করছেন, এবং একজনের ব্যবসা আপাতত বন্ধ রয়েছে। উনার দুই ছেলে, প্রবাসে রয়েছে বিধায়, ব্যবসা করছেন না।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ, স্বচ্ছল, পারিবারিক জমি জমা, খুব বেশি নেই, বাড়ি বিটা রয়েছে, চার-পাঁচ কাটা জমির উপর। সেখানেই আমাদের, নতুন বাড়ির কাজ করার, পরিকল্পনা রয়েছে, আল্লাহ চাইলে, অতি শীঘ্রই বাড়ির কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ। আমরা দুই ভাই প্রবাসে রয়েছি, দেশের বাড়িতে, বাবা ও মোটামুটি, ফল সামগ্রী, অর্থাৎ সৃজনাল, সমস্ত ফল সামগ্রী, ব্যবসার সাথে আপাতত জড়িত রয়েছেন, এবং পাশাপাশি বাড়ির কাজ করছেন, গৃহপালিত পশু পালন করছেন। সব মিলিয়ে আমাদের পরিবার, সবদিক থেকে সচ্ছল, আলহামদুলিল্লাহ, ঋণ দার দেন কিছুই নেই, এমনকি কোন প্রকার, এনজিও কিংবা সুদি, কোন প্রকার কিস্তিও আপাতত নেই। এমনকি ভবিষ্যতেও, এমন কোন, সুধি কিস্তির সাথে আল্লাহতালা, আমাকে, আমার পরিবারের কাউকে, জড়িত না করুক, সেই দোয়াই করছি আল্লাহতালার কাছে।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) আলহামদুলিল্লাহ সবদিক থেকেই ভালো, সাপোর্টিপ তবে, পরিবারে, ওই ধরনের দ্বীনি জ্ঞান না থাকার কারণে, সবাই হয়তোবা, দ্বীনের সকল বিষয়গুলো, পরিপূর্ণভাবে পালন করেন না। মোটামুটি নামাজ রোজা, সাধারণ বিশ্বাসগুলোই মেনে চলেন। শরীয়াতের সম্পূর্ণ বিধানগুলোকে মানতে পারেন না, জ্ঞান না থাকার কারণে, অজ্ঞতার কারণে। তবে আমি, আমার পরিবারের সবাইকেই, পরিপূর্ণর দ্বীন, অর্থাৎ আল্লাহর বিধানগুলো মেনে চলার, জন্য বোঝানোর চেষ্টা করি, তারাও যেন শরীয়াতের বিধান করে মেনে চলার চেষ্টা করেন। আল্লাহ তায়ালা চাইলে, সবাই একদিন, পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ আল্লাহ তায়ালার বিদ্বান, মেনে চলবেন ইনশাআল্লাহ। সে আশা এবং দোয়াই করছি। মাযহাব, হানাফী মাযহাবের অনুসারী, আমি সবসময় চেষ্টা করি, মাহরাম নন, বাহরাম, মেনে চলার, তবে বাড়ির অন্যান্য সদস্য গুলো, হয়তো ওইভাবে পালন করছেন না, এই বিষয়গুলো না জানার কারণে। আল্লাহ তাআলা, আমাকে সহ, আমার পরিবার, আহলে আওলাদ, সবাইকে, আমৃত্য, হেদায়েতের উপর অটুট থাকার, তাওফিক দান করুক আমিন 🤲
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) রয়েছে আলহামদুলিল্লাহ, রাখা হয় 2022 সাল থেকে, বায়োলজিক্যাললি প্রাকৃতিক কারণে, সম্পূর্ণ মুখামন্ডলে নেই, কিছুটা জায়গাতে দাড়ি কম, তবে একটি ক্রিম ব্যবহার করা হচ্ছে, 6 মাস ব্যবহার করলে, শুনেছি একটি ভালো ফলাফল পাওয়া যাবে, ইনশাআল্লাহ।
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) জী আলহামদুলিল্লাহ
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জী আলহামদুলিল্লাহ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) 9 বছর যাবত।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জী আলহামদুলিল্লাহ, মানার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? একটু একটু পারি, খুব একটা ভালো পারি এমন না, কিছুদিন আগে, কোরআন শেখার চেষ্টা করেছিলাম, বর্তমানে, ওই ধরনের সার্কেল না থাকার কারণে, কোরআন শেখা স্থগিত রয়েছে। পরবর্তীতে কখনো সময় হলে, ইনশাআল্লাহ শিখব। সেই ধরনের মন মানসিকতা রয়েছে।
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? ঘরের বাহিরে, সাধারণত, জুব্বা পড়া হয় বেশিরভাগ সময়। আবার মাঝেমধ্যে শার্ট প্যান্ট গেঞ্জি, এগুলোও পরা হয়।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) স্বপ্ন আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েম করাই মূল লক্ষ্য। নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত, নয়। তবে মোহাব্বত করি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং ইসলামী ছাত্রশিবির কে।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? জি না এগুলো শুনি না, দেখিনা, ‎তবে, ইসলামী সংস্কৃতি আমার খুব পছন্দ, ইসলামী গান গজল ইত্যাদি, শোনা হয়, যেমন, সাইমন শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, ক্রিস ক্রিয়েশন, এরকম আরো অগণিত, ইসলামী সংস্কৃতি, শিল্পী গোষ্ঠীর শিল্পীদের, গান গজল শোনা হয়, এবং নিজেও মাঝেমধ্যেই খালি কন্ঠে গাওয়ার চেষ্টা করি।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) নেই আলহামদুলিল্লাহ
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) দ্বীনের তেমন কোন প্লাটফর্মে যুক্ত নেই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার, পক্ষে কাজ করার তীব্র ইচ্ছে রয়েছে। ইসলামী সংগঠন গুলোকেও মহব্বত করি
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) মাজারে সিজদা করা, মান্নত করা, মাজারের কাছে কিছু চাওয়া, সম্পূর্ণ শিরক। ‎সাধারণভাবে মাজার জিয়ারত করা যেতে পারে, এর বেশি কিছু নয়।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) আর-রাহীকুল মাখতূম, কারাগারে রাত দিন, আমার কোরআন আমার ভালোবাসা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) 1/ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ❤️ 2/ মুফতি জসিম উদ্দিন রহমানী 🥰 3/ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহীম 👍। এরকম আরো, অগণিত আলেমগণ রয়েছেন, ভালোবাসা এবং মহব্বতের, পছন্দের। 🥰
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) তেমন উল্লেখযোগ্য কিছু নেই।
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি একজন সাধারণ, পরিশ্রমী এবং স্বপ্নবাজ মানুষ। দূর পরবাসে কর্মব্যস্ত জীবনের মাঝেও মনের গহীনে লালন করি দেশীয় সংস্কৃতি, নান্দনিক রুচিবোধ আর এক বুক ভালোবাসা। নিজের চেষ্টা আর সততা দিয়ে একটি সুন্দর ও গোছানো ভবিষ্যৎ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।
‎​শখ ও রুচিবোধ
‎​প্রকৃতির প্রতি আমার টান সবসময়ই গভীর। আমার সবচেয়ে প্রিয় ফুল গন্ধরাজ। এই ফুলের শুভ্রতা আর মনমাতানো সুবাস আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। অবসরে নতুন কিছু শেখার প্রতি আমার সবসময়ই এক ধরণের আগ্রহ থাকে।
‎​স্বপ্ন ও পারিবারিক ভাবনা,
‎​আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলো আবর্তিত হয় আমার পরিবার এবং আমার শেকড়কে কেন্দ্র করে। নিজের একটি সুন্দর ও শান্তিময় নীড় গড়ার স্বপ্ন দেখি, ইনশাল্লাহ সেই স্বপ্ন ইচ্ছে শীঘ্রই পূরণ করব, আল্লাহ চাইলে।
‎​পারিবারিক বাগান: আমার একটি বড় শখ হলো নিজের মনের মতো করে একটি পারিবারিক বাগান গড়ে তোলা। যেখানে নানা রঙের ফুলের গাছ থাকবে, বিশেষ করে সুবাসিত গন্ধরাজ, যা পুরো বাড়ির পরিবেশকে স্নিগ্ধ করে রাখবে।
‎​পারিবারিক লাইব্রেরী: আমার আরেকটি তীব্র ইচ্ছা ও স্বপ্ন হলো বাড়িতে একটি সমৃদ্ধ পারিবারিক লাইব্রেরী তৈরি করা। আমি বিশ্বাস করি, বই মানুষের মনের চোখ খুলে দেয়। আগামী প্রজন্মের জন্য এবং পরিবারের সবার জ্ঞানপিপাসা মেটাতে একটি সুন্দর লাইব্রেরী হবে আমার বাড়ির অন্যতম সেরা অংশ। আল্লাহ তায়ালার কাছে, দোয়া করি, আল্লাহতালা যেন, আমার এই স্বপ্নগুলো বাস্তবায়ন করেন।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়, এতিম
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে দ্বীনের পথে আরও স্থির, পরিচ্ছন্ন ও মজবুতভাবে চলার আন্তরিক ইচ্ছা রয়েছে। নিজের ইলম ও আমলের মান বাড়ানো আমার অন্যতম প্রধান লক্ষ্য—বিশেষ করে সুযোগ ও সঠিক পরিবেশ তৈরি হলে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখা এবং প্রয়োজনীয় দ্বীনি মাসআলা-মাসায়েল ও হানাফি ফিকহের মৌলিক বিষয়গুলো আরও ভালোভাবে আয়ত্ত করতে চাই। পাশাপাশি নিজের বাবা-মা ও পরিবারের সদস্যদের সাথে দ্বীনের মৌলিক ও শরয়ী বিধানগুলো সহজ ও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাব, যাতে অজ্ঞতা বা না জানার কারণে কোনো ঘাটতি না থাকে এবং সবাই মিলে হালাল ও সুন্নাহসম্মত জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা চাইলে জীবনসঙ্গিনীকে সাথে নিয়ে পারস্পরিক বোঝাপড়া, তাকওয়া ও ভালোবাসার ভিত্তিতে একটি দ্বীনি ও শান্তিময় সংসার গড়ে তোলার আশা রাখি—যেখানে আমরা দুজনেই একে অপরের ত্রুটি-বিচ্যুতি ক্ষমার দৃষ্টিতে দেখে আমল, পর্দা ও সুন্নাহর পথে এগিয়ে যেতে পারব এবং সামর্থ্য অনুযায়ী দ্বীনের খেদমত ও কল্যাণমূলক কাজে যুক্ত থাকব। ভবিষ্যতে আল্লাহ তাআলা সন্তান দিলে তাদেরকে দ্বীনের সঠিক বুঝ, সুন্দর চরিত্র, আদব-আখলাক এবং দুনিয়া ও আখিরাতের উপকারী শিক্ষায় গড়ে তোলারও আন্তরিক স্বপ্ন দেখি, যাতে তারা নেককার সন্তান হিসেবে বাবা-মা ও পরিবারের জন্য সাদাকায়ে জারিয়ার মাধ্যম হতে পারে। পাশাপাশি আল্লাহ তাআলা তাওফিক দিলে ভবিষ্যতে জীবনসঙ্গিনী, সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে উমরাহ পালনেরও নিয়ত ও আশা রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমৃত্যু হেদায়েতের ওপর অটুট রাখেন এবং এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের তাওফিক দান করেন, আমিন🤲
অবসর সময় কিভাবে কাটান? (Required) প্রবাসে কাজের ব্যস্ততার মাঝে যেটুকু অবসর সময় পাই, তা সাধারণত বিশ্রাম, নিজের চিন্তা-ভাবনা গোছানো এবং পছন্দের কাজের মাধ্যমে কাটানোর চেষ্টা করি। অবসরে ইসলামী গজল বা নাশিদ শোনা কিংবা মাঝেমধ্যে নিজে গাইতে ভালো লাগে, ছোটখাটো ইসলামিক বই বা লেখালেখি পড়ার প্রতিও আগ্রহ রয়েছে। প্রকৃতি, ফুলের বাগান এবং ভবিষ্যতের পারিবারিক পরিকল্পনা নিয়ে ভাবতেও সময় কাটে; পাশাপাশি দেশের বাবা-মা ও পরিবারের সাথে যোগাযোগ রেখে তাদের খোঁজখবর নেওয়া হয়।
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) 5 ওয়াক্ত ই, চেষ্টা করি আলহামদুলিল্লাহ
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) আমি প্রবাসে থাকায় বাড়ির সব দ্বায়িত্ব আমার আব্বা দেখেন, আমি শুধু টাকা দিয়ে থাকি।
আপনি কি ধুমপান করেন? (Required) একদম কিছুই না, বাজে কোনো নেশা নেই আলহামদুলিল্লাহ।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি রাজি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? জীবনের এই পর্যায়ে এসে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে আমার প্রধান চালিকাশক্তি হলো দ্বীন ও ঈমানের হিফাযত।
‎​রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়েকে তাঁর অত্যন্ত গুরুত্ববহ একটি সুন্নাহ হিসেবে ঘোষণা করেছেন এবং হাদিসে এসেছে—বিয়ে করলে ঈমানের অর্ধেক রক্ষা হয়। বর্তমান যুগে ফিতনার হাত থেকে বেঁচে থেকে আত্মাকে পবিত্র রাখার এরচেয়ে উত্তম ও বৈধ কোনো পথ নেই। মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জন, রাসূলের সুন্নাহ পালন এবং নিজের দ্বীনকে পরিপূর্ণ করার লক্ষ্যেই আমার এই বিবাহের সিদ্ধান্ত।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? অপরপক্ষের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে, যদি ওই ধরনের পরিবেশ হয়, তবে পড়াশোনা করার জন্য আমার পক্ষ থেকে কোন বাধা থাকবে না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? এই বিষয়টি সম্পূর্ণই আমার উপর নয়, অপরপক্ষের সিদ্ধান্তকেও, গুরুত্ব দিতে হবে, সমঝোতার ভিত্তিতে, যদি ওই ধরনের কোন পরিবেশ হয়, তাহলে আমি কাউকে, জোর করে ঘর বন্দি, কিংবা তার স্বাধীনতা হরণ করার, ক্ষমতা এককভাবে রাখি না। সমঝোতার ভিত্তিতে, কমফোর্টফিল পরিবেশ হলে, অপরপক্ষের, অর্থাৎ আমার স্ত্রীর, সম্মতি থাকলে, আমার পক্ষ থেকে কোন প্রকার বাধা থাকবে না। চাকরি কিংবা ব্যবসা, যেমনি ভাবে আল্লাহর রাসূলের জামানায়, নারীরাও, তাদের সতীত্ব রক্ষা করে, ব্যবসা করে সফল হয়েছে, এ জামানায়ও যদি, কোন একজন নারী, এরকম ভাবে সফলতা অর্জন করতে পারে, তাহলে ক্ষতি কি??
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? কোন প্রকার কিছুই আশা করি না, আমি যেমনি ভাবে, পাত্রীপক্ষের পরিবারের কাছে, কিছুই আশা করছি না, আমিও আশা করব, তারাও তেমনিভাবে, জোরপূর্বক কোনো দেনমোহর চাপিয়ে দেবেন না, তাদেরও কোন প্রকার, চাওয়া-পাওয়া থাকবে না। পাত্রপক্ষের কতটুকু সাধ্য আছে, সেদিকে খেয়াল রাখবেন।
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? আমার স্ত্রীর প্রতি একজন স্বামী হিসেবে আমার প্রধান দায়িত্বগুলো হলো—সাধ্য অনুযায়ী হালাল ভরণপোষণ, পোশাক ও ন্যায্য দেনমোহর নিশ্চিত করা, এবং সুদ ও ঋণমুক্ত হালাল উপার্জনে অটল থাকা ইনশাআল্লাহ । তাঁকে পর্দায় রাখতে সর্বাত্মক চেষ্টা করা, নামাজ ও দ্বীনি বিষয়ে অগ্রসর হতে সর্বোচ্চ চেষ্টা ও সহযোগিতা করা, পাশাপাশি তাঁর সাথে নম্র, মার্জিত, বিশ্বস্ত ও সম্মানজনক আচরণ করা আমার দায়িত্ব। পড়াশোনা কিংবা শালীন ও কমফোর্ট পরিবেশে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে জোরজবরদস্তি না করে পারস্পরিক সমঝোতা ও মতামতকে গুরুত্ব দেব। নিজ বাড়িতে শান্তিময় সংসার গড়ে তোলা, ভবিষ্যতে প্রবাস জীবন শেষে দেশে ফেরার কিংবা পারিবারিক বাগান ও লাইব্রেরির মতো স্বপ্নগুলোয় তাঁকে পাশে রাখা, এবং আর্থিক সীমাবদ্ধতা বা পরিবর্তিত পরিস্থিতিতে একে অপরের প্রতি ধৈর্য ও অল্পে তুষ্টি নিয়ে চলার চেষ্টা করব। মানুষ হিসেবে আমরা কেউ, ভুলের ঊর্ধ্বে নই, আমরা যেহেতু কেউই নিখুঁত নই, তাই তাঁর ত্রুটি-বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে দুনিয়া ও আখিরাতে জান্নাতের পথে একে অপরের সহযোগী হয়ে চলার চেষ্টা করাই আমার মূল দায়িত্ব।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? যৌথ ফ্যামিলিতে
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) আমি একজন সৌদি আরব প্রবাসী, আমি বিলডিং কনস্ট্রাকশন সাইটের কাজ করি, আমার উপার্জন সম্পূর্ণ হালাল, আলহামদুলিল্লাহ। আমি আমারা আমাদের ফ্যামিলি, সকল প্রকার সুদি, কারবার, থেকে দূরে রয়েছি। সকল প্রকার কিস্তি, সুদি লেনাদেনা, থেকেও বিরত রয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহতালা যা দিয়েছেন, তা দিয়েই, দুনিয়ার এই মুসাফিরখানায়, স্বচ্ছ ভাবে চলচার চেষ্টা করি। আমি, অল্পে তুষ্ট একজন মানুষ যার কারনে, এরকমই, অল্পে তুষ্ট, একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি।
বিশেষ কিছু যদি জানাতে চান আমি একজন ইসলামী শরিয়াপন্থী মানুষ, যদিও, বিভিন্ন হীনমন্যতার কারণে, বিভিন্ন প্রতিকূলতার কারণে, নিজেও, 100% দিনের বিধান পালন করতে পারিনা, যেহেতু আমার মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, তবে সর্বাত্মক চেষ্টা করি। স্বপ্ন বাংলার জমিনের আল্লাহর দ্বীন কায়েম,
আমি চাইনা, বেদিন ফ্যামিলির কেউ, এই বায়োডাটার সাথে যোগাযোগ করুন।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) 18 থেকে 23 পর্যন্ত
গাত্রবর্ণ উজ্জল শ্যামলা, ফর্সা
নূন্যতম উচ্চতা ন্যূনতম উচ্চতা, 5 ফুট 3 থেকে, 5 ফুট 5 পর্যন্ত
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম, স্কুল লাইনে হলে, এসএসসি, / মাদ্রাসার লাইনে হলে, এর সমপরিমাণ। উপরে হতে পারে, স্কুল এবং মাদ্রাসা, উভয় শিক্ষা হলেও গ্রহণযোগ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিতা
জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) ন্যূনতম হিজাব, নিকাব, হাত মোজা পা মোজা সহ, বাহিরে যাওয়ার ক্ষেত্রে, খাস পর্দা করতে চাইলেও করতে পারবে।
পেশা (Required) শিক্ষার্থী, অন্যান্য, উদ্যোক্তা, কিংবা ব্যবসায়ী, সবগুলোই আলোচনার ভিত্তিতে হতে পারে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সামাজিকতা রয়েছে এরকম। আলোচনার ভিত্তিতে, অন্যান্য অন্যন্য ও হতে পারে।
পারিবারিক অবস্থা (Required) স্বচ্ছল
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন আমি আমার জীবনের নতুন অধ্যায়ে এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি, যিনি কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং অভ্যন্তরীণ দ্বীনদারী ও সুন্দর চরিত্রের অধিকারী হবেন। বিশেষভাবে তাঁর মাঝে নিচের গুণাবলীগুলো আশা করি:​নেককার ও দ্বীনদার: পাত্রীকে অবশ্যই একজন প্রকৃত দ্বীনদার ও পরহেজগার হতে হবে, যিনি ইসলামের মৌলিক বিধানগুলো (যেমন: পাঁচ ওয়াক্ত সালাত ও সঠিক পর্দা) আন্তরিকতার সাথে মেনে চলেন।​তাকওয়াবান ও উত্তম চরিত্রের অধিকারী: যাঁর অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া থাকবে, যা তাঁকে ভালো কাজের প্রতি উৎসাহিত করবে এবং মন্দ থেকে দূরে রাখবে। তাঁর কথাবার্তা, আচরণ ও স্বভাব হবে নম্র এবং মার্জিত।​বিশ্বস্ততা ও সততা: একটি সুখী সংসারের মূল ভিত্তি হলো বিশ্বাস। আমি এমন একজন জীবনসঙ্গিনী আশা করি, যিনি মানসিকভাবে অত্যন্ত বিশ্বস্ত ও সততার গুণাবলীতে গুণান্বিত হবেন এবং সুখে-দুঃখে একজন প্রকৃত বন্ধুর মতো পাশে থাকবেন।​পারিবারিক মূল্যবোধ: যিনি পরিবারের সবাইকে সম্মান করতে জানবেন এবং আমার প্রবাস জীবনের ব্যস্ততা ও ত্যাগের দিনগুলোতে ধৈর্য ও অল্পে তুষ্টির মাধ্যমে ঘরকে একটি শান্তিময় নীড়ে পরিণত করবেন।​ এমন কি আমি প্রবাস থেকে, একেবারেও চলে যাওয়ার কিছুটা চিন্তাভাবনা রয়েছে প্রায় ছয় বছর প্রবাসে, রয়েছি, হয়তো আর কিছুদিনের মধ্যে প্রবাস জীবনের ইতি টানতে পারি এখানে, ই। অনেক সময় মেয়েদের ফ্যামিলি, কিংবা পাত্রীপক্ষ, প্রবাসীদের কে প্রত্যাখ্যান করে, অর্থাৎ প্রবাসী পাত্রকে বিয়ে করতে চাই না, যার জন্যই কিছুটা এরকম চিন্তা ভাবনা। যদি প্রবাস জীবনের ইতি টেনে দেশেই চলে যায়, তাহলে পাত্রীকে অবশ্যই, সেই ধরনের প্রস্তুতি কিংবা মন মানসিকতা থাকতে হবে। দুনিয়া একটা মুসাফির খানা, এখানে সংক্ষিপ্ত জীবন কাটিয়ে দেওয়ার মত, অল্পে তুষ্টির মন-মানসিকতা থাকতে হবে। সংক্ষেপে আমার চাওয়া: আমি কোনো নিখুঁত মানুষ খুঁজছি না; এমন কি আমি নিজেও নিখুঁত, নই মানুষ মাত্রই আমাদের ত্রুটি বিচ্যুতি রয়েছে, । যার কারনে, আমি এমন একজন উত্তম চরিত্রের অধিকারিণীকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাই, যাঁর হাত ধরে আমি জান্নাতের পথে এগিয়ে যেতে পারব এবং এই ফেতনার যুগে আমরা দুজনে মিলে একটি আদর্শ, হালাল ও ভালোবাসাময় সুন্দর সংসার গড়ে তুলতে পারব, সেইসাথে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করতে পারব ইনশাআল্লাহ।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) ময়মনসিংহ, গাজীপুর, ময়মনসিংহের আশেপাশের জেলাগুলো, আলোচনার ভিত্তিতে ময়মনসিংহের বাহিরের জেলা গুলো ও হতে পারে।
আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? না, আগ্রহী নই
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 19 ভিউস