female
বায়োডাটা নাম্বার
AH-8903442
পাত্রী
জন্ম তারিখ 2005-04-09
জাতীয়তা বাংলাদেশী
62 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ 2005-04-09
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: আলিম কোর্স ও ২২৮ ব্যাচ।
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান জেলা ফেনী
বর্তমান বিভাগ চট্টগ্রাম বিভাগ
স্থায়ী জেলা ফেনী
স্থায়ী বিভাগ চট্টগ্রাম বিভাগ
জন্মসন (আসল) ২০০৫
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'০''
ওজন ৪০ কেজি
রক্তের গ্রুপ O+
ঠিকানা
স্থায়ী ঠিকানা ফেনী সদর,ফেনী
বর্তমান ঠিকানা ফেনী সদর, ফেনী
কোথায় বড় হয়েছেন? (Required) ফেনী সদরে
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A-
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ ব্যবসা বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০২১
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা SSC! সহশিক্ষা জানার পর আর কন্টিনিউ করা হয়নি।যাদের কাছে জেনারেল পড়াশোনায় আরও বেশি শিক্ষিত পছন্দ তাদের এখানে আগানো উচিত হবে না।
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা IOM এর আলিম কোর্স শেষ করা হয়েছে আলহামদুলিল্লাহ।AOI থেকে কয়েকটা রেকর্ডেড কোর্স কমপ্লিট করেছি আরও কিছু বাকি রয়েছে।বর্তমানে টেলিগ্রামে একটা ফরজে আইন কোর্স চলমান।
পারিবারিক তথ্য
পিতার পেশা চাকরি করেন।
মাতার পেশা গৃহিণী।
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ২জন
ভাইদের সম্পর্কে তথ্য বড় ভাইয়া চাকরি করেন, বিবাহিত। ছোট ভাইয়ের হেফজ শুনানি চলতেছে।
চাচা মামাদের পেশা চাচা একজন। মামা দু'জন- দুজনেই দোকান করেন।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মধ্যবিত্ত। সামাজিকভাবে সম্মানিত আলহামদুলিল্লাহ।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) সাধারণ মুসলিম পরিবারের মতো। আগের থেকে ইতিবাচক পরিবর্তন হয়েছে কিছু। আম্মু আগে থেকেই যতটুকু জানতেন দ্বীন বিষয়ে সেসব পালন করার চেষ্টা করতেন।আর পর্দা বলতে বাইরে বোরকা হিজাব নিকাব সব পরেন। মেহমান আসলে হিজাব পরেন, সংযত হয়ে চলেন।দ্বীন পালনে সবাই আমাকে সাহায্য করেন, বাধার সম্মুখীন হতে হয়না বরং সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বি
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ২২থেকে পরিপূর্ণ গুরুত্বের সাথে পড়া শুরু করেছি।এরপর থেকে বিনা ওজরে কাযা করা হয়না। ছোটবেলা থেকে পড়া হলেও নিয়মিত ও গুরুত্ব কম ছিল।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ। অনলাইন-অফলাইন দুজায়গাই কঠোরভাবে মানার চেষ্টা করি এবং গাইরত বজায় রাখার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ।(তবুও যেহেতু ভুল থেকে যায় কমবেশি এরজন্য সময় দেওয়া হয় আলহামদুলিল্লাহ)
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? কালো বোরকা,কালো হিজাব,হাত-পা মোজা,হুডি নিকাব।(মাইগ্রেনের জন্য চোখ ঢাকতে কষ্ট হয়)
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) বর্তমান বৈশ্বিক রাজনীতি বা কুফরি যত মতবাদ এসবকে বর্জন করি।একমাত্র শরীয়াহ আইনে বিশ্বাসী।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না।সোশ্যাল মিডিয়ায়(ফেসবুক,মেসেঞ্জার,ইউটিউব)কোনোটাতেই তেমন এক্টিভ নই! টুকটাক ঢুকা হয়।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) না।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না আপাতত নেই। আল্লাহ যদি কবুল করেন ইন শা আল্লহ!
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) সাধারণ কবর।এটাকে নিয়ে বাড়াবাড়ি একদমই পছন্দ নয়।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ইসলাহী মাজালিস,আত্মজীবনী বিষয়ক বই,ইতিহাস বিষয়ক।এছাড়া আমার সালাফ-সালেহীনদের বই পড়তে ভালো লাগে।(বাছাইকৃত অনেক বই পড়া হলেও একদম কয়েকটা পছন্দের লিস্টে ফেলাটা আমার জন্য কষ্টকর তাই কোন বিষয়ক পছন্দ বেশি সেসব উল্লেখ করা)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবি(রহ.),মাওলানা আবু তাহের মিসবাহ,মাওলানা আব্দুল মালেক(হাফি.),মুফতি জুবায়ের আহমাদ(হাফি.) সহ সকল হক্কানি আলেম।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) আপাতত নেই কিন্তু আরবি ও উর্দু দুই ভাষাতে সময় দেওয়ার ইচ্ছে রয়েছে ইন শা আল্লহ।
নিজের সম্পর্কে কিছু লিখুন নিজের সম্পর্কে বলা সবসময়ই কঠিন মনে হয়, তবুও যতটুকু প্রয়োজন তা তুলে ধরেছি। আল্লাহ তাআ'লার অনুগ্রহে ২২-এর শুরু থেকে দ্বীনকে গভীরভাবে জানার সুযোগ হয়েছে। সৃষ্টির উদ্দেশ্য ও জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তখন থেকেই নিজেকে বদলানোর প্রক্রিয়া শুরু করেছি।আমি পরিপূর্ণ নই, তবে আমার রবের বিধানকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি এবং মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি।স্বভাবের দিক থেকে আমি সম্পূর্ণ ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট নই, বরং মাঝামাঝি। সবার সাথে সহজে ঘনিষ্ঠ হতে পারি না, তবে যাদের মাঝে কল্যাণ ও আন্তরিকতা অনুভব করি, তাদের কাছে নিজেকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। চঞ্চলতা আছে, তবে নিজের কম্ফোর্ট জোনের মধ্যেই।প্রকৃতি, পাহাড়, সমুদ্র ও নিরিবিলি পরিবেশের প্রতি আগ্রহ রয়েছে। বিড়াল, পাখি—এসবের প্রতি আলাদা মায়া কাজ করে। নিরিবিলি নিজের কাজ করতে পছন্দ করি। যথাসম্ভব সময়কে অযথা নষ্ট করি না; উপকারী বই পড়া, লেকচার শোনা বা নতুন কিছু জানার পেছনে সময় ব্যয় করতে ভালো লাগে। শারীরিক, মানসিক ও আত্মিক—তিন দিকের যত্ন নেওয়ার চেষ্টা করি। পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করি। স্বাস্থ্যকর জীবনযাপন পুরোপুরি এখনও হয়ে ওঠেনি, তবে চেষ্টা ও ইচ্ছে দুটোই আছে। নিজের যত্ন নেওয়া ও শারীরিকভাবে ফিট থাকার ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করি।আত্মিকভাবে নিজের ভুল-ত্রুটি সংশোধন করে নিজেকে আরও ভালো করার চেষ্টা অব্যাহত রেখেছি।
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আমার একমাত্র প্রধান উদ্দেশ্য জান্নাত। আমার রবের সন্তুষ্টির উপর জীবন পরিচালনা করা এবং রবের সন্তুষ্টি নিয়ে ঈমানের সাথে শাহাদাতের কবুলিয়াত লাভ করা। কোনো কুফরি মতবাদ বা ভ্রান্ত চিন্তার সামনে মাথা নত না করা এবং সমস্ত বাতিল শক্তির বিরুদ্ধে সিরাতুল মুস্তাকিমের উপর অটল ও অবিচল থাকার চেষ্টা করা।এমন একটি পরিবার গড়ে তোলার আকাঙ্ক্ষা রাখি, যাদের জীবনের উদ্দেশ্য হবে রবের জন্য বাঁচা এবং রবের জন্যই নিজেকে উৎসর্গ করা। একজন উত্তম মা ও উত্তম জীবনসঙ্গী হওয়ার এবং সন্তানদের জন্য আদর্শ মা-বাবা হওয়ার সর্বোচ্চ চেষ্টা করা (তাই একজন আদর্শ বাবাই প্রত্যাশা)।আল্লাহর ঘরের হজ্ব ও উমরাহ পালনের তাওফিক চাই, ইন শা আল্লাহ। রবের কাছে এতটুকু তাওফিক চাই, যতটুকু পেলে মন চাইলেই প্রিয় রাসূল ﷺ-এর শহর মদিনায় গিয়ে কিছু সময় কাটানোর সুযোগ লাভ করতে পারি, ইন শা আল্লাহ।
অবসর সময় কিভাবে কাটান? (Required) উপকারী বই,ক্লাসের রেকর্ড, অন্যান্য দ্বীনি আলোচনা শুনে ইত্যাদি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) ঘরোয়া মেয়েলি কাজকর্মে আম্মু কে সাহায্য করি। মাঝে মধ্যে রান্নার দিক আমি দেখি,পারফেক্ট হয়নি এখনো কিন্তু চেষ্টা করি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) সমাধিকার একটি পশ্চিমা মতবাদ। যেখানে রবের দেওয়া ইনসাফপূর্ণ দ্বীন রয়েছে, সেখানে পশ্চিমা মতবাদের প্রতি বিন্দুমাত্র আগ্রহ থাকার সুযোগ নেই।আল্লাহ তাআলা নারী ও পুরুষকে আলাদা ফিতরাতে সৃষ্টি করেছেন। নারী ও পুরুষের মধ্যে শারীরিক গঠন, চিন্তাভাবনা এবং দায়িত্ব ও কর্তব্যের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। নারীকে দিয়েছেন ঘরের বিশেষ দায়িত্ব এবং পুরুষকে দিয়েছেন ঘর ও বাহিরের দায়িত্ব ও কর্তৃত্বের গুরুদায়িত্ব।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ তাআলার হুকুম পালন এবং রাসূল ﷺ এর সুন্নত অনুসরণ করতে।পাশাপাশি এই জীবনের সফর একজন উত্তম জীবনসঙ্গীর সাথে পাড়ি দেওয়া—যার সাথে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও সহযোগিতার মাধ্যমে সুখ-দুঃখ, দায়িত্ব ও জীবনের চ্যালেঞ্জগুলো একসাথে মোকাবিলা করা যাবে। একজন স্ত্রী হিসেবে স্বামীর উপর আস্থা রাখা, তার সহযাত্রী ও সহযোগী হওয়া এবং একে অপরকে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে সাহায্য করা।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) দ্বীনি ইলম অর্জনের জন্য আজীবন চেষ্টা করে যেতে চাই, ইনশাআল্লাহ। ইলম অর্জন ও নিজেকে সংশোধনের এই পথ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে চাই। এক্ষেত্রে জীবনসঙ্গীর সহযোগিতা ও সমর্থন পাওয়ার আশা রাখি।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? জেলা
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? শরীয়াহর সীমার মধ্যে তাঁর আনুগত্য করা, তাঁকে সম্মান করা, তাঁর হক আদায় করা এবং বৈধ ও ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করা।তবে কোনো জুলুম বা আল্লাহর সীমালঙ্ঘনের ক্ষেত্রে নয়।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
বিশেষ কিছু যদি জানাতে চান - অনুগ্রহ করে ছবি আশা করবেন না। - বায়োডাটা পছন্দ হলে এবং ইস্তিখারা করার পর প্রথমে আমার ইমেইলে নিজের বায়োডাটা পাঠানোর অনুরোধ রইল। প্রথম পর্যায়ে অভিভাবকদের নম্বরে সরাসরি যোগাযোগ না করার অনুরোধ করছি। - যোগাযোগের পূর্বে অনুগ্রহ করে পুরো বায়োডাটাটি মনোযোগ দিয়ে পড়বেন, যাতে পরে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। - যৌতুক বা এ-সংক্রান্ত কোনো প্রকার প্রত্যাশা গ্রহণযোগ্য নয়।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৫-৩০
গাত্রবর্ণ শ্যামলা,উজ্জ্বল শ্যামলা।
নূন্যতম উচ্চতা ৫'৫
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নূন্যতম অনার্স।পাশাপাশি ফরজে আইন পরিমাণ দ্বীনি ইলম সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক এবং ইলম অর্জনের ধারাবাহিকতা থাকা কাম্য। বিশেষত হুরমতে মুসাহারাত,বিয়ে ও তালাক সম্পর্কিত প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা চাই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত।
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) সুন্নাহসম্মতভাবে দাড়ি ছেড়ে দেওয়া আবশ্যক। পাশাপাশি উপার্জন অবশ্যই হালাল হতে হবে এবং বিন্দুমাত্র সন্দেহযুক্ত কোনো আয়ের বিষয়ে আগ্রহী নই।
পেশা (Required) হালাল ও সম্মানজনক পেশা/ব্যবসা।যেসব পেশা আল্লাহর বিধানের পরিপন্থী, তাগুতকে সহায়তা করে বা দ্বীন পালনে আপস করতে বাধ্য করে,সেসব গ্রহণযোগ্য নয়।
অর্থনৈতিক অবস্থা ব্যক্তি নিজে অর্থনৈতিকভাবে সচ্ছল(স্ত্রীর দায়িত্ব নেওয়ার সক্ষমতা রাখেন)।পারিবারিক হালত সম্ভ্রান্ত মধ্যবিত্ত।
পারিবারিক অবস্থা (Required) দ্বীনদার, নৈতিক মূল্যবোধ ও সুন্দর মানসিকতার পরিবার হলে সবচেয়ে ভালো হয়।আর দ্বীনদার না হলেও দ্বীন পালনে সহযোগী ও অনুকূল পরিবেশ থাকবে এমন আশা করি।সবশেষে পারিবারিক পরিবেশে শালীনতা, পারস্পরিক সম্মান, উত্তম আখলাক ও দায়িত্ববোধ থাকা চাই।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন ১. আল্লাহ তাআলার সন্তুষ্টিকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করেন এবং প্রকৃত মুমিন হওয়ার আন্তরিক চেষ্টা করেন। ২. সহীহ আকীদার অনুসারী; কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরেন,হালাল-হারামের ব্যাপারে আপসহীন এবং বিদআত ও অন্ধ অনুসরণ থেকে মুক্ত থাকেন। ৩. দ্বীনি জ্ঞান, তাকওয়া ও আমলে নিজেকে উন্নত করার চেষ্টা করেন। আমরা যেন একে অপরকে ইলম ও আমলে এগিয়ে যেতে সহযোগিতা করতে পারি—এটাই প্রত্যাশা। ৪. সালাত, পর্দা, মাহরাম-ননমাহরাম, দৃষ্টির হিফাজত, গায়রত এসব বিষয়ে সচেতন থাকেন এবং পরিবারে শরীয়াহসম্মত পরিবেশ বজায় রাখার চেষ্টা করেন। ৫. সৎ, বিনয়ী, দায়িত্বশীল, বিশ্বস্ত ও উত্তম আখলাকের অধিকারী; পরিবার ও উভয় পরিবারের হকের ব্যাপারে সচেতন এবং ভুল-ত্রুটি সুন্দরভাবে সংশোধনের মানসিকতা রাখেন। ৬. জ্ঞানার্জনে আগ্রহী, পরিশ্রমী, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসচেতন এবং শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করেন। ৭. উম্মাহর ফিকির, দ্বীনের খেদমতের মানসিকতা, সম্পূর্ণ হালাল উপার্জন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনের উপর গড়ে তোলার ফিকির রাখেন। আমার কাছে দ্বীনই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তবে মানুষ দোষ-গুণের সমন্বয়ে গঠিত, তাই স্বল্প সময়ে সংশোধনযোগ্য বিষয়গুলো বিবেচনা করা হবে। সবশেষে, এমন একজন জীবনসঙ্গীকেই প্রত্যাশা করি, যার সঙ্গে আমাদের সম্পর্কের ভিত্তি হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং একই জান্নাতে একত্রিত হওয়ার লক্ষ্য, ইন শা আল্লাহ।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) ফেনী-এর আশেপাশে জেলা।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 62 ভিউস